পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
৪১তম বিসিএস সাবজেক্ট ফাইনাল - ভূগোল ও নৈতিকতা সম্পূর্ণ [৮০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
হরমুজ প্রণালী পৃথক করেছে-
  1. ক) সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন
  2. খ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
  3. গ) সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত ও জিবুতি
সঠিক উত্তর:
খ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
ব্যাখ্যা

- হরমুজ প্রণালী পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে।
- হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

.
নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
  1. ক) পরিবেশ দূষণ
  2. খ) টর্নেডো
  3. গ) শৈত্যপ্রবাহ
  4. ঘ) ঘূর্ণিঝড়
সঠিক উত্তর:
ক) পরিবেশ দূষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিবেশ দূষণ
ব্যাখ্যা

- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান দুর্যোগসমূহকে চার ভাগে ভাগ করেছে।
- এগুলো হলো-
১) প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙ্গন, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ ইত্যাদি।
২) দীর্ঘস্থায়ী দুর্যোগ: মহামারী, খরা ইত্যাদি।
৩) মানবসৃষ্ট দুর্যোগ: যুদ্ধ, অপরিকল্পিত নগরায়ন, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ ইত্যাদি এবং
৪) দুর্ঘটনাজনিত দুর্যোগ।

.
'SPARRSO' কোথায় অবস্থিত?
  1. ক) গাজীপুর
  2. খ) রাঙামাটি
  3. গ) মহাখালী
  4. ঘ) আগারগাঁও
সঠিক উত্তর:
ঘ) আগারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগারগাঁও
ব্যাখ্যা

- SPARRSO এর পূর্ণরূপ- Space Research and Remote Sensing Organisation (মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র)।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- স্পারসো প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।
উৎসঃ স্পারসোর ওয়েবসাইট।

.
দক্ষিণ আমেরিকার কয়টি দেশে সমুদ্রবন্দর নেই?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

- দক্ষিণ আমেরিকার দুটি দেশে সমুদ্রবন্দর নেই।
- দেশ দুটি হলোঃ প্যারাগুয়ে ও বলিভিয়া।
- এদের নিজস্ব কোনো স্থলবন্দর না থাকার কারণ দেশ দুটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
- এদের চারপাশে কোনো সমুদ্র নেই।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

.
'পেরেজিল দ্বীপ' নিয়ে বিবদমান দেশ দুটি হলো-
  1. ক) রাশিয়া ও জাপান
  2. খ) ইরান ও তুরস্ক
  3. গ) মরক্কো ও স্পেন
  4. ঘ) চীন ও জাপান
সঠিক উত্তর:
গ) মরক্কো ও স্পেন
উত্তর
সঠিক উত্তর:
গ) মরক্কো ও স্পেন
ব্যাখ্যা

- 'পেরেজিল দ্বীপ' ভূমধ্যসাগরে অবস্থিত।
- এই দ্বীপ নিয়ে বিবদমান দুটি হলোঃ মরক্কো ও স্পেন।
- মরক্কোতে দ্বীপটি 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

.
ইউরেনাসকে বলা হয়-
  1. ক) গ্রহরাজ
  2. খ) লালগ্রহ
  3. গ) সবুজগ্রহ
  4. ঘ) ক্ষুদ্রগ্রহ
সঠিক উত্তর:
গ) সবুজগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
গ) সবুজগ্রহ
ব্যাখ্যা

- সৌরজগতের গ্রহ ৮টি।
- ইউরেনাসকে সবুজগ্রহ,
- বুধকে ক্ষুদ্রগ্রহ,
- মঙ্গলকে লালগ্রহ,
- বৃহস্পতিকে গ্রহরাজ বলে।

.
'দারফুর' কোথায় অবস্থিত?
  1. ক) মিশর
  2. খ) মরক্কো
  3. গ) সুদান
  4. ঘ) লিবিয়া
সঠিক উত্তর:
গ) সুদান
উত্তর
সঠিক উত্তর:
গ) সুদান
ব্যাখ্যা

- দারফুর সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- অঞ্চলটি তিনটি স্বায়ত্বশাসিত প্রদেশ নিয়ে গঠিত।
- এই তিনটি প্রদেশ হচ্ছেঃ পশ্চিম দারফুর, দক্ষিণ দারফুর এবং উত্তর দারফুর।

.
নিচের কোন উপাদানটি ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) সিলিকন
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
ঘ) অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্সিজেন
ব্যাখ্যা

- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

.
জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
  1. ক) সক্রিয়
  2. খ) মৃত
  3. গ) নিস্তেজ
  4. ঘ) সুপ্ত
সঠিক উত্তর:
ঘ) সুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুপ্ত
ব্যাখ্যা

- ভূপৃষ্ঠে ছিদ্রপথ পা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
- জাপানের ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ।
- হাওয়াই দ্বীপের মাওনালেয়া ও মাওনাকেয়া সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ।
- ইরানের কোহিসুলতান মৃত আগ্নেয়গিরির উদাহরণ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১০.
বাংলাদেশের একমাত্র উষ্ণ পানির ঝরর্ণা কোথায় অবস্থিত?
  1. ক) হিমছড়ি
  2. খ) রিসাং
  3. গ) সীতাকুণ্ড
  4. ঘ) শুভলং
সঠিক উত্তর:
গ) সীতাকুণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) সীতাকুণ্ড
ব্যাখ্যা

- বাংলাদেশের একমাত্র উষ্ণ পানির ঝরণা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত।
- বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝরনা কক্সবাজার হিমছড়িতে অবস্থিত।
- শুভলং ঝরণা রাঙ্গামাটির বরকলে অবস্থিত।
- রিসাং ঝরণা খাগড়াছড়িতে অবস্থিত।
- শৈলপ্রপাত ঝরণা বান্দরবানে অবস্থিত।
- তৈদুছড়া ঝরনা খাগড়াছড়িতে অবস্থিত।
উৎসঃ সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট।

১১.
সার্ক কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) গুজরাট
  2. খ) ঢাকা
  3. গ) কাঠমান্ডু
  4. ঘ) থিম্পু
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা

- সার্ক কৃষি গবেষণা কেন্দ্র - ঢাকা, বাংলাদেশ।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে। পূর্বে এটি ভারতের নয়াদিল্লিতে ছিল।
- সার্ক বন কেন্দ্র - থিম্পু, ভুটান।
- সার্কের সদর দপ্তর কাঠমন্ডুতে অবস্থিত।
উৎসঃ উৎসঃ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রর ওয়েবসাইট।

১২.
'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-
  1. ক) নদীর উৎপত্তিস্থলে
  2. খ) নদীর মোহনায়
  3. গ) নদীর নিম্ন অববাহিকায়
  4. ঘ) পাহাড়ের পাদদেশে
সঠিক উত্তর:
ঘ) পাহাড়ের পাদদেশে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাহাড়ের পাদদেশে
ব্যাখ্যা
- 'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে উঠে পাহাড়ের পাদদেশে।
- পার্বত্য কোনো অঞ্চল থেকে হঠাৎ করে কোনো নদী যখন সমভূমিতে পতিত হয় তখন শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সমভূমিতে সঞ্চিত হয়ে ত্রিকোণ ও হাতপাখার ন্যায় ভূখণ্ডের সৃষ্টি হয়।
- এ কারণে এরূপ পললভূমিকে পলল কোণ বা পলল পাখা বলে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৩.
বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ করার আইন পাস হয়-
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮০ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ আইন পাস হয় ১৯৮০ সালে (অনধিক ৫০০ টাকা নেওয়া যাবে)।
- যৌতুক নিরোধ আইন পাস হয় ২০১৮ সালে।
- এই আইনের ধারা ১১টি।
- যৌতুকের সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ১ বছরের কারাদণ্ড।

১৪.
কোনটি রাষ্ট্রের মুখ্য উপাদান নয়?
  1. ক) জনসমষ্টি
  2. খ) সরকার
  3. গ) সার্বভৌমত্ব
  4. ঘ) স্থায়িত্ব
সঠিক উত্তর:
ঘ) স্থায়িত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্থায়িত্ব
ব্যাখ্যা

- রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
- রাষ্ট্র অবশ্যই একটি সার্বভৌম ভূখণ্ড।
- রাষ্ট্রের মূখ্য উপাদান চারটি। যথাঃ স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
- স্থায়িত্ব, জাতীয়তাবাদ, অধিকার ও সাম্য, সম্পর্ক স্থাপনের স্বাধীনতা, আন্তর্জাতিক স্বীকৃতি ইত্যাদি কোনো রাষ্ট্রের গৌণ উপাদান।

১৫.
সুশাসনের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন-
  1. ক) ক্যামডেসাস
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) কফি আনান
  4. ঘ) ম্যাককরনি
সঠিক উত্তর:
ঘ) ম্যাককরনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যাককরনি
ব্যাখ্যা

- ম্যাককরনি সুশাসনের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন, 'সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।'

বিশ্বব্যাংকের মতে, ''সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।''

- মিশেল ক্যামডেসাস বলেছেন, 'রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।'

- কফি আনান বলেছেন, 'সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রকে শক্তিশালী করা, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে নিশ্চিত করে।'

১৬.
বাংলাদেশের সংবিধানে নাগরিকদের জন্য কতটি মৌলিক অধিকার সংরক্ষিত আছে?
  1. ক) ১৬টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
গ) ১৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮টি
ব্যাখ্যা

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৪ নং অনুচ্ছেদে নাগরিকদের জন্য মোট ১৮টি মৌলিক অধিকার সংরক্ষিত আছে।
- তৃতীয় ভাগে ২৬-৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ থাকলেও অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে ১৭টি এবং এদের মধ্যে মৌলিক অধিকার ১৮টি [কারণ ২৮ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার ২টি। একটি ২৮(১) এবং অপরটি ২৮(২)]

১৭.
একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্য দিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো-
  1. ক) সাম্যবাদ
  2. খ) উপযোগবাদ
  3. গ) স্বর্গীয় রাষ্ট্র
  4. ঘ) সুবর্ণ মধ্যক
সঠিক উত্তর:
ঘ) সুবর্ণ মধ্যক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুবর্ণ মধ্যক
ব্যাখ্যা

- 'সুবর্ণ মধ্যক' ধারণাটির প্রবর্তক এরিস্টটল।
- তিনি সুবর্ণ মধ্যক ধারণাটি ব্যবহার করেন দুটি চরমপন্থার বা মতবাদের মধ্যবর্তী অবস্থান বুঝাতে।
- অর্থাৎ সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা।
- যেমন- একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্য দিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো সুবর্ণ মধ্যক।
- এটি নীতিবিদ্যার সাথে জড়িত।

১৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 'চিন্তা ও বিবেকের স্বাধীনতা'র কথা উল্লেখ আছে-
  1. ক) ৩৭ নং অনুচ্ছেদে
  2. খ) ৩৯(১) নং অনুচ্ছেদে
  3. গ) ৩৮ নং অনুচ্ছেদে
  4. ঘ) ৩৭(২) নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
খ) ৩৯(১) নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯(১) নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- ৩৯(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
- ৩৯(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সমাবেশে স্বাধীনতা,
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

১৯.
'ব্যক্তি স্বাধীনতার অধিকার' কোন ধরনের অধিকার?
  1. ক) সাংস্কৃতিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) সামাজিক
  4. ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর:
গ) সামাজিক
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক
ব্যাখ্যা

যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। সভ্য জীবনযাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য। কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে।
সামাজিক অধিকারসমূহ হলো-
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মতপ্রকাশের অধিকার
৪. সভা-সমিতির অধিকার
৫. চলাফেরার অধিকার
৬. সংবাদপত্রের স্বাধীনতা
৭. চুক্তি সম্পাদনের অধিকার
৮. আইনের চোখে সমানাধিকার
৯. সম্পত্তির অধিকার
১০. ধর্মের অধিকার
১১. পরিবার গঠনের অধিকার
১২. খ্যাতি বা সম্মান লাভের অধিকার
১৩. শিক্ষার অধিকার
১৪. নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার
১৫. অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২০.
বিশ্বব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক সংস্থার মতে, জাতীয় উন্নয়নের অন্যতম সূচক
  1. ক) সুশীলসমাজ
  2. খ) মূল্যবোধ
  3. গ) গণমাধ্যম
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
ঘ) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুশাসন
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক সংস্থার মতে, জাতীয় উন্নয়নের অন্যতম সূচক সুশাসন।
- সুশাসন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করে।
- বহির্বিশ্বে একটি দেশের ভাব মূর্তির মানদণ্ড নির্ধারিত সে দেশের শাসন ব্যবস্থা দ্বারা।
- সুশাসনের প্রভাবে আকৃষ্ট হয়ে বিদেশি বিনিয়োগ।

২১.
গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস-
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আমলাগণ
  4. ঘ) জনগণ
সঠিক উত্তর:
ঘ) জনগণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনগণ
ব্যাখ্যা

- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথাঃ একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।

২২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার উল্লেখ আছে-
  1. ক) ৭৫ নং অনুচ্ছেদে
  2. খ) ৭৬ নং অনুচ্ছেদে
  3. গ) ৭৭ নং অনুচ্ছেদে
  4. ঘ) ৭৮ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
গ) ৭৭ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

- পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিশনার বা কর্মকর্তাকে ন্যায়পাল বলে।
- তিনি সরকার, মন্ত্রণালয়, সরকারি কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করেন।
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ- ৭৭ (১) অনুযায়ী সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন।
- ৭৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- ৭৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদের স্থায়ী কমিটি সমূহ।
- ৭৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।