পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা - ২১: সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক: জাতিসংঘ, আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক জোট - সংগঠন ও সহযোগীতা সংস্থা: যেমন - বিশ্বব্যাংক, IMF, AIIB, NDB, ব্রিকস্‌, ASEAN, BIMSTEC ইত্যাদি। উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, ব্রিটানিকা, যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
কত সালে Asian Development Bank প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ক) ১৯৬৩
  2. খ) ১৯৬৪
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৬৬
ব্যাখ্যা
•  এক নজরে ADB
- প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
- প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন 
- সদস্য সংখ্যা - ৬৮টি দেশ 
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
- সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন

সুত্র: ADB এর ওয়েবসাইট
.
Islamic Development Bank (IDB) এর সদস্য দেশ কত?
  1. ক) ৫৭
  2. খ) ৫৮
  3. গ) ৫৯
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট Islamic Development Bank (IDB)তে যোগ দেয়।
- বাংলাদেশ IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- ১৯৭৭ সালের মার্চ থেকে IDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।
- সদস্য সংখ্যা - ৫৭টি  
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
- অফিসিয়াল ভাষা ৩টি (আরবি, ইংরেজি ও ফরাসি)

(তথ্যসূত্র: IDB ওয়েবসাইট)
.
বর্তমানে AIIB এর অনুমোদিত সদস্য দেশ কয়টি?
  1. ক) ৫৭টি
  2. খ) ৯৩টি
  3. গ) ১০৩টি
  4. ঘ) ১১৩টি
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর ১০৫ অপশনে না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
 
• AIIB এর পূর্ণরূপ Asian Infrastructure Investment Bank.
- ২২ মার্চ, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকটির সদস্য হয় এবং ব্যাংকটির
শেয়ারের ০.৬৮% বাংলাদেশের ।
- ব্যাংকটিত চীনের শেয়ারের পরিমান ২৬.৬%।
- সদস্য দেশগুলো বৈশ্বিক জনসংখ্যার ৭৯% এবং বৈশ্বিক জিডিপির ৬৫% অবদান রাখে।

• এক নজরে AIIB
- চুক্তি স্বাক্ষর শুরু - ২৪ অক্টোবর, ২০১৪ সাল
- চুক্তি কার্যকর - ১৬ জানুয়ারি, ২০১৬ সাল
- প্রতিষ্ঠার স্থান - বেইজিং, চীন
- অনুমোদিত সদস্য- ১০৫টি
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫৭টি
-  সদরদপ্তর - বেইজিং, চীন

সূত্র: AIIB এর ওয়েবসাইট
.
BRICS জোট গঠনকালীন সময় কোনটি?
  1. ক) ২০০৭
  2. খ) ২০০৮
  3. গ) ২০০৯
  4. ঘ) ২০১০
ব্যাখ্যা
২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উল্লেখ্য,
- ব্রিকস-এর প্রথম ও পূর্ণাঙ্গ সম্মেলন হয় ১৬ জুন, ২০০৯ সালে ইয়েতিরিনবার্গ, রাশিয়া।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
.
নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?
  1. ক) WHO
  2. খ) IOM
  3. গ) IMO
  4. ঘ) BIMSTEC
ব্যাখ্যা
• BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC - এর পূর্ণরূপ — Bay of Bengal Initiative for Multi- Sectoral Technical and Economic Cooperation'।
- এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka,  Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।

• এক নজরে বিমসটেক:
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
সদস্য সংখ্যা: ৭টি দেশ
এগুলো হলো:
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মিয়ানমার,
- থাইল্যান্ড।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড)
সদরদপ্তর : ঢাকা, বাংলাদেশ

• World Health Organization (WHO), International Maritime Organization (IMO), International Organization of Migration (IOM) এই তিনটি সংস্থা জাতিসংঘের অঙ্গ সংগঠন।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট
.
কত সালে 'Economic Cooperation Organization (ECO)' প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮৬
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
• ECO - এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'।
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা ঘ পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
- সদস্য সংখ্যা: ১০টি দেশ
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)
- সদরদপ্তর: তেহরান, ইরান

তথ্যসূত্র: ECO এর ওয়েবসাইট
.
নিচের কোনটি 'Economic Cooperation Organization (ECO)' এর সদস্য দেশ নয়?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুর্কিয়ে
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
• ECO - এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'। 
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা ঘ পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল।
- সদস্য সংখ্যা: ১০টি দেশ
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক) 
- সদরদপ্তর: তেহরান, ইরান

তথ্যসূত্র: ECO ওয়েবসাইট
.
কোথায় সর্বশেষ ASEAN Summit অনুষ্ঠিত হয়?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ফিলিপাইন
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
• নভেম্বর ২০২২ সালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে সর্বশেষ ASEAN Summit অনুষ্ঠিত হয়।

• ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
• এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
• এর বর্তমান সদস্য দেশ ১০টি।
• দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
• বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

তথ্যসূত্র:- আসিয়ানের ওয়েবসাইট।
.
World Bank Group এর কোন সংস্থা অনুন্নত দেশগুলোকে সহজশর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) MIGA
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
• IDA অনুন্নত দেশগুলোকে সহজশর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে।

• বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
 আর্থিক প্রতিষ্ঠানগুলো হল:-
- International Bank for Reconstruction and Development S(IBRD)
- International Development Association (IDA)
- International Finance Corporation (IFC)
- Multilateral Investment Guarantee Agency (MIGA)
- International Center for Settlement of Investment Disputes (ICSID)।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সংস্থা MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
- ICSID সদস্যদেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- IFC উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট
১০.
RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশর সংখ্যা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
• The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর  চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি ২০২২ থেকে চুক্তিটি কার্যকর হয়।

• RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি। যথা:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া 
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড