পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
‘রাঙ্গামাটি’- উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আবদুল কাদির
  2. খ) আবু ইসহাক
  3. গ) অদ্বৈত মল্লবর্মণ
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-১৯৫১) রচিত উপন্যাসের নাম হলোঃ ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬), ‘সাদা হাওয়া‘ (১৯৯৬), ‘রাঙ্গামাটি’ (১৯৯৭), ‘জীবনতৃষা’। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘দুধেভাতে উৎপাত' – গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প- রেইনকোট, মিলির হাতে স্টেনগান। তার উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস- চিলেকোঠার সেপাই। অন্যান্য গল্পগ্রন্থ - অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।’
.
‘ ভাষা ও সাহিত্য’- এর রচয়িতা কে?
  1. ক) আহমদ শরীফ
  2. খ) আবদুল হাই
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
মুহাম্মদ আবদুল হাই সাহিত্য ও সংস্কৃতি (১৯৫৪), বিলেতে সাড়ে সাত শ’দিন (১৯৫৮), তোষামোদ ও রাজনীতির ভাষা (১৯৫৯), ভাষা ও সাহিত্য (১৯৬০), ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪) প্রভৃতি গ্রন্থ রচনা করেন। উৎসঃ বাংলাপিডিয়া।
.
‘আমি কিংবদন্তীর কথা বলছি'- কবিতাটির রচয়িতা কে?
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) রচিত বিখ্যাত কবিতা হলো ‘কোন এক মাকে’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তার রচিত কালজয়ী কবিতা ‘ আমি কিংবদন্তীর কথা বলছি' এবং ‘মাগো, ওরা বলে'(ভাষা আন্দোলনকে কেন্দ্র করে)।তিনি ‘পদাবলি’ নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘এসো বিজ্ঞানের রাজ্যে'- গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল হাসান
  2. খ) আবদুল্লাহ আল মুতী
  3. গ) আবদুল হাই
  4. ঘ) ইব্রাহিম খাঁ
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন (১৯০৩-১৯৯৮) রচিত গ্রন্থ হলো এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, সাগরের রহস্যপুরী, তারার দেশের হাতছানি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
আবদুল্লাহ আল মামুন রচিত নাটক কোনটি?
  1. ক) এখনও ক্রীতদাস
  2. খ) মানব তোমার সারা জীবন
  3. গ) হায় পার্বতী
  4. ঘ) খলনায়ক
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মামুন রচিত উপন্যাস হলোঃ’ মানব তোমার সারা জীবন’, ‘হায় পার্বতী’, ‘খলনায়ক’। ‘এখনও ক্রীতদাস’ হলো নাটক। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘নতুন দেশ নতুন চীন’- গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল কালাম শামসুদ্দীন
  2. খ) আবু জাফর শামসুদ্দীন
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭-১৯৭৮) রচিত গ্রন্থ হলোঃ ত্রিস্রোতা, খরতরঙ্গ, দৃষ্টিকোণ, নতুন দেশ নতুন চীন, পলাশী থেকে পাকিস্তান, অতীত জীবনের স্মৃতি -১৯৬৮ (আত্মজীবনী)। তিনি মাসিক মোহাম্মদী পত্রিকা ও দৈনিক পাকিস্তান পত্রিকার সম্পাদক ছিলেন। শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
আবদুল মান্নান সৈয়দ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) নাম না জানা ভোর
  2. খ) দিলরুবা
  3. গ) কলকাতা
  4. ঘ) উত্তর বসন্ত
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ রচিত উপন্যাস হলোঃকলকাতা। আবদুল্লাহ গাফফার চৌধুরী রচিত উপন্যাস ‘নাম না জানা ভোর’ (১৯৬২) এতে ভাগ্যান্বেষী এক গ্রাম্য যুবকের শহুরে উচ্চবিত্ত শ্রেণিতে উত্তরণের ইতিকথা বর্ণিত হয়েছে। ‘ দিলরুবা’ ও ‘ উত্তর বসন্ত’ হলো আবদুল কাদির রচিত কাব্য। । রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘একা মোর গানের তরী’- গানটির রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) অতুলপ্রসাদ সেন
  3. গ) ইব্রাহিম খাঁ
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
অতুলপ্রসাদ সেন এর রচিত গানের সংখ্যা প্রায় ২০৬ টি। এর মধ্য অনেক জনপ্রিয় কিছু গান রয়েছে। যেমনঃ মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভাল, একা মোর গানের তরী, মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা ইত্যাদি।রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১০.
‘রাঙ্গাপ্রভাত’ -উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আহমদ ছফা
  2. খ) আবুল ফজল
  3. গ) আবুল হাসান
  4. ঘ) আবুল হুসেন
ব্যাখ্যা
আবুল ফজল রচিত উপন্যাস- চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত ইত্যাদি। তাঁর রচিত প্রবন্ধ- শেখ মুজিব: তাঁকে যেমন দেখেছি, বিচিত্র কথা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, শুভবুদ্ধি, সমকালীন চিন্তা ইত্যাদি। মাটির পৃথিবী ও মৃতের আত্মহত্যা তাঁর রচিত গল্পগ্রন্থ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
নিচের কোনটি প্রবন্ধ ?
  1. ক) নদীবক্ষে
  2. খ) শাশ্বত বঙ্গ
  3. গ) মানব বন্ধু
  4. ঘ) বাংলার জাগরণ
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর দুটি। তাই, উত্তর দেয়া হল না।
কাজী আবদুল ওদুদ রচিত নাটক ‘পথ ও বিপথ', ‘মানব বন্ধু’। ‘ নদীবক্ষে’ ‘আজাদ’– উপন্যাস। ‘শাশ্বত বঙ্গ' ও ‘বাংলার জাগরণ', ’কবিগুরু গ্যাটে’– প্রবন্ধ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১২.
আবুল হোসেন রচিত স্মৃতিকথা কোনটি?
  1. ক) রেখাচিত্র
  2. খ) লেখকের রোজনামচা
  3. গ) আত্মকথা
  4. ঘ) আমর এই ছোট ভুবন
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ রচিত আত্মজীবনী – ‘আত্মকথা’ (১৯৭৮)। ‘রেখাচিত্র’ ও ‘লেখকের রোজনামচা’ রচয়িতা হলেন আবুল ফজল। ‘আমার এই ছোট ভুবন’ হলো আবুল হোসেনের স্মৃতিকথা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৩.
‘রাজাকাহিনী’- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) আাল মাহমুদ
  3. গ) আবুল হোসেন
  4. ঘ) আবুল হাসান
ব্যাখ্যা
আবুল হোসেন রচিত কাব্যগ্রন্থ হলোঃ ‘নববসন্ত’, বিরস সংলাপ, হাওয়া তোমার কি দুঃসাহস, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে, এখনও সময় আছে, রাজ-রাজড়া, আর কিসের অপেক্ষা, রাজাকাহিনী। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৪.
আল মাহমুদ রচিত ‘মায়াবী পর্দা দুলে উঠে ’ – একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) স্মৃতিকথা
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৫.
‘খসড়া কাগজ' – উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) ইব্রাহিম খাঁ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ রচিত গল্পগ্রন্থ- জেগে আছি, ধানকন্যা, মৃগনাভি, অন্ধকার সিঁড়ি ইত্যাদি। কাব্যগ্রন্থঃ মানচিত্র, ভোরের নদী মোহনায় জাগরণ ইত্যাদি। উপন্যাসঃ তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০), কর্ণফুলী, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, খসড়া কাগজ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৬.
আহমদ ছফা রচিত কবিতা কোনটি?
  1. ক) অলাতচক্র
  2. খ) মানচিত্র
  3. গ) কবি ও কোলাহল
  4. ঘ) জল্লাদ সময়
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত উপন্যাস হলোঃ ‘অলাতচক্র’। ‘জল্লাদ সময়' আহমদ ছফা রচিত কবিতা। আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত কাব্য হলো ‘মানচিত্র’। আল মাহমুদ রচিত উপন্যাস হলো ‘ কবি ও কোলাহল’। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৭.
‘বিচিত্র চিন্তা’ – গ্রন্থের রচয়িতা –
  1. ক) আবদুল হাই
  2. খ) আহমদ ছফা
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
আহমদ শরীফ রচিত গ্রন্থ হলোঃ সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, বিচিত্র চিন্তা, একালে নজরুল, স্বদেশ চিন্তা, বিশ শতকের বাঙালী, বাংলার পটভূমি ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৮.
নিচের কোনটি স্মৃতিকথা?
  1. ক) বৌ-বেগম
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) বাতায়ন
  4. ঘ) উস্তাদ
ব্যাখ্যা
ইব্রাহিম খাঁ রচিত নাটক ‘ আনোয়ার পাশা’, বৌ-বেগম' – উপন্যাস, ‘উস্তাদ’- গল্পগ্রন্থ, , ‘বাতায়ন’ হলো স্মৃতিকথা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৯.
‘প্রাচ্য ও প্রতীচ্য’ -প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আবুল মনসুর
  3. গ) এস. ওয়াজেদ আলী
  4. ঘ) কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
এস. ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ হলোঃ জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালী, আকবরের রাষ্ট্রসাধনা, মুসলিম সংস্কৃতির আদর্শ, ইকবালের পয়গাম। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২০.
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ’- রাজনীতি বিষয়ক গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল হোসেন
  2. খ) আহমদ শরীফ
  3. গ) আবুল হাসান
  4. ঘ) আবুল মনসুর
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ রচিত রাজনীতি বিষয়ক গ্রন্থ হলোঃ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’(১৯৬৮), ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ (১৯৭৩)। আত্মজীবনী – আত্মকথা। শিশু সাহিত্যেঃ মুসলমানী কথা, ছোটদের কাসাসুল আম্বিয়া, গালিভারের সফরনামা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২১.
আবুল হুসেন রচিত প্রবন্ধ কোনটি?
  1. ক) নববসন্ত
  2. খ) কালের কলস
  3. গ) মুসলিম কালচার
  4. ঘ) সত্যের সন্ধানে
ব্যাখ্যা
আবুল হুসেন রচিত প্রবন্ধ ‘মুসলিম কালচার'। ‘ কালের কলস’ আল মাহমুদ এর কাব্যগ্রন্থ। ‘ সত্যের সন্ধানে’ এর লেখক আরজ আলী মাতুব্বর। ‘নববসন্ত’ হলো আবুল হোসেনের কাব্যগ্রন্থ।রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২২.
‘আগুনের মেয়ে’ – উপন্যাসের রচয়িতা কে ?
  1. ক) আল মাহমুদ
  2. খ) কাজী আবদুল ওদুদ
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি। উপন্যাসঃ ডাহুকী, কবি ও কোলাহল, উপমহাদেশ, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারায় চতুরঙ্গ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২৩.
‘সাজঘর’- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) কাজী ইমদাদুল হক
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যগ্রন্থঃ মানচিত্র, সাজঘর, শ্রেষ্ঠ কবিতা, চোখ, লেলিহান পাণ্ডুলিপি, সূর্য জ্বালার স্বপন।
২৪.
‘শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ -প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আবুল মনসুর
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত প্রবন্ধ হলোঃ জাগ্রত বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, সেই সব লেখা, উপলক্ষের লেখা, রাজনীতির লেখা, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২৫.
‘জীবনের শিল্প’- প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) এস. ওয়াজেদ আলী
  4. ঘ) কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
এস. ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ হলোঃ জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালী, আকবরের রাষ্ট্রসাধনা, মুসলিম সংস্কৃতির আদর্শ, ইকবালের পয়গাম। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২৬.
কাজী ইমদাদুল হক রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি?
  1. ক) আঁখিজল
  2. খ) লতিকা
  3. গ) প্রবন্ধমালা
  4. ঘ) কামারের কাণ্ড
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক রচিত শিশুতোষ গ্রন্থ ‘নবী কাহিনী’ও ‘কামারের কাণ্ড'। ‘আঁখিজল’ ও ‘লতিকা’ হলো কাব্যগ্রন্থ। ‘প্রবন্ধমালা’ মোসলেম জগতে বিজ্ঞান চর্চা, ভূগোল শিক্ষা প্রনালী হলো প্রবন্ধ গ্রন্থ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২৭.
‘কখনো রং কখনো সুর’- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আহসান হাবিব
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) আবদুল্লাহ আল মামুন
  4. ঘ) কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ হলোঃ সাতনরী হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, আমার সময়, নির্বাচিত কবিতা, আমার সকল কথা ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২৮.
আবু জাফর শামসুদ্দীন রচিত গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) শেষ রাত্রির তারা
  2. খ) মুক্তি
  3. গ) দেয়াল
  4. ঘ) প্রপঞ্চ
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন রচিত গল্পগ্রন্থ হলোঃ জীবন, শেষ রাত্রির তারা, এক জোড়া প্যান্ট ও অন্যান্য, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, ল্যাংড়ী। মুক্তি, দেয়াল, প্রপঞ্চ হলো লেখকের রচিত উপন্যাস। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
২৯.
‘নরকে লাল গোলাপ ’ – নাটকটির রচয়িতা কে?
  1. ক) আহসান হাবিব
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) আবদুল কাদির
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ নাটকঃ মরক্কোর জাদুঘর, মায়াবী প্রহর, ধন্যবাদ, নিঃশব্দ যাত্রা, নরকে লাল গোলাপ, হিজল কাঠের নৌকা, সংবাদ শেষাংশ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
৩০.
‘প্রবোধ প্রভাকর' – গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল হোসেন
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) আবুল ফজল
  4. ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত গ্রন্থ সমূহঃ রামপ্রসাদ সেন রচিত কালীকীর্তন (সম্পাদনা, ১৮৩৩), প্রবোধ প্রভাকর, হিতপ্রভাকর, বোধেন্দুবিকাশ। তার সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর। (১৮৩১)। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।