পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
রিভিশন মডেল টেস্ট: (বিগত ৫টি ব্যাংক জব সল্যুশনের প্রশ্ন মডিফাই করে রিভিশন মডেল টেস্টের প্রশ্ন প্রণীত হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
'আজ যদি মারিয়া আসতাে, কেমন মজা হতাে।' বাক্যে কোন কালের প্রয়োগ ঘটেছে?
  1. ক) নিত্যবৃত্ত বর্তমান কাল
  2. খ) নিত্যবৃত্ত অতীত কাল
  3. গ) বর্তমান অনুজ্ঞা
  4. ঘ) ঘটমান অতীত
ব্যাখ্যা
নিত্যবৃত্ত অতীত কাল:
অতীতে প্রায়ই ঘটতাে এরূপ অর্থে ক্রিয়ার যে, কাল হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে ইতাম, ইত, ইতেন, ইতে যুক্ত হয়।
যেমন- প্রতিদিন সকালে সে গান গাইত।

নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার:
১. কামনা প্রকাশে: আজ যদি মারিয়া আসতাে, কেমন মজা হতাে।
২. সম্ভাবনা প্রকাশে: তুমি যদি আসতে, তবে ভালােই হতাে।
৩. অসম্ভব কল্পনায়: এই বাড়ি হতাে যদি রাজার বাড়ি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাক্যের গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
  1. ক) -কে
  2. খ) -তে
  3. গ) -র
  4. ঘ) -এ
ব্যাখ্যা
বাক্যের গৌণকর্মের সঙ্গে সাধারনত -কে এবং -রে বিভক্তির প্রয়োগ হয়।
- ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। 
- যেমন, শিশুকে, দরিদ্রকে, আমাকে, আমারে ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'বোকা' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সেয়ানা
  2. খ) চালাক
  3. গ) বুদ্ধিমান
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
'বোকা' এর সঠিক বিপরীত শব্দ সেয়ানা/চালাক/বুদ্ধিমান 


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'মিহির' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) ত্রিযামা
  2. খ) বিভাবরী
  3. গ) আদিত্য
  4. ঘ) বারিবাহ
ব্যাখ্যা
'মিহির' শব্দের প্রতিশব্দ 'আদিত্য'
এর অন্যান্য প্রতিশব্দ = সূর্য, রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, ভানু, অংশুমান, অরুণ ইত্যাদি। 

বিভাবরী, ত্রিযামা  = 'রাত' এর প্রতিশব্দ
বারিবাহ = 'মেঘ' এর প্রতিশব্দ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'গন্ধর্ব' শব্দের অর্থ কী ?
  1. ক) গমন করেন যিনি
  2. খ) পোকাবিশেষ
  3. গ) গৃহপালিত গরু
  4. ঘ) স্বভাবগায়ক
ব্যাখ্যা
গন্ধর্ব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
প্রকৃতি প্রত্যয় = গন্ধ+√অর্ব্‌+অ
অর্থ:
- পুরাণে কল্পিত স্বর্গের গায়ক সম্প্রদায়। 
- স্বভাবগায়ক। 
- পৌরাণিক অপদেবতাবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'সমাস' শব্দ গঠনের কোন প্রক্রিয়া?
  1. ক) সংযােজন
  2. খ) বিয়ােজন
  3. গ) অর্থপরিবর্তন
  4. ঘ) নতুন অর্থ গঠন
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব অংশে সমাস আলােচিত হয়েছে।
- শব্দগঠনের তিনটি প্রক্রিয়া সংযােজন, বিয়ােজন ও অর্থপরিবর্তন।
- এ তিনটির মধ্যে সমাস হলাে সংযােজন প্রক্রিয়ার অন্তর্গত।
- সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
- সমাস শব্দের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হলাে একত্রে অবস্থান বা সংক্ষেপণ।
- সুতরাং ভাষায় সমাসের প্রধান কাজ হলাে শব্দ ও বাক্য সংক্ষিপ্তকরণ।
- সমাস ভাষাকে শ্রুতিমধুর করে।
- ভাষার অলঙ্করণ, গুণ সংযােজন ও পরিভাষা রচনার ক্ষেত্রে সমাসের প্রয়ােজনীয়তা বিদ্যমান।
- তাই বলা যায়, বাংলাভাষাকে সংক্ষিপ্ত, শ্রুতিমধুর ও সাবলীল করার জন্য সমাসের ভূমিকা অপরিসীম।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অসমাপিকা ক্রিয়ার প্রকারভেদ নয় কোনটি?
  1. ক) বর্তমান অসমাপিকা ক্রিয়া
  2. খ) ভূত অসমাপিকা ক্রিয়া
  3. গ) ভাবী অসমাপিকা ক্রিয়া
  4. ঘ) শর্ত অসমাপিকা ক্রিয়া
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন – ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।
যথা:

ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালাে হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) সৌন্দর্য
  2. খ) ঐক্যমত
  3. গ) স্বাতন্ত্র
  4. ঘ) প্রাতঃরাশ
ব্যাখ্যা
ঐকমত্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
প্রকৃতি প্রত্যয় = একমত+য
অর্থ: একমত, মতের অভিন্নতা, মতের মিল বা ঐক্য। 

স্বাতন্ত্র্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
প্রকৃতি প্রত্যয় = স্বাতন্ত্র + য
অর্থ: 
- অন্যের সঙ্গে প্রভেদ
- স্বাধীনতা 

প্রাতরাশ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
প্রকৃতি প্রত্যয় = প্রাতঃ+অশ্‌+অ 
অর্থ: সকালবেলার প্রথম আহার। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'দুষ্টের যথার্থ শাস্তি' অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. ক) বুড়ো শালিকের ঘারে রোঁ
  2. খ) মাছের মায়ের পুত্রশোক
  3. গ) যেমন কুকুর তেমন মুগুর
  4. ঘ) মরা হাতি লাখ টাকা
ব্যাখ্যা
'যেমন কুকুর তেমন মুগুর' প্রবাদটির অর্থ -  'দুষ্টের যথার্থ  শাস্তি'।
অন্যদিকে, 
বুড়ো শালিকের ঘারে রোঁ - বুড়ো বয়সে অপকর্ম করা।
মাছের মায়ের পুত্রশোক - গুরুতর অপরাধীর মায়া কান্না। 
মরা হাতি লাখ টাকা - যোগ্যতার মূল্য সর্বাবস্থায়। 
 
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
What is the greatest prime factor of (42)2 - 1?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 13
  4. ঘ) 17
ব্যাখ্যা
এখানে 
(42)2 - 1 = (42)2 - 12
              = (42 + 1)(42 - 1)
              =  (16 + 1)(16 - 1)
              = 17 × 15
              = 17 × 3 × 5

সুতরাং, বৃহত্তম মৌলিক উৎপাদক  হলো 17
১১.
Sum of three different positive integers is the same as their product. What is the largest of these 3 integers?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
ধরি,
প্রথম সংখ্যা = 1 দ্বিতীয় সংখ্যা = 2 এবং তৃতীয় সংখ্যা = 3

সংখ্যা তিনটির যোগফল = 1 + 2 + 3 = 6
সংখ্যা তিনটির গুণফল = 1 × 2 × 3 = 6
সবচেয়ে বড় সংখ্যা = 3
১২.
A hall, 20m long and 15m broad, is surrounded by a verandah of uniform width of 3.5m. The cost of flooring the verandah at Tk.2.50 per square meter is-
  1. ক) Tk. 600
  2. খ) Tk. 594
  3. গ) Tk. 735
  4. ঘ) Tk. 800
ব্যাখ্যা
বারান্দাসহ হল ঘরের দৈর্ঘ্য = {20 + (2 × 3.5)} মিটার 
                                         = 27 মিটার 

বারান্দাসহ হল ঘরের প্রস্থ = {15 + (2 × 3.5)} মিটার 
                                    = (15 + 7) মিটার 
                                      = 22 মিটার 
বারান্দাসহ হল ঘরের ক্ষেত্রফল = (27 × 22) বর্গমিটার 
                                               = 594 বর্গমিটার 


বারান্দাবাদে হল ঘরের ক্ষেত্রফল = (20 × 15) বর্গমিটার 
                                                 = 300 বর্গমিটার 
বারান্দার ক্ষেত্রফল = (594- 300) বর্গমিটার 
                             = 294 বর্গমিটার
মোট খরচ =(294 × 2.50) টাকা 
                  = 735 টাকা
১৩.
The average of a, b, c is 8 and a - b = 4, ab = 60, what is the value of c? 
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
দেয়া আছে, 
(a + b + c)/3 = 8 
a + b + c = 24 ............ (1)

a - b = 4,
ab = 60

আমরা জানি 
(a + b)2 = (a - b)2 + 4ab 
(a + b)2 = (4)2 + 4 × 60
(a + b)2 = 16 + 240
(a + b)2 = 256
a + b = 16
(1) নং এ a + b এর মান বসিয়ে পাই, 
a + b + c = 24
16 + c = 24 
c = 24 - 16
c = 8
১৪.
100 kg of solution A is mixed with 80 kg of solution B. If solution A has tin and copper in the ratio 1 : 4 and solution B has lead and tin in the ratio 3 : 2, then what is the amount of tin in the new solution?
  1. ক) 44 kg 
  2. খ) 24 kg 
  3. গ) 52 kg 
  4. ঘ) 70 kg 
ব্যাখ্যা
A তে টিন আছে = (100 এর 1/5)
                         = 20 kg 
A তে কপার আছে = (100 এর 4/5)
                             = 80 kg 
B তে লেড আছে = (80 এর 3/5) = 48kg 
B তে টিন আছে =(60 এর 2/5) = 32kg 

নতুন মিশ্রণে টিন আছে = (20 + 32)kg = 52 kg
১৫.
A sum of money amounts of Tk. 560 in 3 years and to Tk. 600 in five years. Find the rate percent per annum
  1. ক) 4%
  2. খ) 5%
  3. গ) 8%
  4. ঘ) 10%
ব্যাখ্যা
৫ বছরের সুদ + আসল = ৬০০ টাকা
৩ বছরের সুদ + আসল = ৫৬০ টাকা

২ বছরের সুদ = ৪০ টাকা
৩ বছরের সুদ = (৪০ ×৩)/২ টাকা
                     = ৬০ টাকা 
আসল = (৫৬০ - ৬০) টাকা = ৫০০ টাকা

৫০০ টাকায়  ৩ বছরের সুদ ৬০ টাকা
১ টাকায়  ১ বছরের সুদ ৬০/(৫০০ × ৩) টাকা
১০০ টাকায়  ১ বছরের সুদ (৬০ × ১০০)/(৫০০ × ৩) টাকা
                                         = ৪ টাকা
১৬.
A number consist of two digits, the sum of the digits is 14. If 36 is subtracted from the number, the digits are interchanged. Find the number.
  1. ক) 86
  2. খ) 95
  3. গ) 68
  4. ঘ) 72
ব্যাখ্যা
ধরি 
একক স্থানীয় অংক x 
দশক স্থানীয় অংক y 

সংখ্যাটি = x + 10y 

প্রশ্নমতে 
x + y = 14 ....................(1) 
আবার 
x + 10y - 36= 10x + y 
10y - y = 10x - x  + 36
9y - 9x = 36
9(y - x) = 36
y - x  = 4 
y = 4 + x......................(2)

(1) নং সমীকরণ হতে পাই 
x + 4 + x = 14
2x + 4 = 14 
2x = 14 - 4 
2x = 10
x = 5

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই 
y = 5 + 4 
y = 9 

সংখ্যাটি = x + 10y 
              = 5 + 10 × 9 
              = 5 + 90 
              = 95
১৭.
If x2 + 4x + 2 is even, then which one of the following could be the value of x?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 9
  4. ঘ) 7
ব্যাখ্যা
x = 3 হলে x2 + 4x + 2 = 32 + 4 × 3 + 2 = 9 + 12 + 2 = 23 
x = 4 হলে x2 + 4x + 2 = 42 + 4 × 4 + 2 = 16 + 16 + 2 = 34
x = 9 হলে x2 + 4x + 2 = 92 + 4 × 9 + 2 = 81 + 36 + 2 = 119
x = 7 হলে x2 + 4x + 2 = 72 + 4 × 7+ 2 = 49 + 28 + 2 = 79
১৮.
A jar contains white, red and green marbles in the ratios 2 : 3 : 5. Sixteen more green marbles are added to the jars and the ratio becomes 2 : 3 : 9. How many red marbles are there in the jar?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 20
ব্যাখ্যা
সাদা , লাল এবং সবুজ মার্বেলের অনুপাত 2 : 3 : 5
সাদা মার্বেল আছে = 2x
সবুজ মার্বেল আছে = 5x

এখানে 
2x : (5x + 16) = 2 : 9
2x/(5x + 16) = 2/9 
x/(5x + 16) = 1/9 
9x = 5x + 16
9x - 5x = 16
4x = 16
x = 4
লাল মার্বেল আছে = 3 × 4 = 12
১৯.
A wire can be bent in the form of a circle of radius 28cm. If it is bent in the form of a square, then what will be its area?
  1. ক) 1396 cm2
  2. খ) 1936 cm2
  3. গ) 1236 cm2
  4. ঘ) 1536 cm2
ব্যাখ্যা
দেয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = 28 cm 
বৃত্তের পরিধি = 2πr 
                    = 2 × (22/7) × 28 
                    = 2 × 22 × 4
                    = 176 cm 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 176/4 cm 
                                  = 44 cm 
বর্গের ক্ষেত্রফল = (44)2 cm2 
                        = 1936 cm
২০.
Which one of the following is the minimum value of sum of two integers whose product is 64?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 34
  4. ঘ) 20
ব্যাখ্যা
এখানে,
4 + 16 = 18 এবং  4 × 16= 64
2 + 32= 34 এবং  2 × 32= 64
8 + 8 = 16  এবং  8 × 8 = 64
২১.
Two numbers are in ratio of 3 : 7. If 6 is added in each, the new numbers are in ratio of 5 : 9. Find the ratio of numbers, if 6 subtracted from each number? 
  1. ক) 1 : 5
  2. খ) 2 : 3
  3. গ) 3 : 5
  4. ঘ) 1 : 3
ব্যাখ্যা
ধরি
সংখ্যা দুটি 3x এবং 7x
⇒ (3x + 6)/(7x + 6) = 5/9
⇒ 27x + 54 = 35x + 30
⇒ 8x = 24
⇒ x = 3
সংখ্যা দুটি  9 এবং  21

নতুন অনুপাত = (9 - 6)/(21- 6) 
                       = 3/15
                       = 1/5
                       = 1 : 5
২২.
x is a two digit number. The digits of the number differ by 2 and the square of the digits differ by 32. Which one of the following could x equal?
  1. ক) 75
  2. খ) 86
  3. গ) 97
  4. ঘ) 64
ব্যাখ্যা
9 - 7= 2 অর্থাৎ অঙ্কদ্বয়ের পার্থক্য 6 এবং
92- 72 = 81 - 49 = 32 অর্থাৎ অক্ষদ্বয়ের বর্গের অন্তর 32
x এর মান হবে 97
২৩.
If the length of each of the sides of a square garden plots is increased by 10 percent , by what percent is the sum of the areas of this plots increased?
  1. ক) 15%
  2. খ) 16%
  3. গ) 21%
  4. ঘ) 24%
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের একবাহু = 100 একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (100)2 = 10,000 বর্গ একক


50% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের একবাহু দৈর্ঘ্য = (100 +100 এর 10%) একক
                                                           = 110 একক

বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (110)2 বর্গ একক
                                          = 12,100বর্গ একক

ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (12,100 - 10,000) বর্গ একক
                               = 2100 বর্গ একক
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় = {(2100/10,000) × 100}%
                                           = 21%
২৪.
The ratio of milk to water in three containers of equal capacity is 1 : 2, 7 : 8 and 11 : 4, respectively. The three containers are mixed together. What is the ratio of milk to water after mixing?
  1. ক) 27 : 13
  2. খ) 29 : 12
  3. গ) 21 : 27
  4. ঘ) 23 : 22
ব্যাখ্যা
ধরি,
প্রত্যেকটি পাত্রের ধারণ ক্ষমতা x

১ম পাত্রে 
দুধের পরিমাণ = x/3
পানির পরিমাণ = 2x/3

২য় পাত্রে 
দুধের পরিমাণ = 7x/15
পানির পরিমাণ = 8x/15

৩য় পাত্রে 
দুধের পরিমাণ =11x/15
পানির পরিমাণ = 4x/15


নতুন মিশ্রণে দুধের পরিমাণ = (x/3) + (7x/15)  + (11x/15)
                                          = (5x + 7x + 11x)/15
                                          = 23x/15

নতুন মিশ্রণে পানির পরিমাণ = (2x/3) + (8x/15) + (4x/15) 
                                            = (10x + 8x + 4x)/15
                                            = 22x/15
 
নতুন মিশ্রণে দুধ  ও পানির অনুপাত = (23x/15) : (22x/15)
                                                      = 23 : 22
২৫.
On reducing the entry fee by 25% in a park, the number of people coming to the park increased by 20%, then the percent increase or decrease in the income from the entry fee is - 
  1. ক) 8% increase
  2. খ) 7% decrease
  3. গ) 10% decrease
  4. ঘ) 9% increase
ব্যাখ্যা
Let
The entry fee = Tk. 100 per head and number of people coming to the park = 100.
So income = Tk. (100 × 100) = Tk.10000.

Further entry fee is Tk.(100 - 25) = Tk. 75 and number of people coming to the park = 100 + 20 = Tk.120.
Hence income = Tk. (75 × 120) = Tk. 9000.

So decrease in income = Tk. (10000 - 9000) = Tk. 1000.

The percent decrease in the income = (1000/10000) ×100 = 10%
২৬.
An iron rod that weights 21 kg is cut into pieces so that one of these pieces weighs 14 kg and is 32m long. If the weight of each piece is proportional to its length, how long is the other piece?
  1. ক) 11m
  2. খ) 16m
  3. গ) 17m
  4. ঘ) 34m
ব্যাখ্যা
রডটির অপর ভাগের ওজন = (21 - 14)kg = 7 kg 
ধরি 
অপর ভাগের দৈর্ঘ্য = x মিটার

প্রশ্নমতে 
14/32 = 7/x
x/7 = 32/14
x = (32 × 7)/14
x = 16
২৭.
What is the number of divisor of 540?
  1. ক) 20
  2. খ) 21
  3. গ) 23
  4. ঘ) 24
ব্যাখ্যা
540 = 2 × 2 × 3 × 3 × 3 × 5
         = 22 × 33 × 5
নির্ণেয় ভাজক সংখ্যা = (2 + 1)(3 + 1)(1 + 1) 
                                  = 3 × 4 × 2 = 24
২৮.
If w is 20% less than m, and n is 20% less than z, than wn is what percent less than mz ?
  1. ক) 37%
  2. খ) 36%
  3. গ) 20%
  4. ঘ) 40%
ব্যাখ্যা
ধরি,
m = 100
w = 100 - 100 এর 20% = 100 - 20 = 80
আবার,
z = 100 
n = 100 - 100 এর 30% = 100 - 20 = 80 

wn = 80 × 80 = 6400 
mz = 100 × 100 = 10000

wn , mz এর চেয়ে কম = 10000 - 6400 = 3600
wn , mz এর চেয়ে শতকরা কম ={(3600/10000) × 100}% = 36%
২৯.
There is 80% increase in an amount in 8 years at simple interest. What will be the compound interest of Tk. 5,000 after 2 years at the same rate? 
  1. ক) 1020
  2. খ) 1030
  3. গ) 1050
  4. ঘ) 1080
ব্যাখ্যা
ধরি 
আসল P =100 টাকা 
সরল মুনাফা I = 100 এর 80%
                      = 80 টাকা 
সময় n  = 8 বছর 

মুনাফার হার = r 
আমরা জানি 
I = Pnr 
r = I/Pn
  ={(100 × 80)/(100 × 8)}% = 10%
আবার 
আসল P = 5000
সময় n = 4  বছর 
চক্রবৃদ্ধি মুনাফা = P(1 + r)n - P
                         = 5000{(1 + 1/10)2} - 5000
                         = 5000 × 1.21 - 5000
                         = 6050 - 5000
                          = 1050
৩০.
Which one is factor of x3 - x - 6?
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x - 1
  4. ঘ) x + 1
ব্যাখ্যা
ধরি 
F(x) = x3 - x - 6
F(2) = 23 - 2 - 6
       = 8 - 8
       = 0 

(x - 2) হলো, x3 - x - 6 এর একটি উৎপাদক ।
৩১.
The person with _____ you should ______ registering your complaint is the manager, but he's unavailable ______the moment.
  1. ক) which, be, for
  2. খ) who, at, for
  3. গ) which, who, at
  4. ঘ) whom, be, at
ব্যাখ্যা
- যাকে, যাদেরকে, যার, যাদের অর্থ বুঝাতে কর্মরূপে Whom ব্যবহৃত হয়। যেমন:
- That is the man (whom) I met in Rajshahi last year. 
- That is the man about whom I told you.
 
তাই প্রথম শূন্যস্থানে, The person with এর পর whom বসবে। 
 
Should এর পর be থাকলে মূল verb এর সাথে ing যোগ হয়। 
যেহেতু মূল verb register এর সাথে ing যোগ হয়েছে, সেহেতু দ্বিতীয় শূন্যস্থানে be বসবে। 
 
at the moment অর্থ এখন (Now)
Example: Sorry, she's not here at the moment.
অতএব, তৃতীয় শূন্যস্থানে at বসবে। 
 
Complete sentence: The person with whom you should be registering your complaint is the manager, but he's unavailable at the moment.
অর্থ: যে ব্যক্তির সাথে আপনার অভিযোগ নথিভুক্ত করা উচিত তিনি হলেন ম্যানেজার, কিন্তু তিনি এই মুহূর্তে নেই৷
৩২.
People who pay their debts are trusted. Here 'who pay their debts' is -
  1. ক) Noun Clause
  2. খ) Relative Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Prepositional Phrase
ব্যাখ্যা
- যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে। - অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে তাহলে সেটি Adjective clause হবে। 
- এখানে People হচ্ছে Noun তাই এর পরের clause অবশ্যই Adjective clause হবে। 
- Adjective clause এর অপর নাম Relative clause.
৩৩.
_______ is very good for children's intellectual development.
  1. ক) To read
  2. খ) Reading
  3. গ) Read
  4. ঘ) By read
ব্যাখ্যা
বাক্যের শুরুতে subject হিসেবে একটি noun প্রয়োজন। 
verb+ing বা gerund noun হিসেবে ব্যবহৃত হয়।
তাই, শূন্যস্থানে gerund - Reading বসবে।

সম্পূর্ণ বাক্য: Reading is very good for children's intellectual development. 
অর্থ: পড়া শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য খুবই ভালো।
৩৪.
The quote "Love is blind" is from which play of Shakespeare?
  1. ক) The Merchant of Venice
  2. খ) Othello
  3. গ) Romeo and Juliet
  4. ঘ) As you like it
ব্যাখ্যা
• The Merchant of Venice is a famous comedy by William Shakespeare.
• Famous quotations of this comedy:
- All that glitters is not gold.
- It is a wise father that knows his own child.
- Love is blind.
- In sooth, I know not why I am so sad.

Source: The Oxford Dictionary of Quotations.
৩৫.
They while their evenings with books and games. Here while means -
  1. ক) Pass time in a busy way.
  2. খ) Remembering a past time.
  3. গ) Pass time in a leisurely manner.
  4. ঘ) None of these
ব্যাখ্যা
বাক্যে 'while' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
অর্থ: তারা বই ও খেলা নিয়ে তাদের সন্ধ্যাটা কাটায়। 

While (Verb)
English Meaning: Pass time in a leisurely manner.
Bangla Meaning: ছুটির মেজাজে (সময়) অতিবাহিত করা
Example Sentence: A diversion to while away the long afternoons.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৩৬.
Choose the synonym of the word ALLEGIANCE.
  1. ক) Sincere
  2. খ) Obedience
  3. গ) Loyalty
  4. ঘ) Faithful
ব্যাখ্যা
ALLEGIANCE (noun) - কর্তব্য; নিষ্ঠা; বিশ্বস্ততা; আনুগত্য
Loyalty (noun) - আনুগত্য
Sincere (adjective) - আন্তরিক; অকৃত্রিম।
Obedience (noun) [uncountable noun] আজ্ঞানুবর্তিতা; বাধ্যতা।
Faithful (adjective) - বিশ্বস্ত; অনুগত।

So, the word 'Loyalty' is most closely similar in meaning to the word 'Allegiance'.
Since the word 'Faithful' is in adjective form it is not acceptable.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
Choose the antonym of the word UNBEARABLE.
  1. ক) Undefeated
  2. খ) Tolerable
  3. গ) Unpleasant
  4. ঘ) Acceptable
ব্যাখ্যা
UNBEARABLE - অসহ্য; অসহনীয়; দুঃসহ।
Undefeated - অপরাজিত।
Tolerable - সহনীয়; চলনসই; মোটামুটি ভালো।
Unpleasant - অপ্রীতিকর; অপ্রিয়; অরুচিকর।
Acceptable - গ্রহণযোগ্য; সন্তোষজনক।

So, the word 'Tolerable' is the antonym of the word 'Unbearable'.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
Spring is ____ it will be warmer soon.
  1. ক) to be coming
  2. খ) on the way
  3. গ) coming
  4. ঘ) prepared now
ব্যাখ্যা
On the way means:
1. In the course of a journey.
2. About to arrive or happen.

According to the context the correct sentence is: Spring is on the way it will be warmer soon.

Source: Oxford Language
৩৯.
Find the word that is not similar with the other words.
  1. ক) Temporary
  2. খ) Steady
  3. গ) Short-lived
  4. ঘ) Transitory
ব্যাখ্যা
Temporary - দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।
Steady - দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম।
Short-lived - স্বল্পস্থায়ী; স্বল্পজীবী।
Transitory - স্বল্পকালস্থায়ী।

Steady শব্দটি অন্যগুলোর থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে। 
So, the word 'Steady' is out of sequence from the other words.


Source: Accessible Dictionary by Bangla Academy.
৪০.
We run ___ the end of the runway.
  1. ক) to
  2. খ) by
  3. গ) into
  4. ঘ) at
ব্যাখ্যা
কোন কিছুর শেষে বোঝালে at the end কথাটি ব্যবহার করতে হয়।
উদাহরণস্বরূপ, at the end of the film, at the end of the month, at the end of the game, at the end of the runway.

কিন্ত In the end = finally বোঝায়।
যেমন, In the end, I can saw that she was right.
এই বাক্যটির অর্থ হল: শেষ পর্যন্ত, আমি দেখতে পেলাম যে সেই ঠিক।

Source: Intermediate English Grammar by Raymond Murphy
৪১.
'Out and Out' means -
  1. ক) Absolute
  2. খ) Downright
  3. গ) Sheer
  4. ঘ) All of them
ব্যাখ্যা
Out-and-out
adjective [before noun]

Meaning:
1. complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing:
2. complete; in all ways:

Synonyms:
- absolute (সম্পূর্ণ)
- downright (সম্পূর্ণরূপে; ডাহা)
- sheer (সম্পূর্ণ)

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla academy.
৪২.
Which of the following is a simple sentence?
  1. ক) He is weak but is a hard worker.
  2. খ) Though he is weak, he works hard.
  3. গ) Despite being weak, he works hard.
  4. ঘ) He is weak and hard worker.
ব্যাখ্যা
একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে,
এছাড়া simple sentence এ সাধারণত In spite of, Despite, Because of ইত্যাদি থাকে।

এখানে In spite of being weak হচ্ছে phrase; clause নয়।
৪৩.
If you _____ earlier, you would have found a good seat.
  1. ক) had come
  2. খ) have come
  3. গ) come
  4. ঘ) came
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।
- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।

তাই শূন্যস্থানে had come  বসবে।

আরো কিছু উদাহরণ:
- If you had come earlier, you would have found a good seat.
- If you had started earlier, you would not have missed the train.
- Had I been a king, I would have helped the poor.
৪৪.
The noun form of 'poor' is -
  1. ক) Poorify
  2. খ) Poverty
  3. গ) Poor
  4. ঘ) Poority
ব্যাখ্যা
Poor (adjective)
- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

Poverty (noun) [Uncountable noun]
- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা

Poorness (noun) [Uncountable noun]
- কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা।

----------------------
Poorly (predicatively adjective) (কথ্য) অসুস্থ: I am rather poorly this evening. 
Poorly (adverb) দীনহীনভাবে; অপ্রতুলভাবে; অসফলভাবে; পারিপাট্যহীনভাবে:


Source: Accessible Dictionary by Bangla Academy
৪৫.
'Worn' is the past participle form of -
  1. ক) were
  2. খ) wear
  3. গ) warn
  4. ঘ) ware
ব্যাখ্যা
Worn (adjective) 
wear এর past participle,
Bangla Meaning: পরিধান করা হয়েছে এমন; পরিহিত।  

Source: Accessible Dictionary by Bangla Academy
৪৬.
Everything is going well in our new office, we ____ any problems.
  1. ক) don't have
  2. খ) have
  3. গ) had
  4. ঘ) didn't have
ব্যাখ্যা
বাক্যের প্রথম অংশ present continuous tense এ থাকায় পরের অংশও present tens এ রাখতে হবে।
তাই context এর সাথে মিল রেখে শূন্যস্থানে don't have বসাতে হবে।

Everything is going well, we don't have any problems.
- সবকিছু ভালো চলছে, আমাদের কোনো সমস্যা নেই।
৪৭.
The rose is the ____ of all flowers.
  1. ক) beautiful
  2. খ) beautifulest
  3. গ) most beautiful
  4. ঘ) beautifully
ব্যাখ্যা
The থাকায় শূন্যস্থানে superlative degree বসবে।

Beautiful
- সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
Comparative form - more beautiful
Superlative form - most Beautiful

The rose is the most Beautiful of all flowers.
- গোলাপ সব ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর।

Source: Oxford Dictionary & Accessible Dictionary.
৪৮.
The Bangabandhu Satellite-1 was launched by -
  1. ক) Falcon 7
  2. খ) Falcon 11
  3. গ) Falcon 9
  4. ঘ) Falcon 21
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।

উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল - এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC - 39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা

নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা
আয়ুষ্কাল : ১৫ বছর ধরা হয়েছে।


সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যুগান্তর পত্রিকা।
৪৯.
'UNESCO-Bangladesh Bangabandhu Prize' was first awarded in which year?
  1. ক) 2022
  2. খ) 2020
  3. গ) 2021
  4. ঘ) 2019
ব্যাখ্যা
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি। অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের নাম: UNESCO- Bangladesh BangaBandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.

অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।

যাদের প্রদান করা হবে: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। 

প্রথম বিজয়ী: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি পুরস্কার ২০২১ লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে ১১ নভেম্বর ২০২১ বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হাতে তুলে দেন।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৫০.
1 petabyte = ?
  1. ক) 1024 Exabyte
  2. খ) 1024 Yottabyte
  3. গ) 1024 Terabyte
  4. ঘ) 1024 Zetabyte
ব্যাখ্যা
বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
বাইট (Byte) : ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।
 
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)
 
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫১.
The total border district of Bangladesh with India is -
  1. ক) 30
  2. খ) 32
  3. গ) 29
  4. ঘ) 31
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- এদের মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৫২.
In what year did Google purchase the social media YouTube?
  1. ক) 2004
  2. খ) 2007
  3. গ) 2006
  4. ঘ) 2005
ব্যাখ্যা
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। - জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। 
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। 
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ইউটিউব অফিসিয়াল সাইট।
৫৩.
When did the constitution drafting committee was formed?
  1. ক) 7 March 1972
  2. খ) 9 October, 1972
  3. গ) 11 April, 1972
  4. ঘ) 16 November, 1972
ব্যাখ্যা
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ (মোজাফফর) থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত। 
- কমিটিতে ৭ জন গণপরিষদ মহিলা সদস্য থেকে ১ (রাজিয়া বানু) অন্তর্ভুক্ত করা হয়।
- সুরঞ্জিন সেনগুপ্ত ছাড়া বাকি সবাই ছিল আওয়ামী লীগের।
- কমিটিকে পরবর্তী ১০ জুনের মধ্যে গণপরিষদে সংবিধানের খসড়া উপস্থাপন করতে বলা হয়।

- রাষ্ট্রপতি ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহবান ও উদ্বোধন করেন। 
- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- চূড়ান্ত খসড়াটি কমিটির সভাপতি এবং দেশের তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন ১২ অক্টোবর গণপরষিদে পেশ করেন।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫৪.
Which one of the following is not a search engine?
  1. ক) AOL
  2. খ) Microsoft
  3. গ) Wolfram Alpha
  4. ঘ) Bing
ব্যাখ্যা
আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :
১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

অপরদিকে, মাইক্রোসফট হলো সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান।
৫৫.
International Court of Justice (ICJ) was established in -
  1. ক) 1956
  2. খ) 1945
  3. গ) 1963
  4. ঘ) 1949
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা International Court of Justice (ICJ) জাতিসংঘের ছয়টি মূলসংস্থার একটি।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- এটির সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস বা শান্তি প্রসাদে অবস্থিত।
- মোট ১৫জন বিচারক নিয়ে ICJ গঠিত। বিচারকদের পদের মেয়াদ ৯ বছর করে।
- সভাপতির মেয়াদ ৩ বছর।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।


(তথ্যসূত্র: ICJ ওয়েবসাইট)
৫৬.
The Total number of members of the United Nations Security Council is -
  1. ক) 5
  2. খ) 15
  3. গ) 25
  4. ঘ) 10
ব্যাখ্যা
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
৫৭.
IAEA (International Atomic Energy Agency) was established in -
  1. ক) 1948
  2. খ) 1964
  3. গ) 1957
  4. ঘ) 1987
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA):
IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক সংস্থা।
- এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
- এই সংস্থাটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল -- ২৯ জুলাই, ১৯৫৭ সাল
- প্রতিষ্ঠাকালীন সদস্য -- ৫৬ টি
- সদরদপ্তর -- ভিয়েনা, অস্ট্রিয়া

উৎসঃ IAEA ওয়েবসাইট।
৫৮.
Which of the following is a Non-Himalayan river?
  1. ক) Meghna
  2. খ) Ganges
  3. গ) Brahmaputra
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- দুটি হিমালয়ী নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র, সম্মিলিত স্রোতোধারায় বিশ্বের যে-কোন নদী-ব্যবস্থার তুলনায় সবচেয়ে বেশি অবক্ষেপ বঙ্গোপসাগরে এনে ফেলছে। 
- এই দুই নদী অপর অহিমালয়ী নদী মেঘনার সহযোগে বিশ্বের সর্ববৃহৎ যে বদ্বীপটির সৃষ্টি করেছে, সেটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামে পরিচিত।
- গঙ্গানদী তার উত্তরপূর্বমুখী যাত্রায় কয়েকটি বদ্বীপের সৃষ্টি করে পরে সেগুলোকে পরিত্যাগ করে বর্তমান অবস্থান গ্রহণ করেছে। জেমস রেনেলের মানচিত্রে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের গতিপথ ছিল পূর্বমুখী যা ময়মনসিংহের কাছে আদি ব্রহ্মপুত্র বদ্বীপ গঠন করেছিল। 
- বর্তমানে এই নদের গতিপথটি সোজা দক্ষিণমুখী। অবশ্য পূর্বে এই দুটি নদী আলাদা আলাদাভাবে বঙ্গোপসাগরে পতিত হতো, বর্তমান গঠনে এরা পরিশেষে সম্মিলিতভাবে সাগর সঙ্গমে মিলিত হচ্ছে। 
- নদীসমূহের এই বদ্বীপ গঠন কার্যক্রম বাংলাদেশের উপকূল রেখার প্রায় শতকরা ৬০ ভাগ গঠনে অবদান রেখেছে।
 
উৎস: বাংলাপিডিয়া 
৫৯.
Which of the following countries is a member of Commonwealth?
  1. ক) Zimbabwe
  2. খ) Rwanda
  3. গ) Myanmar
  4. ঘ) United States
ব্যাখ্যা
প্রতিষ্ঠাকাল: ২৮ এপ্রিল, ১৯৪৯ সাল
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ
সদরদপ্তর: মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য
(১৯৬৫ সালে প্রতিষ্ঠিত)
অফিসিয়াল ভাষা: ইংরেজি

⤇ কমনওয়েলথ-এর সর্বশেষ যোগদানকারী দেশ - রুয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো না।
⤇ ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
⤇ কমনওয়েলথের সদস্য সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশ থেকে - ২১টি। এছাড়া এশিয়া থেকে - ৮টি, ক্যারিবিয়ান ও আমেরিকান অঞ্চল থেকে - ১৩টি, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে - ১১টি ও ইউরোপ থেকে - ৩টি সদস্য দেশ রয়েছে।
 
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট
৬০.
Which Country is called 'Land of White elephants'?
  1. ক) Algeria
  2. খ) Thailand
  3. গ) Finland
  4. ঘ) Bhutan
ব্যাখ্যা
- থাইল্যান্ড 'Land of White elephants' নামে পরিচিত। 
- আলজেরিয়া 'Land of Fertile Fields'  নামে পরিচিত। 
- ভুটান ‘Land of the Thunder Dragon’ নামে পরিচিত। 
- ইন্দোনেশিয়া 'Land of Palms' নামে পরিচিত।  
- চিলি 'Land of poets' নামে পরিচিত।
৬১.
Which of the following is called Red Planet?
  1. ক) Saturn
  2. খ) Mercury
  3. গ) Mars
  4. ঘ) Venus
ব্যাখ্যা
সৌরজগতে পৃথিবীর পর অন্য যে গ্রহটি লাল গ্রহ (Red Planet) নামে পরিচিত, তার নাম হলো মঙ্গল গ্রহ (Mars)। 

সৌরজগতের গ্রহসমূহের রং:
Mercury – Grey
Venus – Brown and grey
Earth – Blue, brown green and white
Mars – Red, brown and tan
Jupiter – Brown, orange and tan, with white cloud stripes
Saturn – Golden, brown, and blue-grey
Uranus – Blue-green
Neptune – Blue

উৎসঃ নাসা ওয়েবসাইট, স্পেস.কম ওয়েবসাইট।
৬২.
World Economic Forum's (WEF) annual meeting has been held on which city?
  1. ক) Davos
  2. খ) Bern
  3. গ) Zurich
  4. ঘ) Basel
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
৬৩.
Which of the following Regional Centres is located in Dhaka?
  1. ক) SAC
  2. খ) SDMC
  3. গ) SEC
  4. ঘ) STAC
ব্যাখ্যা
সার্ক কৃষি কেন্দ্র (SAC) বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করা হয়। 
এটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কৃষি তথ্য বিতরণ।

অন্যদিকে,
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র (SCC) - কলম্বো।
সার্ক শক্তি কেন্দ্র (SEC) – ইসলামাবাদ।
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র(SDMC) – গুজরাট।
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র (STAC) – কাঠমুন্ডু।

(সূত্র: সার্ক ওয়েবসাইট)