পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা – ৫ [প্রাথমিকের ২য় ও ৩য় ধাপের জন্য] টপিক: ফুল মডেল টেস্ট - ১ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
‘ইন্দ্রের যেমন ঐরাবত আমার তেমনি পদ্মা।’- কোন ধরনের বাক্যের উদাহরণ?
  1. জটিল বাক্য
  2. সরল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জটিল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
জটিল বাক্য
ব্যাখ্যা
⇒ জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা খণ্ড বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

⇒ যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখনতখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যােজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
• সরল বাক্য: ইন্দ্রের ঐরাবতের মতো আমার পদ্মা।
• জটিল বাক্য: ইন্দ্রের যেমন ঐরাবত আমার তেমনি পদ্মা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ধিক ধিক ওরে, শত ধিক তোরে, নিলাজ কুলটা ভূমি!’- পঙক্তিটি কোন কবিতার অন্তর্ভুক্ত?
  1. জুতা আবিষ্কার
  2. ঐকতান
  3. দুই বিঘা জমি
  4. অক্ষমা
সঠিক উত্তর:
দুই বিঘা জমি
উত্তর
সঠিক উত্তর:
দুই বিঘা জমি
ব্যাখ্যা
⇒ দুই বিঘা জমি:
- উপরের পঙক্তিজোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' নামক কবিতা থেকে নেওয়া।
- কবিতাটি রবীন্দ্রনাথের “কাহিনী” কাব্যগ্রন্থের অন্তর্গত। পরে রবীন্দ্রনাথের ‘কথা’ কাব্যগ্রন্থের সহযোগে ‘কাহিনী’ ও ‘কথা’ কাব্য দুটি একসাথে ‘কথা ও কাহিনী’ নামে প্রকাশিত হয়।
- 'দুই বিঘা জমি' কবিতায় উপেন এই মন্তব্যটি করেছেন।
- এই উক্তি দ্বারা উপের ক্ষোভ প্রকাশ পেয়েছে। তাই সে জন্মভূমিকে নির্লজ্জ ও বংশের কাঁটা বলে অভিহিত করেছে।

⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কোনটি ব্যঞ্জনদ্বিত্বা ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. লগ্ন > লগ্গ
  2. পদ্ম > পদ্দ
  3. সকাল > সক্কাল
  4. চক্র > চক্ক
সঠিক উত্তর:
সকাল > সক্কাল
উত্তর
সঠিক উত্তর:
সকাল > সক্কাল
ব্যাখ্যা
⇒ দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা:
কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দুই বার উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা।
যেমন:
- পাকা > পাক্কা;
- সকাল > সক্কাল ইত্যাদি।

অন্যদিকে,
⇒ প্রগত সমীভবন:
পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন।
যেমন:
- চক্র > চক্ক;  
- পক্ব > পক্ক;
- পদ্ম > পদ্দ; লগ্ন > লগ্গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পণ্ডা + ইত = পণ্ডিত
  2. পূণ্য + অহ = পুণ্যাহ
  3. যথা + চিত = যথোচিত
  4. সন্ + ধান = সন্ধান
সঠিক উত্তর:
পণ্ডা + ইত = পণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
পণ্ডা + ইত = পণ্ডিত
ব্যাখ্যা
⇒ সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে: পণ্ডা + ইত = পণ্ডিত।

অন্যান্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি:
⇒ পুণ্য + অহ = পুণ্যাহ।
⇒ যথা + উচিত = যথোচিত।
⇒ সম্ + ধান = সন্ধান।

কয়েকটি সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে:
- সম্ + ধি = সন্ধি;
- সম্ + চয় = সঞ্চয়;
- সম্ + তাপ = সন্তাপ;
- কিম + ভূত = কিম্ভূত;
- সম্ + সার = সংসার;
- সম্ + বাদ = সংবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তিথি
  2. তম
  3. তমস
  4. ক্ষণদা
সঠিক উত্তর:
ক্ষণদা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণদা
ব্যাখ্যা
⇒ রাত্রি শব্দের সমার্থক শব্দ হলো - ক্ষণদা।

⇒ ‘রাত্রি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো: ‍নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী। 

তাছাড়া,
• ‘লগ্ন’ শব্দের সমার্থক শব্দ : তিথি, ক্ষণ, দণ্ড, সময়, কাল।
• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ: তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘জলভাত’ বাগধারার অর্থ কী?
  1. সহজ সাধ্য
  2. অলীক কল্পনা
  3. ক্ষণস্থায়ী বস্তু
  4. সামান্য সম্পদ
সঠিক উত্তর:
সহজ সাধ্য
উত্তর
সঠিক উত্তর:
সহজ সাধ্য
ব্যাখ্যা
• ‘জলভাত’ বাগধারার অর্থ - সহজ সাধ্য।

অন্যদিকে,
• ‘দিবাস্বপ্ন’ বাগধারার অর্থ - অলীক কল্পনা।
• `জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।
• ‘ব্যাঙের আধুলি’ বাগ্‌ধারাটির অর্থ - সামান্য সম্পদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. দুরূহ
  2. হিরন্ময়
  3. আহারি
  4. আলস্যতা
সঠিক উত্তর:
দুরূহ
উত্তর
সঠিক উত্তর:
দুরূহ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - দুরূহ। 
অর্থ: অত্যন্ত কষ্টসাধ্য, দুর্বোধ্য, তর্কদ্বারা মীমাংসা কঠিন এমন।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• আহারী (বিশেষণ),
- সংস্কৃত শব্দ।
অর্থ: ভোজন কারী, ভোজনরসিক, ভোজনপটু্।

• হিরণ্ময়,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় =[হিরণ্য+ময়ট্]
অর্থ: স্বর্ণবর্ণ, সোনালি, সোনার তৈরি।

• অলসতা, 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় - (অলস+তা)।
অর্থ: কুঁড়েমি, জড়তা, শ্রমবিমুখতা।
.
Choose the correct spelling.
  1. Superennuation
  2. Superannuation
  3. Superanuation
  4. Superannuasion
সঠিক উত্তর:
Superannuation
উত্তর
সঠিক উত্তর:
Superannuation
ব্যাখ্যা
♦ Superannuation:
English meaning: money that people pay while they are working, so that they will receive payment when they stop working when they are old, or the payment they receive when they stop working.
Bangla meaning: অতিবয়স্কতা; বার্ধক্যক্ষমতা; বয়স-উত্তীর্ণতা।

Source: Cambridge & Accessible Dictionary.
.
Choose the meaning of 'Electrifying'.
  1. Illuminating
  2. Electric fire
  3. Electric change
  4. Very exciting
সঠিক উত্তর:
Very exciting
উত্তর
সঠিক উত্তর:
Very exciting
ব্যাখ্যা
♦ Electrifying:
English meaning: very exciting.
Bangl meaning: উত্তেজিত করা। 

Options,
- Illuminating: উদ্ভাসক। 
- Electric fire: বৈদ্যুতিক আগুন। 
- Electric change: বৈদ্যুতিক পরিবর্তন। 
- Very exciting: খুব উত্তেজনাপূর্ণ। 

অপশন বিবেচনা করে দেখা যায়, the meaning of 'Electrifying' - Very exciting.

Source: Cambridge & Accessible Dictionary.
১০.
Choose the antonym of 'Frivolous'.
  1. Serious
  2. Prodigal
  3. Rigid
  4. Obscure
সঠিক উত্তর:
Serious
উত্তর
সঠিক উত্তর:
Serious
ব্যাখ্যা
♦ Frivolous:
English meaning: of little weight or importance.
Bangla meaning: তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর। 

Options,
- Serious: গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল। (২) গুরুতর; সঙ্গিন; সাংঙ্ঘাতিক; ভয়ানক। 
- Prodigal: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত। 
- Rigid: অনমনীয়; বাঁকানো যাবে না এমন।
- Obscure: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট। 

• অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of 'Frivolous' - Serious.

Source: Cambridge & Accessible Dictionary.
১১.
What does the idiom "Face the music" mean?
  1. To play music loudly.
  2. To accept criticism or punishment for one's actions.
  3. To avoid consequences.
  4. To dance to a musical tune.
সঠিক উত্তর:
To accept criticism or punishment for one's actions.
উত্তর
সঠিক উত্তর:
To accept criticism or punishment for one's actions.
ব্যাখ্যা
♦ Face the music
English Meaning: to accept criticism or punishment for one’s action.
Bangla Meaning: কর্মফল ভোগ (গ্রহন) করা

Ex. Sentence: We would later have to face the music over our bold moves.
Bangla Meaning: আমাদের এইসব সাহসী কাজের ফল কিন্তু পরে ভোগ করতে হবে।

উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
১২.
The report has been compiled by him. (Make it active)
  1. He compiled the report.
  2. He has compiled the report.
  3. He has compile the report.
  4. He has been compiled the report.
সঠিক উত্তর:
He has compiled the report.
উত্তর
সঠিক উত্তর:
He has compiled the report.
ব্যাখ্যা
♦ Passive Voice কে Active Voice করতে হলে সাধারণত ৫টি কাজ করতে হয়।
1. Object → Subject হবে আর Subject Object হবে।
২. মূল Verb এর ঠিক আগের 'be' Verb ছাড়া যদি অন্য কোন Auxiliary Verb থাকে, তাহলে সেটা বসবে ।
৩. মূল Verb এর ঠিক আগের 'be' Verb বাদ যাবে।
৪. মূল Verb এর ঠিক আগের 'be' Verb এর গঠন অনুযায়ী মূল Verb বসবে।
৫. একটি Preposition (by / to / with/ at/ in) বাদ যাবে।

Passive: The report has been compiled by him.
Active: He has compiled the report.
১৩.
Choose the plural one.
  1. Mosquitos
  2. Mosquito
  3. Mosquitoes
  4. Both A + C
সঠিক উত্তর:
Both A + C
উত্তর
সঠিক উত্তর:
Both A + C
ব্যাখ্যা
♦ Mosquito
English meaning: a small flying insect that bites people and animals and sucks their blood.
Bangla meaning: মশা; মশক।
Plural: Mosquitos, Mosquitoes.

Source: Cambridge Dictionary
১৪.
Choose the collective noun from the given options.
  1. Crowd
  2. Robbery
  3. Tea
  4. Flower
সঠিক উত্তর:
Crowd
উত্তর
সঠিক উত্তর:
Crowd
ব্যাখ্যা
♦ Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)
- Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.

• Crowd
Meaning: জনতা; জনসাধারণ।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো হলো:
- Robbery: abstract noun
- Tea: material noun
- Flower: Common noun
১৫.
_____ cake that I baked turned out delicious.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
♦ Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Phrase/ clause যোগ করার কারণে কোন noun কে নির্দিষ্ট করে চিহ্নিত করা হলে তার আগে The বসে। 

Example: The cake that I baked turned out delicious.
- এখানে 'that I baked' clause টি cake টিকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হওয়ায় cake এর আগে The বসবে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৬.
Sarah will respond ______ the email by the end of the day.
  1. of
  2. in
  3. to
  4. during
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
♦ Respond to:
Meaning: জবাব দেওয়া।
Example: God cannot but respond to the call of a man.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'জবাব দেওয়া' অর্থ বোঝাতে Respond এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Sarah will respond to the email by the end of the day.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.l
১৭.
No sooner had he seen the police than he _________ the place.
  1. had left
  2. leave
  3. left
  4. leaving
সঠিক উত্তর:
left
উত্তর
সঠিক উত্তর:
left
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।
Example:
- No sooner had he arrived the station than the rain started.
- No sooner had he seen the police than he left the place.
- বাক্যগুলোতে 1st clause এ verb এর past participle 'arrived' ও seen বসেছে এবং than পরবর্তী clauseটিতে verb এর past form 'started' ও left বসেছে।
১৮.
I _______ tea than coffee with my breakfast.
  1. would rather drink
  2. rather drink
  3. would drink
  4. drink
সঠিক উত্তর:
would rather drink
উত্তর
সঠিক উত্তর:
would rather drink
ব্যাখ্যা
• Use of Would Rather:
- would rather is used as a modal auxiliary verb.
- কোনোকিছুর প্রতি বেশী পছন্দ বুঝাতে Would Rather ব্যবহৃত হয়।
- সাধারণত Would Rather বসে number of subject এবং meaning of sentence এর উপর নির্ভর করে।
- Would Rather এর পর সবসময় verb এর base form বসে।
Structure: sub + would rather + verb এর base form + than + verb/noun.
Example:
- John would rather drink Coca-Cola than orange juice.
- I would rather die than beg.

Complete sentence: I would rather drink tea than coffee with my breakfast.

Source: Cliffs TOEFL.
১৯.
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°। 
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
২০.
৫ : ৭, ৪ : ৯, ৩ : ২ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? 
  1. ১০ : ২১
  2. ২১ : ১২
  3. ১৫ : ২১
  4. ২১ : ১৮
সঠিক উত্তর:
১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
১০ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৭, ৪ : ৯, ৩ : ২ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? 

সমাধান: 
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৫ × ৪ × ৩ = ৬০ 
এবং 
অনুপাত তিনটির  উত্তর রাশিগুলোর গুণফল = ৭ × ৯ × ২ = ১২৬ 

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ১২৬
= ১০ : ২১ ।
২১.
a ≠ 0 হলে, a0 এর মান কত?
  1. 0
  2. a
  3. 1
  4. 1/a
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: a ≠ 0 হলে, a0 এর মান কত? 

সমাধান: 
সাধারণভাবে, am ÷ an = am-n যেখানে m ও n স্বাভাবিক সংখ্যা এবং m >n, a ≠ 0. এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয়। 
লক্ষ্য করলে দেখা যায় যে, 
a ≠ 0 হলে, 
am ÷ a
= am/a
= am-m 
= a

আবার, 
am ÷ a
= am/am 
= 1 
∴ a0 = 1 (a ≠ 0). 
২২.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার? 
  1. ১৫ মিটার
  2. ১২ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার? 
 
সমাধান: 
আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
বা, (১/২) × ১৮ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, ৯ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, উচ্চতা = ২১৬/৯ মিটার 
∴ উচ্চতা = ২৪ মিটার। 
২৩.
২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ১৮ জন
  4. ১২ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২০ জন 
∴১ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২০×১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = (২০×১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।
২৪.
  1. 2/(a2 - b2)
  2. 1/(a2 + b2)
  3. 2a/(a2 - b2)
  4. ab/(a2 + b2)
সঠিক উত্তর:
2a/(a2 - b2)
উত্তর
সঠিক উত্তর:
2a/(a2 - b2)
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
1/(a + b) + 1/ (a - b) 
= a - b + a + b/(a + b) (a - b) 
= 2a/(a2 - b2)
২৫.
কোনো বাগানে ১২৯৬টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? 
  1. ১৮ টি
  2. ২৪ টি
  3. ৩২ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
৩৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ১২৯৬টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? 

সমাধান: 
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে।
প্রত্যেক সারিতে আমগাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল।
এখন, 


∴ নির্ণেয় আমগাছের সংখ্যা = ৩৬ টি।
২৬.
3log2 + log5 =?
  1. 3log5
  2. log40
  3. log80
  4. 5log8
সঠিক উত্তর:
log40
উত্তর
সঠিক উত্তর:
log40
ব্যাখ্যা
প্রশ্ন: 3log2 + log5 =? 

সমাধান: 
 3log2 + log5 
= log23 + log5 
= log8 + log5 
= log(8 × 5)
= log40 
২৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ১২টি
  2. ২০টি
  3. ১৮টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 

আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২) × ১৮০}/ক 

প্রশ্নমতে, 
{(ক - ২) × ১৮০}/ক = ১৬২ 
বা, (ক - ২) × ১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ১৬২ক = ৩৬০
বা, ১৮ক = ৩৬০
∴ ক = ২০

∴ বাহুর সংখ্যা = ২০টি 
২৮.
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৪.৫ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫০ সেকেন্ড
সঠিক উত্তর:
৪.৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 
∴ ৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ মিটার 
= ৪৮০০০ মিটার 

ট্রেনটি ৪৮০০০ মিটার অতিক্রম করে = ১ ঘণ্টায় 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ১/৪৮০০০ ঘণ্টায় 
= (১ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ৬০ মিটার অতিক্রম করে =  (১ × ৬০ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
= ৪.৫ সেকেন্ডে 

∴ ট্রেনটি ৪.৫ সেকেন্ডে খুঁটিটি অতিক্রম করবে।
২৯.
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে? 

সমাধান: 
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু। 
 
৩০.
১ ঘন ইঞ্চি সমান কত মিলিলিটার?
  1. প্রায় ৬.৪৫ মিলিলিটার
  2. প্রায় ৩৯.৩৭ মিলিলিটার
  3. প্রায় ২.৫৪ মিলিলিটার
  4. প্রায় ১৬.৩৯ মিলিলিটার
সঠিক উত্তর:
প্রায় ১৬.৩৯ মিলিলিটার
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ১৬.৩৯ মিলিলিটার
ব্যাখ্যা
পরিমাপ: 


৩১.
শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর 1/2 অংশ তার বোনকে ও 1/3 অংশ তার ভাইকে দিলো। তার কাছে আর 5 টি কলম রইলো। শ্যামল কয়টি কলম কিনেছিলো?
  1. 15 টি
  2. 10 টি
  3. 30 টি
  4. 20 টি
সঠিক উত্তর:
30 টি
উত্তর
সঠিক উত্তর:
30 টি
ব্যাখ্যা
প্রশ্ন: শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর 1/2 অংশ তার বোনকে ও 1/3 অংশ তার ভাইকে দিলো। তার কাছে আর 5 টি কলম রইলো। শ্যামল কয়টি কলম কিনেছিলো?

সমাধান: 
ধরি, 
শ্যামল x টি কলম কিনেছিলো। 
∴ শ্যামল তার বোনকে দেয় x এর 1/2 টি বা x/2 টি কলম এবং
তার ভাইকে দেয় x এর 1/3 টি বা x/3 টি কলম। 

শর্তানুসারে, 
x - (x/ 2 + x/ 3) = 5 
বা, x - x/ 2 - x/ 3 = 5 
বা, (6x - 3x - 2x)/6 = 5 
বা, x/6 = 5 
বা, x = 5 × 6 
∴ x = 30 

∴ শ্যামল 30 টি কলম কিনেছিলো।
৩২.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সর্বাধিক রান করা খেলোয়ার কে?
  1. রোহিত শর্মা
  2. রাচিন রবীন্দ্র
  3. বিরাট কোহলি
  4. কুইন্টন ডি'কক
সঠিক উত্তর:
বিরাট কোহলি
উত্তর
সঠিক উত্তর:
বিরাট কোহলি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৩৩.
বিগ ব্যাংগ মডেলের জনক বলা হয় -
  1. গ্যালিলিও
  2. জর্জ লেমাইটার
  3. নিউটন
  4. স্টিফেন হকিং
সঠিক উত্তর:
জর্জ লেমাইটার
উত্তর
সঠিক উত্তর:
জর্জ লেমাইটার
ব্যাখ্যা
বিগ-ব্যাংগ:

- ১৯২৭ সালে বেলজিয়ামের জ্যোতির্বিদ জর্জ লেমাইটার (George Lemaitre) প্রসারণশীল বিশ্ব সংক্রাড় তত্ত্ব প্রদান করেন যা হাবলের সূত্রের সাথে মিলে যায়।
- লেমাইটারকে বিগ ব্যাংগ মডেলের জনক বলা হয়ে থাকে।
- কোনো এক সময় মহাবিশ্বের সব বস্তুপিন্ড একত্রিত অবস্থায় ছিল এবং এক মহাবিস্ফোরণের ফলেই এগুলো ক্রমেই ছড়িয়ে পড়তে শুর করে। এই তত্ত্বের নাম মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাংগ তত্ত্ব।
- বিগ ব্যাংগ বা মহাবিস্ফোরণ আমাদের পরিচিতি বিস্ফোরণ থেকে সম্পূর্ণ পৃথক একটি ঘটনা।
- সাধারণ বিস্ফোরণ একটি নির্দিষ্ট স্থান বা কেন্দ্র থেকে শুরু করে চারদিকে ছড়িয়ে পড়ে।
- কিন্তু বিগ ব্যাংগের বিস্ফোরণ একই সময় সকল স্থানে ঘটেছিল।
- প্রকৃতপক্ষে বিগ ব্যাংগ বলতে মহাবিশ্ব সৃষ্টির ‘শুর' বোঝায় যখন থেকে স্থান ও সময় গণনা আরম্ভ হয়। অর্থাৎ‍ বিগ ব্যাংগের পূর্বে কিছুই ছিল না।
- বিগ-ব্যাংগ সংঘটিত হয়েছিল সর্বত্র।

তথ্যসুত্র - পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোন শহরে আয়োজন করা হয়েছিল?
  1. নিউইয়র্কে
  2. লন্ডনে
  3. ওয়াশিংটন ডিসিতে
  4. মিশিগানে
সঠিক উত্তর:
নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্কে
ব্যাখ্যা
দ্য কনসার্ট ফর বাংলাদেশ:

- মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসাধারণ একটি উদ্যোগের নাম 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'।
- ১৯৭১ সালের ১ আগস্ট রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল সেই ঐতিহাসিক কনসার্টটি।
- ম্যনহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হওয়া সেই কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা ছিলেন ইংল্যান্ডের সাড়া জাগানো ব্যান্ড দল দ্য বিটলস ব্যান্ডখ্যাত পশ্চিমা সঙ্গীতের অগ্রগণ্য শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর।
- মুক্তিযুদ্ধের অনবদ্য অংশ সেই কনসার্টের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে আয়োজন করা হয়েছে একটি উৎসবের।
- ৩১ জুলাই শনিবার বিকালে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে 'ফ্রেন্ডস অব ফ্রিডম' নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৬ জুলাই ২০২১।