পরীক্ষা আর্কাইভ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাসিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ৯ টপিক: সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিষয়াবলি ) [মার্কস-৪০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
According to recent World Bank data, what is the current per-capita income of Bangladesh? [December, 2025]
  1. 2,993 Dollar
  2. 2,793 Dollar
  3. 2,593 Dollar
  4. 2,293 Dollar
সঠিক উত্তর:
2,593 Dollar
উত্তর
সঠিক উত্তর:
2,593 Dollar
ব্যাখ্যা

• মাথাপিছু আয়:
- বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ ডলার।
- বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
- এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান, যার মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার।
- সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম।
- তালিকার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান, যেখানে মাথাপিছু জিডিপি মাত্র ৪১৩ ডলার।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত শীর্ষে রয়েছে, যার মাথাপিছু জিডিপি ২ হাজার ৬৯৬ ডলার। 

উৎস: পত্রিকা প্রতিবেদন।লিংক

.
Which country built Africa's largest hydroelectric dam? [December, 2025]
  1. Egypt
  2. Ethiopia
  3. Sudan
  4. Nigeria
সঠিক উত্তর:
Ethiopia
উত্তর
সঠিক উত্তর:
Ethiopia
ব্যাখ্যা

গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম:
- গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধ (GERD) আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ।
- নীল নদে এই মেগা বাঁধ নির্মাণ করেছে ইথিওপিয়া।
- এটির নির্মাণে প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং এটি ৫,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন।
- বাঁধটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ৭ হাজার ৪০০ কোটি কিউবিক মিটার।
- ২০১১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর।

উৎস: পত্রিকা রিপোর্ট লিংক।

.
When was the first commercial 5G service launched in Bangladesh?
  1. September 1, 2025
  2. September 3, 2025
  3. September 5, 2025
  4. September 10, 2025
সঠিক উত্তর:
September 1, 2025
উত্তর
সঠিক উত্তর:
September 1, 2025
ব্যাখ্যা

প্রথম বাণিজ্যিক ৫-জি সেবা:
- ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি বাণিজ্যিকভাবে ৫-জি সেবা চালু করেছে।
- এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরু হয়েছে।
- প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবির ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।
- পর্যায়ক্রমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে।
- অন্যদিকে, গ্রামীণফোন রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোর বিভিন্ন জায়গায় তারা ফাইভ-জি চালু করেছে।
- পর্যায়ক্রমে টাওয়ার নামে পরিচিত বেজ ট্রান্সসিভার স্টেশনগুলো (বিটিএস) ফাইভ-জির আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, 
- বাংলাদেশে আশির দশকের শেষ দিকে এসে প্রথম প্রজন্মের, অর্থাৎ ওয়ান-জি প্রযুক্তি আসে সিটিসেলের মাধ্যমে।
- এরপর ১৯৯৬ সালে আসে টু-জি প্রযুক্তি। এর প্রায় ১৭ বছর পর চালু হয় থ্রি-জি।
- ফোর-জি চালু হয় ২০১৮ সালে।
- সরকারি মোবাইল অপারেটর টেলিটক ২০২১ সালে দেশে প্রথম ফাইভ-জির পরীক্ষা করেছিল।

উৎস:পত্রিকা প্রতিবেদন।লিংক 

.
Where will the ICC T20 World Cup 2026 be held? 
  1. Bangladesh & India
  2. India & Pakistan
  3. India & Sri Lanka 
  4. Pakistan & Sri Lanka
সঠিক উত্তর:
India & Sri Lanka 
উত্তর
সঠিক উত্তর:
India & Sri Lanka 
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।লিংক

.
Who is the first female Prime Minister of Nepal?
  1. Sarojini Lama
  2. K P Sharma Oli
  3. Sushila Karki
  4. Sabita Bhandari 
সঠিক উত্তর:
Sushila Karki
উত্তর
সঠিক উত্তর:
Sushila Karki
ব্যাখ্যা

• পালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি।
- এর আগে ২০১৬-২০১৭ সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণু’ অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
- এর পর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস: পত্রিকা প্রতিবেদন। লিংক 

.
Who is the 11th member of ASEAN? [December, 2025]
  1. China
  2. Brunei
  3. Timor-Leste
  4. South Korea
সঠিক উত্তর:
Timor-Leste
উত্তর
সঠিক উত্তর:
Timor-Leste
ব্যাখ্যা

• এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর দক্ষিণ–পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ১১তম সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
• ২৬ অক্টোবর, রোববার আসিয়ান সম্মেলনের উদ্বোধনী দিনে দেশটিকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ দেওয়া হয়।
• প্রায় অর্ধশতাব্দী আগে থেকেই পূর্ব তিমুরকে আসিয়ানে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখে আসছিলেন দেশটির অধিবাসীরা।

• ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, পূর্ব তিমুর, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

উৎস: ASEAN ওয়েবসাইট।

.
When was the ‘Election Commission Service’ ordinance issued?
  1. October 2, 2025 
  2. October 3, 2025
  3. October 1, 2025
  4. October 5, 2025
সঠিক উত্তর:
October 5, 2025
উত্তর
সঠিক উত্তর:
October 5, 2025
ব্যাখ্যা

নির্বাচন কমিশন সার্ভিস’ অধ্যাদেশ:
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৫ অক্টোবর, ২০২৫ নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করেছেন।
- অধ্যাদেশটিতে নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯ এর (২০০৯-এর) ২টি ধারা সংশোধন করা হয়েছে।
- এতে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার প্রস্তুত ও সংরক্ষণ’ সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে।
- এই সংশোধনীতে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে একটি পৃথক সার্ভিস চালুর বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ব্যবহৃত হবে।
- তবে, আলাদা সার্ভিস প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পুরনো বিধান বহাল থাকবে।
- এর আগে গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এই সংশোধনী আনতে নির্বাচন কমিশনের দেওয়া প্রস্তাব অনুমোদন করেছিল।

উৎস: নিউজ প্রতিবেদন।লিংক

.
When was the 'July National Charter Signing Ceremony' held?
  1. October 14, 2025
  2. October 17, 2025
  3. October 18, 2025
  4. October 20, 2025
সঠিক উত্তর:
October 17, 2025
উত্তর
সঠিক উত্তর:
October 17, 2025
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান:
- 'জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান' অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
- উল্লেখ্য, পূর্বে এটি অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল ১৫ অক্টোবর। 

⇒ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা।
- আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। 
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা। 

.
Where was the 'Gaza Peace Conference' held?
  1. Turkey
  2. Egypt 
  3. Palestine
  4. Italy
সঠিক উত্তর:
Egypt 
উত্তর
সঠিক উত্তর:
Egypt 
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে। 
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
- ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। 

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

উৎস: Al Jazeera.

১০.
Who won the Nobel Peace Prize in 2025?
  1. Shimon Sakaguchi
  2. Laszlo Krasznahorkai
  3. John Clark
  4. Maria Corina Machado
সঠিক উত্তর:
Maria Corina Machado
উত্তর
সঠিক উত্তর:
Maria Corina Machado
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান। 

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

১১.
Who has been elected as the President of UNESCO’s 43rd General Conference?
  1. Khandakar M. Toha
  2. Abdul Momen
  3. Khandakar M. Talha
  4. Nasima Akter
সঠিক উত্তর:
Khandakar M. Talha
উত্তর
সঠিক উত্তর:
Khandakar M. Talha
ব্যাখ্যা

• ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন খন্দকার এম. তালহা।

• সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- রাষ্ট্রদূত তালহা বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এবং এর সঙ্গে ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রদূত তালহা ২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

১২.
Where is the ‘Eight Pillars Against Aggression’ located?
  1. Dhaka
  2. Bogura
  3. Rangpur
  4. Rajshahi
সঠিক উত্তর:
Dhaka
উত্তর
সঠিক উত্তর:
Dhaka
ব্যাখ্যা

আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’:
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ ঢাকার বুয়েট–সংলগ্ন পলাশী গোলচত্বরে অবস্থিত। 
- আটটি স্তম্ভ হচ্ছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা।
- ৭ অক্টোবর ২০২৫ তারিখে ‘আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
- উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আট স্তম্ভের অবয়বের চেয়ে, আট স্তম্ভে লিখে রাখা বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর বাস্তবায়নের মাধ্যমে এই বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।’
- আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে।

উৎস: প্রথম আলো।

১৩.
What is Bangladesh's final GDP growth rate for the fiscal year 2024-25 according to BBS?
  1. 3.63%
  2. 3.69%
  3. 3.73% 
  4. 3.79%
সঠিক উত্তর:
3.69%
উত্তর
সঠিক উত্তর:
3.69%
ব্যাখ্যা

• ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি:
- ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ।
-  ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।
- এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
- ৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এ হিসাব প্রকাশ করেছে।

উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট। 
ii) বাংলাদেশ সংবাদ সংস্থা।

১৪.
In 2025, the Nobel Prize in Literature winner Laszlo Krasznahorkai is a writer from which country?
  1. Venezuela
  2. Japan
  3. Palestine
  4. Hungary
সঠিক উত্তর:
Hungary
উত্তর
সঠিক উত্তর:
Hungary
ব্যাখ্যা

২০২৫ সালে সাহিত্যে নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে  নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
- ক্রাসনাহোরকাই হাঙ্গেরির নোবেল পুরস্কারপ্রাপ্ত দ্বিতীয় সাহিত্যিক।
- তার সাহিত্যকর্মে বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের ছাপ পাওয়া যায়। 

এছাড়াও,
-  তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন। 

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

১৫.
Where was the 47th ASEAN Summit 2025 held?
  1. Singapore City, Singapore
  2. Kuala Lumpur, Malaysia 
  3. Jakarta, Indonesia
  4. Hanoi, Vietnam
সঠিক উত্তর:
Kuala Lumpur, Malaysia 
উত্তর
সঠিক উত্তর:
Kuala Lumpur, Malaysia 
ব্যাখ্যা

• ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন:
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলন। 
- ২৬ অক্টোবর ,২০২৫ সালে রোববার থেকে ২৮ অক্টোবর ,২০২৫ সালে মঙ্গলবার পর্যন্ত এ সম্মেলন হয়েছে। 
- সম্মেলনে যোগ দিতে প্রায় দুই ডজন বিশ্বনেতা কুয়ালালামপুরে এসেছেন।
- তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

উৎস: প্রথম আলো।

১৬.
How many international airports are there in the country currently? [December, 2025]
  1. 2
  2. 3
  3. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

আন্তর্জাতিক বিমানবন্দর:
- দেশে বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এগুলো হলো:
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। 
২. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। 
৩. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

উল্লেখ্য,

- কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

- এর আগে ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন এসেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে।

উৎস: i) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১৭.
Who has been elected as Japan's first female Prime Minister?
  1. Yuriko Koike 
  2. Seiko Noda
  3. Sanae Takaichi
  4. Aki Shinoda
সঠিক উত্তর:
Sanae Takaichi
উত্তর
সঠিক উত্তর:
Sanae Takaichi
ব্যাখ্যা

• জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী:
- সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- আজ মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ-দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
- তিনি নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।
- জাপানের 'আয়রন লেডি' হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত।

উৎস: প্রথম আলো পত্রিকা।

১৮.
Recently, what new name has been given to the five Shariah-based merged banks? [November, 2025]
  1. Kendriyo Islami Bank
  2. Sammilito Islami Bank
  3. Islami Shariah Islami Bank
  4. Jotvukto Shariah Islami Bank
সঠিক উত্তর:
Sammilito Islami Bank
উত্তর
সঠিক উত্তর:
Sammilito Islami Bank
ব্যাখ্যা

• শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংক একীভূতকরণ:
- শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- অর্থনৈতিক খাতের দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার।
- প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
- এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- গত ৯ অক্টোবর, ২০২৫ তারিখে সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
- ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
- ওই সময় নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয় দুটি- ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। - ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারির ভিত্তিতে।
- সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোট সাতজন সদস্য থাকবেন।
 - এর মধ্যে অর্থ সচিব পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
 - বাকি ছয় পরিচালক প্রত্যেকে একটি করে শেয়ারের মালিক হবেন, আর অর্থ সচিব রাষ্ট্রীয় মালিকানাধীন এই নতুন ব্যাংকের অবশিষ্ট সমস্ত শেয়ারের অধিকারী থাকবেন।

উৎস: ডেইলি স্টার ও বণিক বার্তা।

১৯.
Recently, where was the Thailand-Cambodia 'Peace Agreement' signed? [December 2025]
  1. Malaysia
  2. China
  3. Thailand
  4. Laos
সঠিক উত্তর:
Malaysia
উত্তর
সঠিক উত্তর:
Malaysia
ব্যাখ্যা

• থাইল্যান্ড ও কম্বোডিয়া শান্তিচুক্তি:
- থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ সালে রোববার শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে।
- এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
- চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৬ অক্টোবর, ২০২৫ সালে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।

উৎস: প্রথম আলো।

২০.
In which country is the 'Taftan Volcano' located?
  1. Iran 
  2. Afghanistan
  3. Russia
  4. Indonesia
সঠিক উত্তর:
Iran 
উত্তর
সঠিক উত্তর:
Iran 
ব্যাখ্যা

তাফতান আগ্নেয়গিরি:
- তাফতান আগ্নেয়গিরি দক্ষিণ-পূর্ব ইরানে অবস্থিত ১২ হাজার ৯২৭ ফুট উচ্চতার একটি স্ট্র্যাটোভলকানো।
- এই আগ্নেয়গিরিকে প্রায় ৭ লাখ ১০ হাজার বছর ধরে বিলুপ্ত বলে মনে করা হচ্ছিল।
- গত ৭ অক্টোবর জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে - মাসের মধ্যে ১০ মাসে তাফতান আগ্নেয়গিরির চূড়ার কাছাকাছি ভূমির একটি অংশ ৩.৫ ইঞ্চি (৯ সেন্টিমিটার) বৃদ্ধি পেয়েছে।
- এই উত্থান এখনো কমেনি, যা আগ্নেয়গিরির পৃষ্ঠের নিচে গ্যাসের চাপ তৈরির ইঙ্গিত দেয়।

উৎস: ইত্তেফাক।

২১.
What is the name of Bangladesh's first carbon-neutral baby?
  1. Imara Tabassum
  2. Ayaan Khan Ruhab
  3. Manha Khan Shihab
  4. Inaya Ruhab 
সঠিক উত্তর:
Ayaan Khan Ruhab
উত্তর
সঠিক উত্তর:
Ayaan Khan Ruhab
ব্যাখ্যা

• বাংলাদেশে 'কার্বন-নিউট্রাল শিশু':
- মাত্র ৮ মাস বয়সে প্রথমবারের মতো বাংলাদেশে 'কার্বন-নিউট্রাল শিশু' হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব।
- তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করতে সেপ্টেম্বর মাসে তার পিতা ইমরান রাব্বি, পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণ সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন। 
- এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)।

উৎস: ইত্তেফাক।

২২.
Recently, the Bangladesh Air Force is setting up a drone factory jointly with which country? (December, 2025)
  1. United States
  2. China
  3. Turkey
  4. Russia
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

• ড্রোন কারখানা স্থাপন:
- প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী।
- ২০২৫ সালে ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
- এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতায় একটি বড় মাইলফলক হবে।
- এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরর প্রস্তাবও দিয়েছে।
- দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

২৩.
Recently, in which EU country was the Palestinian embassy inaugurated? (December, 2025)
  1. Spain
  2. Denmark
  3. Portugal 
  4. Germany
সঠিক উত্তর:
Portugal 
উত্তর
সঠিক উত্তর:
Portugal 
ব্যাখ্যা

ফিলিস্তিনের দূতাবাস:
- পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ সম্পন্ন হয়েছে।
- ৩১ অক্টোবর, ২০২৫ এ লিসবনের একটি আনুষ্ঠানিক ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের উদ্বোধন করা হয়।
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে পর্তুগাল ১৩তম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল।
- যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ একই পদক্ষেপ নিয়েছে।

উৎস: ০১ নভেম্বর ২০২৫, যুগান্তর।

২৪.
Which country launched the world's first 'Climate Sukuk'?
  1. Malaysia 
  2. Saudi Arabia
  3. Iran
  4. Turkey
সঠিক উত্তর:
Malaysia 
উত্তর
সঠিক উত্তর:
Malaysia 
ব্যাখ্যা

ক্লাইমেট সুকুক:
- ইসলামী অর্থনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম 'ক্লাইমেট সুকুক' চালু করেছে মালয়েশিয়া।
- এর মূল্য ২০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১১৮ মিলিয়ন রিঙ্গিত)। এই সুকুকটি ঘোষিত হয় গ্লোবাল ইসলামিক ফিন্যান্স ফোরাম (জিআইএফএফ) ২০২৫-এ, যা অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরে।
- যৌথভাবে এটি ইস্যু করেছে হংকংভিত্তিক Unity Group Holdings International Ltd এবং Tek Securities Ltd, মালয়েশিয়ার লাবুয়ান আইবিএফসি (Labuan IBFC) কাঠামোর আওতায়।

উৎস: যুগান্তর পত্রিকার রিপোর্ট।

২৫.
The 20th G-20 Summit was held in- 
  1. South Africa
  2. Brazil
  3. Canada
  4. Indonesia
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা

• ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।

জি-২০:

- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.

২৬.
Which group is responsible for the recent massacre in El-Fasher, Sudan?
  1. RSF
  2. Boko Haram
  3. ISF
  4. Al-Shabaab
সঠিক উত্তর:
RSF
উত্তর
সঠিক উত্তর:
RSF
ব্যাখ্যা

Rapid Support Forces (RSF):
- উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী The Rapid Support Forces (RSF)।
- এটি মূলত ২০১৩ সালে গঠিত হয়।
- ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়।
- সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান, আরএসএফের নেতৃত্বে রয়েছেন তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো।
- এই যুদ্ধের ফলে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সংকটের জন্ম দিয়েছে।

সম্প্রতি,
-  আরএসএফ এল-ফাশের শহরটি দখল করার পর সেখানে গণহত্যা চালায়।
- এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে।

অন্যদিকে,
- নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন- বোকো হারাম।
- ইথিওপিয়ার সন্ত্রাসী সংগঠন-  আল-শাবাব।

উৎস: প্রথম আলো।

২৭.
What is the minimum paid-up capital required to establish a digital bank at present? [December 2025]
  1. Tk 100 crore
  2. Tk 120 crore
  3. Tk 250 crore
  4. Tk 300 crore
সঠিক উত্তর:
Tk 300 crore
উত্তর
সঠিক উত্তর:
Tk 300 crore
ব্যাখ্যা

• ডিজিটাল ব্যাংক:
- ডিজিটাল ব্যাংক হবে ইন্টারনেট ও অ্যাপ-নির্ভর সেবা যা যন্ত্রের মাধ্যমে নিতে হবে।
- এই ব্যাংকের স্থাপনা থেকে কোনো সেবা নেওয়া যাবে না।

• বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে।
- নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা।
- এটির কার্যক্রম পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের জন্য কোনো কার্যালয় থাকবে না।
- অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) বা বুথ বসিয়ে সেবা দেবে না। ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই দেওয়া হবে অ্যাপস, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে।

⇒ ডিজিটাল ব্যাংকে দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এই ব্যাংক ভার্চ্যুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য চালু করতে পারবে। তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম, এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন। তবে ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র (এলসি) খুলতে এবং বড় ও মাঝারি শিল্পে কোনো ঋণ দিতে পারবে না। শুধু ছোট ঋণ দিতে পারবে।

উল্লেখ্য,
- সম্প্রতি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকে ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এগুলো হলো: ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

উৎস: প্রথম আলো।

২৮.
Which country is the “Gen-G 212” movement associated with?
  1. Nepal
  2. Morocco 
  3. Algeria
  4. Indonesia
সঠিক উত্তর:
Morocco 
উত্তর
সঠিক উত্তর:
Morocco 
ব্যাখ্যা

জেন-জি ২১২:
- 'জেন-জি ২১২' হলো মরক্কোর একটি তরুণ-নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন, যা দেশের টেলিফোন কোড ২১২ থেকে নামকরণ করা হয়েছে।
- এই আন্দোলন মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়গুলোর সংস্কারের দাবিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (যেমন ডিসকর্ড, টিকটক এবং ইনস্টাগ্রাম) সংগঠিত হয়েছে। 
- ২৭ সেপ্টেম্বর ১০টি শহরে বিক্ষোভ দিয়ে শুরু হওয়া এ আন্দোলনে স্লোগান উঠেছে: "বিশ্বকাপ নয়, আগে স্বাস্থ্য" এবং "আমরা চাই হাসপাতাল, ফুটবল স্টেডিয়াম নয়।"
- ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হতে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণকাজ করছে মরক্কো।
- এদিকে আন্দোলন দমাতে স্থানীয় পুলিশ ব্যাপক গ্রেপ্তার শুরু করেছে। কোথাও কোথাও সহিংসতা দেখা দিয়েছে, তাতে ইতোমধ্যেই তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

উৎস: TBS.

২৯.
How many proposals are there in the 'July National Chartar'?
  1. 36
  2. 48
  3. 72
  4. 84
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ:
- ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
- জুলাই জাতীয় সনদকে চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।
- এই সনদ বাস্তবায়নে মোট সাত দফা অঙ্গীকার করা হয়েছে।

⇒ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৪টি রাজনৈতিক দলের ৪৮ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ওই সনদে সই করেন।
- এরপর সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কমিশনের সদস্যরা। 
- সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে প্রণীত ৪০ পৃষ্ঠার এই সনদের তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার রয়েছে।
- এই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি বিষয়কে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ এবং বাকি ৩৭টি বিষয়কে ‘আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন।
- জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযজ্ঞ নিয়ে ঐকমত্য কমিশনের কার্যক্রমসহ সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে। 
- এর মধ্যে রাজনৈতিক দলগুলো কী অঙ্গীকার করছে, তা উল্লেখ করার পর স্বাক্ষরের জায়গা রাখা হয়েছে।

উল্লেখ্য, 
- জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। 

উৎস: i) প্রথম আলো।
ii) কালের কন্ঠ।

৩০.
Where was the 2025 Annual Meeting of the 'World Food Forum' held?
  1. Rome, Italy
  2. Paris, France
  3. Beijing, China
  4. Tokyo, Japan
সঠিক উত্তর:
Rome, Italy
উত্তর
সঠিক উত্তর:
Rome, Italy
ব্যাখ্যা

• বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক বৈঠক -২০২৫:
- ২০২৫ সালের World Food Forum 2025 (জাতীয় বা বার্ষিক বৈঠক) অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমে,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দফতরে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ ফোরাম ১০ অক্টোবর শুরু হয়ে শেষ  হয় ১৭ অক্টোবর।
- পুষ্টিকর খাদ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য একসাথে হাতে হাত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সপ্তাহব্যাপী ফোরামে গুরুত্ব দেওয়া হয়েছে তিনটি মূল স্তম্ভে: বৈশ্বিক যুব কার্যক্রম, বিজ্ঞান ও উদ্ভাবন, এবং ‘হ্যান্ড-ইন-হ্যান্ড’ বিনিয়োগ।

উল্লেখ্য,
- ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
- উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

উৎস: World Food Forum website; TBS .

৩১.
According to the Global Peace Index 2025, which country ranks as the most peaceful?
  1. Iceland
  2. Sweden
  3. Denmark
  4. Finland
সঠিক উত্তর:
Iceland
উত্তর
সঠিক উত্তর:
Iceland
ব্যাখ্যা

বৈশ্বিক শান্তি সূচক- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Global Peace Index 2025.
প্রকাশ: জুন ২০২৫ ।
প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP)। 
অন্তর্ভুক্ত দেশ: ১৬৩টি। 

সূচক অনুযায়ী-
সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ: রাশিয়া।
বাংলাদেশের অবস্থান: ১২৩ তম।

উৎস: Global Peace Index 2025.

৩২.
For the first time, the Government of Bangladesh has started importing wheat on a G2G (government-to-government) basis from which country?
  1. Russia
  2. Pakistan
  3. United States 
  4. Mexico
সঠিক উত্তর:
United States 
উত্তর
সঠিক উত্তর:
United States 
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম:
- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার প্রথমবারের মতো জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।
- শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে 'এমভি নর্স স্ট্রাইড' নামক জাহাজটি  ২৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
- বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এর মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এই গম আমদানি কার্যক্রম চলমান।
- বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমদানি করা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
- পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উৎস: বিজনেস স্টান্ডার্ড।

৩৩.
Based on global patent filings, which country is the world's top innovative nation? [December 2025]
  1. Switzerland
  2. China
  3. United States
  4. France
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

• উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং:
- সারা বিশ্বে উদ্ভাবনী ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা চলছে।
- উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং এ ক্ষেত্রে নেতৃত্বের অন্যতম স্পষ্ট সূচক।
- সর্বশেষ আন্তর্জাতিক পেটেন্ট কার্যক্রম প্রতিবেদনে ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো–অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউ দেখিয়েছে,  কোন দেশগুলো ২০২৫ সালে উদ্ভাবনে শীর্ষে রয়েছে।
- এ তালিকার শীর্ষে আছে চীন।
- এরপর রয়েছে যুক্তরাষ্ট্র।

উৎস: প্রথম আলো।

৩৪.
In which country the world’s largest technology conference, 'Web Summit 2025' occurred?
  1. Germany
  2. Portugal
  3. Canada
  4. Russia
সঠিক উত্তর:
Portugal
উত্তর
সঠিক উত্তর:
Portugal
ব্যাখ্যা

ওয়েব সামিট ২০২৫:
- বিশ্বের প্রযুক্তি জগতের সবচেয়ে বড় আয়োজন 'ওয়েব সামিট ২০২৫' অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।
- ১০ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এই মেলা ১৩ নভেম্বর শেষ হয়।
- এতে অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্ভাবক ও নীতিনির্ধারকসহ প্রায় ৭০ হাজারেরও বেশি প্রতিনিধির।
- এ বছরের ওয়েব সামিটের মূল প্রতিপাদ্য- 'Rebuilding Trust in Tech'.

উৎস: যুগান্তর পত্রিকার রিপোর্ট।

৩৫.
What is the name of the app launched by the Election Commission for the registration of expatriate Bangladeshi voters for postal ballots?
  1. Prabasi Vote BD 
  2. Postal Vote BD 
  3. e-Vote BD
  4. Voter BD
সঠিক উত্তর:
Postal Vote BD 
উত্তর
সঠিক উত্তর:
Postal Vote BD 
ব্যাখ্যা

• পোস্টাল ভোট বিডি:
- প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য ১৮ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের উদ্বোধন করে নির্বাচন কমিশন (ইসি)
- একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে।
- প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি।
- এ ছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

 উৎস: সমকাল পত্রিকার রিপোর্ট।

৩৬.
Recently (8 November 2025), which country has issued an arrest warrant against Benjamin Netanyahu?
  1. Turkey
  2. South Africa 
  3. United Arab Emirates
  4. Russia
সঠিক উত্তর:
Turkey
উত্তর
সঠিক উত্তর:
Turkey
ব্যাখ্যা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি:
- সম্প্রতি (৮ নভেম্বর, ২০২৫) তুরস্ক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

- গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
- পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
- তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ধারাবাহিকভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।
- তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
- এ ছাড়া ইসরায়েল জাতি হত্যা চালাচ্ছে অভিযোগ তুলে গত বছর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে। তুরস্ক সেখানেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

উৎস: প্রথম আলো।

৩৭.
When is ‘July Martyrs’ Day’ observed?
  1. 16 July
  2. 18 July
  3. 5 August
  4. 8 August
সঠিক উত্তর:
16 July
উত্তর
সঠিক উত্তর:
16 July
ব্যাখ্যা

• 'জুলাই শহীদ দিবস':
- প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা দিয়েছে সরকার। 
- ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে এ দিবস ঘোষণা করা হয়।
- ২ জুলাই, ২০২৫ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়। 
- দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- এছাড়া, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৩৮.
According to the World Population Report 2025, what is the population of Bangladesh?
  1. 155.7 million
  2. 165.7 million
  3. 175.7 million
  4. 185.7 million
সঠিক উত্তর:
175.7 million
উত্তর
সঠিক উত্তর:
175.7 million
ব্যাখ্যা

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
- প্রকাশকাল: জুন ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।

প্রতিবেদন অনুযায়ী, 
- বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ,
- প্রজনন হার ২.১, এবং
- গড় আয়ু পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর 

এছাড়া,
- কর্মক্ষম মানুষের সংখ্যা দুই-তৃতীয়াংশ (১১৫ মিলিয়ন)।
- জনসংখ্যার ৭ শতাংশ প্রায় ১.২ কোটি মানুষ ৬৫ বছর বা তার বেশি বয়সী।

উৎস: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫।

৩৯.
Which two districts are connected by the newly constructed Maulana Bhasani Bridge?
  1. Kurigram, Gaibandha
  2. Gaibandha, Rangpur
  3. Rangpur, Kurigram
  4. Kurigram, Lalmonirhat
সঠিক উত্তর:
Kurigram, Gaibandha
উত্তর
সঠিক উত্তর:
Kurigram, Gaibandha
ব্যাখ্যা

• মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উৎস: বাসস।

৪০.
Which country acted as the mediator in the recently signed Armenia-Azerbaijan peace agreement? (December 2025)
  1. Russia
  2. United States
  3. Turkey
  4. China
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। 
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: নিউজ প্রতিবেদন।