পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ এপ্রিল, ২০২০সময়50 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
গণপূর্ত অধিদপ্তর | উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল | ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
'সবুজপত্র' প্রকাশিত হয়-
  1. ক) ১৯০৯
  2. খ) ১৯১০
  3. গ) ১৯১৪
  4. ঘ) ১৯২১
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
Source: LiveMCQ Lecture
.
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৫ প্রকার
  3. গ) ৩ প্রকার
  4. ঘ) ৪ প্রকার
ব্যাখ্যা
গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা- সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
শুদ্ধ শব্দ গুচ্ছ কোনটি?
  1. ক) গণনা, গণিকা, শোণিত
  2. খ) গনণা, গনিকা, শোনিত
  3. গ) গননা, গণিকা, শোনিত
  4. ঘ) গণনা, গনিকা, শোসিত
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ শব্দ গুচ্ছ হলো - গণনা, গণিকা, শোণিত।
.
'কবর' নাটক কোন পটভূমিতে রচিত
  1. ক) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান
  2. খ) বায়ান্নর ভাষা আন্দোলন
  3. গ) বাষট্রির ছাত্র আন্দােলন
  4. ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। 

.
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
  1. ক) শ্রী চৈতন্যদেব
  2. খ) শ্রীকৃষ্ণ
  3. গ) আদিনাথ শিব
  4. ঘ) মীননাথ
ব্যাখ্যা
মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। তিনি নিজে কোন গ্রন্থ রচনা করে যান নি। কিন্তু তাকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল 'বৈষ্ণব সাহিত্য'।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
.
'রবীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) রবী + ঈন্দ্র
  2. খ) রবী + ইন্দ্র
  3. গ) রবি + ইন্দ্র
  4. ঘ) রবি + ঈন্দ্র
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন : রবি + ইন্দ্র = রবীন্দ্র, অতি + ইত = অতীত, মহী + ইন্দ্র = মহীন্দ্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়?
  1. ক) বীর-বিক্রম
  2. খ) বীরশ্রেষ্ঠ
  3. গ) বীর -উত্তম
  4. ঘ) বীর-প্রতীক
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার।
Source: bgb.gov.bd
.
কোনটি মৌলিক স্বরধ্বনি?
  1. ক) ঔ
  2. খ) ঐ
  3. গ) ঈ
  4. ঘ) ই
ব্যাখ্যা
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি। এগুলো হলো- অ, আ, অ্যা, ই, উ, এ, অ্যা, ও। ঐ এবং ঔ হলো যৌগিক স্বরধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়-
  1. ক) ১৯০৯
  2. খ) ১৮০৯
  3. গ) ১৯০৭
  4. ঘ) ১৭০৯
ব্যাখ্যা
মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি। গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
১০.
কোনটি নদীর সমার্থক নয়?
  1. ক) সরিৎ
  2. খ) তটিনী
  3. গ) গাং
  4. ঘ) পতিত পাবন
ব্যাখ্যা
নদী শব্দের সমার্থক শব্দ হলো তটিনী, শৈনলিনী, সরিৎ, গাং, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১.
'মনোযোগ ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
  1. ক) নিপাতনে সিদ্ধ
  2. খ) ব্যঞ্জন সন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) স্বরসন্ধি
ব্যাখ্যা
মনযোগ, দুস্থ, শিরশ্ছেদ, ততোধিক, মনোজ, ভাস্কর, অন্তর্লীন, যশোলাভ, চতুষ্কোণ, দুরবস্থা এই শব্দগুলো বিসর্গ সন্ধির ফলে গঠিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
'হেড মৌলভী' - কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
  1. ক) ইংরেজি + ফার্সি
  2. খ) ইংরেজি + আরবি
  3. গ) তুর্কি + আরবি
  4. ঘ) ইংরেজি + পর্তুগিজ
ব্যাখ্যা
হেড-মৌলভী:

> আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে - ইংরেজি+আরবি শব্দ।

• হেড (বিশেষণ) - ইংরেজি শব্দ।
অর্থ: প্ৰধান ৷
বিশেষ্য – মাথা

• মৌলবি (বিশেষ্য) - আরবি শব্দ।
অর্থ: ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি।

> তবে, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) অনুসারে - হেড-মৌলভী: ইংরেজি+ফারসি শব্দ। 
১৩.
'A brief History of Time' গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন?
  1. ক) জি. লেমেটর
  2. খ) স্টিফেন হকিং
  3. গ) আগাস্টা বায়রন
  4. ঘ) চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time's গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটার।
উৎস: নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই
১৪.
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক-
  1. ক) সুবচন নির্বাসনে
  2. খ) রক্তাক্ত প্রান্তর
  3. গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. ঘ) নূরলদীনের সারাজীবন
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৫.
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
  1. ক) ছায়ানট
  2. খ) চক্রবাক
  3. গ) রুদ্রমঙ্গল
  4. ঘ) বালুচর
ব্যাখ্যা
বালুচর পল্লি কবি জসিমউদ্দিনের। ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রচনা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
'বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) বর্ষ + ষ্ণিক
  2. খ) ব + ষ্ণিক
  3. গ) বরষ + ইক
  4. ঘ) বর্ষা + ষ্ণিক
ব্যাখ্যা
ষ্ণিক (ইক) প্রত্যয়যােগে সম্বন্ধ অর্থে বিশেষণ শব্দ গঠিত হয়। যেমন-বর্ষ + ষ্ণিক = বার্ষিক, সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক, বেদ + ষ্ণিক = বৈদিক, বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক, সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১৭.
'সে নাকি আসবে না' - এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
  1. ক) অনুমান অর্থে
  2. খ) বিস্ময় অর্থে
  3. গ) সম্ভাবনা অর্থে
  4. ঘ) বিরক্তি অর্থে
ব্যাখ্যা
'সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি 'সম্ভাবনা’ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন- তুমি খাবে না?, বিস্ময়- স্কুলে যাবে না!, অনুমান- সে কি রহিম না?
Source: LiveMCQ Archive
১৮.
'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রত্যয়
  2. খ) নির্ভয়
  3. গ) বিস্ময়
  4. ঘ) দ্বিধা
ব্যাখ্যা
সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়। ভয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো নির্ভয়।
১৯.
‘প্রাগৈতিহাসিক’ গল্পটি লিখেছেন-
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
‘প্রাগৈতিহাসিক’ গল্পটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত আরো কয়েকটি গল্পগ্রন্থ- অতসী মামী ও অন্যান্য গল্প, অতসী মামী, মিহি ও মোটা কাহিনী, বৌ, সমুদ্রের স্বাদ, ভেজাল, আজ কাল পরশুর গল্প, ছোট বকুল্পুরের যাত্রী, আত্মহত্যার অধিকার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ক্ষিতিধর
  2. খ) বিহগ
  3. গ) বিশাল
  4. ঘ) পাষাণ
ব্যাখ্যা
পর্বত শব্দটির সমার্থক শব্দ হলো অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল, ক্ষিতিধর ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
২১.
নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
  1. ক) মোহনিদ্রা
  2. খ) শোকানল
  3. গ) মোমবাতি
  4. ঘ) দিলদরিয়া
ব্যাখ্যা
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। কাজলের ন্যায় কালো= কাজলকালো, কমল রূপ মুখ = কমলমুখ, বিষাদ রূপ সিন্ধু = বিষাদ-সিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি, জ্ঞান রূপ বৃক্ষ = জ্ঞানবৃক্ষ এগুলো রূপক কর্মধারয় সমাস। এছাড়াও মোহনিদ্রা, শোকানল, দিলদরিয়া, ভবনদী, বিদ্যাধন, পরানপাখি এগুলোও রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। মোমবাতি, হাতপাখা, জীবনবীমা, মানিব্যাগ, সিঙ্ঘাসন ইত্যাদি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২২.
মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) চিঠি
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) মুখরা রমণী বশীকরণ
ব্যাখ্যা
মুনীর চৌধুরীর বিখ্যাত অনুবাদ নাটক হলো রূপার কৌটা (মূল: জর্জ গলজওয়ার্দি রচিত The Silver Box), কেউ কিছু বলতে পারে না (মূল: জর্জ বার্নার্ড শ রচিত You Never Can Tell) এবং মুখরা রমণী বশীকরণ (মূল: উইলিয়াম শেকসপিয়ার রচিত Taming of the Shrew)। অন্যদিকে উইলিয়াম শেকসপিয়ারের হ্যামলেট নাটক বাংলা অনুবাদ করেন কবি শামসুর রহমান।
Source: LiveMCQ Lecture
২৩.
কোন বাক্যটি সঠিক?
  1. ক) মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
  2. খ) হিমালয় পর্বত দুর্লঙ্ঘনীয়
  3. গ) গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না
  4. ঘ) স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
ব্যাখ্যা
সঠিক বাক্যটি হচ্ছে - মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই। অন্য তিনটি বাক্যের শুদ্ধ রূপ - হিমালয় পর্বত দুর্লঙ্ঘ্য, গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ো না, সাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়।
২৪.
'এ-যে আমাদের চেনালোক' - চেনা কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) অব্যয়
  3. গ) ক্রিয়া
  4. ঘ) বিশেষণ
ব্যাখ্যা
বিশেষণ হল সেই সব পদ, যেগুলি বিশেষ‍্য ও অন‍্যান‍্য পদের পরিচিতি স্পষ্ট করে। উক্ত প্রশ্নে ‘চেনা’ শব্দটি ‘লোক’ বিশেষ্যের পরিচিতি স্পষ্ট করে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
২৫.
কোনটি জসীমউদ্দীনের নাটক?
  1. ক) রাখালী
  2. খ) মাটির কান্না
  3. গ) বেদের মেয়ে
  4. ঘ) বোবা কাহিনী
ব্যাখ্যা
জসীমউদ্দিনের নাটক - পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু, গ্রামের মায়া ইত্যাদি। বালুচর কাব্যগ্রন্থ, বোবা কাহিনী উপন্যাস ও ডালিমকুমার শিশুতোষ গ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
২৬.
কোনটি রাজহাঁসের ডাক?
  1. ক) হ্রেষা
  2. খ) বৃংহতি
  3. গ) ক্রেকার
  4. ঘ) কুজন
ব্যাখ্যা
রাজহাঁসের (পক্ষীর) কর্কশ ডাক - ক্রেঙ্কার। হাতির ডাক - বৃংহতি বা বৃংহণ। অশ্বের ডাক - হ্রেস্বা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৭.
The noun form of 'prosper' is-
  1. ক) prosperity
  2. খ) prosperous
  3. গ) prosperously
  4. ঘ) Prosperousness
ব্যাখ্যা
Prosper (verb) - succeed in material terms; be financially successful. Prosperity (noun) - the state of being prosperous.
Source: Oxford
২৮.
The synonym of 'frustrate' is-
  1. ক) improve
  2. খ) thwart
  3. গ) remove
  4. ঘ) eradicate
ব্যাখ্যা
Frustrate (verb) - thwart, defeat, foil, exasperate, infuriate.
Source: Oxford
২৯.
He is an heir ___ the throne.
  1. ক) to
  2. খ) at
  3. গ) towards
  4. ঘ) upon
ব্যাখ্যা
Heir to (something), Heir of(someone) - উত্তরাধিকার।
৩০.
The passive form of the sentence 'His sudden death shocked me' is-
  1. ক) I was shocked by his sudden death.
  2. খ) I was shocked to his sudden death.
  3. গ) I was shocked to know his sudden death.
  4. ঘ) I was shocked at his sudden death.
ব্যাখ্যা
Shock থাকলে passive form এর বেলায় by না হয়ে at হয়।
৩১.
The word 'popularize' is-
  1. ক) adjective
  2. খ) verb
  3. গ) noun
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Popularize (verb) - cause (something) to become generally liked.
৩২.
The verb form of 'memory' is-
  1. ক) memorize
  2. খ) memorable
  3. গ) memorably
  4. ঘ) memorily
ব্যাখ্যা
The verb form of 'memory' is memorize - commit to memory; learn by heart.
৩৩.
My dream is to retire ___ a villa in Japan.
  1. ক) with
  2. খ) from
  3. গ) to
  4. ঘ) of
ব্যাখ্যা
Retire to অর্থ হলো “বিশ্রাম গ্রহণ করা”। Retire from - অবসর গ্রহণ করা।
৩৪.
Choose the correctly spelt word.
  1. ক) leisure
  2. খ) lesiure
  3. গ) liesure
  4. ঘ) leasure
ব্যাখ্যা
According to the Oxford Dictionary the correctly spelled word is “leisure”. Leisure - অবসর সময়; spare time.
৩৫.
Which is the correct spelling?
  1. ক) pulitser
  2. খ) pulitzer
  3. গ) pulithzer
  4. ঘ) pulitzher
ব্যাখ্যা
According to the Merriam-Webster Dictionary the correctly spelled word is “pulitzer”. সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিৎজার পুরষ্কার দেওয়া হয়।
৩৬.
____ as fast as she could, she managed to arrive on time.
  1. ক) being driver
  2. খ) driver
  3. গ) having driving
  4. ঘ) driving
ব্যাখ্যা
Verb এর সাথে ing যুক্ত করতে হয় যা বাক্যে gerund রূপে কাজ করে যদি বাক্যে as...as থাকে। এক্ষেত্রে গঠন হয় - (Verb+ing) + as...as + subject + verb.
৩৭.
What does the phrase 'give in ' mean?
  1. ক) complete
  2. খ) surrender
  3. গ) give away
  4. ঘ) distribute
ব্যাখ্যা
Give in - cease fighting or arguing; admit defeat; capitulate; surrender.
Source: Oxford
৩৮.
'Speed money' refers to-
  1. ক) bride
  2. খ) black money
  3. গ) hard -earned
  4. ঘ) percentage of
অনির্ধারিত
ব্যাখ্যা
Speed money - ঘুষ বা উৎকোচ; Bribe. প্রশ্নের ক অপশনে bride দেয়া আছে।
৩৯.
He talks as if he ___ everything
  1. ক) had known
  2. খ) knows
  3. গ) is knowing
  4. ঘ) know
অনির্ধারিত
ব্যাখ্যা
As if যুক্ত clause যদি present indefinite হয় তবে দ্বিতীয় clause টি past indefinite হবে। প্রশ্নের অপশনে knew থাকলে সেটাই হতো উত্তর।
৪০.
Which one is correct?
  1. ক) one of my sisters are a nurse.
  2. খ) one of my sister is a nurse.
  3. গ) one of my sisters is a nurse.
  4. ঘ) one of my sister are a nurse.
ব্যাখ্যা
One of, each of, either of, neither of যুক্ত বাক্যে Plural noun/pronoun থাকলেও verb হবে singular.
৪১.
'Divulge' অর্থ
  1. ক) অল্প পরিমাণ
  2. খ) প্রকাশ করা
  3. গ) বেশি পরিমাণ
  4. ঘ) ছড়িয়ে দেয়া
ব্যাখ্যা
Divulge - প্রকাশ করা; make known (private or sensitive information).
৪২.
The antonym of 'diligent' is-
  1. ক) cheap
  2. খ) simply
  3. গ) indolent
  4. ঘ) garrulous
ব্যাখ্যা
Diligent - having or showing care and conscientiousness in one's work or duties; industrious hard-working assiduous conscientious. Indolent - wanting to avoid activity or exertion; lazy; idle; slothful; loafing.
Source: Cambridge
৪৩.
'Bad blood' means-
  1. ক) impure blood
  2. খ) poisonous
  3. গ) enmity
  4. ঘ) friendship
ব্যাখ্যা
Bad blood - feelings of hate between people because of arguments in the past; enmity.
Source: Cambridge
৪৪.
A person who knows several foreign languages well is called-
  1. ক) spokesman
  2. খ) linguist
  3. গ) geologist
  4. ঘ) polyglot
ব্যাখ্যা
Polyglot - a person who knows and is able to use several languages.
Source: Oxford
৪৫.
They have ___ children.
  1. ক) not
  2. খ) nothing
  3. গ) no
  4. ঘ) none
ব্যাখ্যা
Affirmative বাক্যে have এর পরে যদি noun থাকে তবে তাকে negative করার জন্য have এর পরে no বসে।
৪৬.
The adjective form of 'sympathy' is-
  1. ক) sympathetically
  2. খ) sympathetic
  3. গ) sympathize
  4. ঘ) sympathy
ব্যাখ্যা
Sympathy - feelings of pity and sorrow for someone else's misfortune. এর adjective - sympathetic.
Source: Oxford
৪৭.
What kind of noun is 'committee'?
  1. ক) abstract
  2. খ) proper
  3. গ) collective
  4. ঘ) common
ব্যাখ্যা
Collective noun - a count noun that denotes a group of individuals. Example - committee, family, assembly, crew.
Source: Oxford
৪৮.
The passive form of the sentence 'do not open the door' is-
  1. ক) let not the door be opened
  2. খ) let not the door open
  3. গ) let not the door open
  4. ঘ) let not the door opened
ব্যাখ্যা
Do not যুক্ত imperative বাক্যের passive form এর গঠন - Let not + object + be + V3.
৪৯.
Which one is a noun?
  1. ক) acceptable
  2. খ) accepted
  3. গ) acceptance
  4. ঘ) Acception
ব্যাখ্যা
Acceptance (noun) - the action of consenting to receive or undertake something offered; receipt; receiving; taking; obtaining.
Source: Oxford
৫০.
Put a correct word in the gap: Man is the ___ of his own fate.
  1. ক) architecture
  2. খ) architectural
  3. গ) architect
  4. ঘ) archer
ব্যাখ্যা
Architect - স্থপতি বা নির্মাতা। “Man is the architect of his own fate” একটি ইংরেজি প্রবাদ বাক্য যার অর্থ - মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্তা।
৫১.
Down with the tyrant! 'down' is a /an-
  1. ক) verb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) preposition
ব্যাখ্যা
Down noun, adjective, adverb, verb, preposition হিসেবে বাক্যে থাকতে পারে। এই বাক্যটিতে down verb রূপে কাজ করছে যার অর্থ - knock or bring to the ground.
Source: Oxford
৫২.
The phrase 'out of the words' means-
  1. ক) out of the way
  2. খ) out of the bush
  3. গ) out of the jungle
  4. ঘ) free from difficulties
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে দেওয়া Out of the words phrase টি ভুল। সঠিক হবে out of the woods - out of danger or difficulty.
Source: Oxford
৫৩.
কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) 5/7
  2. খ) 5/6
  3. গ) 3/5
  4. ঘ) 7/9
ব্যাখ্যা
ধরি, ভগ্নাংশটির মান x/y
প্রশ্নমতে, (x+7)/y = 2 .....(i) এবং x/(y-2) = 1 ......(ii)
(i) নং হতে পাই, x + 7 = 2y ⇒ x - 2y = - 7 ....(iii)
এবং (ii) নং হতে পাই, x = y-2 ......(iv)
x এর মান (iii) নং এ বসিয়ে পাই, y - 2 - 2y = -7
⇒ y = 5
 y এর মান (iv) নং এ বসিয়ে পাই, x = 3
∴ ভগ্নাংশটি = 3/5
৫৪.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. ক) x = 0
  2. খ) x+y = 1
  3. গ) 3x+4y = 3
  4. ঘ) y = 1/x
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে (ঘ) অপশনটি সরল রেখা নয়। কারণ, y = 1/x এই সমীকরণটির ঘাত হচ্ছে ২। তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।
৫৫.
ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি এক তৃতীয়াংশ উচ্চতায় ভেঁঙ্গে গেল এবং ভাঁঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করল। খুঁটির ভাঁঙ্গা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 50°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
ধরি, সম্পুর্ণ দৈর্ঘ্য x
তাহলে, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য = x/3 এবং, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 2x/3
আমরা জানি, sinΘ = লম্ব/ অতিভুজ = (x/3)/(2x/3) = 1/2
বাঁ, sinΘ = sin 30°
∴ Θ = 30°
৫৬.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ৬০ ও ১০ একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ১০
  3. গ) ৩০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
বড় সংখ্যাটি 3x হলে ছোট সংখ্যাটি হবে 2x
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
⇒3x X 2x = 60 X 10
⇒ 6x2 = 600
⇒ x2 = 100
⇒ x = 10
∴ ছোট সংখ্যাটি ২ x ১০ = ২০
৫৭.
কোনো রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৩ সেমি. ও ২৪ সেমি. রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সেমি.
  2. খ) ১৬ সেমি.
  3. গ) ৫ সেমি.
  4. ঘ) ৮ সেমি.
ব্যাখ্যা
এখানে, এক বাহু AD = 13 cm
AO = 1/2AC = ½ X 24 = 12 cm [যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে]

∴ ∠AOD = 90°
∴ AD2 = AO2 + OD2
⇒OD = √(AD2 - AO2)
⇒OD = √(132 - 122)
⇒OD = √(25)
∴ OD = 5 cm
অপর কর্ণ BD = 2 X OD = 2 X 5 = 10 cm
৫৮.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয় তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ৩ : ২
  2. খ) ৬ : ৫
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৯ : ৮
ব্যাখ্যা
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
সুতরাং, প্রস্থ ক একক
∴আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২ক + ক) = ৬ক একক
∴বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক একক 
∴বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৬ক/৪ = ৩ক/২ একক
এখন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩ক/২) = ৯ক / ৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক x ক = ২ক
∴বর্গক্ষেত্রের ক্ষেত্রফল / আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক/৪) / (২ক) = ৯/৮
∴ অনুপাত = ৯:৮
৫৯.
যদি 0<X<1 হয় তবে নিচের কোনটি অপর তিনটি হতে বড়?
  1. ক) 1/x
  2. খ) 1/x2
  3. গ) x2
  4. ঘ) x3
ব্যাখ্যা
এখানে 0<X<1, অর্থাৎ, স্পষ্টতই x একটি ধনাত্মক দশমিক সংখ্যা। সুতরাং উপরের অপশনগুলো থেকে এটাই স্পষ্ট যে 1/x2 হলো সবচেয়ে বড় সংখ্যা।
৬০.
5C35C4 = ?
  1. ক) 10C7
  2. খ) 10C4
  3. গ) 6C3
  4. ঘ) 6C4
ব্যাখ্যা
5C35C4 = 6C4 [∵ nCr-1nCr = n+1Cr]
৬১.
কোনো ধারার n তম পদ n.2n−1 হলে ধারাটির প্রথম পাঁচটি পদের যোগফল কত?
  1. ক) 129
  2. খ) 152
  3. গ) 98
  4. ঘ) 106
ব্যাখ্যা
n তম পদ n.2n−1
১ম পদ = 1.21−1 = 1
২য় পদ = 2.22−1 = 4
৩য় পদ = 3.23−1 = 12
৪র্থ পদ = 3.24−1 = 32
৫ম পদ = 5.25−1 = 80
∴ সমষ্টি = 1 + 4 + 12 + 32 + 80 = 129
৬২.
26x/26 + 26 =64(1/64) হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 0
ব্যাখ্যা
26x/26 + 26 =64(1/64)
⇒26x/26 + 26 =4097/64
⇒26x-6 =(4097/64) - 26
⇒26x-6 =(4097 - 4096)/64
⇒26x-6 = 1/64
⇒26x-6.64 = 1
⇒26x-6.26 = 1
⇒26x-6+6 = 1
⇒26x = 20
⇒6x = 0
⇒x = 0
৬৩.
এক ব্যক্তির বয়স তাঁর তিন পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ। তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ?
  1. ক) ১/২ অংশ
  2. খ) ১/৩ অংশ
  3. গ) ২/৩ অংশ
  4. ঘ) ১/৬ অংশ
ব্যাখ্যা
ধরি, তিন পুত্রের বয়সের সমষ্টি = ৩ক
∴ পিতার বয়স = ২ X ৩ক = ৬ক
∴প্রত্যেক পুত্রের গড় বয়স = ৩ক/৩ = ক বছর
তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের ক/৬ক = ১/৬ অংশ।
৬৪.
(x−3)/(x−2) এর সাথে কত যোগ করলে যোগফল 1/(2−x) হবে?
  1. ক) x-2
  2. খ) x-3
  3. গ) 1
  4. ঘ) -1
ব্যাখ্যা
ধরি, p যোগ করতে হবে।
∴{(x−3)/(x−2)}+p = 1/(2-x)
⇒1/(2-x)-{(x-3)/(x-2)} = p
⇒1/(2-x) + (x-3)/(2-x) = p
⇒(1+x-3)/(2-x) = p
⇒{(-1)(2-x)}/(2-x) = p
⇒ p = -1
৬৫.
কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার পাঁচটি পথ আছে। সে কতভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে?
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ২৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
কালাম সাহেব ডাকঘরে যেতে আসতে পারেন (p × p) = ৫x৫ = ২৫ উপায়ে
৬৬.
কবীর সাহেব ৬.২৫% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ১৬ বছর পর সুদে-আসলে ৫০০০০ টাকা ফেরৎ পেলেন? তিনি কত টাকা ব্যাংকে রেখে ছিলেন?
  1. ক) ৩০০০০
  2. খ) ২৫০০০
  3. গ) ৩৫০০০
  4. ঘ) ২২০০০
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, সুদাসল = আসল + সুদ ⇒ C = p + pnr/১০০
⇒ C = p (১ + nr/১০০)
⇒৫০০০ = p{(১০০+৬.২৫X১৬)/১০০}
⇒p = ৫০০০০০০/২০০
∴ p = ২৫০০০ টাকা
৬৭.
দুটি সংখ্যার গড় xy, একটি সংখ্যা x হলে অপরটি কত?
  1. ক) y
  2. খ) x(y+1)/2
  3. গ) x(2y-1)
  4. ঘ) x(y-2)
ব্যাখ্যা
দুটি সংখ্যার গড় = xy
∴দুটি সংখ্যার সমষ্টি = 2xy
একটি সংখ্যা =2xy - x
= x(2y-1)
৬৮.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ এবং ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ৬ সেমি. ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 3√3cm
  2. 2cm
  3. 3cm
  4. 2√3cm
ব্যাখ্যা
ধরি, তিনটি কোণ যথাক্রমে ক, ২ক, ৩ক
এখন, ক + ২ক + ৩ক = ১৮০
⇒৬ক = ১৮০
⇒ক = ১৮০/৬
⇒ক = ৩০
∴ ২ক = ২ × ৩০ = ৬০° 
∴ ৩ক = ৩ × ৩০ = ৯০°

সুতরাং, ত্রিভূজটি একটি সমকোণী ত্রিভুজ।
আমরা জানি, বৃহত্তম বাহুর বিপরীত বাহু ক্ষুদ্রতম বাহুর বিপরীত বাহু অপেক্ষা বড়।
সুতরাং,
ক্ষুদ্রতম বাহু হচ্ছে AB
cos∠BAC = AB/AC
∴ cos 60° = AB/AC
⇒ 1/2 = AB/6
⇒ AB = 3 cm
৬৯.
16x2−8x+9=0 সমীকরণটির মূলদ্বয়ের যোগফল কত?
  1. ক) 3/4
  2. খ) 1/2
  3. গ) 144
  4. ঘ) 9/16
ব্যাখ্যা
ax2+bx+c = 0 সমীকরণের দুটি মূলের যোগফল = -b/a
∴ 16x2-8x+9 = 0 সমীকরণের দুটি মূলের যোগফল = -(-8/16) = 1/2
৭০.
x ও y এর গুণফল একটি নির্দিষ্ট সংখ্যা। x এর মান ৩৩(১/৩)% বৃদ্ধি করা হলে গুণফল অপরিবর্তিত রাখতে y এর মান শতকরা কত ভাগ হ্রাস করতে হবে?
  1. ক) ৩৩(১/৩)%
  2. খ) ২৫%
  3. গ) ১০%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা
৩৩(১/৩)% বৃদ্ধিতে, x এর পরিমাণ = (১০০+১০০/৩) = ৪০০/৩
y এর পরিমাণ কমাতে হবে = (৪০০/৩ - ১০০)
= (৪০০-৩০০)/৩
=১০০/৩
৪০০/৩ এ কমাতে হয় = ১০০/৩
∴১০০ তে কমাতে হয় (১০০X১০০)/৪০০ = ২৫
∴২৫% কমাতে হবে।
৭১.
27, -9, 3, -1 ........ অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১/৩
  2. খ) -১/৩
  3. গ) -৩
  4. ঘ) ১
ব্যাখ্যা
ধারার প্রতিটি পদের মান আগের পদকে -৩ দ্বারা ভাগ করলে পাওয়া যায় পরের পদটি। সে মোতাবেক অনুক্রমের পরের পদ হবে ১/৩।
৭২.
x,y বাস্তব রাশি এবং f(x,y) = x2y2, যদি h(x) = (x2 −5) হয় তবে f(2, h(3)) এর মান কত?
  1. ক) 64
  2. খ) 16
  3. গ) 96
  4. ঘ) 32
ব্যাখ্যা

f(x,y) = x2y2
এখানে, h(x) = x2-5
h(3) =32-5 = 4
∴f(2,4) = 2× 42 = 64

৭৩.
cosθ=1/2(a+1/a), a≠0 হলে cos 2θ = ?
  1. ক) a2+1/a2
  2. খ) ½(a2+1/a2)
  3. গ) ¼(a2+1/a2)
  4. ঘ) 2(a2+1/a2)
ব্যাখ্যা
cosθ = ½(a+1/a)
⇒cos2θ =¼(a+1/a)2
⇒2cos2θ = 2.¼(a2+2.a.1/a+1/a2)
⇒2cos2θ-1 = ½(a2+1/a2+2)-1
⇒cos2θ = ½(a2+1/a2) +1 - 1
∴⇒cos2θ = ½(a2+1/a2)
৭৪.
x2−√3x+1=0 হলে, x2+1/x2 এর মান কত?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা
x2−√3x+1=0
⇒x2+1 =√3x
⇒x2/x+1/x = √3
⇒x+1/x = √3
∴x2+1/x2 = (x+1/x)2 - 2.x.1/x
=(√3)2-2 = 3-2 = 1
৭৫.
১০০ টাকায় ২৫ টি আম ক্রয় করে ১০০ টাকায় ২০ টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ২২%
ব্যাখ্যা
১টি আমের ক্রয়মূল্য = ১০০/২৫ = ৪ টাকা
১ টি আমের বিক্রয়মূল্য = ১০০/২০ = ৫ টাকা
৪ টাকায় লাভ করেন ১ টাকা
∴ ১০০ টাকায় লাভ করেন = ১x১০০/৪ = ২৫ টাকা
৭৬.
একটি বাক্সে ১০ টি নীল ও ১৫ টি লাল মার্বেল আছে। যেমন খুশী টানলে প্রতিবার ২ টি একই রংয়ের মার্বেল হওয়ার সম্ভাব্যতা-
  1. ক) ১/২
  2. খ) ১/৩
  3. গ) ১/৪
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
মোট মার্বেল ১০+১৫ = ২৫ টি
২ টি নীল মার্বেল টানার সম্ভাবনা = (১০/২৫)x(৯/২৪) = ৩/২০
২টি লাল মার্বেল টানার সম্ভাবনা = (১৫/২৫)X(১৪/২৪) = ৭/২০ ∴মোট সম্ভাবনা = ৩/২০+৭/২০ = ১০/২০ =১/২
৭৭.
(৪৮) ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
৪৮ = ২X২X২X২X৩ = ২X৩
(৪৮) = (২X৩) = ২২০X৩
সুতরাং, ৩ দ্বারা গুন করলে সংখ্যাটি পুর্ণ বর্গ হবে
৭৮.
টিফফা চুক্তির দুই পক্ষ হলো-
  1. ক) ভারত-বাংলাদেশ
  2. খ) নেপাল-বাংলাদেশ
  3. গ) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
  4. ঘ) যুক্তরাজ্য-বাংলাদেশ
অনির্ধারিত
ব্যাখ্যা
টিফফা বলে কোনো চুক্তি নেই। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তির নামই টিকফা চুক্তি।
উৎসঃ প্রথম আলো
৭৯.
১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ২৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ বাংলাপিডিয়া
৮০.
পরী বিবি কে ছিলেন?
  1. ক) আওরঙ্গজেবের কন্যা
  2. খ) শায়েস্তা খানের কন্যা
  3. গ) মুর্শিদকুলি খানের স্ত্রী
  4. ঘ) শাহজাহানের কন্যা
ব্যাখ্যা
বিবি পরী (পরীবিবি) বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
উৎসঃ বাংলাপিডিয়া
৮১.
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
  1. ক) নুরুল আমিন
  2. খ) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী
  3. গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  4. ঘ) অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী
ব্যাখ্যা
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯৭১ সালে জেনেভায় অবস্থানকালে পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর গণহত্যার প্রতিবাদে তিনি উপাচার্য পদে ইস্তফা দেন। মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে জেনেভা থেকে তিনি লন্ডন যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সচেষ্ট হন। স্বাধীনতার পর বিচারপতি চৌধুরী ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৮২.
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
  1. ক) ১৪ বার
  2. খ) ১৭ বার
  3. গ) ১৬ বার
  4. ঘ) ১৩ বার
ব্যাখ্যা
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এর থেকে বর্তমান পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়।
উৎসঃ আইন মন্ত্রণালয়
৮৩.
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি?
  1. ক) এ.এফ.পি
  2. খ) বিবিসি
  3. গ) এপি
  4. ঘ) রয়টার
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা এএফপি (Agence France Presse). ১৮৩৫ সালে এটি প্রতিষ্ঠা করেন চার্লস লুইস হ্যাবাস। অন্যদিকে ১৮৪৬ সালে এপি (যুক্তরাষ্ট্র) ও ১৮৫১ সালে রয়টার্স (ব্রিটেন) প্রতিষ্ঠিত হয়।
Source: LiveMCQ Archive
৮৪.
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে?
  1. ক) ত্রিপুরা
  2. খ) মিজোরাম
  3. গ) মনিপুর
  4. ঘ) আসাম
ব্যাখ্যা
কর্ণফুলি নদী (Karnafuli River) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
৮৫.
কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো?
  1. ক) পলি মাটি
  2. খ) বেলে মাটি
  3. গ) এঁটেল মাটি
  4. ঘ) দো - আঁশ মাটি
ব্যাখ্যা
হালকা মাটি যেমন দোআঁশ, পলি দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে আদ্রতা একটু বেশি হলেও চাষ করা যায়। এই মাটিগুলো চাষের জন্য খুব ভালো।
উৎসঃকৃষি শিক্ষা, নবম-দশম শ্রেণী
৮৬.
হাউজ অব কমনস্ কোন দেশের পার্লামেন্ট?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ভারত
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
হাউজ অব কমনস হলও যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ফেডারেল পার্লামেন্ট হলো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম।
উৎসঃ দুই দেশের সরকারি ওয়েবসাইট
৮৭.
দুবলার চর কোথায় অবস্থিত?
  1. ক) ভোলার মনপুরায়
  2. খ) রামগতি উপজেলার দক্ষিণে
  3. গ) সুন্দরবনের দক্ষিণ উপকূলে
  4. ঘ) কুয়াকাটার দক্ষিণে
ব্যাখ্যা
দুবলার চর সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত।
Source: khulna.gov.bd
৮৮.
হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) ইতালি
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
'হামবুর্গ' জার্মানি এবং 'মার্শেই' ফ্রান্সের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম। ইতালির বিখ্যাত সমুদ্রবন্দর - নেপলস, জেনোয়া ও ভেনিস এবং যুক্তরাজ্যের বিখ্যাত সমুদ্র বন্দর- কার্ডিফ, ব্রিস্টল, ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডন ও গ্লাসগো।
Source: Britannica
৮৯.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) জার্মানি
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) মেসিডোনিয়া
ব্যাখ্যা
While the term ''Scandinavia'' is commonly used for Denmark, Norway and Sweden, the term ''Nordic countries'' is used unambiguously for Denmark, Norway, Sweden, Finland and Iceland, including their associated territories (Svalbard, Greenland, the Faroe Islands and the Åland Islands).
Source: britannica.com
৯০.
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধানও পৃথিবীর সবচেয়ে বড়।
অন্যদিকে,
বর্তমানে শব্দ সংখ্যার হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান - মোনাকোর।
তবে অপশনে মোনাকও না থাকলে 'যুক্তরাষ্ট্র' উত্তর হবে।
Source: World Atlas

৯১.
ডং কোন দেশের মুদ্রা?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) চীন
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
ভিয়েতনামের মুদ্রার নাম 'ডং'। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, চীন ও ভুটানের মুদ্রার নাম যথাক্রমে ওন, ইউয়ান এবং গুলট্রাম।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
৯২.
ইউরিয়া সারের কাঁচমাল কী?
  1. ক) নাইট্রোজেন গ্যাস
  2. খ) মিথেন গ্যাস
  3. গ) কার্বন ডাইক্সাইড
  4. ঘ) এমোনিয়া
ব্যাখ্যা
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস মিথেন ব্যবহার করা হয় শতকরা ২১ ভাগ।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৯৩.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬১৫০ মিটার
  2. খ) ৬২৫০ মিটার
  3. গ) ৬৫৫০ মিটার
  4. ঘ) ৬০০০ মিটার
ব্যাখ্যা
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি বা ৬১৫০ মিটার। এর স্প্যান সংখ্যা ৪১ টি। প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
উৎসঃপ্রথম আলো।
৯৪.
কোন জেলায় সবচেয়ে বেশী চা বাগান রয়েছে?
  1. ক) পঞ্চগড়
  2. খ) সিলেট
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা
মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি পরিমান চা উৎপাদিত হয়। মৌলভীবাজারে মোট চা-বাগানেরসংখ্যা ৯২ টি।
Source: moulvibazar.gov.bd
৯৫.
জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল কবে উদ্ধোধন করা হয়?
  1. ক) ২৬ মার্চ, ২০১৪
  2. খ) ২৩ জুন, ২০১৪
  3. গ) ১৬ ডিসেম্বর, ২০১৫
  4. ঘ) ২৩ জুন, ২০১৫
ব্যাখ্যা
২৫০০০ এরও বেশি ওয়েবসাইট সমৃদ্ধ জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল ২০১৪ সালের ২৩ জুন উদ্ধোধন করা হয়।
উৎসঃ প্রথম আলো
৯৬.
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম-
  1. ক) ভয়েস অব লিবার্টি
  2. খ) দ্যা স্পিচ
  3. গ) ওরা ১১ জন
  4. ঘ) স্টপ জেনোসাইড
ব্যাখ্যা

সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ওপর তৈরি হয়েছে ছবিটি। পরিচালক ফাখরুল আরেফীন খান। এই ছবিতে রয়েছে বঙ্গবন্ধুর সেই ভাষণের প্রস্তুতিপর্ব, সামরিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকা এবং অজানা ঘটনা—যেভাবে ভাষণটি রক্ষা করা গেল। এতে রয়েছে সাক্ষাৎকার, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, পুনঃচিত্রায়ণ ও পেপার ফুটেজ।
Source: Live MCQ Archive এবং প্রথম আলো।
অন্যদিকে 'ওরা ১১ জন' ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত (চাষী নজরুল ইসলামের) 'মুক্তিযুদ্ধভিত্তিক' প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এ ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে।
৭ মার্চকে ভিত্তি ধরে হিসেব করলে অবশ্যই দ্য স্পিচ উত্তর। কারণ ওরা ১১ জন চলচিত্রটি মূলত মুক্তিযুদ্ধভিত্তিক। এখানে বলে রাখা প্রয়োজন যে, দ্য স্পিচ প্রামাণ্য চলচিত্র।

৯৭.
ম্যাপল পাতার দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) থাইল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ম্যাপল পাতার দেশ কানাডা। শ্বেতহস্তীর দেশ থাইল্যান্ড। নিশীথ সূর্য্যের দেশ নরওয়ে।
Source: Britannica
৯৮.
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রিটেন
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিলো।
Source: Britannica
৯৯.
জাতিসংঘের কত তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
  1. ক) ২৯ তম
  2. খ) ১৯ তম
  3. গ) ৩৯ তম
  4. ঘ) ৩১ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। একই অধিবেশনে ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু জাতিসংঘের কেবল ২৯তম অধিবেশনেই অংশগ্রহণ করেন।
Source: un.org
১০০.
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?
  1. ক) রাবেয়া ভূঞা
  2. খ) তারামন বিবি
  3. গ) নাজমুন নাহার সুলতানা
  4. ঘ) সুরাইয়া রহমান
অনির্ধারিত
ব্যাখ্যা
ঢাকা হাইকোর্টের প্রথম নারী বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা। একাধারে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেরও প্রথম নারী বিচারপতি। ২৩ ফেব্রুয়ারি ২০১১ থেকে ৬ জুলাই ২০১৭ পর্যন্ত তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক