পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'অতিশয়' অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
  1. ক) নিখাদ
  2. খ) নিদারুণ
  3. গ) নিঃশেষ
  4. ঘ) নির্গমন
ব্যাখ্যা
অতিশয় অর্থে 'নি' উপসর্গযুক্ত শব্দ হলো: নিদারুণ।

এছাড়া,
নেই এমন অর্থে 'নি' উপসর্গযুক্ত শব্দ হলো: নিখাদ।
পুরোপুরি অর্থে নিঃ উপসর্গযুক্ত শব্দ হলো: নিঃশেষ।
বাইরে অর্থে নিঃ উপসর্গযুক্ত শব্দ হলো: নির্গমন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও  নির্মিতি, নবম -দশম শ্রেণি (সংস্করণ ২০২২)।
.
'ষষ্ঠ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) ষস + থ
  2. খ) ষষ্‌+থ
  3. গ) ষষ + ঠ
  4. ঘ) ষষ + থ
ব্যাখ্যা
ব্যঞ্জন+ব্যঞ্জন:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। যেমন:

চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)।
বিপদ্‌+জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)।
উৎ+লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)।
বাক্‌+দান = বাগদান (এখানে ঘােষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)।
তৎ+মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)।
শম্+কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)।
সম্+চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)।
সম্+তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)।
সম্+মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে)।
ষষ্‌+থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) আদ্যাক্ষর
  2. খ) মনোহারি
  3. গ) দধীচি
  4. ঘ) অনসূয়া
ব্যাখ্যা
বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 অশুদ্ধ বানান : মনোহারি।

শুদ্ধ বানান:
মনোহারী (বিশেষণ)

- সংস্কৃত শব্দ,
- প্রকৃতি প্রত্যয় = মনস্‌+√হৃ+ইন্‌।
অর্থ: চিত্তাকর্ষী।

অন্যান্য বানান:
অনসূয়া (বিশেষণ) 

- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া।
অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন।

• দধীচি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √দধ্‌+ঈচি।
অর্থ: 
পুরাণোক্ত মুনিবিশেষ অসুর বধকল্পে যিনি নিজ অস্থি দ্বারা বজ্র নির্মাণের জন্য স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলো।
- পরোপকারের জন্য আত্মোৎসর্গকারী পুরুষ।

• আদ্যাক্ষর (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
- আদ্য + অক্ষর।
অর্থ: প্রথম অক্ষর।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'অঙ্গনা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পুত্রিকা
  2. খ) কন্যা
  3. গ) জায়া
  4. ঘ) ঝি
ব্যাখ্যা
• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

• 'অঙ্গনা' শব্দের সমার্থক শব্দ- স্ত্রী, বউ, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, পত্নী, বনিতা, ভার্যা, জায়া, দয়িতা, ধর্মপত্নী ইত্যাদি।
 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘অকালে যাকে জাগরণ করা হয়'- এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) অর্বাচীন
  2. খ) অকুতোভয়
  3. গ) অকালবোধন
  4. ঘ) অনন্য সাধারণ
ব্যাখ্যা
অকালবোধন (বিশেষ্য)
- অসময়ে আহবান।
• অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় প্রকাশ - অকালবোধন।

গুরত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যার কোন কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ - অকুতোভয়৷
- যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ - প্রত্যুদ্‌গমন
- কি করতে হবে যে স্থির করতে পারে না এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি অভিধান।
.
'কুরবানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) তুর্কি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কুরবানি (বিশেষ্য)

- আরবি শব্দ।
অর্থ:
আল্লাহর উদ্দেশে জিলহজ মাসের দশ তারিখে ইসলামি শরিয়ত অনুযায়ী পশু জবাই।
- কোরবানি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'বন্ধন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) খোলা
  2. খ) মুক্ত
  3. গ) মুক্তি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘বন্ধন’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো - মুক্তি।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- বিনীত - গর্বিত,
- বৃদ্ধি - লাঘব,
- বিপদ - সম্পদ,
- বর্ধমান - ক্ষীয়মাণ,
- বিরত - নিরত,
- বিপদ - সম্পদ,
- বিজেতা - বিজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
.
'কুসুম' এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √ কুস্‌ + অম
  2. খ) √ কুস্‌ + উম
  3. গ) √ কুস্‌ + ঊম
  4. ঘ) √ কুস্‌ + ম
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কুসুম (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি - প্রত্যয়: √ কুস্‌ + উম।
অর্থ:
- ফুল,
- পুষ্প,
- প্রসূন,
- ডিমের ভেতরের হলুদ অংশ।
- চোখের রোগ বিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Which of the following sentences is in Past perfect continuous tense?
  1. ক) At that time he had reading a novel for two weeks.
  2. খ) At that time he was reading a novel for two weeks.
  3. গ) At that time he had read a novel for two weeks.
  4. ঘ) At that time he had been reading a novel for two weeks.
ব্যাখ্যা
• Past perfect continuous tense:
- অতীতে কোন ঘটনা কিছু কাল ধরে ঘটছিল বুঝাতে Past perfect continuous tense হয়।
- Structure: Sub + had been + verb এর present participle (root form of verb + ing).

Example: 
1. He had been drinking milk out the carton when Mom walked into the kitchen.
2. I had been working at the company for five years when I got the promotion.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১০.
This is a book. Here the underlined word is a/an - 
  1. ক) verb
  2. খ) adverb
  3. গ) pronoun
  4. ঘ) adjective
ব্যাখ্যা

• প্রদত্ত প্রশ্নে This হচ্ছে pronoun.
• Pronoun:
- Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দই হচ্ছে Pronoun.
Example:
- This is a book.
- He is my friend.

অপরদিকে,
- Pronoun কখনো Noun এর পূর্বে বসে না, বসলে তা Adjective হয়ে যায়।
Example:
This book is mine.

১১.
Which of the following sentences is the correct one?
  1. ক) One dozen of bananas are sufficient.
  2. খ) One dozen of bananas is sufficient.
  3. গ) One dozen of bananas were sufficient.
  4. ঘ) One dozen of bananas have sufficient.
ব্যাখ্যা
- One dozen of bananas is sufficient হচ্ছে সঠিক উত্তর।

• নিম্নলিখিত Noun- গুলি Plural এবং এর পরে Plural verb বসে।
Noun গুলি হলো-
- spectacles, scissors, tidings, wages, thanks, ashes, assets, alms, aborigines, amends, auspices, billiards, bowels, eves, entrails, measles, mumps, nuptials, odds, trousers, shorts, pants, jaws, glasses, pliers, shears, vitals, proceeds, annals, bellows.
Example:
Inc: The scissors is blunt.
Cor: The scissors are blunt.

• কিন্তু উপরোক্ত Noun-গুলির পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ (Definite Numeral adjective). যেমন: brace, gross, dozen, pair, hundred, thousand, score, fathom, head ইত্যাদি থাকলে verb singular হয়।
Example:
Inc: One dozen of bananas are sufficient.
Cor: One dozen of bananas is sufficient.
Inc: A pair of shoes are on the table.
Cor: A pair of shoes is on the table.

Source: Advanced Learner's HSC English Grammar & Composition by Chowdhury & Hossain.
১২.
Fill in the blank: He has been ill ____ Sunday last.
  1. ক) before
  2. খ) for
  3. গ) since
  4. ঘ) on
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে since.
- Complete sentence: He has been ill since Sunday last.

• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
Example:
- It has been raining since morning.
- He has been studying since morning.

আবার,
Period of time (কত সময় ধরে) বুঝাতে for বসে।
- She was waiting for four hours.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৩.
'সে স্কুলে গিয়াছে' - এর সঠিক ইংরেজি কোনটি?
  1. ক) He goes to school.
  2. খ) He has gone to school.
  3. গ) He went to school.
  4. ঘ) He is going to school.
ব্যাখ্যা
• 'সে স্কুলে গিয়াছে' - এর সঠিক ইংরেজি হচ্ছে He has gone to school.
- এটি present perfect tense.

• Present Perfect Tense:
- যে tense দ্বারা কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে Present Perfect Tense বলে।
Structure: Subject + have/has + Main verb in past participle + Extension.
Example:
- He has gone to school. (সে স্কুলে গিয়াছে)।
- I have eaten rice. (আমি ভাত খেয়েছি)।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• He goes to school.
- সে স্কুলে যায়।

• He went to school.
- সে স্কুলে গিয়েছিল।

• He is going to school.
- সে স্কুলে গিয়েছিলো।
১৪.
What is the antonym of the word 'Tumid'?
  1. ক) Detailed
  2. খ) Amplified
  3. গ) Ordinary
  4. ঘ) Enlarged
ব্যাখ্যা
Tumid (adjective):
English Meaning: Having or expressing more than one possible meaning, sometimes intentionally.
Bangla Meaning: (দেহের অঙ্গপ্রত্যঙ্গ) ফোলা; স্ফীত; ফাঁপা; (লাক্ষণিক, রচনারীতি ইত্যাদি) ফাঁপিয়ে তোলা; বাগাড়াম্বরপূর্ণ।

Synonyms: Enlarged (বৃহৎ), Inflated (স্ফীত, স্বাভাবিকের চেয়ে বড়), Elaborated (বিস্তারিত), Detailed (ব্যাপক, সুবিস্তৃত), Amplified (পরিবর্ধিত)। 
Antonyms: Simple (সাধারণ), Plain (স্বাভাবিক), Normal (সাধারণ), Ordinary (সাধারণ, সামান্য) Average (গড়পড়তা)।  

Example Sentence: 
1. What was he doing easing my friend up across his tumid belly and onto his lap.
2. His writings can be characterized as a tumid political prose.

Source: Live MCQ Lecture.
১৫.
Fill in the blank with the appropriate word: The boy or the girl ____ fond of sweets.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) has
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে is.

• দুই বা ততোধিক Singular Subject 'or', 'nor', either.....or' বা 'neither.....or' দ্বারা যুক্ত হলে verbটি singular হয়।
Example of Sentence:
The boy or the girl is fond of sweets.
Either Amal or Bimal has eaten the mango.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৬.
Complete the sentence: If I knew the answer, I ______ you.
  1. ক) will tell
  2. খ) tell
  3. গ) would tell
  4. ঘ) told
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- would tell.

• If যুক্ত sentence এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে subject এরপর would/ could + verb এর present from হবে।
- If + were + extension, would/could/might + Verb- এর present form.
Example:
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.
- If I were rich, I would help the poor.
১৭.
Identify the correct sentence.
  1. ক) The criminal was hung for murder.
  2. খ) The criminal was hang for murder.
  3. গ) The criminal was hanged for murder.
  4. ঘ) The criminal was hunged for murder.
ব্যাখ্যা
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)
• Hang (ফাসিতে ঝুলানো) - hung (past) - hanged (pp)
• প্রদত্ত sentence - এ murder word টি থাকায়  hanged হবে।

• তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে- The criminal was hanged for murder.
১৮.
Who wrote the book 'The Origin of Species'?
  1. ক) C. Darwin
  2. খ) T. Hardy
  3. গ) A. Pope
  4. ঘ) O. Goldsmith
ব্যাখ্যা
• Charles Darwin:
- In full, Charles Robert Darwin.
- Born: February 12, 1809, Shrewsbury, Shropshire, England.
- Death: April 19, 1882, Downe, Kent.
- English naturalist whose scientific theory of evolution by natural selection became the foundation of modern evolutionary studies.
- The theory was outlined in Darwin’s seminal work On the Origin of Species, published in 1859.

• His Educational life:
- Growing up, Charles Darwin was always attracted to the sciences.
- In 1825 his father sent him to the University of Edinburgh to study medicine.
- He transferred to Christ’s College, Cambridge, in 1828, where his mentors mostly endorsed the idea of providential design.

• His Best Works:
- The Origin of Species
- The Descent of Man

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.com
১৯.
Which spelling is correct?
  1. ক) Resistence
  2. খ) Resistance
  3. গ) Registance
  4. ঘ) Regestance
ব্যাখ্যা
• The correct spelling is Resistance.

• Resistance (noun):
English Meaning: the act of fighting against something that is attacking you, or refusing to accept something.
Bangla Meaning: প্রতিরোধ; সহ্যশক্তি।

Source: Cambridge Dictionary & English-bangla dictionary.
২০.
Synonym of the word 'Apex' is -
  1. ক) Minimum
  2. খ) Base
  3. গ) Nadir
  4. ঘ) Highest
ব্যাখ্যা
• Apex (noun):
English Meaning: The top or highest part of something. 
Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.

Synonyms: Pinnacle (সূচাগ্র,), Peak (সর্বোচ্চ), Highest (শীর্ষ), Maximum, Top(চূড়া)। 
Antonyms: Base(ভিত্তি), Nadir(সর্বনিম্ন), Bottom (তলা), Minimum(সামান্যতম), Lowest (সর্বনিম্ন)

Other Forms: Apical (adjective).

Source: Live MCQ Lecture.
২১.
Fill in the blank with appropriate preposition: There is no difference _____ the two brothers.
  1. ক) among
  2. খ) about
  3. গ) between
  4. ঘ) to
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে between.

• Difference between অর্থ হচ্ছে পার্থক্য।
Example: There is no difference between the two brothers.

অন্যদিকে,
Different form অর্থ হচ্ছে পৃথক।
Example: This book is different from that.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
২২.
The correct indirect form of 'The farmer says, "I am busy." is -
  1. ক) The farmer will say that he is busy.
  2. খ) The farmer says that he is busy.
  3. গ) The farmer says that he was busy.
  4. ঘ) The farmer said that he is busy.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের Indirect form হচ্ছে The farmer says that he is busy.

• যদি Reporting Verbটি Present বা Future tense এ থাকে, তাহলে Direct Speech কে Indirect করার সময় Verb এর কোন পরিবর্তন হয় না।
Example:
Direct: 'The farmer says, "I am busy."
Indirect: The farmer says that he is busy.

Direct: 'The farmer will say, "I am busy."
Indirect: The farmer will say that he is busy.

Source: Applied English Grammar and Composition, P.C DAS.
২৩.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 

সমাধান
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা
= ৮৮ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য (১০০/৮৮)  টাকা হলে বিক্রয়মূল্য = (১১০×১০০)/(১০০×৮৮) টাকা
= (১১০/৮৮) টাকা 

এখন, 
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫×৮৮)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল।
২৪.
যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি (A ∩ B) নির্দেশ করবে? 
  1. ক) {3, 18, 30}
  2. খ) {5, 15, 20}
  3. গ) {3, 5, 15, 18, 20, 30}
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি (A ∩ B) নির্দেশ করবে? 

সমাধান
দেওয়া আছে, 
A = {5, 15, 20, 30} 
এবং B = {3, 5, 15, 18, 20}, 
 
এখন, 
A ∩ B
= {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}
২৫.
একটি সাবানের আকার ৫ সে. মি. × ৪ সে. মি. × ১.৫ সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ক) ৩৬০০টি
  2. খ) ১৩২০টি
  3. গ) ৫২৪০টি
  4. ঘ) ২৬৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের আকার ৫ সে. মি. × ৪ সে. মি. × ১.৫ সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? 

সমাধান
দেওয়া আছে, 
সাবানের আয়তন = (৫ × ৪ × ১.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি. 

আবার, 
বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি. 

∴ সাবান রাখা যাবে = ৭৯২০০/৩০ টি 
= ২৬৪০টি
২৬.
যদি x = √3 + √2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত?
  1. ক) 18√2
  2. খ) 12√3
  3. গ) 9√2
  4. ঘ) 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √3 + √2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান
দেওয়া আছে, 
x = √3 + √2
বা, 1/x =  √3 - √2

এখন, 
 x + 1/x = √3 + √2 + √3 - √2 
∴ x + 1/x = 2√3 

আমরা জানি, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= (2√3)3 - 3. 2√3
= 24√3 - 6√3
= 18√3
২৭.
∆ABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠C এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 22.5°
  3. গ) 30°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: ∆ABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠C এর মান কত?

সমাধান:

∆ABC এ লম্ব = AB
এবং অতিভূজ = AC

দেওয়া আছে,
AC = 2AB
∴ AB/AC = 1/2

মনে করি,
∠ACB = ∠C = θ 

আমরা জানি,
sin∠ACB = লম্ব/অতিভূজ 
⇒ sinθ = AB/AC
⇒  sinθ = 1/2
⇒  sinθ = sin30°
⇒ θ = 30°

∴ ∠C = 30°
২৮.
নিম্নে লিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ক) ৪৮
  2. খ) ১০২৪
  3. গ) ৫১২
  4. ঘ) ২০৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নে লিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? 

সমাধান
আমরা জানি, 
 পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১০২৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
∴ √(১০২৪) = ৩২
সুতরাং ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে। 

এখন,
১০২৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করি: 
১০২৪ = ১ × ১০২৪
= ২ × ৫১২
= ৪ × ২৫৬
= ৮ × ১২৮
= ১৬ × ৬৪
= ৩২ × ৩২

∴ ১০২৪ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২ এবং ১০২৪
= ১১ টি।
২৯.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ১২ সে. মি.
  2. খ) ১৮ সে. মি.
  3. গ) ২৪ সে. মি.
  4. ঘ) ৩৬ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ বর্গ সে.মি.
= ৩৬ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ ক সে.মি. 
= ৪ × ৬ সে.মি. 
= ২৪ সে.মি.। 
৩০.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ক) ৯ ঘণ্টা
  2. খ) ১২ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ১৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান
স্রোতের অনুকূলে, 
নৌকার বেগ = (১০ + ৫) ঘণ্টা 
= ১৫ কি.মি./ঘণ্টা 
 
১০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা 
∴ ১ কি.মি. যেতে সময় লাগে = ১/১০ ঘণ্টা 
∴ ৪৫ কি.মি. যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা 
= ৩ ঘণ্টা 

আবার, 
স্রোতের প্রতিকূলে, 
নৌকার বেগ = (১০ - ৫) ঘণ্টা 
= ৫ কি.মি./ঘণ্টা 

৫ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা 
∴ ১ কি.মি. যেতে সময় লাগে = ১/৫ ঘণ্টা 
∴ ৪৫ কি.মি. যেতে সময় লাগে = ৪৫/৫ ঘণ্টা 
= ৯ ঘণ্টা 

সুতরাং, মোট সময় লাগে = (৩ + ৯) ঘণ্টা 
= ১২ ঘণ্টা।
৩১.
a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে a - (- b) - (- c) - (- d) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে a - (- b) - (- c) - (- d) এর মান কত? 

সমাধান
দেওয়া আছে, 
a = 1, b = -1, c = 2, d = - 2 

এখন 
 a - (- b) - (- c) - (- d)
= 1 - {- (- 1)} - (- 2) - {- (- 2)}
= 1 - 1 + 2 - 2
= 0
৩২.
x + y = 15 এবং x - y = 1 হলে, y/x এর মান কত?
  1. ক) 3/5
  2. খ) 4/5
  3. গ) 7/8
  4. ঘ) 6/7
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 15 এবং x - y = 1 হলে, y/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 15.......(i)
x - y = 1..........(ii)

(i) + (ii) ⇒
x + y + x - y = 15 + 1
⇒ 2x =16
⇒ x = 8

x এর মান (i) এ বসাই,
8 + y = 15
⇒ y = 7

∴ y/x = 7/8
৩৩.
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৭২ : ১০৫
  2. খ) ৩৫ : ৭২
  3. গ) ৭২ : ৩৫
  4. ঘ) ১০৫ : ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত? 

সমাধান
 দেওয়া আছে, 
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬

∴ মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (১৮ × ২ × ৬)
= ১০৫ : ২১৬ 
= ৩৫: ৭২
৩৪.
১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
  1. ক) ৬.৪৫
  2. খ) ৭.৩২
  3. গ) ৬৪.৫০
  4. ঘ) ০.০৯২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 

সমাধান
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ X ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.।
৩৫.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
এখানে,
০.৩ = ০.৩ 
√০.৩ = ০ .৫৪৭৭ (বৃহত্তম), 
২/৫ = ০.৪  
১/৩ = ০.৩৩৩৩  

∴ বৃহত্তম সংখ্যা = √০.৩
৩৬.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 6/11
  2. খ) 3/5
  3. গ) 5/11
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 31, 37
আবার, 
30 থেকে 40 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 30, 35, 40
∴ 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক মোট সংখ্যা = (2 + 3) টি = 5টি 

∴ সম্ভাবনা = 5/11
৩৭.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ক) ২০ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ২৮ টি
  4. ঘ) ৩২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?

 সমাধান
আমরা জানি, 
একটি চাকা = ৩৬০° 
∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৫° হলে, 
মোট শলা আছে = ৩৬০°/১৫° 
= ২৪ টি। 
৩৮.
৯, ৩৬, ৮১, ১৪৪,.........ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৬৯
  2. খ) ২৫৬
  3. গ) ২৭২
  4. ঘ) ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪,.......... ধারাটির পরবর্তী সংখ্যা কত? 

সমাধান
এখানে, 
রাশিগুলো ৩,৬,৯,১২,১৫,.......এভাবে দেওয়া আছে। 
∴ ৩ = ৯ 
= ৩৬ 
= ৮১ 
১২ = ১৪৪ 
১৫ = ২২৫ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে = ১৫
=২২৫
৩৯.
ডাটা শব্দের অর্থ কোনটি?
  1. ক) রেকর্ড
  2. খ) উপাত্ত
  3. গ) ফিল্ড
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ডাটাবেজ এর ব্যবহার:

- অতি দ্রুত ডাটা উপস্থাপন করা যায়।
- অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায়।
- সংরক্ষিত ডাটাকে পরবর্তীতে আপডেট করা যায়।
- ডাটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং (Ascending) ও ডিসেন্ডিং (Descending) অর্ডারে সাজানো যায়।
- অল্প সময়ে ডাটার বিন্যাস ঘটানো যায়।
- বিভিন্ন শিল্প কারখানায় পণ্যের উৎপাদন, চাহিদা, পরিমান, মজুদ, লেনদেনের হিসাব ইত্যাদি বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণে ডাটাবেজ ব্যবহার করা হয়।
- বৈজ্ঞানিক গবেষণা কর্মের জন্য এবং পরবর্তীতে ফলাফল বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও অন্যান্য আরো অনেক কাজে ডাটাবেজ ব্যবহৃত হয়।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ২নং
  2. খ) ৬নং
  3. গ) ৮নং
  4. ঘ) ৫নং
ব্যাখ্যা
সেক্টর ও সাব সেক্টরসমূহ:

- মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর ৮নং সেক্টরের অধীনে ছিল।
- এই সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
- ১১ টি সেক্টরের অধিনে ৬৪ টি সাবসেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে ১নং সেক্টর গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম। 
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে ২নং সেক্টর গঠিত। আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে ৩নং সেক্টর গঠিত হয়।
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠিত।
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে ৫নং সেক্টর গঠিত।
- ৬ নং সেক্টর  সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- ৭ নং সেক্টর  রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ১০ নং সেক্টর  নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- ১১ নং সেক্টর  টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪১.
অবস্থান এবং কাজের উপর নির্ভর করে কোষকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা
কোষের প্রকারভেদ:

- অবস্থান এবং কাজের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা- 
- দেহ কোষ।
- জনন কোষ।
• দেহ কোষ,
- যে সকল কোষ দেহের বিভিন্ন অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে তাদেরকে বলা হয় দেহ কোষ। যেমন— পেশি কোষ, জাইলেম কোষ ইত্যাদি।
- দেহ কোষে ক্রোমোসোম সংখ্যা জনন কোষের ক্রোমোসোম সংখ্যার দ্বিগুণ থাকে। তাই দেহ কোষকে ডিপ্লয়েড (2n) কোষ বলা হয়।
জনন কোষ,
-  জীব দেহের যে সকল কোষ জনন কার্যে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। জনন কোষ কেবল মাত্র যৌন জননক্ষম জীবে সৃষ্টি হয়। যেমন- শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি।
- জনন কোষে ক্রোমোসোম সংখ্যা দেহ কোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক। তাই জনন কোষকে হ্যাপ্লয়েড (n) কোষ বলা হয়।

অন্যদিকে,
- নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা-
আদি কোষ।
প্রকৃত কোষ। 

তথ্যসূত্র - জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
ISI একটি-
  1. ক) মানবাধিকার সংস্থা
  2. খ) গোয়েন্দা সংস্থা
  3. গ) পরিবেশ সংস্থা
  4. ঘ) সংবাদ সংস্থা
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:

- ISI পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থা।
- বাংলাদেশ - NSI.
- রাশিয়া - FSB.
- ভারত - RAW.
- শ্রীলংকা - NIB.
- ব্রিটেন - SIS/M16.
- যুক্তরাষ্ট্র - CIA.
- ইসরায়েল - MOSSAD.

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
ডিজিটাল কম্পিউটার কত প্রকার?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
কম্পিউটারে প্রকারভেদ:

- কম্পিউটার প্রধানত ৩ প্রকার,
১) এনালগ কম্পিউটার।
২) ডিজিটাল কম্পিউটার।
৩) হাইব্রিড কম্পিউটার।

- ডিজিটাল কম্পিউটার আবার ৪ ধরনের,
১) সুপার কম্পিউটার।
২) মেইনফ্রেম কম্পিউটার।
৩) মিনি কম্পিউটার।
৪) মাইক্রো কম্পিউটার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।