পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৫ পরীক্ষার টপিক: ১) ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
‘ঢাকা থিয়েটার’ প্রতিষ্ঠা করেন কে?
  1. রামেন্দু মজুমদার
  2. আব্দুল্লাহ আল মামুন
  3. সেলিম আল দীন
  4. মমতাজউদদীন আহমদ
ব্যাখ্যা
⇒ সেলিম আল দীন:
- সেলিম আল দীন (১৯৪৯-২০০৮) বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনি জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে তিনি অন্যান্যদের সঙ্গে গঠন করেন ‘ঢাকা থিয়েটার’ ও ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’।
- মূলত ঢাকা থিয়েটারের সাংগঠনিক কাঠামো থেকে তিনি তাঁর সুবিস্তৃত নিরীক্ষামূলক নাট্য রচনা ও তত্ত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। 

• তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা, 
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কায়কোবাদের ‘মহাশ্মশান’ কাব্যগ্রন্থটি কয়টি খণ্ডে রচিত?
  1. তিনটি খণ্ডে
  2. টারটি খণ্ডে
  3. পাঁচটি খণ্ডে
  4. দুইটি খণ্ডে
ব্যাখ্যা

⇒ 'মহাশ্মশান' মহাকাব্য:
• কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৪ সালে প্রকাশিত হয়।
• কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
• পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
• কাব্যটি তিনটি খণ্ডে রচিত।
• প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, তৃতীয় খণ্ডে ৭টি সর্গ বিদ্যমান। 

• মহাকাব্যের প্রধান চরিত্রগুলো হলো:
- এব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ,
- লঙ্গ,
- রত্নজি,
- সুজাউদ্দৌলা,
- সেলিনা,
- আহমদ শাহ্ আব্দালী।

================
⇒ কায়কোবাদ:
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
- মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
‘কদবেল’ শব্দে ব্যবহৃত ‘কদ’ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে?
  1. কম
  2. নিন্দিত
  3. আধা
  4. উত্তম
ব্যাখ্যা
• কদ উপসর্গটি খাঁটি বাংলা উপসর্গ।
- এটি নিন্দিত অর্থে- কদবেল, কদাকার এবং কদর্য শব্দে ব্যবহৃত হয়েছে।

=============
⇒ উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

•বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
মৌলিক শব্দ নয় কোনটি?
  1. লতা
  2. গােলাপ
  3. চলন্ত
  4. লাল
ব্যাখ্যা
• গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
- মৌলিক শব্দ ও
- সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:
যে-সব শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, গােটা শব্দটাই নিজে নিজেই সম্পূর্ণ হয়ে আছে বা স্বয়ংসিদ্ধ, তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ ভা চাইলেও তার ভগ্ন বা বিশ্লিষ্ট অংশের কোনাে অর্থ হয় না; সে কারণে অবিভাজ্য ও অর্থযুক্ত শব্দই মৌলিক শব্দ অর্থাৎ স্পষ্ট অর্থ ও অবিভাজ্যতাই মৌলিক শব্দের প্রধান বৈশিষ্ট্য।
যেমন- মা, পা, ঘােড়া, উট, বউ, গােলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।

• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
রাবণ ও রাম কোন মহাকাব্যের অন্তর্ভুক্ত চরিত্র?
  1. মহাশ্মশান
  2. বৃত্রসংহার
  3. ব্রজাঙ্গনা
  4. মেঘনাদবধ
ব্যাখ্যা
⇒ মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। 
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- ১৮৫৭ সালের সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেন।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি। 
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

================
• মাইকেল মধুসূদন দত্ত:
- বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা- মাইকেল মধুসূদন দত্ত।
- বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব'। কাব্যটি প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে।
- তবে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান তার রচিত 'পদ্মাবতী' নাটকে৷
- তাছাড়া বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন তিনি।
- তাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।

• তাঁর রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব,
- মেঘনাদবধ, 
- ব্রজাঙ্গনা, 
- বীরাঙ্গনা,
- চতুর্দশপদী কবিতাবলী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

অন্যদিকে,
• মহাকবি কায়কোবাদের মহাকাব্য- মহাশ্মশান।
• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য- বৃত্রসংহার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
কোন বানানটি অশুদ্ধ?
  1. শূণ্য
  2. গণ্য
  3. মান্য
  4. পুণ্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান শূন্য,
- এটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: √শ্বন্‌ + য।
  অর্থ: 
- পরিমাণ বা আয়তনের অভাব।

অপশনে প্রদত্ত, গণ্য, মান্য ও পুণ্য শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘চাবাগান’ কোন সমাসের উদাহরণ?
  1. অব্যয়ীভাব
  2. তৎপুরুষ
  3. বহুব্রীহি
  4. কর্মধারয়
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।

• ষষ্ঠী তৎপুরুষ সমাস
পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- পুষ্পের সৌরভ =পুষ্পসৌরভ।
- চায়ের বাগান = চাবাগান।
- রাজার পুত্র = রাজপুত্র।
- খেয়ার ঘাট = খেয়াঘাট।

এছাড়াও, ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তমসা
  2. তপন
  3. নভঃ
  4. সুধাংশু
ব্যাখ্যা
⇒ 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।

অন্যদিকে,
⇒ 'অর্ক' শব্দের সমার্থক শব্দ: সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
⇒ 'তিমির' শব্দের সমার্থক শব্দ: অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
⇒ 'অম্বর' শব্দের সমার্থক শব্দ: আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ঞ্ছ’ কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ছ্ + ঞ
  2. ঙ্ + ছ
  3. ঞ্ + ছ
  4. জ্ + ছ
ব্যাখ্যা
⇒ যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত (ক্ + ত), 
ক্ম (ক্ + ম), 
ক্ষ (ক্ + ষ), 
ক্ষ্ম (ক্ + ষ্ + ম),
ক্স (ক্ + স), 
গু (গ্ + উ),
গ্ধ (গ্ + ধ), 
ঙ্গ (ঙ্ + গ), 
জ্ঞ (জ্ + ঞ), 
ঞ্চ (ঞ্ + চ), 
ঞ্ছ (ঞ্ + ছ),
ঞ্জ (ঞ্ + জ), 
ষ্ণ (ষ্ + ণ)
হু (হ্ + উ), 
হৃ (হ্ + ঋ), 
হ্ন (হ্ + ন), 
হ্ম (হ্ + ম) ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১০.
‘গূঢ়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গ্রাহ্য
  2. ব্যক্ত
  3. শিথিল
  4. ঊহ্য
ব্যাখ্যা
⇒ ‘গূঢ়’ শব্দের অর্থ জটিল, দুর্বোধ্য, দুর্গম, নিভৃত, গুপ্ত, লুকায়িত।
অন্যদিকে,
‘ব্যক্ত’ শব্দের অর্থ প্রকটভাবে স্পষ্ট, প্রকাশিত।

• সুতরাং ‘গূঢ়’ শব্দের বিপরীতার্থক শব্দ - ব্যক্ত।

অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ হলো:
ঊহ্য - স্পষ্ট;
গ্রাহ্য - অগ্রাহ্য;
দৃঢ় - শিথিল।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'পদ্মরাগ' বেগম রোকেয়া রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. কবিতা
  2. গল্পগ্রন্থ
  3. গদ্যগ্রন্থ
  4. উপন্যাস
ব্যাখ্যা
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

⇒ তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো। কেননা উপন্যাসের গাঁথুনি এখানে নেই, শিল্প হিসেবেও অসফল। তবে ‘পদ্মরাগে’র মূল্য অন্যত্র। প্রথমত কোনো মুসলিম নারীর রচনা; দ্বিতীয়ত মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না; তৃতীয়ত অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ জন্যে।
এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
• ‘পদ্মরাগ’ গ্রন্থটি উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

===============
⇒ রোকেয়া সাখাওয়াত হোসেন:
• নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 
 
 রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,  
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
কোনটি শুষ্ক বরফের উপাদান?
  1. H2O
  2. PH3
  3. CO2
  4. NH3
ব্যাখ্যা
- শুষ্ক বরফ( Dry ice ) হলো কার্বন ডাই-অক্সাইড (CO2) এর কঠিন রূপ। 
- শুষ্ক বরফের উর্দ্ধপাতন হয়, যার অর্থ এটি তার কঠিন রূপ থেকে সরাসরি তার গ্যাসীয় অবস্থায় চলে যায়। 
- "শুষ্ক বরফ" আসলে কঠিন হিমায়িত কার্বন ডাই অক্সাই, যা ঠাণ্ডা -78.5 °C (-109.3° ফারেনহাইট) তাপমাত্রায় পরমানন্দ বা গ্যাসে পরিণত হয়। 
- তাই এর নাম 'শুষ্ক বরফ' বা 'ড্রাই আইস'। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
১৩.
নিচের কোনটি ইমেইল সফটওয়্যার? 
  1. MS Paint
  2. MS Word
  3. MS Excel
  4. MS Outlook
ব্যাখ্যা
- MS Outlook বা মাইক্রোসফট আউটলুক হলো ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 
- ইহা মূলত ইমেইল পাঠাতে এবং গ্রহণ করতে ব্যবহৃত হয়। 

অন্যদিকে, 
- MS Excel হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় Spreadsheet সফটওয়্যার। 
- MS-Word হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। 
- MS Paint হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় ছবি আকার সফটওয়্যার। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)।
১৪.
বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
  1. ভিটামিন এ
  2. ভিটামিন ডি
  3. ভিটামিন কে
  4. ভিটামিন বি কমপ্লেক্স
ব্যাখ্যা
- চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। 
- শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন-ই পাওয়া যায়। 
- সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন-কে এর প্রধান উৎস। 
- মাছের তেল, দুধ, মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন-এ রয়েছে। 
- স্নেহে দ্রবণীয় ভিটামিন হলো- ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E ও ভিটামিন K . 
- পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবংবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫.
২ টাকায় ১০টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে ১ টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন:  ২ টাকায় ১০টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে ১ টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে?

সমাধান: 
১২% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা
বিক্রয়মূল্য ২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২)/৮৮ টাকা
= ১০০/৪৪

আবার ১০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০
ক্রয়মূল্য ১০০/৪৪  টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৪৪)
= ১১০/৪৪

১১০/৪৪ টাকায় বিক্রয় করতে হবে ১০ টি মার্বেল
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = (১০ × ৪৪)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল
১৬.
x2 - 3x + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. 3√5
  2. 9
  3. 2√5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?

সমাধান: 
x2 - 3x+1 = 0
⇒ x2 + 1 = 3x
∴ x + 1/x = 3

এখন,
x2 + 1/x2
= (x + 1/x)2 - 2. x. (1/x)
= 32 - 2
= 9 - 2
= 7
১৭.
কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 5π cm2
  2. 10π cm2
  3. 25π cm2
  4. 100π cm2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস 10 cm 
∴ বৃত্তের ব্যাসার্ধ 10/2 cm = 5 cm

∴বৃত্তটির ক্ষেত্রফল = π × 52 cm2
= 25π cm2
১৮.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. ঠেলে নেয়া ব্যক্তির
  3. দু'জনের সমান কষ্ট হবে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
 
সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে। এবং ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি।
১৯.
এক ব্যক্তি একই সাথে ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট সময় পর মোট ১৩৮০ টাকা মুনাফা পেলেন। উক্ত মুনাফা তিনি কত সময় পর পেয়েছেন?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ২.৫ বছর
  4. ৩.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একই সাথে ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট সময় পর মোট ১৩৮০ টাকা মুনাফা পেলেন। উক্ত মুনাফা তিনি কত সময় পর পেয়েছেন?

সমাধান:
ধরি,
তিনি ক বছর পর উক্ত মুনাফা পান।

১০% হারে ৩০০০ টাকার ক বছরের মুনাফা = ৩০০০ × ক × (১০/১০০) = ৩০০ক টাকা
৮% হারে ২০০০ টাকার ক বছরের মুনাফা = ২০০০ × ক × (৮/১০০) = ১৬০ক টাকা

প্রশ্নমতে,
৩০০ক + ১৬০ক = ১৩৮০
বা, ৪৬০ক = ১৩৮০
বা, ক = ১৩৮০/৪৬০
∴ ক = ৩

∴ উক্ত মুনাফা তিনি ৩ বছর পর পেয়েছেন।
২০.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত?
 
  1. 0
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত?
 

সমাধান:
১ম চিত্রে,
72/8 = 9
42/6 = 7
∴ 9 - 7 = 2

তৃতীয় চিত্রে,
36/9 = 4
27/9 = 3
∴ 4 - 3 = 1

দ্বিতীয় চিত্রে,
65/13 = 5
60/12 = 5
∴ 5 - 5 = 0
২১.
একটি বক্সে ১০টি লাল ও ১৫ টি নীল মার্বেল আছে। ২টি মার্বেল তোলা হলে একই রংয়ের হওয়ার সম্ভবনা কত?
  1. ২/৩
  2. ১/২
  3. ১/৩
  4. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে ১০টি লাল ও ১৫ টি নীল মার্বেল আছে। ২টি মার্বেল তোলা হলে একই রংয়ের হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
লাল মার্বেল = ১০টি
নীল মার্বেল = ১৫টি
মোট মার্বেল = ১০ + ১৫ = ২৫ টি

২টি লাল মার্বেল হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (৯/২৪) = ৩/২০
২টি নীল মার্বেল হওয়ার সম্ভাবনা = (১৫/২৫) × (১৪/২৪) = ৭/২০

∴ একই রংয়ের হওয়ার মোট সম্ভাবনা = (৩/২০) + (৭/২০)
= ১০/২০
= ১/২
 
২২.
বিল্লাল উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল। আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে বামদিকে ঘুরে গেল ৪০ মিটার। যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১০ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪০ মিটার
  4. কোন দূরত্ব নেই
ব্যাখ্যা
প্রশ্ন: বিল্লাল উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল। আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে বামদিকে ঘুরে গেল ৪০ মিটার। যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত? 

সমাধান: 

যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব = AD
= 40 - 30 
= 10 m
 
২৩.
'A condition or requirement that is specified or demanded as part of an agreement' is called -
  1. Directive
  2. Sanction
  3. Substitute
  4. Stipulation
ব্যাখ্যা
• Stipulation (noun):
English Meaning: A condition or requirement that is specified or demanded as part of an agreement.
Bangla Meaning: চুক্তির অন্তর্গত শর্তাধীন বিষয়।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Directive (noun, adjective)
English Meaning: An official or authoritative instruction.
Bangla Meaning: সাধারণ বা বিস্তারিত নির্দেশ।

খ) Sanction (verb)
English Meaning: Official permission or approval for an action
Bangla Meaning: অনুমোদন।

গ) Substitute (noun)
English Meaning: A person or thing acting or serving in place of another.
Bangla Meaning: বিকল্প; প্রতিকল্প; অনুকল্প; উপকল্প

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৪.
Commuters check the train schedule before heading to the station due to recent changes.
  1. Commuters lest better check the train schedule before heading to the station due to recent changes.
  2. Commuters must rather check the train schedule before heading to the station due to recent changes.
  3. Commuters had better check the train schedule before heading to the station due to recent changes.
  4. Commuters let better check the train schedule before heading to the station due to recent changes.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - Commuters had better check the train schedule before heading to the station due to recent changes.

•  Had better একটি modal verb যা advice for future এর ক্ষেত্রে ব্যবহার হয়।
- Had better এর পরে Verb Base form বসে।
- Structure:  Subject + had better/would better/had rather + verb এর base form.

• Modal verbs হলো can, could, may, might, shall, should, will, would, may, might, ought to, had better, would rather etc.
- Modal verbs এর পরে Verb Base form বসে।
২৫.
Choose the synonym of the word 'Panegyric'.
  1. Poverty
  2. Eulogy
  3. Condemnation
  4. Rebuke
ব্যাখ্যা
• Panegyric (noun) 
English meaning: a public speech or published text in praise of someone or something.
Bangla meaning: স্তুতি; প্রশস্তিগাথা।
SYNONYMS: Eulogy, speech of praise, paean, accolade, tribute, testimonial, commendation, acclamation.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Poverty - দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা।
খ) Eulogy - উচ্চপ্রশংসা।
গ) Condemnation - নিন্দা; দোষারোপ।
ঘ) Rebuke - তিরস্কার বা ভর্ৎসনা করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Eulogy শব্দটি Panegyric এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- Eulogy অর্থ উচ্চপ্রশংসা এবং Panegyric অর্থ স্তুতি।

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla academy.
২৬.
Travel while you are young and energetic. here the underlined part is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Conjunction phrase
ব্যাখ্যা
• Travel while you are young and energetic. here the underlined part is an - adverb clause.

Adverb clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- Adverbial clause সাধারণত complex sentence এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ adverb এর মত কাজ করে।

• প্রদত্ত বাক্যে - while you are young and energetic - clause টি verb Travel কে modify করছে।
- Travel verb টিকে when বা কখন দ্বারা অর্থাৎ কখন ভ্রমণ করবে এমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে, while you are young and energetic.
- সময় নির্দেশ করছে বিধায় এটি averb clause of time.
২৭.
Today's lesson is concerned ______ punctuation.
  1. with
  2. for
  3. about
  4. in
ব্যাখ্যা
• Concerned with = interested in, in a context.
বাংলা অর্থঃ আগ্রহী/কোন বিষয়ে
Example - 
She was more concerned with flirting than with getting the job done. 
Today's lesson is concerned with punctuation.

অন্যদিকে,
Concerned for/about - a worried or nervous feeling about something.
বাংলা অর্থ = কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
Example - I'm a bit concerned about/for your health.

Concerned in = involved in something.
বাংলা অর্থঃ কোন কিছুতে জড়িত থাকা।
Nine men were concerned in the plot.
অর্থাৎ, নয় জন লোক গোপন পরিকল্পনা বা ষড়যন্ত্রটিতে জড়িত ছিল।

Source: Longman Dictionary of Contemporary English, Cambridge and Merriam-Webster Dictionary.
২৮.
Fill in the gap. All of it ________ on you.
  1. depend
  2. depends
  3. are depending
  4. are depended
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - depends.
- Complete Sentence:  All of it depends on you.

All of it - Singular sense প্রকাশ করে।
- Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এর ক্ষেত্রে verb এর সাথে s/es হয়।
২৯.
Each of the students was responsible for bringing their own supplies to class. Here 'Each' is a/an -
  1. Indefinite Pronoun
  2. Demonstrative Pronoun
  3. Distributive Pronoun
  4. Reciprocal Pronoun
ব্যাখ্যা
• Each of the students was responsible for bringing their own supplies to class. Here 'Each' is a - Distributive Pronoun.

• Distributive Pronoun:
যে সকল pronoun দুই বা তথোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায় তাদেরকে Distributive Pronoun বলে।
যেমন - each, every, either, neither ইত্যাদি।

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
৩০.
The movie is entertaining. Here the underlined part is -
  1. Adverb
  2. Transitive
  3. Gerund
  4. Participle
ব্যাখ্যা
• The movie is entertaining. Here the underlined part is - Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• Participle গুলো adjective এর মতো complement হিসেবে ব্যবহার হয়ে থাকে।
- The movie is entertaining.
- এখানে 'entertaining' subject 'The movie' সম্পর্কে আলাদা তথ্য দিয়ে থাকে। 
- subject 'The movie' সম্পর্কে আলাদা তথ্য দেওয়ায় এটি Participle.
৩১.
What is the antonym of the word 'Deleterious'?
  1. Inimical
  2. Detrimental
  3. Harmful
  4. Advantageous
ব্যাখ্যা
• Deleterious (adjective):
English Meaning: Causing harm or damage.
Bangla Meaning: (শরীর বা মনের পক্ষে) ক্ষতিকর; ক্ষতিকারক; অপকারক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Inimical - বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর।
খ) Detrimental - ক্ষতি, ক্ষতিকর।
গ) Harmful -  ক্ষতিকর।
ঘ) Advantageous - লাভজনক; উপকারক; সুবিধাজনক।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Advantageous শব্দটি Deleterious এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

SYNONYMS: harmful, damaging, detrimental, injurious, inimical, hurtful, bad, adverse, disadvantageous, unfavourable, unfortunate, undesirable
ANTONYMS: beneficial, advantageous, harmless etc.

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford and Cambridge Dictionary
৩২.
Alexander Pope is the most famous poet of
  1. The Restoration Period
  2. The Augustan age
  3. The Age of Sensibility
  4. Caroline age
ব্যাখ্যা
• Alexander Pope is the most famous poet of -The Augustan Age.

- The Neo-Classical Period (1660-1785) তিনটি shorter period  নিয়ে গঠিত - 
১) The Restoration Period (1660-1700)
২) The Augustan age (1702-1745)
৩) The Age of Sensibility (1745- 1785)

• এই  তিনটি ছোট যুগ বা period এর মধ্যে The Augustan age is also known/called as the Age of Pope.
- কারন এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope  যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।

• Alexander Pope রচিত বিখ্যাত দুইটি গ্রন্থ হল -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem)
- Duncan.

•  Notable Quotes by Alexander Pope: 
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- A Little Learning is a dangerous thing. 
- An honest man's the noblest work of God

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৩৩.
সিলেট অঞ্চল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. সিলেট
  2. কুমিল্লা
  3. নোয়াখালী
  4. ঢাকা
ব্যাখ্যা
হরিকেল:

- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. সুরিনাম
  2. পেরু
  3. বলিভিয়া
  4. ব্রাজিল
ব্যাখ্যা
OIC:

- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩৫.
ঐতিহাসিক ছয় দফার শেষ দফাটি কী ছিল?
  1. প্রতিরক্ষা
  2. রাজস্ব
  3. বাণিজ্য
  4. বৈদেশিক মুদ্রা
ব্যাখ্যা
ছয় দফা:

- প্রথম দফা (শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি)।
- দ্বিতীয় দফা (কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)।
- তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)।
- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৩৬.
আফ্রিকান কোন দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
  1. গাম্বিয়া
  2. গ্যাবন
  3. সেনেগাল
  4. সিয়েরা লিওন
ব্যাখ্যা
বাংলাদেশের স্বীকৃতি লাভ:

- ১৯৭২ জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ইরাক প্রথম আরব দেশ হিসেবে ০৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- আফ্রিকান দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় সেনেগাল।
- সেনেগাল (১ ফেব্রুয়ারি), মালয়েশিয়া (২৪ ফেব্রুয়ারি), ইন্দোনেশিয়া (২৪ ফেব্রুয়ারি), গাম্বিয়া (মার্চ), গ্যাবন (৬ এপ্রিল), সিয়েরা লিওন (২১ এপ্রিল), ইরাক (৮ জুলাই), দক্ষিণ ইয়েমেন (৩১ জুলাই), উগান্ডা (৫ আগস্ট), বুরকিনা ফাসো (১৯ আগস্ট) প্রভৃতি মুসলিম দেশ ১৯৭২ সালের মধ্যেই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- ইরান ও তুরস্ক ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র - দৈনিক কালের কণ্ঠ, ডিসেম্বর ২১, ২০১৬ ও বিবিসি, মার্চ ২৬, ২০২১।
৩৭.
বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে?
  1. ৪৭তম
  2. ৫১তম
  3. ৫৪তম
  4. ৬০তম
ব্যাখ্যা
CTBT চুক্তি:

- CTBT এর পূর্ণরূপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty।
- এটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধের একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি।
- অস্ট্রেলিয়ার প্রস্তাবক্রমে জাতিসংঘের উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের অনুমোদন - ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল।
- স্বাক্ষরের জন্য উন্মুক্তের তারিখ - ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল।
- স্বাক্ষরের স্থান - জাতিসংঘের সদরদপ্তর, নিউইয়র্ক।
- স্বাক্ষরকারী দেশ - ১৮৭টি।
- চুক্তির বিষয় -নিরস্ত্রীকরণ।
- বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ।

তথ্যসূত্র - সিটিবিটিও এবং জাতিসংঘ ওয়েবসাইট।
৩৮.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোন দেশ পরাজিত হয়?
  1. ক্রোয়েশিয়া
  2. পর্তুগাল
  3. মরক্কো
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কো পরাজিত হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩৯.
মুজিব নগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে?
  1. তাজউদ্দিন আহমদ
  2. এ এইচ এম কামরুজ্জামান
  3. এম. মনসুর আলী
  4. খন্দকার মোশতাক আহমেদ
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- এস.এ সামাদ ছিলেন প্রতিরক্ষা সচিব।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।
- উপ-সেনাপতি ছিলেন এ.কে খন্দকার।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪০.
বাংলাদেশ সংবিধানের দশম অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু কী?
  1. বাংলাদেশের কর্মবিভাগ
  2. নির্বাচন
  3. সংবিধানের সংশোধন
  4. বিচার বিভাগ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:

• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন। 
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৪১.
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় নিচের কোনটিকে?
  1. বুদ্ধিজীবী সম্প্রদায়
  2. সংবাদ মাধ্যম
  3. যুবশক্তি
  4. রাজনীতি
ব্যাখ্যা
রাষ্ট্রের স্তম্ভ:

- সংবাদমাধ্যম তথা গণমাধ্যমকে রাষ্ট্রের অঘোষিত চতুর্থ স্তম্ভ বা কলাম বা বিভাগ বলা হয়।
- গণমাধ্যম রাষ্ট্রের তিনটি অঙ্গ তথা শাসন, আইন ও বিচার বিভাগকে নজরদারির মাধ্যম এবং জনগণের সাথে সরকারের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে রাষ্ট্রের সুশৃঙ্খল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র - গণযোগাযোগ তত্ত্ব ও প্রয়োগ, শায়ন্তী হায়দার ও সাইফুল সামিন।
৪২.
নিচের কোন দেশে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান নয়?
  1. ভারত
  2. সিঙ্গাপুর
  3. পেরু
  4. ফিলিপাইন
ব্যাখ্যা
নিরক্ষীয় জলবায়ু:
- পৃথিবীর জলবায়ুর পাথর্য্যের জন্য সূর্যের অবস্থান একটি বড় নিয়ামক হিসেবে কাজ করে।
- কারণ তাপমাত্রা প্রাপ্তির ধরনের উপর আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতির পার্থক্য তৈরি হয়।
- নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান বলে একে বলা হয় নিরক্ষীয় জলবায়ু।

অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫০ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়।
- কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০০ অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।
- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।