• হিমানী (বিশেষ্য পদ), - এটি একটি সংস্কৃত শব্দ। অর্থ: - তুষার - তুষারপুঞ্জ, - বরফ।
এরূপ- • হিমাংশু শব্দের অর্থ- চাঁদ। • ঠান্ডা শব্দের বিশেষণ- শীতল, স্নিগ্ধ, শান্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২.
‘দই’ শব্দের মধ্যে কোন দুটি স্বরধ্বনি আছে?
ক
আ + ই্
খ
ও + ই্
গ
উ + ই্
ঘ
এ + ই্
ব্যাখ্যা
• একটি পূর্ণ স্বরধ্বনি ‘ও’ এবং একটি অর্ধস্বরধ্বনি ‘ই্’ মিলে দ্বিস্বরধ্বনি [দই] তৈরি হয়েছে।
------------------ • দ্বিস্বরধ্বনি: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বরি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [লাউ] তৈরি হয়েছে।
বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা: ঐ এবং ঔ। ঐ-এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [ই্]। একইভাবে ঔ-এর মধ্যে রয়েছে একটি পৃ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩.
‘ঋ, র, ষ’ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়- এই নিয়ম অনুসারে গঠিত শব্দ নয় কোনটি?
ক
অরণ্য
খ
ঘৃণা
গ
নারায়ণ
ঘ
চূর্ণ
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধান: - যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ‘ন’ (দন্ত্য-ন) স্থানে ‘ণ’ (মূর্ধন্য-ণ) ব্যবহৃত হয়, তাকে ণ-ত্ববিধান বলে। অর্থাৎ, তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান। যেমন- ঋণ, কারণ, মরণ, ভীষণ, ভাষণ ইত্যাদি। - বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। - সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না। - কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন -এর ব্যবহার আছে, তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
• ণ-ত্ব-বিধানের নিয়ম: ১. ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন- ঋণ, ঘৃণা, অরণ্য, বর্ণ, চূর্ণ, পাষাণ, কৃষাণ ইত্যাদি। ২. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে সংযুক্ত আকারে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য ‘ণ’ যুক্ত হয়। যেমন-কণ্টক, ঘণ্টান, অকুণ্ঠ, কাণ্ড, খণ্ড ইত্যাদি।
৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য় ব হ ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন- কৃপণ (ঋ-কারের পরে প্, তারপরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প্ + অ + ণ্), লক্ষণ (ক্ + ষ্ + অ + ন্)। এরূপ- তর্পণ, বর্ষণ, সমর্পণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।
৪. পরি, প্র, নির-এ তিনটি উপসর্গের পর ণ-ত্ব বিধি অনুসারে ন-ধ্বনি লিখতে মূর্ধন্য ণ হয়। যেমন- পরিণত, পরিবহণ, প্রমাণ, প্রবণ, পরিণয়, প্রণত। ব্যতিক্রম: পরিনির্বাণ, নির্নিমেষ, প্রনষ্ট, পরিবহন বানানও শুদ্ধ।
৫. উত্তর, পর, পার, রবীন্দ্র, চন্দ্র, নার শব্দের পরে ‘অয়ন’/‘আয়ন’ প্রত্যয় হলে দন্ত্য ন পাল্টে মূর্ধন্য ণ হয়। যেমন- উত্তর + অয়ন = উত্তরায়ণ, পর + অয়ন = পরায়ণ, রবীন্দ্র + অয়ন = রবীন্দ্রায়ণ, চন্দ্র + অয়ন = চন্দ্রায়ণ, নর + অয়ন = নারায়ণ ইত্যাদি।
• ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়: • সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে ‘ন' হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, ন হয়। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি।
• বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ লেখার প্রয়োজন হয় না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪.
গঠনগত দিক থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কী ধরনের রচনা?
ক
চম্পুকাব্য
খ
গানের সংকলন
গ
নাট্যগীতি
ঘ
রূপক কবিতা
ব্যাখ্যা
• গঠনগত বা আঙ্গিকগতভাবে শ্রীকৃষ্ণকীর্তন একটিনাট্যগীতি বা বর্ণনাত্মক নাটকও বলা যায়। - এখানে গীত বা গানের আকারে গাওয়া হত, আবার নাটকীয়তাও আছে। তাই শ্রীকৃষ্ণকীর্তনকে নাট্যগীতি বলা যায়।
• শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের গঠন: শ্রীকৃষ্ণকীর্তন মূলত একটি যাত্রার পালা ছিল বলে মনে করা হয়। কাব্যটি সংস্কৃত গীতগোবিন্দের অনুরূপ গীতি এবং সংলাপবহুল নাট্যলক্ষণাক্রান্ত রচনা বলে তা নাট্যগীতিকাব্য হিসেবেও আখ্যাত হয়েছে। এ কাব্যে নাট্যরসাশ্রয়ী ঘটনা ও সংলাপ থাকলেও তা বর্ণনামূলক কাব্যের মর্যাদার অধিকারী। কোথাও কবি নিজে কাহিনির মধ্যে উপস্থিত থেকে সংলাপের সঙ্গে বর্ণনা যোগ করেছেন, আবার কোথাও সংস্কৃত শ্লোকের সাহায্যে সংযোগ স্থাপন করা হয়েছে। গীতিসংলাপমূলক এই আখ্যানকাব্যে নাটকীয়তা বিদ্যমান।
-------------------- • শ্রীকৃষ্ণকীর্তন: • বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত। • ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্ৰী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন। • শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়। • ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি ‘শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। • পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায়নি। • কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে ‘বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়। • শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
• এ কাব্যের প্রধন তিনটি চরিত্র: - কৃষ্ণ, - রাধা, - বড়ায়ি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
৫.
ঘােষ ব্যঞ্জন নয় কোনটি?
ক
জ
খ
ঙ
গ
ভ
ঘ
ফ
ব্যাখ্যা
• ঘােষ ব্যঞ্জন নয়- ফ।
• ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন: ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘোষ।
• ঘােষ ব্যঞ্জন: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি। যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।
• অঘোষ ব্যঞ্জন: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি। যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৬.
কোনটি বিশেষ্য পদের উদাহরণ?
ক
চৌকশ
খ
বুদ্ধিমান
গ
সরলতা
ঘ
চতুর
ব্যাখ্যা
• ‘সরলতা’ গুণবাচক বিশেষ্য পদের উদাহরণ।
অন্যদিকে, • চৌকশ, বুদ্ধিমান ও চতুর বিশেষণ পদের উদাহরণ।
------------------- • বিশেষ্য পদ: যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার: ১. নাম-বিশেষ্য, ২. জাতি-বিশেষ্য, ৩. বস্তু-বিশেষ্য, ৪. সমষ্টি-বিশেষ্য, ৫. গুণ-বিশেষ্য এবং ৬. ক্রিয়া-বিশেষ্য।
• জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
• বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
• সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
• গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
• ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭.
কোনটি তারিখ পূরণবাচক শব্দ?
ক
পাঁচ
খ
দ্বাদশ
গ
তেহাই
ঘ
আটই
ব্যাখ্যা
• তারিখ পূরণবাচক শব্দ- আটই।
---------------------- • সংখ্যাবাচক শব্দ: যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায়, সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে।
• সংখ্যাশব্দ দুই রকমের। যথা: ১. ক্রমবাচক সংখ্যাশব্দ: একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলোকে ক্রমবাচক সংখ্যাশব্দ বলে। যেমন- ১ (এক), ২ (দুই), ৩ (তিন), ৪ (চার), ৫ (পাঁচ), ৬ (ছয়), ৭ (সাত), ৮ (আট) ইত্যাদি।
২. পূরণবাচক: পূরণবাচক সংখ্যা দিয়ে যেকোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।
পূরণবাচক সংখ্যা শব্দ ৩ প্রকার। যথা: • সাধারণ পূরণবাচক, • তারিখ পূরণবাচক, • ভগ্নাংশ পূরণবাচক।
• সাধারণ পূরণবাচক: ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। যেমন- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায় যেমন- ১ম, ২য়, ৩য় ইত্যাদি। - ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ(১১শ) ও এগারোতম(১১তম), দ্বাদশ(১২ শ) ও বারোতম(১২তম) ইত্যাদি। - ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়। - বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে। যেমন - প্রথমা(১মা), দ্বিতীয়া(২য়া), তৃতীয়া(৩য়া), চতুর্থী, একাদশী(১১শী), দ্বাদশী(১২শী), ত্রয়োদশী(১৩শী) ইত্যাদি।
• তারিখ পূরণবাচক: বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন: পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই.......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।
• ভগ্নাংশ পূরণবাচক: কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়। যেমন: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৮.
‘কাঙাল’ শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক
কাঙালিনি
খ
কাঙালি
গ
কাঙলইনী
ঘ
কাঙালনি
ব্যাখ্যা
• নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তিত করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়। যেমন- • আ প্রত্যয় যোগে: - বৃদ্ধ - বৃদ্ধা; - প্রিয় - প্রিয়া।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
৯.
বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক
কুসুমিত
খ
তেজস্বী
গ
ভাদরিয়া
ঘ
নীলিমা
ব্যাখ্যা
• বাংলা তদ্ধিত প্রত্যয়: সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয়কে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: আরু, ইয়া, অট, লা, আটিয়া, উক, উয়া, আই, আ, উরিয়া ইত্যাদি। যেমন: - কেষ্ট + আ = কেষ্টা। - বোমা + আরু = বোমারু। - নিম + আই = নিমাই। - ভাদর + ইয়া = ভাদরিয়া > ভাদুরে। - চোর + আমি = চোরামি। - ভরা + অট = ভরাট।
------------------- অন্যদিকে • সংস্কৃত তদ্ধিত প্রত্যয়: ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, ইষ্ঠ, ঈন্, বতু্প্, নীন, নীয়, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো: - মধুর + ষ্ণ = মাধুর্য; - তেজঃ + বিন = তেজস্বী; - পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক; - কুসুম + ইত = কুসুমিত; - পঙ্ক + ইল্ = পঙ্কিল; - সর্বজন + নীন = সর্বজনীন; - নীল + ইমন = নীলিমা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে-
ক
দুরুচ্চার
খ
দুরুচ্চার্য
গ
দুরাচার
ঘ
দুরাচরণীয়
ব্যাখ্যা
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।
অন্যদিকে ‘দুরাচার’ শব্দের অর্থ- দুর্বৃত্ততা, কদাচার।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ- • ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য। • ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য। • ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। • ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়। • ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য। • ‘উচ্চারণ করা কষ্টকর এমন’ এক কথায় বলে - দুরুচ্চার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
‘অমরাবতী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
গরদ
খ
গরল
গ
নরক
ঘ
বিষকন্যা
ব্যাখ্যা
• ‘অমরাবতী’ শব্দের অর্থ: স্বর্গ, বেহেশত। • ‘অমরাবতী’ শব্দের বিপরীতার্থক শব্দ - নরক।
অন্যদিকে, • ‘গরদ’ শব্দের অর্থ: যে অন্যকে বিষ দেয়; বিষপ্রদানকারী। • ‘গরল’ শব্দের অর্থ: বিষ; বিষাক্ত ক্ষত বা ঘা। • ‘বিষকন্যা’ শব্দের অর্থ: সংস্কৃত সাহিত্যে বর্ণিত যে নারীর সান্নিধ্যে মৃত্যু ঘটে।
অন্যদিকে, • ‘হ য ব র ল’ অর্থ - বিশৃঙ্খল। • ‘মামদোবাজি’ অর্থ - প্রতারণা। • ‘ভরাডুবি’ অর্থ - সর্বনাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
What does the idiom "at the outset" mean?
ক
At the middle
খ
At the end
গ
At the beginning
ঘ
At a crucial point
ব্যাখ্যা
• At the outset English Meaning: the beginning. Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই।
Ex. Sentence: I told him at / from the outset I wasn't interested. Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source: Live MCQ Lecture.
১৫.
Choose the correct sentence.
ক
She could barely see through the thick fog, could she.
খ
She could barely see through the thick fog, couldn't she?
গ
She could barely see through the thick fog, could she?
ঘ
She could barely see through the thick fog, didn't she?
ব্যাখ্যা
• Correct Sentence: She could barely see through the thick fog, could she?
• hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়। - এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে। - অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।
• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। - Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
১৬.
Choose the correct sentence.
ক
One of the students has expressed a strong interest in pursuing a career in medicine.
খ
One of the students have expressed a strong interest in pursuing a career in medicine.
গ
One of the students has been expressed a strong interest in pursuing a career in medicine.
ঘ
One of the students have being expressed a strong interest in pursuing a career in medicine.
ব্যাখ্যা
• The correct sentence: One of the students has expressed a strong interest in pursuing a career in medicine.
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে - - One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular). - One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে has.
১৭.
Choose the correct sentence.
ক
If I had remembered her birthday, I would bought her a gift.
খ
If I had remembered her birthday, I will buy her a gift.
গ
If I had remembered her birthday, I would has bought her a gift.
ঘ
If I had remembered her birthday, I would have bought her a gift.
ব্যাখ্যা
• The correct sentence: If I had remembered her birthday, I would have bought her a gift.
• 3rd Conditional এর নিয়মানুযায়ী, - If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3+ extension ব্যবহৃত হয়। - Conditional sentence এ Had + Sub + V3+ Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
More Examples: 1. If you had told me about the problem, I could have helped you. 2. If they had saved more money, they could have gone on vacation.
১৮.
Choose the correct sentence.
ক
Steady in, Chris - she's nice but she's not that nice!
খ
Steady of, Chris - she's nice but she's not that nice!
গ
Steady on, Chris - she's nice but she's not that nice!
ঘ
Steady for, Chris - she's nice but she's not that nice!
ব্যাখ্যা
• The correct sentence: Steady on, Chris - she's nice but she's not that nice! - The idiom "steady on!" is often used to tell someone to be careful, calm down, or take it easy.
• steady on! (idiom) English Meaning: used to tell someone that what they are saying is too extreme. Bangla Meaning: ধীরে ধীরে! অথবা সাবধানে!
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Identify the correct spelling.
ক
Discordent
খ
Descordant
গ
Disscordant
ঘ
Discordant
ব্যাখ্যা
• Discordant (adjective) English Meaning: Producing an unpleasant sound. Bangla Meaning: বেতালা; মিলহীন; হৈচৈপূর্ণ; বেসুরো।
Example Sentence: 1. He shut his eyes and prepared himself for the discordant sounds. 2. His views are discordant with present-day ideas.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Identify the correct spelling.
ক
Refractory
খ
Refractary
গ
Refrractory
ঘ
Refrectory
ব্যাখ্যা
• Refractory (adjective) English Meaning: Difficult to control; unwilling to obey. Bangla Meaning: (১) একগুঁয়ে; অবাধ্য: as refractory as a mule; (রোগব্যাধি) দুশ্চিকিৎস্য; দুরারোগ্য। (২) (পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ এমন; দুর্গল; অবশ্য।
Example Sentence: 1. A refractory child is very hard to control. 2. The patient died of refractory heart failure one month later.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Identify the correct spelling.
ক
Contomacious
খ
Contumacious
গ
Contamacious
ঘ
Contimacious
ব্যাখ্যা
• Contumacious (adjective) English Meaning: Refusing to obey or respect the law in a way that shows contempt. Bangla Meaning: অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া।
Example Sentence: 1. These contumacious students were a burden for the school authority. 2. The judge threatened to charge the contumacious witness with contempt of court.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Find the error. That shirt which he bought is blue in colour.
ক
That
খ
which
গ
bought
ঘ
in
ব্যাখ্যা
- That shirt which he bought is blue in colour. • The correct sentence: The shirt which he bought is blue in colour.
- এখানে, That এর স্থলে - The হবে। - structure: article + antecedent + adjective clause.
Example: • The book that I borrowed from the library is fascinating. - Article: The, - Antecedent: book, - Adjective clause: that I borrowed from the library.
• A cat that lives next door is always in our yard. - Article: A, - Antecedent: cat, - Adjective clause: that lives next door.
২৩.
In which context would the word 'Probity' most likely be used?
ক
Describing clever manipulation
খ
Describing financial dishonesty
গ
Describing a lavish lifestyle
ঘ
Describing a person's moral uprightness
ব্যাখ্যা
• The required answer is - Describing a person's moral uprightness.
• Probity (noun) [Uncountable noun] English Meaning: The quality of being honest and behaving correctly. Bangla Meaning: (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।
Example Sentence: 1. Her probity and integrity are beyond question. 2. A person of indisputable probity must head the disciplinary panel.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
What is the closest meaning of the word 'Gregarious'?
ক
Prone to introversion and isolation
খ
Fond of company; sociable
গ
Indulging in solitary pleasures
ঘ
Severely solitary
ব্যাখ্যা
• The closest meaning of the word 'Gregarious' - Fond of company; sociable.
• Gregarious (adjective) English Meaning: Liking to be with other people. Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; সঙ্গলিপ্সু।
Example Sentence: 1. He is naturally gregarious, and the work obviously suits him. 2. He is a gregarious person who avoids solitude.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
In which context would the term 'Hermetic' most appropriately apply?
ক
A scientific lab requiring a sterile, airtight environment
খ
A lively public square filled with people
গ
A crowded, bustling marketplace
ঘ
A wide-open field with flowing winds
ব্যাখ্যা
• The required answer is - A scientific lab requiring a sterile, airtight environment.
• Hermetic (adjective) English Meaning: (of a container) so tightly closed that no air can leave or enter. Bangla Meaning: সম্পূর্ণরূপে বাতাভেদ্য: a hermetic seal; দুর্বোধ্য; a hermetic poem.
Example Sentence: 1. Lids are attached using the company's Ultra seal technology, which produces a hermetic seal in less than 2 seconds. 2. Efforts to keep that hermetic seal are getting more desperate.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
What is the most accurate meaning of the word 'Nostrum'?
ক
A legitimate therapy prescribed by medical professionals
খ
A carefully tested and approved pharmaceutical drug
গ
A widely accepted and scientifically proven cure
ঘ
A secret remedy with questionable effectiveness, often sold as a panacea
ব্যাখ্যা
• The most accurate meaning of the word 'Nostrum' is - A secret remedy with questionable effectiveness, often sold as a panacea.
• Nostrum (noun) English Meaning: An idea for solving a problem, especially one that is not very good. Bangla Meaning: - (সাধারণত অবজ্ঞাপূর্ণ) টোটকা (ওষুধ); হাতুড়ে ওষুধ; - রাজনৈতিক ও সামাজিক সংস্কারপরিকল্পনা (হাতুড়ে চিকিৎসা নামে পরিচিত)।
Example Sentence: 1. He refused to embrace any of the fashionable nostrums then current in development economics. 2. This sounds like the pitch for a nineteenth-century patent medical nostrum.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
A sum of money triples itself in 5 years at simple interest. What is the rate of interest per annum?
ক
30%
খ
40%
গ
50%
ঘ
60%
ব্যাখ্যা
Question: A sum of money triples itself in 5 years at simple interest. What is the rate of interest per annum?
Solution: Let, Principal amount = P Sum of amount = 3P ∴ Interest, I = 3P - P = 2P Time, n = 5 years Rate of interest = r
r = I/(Pn) = (2P)/(P × 5) = (2/5) × 100% = 40%
২৮.
The height of a cone is 12 cm and the radius of its base is 5 cm. Find its total surface area.
ক
60π cm2
খ
65π cm2
গ
85π cm2
ঘ
90π cm2
ব্যাখ্যা
Question: The height of a cone is 12 cm and the radius of its base is 5 cm. Find its total surface area.
Solution: Let, The height of a cone, h = 12 cm the radius, r = 5 cm
∴ the slant height of the cone, l = √(r2 + h2) ⇒ l = √(52 + 122) ⇒ l = √(25 + 144) ⇒ l = √169 ∴ l = 13
A train travels 90 km at a speed of 45 km/h. How much time would it take for the same train to travel 180 km at a speed of 60 km/h?
ক
3 hours
খ
4 hours
গ
6 hours
ঘ
7.5 hours
ব্যাখ্যা
Question: A train travels 90 km at a speed of 45 km/h. How much time would it take for the same train to travel 180 km at a speed of 60 km/h?
Solution: Here, the distance is 180 km and the speed is 60 km/h
∴ Time = distance/speed = 180/60 = 3 hour
৩১.
A rectangular tank is 8 m long, 4 m wide, and 3 m high. If it is filled with water up to 75% of its height, what is the volume of water in the tank?
ক
48 m3
খ
72 m3
গ
90 m3
ঘ
96 m3
ব্যাখ্যা
Question: A rectangular tank is 8 m long, 4 m wide, and 3 m high. If it is filled with water up to 75% of its height, what is the volume of water in the tank?
Solution: A rectangular tank is 8 m long, 4 m wide, and 3 m high 75% of its height = 75% of 3 m = 2.25 m
∴ Volume of water is = 8 × 4 × 2.25 m3 = 72 m3
৩২.
If log10 = 1 and log2 = 0.3010, what is the value of log20?
ক
0.6010
খ
0.9030
গ
1.6020
ঘ
1.3010
ব্যাখ্যা
Question: If log10 = 1 and log2 = 0.3010, what is the value of log20?
A wheel makes 1000 revolutions in covering a distance of 88 km. What is the radius of the wheel?
ক
28 m
খ
21 m
গ
14 m
ঘ
7 m
ব্যাখ্যা
Question: A wheel makes 1000 revolutions in covering a distance of 88 km. What is the radius of the wheel?
Solution: The distance covered in one revolution is equal to the circumference of the wheel. The total distance covered can be calculated using the formula: Total Distance = Number of Revolutions × Circumference
Given that the total distance is 88 km (which is 88,000 meters) and the number of revolutions is 1000, we can set up the equation: 88,000 = 1000 × Circumference ⇒ Circumference = 88000/1000 ∴ Circumference = 88
The circumference C of a circle is given by the formula: C = 2πr [where r is the radius]
∴ 2πr = 88 ⇒ r = 88/(2π) = 44/(22/7) = (44 × 7)/22 = 14 m
৩৪.
The four digit smallest positive number which when divided by 4, 5, 6 or 7, it leaves always the remainder as 3:
ক
1000
খ
1257
গ
1263
ঘ
1683
ব্যাখ্যা
Question: The four digit smallest positive number which when divided by 4, 5, 6 or 7, it leaves always the remainder as 3:
Solution: The least possible number = (LCM of 4, 5, 6 and 7) + 3 = 420 + 3 = 423 The next higher number is, (420m + 3) now we put a least value of m such that (420m + 3) ≥ 1000 value = 420 × 3 + 3 = 1263 ∴ m = 3
৩৫.
Out of 9 persons, 8 persons spent Tk. 30 each for their meals. The ninth one spent Tk. 20 more than the average expenditure of all the nine. The total money spent by all of them was-
ক
Tk. 260
খ
Tk. 290
গ
Tk. 292.50
ঘ
Tk. 400.50
ব্যাখ্যা
Question: Out of 9 persons, 8 persons spent Tk. 30 each for their meals. The ninth one spent Tk. 20 more than the average expenditure of all the nine. The total money spent by all of them was-
Solution: Let the average expenditure be Tk. x Then, 9x = 8 × 30 + (x + 20) ⇒ 9x = x + 260 ⇒ 8x = 260 ⇒ x = 32.50
Two discount of 8% and 12% are equal to a single discount of:
ক
20%
খ
19.04%
গ
18.96%
ঘ
18%
ব্যাখ্যা
Question: Two discount of 8% and 12% are equal to a single discount of:
Solution: Let, The initial price = Tk. 100 After first 8% discount, 100 - 8% of 100 = 100 - 8 = 92
After second 12% discount, 92 - 12% of 92 = 92 - 11.04 = 80.96
∴ Single discount = 100 - 80.96 = 19.04%
৩৭.
If the first term of an A.P. is 2 and common difference is 4, then the sum of its 40 term is-
ক
200
খ
3200
গ
1600
ঘ
2800
ব্যাখ্যা
Question: If the first term of an A.P. is 2 and common difference is 4, then the sum of its 40 term is-
Solution:
৩৮.
Parimal purchased 10 calculators and 16 watches for Tk. 56100 and sold them so as to earn an overall profit of 20%. At what total price should he sell 15 calculators and 24 watches together so as to earn the same percentage profit?
ক
Tk. 100980
খ
Tk. 116176
গ
Tk. 121176
ঘ
Tk. 100660
ব্যাখ্যা
Question: Parimal purchased 10 calculators and 16 watches for Tk. 56100 and sold them so as to earn an overall profit of 20%. At what total price should he sell 15 calculators and 24 watches together so as to earn the same percentage profit?
Solution: Calculators = 10 Watches = 16 Total Item = 10 + 16 = 26 Total Cost price = Tk. 56,100 Average price of Each item = 56100/26 = Tk. 2157.69
Second Time total item = 15 + 24 = 39 So, Total cost price of 39 items = 2157.69 × 39 = 84,150 thus, the selling price of 39 items with 20% profit, = 84,150 + 20% of 84,150 = Tk 84,150 + 16,830 = Tk. 100,980
৩৯.
A and B together can do a piece of work in 30 days. A having worked for 16 days, B finishes the remaining work alone in 44 days. In how many days shall B finish the whole work alone?
ক
30 days
খ
40 days
গ
60 days
ঘ
70 days
ব্যাখ্যা
Question: A and B together can do a piece of work in 30 days. A having worked for 16 days, B finishes the remaining work alone in 44 days. In how many days shall B finish the whole work alone?
Solution: Let, A's 1 day'swork = x and B's 1 day's work = y Then, x + y = 1/30 ...........(1)
And, 16x + 44y = 1 ...........(2)
From (2) - (1) × 16 we get, 16x + 44y - 16x - 16y = 1 - 16/30 ⇒ 28y = 14/30 ⇒ y = 1/60
∴ B's 1 day's work is 1/60 ∴ B can finish the whole work in 60 days
৪০.
6 years ago, the ratio of the ages of Kamal and Sagar was 6 : 5. Four years hence, the ratio of their ages will be 11 : 10. What is Sagar's age at present?
ক
16 years
খ
18 years
গ
20 years
ঘ
Cannot be determined
ব্যাখ্যা
Question: 6 years ago, the ratio of the ages of Kamal and Sagar was 6 : 5. Four years hence, the ratio of their ages will be 11 : 10. What is Sagar's age at present?
Solution: Let the ages of Kamal and Sagar 6 years ago be 6x and 5x years Then, (6x + 6 + 4)/(5x + 6 + 4) = 11/10 ⇒ (6x + 10)/(5x + 10) = 11/10 ⇒ 10(6x + 10) = 11(5x + 10) ⇒ 60x + 100 = 55x + 110 ⇒ 5x = 10 ∴ x = 2
Sagar's present age = (5x + 6) years = (5 × 2 + 6) years = 16 years
৪১.
A certain sum will amount to Tk. 12100 in 2 years at 10% per annum of compound interest, interest being compounded annually. The sum is = ?
ক
Tk. 12000
খ
Tk. 6000
গ
Tk. 8000
ঘ
Tk. 10000
ব্যাখ্যা
Question: A certain sum will amount to Tk. 12100 in 2 years at 10% per annum of compound interest, interest being compounded annually. The sum is = ?
Solution: Given, Amount = 12,100; r = 10%, t = 2 yrs
৪২.
If a * b = 2a - 3b + ab, then (3 * 5) + (5 * 3) is equal to?
ক
22
খ
24
গ
26
ঘ
28
ব্যাখ্যা
Question: If a * b = 2a - 3b + ab, then (3 * 5) + (5 * 3) is equal to?
A parallelogram has sides 60 m and 40 m and one of its diagonals is 80 m long. Its area is-
ক
500√15 m2
খ
600√15 m2
গ
400√15 m2
ঘ
450√15 m2
ব্যাখ্যা
Question: A parallelogram has sides 60 m and 40 m and one of its diagonals is 80 m long. Its area is-
Solution:
৪৪.
When did Nelson Mandela visit Bangladesh?
ক
In 1995
খ
In 1996
গ
In 1997
ঘ
In 1998
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela): - দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। - নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে। - তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি। - ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
⇒ কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়। - কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। - ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন। - তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। - তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, ⇒ নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ। - বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকেসহ আমন্ত্রণ জানানো হয়েছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত আর তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল। - ফিলিস্তিন আর তুরস্কের দুই নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে আসেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ সকালে।
উৎস: i) Britannica. ii) BBC.
৪৫.
Dr. Ahsan H. Mansur is the _____ governor of Bangladesh Bank.
ক
11th
খ
12th
গ
13th
ঘ
14th
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক: - বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ। - এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। - বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। - বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে। - এগুলো হলো: মতিঝিল, ঢাকা, সদরঘাট, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, রংপুর।
⇒ ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে। - বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি। - বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর (১৩তম)। - বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।
উল্লেখ্য, - পূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। - বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা নেই।
⇒ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। - এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। - এ কারণে বিধানটি বাতিল করা হয়েছে।
এছাড়াও, - বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে পরিচিত। - প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত।
উৎস: i) Bangladesh Bank ওয়েবসাইট। ii) প্রথম আলো।
৪৬.
The city Davos is mostly associated with -
ক
World Economic Forum's Meeting
খ
United Nations General Assembly Meeting
গ
IMF Meeting
ঘ
B & C
ব্যাখ্যা
World Economic Forum: - WEF-এর পূর্ণরূপ: World Economic Forum. - World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম। - প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে। - প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum. - এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, - ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠক সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারে ১৫-১৯ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, - জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভা জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
উৎস: WEF ওয়েবসাইট।
৪৭.
In 2024, who won Nobel Prize in Economic?
ক
John J. Hopfield
খ
Daron Acemoglu
গ
Demis Hassabis
ঘ
Victor Ambros
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী: - ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন। - প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা। - সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
এছাড়াও, ⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী: • সাহিত্য: হান কাং। - অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও। - অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান। - অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন। - অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার। - অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪৮.
Which of the following are extensions of graphics file?
ক
.doc
খ
.rtf
গ
.exe
ঘ
.bmp
ব্যাখ্যা
ফাইল এক্সটেনশন: - ফাইল এক্সটেনশন হচ্ছে কোনো একটি ফাইলের filename এর সাথে যুক্ত হওয়া suffix. - এর দ্বারা কম্পিউটার ফাইল কোন ধরণের তা বুঝা যায়।
উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ii) মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট।
৪৯.
When was IDRA formed?
ক
January, 2010
খ
March, 2010
গ
January, 2011
ঘ
March, 2011
ব্যাখ্যা
IDRA: - IDRA-এর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority. - 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন-২০১০' এর অধীনে ২০১১ সালের ২৬ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে। - বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে। - এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। - কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। - IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।
উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৫০.
The Olympic games of 2028 will be held in -
ক
Paris, France
খ
Los Angeles, USA
গ
Barcelona, Spain
ঘ
Beijing, China
ব্যাখ্যা
অলিম্পিক গেমস: - অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। - যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। - দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। - অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়। - গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে। - আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
উল্লেখ্য, - খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম। - আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে। - এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। - এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো। - ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। - এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।
উল্লেখ্য, - ২০২৪ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। - ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
উৎস: i) Olympics. ii) Britannica.
৫১.
Black September is a ___________.
ক
Guerrilla organization
খ
Human rights organization
গ
Political organization
ঘ
Intelligence agency
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর: - ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন। - এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ। - ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৯৭৪ সালে বিলুপ্ত ঘোষিত হয়।
উল্লেখ্য, - জার্মানির মিউনিখ শহরে ১৯৭২ সালে বসেছিল গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর। - ব্ল্যাক সেপ্টেম্বর সংগঠনটি জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণের ঘটনার জন্যে আলোচিত। - তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি। - জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে। - এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন। - অন্যদিকে অপহরণকারীদের বেশির ভাগ পুলিশের হাতে প্রাণ হারান। - এ কারণে আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।
উৎস: Britannica.
৫২.
In which year the Insurance industry of Bangladesh was brought under Nationalisation by President's Order?
ক
In 1972
খ
In 1973
গ
In 1974
ঘ
In 1975
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান: - বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়। - বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে। - এগুলো হলো: i) সাধারণ বীমা কর্পোরেশন এবং ii) জীবন বীমা কর্পোরেশন। - দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। - এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। - এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ অর্থ মন্ত্রনালয়ের অধীনে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন। - এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।
উৎস: i) সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট। ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৫৩.
Which of the following, Sher Shah was well known?
ক
Establishment of the capital Sonargai
খ
Satgumbad Mosque
গ
Grand Trunk Road
ঘ
Shifted the capital from Delhi to Devagiri
ব্যাখ্যা
শেরশাহ: - শেরশাহ ভারতবর্ষের সম্রাট ও শূর রাজবংশের প্রতিষ্ঠাতা। - তাঁর প্রকৃত নাম ফরিদ। - ১৫৩৯ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে (বক্সারের নিকটে) হুমায়ুনকে পরাভূত করে তিনি ‘শাহ’ উপাধি গ্রহণ করেন।
উল্লেখ্য, - শেরশাহ উপমহাদেশে ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন। - শেরশাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন। - তিনি বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড' নির্মাণ করেন। - তিনি এটির জন্য পরিচিত ছিলেন। - গ্রান্ড ট্রাঙ্ক রোড বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল।
অন্যদিকে - - মুহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন। - ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধিন সুলতান। তিনি রাজধানী সোনারগায়ে প্রতিষ্ঠা করেন। - শায়েস্তা খান লালবাগ কেল্লা, ছোট কাটরা, সাতগম্বুজ মসজিদ প্রভৃতি নির্মাণ করেন।
উৎস: ইতিহাস ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
How many non-life insurance companies are there in Bangladesh at present?
ক
35
খ
36
গ
44
ঘ
46
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান: - বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়। - বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে। - এগুলো হলো: i) সাধারণ বীমা কর্পোরেশন এবং ii) জীবন বীমা কর্পোরেশন। - দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন। - এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, ⇒ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর সর্বশেষ তথ্য অনুসারে, দেশে ৮২টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩6টি জীবন বীমা সংস্থা এবং ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে।
উৎস: i) IDRA ওয়েবসাইট। ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট। iii) সাধারণ বীমা কর্পোরেশন। [link]
৫৫.
Which is not a reserve currency of IMF?
ক
British pound
খ
SDR
গ
Japanese yen
ঘ
US dollar
ব্যাখ্যা
IMF: - IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। - গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল। - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল। - কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭। - প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। - প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference। - বর্তমান সদস্য: ১৯০টি। - সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। - বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। - এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
উল্লেখ্য, - ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়। - ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি রাষ্ট্র আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে। - এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।
⇒ IMF-এর কাজ: - IMF-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা। - এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে। - আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।
অন্যদিকে, ⇒ SDR: - SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights. - স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর হলো আইএমএফের একধরনের নিজস্ব অর্থব্যবস্থা। - IMF-এর সম্পদ ও ঋণকে SDR এককে গণনা করা হয়। - তবে এটি নিজে কোনো মুদ্রা নয়, একটি ধারণামাত্র।
উৎস: IMF ওয়েবসাইট।
৫৬.
Which of the following is essential for C programming?
ক
scanf () function
খ
fetch () function
গ
point () function
ঘ
main () function
ব্যাখ্যা
C programming ভাষা: - সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। - আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন। - ১৯৮৩ সালে কম্পাইলার এবং সফ্টওয়্যার প্রস্তুতকারকদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (ANSI)-কে C এর জন্য একটি নীতি নির্ধারণের আবেদন জানান। - অতঃপর ১৯৮৯ সালের শেষের দিকে নির্ধারিত কমিটি C এর জন্য ANSI নীতি নির্ধারণ করে।
⇒ C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে। - এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। - যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি। - C ভাষা একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা।
⇒ প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে। - প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা। - প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে। - Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়। - সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
Which line separates North Korea and South Korea?
ক
10th parallel
খ
17th parallel
গ
37th parallel
ঘ
38th parallel
ব্যাখ্যা
৩৮° অক্ষরেখা: - ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল। - কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে। - ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে। - উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়। - ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
অন্যদিকে, - ১০ ডিগ্রী চ্যানেল: আন্দামান ও নিকোবর, - ১৭তম প্যারালাল: উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম, - ২০তম প্যারালাল: লিবিয়া ও সুদান, - ২২তম প্যারালাল: মিশর ও সুদান। - ২৪তম প্যারালাল: ভারত ও পাকিস্তান, - ২৫তম প্যারালাল: মৌরিতানিয়া এবং মালি, - ২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান, - ৩১তম প্যারালাল: ইরাক ও ইরান, - ৩৭তম প্যারালাল: ভারত ও মায়ানমার, - ৪৯তম প্যারালাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।
উৎস: Britannica.
৫৮.
Which of the following countries use 'pound' as currency?
ক
Spain
খ
New Zealand
গ
Libya
ঘ
South Sudan
ব্যাখ্যা
দক্ষিণ সুদান: - বিশ্বের সর্বশেষ স্বাধীন ও জাতিসংঘভুক্ত দেশ দক্ষিণ সুদান। - ২০১১ সালের ৯ জুলাই দেশটি সুদান থেকে স্বাধীন হয় ও ১৪ জুলাই জাতিসংঘের সদস্য হয়। - দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য। - ২০১১ সালের ৯ জুলাই, দক্ষিণ সুদান আফ্রিকার ৫৪তম স্বাধীন দেশে পরিণত হয়।
উল্লেখ্য - রাষ্ট্রীয় নাম: The Republic of South Sudan. - রাজধানী: জুবা। - ভাষা: ইংরেজি। - মুদ্রা: পাউন্ড।
অন্যদিকে, ⇒ লিবিয়া: - লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত। - রাজধানী: ত্রিপোলি। - মুদ্রা: দিনার।
⇒ নিউজিল্যান্ড: - নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ। - আয়তন: ১০২,৫৮৭ বর্গ মাইল (২৬৫,৭০০ বর্গ কিমি)। - রাজধানী: ওয়েলিংটন। - ভাষা: ইংরেজি, মাওরি (উভয় সরকারী)। - ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও বৌদ্ধ, হিন্দু ধর্ম। - মুদ্রা: নিউজিল্যান্ড ডলার।
⇒ স্পেন: - স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। - এটি আইবেরিয়ান উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত। - শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। - রাজধানী: মাদ্রিদ। - ভাষা: স্পানিশ। - মুদ্রা: ইউরো।
উৎস: World Atlas.
৫৯.
Which of following protocols uses both TCP and UDP ports?
ক
DNS
খ
FTP
গ
SMTP
ঘ
TELNET
ব্যাখ্যা
DNS সার্ভার: - যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে। - DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে। - DNS এর পূর্ণরূপ Domain Name System. - একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। - ডোমেইন নেম এর বিভিন্ন অংশ থাকে এবং ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত থাকে।
উল্লেখ্য, - TCP এবং UDP উভয় প্রটোকলই ব্যবহার করা হয়ে থাকে ইন্টারনেটে ডেটার বিট প্রেরনের জন্য যা প্যাকেট নামে পরিচিত। - DNS TCP এবং UDP উভয়ই ব্যবহার করে। - TCP এর পূর্ণরুপ হচ্ছে Transmission Control Protocol. TCP ব্যবহার করা হয় গ্যারান্টি হিসাবে যে সমস্ত ডেটা Order maintain করে রিসিভ হয়েছে কিনা। - UDP এর পূর্ণরুপ হচ্ছে User Datagram Protocol. এটি একটি Easy transmission ফিরেprotocol যা Unreliable সেবা প্রদান করে।
অন্যদিকে, • FTP: - FTP একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। - ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে।
• SMTP: - STMP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol. - যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। - আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
• TELNET: - টেলনেট হলো (TELNET) একটি নেটওয়ার্ক প্রোটোকল যা একটি কম্পিউটারকে ভার্চুয়ালি অ্যাক্সেস করতে এবং দুটি মেশিনের মধ্যে কমিউনিকেশন চ্যানেল প্রদান করতে ব্যবহৃত হয়। - এটি Remote সেশন তৈরি করার জন্য একটি ইউজার কমান্ড Transmission Control Protocol/Internet Protocol (TCP/IP) নেটওয়ার্কিং প্রোটোকল অনুসরণ করে।
উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ii) Microsoft Learn.
৬০.
Which of the following ethnic groups is a matriarchal societies?
ক
Chakma
খ
Khasi
গ
Marma
ঘ
Monipuri
ব্যাখ্যা
খাসিয়া: - বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে। - এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। - সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি। - খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত। - এদের আদি নিবাস ছিলো তিব্বতে। - খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক। - খাসিয়াদের ধর্ম খ্রিস্টান। - প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
⇒ খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে। - তারা আসামে এসেছিল সম্ভবত তিববত থেকে। - এক কালে এ উপজাতিরা ছিল যাযাবর। - তাদের প্রধান আবাসস্থল উত্তর-পূর্ব ভারত।
অন্যদিকে, - চাকমা, মারমা ও ত্রিপুরাদের পরিবার পিতৃতান্ত্রিক।
উৎস: i) বাংলাপিডিয়া। ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পঞ্চম শ্রেণি।
৬১.
Earth day is celebrated globally on -
ক
April 2
খ
April 4
গ
April 22
ঘ
April 24
ব্যাখ্যা
ধরিত্রী দিবস: - পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
⇒ এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। - সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়। - বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। - ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ। - জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়। - এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে। - বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।
উল্লেখ্য, ⇒ ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘পৃথিবী বনাম প্লাস্টিক’, অর্থাৎ যেকোনো একটিকে আমাদের বেছে নিতে হবে।
অন্যদিকে, - ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। - ৪ এপ্রিল আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস।
উৎস: UN ওয়েবসাইট।
৬২.
Which colour cup of tea cools down more quickly?
ক
White
খ
Yellow
গ
Black
ঘ
Red
ব্যাখ্যা
কালো রঙের কাপে: - কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়। - কারণ কালো রং তাপ শোষণ করতে পারে। - তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয়। - এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে। - সাদা রঙের কাপে চা বেশি সময় গরম থাকে। কারণ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।