পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ১১ মার্চ, ২০২৪সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১২তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৫ (স্কুল পর্যায় - ২)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ১১ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
G-8 এর একমাত্র দেশীয় দেশ কোনটি?
  1. ক) কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) মালয়শিয়া
ব্যাখ্যা
-7 (Group of Seven) হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম যা ১৯৭৫ সালে গঠিত হয়।

G-7 এর দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা ও
- জাপান (একমাত্র এশীয়)।

২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
.
ড্রোন কি?
  1. ক) চালকবিহীন বিমান
  2. খ) একটি পারমাণবিক বোমা
  3. গ) গেরিলা সংগঠন
  4. ঘ) সাবমেরিন
ব্যাখ্যা
The Oxford Pocket Dictionary of Current English অনুসারে,
Drone - A remote-controlled pilotless aircraft or missile.

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
Drone -
১) পুং মৌমাছি।
২) পরমুখাপেক্ষী; আলসে; নিষ্কর্মা লোক।
৩) [countable noun] একঘেয়ে, ক্লান্তিকর বক্তা বা বক্তৃতা।
৪) রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান বা নৌযান।
.
পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশের তালিকা:-
১। জাপান
২। ইন্দোনেশিয়া
৩। চীন
৪। ফিলিপাইন
৫। ইরান

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
.
সামাজিক যোগাযোগ মাধ্যম `ফেসবুক‘ এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) স্টিফেন হকিংস
  2. খ) মার্ক জাকারবার্গ
  3. গ) মার্টিন কুপার
  4. ঘ) আলেকজান্ডার
ব্যাখ্যা
বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক।
- এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জাকারবার্গএবং তার কয়েকজন বন্ধু মিলে চালু করেন।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।

তথ্যসূত্র: ফেইসবুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।
.
Mouse (মাউস) একটি-
  1. ক) Software
  2. খ) Output device
  3. গ) Input device
  4. ঘ) Input output device
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
.
VDU- এর পূর্ণরূপ হচ্ছে-
  1. ক) Video Display Unit
  2. খ) Video Device Unit
  3. গ) Visual Display Unit
  4. ঘ) Visual Device Unit
ব্যাখ্যা
- কম্পিউটার মনিটর  Screen বা  Visual display unit (VDU) নামেও পরিচিত।
- ইহা হলো এক ধরণের আউটপুট ডিভাইস।
- মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে ভিজিএ কার্ডের উপর। 

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১. সিআরটি মনিটর (CRT Monitor)
২. এলসিডি মনিটর (LCD Monitor)
৩. এলইডি মনিটর (LED Monitor)
৪. এমােলেড মনিটর (AMOLED Monitor)
.
সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে-
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
পোর্টঃ কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়ারের সংযুক্ত করার জন্য বিভিন্নধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট।

সিরিয়াল পোর্ট : RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়। মডেম, মাউস, কি-বোর্ড ইত্যাদি হার্ডওয়ার এ ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে। মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়?
  1. ক) A ও B
  2. খ) B ও C
  3. গ) A ও C
  4. ঘ) B ও D
ব্যাখ্যা
কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়।
যেমনঃ
স্নেহে দ্রবণীয় ভিটামিনঃ ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E ও ভিটামিন K
পানিতে দ্রবণীয় ভিটামিনঃ ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C

উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বোর্ড বই।
.
বিলিরুবিন তৈরী হয়-
  1. ক) যকৃতে
  2. খ) বৃক্কতে
  3. গ) পিত্তথলিতে
  4. ঘ) হৃদযন্ত্রে
ব্যাখ্যা
বিলিরুবিন তৈরি হয় যকৃতে। 

- বিলিরুবিন এক ধরণের হলুদ রঙের পদার্থ, যেটা রক্তে উপস্থিত লাল রক্ত কনিকার ১২০ দিনের চক্র পূরণ হলে ভেঙ্গে তৈরি হয়।
- বিলিরুবিনে বিলি থাকে, যেটা লিভারে তৈরি পাচক তরল পদার্থ এবং এটি গলব্লাডারে থাকে।
- এটা খাবারকে হজম করতে এবং মল তৈরি হতে সাহায্য করে। 
- জন্ডিস হবার মূল কারণ হল রক্তে বিলিরুবিনের মাত্রা অধিক পরিমাণে বেড়ে যাওয়া।
- যদি কোন কারণের ফলে বিলিরুবিন বিলির সাথে মিশতে না পারে কিংবা যখন লাল রক্ত কনিকা সামান্য থেকে কম পরিমাণে ভাঙতে শুরু করে, তখন রক্তে বিলিরুবিনের স্তর দ্রুত বাড়তে থাকে। আর এই ভাবে এটা অন্য অঙ্গে পৌঁছে সেখানে হলুদ ভাবের সৃষ্টি করে।

সূত্র: University of California Website
১০.
বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে-
  1. ক) ১৪৮টি
  2. খ) ১৫০টি
  3. গ) ১৫২টি
  4. ঘ) ১৫৩টি
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি,
- তফসিল আছে ৭টি,
- মূলনীতি আছে ৪টি,
- প্রস্তাবনা আছে ১টি।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১১.
বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়?
  1. ক) ৫ জুন
  2. খ) ১ নভেম্বর
  3. গ) ১ ডিসেম্বর
  4. ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
১ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস
৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
৭ জুন : বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস
১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২.
জাপানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) ডায়েট
  2. খ) সিনেট
  3. গ) কংগ্রেস
  4. ঘ) নেসেট
ব্যাখ্যা
- জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র। এশিয়ার একমাত্র দেশ হিসাবে জাপান উন্নত দেশের জোট জি-৭ এর সদস্য।
- অতীতকালে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিলো।
- জাপানের পার্লামেন্টর নাম - ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ - হাউস অফ কাউন্সিলর (House of Councillors) - ২৪২ আসন।
- নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - ৪৭৫ আসন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৩.
সুইডেনের মুদ্রার নাম কি?
  1. ক) ডলার
  2. খ) ক্রোনা
  3. গ) রুবল
  4. ঘ) লিরা
ব্যাখ্যা
- ক্রোনা : সুইডেন ও  ডেনমার্ক

- লিরা : তুরস্কের মুদ্রা
- র‌্যান্ড : দক্ষিণ আফ্রিকার মুদ্রা
- রুবল : রাশিয়ার মুদ্রা
- পাউন্ড : মিশর, সিরিয়া, সুদান, দ. সুদান ও লেবাননের মুদ্রার নাম।

উৎসঃ ব্রিটানিকা
১৪.
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
  1. ক) সিন্ধু সভ্যতা
  2. খ) মেসােপটেমীয় সভ্যতা
  3. গ) ভারত সভ্যতা
  4. ঘ) মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
- সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
- মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।
- প্রাচীন রােমের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল রােমান সভ্যতা।
- ভারতে জন্ম নিয়েছিল সিন্ধু সভ্যতার।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১৫.
`মাটির ময়না‘ ছবি নির্মাণ করেন কে?
  1. ক) অপর্ণা সেন
  2. খ) মৃণাল সেন
  3. গ) তারেক মাসুদ
  4. ঘ) মুস্তফা মনোয়ার
ব্যাখ্যা
- মুক্তির গান (১৯৯৫) হলো তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে প্রভৃতি।

(তথ্যসূত্র: জাতীয় দৈনিক)
১৬.
তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?
  1. ক) ব্রাহ্মণবাড়িয়া
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বগুড়া
  4. ঘ) হরিপুর
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ সালে আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি।
- ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির।

- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
   - এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। 
-  ১৯৯৮ সালে ইউনোক্যাল এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। 

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১; বাংলাপিডিয়া।
১৭.
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ১২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
- ১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিলো:
- জাতীয়তাবাদ
- সমাজতন্ত্র
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা।

- ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার এই চারটি মূলনীতিতে প্রথমবার পরিবর্তন আনা হয়।
- কিন্তু সুপ্রিমকোর্ট ২০১০ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।
- ফলে ২০১১ সালের ৩ জুলাই জাতীয় সংসদে গৃহিত সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ‍বাহাত্তরের মূল সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি পুনঃস্থাপন করা হয়। (পুনরায় পরিবর্তন করা হয়)

(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশের সংবিধান - আরিফ খান)
১৮.
কোন দেশের রাজাকে `Son of God' বলা হত?
  1. ক) ভূটান
  2. খ) নেপাল
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন।
- চীনের রাজাকে 'Son of God' বলা হতাে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
১৯.
বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো-
  1. ক) কুয়েত
  2. খ) ডেনমার্ক
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
বর্তমান বিশ্বের অন্যতম নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। 
এছাড়া আরো দুটি নগর রাষ্ট্র হলো মোনাকো ও ভ্যাটিকান সিটি। 

প্রায় ২,৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয়।
গ্রিস তখন ছোট ছোট নগরে বিভক্ত ছিলো যা নগর-রাষ্ট্র নামে পরিচিত। 

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস; পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী।
২০.
পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল-
  1. ক) ১৬৮টি
  2. খ) ১৬৯টি
  3. গ) ১৭০টি
  4. ঘ) ১৬৭টি
ব্যাখ্যা
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুরো পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি।
- এর মধ্যে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ৭টি ছিলো সংরক্ষিত মহিলা আসন।  
- এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ৭টি সংরক্ষিত নারী আসনসহ মোট ১৬৭টি আসন পেয়ে জয় লাভ করেছিলো।
অন্যদিকে,
- পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে মোট ২৯৮টি আসন লাভ করে।

উৎস- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক।
২১.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
২০১৪ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১১৪তম
  2. খ) ১১৫তম
  3. গ) ১১৬তম
  4. ঘ) ১১৭তম
অনির্ধারিত
ব্যাখ্যা
- বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংক ২০০৫ থেকে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা সহজে ব্যবসা সূচক প্রতিবেদন প্রকাশ করে আসছিল।
- বিশ্বের ১৯০টি দেশ নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনটি তৈরিতে অনিয়ম প্রমাণিত হওয়ায় ২০২১ থেকে আর প্রতিবেদনটি প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। - বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৮তম।
- সংস্থাটির ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছিল ৪৫।

উৎস : প্রথম আলো 
২২.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
  1. ক) মুঘল সম্রাট আকবর
  2. খ) শেরে বাংলা এ,কে, ফজলুল হক
  3. গ) প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দীন
  4. ঘ) প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ
ব্যাখ্যা
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।
২৩.
`বঙ্গভঙ্গ' রদ হয় কোন সালে?
  1. ক) ১৯০৫ সালে
  2. খ) ১৯১১ সালে
  3. গ) ১৯০৬ সালে
  4. ঘ) ১৯৪০ সালে
ব্যাখ্যা
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন।
- মএটি বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
২৪.
নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মত শাসন করেছে?
  1. ক) পাল বংশ
  2. খ) সেন বংশ
  3. গ) সুলতান বংশ
  4. ঘ) উপরের কোনটি নয়
ব্যাখ্যা
- বাংলা শাসনকারী সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হলো পাল বংশ।
- ৭৫০ খ্রিস্টাব্দে গোপাল এ বংশের প্রতিষ্ঠা করেন। তারপর থেকে দ্বাদশ শতকের দ্বিতীয় ভাগ পর্যন্ত প্রায় চারশ বছর ধরে পাল শাসকরা বাংলা শাসন করেন।
- পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল।

(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৫.
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
  1. ক) মহেশখালী
  2. খ) সেন্টমার্টিন
  3. গ) দক্ষিণ তারপট্টি
  4. ঘ) ভোলা
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
২৬.
দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১০
  4. ঘ) ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান: 
২২১ = ১০০ + ১২১ = ১০ + ১১

ক্ষুদ্রতম সংখ্যাটি = ১০
২৭.
৪, ৮ ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
  1. ক) ১২
  2. খ) ২০
  3. গ) ৪০
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮ ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

সমাধান: 
১ম রাশি = ৪
২য় রাশি = ৮ 
৩য় রাশি = ১০
৪র্থ রাশি = ? 

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি 
৪ × ৪র্থ রাশি = ৮ × ১০
৪র্থ রাশি = (৮ × ১০)/৪ = ২০
২৮.
কোনটি অভেদ?
  1. ক) x2+ 5x + 6 = 0
  2. খ) a2- 10a + 9 = 0
  3. গ) 4x + 5 = 9
  4. ঘ) (p + q)2 = p2 + 2pq + q2
ব্যাখ্যা
বীজগণিতের সকল সূত্র p অভেদ। (p + q)2 = p2 + 2pq + q2 যেহেতু একটি বীজগাণিতিক সূত্র তাই এটিও অভেদ।
২৯.
এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ২৭. ৫০ টাকা
  3. গ) ৩৭. ৫০ টাকা
  4. ঘ) ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?

সমাধান:
দুই হালি তিনটি কলা = (২ × ৪ + ৩)টি = ১১টি 

১২টি কলার দাম = ৩০ টাকা 
১টি কলার দাম = ৩০/১২ টাকা 
১১ টি কলার দাম = (৩০ × ১১)/১২ টাকা
=  ২৭.৫ টাকা
৩০.
x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 14
  3. গ) 8
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান: 
x + y = 2 
x2 + y2 = 4

এখন
x2 + y2 = 4
(x + y)2 - 2xy = 4
22 - 2xy = 4
4 - 2xy = 4
- 2xy = 4 - 4
- 2xy = 0
xy = 0

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 23 - 3 × 0 × 2
= 8 - 0
= 8
৩১.
১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?
  1. ক) ২৬
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?

সমাধান :
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।
৩২.
x + 1/x = √5 হলে, x3 + 1/x3 = কত?
  1. ক) 0
  2. খ) 3√5
  3. গ) 5
  4. ঘ) 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √5 হলে, x3 + 1/x3 = কত? 

সমাধান: 
x + 1/x = √5

 x3 + 1/x3 =(x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√5)3 - 3√5
= 5√5 - 3√5
= 2√5
৩৩.
x2 + 5x, x2 - 25, x2 + 7x + 10 এর গ.সা.গু কত?
  1. ক) x - 5
  2. খ) x + 5
  3. গ) x(x + 5)
  4. ঘ) x (x + 5)(x - 5)(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 5x,  x2 - 25,  x2 + 7x + 10 এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x2 + 5x = x(x + 5)
২য় রাশি = x2 - 25 = x2 - 52 = (x + 5)(x - 5)
৩য় রাশি =  x2 + 7x + 10
= x2 + 2x +5x + 10 
= x(x + 2) + 5(x + 2)
= (x + 2)(x + 5)

নির্ণেয় গ.সা.গু = (x + 5)
৩৪.
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গ সে.মি.
  2. খ) ৫০ বর্গ সে.মি.
  3. গ) ২৫√৩ বর্গ সে.মি.
  4. ঘ) ৫০√২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 10 সে.মি.

ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (10)2 বর্গ সেমি
=(√3/4) × 100 বর্গ সে.মি. 
= 25√3 বর্গ সে.মি. 
৩৫.
একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?
  1. ক) ৩০°
  2. খ) ১৫°
  3. গ) ২০°
  4. ঘ) ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?

সমাধান : 
একটি কোণ x হলে, এর পূরক কোণ হবে (90° - x)
প্রশ্নমতে, 
   2x = 60
  বা, x = 30

অতএব, পুরক কোণ হবে =  90° - 30° = 60° 
৩৬.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৪৮ বর্গ সে.মি.
  2. খ) ১০ বর্গ সে.মি.
  3. গ) ১২ বর্গ সে.মি.
  4. ঘ) ২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
                          = ১/২ × ৪ × ৬ = ১২ বর্গ সে.মি.
৩৭.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ক) ৬২৫
  2. খ) ১৬৪০
  3. গ) ১৬০০
  4. ঘ) ৯০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান: 
মনে করি,
সংখ্যা তিনটি যথাক্রমে x, (x + ১) ও (x + ১ + ১) বা (x + ২)
 
প্রশ্নমতে,
x + x + ১ + x + ২ = ১২৩
বা, ৩x  + ৩ = ১২৩
বা, ৩x = ১২০
বা, x = ৪০

ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল = x (x + ১)
= ৪০ (৪০ + ১)
= ৪০ × ৪১
= ১৬৪০
৩৮.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ২ : ৩
  2. খ) √৩ : √২
  3. গ) ৪ : ৯
  4. ঘ) ৯ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৩x এবং ২x।
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩x) : π(২x)
= ৯πx : ৪πx
= ৯ : ৪
৩৯.
  1. ক) a 1/3
  2. খ) a -1/3
  3. গ) a 3
  4. ঘ) a -3
ব্যাখ্যা
 
সমাধান:
{(a3)1/3}1/3
= {a3(1/3)}1/3 
= a1/3
৪০.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
  1. ক) 6 : 4 : 3
  2. খ) 6 : 5 : 4
  3. গ) 13 : 12 : 5
  4. ঘ) 12 : 8 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২+ ৫
সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৪১.
2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে m- এর মান কত?
  1. ক) 0
  2. খ) 2√3
  3. গ) 2√6
  4. ঘ) 4√3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে m- এর মান কত?

সমাধান: 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয়
m2 - 4. 2 .6 = 0
m2 - 48= 0
m2 = 48
m = √48
m =√16 × 3 = 4√3
৪২.
x এর মান কত হলে ‍a(x - a) = b(x - b) হবে?
  1. ক) a
  2. খ) a - b
  3. গ) b - a
  4. ঘ) a + b
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে ‍a(x - a) = b(x - b) হবে?

সমাধান: 
a(x - a) = b(x - b)
ax - a2 = bx - b2
ax - bx = a2 - b2
x(a - b) = (a + b) (a - b) 
x = (a + b)
৪৩.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান: 
log232
= log225
= 5 × log22
= 5 × 1
= 5
৪৪.
4x + 1 = 2x - 2 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) - 4
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 2x - 2 হলে x এর মান কত?

সমাধান: 
4x + 1 = 2x - 2
(22)x + 1 =2x - 2
22x + 2 = 2x - 2
2x + 2 = x - 2
2x - x = - 2 - 2
x = - 4 
৪৫.
1 - a2 + 2ab - b2 এর উৎপাদক কোনটি?
  1. ক) (1 + a + b) (1 - a + b)
  2. খ) (1 + a + b) (1 - a - b)
  3. গ) (1 + a + b) (1 + a - b)
  4. ঘ) (1 + a - b) (1 - a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - a2 + 2ab - b2 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
1 - a2 + 2ab - b2
= 1 - (a2 - 2ab + b2)
= 12 - (a - b)2
={1 + (a - b)}{1 - (a - b)} 
= (1 + a - b)(1 - a + b)
৪৬.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. ক) (2x2 - y2)/xy
  2. খ) (2y2 - x2)/xy
  3. গ) (x2 - 2y2)/xy
  4. ঘ) (x2 - y2)/xy
ব্যাখ্যা
প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?

সমাধান: 
(2y/x) - (x/y)
= (2y2 - x2)/xy
৪৭.
বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদ আসলে ১০৩৬ টাকা হবে?
  1. ক) ৫৫০ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদ আসলে ১০৩৬ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৮ টাকা 
১০০ টাকার ৬ বছরের সুদ ৮ × ৬ টাকা 
= ৪৮ টাকা 

সুদ-আসল = ১০০ + ৪৮ = ১৪৮ টাকা 

সুদ-আসল ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা 
সুদ-আসল ১ টাকা হলে আসল ১০০/১৪৮ টাকা 
সুদ-আসল ১০৩৬ টাকা হলে আসল (১০০ × ১০৩৬)/১৪৮ টাকা
= ৭০০ টাকা 
৪৮.
৯০ কোন সংখ্যার ৭৫%?
  1. ক) ১২০
  2. খ) ১২৫
  3. গ) ১৫০
  4. ঘ) ২৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?

সমাধান: 
ক এর ৭৫% = ৯০
ক এর ৭৫/১০০ = ৯০
ক এর ৩/৪ = ৯০
৩ক/৪ = ৯০
৩ক = ৯০ × ৪
ক = (৯০ × ৪)/৩
ক = ১২০ 
৪৯.
৭টি সংখ্যার গড় ১২, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ১২, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?

সমাধান: 
৭টি সংখ্যার গড় ১২
৭টি সংখ্যার সমষ্টি = (১২ × ৭) = ৮৪
৬টি সংখ্যার সমষ্টি  (১১ × ৬) = ৬৬ ।

বাতিলকৃত সংখ্যাটি = ৭৪ - ৬৬ = ১৮
৫০.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা 

৩৫ = ৫ × ৭ 
৬৩ = ৭ × ৯ 
৩৫ ও ৬৩ এর গ.সা.গু = ৭
দ্বিতীয় সংখ্যাটি = ৭
৫১.
তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন।
  1. ক) He sometime tells lie
  2. খ) He never tells a lie
  3. গ) He seldom tells a lie
  4. ঘ) He sometime tell a lie
ব্যাখ্যা
• তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - He seldom tells a lie.
- Seldom - কদাচিৎ; ক্বচিৎ; কালেভদ্রে.
৫২.
ভুল করা মানুষের স্বভাব।
  1. ক) To err is human
  2. খ) To err is a human
  3. গ) To err is human
  4. ঘ) To erro human
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর ক) ও গ)
একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• ভুল করা মানুষের স্বভাব এর সঠিক ইংরেজি অনুবাদ - To err is human.
৫৩.
নাই মামার চেয়ে কানা মামা ভাল।
  1. ক) Something is gooder than nothing
  2. খ) Some uncles are better than no uncle
  3. গ) Something are better than nothing
  4. ঘ) Something is better than nothing
ব্যাখ্যা
•  নাই  মামার চেয়ে কানা মামা ভাল হচ্ছে একটি প্রবাদ।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Something is better than nothing.

Source: Live MCQ Lecture
৫৪.
লোকটির মরমর অবস্থা।
  1. The man is to die
  2. The man is about to die
  3. The man is died
  4. The man has died
ব্যাখ্যা
• লোকটির মরমর অবস্থা এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - The man is about to die.
- মরমর অবস্থা বলতে মরনাপন্ন বা মারা যাবে এমন বোঝায় । 
- about to die দ্বারা মরনাপন্ন অর্থ বোঝায়।
৫৫.
আমি তাকে দিয়ে কাজটি করালাম।
  1. ক) I made him do the work
  2. খ) I got him do the work
  3. গ) I made done the work by him
  4. ঘ) I have done him the work
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত বাক্যটি দ্বারা কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়া বোঝাচ্ছে । 
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.


• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I made him do the work.
৫৬.
Belal is the best boy in the class. (Comparative)
  1. ক) Very few boys in the class are as good as Belal
  2. খ) Belal is a good boy in the class
  3. গ) Belal is better than any other boy in the class
  4. ঘ) Belal is better than any other boys in the class
ব্যাখ্যা
• One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে
- প্রথম subject প্রথমেই বসবে
- Verb
- Superlative এর comparative degree
- (than any other + than all other বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Belal is better than any other boy in the class.
৫৭.
Everybody hates a liar. (Interrogative)
  1. ক) Who hates a liar?
  2. খ) Do you hate a liar?
  3. গ) Who does not hates a liar?
  4. ঘ) Who does not hate a liar?
ব্যাখ্যা
Everybody যুক্ত বাক্যকে interrogative করার সময়
- প্রথমে Everybody এর বদলে who বসে
- doesn't/didn't
- verb এর base form
- বাকি অংশ
- প্রশ্নবােধক চিহ্ন বসবে।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - Who does not hate a liar?
৫৮.
He is poor but he is honest. (Complex)
  1. ক) Though he is poor, he is honest
  2. খ) He is poor and honest
  3. গ) As he is poor, he is honest
  4. ঘ) Since he is poor, he is honest
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি compound sentence.
- Compound sentence এ but থাকলে Complex sentence এর ক্ষেত্রে Though/ Although ব্যবহৃত হয়.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

সুতরাং নিয়মানুযায়ী - 
Compound sentence: He is poor but he is honest
Complex Sentence: Though he is poor, he is honest.
৫৯.
He is so weak that he cannot walk. (Simple)
  1. ক) He is so weak that walk
  2. খ) He is walk
  3. গ) He is too weak to walk
  4. ঘ) He is very weak to walk
ব্যাখ্যা
• Complex sentence এ যদি so + adjective + that + subject + cannot/could not + verb থাকে,
- সেক্ষেত্রে simple sentence এ too + adjective + to + verb এর base form বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He is too weak to walk.
৬০.
' Milk and Water' means-
  1. ক) brave
  2. খ) timid
  3. গ) daring
  4. ঘ) courageous
ব্যাখ্যা
• Milk and Water
English meaning:  Weak, insipid, lacking the will or ability to act effectively.
Bangla Meaning: ভীরু

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) brave - সাহসী; নির্ভীক
খ) timid - ভীরু; লাজুক; মুখচোরা।
গ) daring - দুঃসাহস; অসমসাহস
ঘ) courageous - সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।

সুতরাং, বোঝা যাছহে যে প্রশ্নে উল্লেখিত অপশন গুলো মধ্যে কেবল মাত্র timid শব্দটি Milk and Water এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে - timid.

Source: Live MCQ Lecture.
৬১.
Politicians often use students as ____.
  1. ক) cat's paw
  2. খ) timid
  3. গ) daring
  4. ঘ) kith and kin
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

• Cat’s paw
English Meaning: a person used by another as a tool / dupe.
Bangla Meaning: কারো খেলার পুতুল

• Timid
English meaning:  Wanting courage to meet danger; easily frightened; timorous; not bold; fearful; shy.
Bangla meaning: ভীরু; লাজুক; মুখচোরা।

• Daring 
English Meaning:  Boldness; fearlessness; adventurousness; also, a daring act.
Bangla Meaning: দুঃসাহস; অসমসাহস

• Kith and kin
English Meaning: friends and relatives.
Bangla Meaning: আত্মীয় স্বজন

সুতরাং, context অনুসারে শূন্যস্থানে  Cat’s paw phrase টি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে। 
Complete Sentence: Politicians often use students as cat's paw
Bangla Meaning: রাজনীতিবীদরা প্রায়ই শিক্ষার্থীদের খেলার পুতুল এর মতন ব্যবহার করে।

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৬২.
Sher-e Bangla was a-
  1. ক) man of sorrow
  2. খ) man of justice
  3. গ) man of mark
  4. ঘ) out and out
ব্যাখ্যা
Man of mark
English Meaning:  Prominent person
Bangla Meaning: প্রসিদ্ধ ব্যক্তি
Complete Sentence: Sher-e Bangla was a man of mark.
Bangla Meaning: শেরে বাংলা ছিলেন একজন প্রসিদ্ধ ব্যক্তি।
৬৩.
He is_______ a rogue
  1. ক) above all
  2. খ) after all
  3. গ) one and every
  4. ঘ) out and out
ব্যাখ্যা
• Out and out
English Meaning: complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing; thoroughly;
Bangla Meaning: - সম্পূর্ণরূপে; পুরোপুরি।
৬৪.
I saw the beggar _____on the floor.
  1. ক) laid
  2. খ) lying
  3. গ) lay
  4. ঘ) lie
ব্যাখ্যা
Lay (ডিম পাড়া)-laid-laid
Lie (শোয়া)-lay-lain
Lie (মিথ্যা বলা)-lied-lied

এখানে, 
আমি ভিক্ষুকটিকে মেঝেতে শোয়ে থাকতে দেখেছি। - এমন অর্থ প্রকাশ করার জন্য শূন্যস্থানে lying বসবে।
lie হবে না, কারণ এটি verb form, একটি clause এ দুইটি verb থাকতে পারে না। তাই এখানে lying (present participle form) বসাতে হবে।
৬৫.
I went to the library with a view to ____ knowledge.
  1. ক) gain
  2. খ) gaining
  3. গ) gained
  4. ঘ) be gained
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ with a view to + Verb+ ing 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।

সুতরাং সঠিক উত্তর - gaining
সম্পূর্ণ বাক্যটি হবে - I went to the library with a view to gaining knowledge.
৬৬.
The poor_____ much in winter.
  1. ক) suffer
  2. খ) suffers
  3. গ) suffering
  4. ঘ) suffered
ব্যাখ্যা
• Adjective - এরপূর্বে the ব্যবহৃত হলে, তা সবসময় common plural noun হিসেবে ব্যবহৃত হয় এবং এর পর verb এর plural form বসে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - suffer.
৬৭.
Walk fast lest you (miss) the train.
  1. ক) would miss
  2. খ) missed
  3. গ) should miss
  4. ঘ) will miss
ব্যাখ্যা
• সাধারণত Lest দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে lest যুক্ত অংশের পরে subject থাকলে এরপর should/might বসে এবং মূল verb এর present form বসে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - should.
- সম্পূর্ন বাক্যটি হচ্ছে - Walk fast lest you should miss the train.
৬৮.
The patient (die) before the doctor came.
  1. ক) died
  2. খ) had died
  3. গ) have died
  4. ঘ) would died
ব্যাখ্যা
• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - had died
- Complete Sentence: had died.

• মনে রাখা জরুরি,
যদি  before দ্বারা যুক্ত প্রথম clause টি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।
৬৯.
I (to suffer) from fever for three days.
  1. ক) have suffered
  2. খ) am suffering
  3. গ) suffered
  4. ঘ) have been suffering
ব্যাখ্যা
• ‘for/since’ এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে,তখন Present Perfect Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb(ing) + time.
-
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - have been suffering.

• Complete Sentence: I have been suffering from fever for three days.
৭০.
Hardly had we taken shelter under a big tree-
  1. ক) then the storm started
  2. খ) when the storm starts
  3. গ) then the storm starts
  4. ঘ) when the storm started
ব্যাখ্যা
- বাক্যে No sooner had, scarcely had, hardly had ........ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- মনে রাখা জরুরি, no sooner...than, scarcely .... when, hardly...when এভাবে আসে।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - when the storm started.
Complete Sentence: Hardly had we taken shelter under a big tree when the storm started.
৭১.
If I were a bird, -
  1. ক) I would fly in the sky
  2. খ) I should fly in the sky
  3. গ) I will fly in the sky
  4. ঘ) I flew in the sky
ব্যাখ্যা
Second Conditional এর নিয়মানুযায়ী, 
If + subject + were + comma = subject + would/could/might + verb এর present form + extension.
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would fly in the sky.
Complete Sentence: If I were a bird, I would fly in the sky.
৭২.
He speaks as if-
  1. ক) he knows everything
  2. খ) he knew everything
  3. গ) he had known everything
  4. ঘ) he know everything
ব্যাখ্যা
• As if যুক্ত বাক্যের প্রথম অংশ অর্থাৎ as if এর পূর্বে present indefinite tense থাকলে, এরপরে past indefinite tense হয়। 
- Be verb থাকলে সবসময় were হয়।
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - he knew everything.
- Complete Sentence: He speaks as if he knew everything.
৭৩.
Which is the antonym of 'handsome'?
  1. ক) Beautiful
  2. খ) Ugly
  3. গ) Nice
  4. ঘ) Bad
ব্যাখ্যা
Handsome - সুদর্শন; সুপুরুষ, সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন
খ) Ugly -  কুৎসিত; কুদর্শন; বিশ্রী; কুরূপ; অসুন্দর; কদর্য।
গ) Nice - সুন্দর; প্রীতিকর; চমৎকার; সুস্বাদু; সহৃদয়; শোভন; রমণীয়; সুকুমার
ঘ) Bad - অপ্রীতিকর; অনাকাঙ্খিত; অপ্রিয়; খারাপ; অশুভ

Source: Bangla Academy Dictionary.
৭৪.
What is the adjective of 'comfort'?
  1. ক) Comfortation
  2. খ) Comfortably
  3. গ) Comfortification
  4. ঘ) Comfortable
ব্যাখ্যা
• Comfort (noun) -  আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি। (২) সান্ত্বনা।
- এর adjective form হচ্ছে - Comfortable -  আরামদায়ক, স্বস্তিপূর্ণ; চিন্তামুক্ত।
- Comfortably (adverb) আরাম-আয়েশে থাকার জন্য প্রচুর অর্থ থাকা।
- Comfortation, Comfortification বলে কোনো শব্দ হয় না। 

Source: Bangla Academy Dictionary.
৭৫.
Find out the correct synonym of the word 'ability'.
  1. ক) Property
  2. খ) Appropriacy
  3. গ) Capability
  4. ঘ) Disability
ব্যাখ্যা
• Ability (noun)  সামর্থ্য; সক্ষমতা, বুদ্ধিমত্তা; ধীশক্তি; নৈপুণ্য; দক্ষতা, কোনোকিছু উত্তমরূপে করার স্বাভাবিক বিশেষ ক্ষমতা; প্রতিভা; নৈসর্গিক ক্ষমতা

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Property - বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
খ) Appropriacy - উপযুক্ততা
গ) Capability -  কোনো কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য; বিকাশযোগ্যতা
ঘ) Disability - অক্ষমতা, কোনো কিছু যা অক্ষম করে বা অযোগ্য করে।

সুতরাং, বোঝা যাচ্ছে যে , প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capability শব্দটি Ability এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Bangla Academy Dictionary.
৭৬.
'He lives from hand to mouth'- এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) সে রোজগারের উপর খায়
  2. খ) সে কষ্ট করে খায়
  3. গ) সে হাতে রোজগার করে, মুখে খায়
  4. ঘ) সে দিন আনে দিন খায়
ব্যাখ্যা
• Live (from) hand to mouth
English Meaning: to have just enough money to live on and nothing extra.
Bangla Meaning: দিন এনে দিন খাওয়া / কোন রকমে খেয়ে পড়ে বাঁচা

 সুতরাং, He lives from hand to mouth - বাক্যটির সঠিক translation -সে দিন এনে দিন খায়।
৭৭.
‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে‘- এর ইংরেজী অনুবাদ হলো -
  1. ক) It is raining since morning
  2. খ) It has been raining since morning
  3. গ) It has been raining from morning
  4. ঘ) It is raining of morning
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Present Perfect Continuous tense এ আছে।
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb(ing) + time.
আবার,
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

 তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - It has been raining since morning।
৭৮.
কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
  1. ক) অন্যায়ের ফল অনিবার্য
  2. খ) অন্যায়ের ফল দুর্নিবার্য
  3. গ) অন্যায়ের ফল ভয়াবহ
  4. ঘ) অন্যায়ের শাস্তি মৃত্যু
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য = অন্যায়ের ফল অনিবার্য
৭৯.
বিশেষ নিয়মে গঠিত স্ত্রী বাচক শব্দ কোনটি?
  1. ক) বালক-বালিকা
  2. খ) দু:খী- দু:খিনী
  3. গ) খান-খানম
  4. ঘ) নর-নারী
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ:

যেসব পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে 'ত্রী' হয়।
যেমনঃ কর্তা - কর্ত্রী, শ্রোতা - শ্রোত্রী ইত্যাদি।

পুরুষবাচক শব্দের শেষে অত্‌, বান্‌, মান্‌, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।
যথা: সৎ - সতী, মহৎ - মহতী ইত্যাদি।

কোন কোন পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন: রাজা - রানী, নর - নারী ইত্যাদি।

সংস্কৃত স্ত্রী প্রত্যয়:
ঈ - প্রত্যয় যোগে জাতি বা শ্রেণীবাচক উদাহরঃ সিংহ - সিংহী, ময়ুর - ময়ুরী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৮০.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. ক) এয়ো
  2. খ) কবিরাজ
  3. গ) সন্তান
  4. ঘ) কৃতদার
ব্যাখ্যা
• কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে
যেমন - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে
যেমন - সতীন, সৎমা, সধবা ইত্যাদি। 

• এয়ো  (বিশেষণ) 
অর্থ: সধবা নারী 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮১.
‘সকলের জন্য প্রযোজ্য‘- এক কথায় কী হবে?
  1. ক) সর্বজনীন
  2. খ) সার্বজনীন
  3. গ) সর্বজনস্বীকৃত
  4. ঘ) সর্বজনগ্রাহ্য
ব্যাখ্যা
'সকলের জন্য প্রযোজ্য'কে এক কথায় বলে - সর্বজনীন
আবার 
সর্বজনের হিতকর = সর্বজনীন
সর্বজন সম্বন্ধীয় = সর্বজনীন

আরও কিছু এক কথায় প্রকাশ
সংসদের সদস্য = সাংসদ 
সমতার ভাব = সাম্য 
স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক 
সাহিত্যে নিপুণ = সাহিত্যিক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮২.
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ‘- এক কথায় কী বলে?
  1. ক) দুর্গম
  2. খ) শ্বাপদসংকুল
  3. গ) অরণ্য জনপদ
  4. ঘ) বিপদসংকুল
ব্যাখ্যা
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল।
কষ্টে গমন করা যায় যেখানে = দুর্গম।
বিপদসংকুল (বিশেষণ) বিপদ-বহুল; সংকটাপন্ন।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি অভিধান।
৮৩.
‘গ্রহণ‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) পরিহার
  2. খ) বর্জন
  3. গ) অগ্রাহ্য
  4. ঘ) প্রদান
ব্যাখ্যা
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ বর্জন। 
'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ অগ্রাহ্য।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৮৪.
‘তেজী‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) দুর্বল
  2. খ) রুগ্ণ
  3. গ) নিস্তেজ
  4. ঘ) সতেজ
ব্যাখ্যা
‘তেজ’ 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- তেজস্>
অর্থ: জ্যোতি, প্রভা, উত্তাপ, প্রতাপ, দর্প, প্রখরতা, ঝাঁজ, রজোগুণ, পৌরুষ।

'তেজি' (বিশেষণ)
- ফারসি শব্দ
অর্থ: তেজস্বী, বলবান
- বলবর্ধক
- দৃঢ় সংকল্প 

'তেজি' শব্দের বিপরীতার্থক শব্দ - মেদা, মন্দা

যেহেতি এটি জব সল্যুশন এর প্রশ্ন তাই নিকটতম উত্তর হিসেবে
‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'নিস্তেজ' গ্রহণযোগ্য হয়েছে। 

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫.
‘মাতঙ্গ‘ কার সমার্থক?
  1. ক) হরিণ
  2. খ) ভুজঙ্গ
  3. গ) হাতি
  4. ঘ) অশ্ব
ব্যাখ্যা
'মাতঙ্গ', 'হাতি' এর সমার্থক শব্দ। 

'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬.
কোনটি ‘পানি‘ শব্দের সমার্থক শব্দ?
  1. ক) সবিতা
  2. খ) সলিল
  3. গ) সাগর
  4. ঘ) সৈকত
ব্যাখ্যা
পানি শব্দের সমার্থক শব্দ - 'সলিল'।

এর আরো কয়েকটি সমার্থক শব্দ - জীবন, জল, পানীয়, বারি, তোয়, পয়ঃ, উদক, অপ, অম্ভ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭.
√কাঁদ+অন - কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
  1. কৃৎ প্রত্যয়
  2. তদ্ধিত প্রত্যয়
  3. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  4. বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে।

বাংলা কৃৎ প্রত্যয় (অন):- 
ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয়ের ব্যবহার হয়।
যেমন:-
√ নাচ্ + অন = নাচন
√ কাঁদ্ + অন = কাঁদন
√ বাঁধ + অন = বাঁধন
√ চল্ + অন = চলন

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ
৮৮.
‘মুক্তি‘- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √মুচ্ + ক্তি
  2. খ) √মুচ্ + তি
  3. গ) √মুক্ + ক্তি
  4. ঘ) √মুক্ + তি
ব্যাখ্যা
‘মুক্তি'  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √মুচ্‌ +তি
অর্থ: 
- স্বাধীনতা, 
- মোহ অত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

‘ক্তি’ একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। ‘ক্তি’ সংযুক্ত শব্দের শেষে যদি ‘চ/জ’ থাকে তা ‘ক’ হয়ে যায়।
যেমন:
√মুচ্‌ + ক্তি = মুক্তি
√ভজ্‌ + ক্তি = ভক্তি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।


*** আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এর তথ্য অধিক গ্রহণযোগ্য বলে সেটি সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
৮৯.
ভিখারিকে ভিক্ষা দাও‘ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৪র্থী
  2. খ) করণে ৪র্থী
  3. গ) সম্প্রদানে ৪র্থী
  4. ঘ) অপাদানে ৪র্থী
ব্যাখ্যা
সম্প্রদান কারক সংজ্ঞা : যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক।
- দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে।
- কারণ কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্পদান কারক হয় না।
যেমন
- ভিক্ষারীকে ভিক্ষা দাও।
- সংসারে কল্যাণ দান কর। 
- গুরুজনে কর নতি।
- অন্ধজনে দেহ আলাে।

'ভিক্ষারীকে ভিক্ষা দাও' - বাক্যে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
‘ফুলে ফুলে ঘর ভরেছে‘- বাক্যে ‘ফুলে ফুলে‘ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার –
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

তাই 'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যটিতে 'ফুলে ফুলে' করণে ৭মী ঘটেছে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
ব্যাস বাক্যের অপর নাম কী?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) বিগ্রহ বাক্য
  3. গ) সমস্ত পদ
  4. ঘ) সমস্যমান পদ
ব্যাখ্যা
সমাস প্রক্রিয়ায় সমাসনিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্তপদ।
- সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য। ব্যাসবাক্য বিগ্রহবাক্য বা সমাসবাক্য নামেও পরিচিত।
- ব্যাসবাক্যের অন্তর্গত প্রতিটি পদ এক একটি সমস্যমান পদ।
- সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষের অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।
- উদাহরণ: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে,
- ‘সিংহাসন’ হলো সমস্তপদ।
- ‘সিংহ চিহ্নিত আসন’ হলো ব্যাসবাক্য।
- ‘সিংহ’, ‘আসন’ হলো এক একটি সমস্যমান পদ।
- ‘সিংহ’ হলো পূর্বপদ এবং ‘আসন’ হলো উত্তর বা পরপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৯২.
'চাঁদের ন্যায় মুখ' = চাঁদমুখ কোন প্রকার কর্মধারয় সমাস?
  1. ক) রূপক
  2. খ) উপমিত
  3. গ) উপমান
  4. ঘ) মধ্যপদলোপী
ব্যাখ্যা
'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো = চাঁদের ন্যায় মুখ
এটি একটি উপমিত কর্মধারয় সমাস। 

• যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৯৩.
‘সতীশ‘ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সতি + ইশ
  2. খ) সতি + ঈশ
  3. গ) সতী + ইশ
  4. ঘ) সতী + ঈশ
ব্যাখ্যা
‘সতীশ‘ শব্দটির সন্ধি বিচ্ছেদ - সতী + ঈশ

ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
- রবি + ইন্দ্র = রবীন্দ্র,
- অতি + ইত = অতীত,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৯৪.
`গবেষণা‘ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গব + এষণা
  2. খ) গো + এষণা
  3. গ) গো + ঘণা
  4. ঘ) গ + বেষণা
ব্যাখ্যা
`গবেষণা‘ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - গো + এষণা। 

শব্দের শুরুতে অব্ উচ্চরণ থাকলে ও-কার হয়।
যেমন :
- গবেষণা = গো + এষণা
- লবণ = লো + অন
- পবন = পো + অন
- পবিত্র = পো + ইত্র

উৎস: নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।
৯৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অগ্নবিনা
  2. খ) অগ্নিবীণা
  3. গ) অগ্নিবিণা
  4. ঘ) অগ্নিবিনা
ব্যাখ্যা
শুদ্ধ বানান = অগ্নিবীণা 

অগ্নিবীণা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অগ্নি+√বী+ন+আ(টাপ)
অর্থ:
- রুদ্রবীণা 
- কাজী নজরুল ইসলামের গ্রন্থবিশেষ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৬.
কোন বানানটি সঠিক?
  1. ক) মুমূর্ষু
  2. খ) মুমূর্ষ
  3. গ) মুমুর্সু
  4. ঘ) মুমুর্সূ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৭.
বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
  1. ক) সেমিকোলন
  2. খ) কোলন
  3. গ) ড্যাস
  4. ঘ) হাইফেন
ব্যাখ্যা
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য-গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা -ই যতি বা ছেদচিহ্ন।

সেমিকোলন (;) এর বিরতিকাল ১ (এক) বলার দিগ্বুন সময়।
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে।
যথা - সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?

- সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের ব্যবহার হয়।
যেমন- এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার।

- একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারনা করতে হলে কোলন ব্যবহৃত হয়।
যেমন- সভায় সাব্যস্ত হলোঃ একমাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৯৮.
`চাঁদের হাট‘ বাগধারাটির অর্থ কী?
  1. ক) সৌভাগ্য লাভ
  2. খ) বিরাট আয়োজন
  3. গ) আনন্দের প্রাচুর্য
  4. ঘ) আনন্দ আয়োজন
ব্যাখ্যা
চাঁদের হাট (বিশেষ্য) শব্দের অর্থ: 
১ শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ।
২ সুখসম্পদপূর্ণ সংসার। 
আবার,
চাঁদের হাট বাগ্‌ধারার অর্থ - আনন্দের প্রাচুর্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমী অভিগম্য অভিধান।
৯৯.
`চশমা‘ কোন ভাষার শব্দ?
  1. ক) আরবী
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) গুজরাটি
ব্যাখ্যা
চশমা (বিশেষ্য) 
- ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
-অর্থ: ক্ষীণ দৃষ্টিশক্তি সংশোধনের উদ্দেশ্যে নাকের ওপর ধারণীয় ফ্রেমে আটা কাচ বা প্লাস্টিকের পরকলা যুক্ত সরঞ্জাম, উপনেত্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০০.
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
  1. ক) গুরুগম্ভীর
  2. খ) কৃত্রিম
  3. গ) পরিবর্তনশীল
  4. ঘ) তৎসম শব্দ বহুল
ব্যাখ্যা
• সাধু ভাষা  বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
- সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং  চলিত ভাষা সর্বসাধারণের জীবন-ঘনিষ্ঠ। ভাষার এই দ্বিধারিক প্রপঞ্চকে বলা হয় দ্বি-ভাষারীতি।
- সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত। এ ভাষায়  তৎসম শব্দের প্রয়োগ বেশি। এতে সর্বনাম, ক্রিয়াপদ প্রভৃতির রূপ মৌখিক ভাষার রূপ অপেক্ষা পূর্ণতর।
- সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

অপরদিকে, 
বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/চলনরীতি। 
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।