পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 19 Subject: General Knowledge (International Affairs) Topic: Important International Agreements and Conventions, Alliances (Security and Environmental Issues Related), Recent International Affairs. ------------------- i) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু [চুক্তি, সম্মেলন, সংস্থা] ii) আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত কূটনীতি iii) সাম্প্রতিক বিষয়াবলি (আন্তর্জাতিক)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
How many international organizations has the United States announced its withdrawal from? [January, 2026]
  1. 62
  2. 64
  3. 66
  4. 68
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা

• ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র: 
- জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে ৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 - হোয়াইট হাউসের দেওয়া তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে।
 - এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।

 উল্লেখ্য, 
- ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন।
- এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো ও বিবিসি। 

.
What is the main goal of the 'Donroe Doctrine'? 
  1. Establish U.S. dominance in Europe
  2. Establish U.S. dominance in the Western Hemisphere
  3. Establish U.S. colonies in Africa
  4. Increase U.S. military presence in Asia
সঠিক উত্তর:
Establish U.S. dominance in the Western Hemisphere
উত্তর
সঠিক উত্তর:
Establish U.S. dominance in the Western Hemisphere
ব্যাখ্যা

• ডনরো ডক্ট্রিন: 
- এটি ঐতিহাসিক মনরো নীতির আধুনিক রূপ হিসেবে বিবেচিত।
- ডনরো ডক্ট্রিন হলো সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক নীতি যা ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আধুনিক রূপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
- যেখানে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে তার আধিপত্য ও প্রভাব পুনরায় জোরদার করার লক্ষ্যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল গ্রহণ করছে এবং বিশেষত লাতিন আমেরিকাতে চীন ও রাশিয়ার প্রভাব কমাতে চায়।
- মতবাদটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রথম ব্যবহৃত হয় ২০২৫ সালে যা মার্কিন প্রশাসনের পরিবর্তিত কঠোর নীতিতে “ডনরো ডক্ট্রিন” হিসেবে উল্লেখিত হয়েছে।  
- এটি পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যের নিরাপত্তা,  নিয়ন্ত্রণ ও কৌশলগত সুবিধা নিশ্চিত করে।

তথ্যসূত্র: Toda Peace Institute

.
Who has been recently appointed as the Charge d’Affaires at Afghanistan’s Embassy in India? 
  1. Abdul Ghani Baradar
  2. Mufti Noor Ahmad Noor
  3. Khalid Farooqi
  4. Zalmay Khalilzad
সঠিক উত্তর:
Mufti Noor Ahmad Noor
উত্তর
সঠিক উত্তর:
Mufti Noor Ahmad Noor
ব্যাখ্যা

• প্রথম তালেবান-নিযুক্ত কূটনীতিক:
- মুফতি নূর আহমেদ নূর সম্প্রতি ভারতের আফগান দূতাবাসে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে নিযুক্ত হয়েছেন।
- আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি-এর ২০২৫ সালের অক্টোবর মাসে ভারতের সফরের পর তিনি নিযুক্ত হন,
 - ৭ জানুয়ারি, ২০২৫ তারিখে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে দূতাবাসে দায়িত্ব গ্রহণ করেন। 
- তিনি হলেন প্রথম তালেবান-নিযুক্ত কূটনীতিক, যিনি ভারতের আফগান দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত হয়েছেন। 
- এর আগে দূতাবাসটি মূলত প্রজাতন্ত্র-নিযুক্ত কূটনীতিকদের মাধ্যমে পরিচালিত হতো।

উল্লেখ্য,
 - আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে তালেবান কর্তৃক দিল্লিতে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ নিযুক্ত করার একটি চেষ্টা ব্যর্থ হয়েছিল, যখন দূতাবাসের কর্মীরা তাকে প্রত্যাখ্যান করে এবং প্রবেশাধিকার থেকে অবরুদ্ধ করে।
- গত কয়েক বছরে ইসলামী প্রজাতন্ত্র-নিযুক্ত বেশিরভাগ কূটনীতিক দূতাবাস ত্যাগ করায়, এখন পর্যন্ত দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম মূলত হায়দরাবাদের আফগান কনসুল জেনারেল দ্বারা পরিচালিত হচ্ছিল।

তথ্যসূত্র: 
i) The Wire. 
ii) The Indian Witness. 

.
Which country initiated the 'Tropical Forests Forever Fund' to support forest conservation? 
  1. Bhutan
  2. Brazil
  3. Germany
  4. Switzerland
সঠিক উত্তর:
Brazil
উত্তর
সঠিক উত্তর:
Brazil
ব্যাখ্যা

• Tropical Forests Forever Fund (TFFF): 
- পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রূপান্তরের লক্ষ্যে ব্রাজিল Tropical Forests Forever Fund (TFFF) নামক একটি তহবিল চালু করেছে। 
- এই তহবিল উষ্ণমণ্ডলীয় বন সংরক্ষণের COP30 সম্মেলনের সময় পরিকল্পনা করা হয়। 
- উষ্ণমণ্ডলীয় বনসম্পন্ন ৭০টিরও বেশি উন্নয়নশীল দেশ এই তহবিল থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির যোগ্যতা অর্জন করবে। 

- ব্রাজিল COP28 সম্মেলন (২০২৩, দুবাই) থেকে TFFF গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
- এপর্যন্ত আরও পাঁচটি উষ্ণমণ্ডলীয় বনসম্পন্ন দেশ এই উদ্যোগে অংশ গ্রহণ করেছে, যেগুলি হলো – কলম্বিয়া, ঘানা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।
- তাছাড়া, তহবিল ব্যবস্থাপনার কাঠামো গঠন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করছে জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, নরওয়ে এবং যুক্তরাজ্য এই পাঁচটি সম্ভাব্য বিনিয়োগকারী দেশ।

তথ্যসূত্র:
 i) COP30 Brasil Amazônia ওয়েবসাইট। 
ii) কালের কণ্ঠ। 
iii) Tropical Forests Forever Fund ওয়েবসাইট।

.
Which country will host the NATO Summit in 2026?  [January, 2026]
  1. Sweden 
  2. Turkiye
  3. Finland 
  4. Norway 
সঠিক উত্তর:
Turkiye
উত্তর
সঠিক উত্তর:
Turkiye
ব্যাখ্যা

- ২০২৬ সালে  ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। 

• ন্যাটো (NATO):

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য দেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
-  ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:  হেগ, নেদারল্যান্ডস। 
-  ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৬:  আঙ্কারা, তুরস্ক। 

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link) 

.
Who will hold the presidency of COP-31 scheduled for 2026?  
  1. Australia 
  2. Turkiye 
  3. Brazil 
  4. Azerbaijan
সঠিক উত্তর:
Turkiye 
উত্তর
সঠিক উত্তর:
Turkiye 
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। 
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে
- তুরস্ক আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
 - মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC। 

.
Which international agreement is commonly referred to as the 'Good Friday Agreement'? 
  1. Belfast Agreement
  2. Dayton Peace Accords
  3. Wye River Memorandum
  4. Algiers Accords
সঠিক উত্তর:
Belfast Agreement
উত্তর
সঠিক উত্তর:
Belfast Agreement
ব্যাখ্যা

- 'Good Friday Agreement' মূলত বেলফাস্ট চুক্তিকে বোঝায়।

• বেলফাস্ট চুক্তি:
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি করা হয়। 
- ব্রিটেন ও আয়ারল্যান্ড মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডের শান্তির জন্য অন্যতম মাইলফলক। 
- “বেলফাস্ট চুক্তি”র অপর নাম - Good Friday Agreement।
- উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১০ এপ্রিল, ১৯৯৮ সালে।
- চুক্তিটি কার্যকর হয় ডিসেম্বর, ১৯৯৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
Which three countries form the 'Alliance of Sahel States'? 
  1. Burkina Faso, Niger, and Chad
  2. Mali, Chad, and Sudan
  3. Mali, Ghana, and Nigeria
  4. Mali, Burkina Faso, and Niger
সঠিক উত্তর:
Mali, Burkina Faso, and Niger
উত্তর
সঠিক উত্তর:
Mali, Burkina Faso, and Niger
ব্যাখ্যা

• Alliance of Sahel States (AES): 
- ফ্রান্সের উপনিবেশিত প্রভাবমুক্ত তিনটি পশ্চিম আফ্রিকান দেশের জোট।
- সদস্য দেশ: ৩টি। বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার।
- তিন দেশই সেনা অভ্যুত্থান দ্বারা শাসন করা হচ্ছে। 
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা।

প্রসঙ্গত,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ECOWAS’ থেকে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: Observer Research Foundation ওয়েবসাইট ও আলজাজিরা। 

.
Where did the “Will for Peace 2026” multinational naval exercise recently begin? [January, 2026]
  1. Australia
  2. South Africa
  3. United States 
  4. Japan 
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা

• Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে “Will for Peace 2026” নামের যৌথ নৌ  মহড়া শুরু হয়।
 - এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
 - এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

১০.
Which country will host the 17th UN Biodiversity Conference (CBD COP17) in 2026?
  1. Azerbaijan 
  2. Armenia 
  3. Peru
  4. South Africa 
সঠিক উত্তর:
Armenia 
উত্তর
সঠিক উত্তর:
Armenia 
ব্যাখ্যা

• 'কপ জীববৈচিত্র্য সম্মেলন'/Convention on Biological Diversity (CBD): 
-  নিয়ন্ত্রক সংস্থা: Conference of the Parties
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিটে’ ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়। 
-  লক্ষ্য: 
১) জীববৈচিত্র্যের সংরক্ষণ, 
২) জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য বণ্টন ও 
৩) জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার।

- এ পর্যন্ত সংস্থাটি ১৬টি সাধারণ অধিবেশন এবং ২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করেছে।
- ২০২৫ সালে ১৬তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - রোম, ইটালি। 
- ২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে - ইয়েরেভান, আর্মেনিয়া। 

তথ্যসূত্র: Conference of the Parties ওয়েবসাইট। (Link)   

১১.
Who is the current President of Cuba? 
  1. Salvador Valdes Mesa
  2. Miguel Diaz-Canel
  3. Lazaro Costa
  4. Enrico Fernandez
সঠিক উত্তর:
Miguel Diaz-Canel
উত্তর
সঠিক উত্তর:
Miguel Diaz-Canel
ব্যাখ্যা

• কিউবা:
- সরকারি নাম: কিউবান রেপাবলিক।
- রাজধানী: হাভানা (Havana)।
- অবস্থান: ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- আয়তন: ১০৯,৮৮৪ বর্গকিলোমিটার
- ভাষা: স্প্যানিশ (সরকারি ভাষা)।
- মুদ্রা: কিউবান পেসো।
- ধর্ম: প্রধানত ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়।
- শাসন ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র।
-কিউবার বর্তমান প্রেসিডেন্ট:  মিগুয়েল দিয়াজ-ক্যানেল।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

- স্পেনের উপনিবেশ ছিল ১৫০০ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত।
- ১৯০২ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ।
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত।

উল্লেখ্য
- সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি ও দেশটির তেল শিল্প নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র।
- ভেনিজুয়েলা আক্রমণের পর শর্তহীন চুক্তি করতে কিউবাকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এমন হুমকির পর বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিজ-ক্যানেল। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।   

১২.
Which two countries recently signed a 'water-for-oil' agreement? [January, 2026] 
  1. Saudi Arabia and Turkiye
  2. Iraq and Turkiye
  3. Turkiye and Oman
  4. Russia and Iran
সঠিক উত্তর:
Iraq and Turkiye
উত্তর
সঠিক উত্তর:
Iraq and Turkiye
ব্যাখ্যা

• তেলের বিনিময়ে পানি চুক্তি:
- সম্প্রতি ইরাক ও তুরস্ক 'তেলের বিনিময়ে পানি চুক্তি' স্বাক্ষর করেছে।
- নভেম্বর, ২০২৫-এ দুই দেশের মধ্যে কয়েক শ কোটি ডলারের 'ওয়াটার কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট' চূড়ান্ত হয়। 
- এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণ করবে। 
- বিষয়টি অনেকটা তেলের বিনিময়ে পানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টার মতো।

উল্লেখ্য, 
- ইরাকের পানির উৎসের প্রায় ৬০ শতাংশই আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে। 
- তবে উজানে বাঁধ নির্মাণের কারণে আগের চেয়ে অনেক কম পানি পাচ্ছে দেশটি। 
- এই সংকট কাটাতে এবার তুরস্কের সঙ্গে বিতর্কিত একটি সহযোগিতা চুক্তিতে গেছে বাগদাদ। 
- এই চুক্তির মূল বিষয় হলো – ইরাকের তেল আয়ের বিনিময়ে দেশটির পানি অবকাঠামো উন্নয়ন করে দেবে তুরস্ক।

তথ্যসূত্র: The Business Standards.

১৩.
Where was the G20 Summit 2025 held? 
  1. Ontario
  2. Johannesburg
  3. Tokyo
  4. New Delhi
সঠিক উত্তর:
Johannesburg
উত্তর
সঠিক উত্তর:
Johannesburg
ব্যাখ্যা

• জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।

- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।

• জি-২০: 

- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

• জি-২০ শীর্ষ সম্মেলন: 
- ২০২৫ সালের ২০তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 
- ২০২৬ সালের ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত হবে: মায়ামি, যুক্তরাষ্ট্র।
 

তথ্যসূত্র: বাসস, জি-২০ ওয়েবসাইট। 

১৪.
Which country developed the 'Taimoor' air-launched cruise missile? 
  1. Pakistan 
  2. India 
  3. Afghanistan 
  4. Iran
সঠিক উত্তর:
Pakistan 
উত্তর
সঠিক উত্তর:
Pakistan 
ব্যাখ্যা

• তৈমুর ক্ষেপণাস্ত্র: 
- আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং ও জলপথে ব্যবহার ও আঘাত হানার উপযোগী ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান।
- সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। 
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে পাকিস্তানের বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র তৈমুর উৎক্ষেপণ করেছিল।
- এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তথ্যসূত্র:  ঢাকা পোস্ট। 

১৫.
Which country possesses the largest proven oil reserves in the world? [January, 2026]
  1. Venezuela
  2. Saudi Arabia
  3. United States
  4. Iran
সঠিক উত্তর:
Venezuela
উত্তর
সঠিক উত্তর:
Venezuela
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশ:
- ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে, যার পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। 
- সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক তেল মজুতধারী দেশ, যেখানে প্রায় ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল সংরক্ষিত আছে।

- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা। 
- এ কারণে যুক্তরাষ্ট্রকে অন্যান্য বহু তেল উৎপাদনকারী দেশ থেকে অতিরিক্ত তেল আমদানি করতে হয়। 
- বিশ্বে তেল উৎপাদনে অন্যতম শীর্ষ অবস্থানে থাকলেও, মোট মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান মাত্র নবম।

» বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল




তথ্যসূত্র:
i) World Population Review. 
ii) OPEC
iii) Global Fire Power.
iV) Word Atlas. 

১৬.
Which company is currently the largest electric vehicle manufacturer in the world? [January, 2026]
  1. BYD
  2. Tesla
  3. BMW
  4. Mercedes
সঠিক উত্তর:
BYD
উত্তর
সঠিক উত্তর:
BYD
ব্যাখ্যা

- টেসলাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা হিসেবে উঠে এসেছে চীনা কোম্পানি বিওয়াইডি।

• ইভি (EV) বিক্রিতে বাজার:  
- চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি বার্ষিক বিক্রির হিসাবে প্রথমবারের মতো মার্কিন প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে। 
- এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ–চালিত গাড়ি বিক্রেতা হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
- তুলনামূলক কম দামের কারণে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডির অবস্থান শক্ত।
- লাতিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে দ্রুত সম্প্রসারণ ঘটছে তাদের ব্যবসা।
- টেসলার তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।
- অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, গত বছর তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

১৭.
When did the U.S. military conduct 'Operation Absolute Resolve' in Venezuela?
  1. 31 December, 2025 
  2. 1 January, 2026
  3. 2 January, 2026
  4. 3 January, 2026
সঠিক উত্তর:
3 January, 2026
উত্তর
সঠিক উত্তর:
3 January, 2026
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর। 

১৮.
The concept of 'carbon credits' was formally introduced under which international protocol? 
  1. Kyoto Protocol
  2. Nagoya Protocol 
  3. Geneva Convention 
  4. Montreal Protocol
সঠিক উত্তর:
Kyoto Protocol
উত্তর
সঠিক উত্তর:
Kyoto Protocol
ব্যাখ্যা

- 'কার্বন ক্রেডিট' প্রোটোকলের সাথে জড়িত 'কিয়োটো প্রটোকল'।

• কিয়োটো প্রটোকল: 
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনকে প্রসারিত করেছিল। 
- কিয়োটো প্রোটোকলের লক্ষ্য বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।
- কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটোতে।
- কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত হয়,
- কিয়োটো প্রটোকল কার্যকর হয় ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে। 
- কার্বন ক্রেডিট বা কার্বন বাণিজ্য কিয়োটো প্রটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্যদিকে:
- নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
​- মন্ট্রিল প্রোটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি। 

তথ্যসূত্র: জাতিসংঘ, Kyoto Protocol, UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট। 

১৯.
What percentage of GDP do NATO members aim to spend on defence currently?   [January, 2026]
  1. 2% of GDP
  2. 3.5% of GDP
  3. 4% of GDP
  4. 5% of GDP
সঠিক উত্তর:
5% of GDP
উত্তর
সঠিক উত্তর:
5% of GDP
ব্যাখ্যা

• ২০২৫ ন্যাটো শীর্ষ সম্মেলন:
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উল্লেখ্য,
- এর পূর্বে প্রতিটি দেশকে জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা ছিল।

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট।

২০.
Recently, what was the name of the snowstorm that struck Germany? [January, 2026]
  1. Elli
  2. Julia
  3. Hanna
  4. Flora
সঠিক উত্তর:
Elli
উত্তর
সঠিক উত্তর:
Elli
ব্যাখ্যা

• তুষারঝড় ‘এল্লি: 
- তুষারঝড় ‘এল্লি’ জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে।
- আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে জার্মানিতে হানা দেয়। 
- এটি উত্তর জার্মানির পর এখন দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। 
- জার্মান আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য অঞ্চলে শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে।
- রাইন উপত্যকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

২১.
The current U.S. Secretary of State is -
  1. Mark Rutte
  2. Marco Rubio
  3. Brent Christensen
  4. J.D. Vance
সঠিক উত্তর:
Marco Rubio
উত্তর
সঠিক উত্তর:
Marco Rubio
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তথ্যসূত্র:  United States Mission to the United Nations (.gov). 

২২.
Where is the headquarters of 'Greenpeace' located? 
  1. Rotterdam
  2. Amsterdam
  3. Nairobi
  4. Vancouver
সঠিক উত্তর:
Amsterdam
উত্তর
সঠিক উত্তর:
Amsterdam
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং  পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

তথ্যসূত্র: Greenpeace এর ওয়েবসাইট।

২৩.
In which country was the Gaza Peace Conference held? [January, 2026]
  1. Qatar
  2. Kuwait
  3. United Arab Emirates
  4. Egypt
সঠিক উত্তর:
Egypt
উত্তর
সঠিক উত্তর:
Egypt
ব্যাখ্যা

• গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে।
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
- ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা। 

২৪.
Which of the following countries does not belong to the 'Five Eyes' intelligence alliance? 
  1. United States
  2. United Kingdom
  3. France
  4. New Zealand
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা

- ফ্রান্স Five Eyes জোটের সদস্য দেশ নয়।
 
• Five Eyes (FVEY): 

- আন্তর্জাতিক গোয়েন্দা ও নিরাপত্তা চুক্তি/সহযোগিতা।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
 - প্রতিষ্ঠাকাল: ১৯৪৬-এ “UKUSA Agreement” থেকে শুরু,
- আধুনিক Five Eyes আকারে বিকাশ পায় ১৯৫০-এর দশকে।
- সদস্য দেশগুলোর মধ্যে কঠোর তথ্য বিনিময় ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে। 
• প্রধান সংস্থা সমূহ: NSA (USA), GCHQ (UK), CSE (Canada), ASD (Australia), GCSB (New Zealand).

• মূল কার্যক্রম: 
- সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) আদান-প্রদান।
- সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি শেয়ারিং।
- বিশ্বব্যাপী নজরদারি ও তথ্য বিনিময় ।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

২৫.
At the '83rd annual Golden Globe Awards-2026, which film received the Best Drama Motion Picture honor?  [January, 2026]
  1. Hamnet
  2. Frankenstein
  3. Sinners
  4. Marty Supreme
সঠিক উত্তর:
Hamnet
উত্তর
সঠিক উত্তর:
Hamnet
ব্যাখ্যা

• ৮৩তম গোল্ডেন গ্লোব, ২০২৬ :
-Golden Globe Awards হলো যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক আন্তর্জাতিকভাবে আলোচিত পুরস্কার অনুষ্ঠান, যেখানে গত এক বছরে মুক্তি পাওয়া সিনেমা ও টেলিভিশন সিরিজের সেরা কাজগুলোকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।
- ৮৩তম আসর অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন (Beverly Hilton), বেভারলি হিলস-এ।

- চলচ্চিত্র বিভাগে পল থমাস অ্যান্ডারসনের বিপ্লবী গল্পভিত্তিক সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবার কমেডি বিভাগে শীর্ষ সেরা পুরস্কার জিতেছে।
- সিনেমার জন্য টেয়ানা টেলর পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি।
- অন্যদিকে ক্লোয়ি ঝাও পরিচালিত শেকসপিয়র অনুপ্রাণিত সিনেমা ‘হ্যামনেট’ সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার জিতে নেয়।

• চলচ্চিত্র (Film)
→ সেরা ড্রামা: হ্যামনেট (Hamnet)
→ সেরা মিউজিকাল/কমেডি: ওয়ান ব্যাটল আফটার আনাদার (One Battle After Another)
→ সেরা অভিনেতা, ড্রামা: Wagner Moura (The Secret Agent)
→ সেরা অভিনেত্রী, ড্রামা: Jessie Buckley (Hamnet)
→ সেরা অভিনেতা, মিউজিকাল/কমেডি: Timothée Chalamet (Marty Supreme)
→ সেরা অভিনেত্রী, মিউজিকাল/কমেডি: Rose Byrne (If I Had Legs I'd Kick You)
→ সেরা পরিচালক: Paul Thomas Anderson (One Battle After Another)

তথ্যসূত্র: বনিক বার্তা।