পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
রিভিশন পরীক্ষা - ৫ টপিক: পরীক্ষা ১ - ৪ পর্যন্ত
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
কোন শব্দটি ফারসি ভাষা থেকে আগত?
  1. আসমান
  2. কলগি
  3. কাচারি
  4. দুলকি
সঠিক উত্তর:
আসমান
উত্তর
সঠিক উত্তর:
আসমান
ব্যাখ্যা
আসমান - শব্দটি ফারসি ভাষা থেকে আগত।

অন্যদিকে,
তুর্কি শব্দ - কলগি।
হিন্দি শব্দ - কাচারি, দুলকি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'কুকর্মে বিরত হও।' - বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারক?
  1. অধিকরণ
  2. কর্ম
  3. করণ
  4. অপাদান
সঠিক উত্তর:
অপাদান
উত্তর
সঠিক উত্তর:
অপাদান
ব্যাখ্যা
অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গ শব্দেরে পরে বসে।

যেমন:
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কুকর্মে বিরত হও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সে ঘুমাচ্ছে।' - এখানে 'ঘুমা' কোন ধরনের ধাতু?
  1. কর্মবাচ্যের ধাতু
  2. প্রযোজক ধাতু
  3. নাম ধাতু
  4. নিজন্ত ধাতু
সঠিক উত্তর:
নাম ধাতু
উত্তর
সঠিক উত্তর:
নাম ধাতু
ব্যাখ্যা
নাম ধাতু:
- বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়।

যেমন:
সে ঘুমাচ্ছে। - এখানে, 'ঘুম্‌' থেকে নাম ধাতু 'ঘুমা'।
• রাসেল ধমকাচ্ছে।- এখানে 'ধমক্‌' থেকে নাম ধাতু 'ধমকা'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘পৃথক পালঙ্ক’ আবুল হাসান রচিত একটি -
  1. কাব্যগ্রন্থ
  2. নাটক
  3. উপন্যাস
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
• ‘পৃথক পালঙ্ক’ আবুল হাসান রচিত - কাব্যগ্রন্থ
- কাব্যগ্রন্থটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

আবুল হাসান:
- আবুল হাসানের প্রকৃত নাম ⎯ আবুল হোসেন মিয়া। তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
- ১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্ণি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে,
- যে তুমি হরণ করো,
- পৃথক পালঙ্ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'জ্যাঠামশায়' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
  1. গোরা
  2. নৌকাডুবি 
  3. চতুরঙ্গ
  4. চোখের বালি
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা
'চতুরঙ্গ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম উপন্যাস - চতুরঙ্গ। এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে সমালোচকদের সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ফেলেছে চতুরঙ্গ। 
- ১৩২১ বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে ফাল্গুন সংখ্যা পর্যন্ত মাসিক ‘সবুজপত্রে’ এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 
-  ‘সবুজপত্র’র তৎকালীন পাঠকরা ধরে নিয়েছিলেন যে তাঁরা রবীন্দ্রনাথের কাছ থেকে আলাদা আলাদা গল্প উপহার পাচ্ছেন।
- বস্তুত পত্রিকায় প্রকাশিত হবার সময় উপন্যাসের অধ্যায়গুলোকে আলাদা আলাদা গল্পের শিরোনাম দিয়ে ছাপা হচ্ছিল।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- জ্যাঠামশায়
- শচীশ, 
- দামিনী, 
- শ্রীবিলাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং চতুরঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর।
.
'উদ্বেল' কোন সমাসের দৃষ্টান্ত?
  1. দ্বন্দ্ব
  2. বহুব্রীহি
  3. দ্বিগু 
  4. অব্যয়ীভাব
সঠিক উত্তর:
অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।

যেমন:
• অতিক্রান্ত (উৎ) অর্থে:
- বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।

• অনতিক্রম্যতা (যথা) অর্থে:
- রীতিকে অতিক্রম না করে = যথারীতি। 
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
আবদুল হাকিম রচিত 'বঙ্গবানী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. দুররে মজলিশ
  2. নূরনামা
  3. ইউসুফ জোলেখা
  4. হানি-ফার লড়াই
সঠিক উত্তর:
নূরনামা
উত্তর
সঠিক উত্তর:
নূরনামা
ব্যাখ্যা
• যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
- কবিতাংশটির আবদুল হাকিম রচিত 'নূরনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত 'বঙ্গবানী' কবিতার অংশ বিশেষ।

আব্দুল হাকিম:
- তিনি সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি ছিলেন।
- নোয়াখালী জেলার বাবুপুর (মতান্তরে সন্দ্বীপের সুধারাম) ছিল কবির আবাসভূমি।
- তাঁর পিতা শাহ্ রাজ্জাক ছিলেন একজন পন্ডিত ব্যক্তি এবং তাঁর পীর ছিলেন সাহাবুদ্দীন।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- ইউসুফ জোলেখা,
- নূরনামা,
- দুররে মজলিশ,
- লালমোতি সয়ফুলমুলুক,
- হানি-ফার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
  1. মেদিনীপুর
  2. বাঁকুড়া জেলা
  3. বর্ধমান জেলা
  4. ফরিদগঞ্জ জেলা
সঠিক উত্তর:
বাঁকুড়া জেলা
উত্তর
সঠিক উত্তর:
বাঁকুড়া জেলা
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্ৰী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি ‘শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায়নি।
- কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে ‘বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু।
- এ কাব্যের প্রধন তিনটি চরিত্র- কৃষ্ণ, রাধা, বড়ায়ি। 

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো-
- জন্ম খণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দান খণ্ড,
- নৌকা খণ্ড,
- ভার খণ্ড,
- ছত্র খণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বুদ্ধির মুক্তি আন্দোলন তাদের মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশ করত?
  1. প্রগতি
  2. পরিচয়
  3. শিখা
  4. পূর্বাশা
সঠিক উত্তর:
শিখা
উত্তর
সঠিক উত্তর:
শিখা
ব্যাখ্যা
বুদ্ধির মুক্তি আন্দোলন:
- বুদ্ধির মুক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারবিরোধী একটি প্রগতিশীল আন্দোলন।
- বাংলার মুসলমান সমাজের যে ধর্মান্ধতা, কুসংস্কার ও কুপ্রথা বিরাজমান ছিল, সেসব দূরীকরণই ছিল এ আন্দোলনের মূল উদ্দেশ্য।এই আন্দোলনের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন কাজী আবদুল ওয়াদুদ, আবুল ফজল, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল ইসলাম এবং আবদুল কাদির।
- এই সমাজ তাদের মুখপত্র হিসেবে ‘শিখা’ নামে একটি পত্রিকা প্রকাশ করত, যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
- বুদ্ধির মুক্তি আন্দোলন গঠিত হয় কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে।
- তাঁদের মধ্যে ছিলেন: মোতাহের হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন, আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
'উপভোগ' শব্দে “উপ” তৎসম উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিশেষ
  2. ক্ষুদ্র
  3. নিকটে
  4. অধিকতা
সঠিক উত্তর:
বিশেষ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ
ব্যাখ্যা
• 'উপভোগ' শব্দে “উপ” তৎসম উপসর্গটি “বিশেষ” অর্থ প্রকাশ করে।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
‘অদ্ভুত আঁধার এক’ উপন্যাসের রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. হুমায়ূন আহমেদ
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• ‘অদ্ভুত আঁধার এক’ শামসুর রাহমান রচিত একটি উপন্যাস।
- উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।

শামসুর রাহমান:
- কবি, সাংবাদিক শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- শামসুর রাহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য- "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"- এর প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে।
- তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।

• শামসুর রাহমান রচিত উপন্যাস:
- অদ্ভুত আঁধার এক,
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১২.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মার্তণ্ড
  2. বহ্নি
  3. কৃশানু
  4. বিভাবসু
সঠিক উত্তর:
মার্তণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মার্তণ্ড
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।

অন্যদিকে:
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ = মার্তন্ড

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
Which of the following sentences correctly uses the idiom "by and large"?
  1. By and large, I have no idea about the upcoming meeting.
  2. By and large, their project was a huge success despite some challenges.
  3. By and large, she failed to submit the report on time.
  4. By and large, you should never speak without thinking first.
সঠিক উত্তর:
By and large, their project was a huge success despite some challenges.
উত্তর
সঠিক উত্তর:
By and large, their project was a huge success despite some challenges.
ব্যাখ্যা
• By and large (idiom):
English Meaning - on the whole; everything considered.
Bangla Meaning - মোটকথা; সামগ্রিকভাবে।

• Example Sentences:
- There are a few small things that I don't like about my job, but by and large it's very enjoyable.
- Mammals have, by and large, bigger brains than reptiles.

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Choose the correct spelling.
  1. Boisterous
  2. Boisterious
  3. Boisteorous
  4. Boistierous
সঠিক উত্তর:
Boisterous
উত্তর
সঠিক উত্তর:
Boisterous
ব্যাখ্যা
• Boisterous: 
English Meaning - Noisy, energetic, and rough. 
Bangla Meaning - (১) (কোনো ব্যক্তি বা তার আচরণ) অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়।
(২) (আবহাওয়া) উদ্দাম; ঝড়ো; প্রচণ্ড।

Example:
The audience burst into boisterous laughter.
 
Source: Cambridge Dictionary.
১৫.
Who wrote 'A Tale of Two Cities'?
  1. Thomas Hardy
  2. Virginia Woolf
  3. Charles Dickens
  4. W.B. Yeats
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে London and Paris city দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।

• Charles Dickens:
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers.

Source: Live MCQ lecture and Britannica.com
১৬.
They will adhere ____ the terms of the contract.
  1. to
  2. in
  3. by
  4. at
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: They will adhere to the terms of the contract.

• Adhere to:
English Meaning: to follow, abide by, or stick to something, such as a principle or rule.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১৭.
'To His Coy Mistress' is a famous ______ by Andrew Marvell
  1. novel
  2. poem
  3. play
  4. essay
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
'To His Coy Mistress' is a famous poem by Andrew Marvell.
- ৪৬ লাইনের এই কবিতাটি ১৬৮১ সালে প্রকাশিত হয়।
- The poem treats the conventional theme of the conflict between love and time in a witty and ironic manner.
- The poet opens by telling his mistress that, given all the time in the world, he would spend hundreds of years praising each part of her body, while she could spend hundreds of years refusing his advances. 

• কবিতাটিতে একজন প্রেমিক তার প্রেয়সীকে বোঝাতে চান যে, সময় সীমিত, তাই তাদের ভালোবাসা পূর্ণ করা উচিত। তিনি বলেন, যদি তাদের হাতে অসীম সময় থাকত, তবে তিনি ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন এবং তার সৌন্দর্যের প্রশংসায় হাজার বছর কাটাতেন। তিনি তার প্রেয়সীর সৌন্দর্য এবং গুণাবলীর প্রশংসা করে বলেন যে, তার জন্য হাজার বছর অপেক্ষা করতেও তিনি রাজি।

• কিন্তু বাস্তবতা হলো, সময় দ্রুত ফুরিয়ে যায়, তারুণ্য ও সৌন্দর্য চিরস্থায়ী নয়। মৃত্যুর পর শরীর আর প্রেমের আবেদন অকার্যকর হয়ে পড়ে। তাই জীবনের এই ক্ষণস্থায়ীতাকে উপভোগ করা উচিত। প্রেমিক তার প্রেয়সীকে আহ্বান করেন, যতক্ষণ তারা তরুণ ও প্রাণবন্ত, ততক্ষণই তাদের ভালোবাসার আনন্দ উদযাপন করা উচিত।কবিতায় প্রেমিক তার প্রেয়সীকে বোঝাতে চান যে, সময় সীমিত, তাই তাদের একসঙ্গে জীবন ও প্রেমের আনন্দ উপভোগ করতে হবে।

• এই কবিতা তার অনন্য ভাষা, যুক্তি, এবং আবেগের জন্য ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা মেটাফিজিকাল কবিতা হিসেবে বিবেচিত হয়।

• Andrew Marvell:
- তার জন্ম 1621 সালে, Winestead, Yorkshire, England, মৃত্যু August 18, 1678.
- তিনি মূলত: রেঁনেসা যুগের অন্তর্গত, Commonwealth period এর একজন poet.
- এছাড়া তিনি Metaphysical Poets দের অন্যতম। 
- He is now considered to be one of the best Metaphysical poets.
- He is an English poet whose political reputation overshadowed that of his poetry until the 20th century.

• Notable works:
- The Definition of Love,
- To His Coy Mistress,
- The Garden.

Source: Britannica.
১৮.
People with the disease may lose their ability to communicate. The word 'Ability' is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Ability (noun)
English Meaning: the physical or mental power or skill needed to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।

Example:
People with the disease may lose their ability to communicate.
This program has the ability to adapt to its user.

Source: Cambridge Dictionary.
১৯.
Do not touch the painting. (passive)
  1. Let not the painting be touche.
  2. Let not the painting being touched.
  3. Let not the painting be touched.
  4. Let not the painting been touched.
সঠিক উত্তর:
Let not the painting be touched.
উত্তর
সঠিক উত্তর:
Let not the painting be touched.
ব্যাখ্যা
Active: Do not touch the painting.
Passive: Let not the painting be touched.

• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence কে Passive Voice করতে হলে – 
i) বাক্যের শুরুতে Let বসে। 
ii) Active Voice এ Do not থাকলে Passive Voice এ শুধু not বসে।
iii) Active Voice এর Object – Subject এর স্থানে বসে।
iv) be বসে।
v) মূল Verb এর Past Participle বসে।

• Active: Do not close the door.
• Passive: Let not the door be closed.
২০.
Which kind of noun is 'teacher'?
  1. Material noun
  2. Proper noun
  3. Abstract Noun
  4. Common Noun
সঠিক উত্তর:
Common Noun
উত্তর
সঠিক উত্তর:
Common Noun
ব্যাখ্যা
• Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
২১.
Synonym of 'Deformation'-
  1. malformation
  2. contortion
  3. warping
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
Deformation (noun):
English Meaning: The action or process of deforming or distorting/The result of a distorting process.
Bangla Meaning: বিকৃতি, বিকলতা

Synonym: distortion, malformation, contortion, buckling, twisting, warping, bending, disfigurement etc
Antonym: straightening, unbending, wholeness, etc.

সুতরাং,
- deformation (আকৃতি পরিবর্তন) এর Antonym হচ্ছে wholeness = সম্পূর্ণতা, সমগ্রতা

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. বাংলা একাডেমি (ইংলিশ-বাংলা) Dictionary.
২২.
What is the correct meaning of the word "Epitaph"?
  1. A type of poem describing nature
  2. A phrase written in memory of a deceased person, usually on a tombstone
  3. A celebration held during a festival
  4. A document proving ownership of land
সঠিক উত্তর:
A phrase written in memory of a deceased person, usually on a tombstone
উত্তর
সঠিক উত্তর:
A phrase written in memory of a deceased person, usually on a tombstone
ব্যাখ্যা
• Epitaph (Noun):
English Meaning:
1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
2. Something by which a person, time, or event will be remembered.
Bangla meaning: সমাধিলিপি।

Example:
- Several epitaphs from the past have been preserved in the cathedral.
২৩.
"Mirabell, Fainall & Marwood" are famous characters created by -
  1. William Shakespeare
  2. William Congreve
  3. Ben Jonson
  4. Oscar Wilde
সঠিক উত্তর:
William Congreve
উত্তর
সঠিক উত্তর:
William Congreve
ব্যাখ্যা
"Mirabell, Fainall & Marwood" are famous characters created by -William Congreve.

• 'The Way of the World':
- এটি হচ্ছে William Congreve রচিত একটি বিখ্যাত নাটক।
- Comedy of Manner এর ধারায় লেখা 5acts বিশিষ্ট এই playটি ১৭০০ সালে প্রথম প্রকাশিত হয়।
- এই play টিকে William Congreve এর অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- Way of The World এ লেখক তাঁর তৎকালীন সমাজ ব্যবস্থা এবং এর রীতিনীতি গুলোকে বিশেষ করে প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয় গুলোকে নিয়ে উপহাস করেছেন।
- The plot concerns the efforts of the lovers Millamant and Mirabell to obtain the permission of Millamant’s aunt for their marriage.
- একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য এবং Millamant এর aunt এর নিকট থেকে অনুমতি নেয়ার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে।
- নানারকম ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরস এর মাধ্যমে কাহিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
- Despite a scheme that goes awry and after several misunderstandings and other complications are cleared up, the two finally obtain her consent.
 
• Major Characters:
- Mirabell,
- Fainall,
- Marwood,
- Mrs. Arabella Fainall,
- Lady Wishfort,
- Petulant, etc.
 
• William Congreve:
- তিনি Restoration Period এর একজন স্বনামধন্য সাহিত্যিক এবং Comedy of Manners এর জন্য বিশেষ ভাবে বিখ্যাত।
- He shaped the English comedy of manners through his brilliant comic dialogue, his satirical portrayal of the war of the sexes, and his ironic scrutiny of the affectations of his age.
 
• His famous plays:
- The Way of The World,
- Love for Love,
- The Double Dealer,
- The Old Bachelor etc.
 
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
২৪.
We discussed going to Cox’s Bazar during the holidays. - Here going' is -
  1. Participle
  2. Gerund
  3. Main verb
  4. Modal verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• We discussed going to Cox’s Bazar during the holidays.
- Here 'going' is a- Gerund.
- সাধারণত verb এর object হিসেবে gerund বসে। 
- এখানে, transitive verb discussed  এর object হিসেবে going হচ্ছে gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
২৫.
They were responsible for ____ millions of deaths.
  1. exactly
  2. usually
  3. truly
  4. literally
সঠিক উত্তর:
literally
উত্তর
সঠিক উত্তর:
literally
ব্যাখ্যা
Options,
ক) exactly:
- নির্ভুলভাবে; যথাযথভাবে।

খ) usually:
- সচরাচর; সাধারণত।

গ) truly:
- সত্যিই; সত্যিকারের; যথার্থভাবে; সত্যিকারভাবে।

ঘ) literally:
-  অক্ষরে অক্ষরে; আক্ষরিক অর্থে; সহজেই; সোজাসাপ্টা ভাবে; বাস্তবিক ভাবে।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে literally বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: They were responsible for literally millions of deaths.
২৬.
If you want them to ____ you'll have to offer them more than that.
  1. give in
  2. give of
  3. give off
  4. give to
সঠিক উত্তর:
give in
উত্তর
সঠিক উত্তর:
give in
ব্যাখ্যা
• Give in [phrasal verb with give verb]
- English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
- Bangla Meaning: আত্মসমর্পণ করা।

Complete sentence: If you want them to give in you'll have to offer them more than that.
২৭.
ইন্টারপ্রেটার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
  1. এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে।
  2. উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে।
  3. এটির কম্পাইলারের চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে।
  4. এটির কম্পাইলারের চেয়ে অনুবাদ করতে কম সময় লাগে। 
সঠিক উত্তর:
এটির কম্পাইলারের চেয়ে অনুবাদ করতে কম সময় লাগে। 
উত্তর
সঠিক উত্তর:
এটির কম্পাইলারের চেয়ে অনুবাদ করতে কম সময় লাগে। 
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়ে থাকে। যথা:
১. কম্পাইলার,
২. ইন্টারপ্রেটার ও
৩. অ্যাসেম্বলার।

• ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।
- ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।
- তবে ইন্টারপ্রেটারের অসুবিধা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে এটি ধীর গতি সম্পন্ন এবং প্রতিবার প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে প্রতিটি স্টেটমেন্ট নতুন করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়

অন্যদিকে,
• কম্পাইলার:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা।
- রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন?
  1. ১২০দিন
  2. ৬০-৯০ দিন
  3. ১-১৫ দিন
  4. ৩০-৬০ দিন
সঠিক উত্তর:
১-১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১-১৫ দিন
ব্যাখ্যা
• মানবদেহে তিন ধরনের রক্তকনিকা দেখা যায়।
যথা -
- লোহিত রক্তকনিকা: এর গড় আয়ু ১২০ দিন।
- শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট: এর গড় আয়ু ১-১৫ দিন।
- অনুচক্রিকা বা থ্রম্বোসাইট: এর গড় আয়ু ৫-১০ দিন।

• শ্বেত রক্তকণিকা:
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই।
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে।
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। 
- শিশু ও অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়।

উৎস: নবম দশম শ্রেণি, জীববিজ্ঞান।
২৯.
'সিলভার ব্রোমাইড' এর রাসায়নিক সংকেত কী?
  1. AgBr
  2. AgBr2
  3. Ag2Br2
  4. Ag2Br3
সঠিক উত্তর:
AgBr
উত্তর
সঠিক উত্তর:
AgBr
ব্যাখ্যা
• 'সিলভার ব্রোমাইড' এর রাসায়নিক সংকেত AgBr।
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ সাধারণত সিলভার হ্যালাইডের (ব্রোমাইড বা আয়োডাইড) আবরণ থাকে।
- ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে।
- এটি -১ (Br-) আধান সহ আয়নিত একটি ব্রোমাইড পরমাণু।
- যেমন- সিজিয়াম ব্রোমাইড এর সিজিয়াম ধনাত্মক আয়ন (CS+) বৈদ্যুতিক ভাবে আকর্ষিত হতে পারে ব্রোমাইড অ্যানায়ন (Br-) এর প্রতি।
- ফলে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ আয়নিক যৌগ CsBr গঠিত হয়।

উৎস: ব্রিটানিকা এবং বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩০.
হৃদযন্ত্রের প্রসারণকে কী বলে?
  1. সিস্টোল
  2. ডায়াস্টোল
  3. ডায়াসিস্টল
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ডায়াস্টোল
উত্তর
সঠিক উত্তর:
ডায়াস্টোল
ব্যাখ্যা
• হৃদপিন্ড:
- হৃদপিন্ড বক্ষ গহ্বরের বাম দিকে দু'ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ।
- এটি হৃদপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
- এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে।
- হৃদপিন্ডের প্রাচীরে তিনটি স্তর থাকে।
যথা -
১। বহিঃস্তর বা এপিকার্ডিয়াম বহিঃস্তর মূলত যোজক কলা দ্বারা গঠিত। এতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে। এটি আবরণী কলা দিয়ে আবৃত থাকে।
২। মধ্যস্তর মায়োকার্ডিয়াম- এটি বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। এটি দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত।
৩। অন্তঃস্তর এন্ডোকার্ডিয়াম এটি সব থেকে ভেতরের স্তর। হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত থাকে। অন্তঃস্তরটি হৃদপিন্ডের কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে।

- হৃদপিন্ডের ভেতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
- হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে।
- এমনকি বিশ্রামরত অবস্থায়ও এর সংকোচন ও প্রসারণ চক্রাকারে চলতে থাকে।
- হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল এবং
- সম্প্রসারণকে ডায়াস্টোল বলে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৩১.
নেটওয়ার্ক ট্রান্সমিশনে রেট বোঝাতে ব্যবহৃত GbPS বলতে কী বোঝায়? 
  1. Gigabits per second
  2. Gigabytes per second
  3. Gigbytes per second
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
Gigabits per second
উত্তর
সঠিক উত্তর:
Gigabits per second
ব্যাখ্যা
• 'GbPS' এর পূর্ণরূপ Gigabits per second.

• ডেটা ট্রান্সমিশন স্পীড:
- এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয়।
- এই ব্যান্ডউইডথ সাধারণত bit per second (bps) এ হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bit per second (bps) বা ব্যান্ডউইডথ বলে।
• bps অর্থ হলো bit per second (1) বিট = 1 বা 0)। 
• kbps হলো kilobits per second (1000 বিট = 1 কিলোবিট)। 
• Mbps হলো megabits per second (1000 কিলোবিট = 1 মেগাবিট)। 
• Gbps হলো gigabits per second (1000 মেগাবিট = 1 গিগাবিট)। 
• Tbps হলো Terabits per second (1000 গিগাবিট = 1 টেরাবিট)। 
• Pbps হলো Petabits per second (1000 টেরাবিট=1 পেটাবিট)। 

নোট: এখানে GBps দ্বারা গিগা বাইট পার সেকেন্ড এবং Gbps দ্বারা গিগাবিট পার সেকেন্ড বোঝানো হয়ে থাকে।
অর্থাৎ বড় হাতের B থাকলে সেটি হবে মেগা বাইট পার সেকেন্ড এবং ছোটো হাতের b থাকলে সেটি হবে মেগা বিট পার সেকেন্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩২.
অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড নয় কোনটি?
  1. লাইসিন
  2. ট্রিপেটোফ্যান
  3. গ্লাইসিন
  4. ভ্যালিন
সঠিক উত্তর:
গ্লাইসিন
উত্তর
সঠিক উত্তর:
গ্লাইসিন
ব্যাখ্যা
• অ্যামাইনো এসিড:
- ২০ টি অ্যামাইনো এসিডের মধ্যে ৮ টি অ্যামাইনো এসিডকে অপরিহার্য অ্যামাইনো এসিড বলা হয়।
- যেমন- লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন (Valine), লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন।
- এই ৮ টি অ্যামাইনো এসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো এসিড আমাদের শরীরে সংশ্লেষ করতে পারে।
- প্রাণিজ প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যামাইনো এসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি।
- উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায়।
- অন্যান্য উদ্ভিজ্জ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো এসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৩.
ওয়াকিটকিতে কোন পদ্ধতিতে Data Transmission হয়?
  1. সিমপ্লেক্স
  2. হাফ ডুপ্লেক্স
  3. ফুল ডুপ্লেক্স
  4. ট্রিপ্লেক্স
সঠিক উত্তর:
হাফ ডুপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
হাফ ডুপ্লেক্স
ব্যাখ্যা
• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) I

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না।
যেমন- ওয়াকি টকি।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
যেমন- টেলিফোন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
দ্বিপদ নামকরেণে প্রথম অংশটি নির্দেশ করে-
  1. গণ
  2. প্রজাতি
  3. পরিবার
  4. শ্রেণি
সঠিক উত্তর:
গণ
উত্তর
সঠিক উত্তর:
গণ
ব্যাখ্যা
• দ্বিপদ নামকরণে প্রথম নামটি 'গণ' নির্দেশ করে।

• দ্বিপদ নামকরণ:

- উদ্ভিদের নাম International Code of Botanical Nomenclature (ICBN) কর্তৃক এবং প্রাণীর নাম International code of Zoological Nomenclature (ICZN) কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হয়।
- বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সঠিক উপায় হলো শ্রেণিবিন্যাস।
- জীবজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।
- বর্তমানে প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম শ্রেণিবিন্যাসবিদ্যা।
- প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
- ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন।
- একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়।
- একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়।
- প্রথম অংশটি তার গণের নাম।
- এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম।
- প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক।
- যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo Sapiens I
- বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়।

উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. গাজী আজমল) এবং বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩৫.
Key Loggers কী?
  1. স্পাইওয়ার
  2. অ্যাডওয়‍্যার
  3. এন্টিভাইরাস
  4. র‍্যামসমওয়্যার
সঠিক উত্তর:
স্পাইওয়ার
উত্তর
সঠিক উত্তর:
স্পাইওয়ার
ব্যাখ্যা
• Key loggers:
- Key loggers হচ্ছে এক ধরনের স্পাইওয়্যার (Spyware), যেটা সাধারণত keystroke logger নামেও পরিচিত।
- এটি কম্পিউটারের কীবোর্ডে টাইপিং ডাটা ট্র্যাক এবং রেকর্ড করে।

• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়‍্যার (Adware).

• Malware (ম্যালওয়ার):
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে-

- অ্যাডওয়‍্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware)
- Rootkits
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)।
৩৬.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের খুচরা মূল্য ১৪৪ টাকা হয় তবে নির্মাতার খরচ কত?
  1. ৯০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১০৫ টাকা
  4. ১১০ টাকা
সঠিক উত্তর:
১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের খুচরা মূল্য ১৪৪ টাকা হয় তবে নির্মাতার খরচ কত?

সমাধান:
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা

খুচরা বিক্রেতার,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৪৪)/১২০ টাকা
= ১২০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = নির্মাতার বিক্রয়মূল্য = ১২০ টাকা

আবার,
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা

নির্মাতার,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে খরচ ১০০ টাকা
৩৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১১৫ মিটার
  2. ১২০ মিটার
  3. ১২৪ মিটার
  4. ১২৮ মিটার
সঠিক উত্তর:
১২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ
ধরি,
 আয়তাকার ক্ষেত্রের বিস্তার= ”ক” মিটার
∴ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (ক × ৩) = ৩ক মিটার

প্রশ্নমতে,
৩ক × ক = ৭৬৮
⇒ ৩ক = ৭৬৮
⇒ ক = ৭৬৮/৩
⇒ ক = ২৫৬
⇒ ক = √(২৫৬)
∴ ক = ১৬

 আয়তাকার ক্ষেত্রের বিস্তার= ১৬ মিটার
∴ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (১৬ × ৩) = ৪৮ মিটার

আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২(৪৮ + ১৬) মিটার
= ২ × ৬৪ মিটার
= ১২৮ মিটার
৩৮.
যদি, x + y = 12 এবং x - y = 2 হয়, তবে 4xy এর মান কত?
  1. 140
  2. 144
  3. 152
  4. 169
সঠিক উত্তর:
140
উত্তর
সঠিক উত্তর:
140
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, x + y = 12 এবং x - y = 2 হয়, তবে 4xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 12
এবং x - y = 2

আমরা জানি,
4xy = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = (12)2 - (2)2
⇒ 4xy = 144 - 140
∴ 4xy = 140
৩৯.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। Q হলো R এর চাচা। তাহলে P-এর ছেলে হলো S-এর -
  1. পুত্র
  2. চাচা
  3. পিতা
  4. ভাই
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। Q হলো R এর চাচা। তাহলে P-এর ছেলে হলো S-এর -

সমাধান:
দেওয়া আছে:
P এবং Q → দুই ভাই
R এবং S → দুই বোন
Q হলো R-এর চাচা

যেহেতু Q হলো R-এর চাচা,
তাহলে P হলো R-এর বাবা (কারণ P ও Q দুই ভাই)
এবং R ও S দুই বোন, তাই S- হলো P-এর মেয়ে

S যদি P-এর মেয়ে হয়,
তাহলে P-এর ছেলে হবে S-এর ভাই
৪০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৩১ হবে?
  1. ৩৩৫
  2. ৩৩৯
  3. ৩৪৬
  4. ৩৫০
সঠিক উত্তর:
৩৪৬
উত্তর
সঠিক উত্তর:
৩৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৩১ হবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ লসাগু অপেক্ষায় ৩১ বেশি।

এখন,
৩৫ = ৫ × ৭
৪৫ = ৩ × ৩ × ৫
৬৩ = ৩ × ৩ × ৭
১০৫ = ৩ × ৫ × ৭
৩১৫ = ৩ × ৩ × ৫ × ৭

∴ ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ লসাগু = ৩ × ৩ × ৫ × ৭
= ৩১৫
 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৩১৫ + ৩১ = ৩৪৬
৪১.
প্রদত্ত ধারাটির 9 পদ কত?
  1. 8√2
  2. 4√2
  3. 2√2
  4. √2
সঠিক উত্তর:
8√2
উত্তর
সঠিক উত্তর:
8√2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারাটির 9 পদ কত?


সমাধান:
এখানে,
প্রথমপদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = দ্বিতীয় পদ ÷ প্রথম পদ
= 1 ÷ 1/√2
= √2

আমরা জানি,
গুণোত্তর ধারা n তমপদ = arn-1

৪২.
একটি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ৩২π বর্গসেমি এবং ব্যাসার্ধ ২ সেমি হলে, সিলিন্ডারটির উচ্চতা কত?
  1. ১২ সেমি
  2. ১০ সেমি
  3. ৮ সেমি
  4. ৬ সেমি
সঠিক উত্তর:
৬ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৬ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ৩২π বর্গসেমি এবং ব্যাসার্ধ ২ সেমি হলে, সিলিন্ডারটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = ৩২π বর্গসেমি
ব্যাসার্ধ r = ২ সেমি

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
∴ ৩২π = ২π × ২(২ + h)
⇒ ৪π(২ + h) = ৩২π
⇒ (২ + h) = ৩২π/৪π
⇒ (২ + h) = ৮
⇒ h = ৮ - ২
∴ h = ৬

∴ সিলিন্ডারটির উচ্চতা = ৬ সেমি
৪৩.
নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?

সমাধান:
প্রশ্নের প্রথম ও দ্বিতীয় চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে,


প্রশ্নের তৃতীয় চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে,


∴ ৪ র্থ চিত্রে আয়তক্ষেত্র উপরের বাম দিকে, ত্রিভুজ মাঝে এবং বর্গ নিচে ডানে অবস্থান করবে।
৪৪.
  1. 8
  2. 2
  3. 15
  4. 10
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:

৪৫.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের তিন ভাগের এক ভাগ। কোণটির মান কত?
  1. 75°
  2. 55°
  3. 45°
  4. 40°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের তিন ভাগের এক ভাগ। কোণটির মান কত?

সমাধান:
ধরি,
একটি কোণ y
∴ তার সম্পূরক কোণ = 180° - y

প্রশ্নানুসারে,
y = (180° - y)/3
⇒ 3y = 180° - y
⇒ 3y + y = 180°
⇒ 4y = 180°
∴ y = 45°
৪৬.
P(A) = 1/5, P(B) = 3/5 হলে A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?
  1. 19/25
  2. 17/25
  3. 11/20
  4. 9/22
সঠিক উত্তর:
17/25
উত্তর
সঠিক উত্তর:
17/25
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/5, P(B) = 3/5 হলে A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/5 ,
P(B) = 3/5

আমরা জানি,
P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/5 + 3/5) - (1/5 × 3/5)
= 1/5 + 3/5 - 3/25
= (5 + 15 - 3)/25
= 17/25
৪৭.
একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর-পূর্ব
  2. উত্তর-পশ্চিম
  3. দক্ষিণ-পশ্চিম
  4. দক্ষিণ-পূর্ব
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে দক্ষিণ-পশ্চিম মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে উত্তর-পূর্ব দিকে মুখ করে ছিলো।
তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো

বর্তমানে সে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।
৪৮.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বদা নিপীড়িত মানুষের ন্যায়সজ্ঞত সংগ্রামকে সমর্থন করার বিষয়ে উল্লেখ আছে?
  1. ২৭ (খ)
  2. ২৮ (খ)
  3. ২৫ (খ)
  4. ২৫ (গ)
সঠিক উত্তর:
২৫ (গ)
উত্তর
সঠিক উত্তর:
২৫ (গ)
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ২৫(গ) নং অনুচ্ছেদে সর্বদা নিপীড়িত মানুষের ন্যায়সজ্ঞত সংগ্রামকে সমর্থন করার বিষয়ে উল্লেখ আছে।

• অনুচ্ছেদ - ২৫:
-
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৪৯.
'করতলব খান' কার উপাধি?
  1. আলিবর্দী খান
  2. সিরাজউদ্দৌলা
  3. মুর্শিদ কুলি খান
  4. মীর কাসিম
সঠিক উত্তর:
মুর্শিদ কুলি খান
উত্তর
সঠিক উত্তর:
মুর্শিদ কুলি খান
ব্যাখ্যা
• মুর্শিদ কুলি খান:
- সম্রাট আওরঙ্গজেবের পর কোনো কোনো সুবা স্বাধীন হয়ে যায়।
- মুর্শিদ কুলী খানের সময় থেকে বাংলায় নবাবি আমলের সূচনা হয়।
- তিনি ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান।
- সম্রাট আওরঙ্গজেব তাঁকে 'করতলব খান' উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
- তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার দ্বারা রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৫০.
'মানসম্মত শিক্ষা' এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রা?
  1. ২নং
  2. ৩নং
  3. ৪নং
  4. ৫নং
সঠিক উত্তর:
৪নং
উত্তর
সঠিক উত্তর:
৪নং
ব্যাখ্যা
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে
- সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি:
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্বা।

উৎস: SDG Website.
৫১.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
  1. ৩৯(১) নং
  2. ৩৯(২) নং
  3. ৩৮(১) নং
  4. ৪১(২) নং
সঠিক উত্তর:
৩৯(২) নং
উত্তর
সঠিক উত্তর:
৩৯(২) নং
ব্যাখ্যা
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা:
(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে-
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।

উৎস: বাংলাদেশ সংবিধান।
৫২.
সিপাহী হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেছেন?
  1. ২ নং
  2. ৪ নং
  3. ৮ নং
  4. ১১ নং
সঠিক উত্তর:
৪ নং
উত্তর
সঠিক উত্তর:
৪ নং
ব্যাখ্যা
• বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (১৯৫৩-১৯৭১):
- ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোদ খালিশপুর গ্রামে।
- তাঁর পিতা আক্কাস আলী ও মাতা কায়দাছুন নেছা।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারী মাসে তিনি যোগ দেন সেনাবাহিনীতে।
- হামিদুর রহমান মুক্তিবাহিনীর সাহসী সদস্য হিসেবে যুদ্ধ করছিলেন সিলেট শ্রীমঙ্গল এলাকায়।
- তিনি ৪ নং সেক্টরে যুদ্ধ করেন।
- মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত হন।
- সুদীর্ঘ ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
- ঝিনাইদহ জেলা শহরের স্টেডিয়ামটি তাঁর নামে, বাংলাদেশ ডাক বিভাগ তাঁর স্মরনে একটি ডাক টিকিট প্রকাশ করেছে।

এছাড়াও,
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল- ২ নম্বর সেক্টর।
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর সেক্টর।
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১০ নম্বর সেক্টর (নৌবাহিনী)।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ ১ নম্বর সেক্টর।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

উৎস: ঝিনাইদহ জেলার ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।।
৫৩.
নিচের কোনটি যমুনা নদীর শাখানদী?
  1. ধলেশ্বরী
  2. তিস্তা
  3. করতোয়া
  4. আত্রাই
সঠিক উত্তর:
ধলেশ্বরী
উত্তর
সঠিক উত্তর:
ধলেশ্বরী
ব্যাখ্যা
• যমুনা (Jamuna):
- ১৭৮৯ সালের ভূমিকম্পে ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের যে শাখাটি বের হয় সেটিই নদী যমুনা।
- যমুনা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়।
- এরপর এই মিলিত স্রোত দক্ষিণ-পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে।
- যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা।
- যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
ARF এর সদস্য দেশ কয়টি? [এপ্রিল,২০২৫]
  1. ১০ টি
  2. ১৫ টি
  3. ২৫ টি
  4. ২৭ টি
সঠিক উত্তর:
২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা
• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF):
- সদস্য সংখ্যা: ২৭টি।[এপ্রিল,২০২৫]
• দেশগুলো হলো:
ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫৫.
শ্রীচৈতন্যেদেবের আবির্ভাবের সময় বাংলার সুলতান কে ছিলেন?
  1. গিয়াসউদ্দিন আজম শাহ
  2. নাসিরুদ্দীন মাহমুদ শাহ
  3. শামসুদ্দীন ইলিয়াস শাহ
  4. আলাউদ্দিন হোসেন শাহ
সঠিক উত্তর:
আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর
সঠিক উত্তর:
আলাউদ্দিন হোসেন শাহ
ব্যাখ্যা
• সুলতান আলাউদ্দিন হোসেন শাহ:
- সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান।
- তিনি সৈয়দ হোসেন হাবসি শাসন উচ্ছেদ করে সিংহাসনে বসেন এবং সুলতান হয়ে আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করেন।
- তিনি আরব দেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন।
- তাঁর শাসনামল ছিল ১৪৯৮ থেকে ১৫১৯ সাল পর্যন্ত।
- তিনি বাংলার আকবর হিসেবে পরিচিত ছিলেন।
- তাঁর আমলে শ্রী চৈতেন্যদেব "বৈষ্ণব ধর্ম" প্রচার করেন।
- তাঁর সমাধি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী তাঁরই প্রতিষ্ঠিত ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫৬.
বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?
  1. ১৪ এপ্রিল
  2. ১৪ মার্চ
  3. ১৭ এপ্রিল
  4. ৭ এপ্রিল
সঠিক উত্তর:
৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল
ব্যাখ্যা
• WHO কর্তৃক ঘোষিত বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল পালিত হয়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- বিশ্ব বন্যপ্রাণী দিবস - ৩ মার্চ।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ- বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৫৭.
বাংলাদেশ নিচের কোন সংগঠনের সদস্য নয়?
  1. BIMSTEC
  2. WTO
  3. ACU
  4. ASEAN
সঠিক উত্তর:
ASEAN
উত্তর
সঠিক উত্তর:
ASEAN
ব্যাখ্যা
• বাংলাদেশ ASEAN এর সদস্য নয়।

• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।

অন্যদিকে,
বাংলাদেশ BIMSTEC,WTO এবং ACU এর সদস্য।

উৎস: ASEAN, ACU, WTO ও BIMSTEC ওয়েবসাইট ।
৫৮.
বাংলাদেশে 'মূসক' কত সাল থেকে চালু হয়?
  1. ১ জানুয়ারি, ১৯৯০ সাল
  2. ১ জুলাই, ১৯৯১ সাল
  3. ১ জুলাই, ১৯৯২ সাল
  4. ১ জানুয়ারি, ১৯৯৩ সাল
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১ সাল
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১ সাল
ব্যাখ্যা
• মূল্য সংযোজন কর(মূসক) :
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট বা মূসক চালু হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড।
৫৯.
'The Elements of Ethics' গ্রন্থের রচয়িতা কে?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. ইমানুয়েল কান্ট
  3. জন স্টুয়ার্ট মিল
  4. প্লেটো
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
উত্তর
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা
• বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ছিল তার 'মানবতার আদর্শ ও চিন্তার মুক্তি'কে ওপরে তুলে ধরা তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ।

• বার্ট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য কিছু গ্রন্থ:
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.

উৎস: শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৬০.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়?
  1. ৬৮
  2. ৪২৬
  3. ১৭৫
  4. ৪২৪
সঠিক উত্তর:
৪২৬
উত্তর
সঠিক উত্তর:
৪২৬
ব্যাখ্যা
• স্বাধীনতা যুদ্ধে খেতাব:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৩ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাবের জন্য নির্বাচন করা হয়।
- ১৯৭৩ সালের ২৬ মার্চ পূর্বের ৪৩ জনসহ মোট ৫৪৬ জন মুক্তিযোদ্ধা খেতাবের জন্য নির্বাচিত হন।
- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়। যথা:

• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৬১.
২০২৫ সালের G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?[ এপ্রিল,২০২৫]
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• ২০২৫ সালে  দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলন অনুষ্ঠিত হবে।[ এপ্রিল,২০২৫]

• G-20:
- G-20 হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- G-20 বর্তমান সদস্য - ২১ টি।[ এপ্রিল,২০২৫]
- G-20 জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G-20 সর্বশেষ সদস্য আফ্রিকান ইউনিয়ন (৯ সেপ্টেম্বর ২০২৩)।

উৎস: G-20 জোট ওয়েবসাইট।
৬২.
সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
  1. রাজশাহী
  2. সিলেট
  3. রাঙ্গামাটি
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
• সাঁওতাল:
• সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
• তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
• সাঁওতালদের ভাষা: সাঁওতালি।
• সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে।
• সাঁওতালদের যেমন ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই। খ্রিস্টান মিশনারিদের দ্বারা তাদের মধ্যে খ্রিস্টধর্ম প্রচারিত হচ্ছে।
• প্রধান উৎস: সোহরাই।
• সাঁওতাল গ্রামগুলো দিশাম নামে পরিচিত।

উৎস: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬৩.
নিচের কোন দেশটি সমুদ্রপথে সরাসরি বাণিজ্য করতে পারে?
  1. ভুটান
  2. কাজাখস্থান
  3. লাওস
  4. তানজিনিয়া
সঠিক উত্তর:
তানজিনিয়া
উত্তর
সঠিক উত্তর:
তানজিনিয়া
ব্যাখ্যা
• তানজিনিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র না হওয়ায় দেশটি সমুদ্রপথে সরাসরি বাণিজ্য করতে পারে।
- তানজিনিয়ার বৃহত্তম পোর্ট  Port of Dar es Salaam।

• স্থলবেষ্টিত রাষ্ট্র:
- যেসব দেশের চার পাশে সমুদ্র নেই সেসব দেশ মূলত স্থলবেষ্টিত বা ল্যান্ডলক দেশ হিসেবে পরিচিত।
- বর্তমানে বিশ্বে ৪৪টি বহুল স্বীকৃত স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে।
- দুটি রাষ্ট্র দ্বি-স্থলবেষ্টিত (উজবেকিস্তান ও লিশটেনস্টাইন)।
- কাজাখস্তান বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র।
- ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত রাষ্ট্র।

- এশিয়ার স্থলবেষ্টিত দেশ:
- নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।

- আফ্রিকার স্থলবেষ্টিত দেশ:
মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বুর্কিনা ফাসো, ইসোয়াতিনি, দক্ষিণ সুদান।

- ইউরোপের স্থলবেষ্টিত দেশ:
অস্ট্রিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মলদোভা, বেলারুশ, স্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, উত্তর ম্যাসিডোনিয়া, সান মারিনো, লিশটেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)

- দক্ষিণ আমেরিকার স্থলবেষ্টিত দেশ:
বলিভিয়া ও প্যারাগুয়ে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৬৪.
OIC এর সদর দপ্তর কোথায়?
  1. কায়রো, মিশর
  2. দোহা, কাতার
  3. রিয়াদ, সৌদি আরব
  4. জেদ্দা, সৌদি আরব
সঠিক উত্তর:
জেদ্দা, সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা, সৌদি আরব
ব্যাখ্যা
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।[ এপ্রিল,২০২৫]
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- সদরদপ্তর: সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।