পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ১৭: টপিক সমূহ: পরিমিত – সরলক্ষেত্র ও ঘনবস্তু [Live Class – 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১০√৩ সে.মি.
  2. ২০√৩ সে.মি.
  3. ১৫√৩ সে.মি.
  4. ২৫√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

প্রশ্নমতে,
= ৮০০০
∴ ক = ২০

তাহলে, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ২০ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ২০√৩ সে.মি.
.
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 150 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 4 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 741 বর্গমিটার
  2. 1084 বর্গমিটার
  3. 1384 বর্গমিটার
  4. 948 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 150 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 4 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = 200 × 4 = 800 বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (150 - 4) × 4 = 584 বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (800 + 584) বর্গমিটার
= 1384 বর্গমিটার
.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২৪০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩২ মিটার
  4. ৩৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২৪০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৩ক + ক) মিটার
= ৮ক মিটার

প্রশ্নমতে,
৮ক = ২৪০
∴ ক = ৩০ মিটার
.
ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?
  1. 360 বর্গ সে.মি.
  2. 480 বর্গ সে.মি.
  3. 596 বর্গ সে.মি.
  4. 774 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 602 = 3600
বৃত্তের ক্ষেত্রফল = π × r2
= 3.14 × 302 [r = 60/2 = 30 cm]
= 2826

∴ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল = 3600 - 2826
= 774 বর্গ সে.মি.
.
9 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 14 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 314 ঘন সে.মি.
  2. 354 ঘন সে.মি.
  3. 378 ঘন সে.মি.
  4. 428 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 9 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 14 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
পিরামিডের আয়তন = (1/3) × 9 × 9 × 14 ঘন সে.মি.
= 378 ঘন সে.মি.
.
3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 5 মিটার
  2. 6 মিটার
  3. 7 মিটার
  4. 8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
নতুন ঘনকের আয়তন = ঘনক তিনটির আয়তনের সমষ্টি
= 33 + 43 + 53
= 27 + 64 + 125
= 216 ঘন মিটার

নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = 3√216
= (63)1/3
= 6 মিটার
.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৬৪ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৮২ মিটার
  4. ৮৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = ক মিটার
তাহলে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(২ক + ক) মিটার
এবং আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক = ৩৩৮
⇒ ক = ১৬৯
⇒ ক = ১৩

∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২{(১৩ × ২) + ১৩) মিটার
=২ × ৩৯ মিটার
= ৭৮ মিটার
.
8 বর্গগজ একটি বর্গাকার জায়গা ঢাকতে 6 বর্গফুট ক্ষেত্রফলের কয়টি পাথর লাগবে?
  1. 10 টি
  2. 9 টি
  3. 12 টি
  4. 15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 8 বর্গগজ একটি বর্গাকার জায়গা ঢাকতে 6 বর্গফুট ক্ষেত্রফলের কয়টি পাথর লাগবে?

সমাধান:
আমরা জানি,
1 বর্গগজ = 9 বর্গফুট
∴ 8 বর্গগজ = 8 × 9 = 72 বর্গফুট

∴ পাথর লাগবে = 72/6 টি
= 12 টি
.
যদি ১৬ ফুট দীর্ঘ এবং ১২ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে একটি হল রুমের মেঝের ৪০% জায়গা ঢেকে দেয়া যাবে তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গ ফুট?
  1. ৩২০ বর্গফুট
  2. ৪৮০ বর্গফুট
  3. ৫২০ বর্গফুট
  4. ৫৪০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৬ ফুট দীর্ঘ এবং ১২ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে একটি হল রুমের মেঝের ৪০% জায়গা ঢেকে দেয়া যাবে তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গ ফুট?

সমাধান:
কার্পেটের ক্ষেত্রফল = ১৬ × ১২ বর্গফুট = ১৯২ বর্গফুট

৪০% মেঝের ক্ষেত্রফল = ১৯২ বর্গফুট
∴ ১% মেঝের ক্ষেত্রফল = ১৯২/৪০ বর্গফুট
∴ ১০০% মেঝের ক্ষেত্রফল = (১৯২ x ১০০)/৪০ বর্গফুট
= ৪৮০ বর্গফুট
১০.
একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 846 বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5 : 4 : 3 হয়, তবে এর দৈর্ঘ্য কত?
  1. 12 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 21 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 846 বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5 : 4 : 3 হয়, তবে এর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য(a), প্রস্থ(b) ও উচ্চতা(c) যথাক্রমে 5x, 4x ও 3x সে.মি.

আমরা জানি,
আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2 (ab + bc + ca)
⇒ 846 = 2(5x ⋅ 4x + 4x ⋅ 3x + 3x ⋅ 5x)
⇒ 2(20x2 + 12x2 + 15x2) = 846
⇒ 47x2 = 846/2
⇒ 47x2 = 423
⇒ x2 = 9
∴ x = 3

অতএব, দৈর্ঘ্য = 5 × 3 = 15 সে.মি.
১১.
একটি ঘনকের দৈর্ঘ্য a হলে, নিচের কোনটি মিথ্যা?
  1. কর্ণ = √3a
  2. সমগ্রতলের ক্ষেত্রফল = 6a
  3. আয়তন = a3
  4. সবগুলোই সঠিক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের দৈর্ঘ্য a হলে, নিচের কোনটি মিথ্যা?

সমাধান:
ঘনকের দৈর্ঘ্য a হলে,
কর্ণ = √3a
সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2
আয়তন = a3
১২.
একটি ঘনবস্তুর মাত্রা কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর মাত্রা কয়টি?

সমাধান:
- ঘনবস্তু (Solid) কোনো জাগতিক বস্তু যে স্থান দখল করে থাকে, তা তিন দিকে বিস্তৃত।
- এ তিন দিকের বিস্তার বস্তুটির তিনটি মাত্রা (Three dimension) দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্দেশ করে।
- সেজন্য প্রত্যেক ত্রিমাত্রিক (three-dimensional) বস্তুকে বলা হয় ঘনবস্তু (Solid)।
-যেমন, একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। একটি বল বা গোলকেরও তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার অভিন্নতা স্পষ্টভাবে বোঝা না গেলেও একে দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়।
১৩.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি. উচ্চতা ৩ মি. পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৪ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে কতটি ইট লাগবে?
  1. ২১০০০০ টি
  2. ৩০০০০ টি
  3. ১৫০০০ টি
  4. ১৮০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি. উচ্চতা ৩ মি. পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৪ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে কতটি ইট লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২ মি. = ২০০ সে.মি.
উচ্চতা = ৩ মি. = ৩০০ সে.মি.
পুরুত্ব = ৩০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (২০০ × ৩০০ × ৩০) সে. মি.
আবার, ইটের আয়তন = (১০ × ৪ × ৩) সে. মি.

আমরা জানি,
ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন/ইটের আয়তন
= (২০০ × ৩০০ × ৩০)/(১০ × ৪ × ৩)
= ১৫০০০ টি
১৪.
12 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. হলে, ঘনকের তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি.
  2. 13 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. হলে, ঘনকের তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা, h = 12 সে.মি.
এবং ব্যাসার্ধ, r = 10/2= 5 সে.মি.

আমরা জানি,
কোণকের তীর্যক উচ্চতা L = √(h2 + r2) সে.মি.
= √(122 + 52) সে.মি.
= √169 সে.মি.
= 13 সে.মি.
১৫.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ৪৮ বর্গ সে.মি.
  2. ৩৬ বর্গ সে.মি.
  3. ৮৪ বর্গ সে.মি.
  4. ৬৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৪২) বর্গ সে.মি.
= ৮৪ বর্গ সে.মি.