পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
Subject Final-08 - আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
CDC এর বর্তমান পরিচালক কে?
  1. ক) রবার্ট আর. রেডফিল্ড
  2. খ) ব্রেন্ডা ফিটজেরাল্ড
  3. গ) জেমস ও ম্যাসন
  4. ঘ) রোচেল পি. ওয়ালেনস্কি
ব্যাখ্যা
CDC (Centers for Disease Control and Prevention) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
- এটির নবনিযুক্ত ১৯তম পরিচালক হলেন রোচেল পি. ওয়ালেনস্কি।
- CDC যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীন একটি এজেন্সি। এটি ১৯৪৬ সালে যাত্রা শুরু করে। এর সদরদপ্তর আটলান্টায় অবস্থিত।
- রবার্ট আর. রেডফিল্ড সিডিসি’র সদ্যসাবেক পরিচালক।
(সূ্ত্র: সিডিসি ওয়েবসাইট)
.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) ক্যালিফোর্নিয়া
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ডেলাওয়ার
  4. ঘ) মিশিগান
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৩৬ বছর যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে ৪৭তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সিনেটর পদ থেকে পদত্যাগ করেন।
২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
.
COVAX কী?
  1. ক) প্রথম উদ্ভাবিত কোভিড-১৯ টিকা
  2. খ) কোভিড ভ্যাকসিন বন্টন জোট
  3. গ) কানাডার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান
  4. ঘ) করোনা ভাইরাসের নতুন প্রজাতি
ব্যাখ্যা
COVAX হলো কোভিড-১৯ এর টিকার উন্নয়ন ও সুষম বন্টনের একটি বৈশ্বিক জোট।
WHO ও EU এর যৌথ উদ্যোগে গত এপ্রিলে এটি গঠিত হয়। বর্তমানে ১৮৪টি দেশ এই জোটের অংশীদার।
এই জোটের উদ্দেশ্য জোটের অধীনে থাকা প্রতিটি দেশ যেন করোনা টিকা পায় তা নিশ্চিত করা এবং দেশগুলোর অন্তত ২০ শতাংশ জনসংখ্যার ‍টিকার যোগান নিশ্চিত করা।
(সূত্র: WHO ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : বার্ষিক)
.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ক) করোনা ভাইরাস শনাক্তকরণ
  2. খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণ
  3. গ) জরায়ু ক্যান্সার বিষয়ে গবেষণা
  4. ঘ) কোষে অক্সিজেন প্রবাহ
ব্যাখ্যা
গত ৫ অক্টোবর ২০২০ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
এরা হলেন:
- হার্ভে জে অল্টার (যুক্তরাষ্ট্র)
- চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র)
- মাইকেল হিউটন (যুক্তরাজ্য)
হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদানের জন্যে তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।
(সূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট)
.
মার্সা প্রকাশিত জরিপ অনুসারে ঢাকা বিশ্বের কততম শীর্ষ ব্যয়বহুল শহর?
  1. ক) ১২তম
  2. খ) ২৬তম
  3. গ) ৩৩তম
  4. ঘ) ৫৫তম
ব্যাখ্যা
মার্কিন প্রতিষ্ঠান মার্সার সম্প্রতি বিশ্বের ২০৯টি শহর নিয়ে ২০২০ সালের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।
এই তালিকায় বিশ্বের ২০৯টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৬তম। ঢাকা দক্ষিণ এশিয়ার শীর্ষ ব্যয়বহুল শহর।
তালিকা অনুসারে শীর্ষ ব্যয়বহুল শহর:
- প্রথম : হংকং
- দ্বিতীয় : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- তৃতীয় : টোকিও (জাপান)
- ২০৯তম (সর্বনিম্ন ব্যয়বহুল) : তিউনিস (তিউনেশিয়া)।
(সূত্র: মার্সার ওয়েবসাইট)
.
Covishield করোনা ভাইরাসের টিকার উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
  2. খ) মডার্না
  3. গ) ফাইজার-বায়োএনটেক
  4. ঘ) গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট
ব্যাখ্যা
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিটউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।
বাংলাদেশে জানুয়ারি থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
(সূত্র: বিসিসি বাংলা ‍রিপোর্ট)
.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. ক) mRNA-1273
  2. খ) tozinameran
  3. গ) Sputnik-V
  4. ঘ) Janssen
ব্যাখ্যা
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার নাম হলো tozinameran.
এটির কোডনেম BNT162b2 এবং ব্র্যান্ডিং নাম Comirnaty.
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই টিকার অনুমোদন প্রদান ও প্রয়োগ শুরু করে।
অন্যদিকে,
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- জনসন অ্যান্ড জনসন : Janssen
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট : Sputnik-V.
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
.
‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. ক) মার্কি লুকাস রিজন্যাভেল্ট
  2. খ) ডগলাস স্টুয়ার্ট
  3. গ) এলিস মনরো
  4. ঘ) লুইস গ্ল্যুক
ব্যাখ্যা
ব্রিটেন থেকে সাহিত্য ক্ষেত্রে প্রদত্ত ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেছেন স্কটিশ-আমেরিকান লেখক ‘ডগলাস স্টুয়ার্ট’।
১৯৮১ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘শুগি বেইন’ এর জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
অন্যদিকে, মার্কি লুকাস রিজনেভেল্ট ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন।
লুইস গ্ল্যুক ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো)
.
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরাইলের আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ২৫ জুলাই ২০২০
  2. খ) ০৫ আগস্ট ২০২০
  3. গ) ১৫ সেপ্টম্বর ২০২০
  4. ঘ) ২১ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরাইলের সম্পাদিত শান্তি চুক্তি ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।
গত ১৫ সেপ্টেম্বর ২০২০ ওয়াইট হাউজে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ এবং বাহরাইন চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
১০.
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) লন্ডন
  2. খ) সিউল
  3. গ) ওয়ারশ
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
এই আসর ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পেছানো হয়। কিন্তু এই আসরের নাম 'টোকিও ২০২০' বহাল থাকে।
নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় তাহলে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে।
(সূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট ও ডেইলি স্টার)
১১.
নিচের কোন সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে?
  1. ক) ICAN
  2. খ) UNHCR
  3. গ) FAO
  4. ঘ) WFP
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
(সূত্রঃ WFP ওয়েবসাইট)
১২.
যুক্তরাষ্ট্র সর্বশেষ কোন দেশটিকে সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিয়েছে?
  1. ক) ইরান
  2. খ) কিউবা
  3. গ) ইয়েমেন
  4. ঘ) সুদান
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র গত ১৪ ডিসেম্বর ২০২০ সুদান কে সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিয়েছে।
মূলত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সুদানকে কালো তালিকা থেকে বাদ দেওয়া হয়।
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র সুদান কে সন্ত্রাসে মদদদাতা দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করে।
বর্তমানে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কালোতালিকা ভুক্ত রয়েছে।
(সূত্রঃ আল জাজিরা এবং দৈনিক সমকাল)
১৩.
ব্রেক্সিট চুক্তি কার্যকর হয় কবে?
  1. ক) ০৩ জানুয়ারি ২০২০
  2. খ) ১০ জানুয়ারি ২০২০
  3. গ) ২০ জানুয়ারি ২০২০
  4. ঘ) ৩১ জানুয়ারি ২০২০
ব্যাখ্যা
ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।
(সূত্রঃ বিবিসি বাংলা)
১৪.
চীনের বাহিরে কোন দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?
  1. ক) ফিলিপাইন
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ইতালি
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রথম অবহিত করে।
১১ জানুয়ারী ২০২০ চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়।
১৩ জানুয়ারি চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল।
২ ফেব্রুয়ারি চীনের বাহিরে প্রথম করোনা রোগী মারা যায় ফিলিপাইনে। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।
৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে ঘোষণা করে।
(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
১৫.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ড. মাহাথির মোহাম্মদ
  2. খ) রাজিব বিন রাজ্জাক
  3. গ) আনোয়ার ইব্রাহিম
  4. ঘ) মুহিইদ্দিন ইয়াসিন
ব্যাখ্যা
মালয়েশিয়ার বর্তমান ও অষ্টম প্রধানমন্ত্রী হলেন মুহিইদ্দিন ইয়াসিন।
মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের পর তিনি গত ১ মার্চ ২০২০ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
(সূত্র: প্রথম আলো রিপোর্ট)
১৬.
প্রোটেস্টানিজম কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ইহুদি
  2. খ) খ্রিস্টান
  3. গ) জৈন
  4. ঘ) বৌদ্ধ
ব্যাখ্যা
প্রোটেস্টানিজম হলো ষোড়শ শতকে সংঘটিত খ্রিস্টান ধর্মের একটি সংস্কার আন্দোলন।
ষোড়শ শতকের শুরুর দিকে জার্মান ধর্মযাজক ‘মার্টিন লুথার’ প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন। তার এই প্রতিবাদের মাধ্যমে ‘প্রতিবাদী খ্রিস্টধর্ম’ বা ‘প্রোটেস্টানিজমের’ সূচনা ঘটে।
এর অংশ হিসেবে ১৫৪৩-১৫৫৫ সময়ে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়।
পরবর্তীতে ‘অগসবার্গের সন্ধির’ মাধ্যমে এই সংঘাতের অবসান হয় এবং খ্রিস্টান প্রোটেস্টান্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
(সূত্রঃ ব্রিটানিকা)
১৭.
পোলিও রোগের টিকা উদ্ভাবন করেন কে?
  1. ক) জ্যাকব হেইন
  2. খ) জোনাস এডওয়ার্ড সাল্‌ক
  3. গ) কার্ল ল্যান্ডস্টেইনার
  4. ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাখ্যা
‘পোলিওমাইটিলিজ’ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ যা ‘পোলিও’ নামে অধিক পরিচিত।
১৮৪০ সালে জ্যাকব হেইনার প্রথম এই রোগ শনাক্ত করেন এবং ১৯০৯ সালে কার্ল ল্যান্ডস্টেইনার পোলিও ভাইরাস শনাক্ত করেন।
১৯৫২ সালে জোনাস এডওয়ার্ড সাল্ক‌ পোলিওর টিকা উদ্ভাবন করেন। ১৯৫৭ সালে আলবার্ট সাবিন মুখে খাওয়ার পোলিও টিকা আবিষ্কার করেন।
বাংলাদেশে ১৯৫৫ সালে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় এবং ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও ‍মুক্ত ঘোষণা করে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
১৮.
কোন সভ্যতা ইতিহাসে ‘শ্রেষ্ঠতম নাবিক’ হিসেবে প্রসিদ্ধ?
  1. ক) ক্যালডীয়রা
  2. খ) অ্যাসেরীয়রা
  3. গ) ফিনিশিয়রা
  4. ঘ) মিশরীয়রা
ব্যাখ্যা
খ্রিস্টপূর্ব ৩ হাজার বছর পূর্বে ভূমধ্যসাগর তীরবর্তী লেবানন, ইসরাইল ও ফিলিস্তিনে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠে।
সাগর তীরবর্তী হওয়ায় ফিনিশীয়রা নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে খুবই প্রসিদ্ধ ছিলো। তাদের মূল পেশাও ছিলো নৌবাণিজ্য।
টায়ার ও সিডন ফিনিশিয়ার দুটো বিখ্যাত বন্দর।
ফিনিশীয়রা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালা উদ্ভাবন করে যা থেকে আধুনিক বর্ণমালার উদ্ভব হয়।
(সূত্রঃ মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৯.
মানুষ কবে প্রথম চাঁদের বুকে রাখে?
  1. ক) ১২ অক্টোবর ১৯৫৭
  2. খ) ১০ ফেব্রুয়ারি ১৯৬৩
  3. গ) ১০ জুন ১৯৬৮
  4. ঘ) ২০ জুলাই ১৯৬৯
ব্যাখ্যা
নাসা প্রেরিত অ্যাপোলো-১১ মহাকাশযানে করে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদে পা রাখে।
এদিন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রাখেন। তার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে বাজ অলড্রিন চাঁদের বুকে পা রাখেন।
তাদের অপর সঙ্গী মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলে অবস্থান করছিলেন।
(সূত্র: নাসা ওয়েবসাইট)
২০.
RCEP বাণিজ্য চুক্তির অংশীদার দেশের সংখ্যা কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৮টি
ব্যাখ্যা
গত ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিটির নাম The Regional Comprehensive Economic Partnership (RCEP)।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।
এই জোটের অধীন দেশসমূহের সম্মিলিত জিডিপি বিশ্বের মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট)
২১.
কোন চুক্তিতে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) তাসখন্দ চুক্তি
  2. খ) ডেটন চুক্তি
  3. গ) অসলো চুক্তি
  4. ঘ) আলজিয়ার্স চুক্তি
ব্যাখ্যা
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত ‘অসলো চুক্তি’র মাধ্যমে পিএলও এবং ইসরাইল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন এতে মধ্যস্থতা করেন।
অন্যদিকে,
- আলজিয়ার্স চুক্তি (১৩ জুন, ১৯৭৫) : শাত ইল আরব জলপথ নিয়ে ইরাক-ইরান সীমান্ত সমস্যা নিরসন
- ডেটন চুক্তি (১৪ ডিসেম্বর, ১৯৯৫) : বসনিয়া সংকট নিরসন
- তাসখন্দ চুক্তি (১০ জানুয়ারী ১৯৬৬) : পাক-ভারত যুদ্ধ অবসানে স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২২.
জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটির নাম কী?
  1. ক) ফার্স্টবর্ন
  2. খ) লিটলবয়
  3. গ) হেলফায়ার
  4. ঘ) ফ্যাটম্যান
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ‘লিটলবয়’ নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এটি ছিল পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার।
তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
এর ফলে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যাক্ত হয়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দেন।
(সূত্র: হিস্টোরি ডটকম)
২৩.
প্রথম আরব দেশ হিসেবে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে-
  1. ক) তুরস্ক
  2. খ) জর্ডান
  3. গ) মিশর
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা
প্রথম আরব দেশ হিসেবে মিশর ২৬শে মার্চ ১৯৭৯ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে মিশর।
দ্বিতীয় আরব দেশ হিসেবে জর্দান ২৬ অক্টোবর ১৯৯৪ তারিখে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
সম্প্রতি (১৫ সেপ্টেম্বর ২০২০) তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। পরবর্তীতে সুদান ও মরক্কোও একই পথ অনুসরণ করে।
প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৯৪৯ সালের ২৮ মার্চ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
(সূত্র: বিবিসি এবং জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরী)
২৪.
কার নেতৃত্বে ‘বলশেভিক বিপ্লব’ সংঘটিত হয়?
  1. ক) বরিস ইয়েলেৎসেন
  2. খ) ভি আই লেনিন
  3. গ) নিকিতা ক্রশ্চেভ
  4. ঘ) আন্দ্রে ব্রেজনেভ
ব্যাখ্যা
১৯১৭ সালের ২৪ ও ২৫ অক্টোবর (জুলিয়ান পঞ্জিকা অনুসারে) রাশিয়ায় সংঘটিত বিপ্লব ‘বলশেভিক বিপ্লব’ নামে পরিচিত।
এই বিপ্লবে নেতৃত্ব দেন ভি আই লেনিন। এই বিপ্লবের ফলে জারতন্ত্রের উচ্ছেদ হয়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়।
লেনিনের নেতৃত্বে ১৯২২ সালে ‘সোভিয়েত ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয় যার পতন ঘটে ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর।
(সূত্র: হিস্টোরি ডটকম)
২৫.
Warsaw Pact কী ধরনের চুক্তি?
  1. ক) অর্থনৈতিক সহযোগিতা
  2. খ) সামরিক জোট
  3. গ) বাণিজ্যিক ব্লক
  4. ঘ) জলবায়ু সংকট
ব্যাখ্যা
Warsaw Pact (Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এটি গঠিত হয়। এই চুক্তির অংশীদার দেশগুলো হলো:
- সোভিয়েত ইউনিয়ন
- আলবেনিয়া
- বুলগেরিয়া
- পূর্ব জার্মানি
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- রোমানিয়া এবং
- চেকোশ্লোভাকিয়া।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ওয়ারশ প্যাক্টেরও বিলুপ্তি ঘটে।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
২৬.
নিচের কোনটি ‘পৃথিবীর ফুসফুস’ নামে পরিচিত?
  1. ক) তৈগা বনভূমি
  2. খ) সাভানা তৃণভূমি
  3. গ) আমাজন বনাঞ্চল
  4. ঘ) কঙ্গো বেসিন
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।
পৃথিবীতে মোট অক্সিজেনের শতকরা ২০ ভাগ আমাজন বনভূমি একা সরবরাহ করে থাকে। যার কারণে এটিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।
দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত এ বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল।
(সূত্রঃ আল জাজিরা)
২৭.
টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্যমাত্রায় সুস্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত?
  1. ক) ৩ নং
  2. খ) ৭ নং
  3. গ) ৮ নং
  4. ঘ) ১৩ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
এসডিজির ৩ নং লক্ষ্যমাত্রায় স্বাস্থ্যকর জীবনযাপন ও সুস্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এর অধীনে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানো, সংক্রামক রোগের নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়ে মোট ১৩টি টার্গেট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে,
- ৬ নং লক্ষ্যমাত্রা : নিরাপদ পানি ও স্যানিটেশন
- ৭ নং লক্ষ্যমাত্রা : টেকসই জ্বালানি
- ১৩ নং লক্ষ্যমাত্রা : জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২৮.
বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ, জন হপকিন্স বিশ্বাবিদ্যালয়ের সেন্টার ফর হেলথ সিকিউরিটি এবং ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট যৌথভাবে ২০১৯ সালে প্রথমবারের মতো সার্বিক বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচক প্রকাশ করে।
এতে ১৯৫টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সূচকে শীর্ষ তিন দেশ:
- প্রথম : যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : যুক্তরাজ্য
- তৃতীয় : নেদারল্যান্ডস।
- বাংলাদেশের অবস্থান : ১১৩তম
- ১৯৫তম : নিরক্ষীয় গিনি।
(সূত্র: ghsindex ওয়েবসাইট)
২৯.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍আন্দোলনের সূত্রপাত হয় কোন দেশ থেকে?
  1. ক) বেলজিয়াম
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
২০১৮ সালের আগস্টে সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত হয়।
এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)