পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
Full Model Test – 07 (Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭০ প্রশ্ন

.
'বখতিয়ারের ঘোড়া' কোন জাতীয় রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্য
  3. গ) গল্প
  4. ঘ) শিশুসাহিত্য
ব্যাখ্যা
'বখতিয়ারের ঘোড়া'(১৯৮৪) কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।

আল মাহমুদ(১৯৩৬ –২০১৯):
- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মির আবদুল শুকুর আল মাহমুদ।
-  তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।
- 'সোনালি কাবিন' তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর (১৯৬৩)
- কালের কলস (১৯৬৬)
 - সোনালী কাবিন (১৯৭৩)
- বখতিয়ারের ঘোড়া(১৯৮৪) 
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না(১৯৮০)
- পাখির কাছে ফুলের কাছে
- প্রেমের কবিতা

২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আহ্নিক' শব্দে 'হ্ন' যুক্তবর্ণ টি কোন দুটি বর্ণ নিয়ে গঠিত?
  1. ক) হ্‌ + ণ
  2. খ) হ্‌ + ন
  3. গ) ণ + হ
  4. ঘ) ন + হ
ব্যাখ্যা
যুক্তবর্ণ
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলােকে দেখে কখনাে সহজে চেনা যায়, কখনাে সহজে চেনা যায় না।
এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ঝ, ঞ্ঝ, ড্ড, ণ্ট , ণ্ঠ, দ্ব, দ্ম,  ন্ড, ন্স, স্ট, প্ট, প্ত, প্প, ল্প, প্স ব্জ, ব্দ, ম্ফ, ল্ক, ল্গ, ল্ট, ল্প, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ: ক্ত (কৃ+ত), ক্স (ক্‌+স), ক্র (ক্‌+র), ক্ষ (ক্‌+ষ), ক্ষ্ম (ক্‌+ষ্‌+ম), ক্ম (ক্‌,ম), 
গু (গ্‌+উ), গ্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ্‌+ক), ঙ্গ (ঙ্‌+গ), জ্ঞ (জ্‌+ঞ), ঞ্চ (ঞ্‌+চ), ঞ্ছ (ঞ্‌+ছ), ঞ্জ (ঞ্‌+জ), ট্ট (ট্‌+ট), ও (ত্‌+ত), ত্থ (ত্‌+থ), এ (ত্‌+র), ণ্ড (ণ্‌,+ড), দ্ধ (দ্+ধ), ন্ধ(ন্‌+ধ) (+ধ), ৰূ (বৃ+ধ), ভ্র ( ভ্ +র), ভ্রু (ভ্‌+র্‌+উ), রূ (র্‌+উ), শু (শ্‌+উ), ষ্ণ (ষ্‌+ণ), হু (হ্‌+উ), হৃ (হ্‌+ঋ), হ্ন (হ+ন), হ্ম (হ্‌+ম) ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
  1. ক) শ্রীমান
  2. খ) নেতা
  3. গ) দেবর
  4. ঘ) শূক
ব্যাখ্যা
কিছু পুরুষবাচক শব্দের দুটি  করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
যেমন- 
দেবর - ননদ/জা
ভাই - বোন/জা
শিক্ষক - শিক্ষিকা/শিক্ষক পত্নী
বন্ধু - বান্ধবী/বন্ধু পত্নী 
দাদা - দিদি/ বৌদি 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'বাজী' শব্দের অর্থ কী?
  1. ক) হাতি
  2. খ) ঘোড়া
  3. গ) সিংহ
  4. ঘ) ভেড়া
ব্যাখ্যা
'বাজী' শব্দের অর্থ ঘোড়া। 

ঘোড়া শব্দের সমার্থক শব্দ = অশ্ব, বাজী, তুরগ, টাঙ্গন।
হাতি শব্দের সমার্থক শব্দ = হস্তি, করী, গজ, দ্বিপ, মাতঙ্গ। 
হরিন শব্দের সমার্থক শব্দ = মৃগ, মৃনয়ন। 
ভ্রমর শব্দের সমার্থক শব্দ = ভোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'মন্বন্তর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মন + অন্তর
  2. খ) মনু + অন্তর
  3. গ) মন + তর
  4. ঘ) মনু + তর
ব্যাখ্যা
উ-কার বা ঊ-কারের পর ঊ-কার। ঊ-কার ছাড়া অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয়। ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়।
উ + অ = ব্‌ + অ
অনু + অয় = অন্বয়
মনু + অন্তর = মন্বন্তর
সু + অল্প = স্বল্প

উ + আ = ব্‌ + আ 
সু + আগত = স্বাগত
পশু + আচার = পশ্বাচার 

উ + ই = ব্‌ + ই
অনু + ইত = অন্বিত

উ + ঈ = ব্‌ + ঈ
অনু + ঈক্ষা = অন্বীক্ষা 
তনু + ঈ = তন্বী

উ + এ = ব্‌ + এ
অনু + এষণ =অন্বেষণ  


উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিম্নের কোনটি লগ্নকের উদাহরণ নয়?
  1. ক) বিভক্তি
  2. খ) নির্দেশক
  3. গ) উপসর্গ
  4. ঘ) বলক
ব্যাখ্যা
শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
- পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলাের নাম লগ্নক।
- লগ্নক চার ধরনের:

বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বােঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলােকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম’ শব্দাংশ হলাে ক্রিয়া-বিভক্তি এবং কৃষকের পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলােকে নির্দেশক বলে। ‘লােকটি বা ভালােটুকু পদের টি’ বা ‘টুকু হলাে নির্দেশকের উদাহরণ।

বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বােঝায়, সেগুলােকে বচন বলে। ছেলেরা বা বইগুলাে পদের রা’ বা ‘গুলাে হলাে বচনের উদাহরণ।

বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে। তখনই বা ‘এখনও পদের ই বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলােকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলােকে অলগ্নক পদ বলে।
- ছেলেরা ক্রিকেট খেলে’- এই বাক্যের ‘ছেলেরা ও ‘খেলে সলগ্নক পদ আর ক্রিকেট অলগ্নক পদ।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
নিম্নের কোন শব্দজোড় টি সঠিক?
  1. ক) তুষ্ট - শান্ত
  2. খ) গন্য - মান্য
  3. গ) উন্মীলন - নিমীলন
  4. ঘ) করাল - সরল
ব্যাখ্যা
করাল - সৌম্য 
ক্ষয়িষ্ণু - বর্ধিষ্ণু
খল - সরল
গলগ্রহ - প্রতিপাল্য 
ঐহিক - পারত্রিক
উন্মীলন - নিমীলন
উত্তরণ - অবতরণ 
ক্ষিপ্র - মন্থর 
চক্ষুষ্মান - অন্ধ
গন্য - নগণ্য
তুষ্ট - রুষ্ট 
দুর্মতি - সুমতি 
তদ্রুপ - যদ্রুপ 
জ্বলন - নির্বপন 
গরিমা - লঘিমা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ। 
.
কোন প্রবাদ প্রবচনের দ্বারা 'লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা' বুঝায় ?
  1. ক) মন্ত্রের সাধন বা শরীর পাতন
  2. খ) অতি দর্পে হত লঙ্কা
  3. গ) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
  4. ঘ) কত ধানে কত চাল
ব্যাখ্যা
মন্ত্রের সাধন বা শরীর পাতন - লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা।
অতি দর্পে হত লঙ্কা - অহংকার পতনের মূল
অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট - অধিক লোকের খবরদারিতে কাজ পণ্ড
উঠন্তি মুলো পত্তনে চেনা যায় - শুরুতে বা ছোট থেকে বুঝা যায় ভবিষ্যতে পরিণতি কী হবে
উনা ভাতে দুনা বল - স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ 
উন বর্ষে দুনো শীত - অল্প বর্ষায় বেশি শীত  
কত ধানে কত চাল - অভিজ্ঞতা দিয়ে চেনা
কানাছেলের নাম পদ্মলোচন - অযোগ্যের বিপরীত নামকরণ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ। 
.
'মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) টেকচাঁদ ঠাকুর
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
'মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়' গ্রন্থের রচয়িতা প্যারীচাঁদ মিত্র।
- তাঁর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। 
----------
প্যারীচাঁদ মিত্র(১৮১৪-১৮৮৩)
- লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী প্যারীচাঁদ মিত্রের জন্ম ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায়।
- সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই প্যারীচাঁদ বিশেষ পরিচিতি লাভ করেন।
- তিনি দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড,  হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং  বেঙ্গল স্পেক্টেটর পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। 

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:  
- আলালের ঘরের দুলাল (১৮৫৭),
- মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯),
- রামারঞ্জিকা (১৮৬০),
- কৃষিপাঠ (১৮৬১),
- ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮) এবং
- বামাতোষিণী (১৮৮১)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
চক্ষুষ্মান এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) চক্‌খুমমান
  2. খ) চক্‌খুশ্‌মান
  3. গ) চোক্‌খুশ্‌মান
  4. ঘ) চক্ষুশ্‌মান
ব্যাখ্যা
চক্ষুষ্মান (চোক্‌খুশ্‌মান )
[স. চক্ষুঃ+মৎ]
বিশেষণ
- চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন।
- সত্যদ্রষ্টা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১১.
নিম্নের কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ-
  1. ক) আড়াআড়ি, চুপচাপ, তাড়াতাড়ি
  2. খ) খপাখপ, দমাদম, পটাপট
  3. গ) নরম-সরম, বুঝে-সুঝে, মোটাসোটা
  4. ঘ) কথায় কথায়, মজার মজার, চোখে চোখে
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন শব্দটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি দুইবার বা কখনো ততোধিক বার ব্যবহার হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।
যেমন- ফোড়া টনটন করে। 
           গাঁ ছমছম করে। 

কয়েকটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ- কুটকুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খট খট, খক খক, খুটুর খুটুর, ঠং ঠং ইত্যাদি 
কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন- খপাখপ, দমাদম, পটাপট, গবাগব, ঝটাঝট, ফটাফট ইত্যাদি। 


উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১২.
নিম্নের কোনটি নেতিবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ?
  1. ক) যথাসময়ে সে হাজির হয়।
  2. খ) কখনাে বা দেখা হবে।
  3. গ) তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
  4. ঘ) এমন কথা আমার জানা নেই।
ব্যাখ্যা
ক্রিয়া বিশেষণ:
যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলাে ক্রিয়া বিশেষণের উদাহরণ:

ছেলেটি দ্রুত দৌড়ায়।
লোকটি ধীরে হাঁটে।
মেয়েটি গুনগুনিয়ে গান করছে।


নেতিবাচক ক্রিয়াবিশেষণ: না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বােঝায়। এগুলাে সাধারণত ক্রিয়ার পরে বসে।
যেমন – সে এখন যাবে না।
             তিনি বেড়াতে যাননি।
             এমন কথা আমার জানা নেই।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৩.
'যদ্যপি আমার গুরু' গ্রন্থে গুরু হিসেবে কার কথা বলা হয়েছে?
  1. ক) অধ্যাপক আনিসুজ্জামান
  2. খ) ডঃ মুহাম্মদ ইউনুস
  3. গ) অধ্যাপক আবদুর রাজ্জাক
  4. ঘ) স্যার ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা
'যদ্যপি আমার গুরু' বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।
- দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনসমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। 
- লেখক দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করেছেন।
-----------

আহমদ ছফা(১৯৪৩-২০০১):
- প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন  চট্টগ্রাম জেলার  চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে।
- ষাটের দশকে তাঁর সাহিত্য-জীবনের সূচনা হয়। সৃষ্টিধর্মী লেখক হিসেবে তিনি গল্প,  উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ,  শিশুসাহিত্য ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখান। তিনি বিভিন্ন সময়ে সাহিত্য-সাময়িকপত্র সম্পাদনা করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- সূর্য তুমি সাথী (১৯৬৭),
- উদ্ধার (১৯৭৫),
- একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৯),
- অলাতচক্র (১৯৯০),
- ওঙ্কার (১৯৯৩),
- গাভীবৃত্তান্ত (১৯৯৪),
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬),
- পুষ্পবৃক্ষ ও
- বিহঙ্গপুরাণ (১৯৯৬)

উৎস: দৈনিক প্রথম আলো এবং বাংলাপিডিয়া।
১৪.
'লিখিত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) লিখন + ত
  2. খ) লেখা + আগত
  3. গ) √লিখ্‌ + ক্ত
  4. ঘ) √লিখ্‌ + ত
ব্যাখ্যা
'লিখিত' শব্দটি সংস্কৃত প্রত্যয়ের উদাহরণ। 
এক্ষেত্রে ধাতুর শেষে 'ই-কার' যুক্ত হয়েছে- 
ক্ত (ত) প্রত্যয় যোগে গঠিত শব্দের উদাহরণ- 
√লিখ্‌ + ত = লিখিত
√জ্ঞা + ক্ত = জ্ঞাত 
√খ্যা + ক্ত = খ্যাত 
√পঠ্‌ + ক্ত = পঠিত
√বিদ্‌ + ক্ত = বিদিত 
√বেষ্ট + ক্ত = বেষ্টিত ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'উৎকর্ষ' শব্দের বিশেষণ রূপ কোনটি?
  1. ক) উৎকর্য
  2. খ) উৎকর্ষতা
  3. গ) উৎকৃষ্ট
  4. ঘ) উৎকৃষ্টতা
ব্যাখ্যা
উৎকর্ষ (উত্‌কর্‌শো) 
[স. উৎ+√কৃষ্‌+অ] 
বিশেষ্য 
- উৎকৃষ্টতা, শ্রেষ্ঠত্ব
- উন্নতি
- বৃদ্ধ, আধিক্য


উৎকৃষ্ট (উত্‌কৃশ্‌টো)
[স. উৎ+√কৃষ্‌+ত]
- বিশেষণ
- উত্তম, প্রকৃষ্ট
- শ্রেষ্ঠ
- উন্নত

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১৬.
'Rule of thumb' means -
  1. ক) The nail of the thumb
  2. খ) A principle that is based on practice rather than theory
  3. গ) A principle that is based on theories or hypotheses
  4. ঘ) A squeeze with the fingers
ব্যাখ্যা
Rule of thumb (phrase)
Meaning: A broadly accurate guide or principle, based on practice rather than theory.
Bengali meaning: অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
১৭.
(18-22)Select the word or phrase that is most similar in meaning to the original word.
Acute
  1. ক) Mild
  2. খ) Intense
  3. গ) Blunt
  4. ঘ) Prosaic
ব্যাখ্যা
Acute (adjective)
Meaning: of an unpleasant or unwelcome situation or phenomenon. present or experienced to a severe or intense degree.
Bengali meaning: তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক।
Synonym: intense, severe, extreme, excruciating
Antonym: dull, mild.

Source: Oxford Dictionary.
১৮.
Reprobate
  1. ক) Innocent
  2. খ) Pungent
  3. গ) Powerful
  4. ঘ) Scoundrel
ব্যাখ্যা
Reprobate(noun)
English Meaning: A person of bad character and habits.
Bangla Meaning: অনুমোদন লাভে ব্যর্থ ব্যক্তি; নৈতিক চরিত্রের কারণে অশ্রদ্ধেয় ব্যক্তি।
Synonyms: Rascal (অসৎ ব্যক্তি; দুর্বৃত্ত), Scoundrel (বদমাশ; দুর্বৃত্ত), Sinner (পাপী; পাপিষ্ঠ).
Antonyms: Angel (দেবদূত), Innocent (নিরপরাধ; নির্দোষ), Saint (নিঃস্বার্থ বা ধৈর্যশীল ব্যক্তি; ঋষি).

Source: Live MCQ Lecture
১৯.
Diffuse
  1. ক) Plump
  2. খ) Spread
  3. গ) Collect
  4. ঘ) Vapid
ব্যাখ্যা
Diffuse (verb transitive), (verb intransitive)
English Meaning: To spread or cause something to spread in many directions.
Bangla Meaning: বিকীর্ণ করা; চারদিকে ছড়িয়ে দেওয়া; পরিব্যাপ্ত করা; প্রচার করা: Smoke that is diffused throughout the room.
Synonyms: Spread (ছড়ানো; ছড়িয়ে পড়া), Disseminate (বিতরণ করা), Circulate (ছড়িয়ে দেওয়া).
Antonyms: Concentrate (একই কেন্দ্রীভূত করানো বা হওয়া), Collect (একত্র হওয়া; সমবেত হওয়া).
Other Forms: - Diffusion (noun) ব্যাপন।
- Diffuse [ডিফ্যিউস্‌] (adjective) (১) বিস্তৃত; বিকীর্ণ; ছড়ানো-ছিটানো: a diffuse light. (২) (রচনা) শব্দবহুল; বাগ্বহুল; অযথা ফেনানো হয়েছে এমন।
- Diffusely (adverb)
- Diffuseness (noun)
Example Sentence: ‘Oxygen diffuses from the lungs into the bloodstream.’

Source: Live MCQ Lecture
২০.
Blue-chip means:
  1. ক) A worker who works at a desk
  2. খ) A worker who engages in hard manual labor
  3. গ) A stock that is high investment quality
  4. ঘ) A light shade of blue
ব্যাখ্যা
Blue chips (Adjective)
Meaning:-
- a stock issue of high investment quality that usually pertains to a substantial well-established company and enjoys public confidence in its worth and stability
- Also : a company that offers such stocks.
- a business or undertaking with an outstanding record or likelihood of profitability.

বাংলা অর্থ:- নির্ভরযোগ্য ও মূল্যবান (ব্যক্তি) (শিল্প শেয়ার)।

Source: Merriam-webster Dictionary, Bangla Academy Dictionary
২১.
What is the synonym of ‘Hue’?
  1. ক) Dew
  2. খ) Shade
  3. গ) Still
  4. ঘ) Pursuit
ব্যাখ্যা
Hue (Noun)
Meaning: a color or shade.
Example sentence: the water is the deepest hue of aquamarine.
Synonym: cast, color, shade, tincture, tinge, tint, tone.

Source: Merriam-webster Dictionary, Oxford dictionary
২২.
The adjective of the word 'sea' is-
  1. ক) Navy
  2. খ) Marine
  3. গ) Ship
  4. ঘ) Ocean
ব্যাখ্যা
Noun: sea
- the expanse of salt water that covers most of the earth's surface and surrounds its land masses.

Adjective: marine
- relating to or found in the sea.

Adjective: naval
relating to a navy or navies.


Source: Oxford Dictionary
২৩.
Find the Odd man out:
  1. ক) Bertrand Russel
  2. খ) Winston Churchill
  3. গ) Ernest Hemingway
  4. ঘ) W. H. Auden
ব্যাখ্যা
All writers mentioned above are the writers form 21st century. All of them were awarded Nobel prizes except W.H Auden. So, he is the odd man in this list.

- Bertrand Russell was awarded the Nobel prize in 1950.
- Ex Prime Minister of Britain Winston Churchill won the Nobel in 1953.
- Ernest Hemingway got the Nobel Prize in 1954

W. H. Auden:
-In full Wystan Hugh Auden, (born February 21, 1907, York, Yorkshire, England—died September 29, 1973, Vienna, Austria)

Major Works: 
- For the Time Being
- Homage to Clio
- Letters from Iceland
- Musée des Beaux Arts
- On This Island
- Paid on Both Sides
- September 1, 1939
- The Age of Anxiety
- The Ascent of F6
- The Dance of Death
- The Double Man

Source: Britannica.com  
২৪.
'Bittersweet' is an example of -
  1. ক) Oxymoron
  2. খ) Paradox
  3. গ) Irony
  4. ঘ) Lampoon
ব্যাখ্যা
- An oxymoron is a figure of speech that places contradictory terms next to each other in a word or phrase. 
- As a literary device, it is used to make certain word combinations more thought-provoking to stand out. 

Oxymorons are common in everyday speech:
- “Awfully good,” 
- “bittersweet,”
- “same difference”
- “original copy” 
 
Source: Grammarly.com
২৫.
Choose into passive : Did he do his task?
  1. ক) Had his task done by him?
  2. খ) Was his task done by him?
  3. গ) Had his task been done by him?
  4. ঘ) Was his task being done by him?
ব্যাখ্যা
Did he do his task? এই বাক্যের passive form হবেঃ Auxiliary verb + obj কে subj + v3 + by + sub কে obj
সুতরাং এর passive form হবেঃ Was his task done by him?
২৬.
Change the sentence into compound: 'To his eternal disgrace, he betrayed his country'.
  1. ক) He disgrace eternally and he betrayed his country.
  2. খ) He betrayed his country and this was to his eternal disgrace.
  3. গ) He betrayed his country and it was his eternal disgrace.
  4. ঘ) It was eternal disgrace and he betrayed his country.
ব্যাখ্যা
To his eternal disgrace, he betrayed his country.
বাংলা অর্থ - সে তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা তার জন্য চরম লজ্জার।
এর compound form হবে - He betrayed his country and this was to his eternal disgrace.
তার জন্য চরম লজ্জার বুঝাতে to হবে। নিচের phrase গুলো লক্ষ করলে দেখবেন যে possesiveness বুঝাতে eternal এর পূর্বের pronoun এর পূর্বে to ব্যবহার করা হচ্ছে। 
- to my eternal frustration, to our own eternal conflicts

Source: longman dictionary of contemporary english and cambridge dictionary
২৭.
Synonym of ‘Remote’ is-
  1. ক) Detached
  2. খ) Distant
  3. গ) Aloof
  4. ঘ) Relevant
অনির্ধারিত
ব্যাখ্যা
Remote (adjective)
Meaning: (of a place) situated far from the main centers of population; distant.
Example Sentence: The valley is remote from the usual tourist routes.
Synonym: aloof, antisocial, asocial, buttoned-up, cold, cold-eyed, cool, detached, distant.
Antonym: close, near, central, relevant

Source: Merriam-webster Dictionary, Oxford dictionary

প্রশ্নে Not a Synonym বা Antonym জানতে চাওয়া হলে সঠিক উত্তর - Relevant হবে।
২৮.
Which one of the following is the minimum value of the sum of two integers whose product is 24?
  1. ক) 14
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 11
ব্যাখ্যা
24 = 1 × 24
24 = 2 × 12
24 = 3 × 8
24 = 4 × 6


সংখ্যা দুটির যোগফল = 4 + 6 = 10
২৯.
If the sum of two numbers is 24 and the sum of their squares is 380, then the product of two numbers is -
  1. ক) 42
  2. খ) 40
  3. গ) 88
  4. ঘ) 98
ব্যাখ্যা
ধরি,
একটি সংখ্যা x অপরটি y
প্রশ্নমতে, x + y = 24 ........... (i)
x2 + y2 = 404 ........... (ii)
(ii) নং হতে পাই, x2 + y2 = 380
⇒ (x + y)2 - 2xy = 380
⇒ (24)2 - 2xy = 380
⇒ 576 - 2xy = 380
⇒ 2xy = 576 - 380
⇒ 2xy = 196
⇒ xy = 98
 
৩০.
Speed of a boat along the current and against the current are 12 km/hr and 6 km/hr respectively. What is the speed of boat (in km/hr) in still water?
  1. ক) 7
  2. খ) 10
  3. গ) 9
  4. ঘ) 8
ব্যাখ্যা
Let,
Speed of the boat in still current = x km/h
Speed of the current = y km/h

Speed of boat along the current is 12 km/h
∴ x + y = 12       ----(1)

Speed of boat against the current is 6 km/h
∴ x - y = 6       ----(2)

Add (1) + (2) =>
x + y + x - y = 12 + 6

⇒ 2x = 18

⇒ x = 9 km/h
৩১.
To do a certain work, the ratio of efficiencies of X and Y is 5 : 7. Working together, X and Y can complete the same work in 70 days. X alone started the work and left after 42 days. Y alone will complete the remaining work in:
  1. ক) 72 days
  2. খ) 90 days
  3. গ) 80 days
  4. ঘ) 93 days
ব্যাখ্যা
Ratio of efficiencies of X and Y is 5 : 7
X and Y can complete the same work in 70 days

Concept used:
Total work = Total time × total efficiency

Efficiencies ratio X to Y = 5 ∶ 7

Total work = (5 + 7) × 70 = 840 
Work done by X in 42 days = 42 × 5 = 210

Remaining work = 840 – 210 = 630
Remaining work completed by Y in = 630/7 = 90 days

∴ Y alone will complete the remaining work in 90 days
৩২.
A bag contains 3 red, 2 green, and 2 blue balls. Two balls are drawn at random. What is the probability that none of the balls drawn is blue?
  1. ক) 11/21
  2. খ) 9/21
  3. গ) 10/21
  4. ঘ) 12/21
ব্যাখ্যা
মোট বল রয়েছে = 3 + 2 + 2 = 7 টি
নীল বাদে বল আছে = 7 - 2 = 5 টি
∴ বলটি নীল না হবার সম্ভাবনা = 5c2/7c2
                                              = (5 × 4)/(7 × 6)
                                              = 10/21
৩৩.
A man's salary was reduced by 30%, again the reduced salary was increased by 30%. Find the loss of in terms of percentage.
  1. ক) 25%
  2. খ) 12%
  3. গ) 9%
  4. ঘ) 15%
ব্যাখ্যা
বেতন ছিল 100 টাকা 
 30% কমে বেতন হবে =100−30=70 টাকা 
30% বৃদ্ধিতে বেতন হবে = 70 + 70 এর 30%
                                     = 70 + 70 এর 30/100
                                     = 70 + 21 
                                     = 91 টাকা 

শতকরা ক্ষতি = (100 - 91) টাকা 
                      = 9 টাকা
৩৪.
Find a number, such that one-third of the number is 5 more than 4.
  1. ক) 54
  2. খ) 27
  3. গ) 42
  4. ঘ) 35
ব্যাখ্যা
1/3 of the number - 5 = 4
Let the number be x
According to the question
x/3 - 5 = 4
⇒ x/3 = 4 + 5
⇒ x = 9 × 3 = 27

∴ The number is 27.
৩৫.
1 barrel of oil = ________ litre.
  1. ক) 159
  2. খ) 166
  3. গ) 110
  4. ঘ) 127
ব্যাখ্যা
A barrel is one of the units of volume.
1 barrel = 159 litre
1 barrel = 42 gallons
1 m3 = 6.29 barrel
 
৩৬.
A rectangular block of length 20 cm, breadth 15 cm and height 10 cm are cut up into an exact number of equal cubes. The least possible number of cubes will be -
  1. ক) 40
  2. খ) 32
  3. গ) 24
  4. ঘ) 38
ব্যাখ্যা
∵ Volume of cuboid = Length × Breadth × Height
⇒ Volume of rectangular block = 20 × 15 × 10 = 3000 cm3

Now, the least possible number of cubes will be cut from the rectangular block, when a cube cut is of the maximum possible size

⇒ Side of maximum possible cube = HCF of (20, 15, 10) = 5 cm
⇒ Volume of one cube cut = (5)3 = 125 cm3

∴ Least possible number of cubes = 3000/125 = 24
৩৭.
Two numbers, first and second, are respectively 15% and 25% more than a third number. The first number is what percentage of the second number.
  1. ক) 90%
  2. খ) 92%
  3. গ) 95%
  4. ঘ) 97%
ব্যাখ্যা
First number = 115% × third number
Second number = 125% × third number

Formula Used 
Percentage = (actual/total) × 100

Calculation :
 Let the third number be 100 

First number will be 100 + 15% of 100 = 115
Second number will be 100 + 25% of 100 = 125

Percent first is of second = (115/125) × 100 = 92%

∴ The first number as a percentage of the second number is 92%. 
৩৮.
In a quadrilateral ABCD, the measure of the three angles A, B and C of the quadrilateral is 110°, 70° and 80°, respectively. Find the measure of the fourth angle.
  1. ক) 102°
  2. খ) 90°
  3. গ) 100°
  4. ঘ) 108°
ব্যাখ্যা
Let,
∠A = 110°
∠B = 70°
∠C = 80°
∠D = x

We know that the sum of all internal angles of quadrilateral ABCD is 360°.
∠A + ∠B+ ∠C+∠D = 360°
110° + 70° + 80° + x = 360°
260° + x = 360°
x = 360° – 260°
x = 100°

Therefore, the fourth angle is 100°.
৩৯.
The LCM of two prime numbers p and q (p > q) is 221. Find the value of 3p - q.
  1. ক) 48
  2. খ) 82
  3. গ) 38
  4. ঘ) 89
ব্যাখ্যা
LCM of two prime numbers = product of the numbers
                                      221 = 13×17
                                 So p = 17, q = 13
3p-q = 3×17 – 13
         = 38
 
৪০.
The average mark obtained by 180 students in an examination is 50. If the average marks of passed students are 80 and that of failed students is 40, then what is the number of students who failed the examination?
  1. ক) 105
  2. খ) 135
  3. গ) 115
  4. ঘ) 120
ব্যাখ্যা
Total marks obtained = 180 × 50 = 9000

Let the number of failed students be x
40x + (180 - x) × 80 = 9000
⇒ x = 135
৪১.
Find the least integer which when divided by 6, 10, 15, 30 leaves the remainder 2.
  1. ক) 32
  2. খ) 60
  3. গ) 38
  4. ঘ) 45
ব্যাখ্যা
Factors of 6, 10, 15 and 30
⇒ 6 = 2 × 3
⇒ 10 = 2 × 5
⇒ 15 = 3 × 5
⇒ 30 = 2 × 3 × 5

LCM of 6, 10, 15, 30 is 30

When leaves the remainder 2 then the least integer will be 30 + 2 = 32
∴ The least integer will be 32
৪২.
Find the next term in the series. 6, 12, 30, 84, 246
  1. ক) 678
  2. খ) 974
  3. গ) 732
  4. ঘ) 724
ব্যাখ্যা
6      12      30      84       246
   6         18      54      162       486
      x 3        x 3      x 3      × 3
 
According to the follow the pattern
⇒ 246 + 486
⇒ 732

∴ The next term in the series is 732.


৪৩.
If X is 80% more than Y, then Y is how much percent less than X?
  1. ক) 65%
  2. খ) 44.44%
  3. গ) 54.80%
  4. ঘ) 20%
ব্যাখ্যা
According to question, X is 80% more than Y
⇒ X = (100 + 80)/100 Y
⇒ X/Y = 180/100
⇒ X/Y = 9/5

Hence, the ratio of X : Y = 9 : 5
∴ Required percentage = (4/9) × 100 = 44.44% 
৪৪.
What is the sum of two consecutive even numbers the difference of whose squares is 84?
  1. ক) 48
  2. খ) 32
  3. গ) 42
  4. ঘ) 40
ব্যাখ্যা
Let the numbers be x and x + 2.
Then, (x + 2)2 - x2 = 84
⇒ 4x + 4 = 84
⇒ 4x = 80
⇒ x = 20.
∴ The required sum
= x + (x + 2)
= 2x + 2
= 42
৪৫.
The area of a circle of radius √2 is approximately-
  1. ক) 7.2832
  2. খ) 6.2832
  3. গ) 8.2832
  4. ঘ) 5.2832
ব্যাখ্যা
Area of the circle =  πr2 
= π(√2)2 
= 2π
= 6.2832 
৪৬.
If a+b+c = 15, a+b = 7, and a+c = 4 , what is the value of a?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) -4
  4. ঘ) -2
ব্যাখ্যা
Here, a + b + c = 15 & a + b = 7
So, c = 15 - 7 = 8
As, a + c = 4
∴ a = 4 - 8 = -4
 
 
৪৭.
In how many ways can a team of 5 players be selected from 8 players so as not to include a particular player?
  1. ক) 42
  2. খ) 21
  3. গ) 27
  4. ঘ) 35
ব্যাখ্যা
nCr = n!/r!(n−r)!

Calculation:

A particular player should not be included 

We have to select 5 players from (8 - 1) = 7 players.

⇒  required number of ways =  7C5

⇒7!/5!(7−5)! = 21

∴ The required number of ways is 21.

৪৮.
Calculate the area of a sector of angle 60°. Given, that the circle has a radius of 6 cm.
  1. ক) 135/7 cm2
  2. খ) 130/7 cm2
  3. গ) 132/7 cm2
  4. ঘ) 138/7 cm2
ব্যাখ্যা
Given,
The angle of the sector = 60°

Using the formula,
The area of sector = (θ/360°)×π r2
                             = (60°/360°) × π r2 cm2

Or, area of the sector = 6 × 22/7 cm2 = 132/7 cm2
৪৯.
What decimal fraction is 195 ml of 5 litres?
  1. ক) 0.39
  2. খ) 0.0039
  3. গ) 3.9
  4. ঘ) 0.039
ব্যাখ্যা
We know that 1 litre = 1000 ml

5 litre = 5 × 1000 ml
⇒ 5 litre = 5000 ml

Decimal fraction of 195 ml in 5000 ml = 195/5000
⇒ Decimal fraction = 0.039

∴ Decimal fraction is 0.039

৫০.
Red Crescent Day is celebrated on -
  1. ক) May 18
  2. খ) May 8
  3. গ) May 28
  4. ঘ) May 9
ব্যাখ্যা
8th May is the World Red Cross and Red Crescent Day. This date is the anniversary of the birth of Henry Dunant, who was born on 8 May 1828.

Source: Red Cross Website
৫১.
Which among following is secondary storage device?
  1. ক) RAM
  2. খ) Diode
  3. গ) SD card
  4. ঘ) Transistor
ব্যাখ্যা
Secondary memory on a computer is storage for data and programs not in use at the moment.
Some secondary devices are Hard disc, CD, SD card, Floppy.

Source: www.britannica.com
৫২.
Elisabeth Borne has been appointed as the new prime minister of which country?
  1. ক) Australia
  2. খ) France
  3. গ) Austria
  4. ঘ) Switzerland
ব্যাখ্যা
Elisabeth Borne has been appointed as the new prime minister of France.

Borne is the second woman to hold the position after Edith Cresson, who was prime minister in 1991-1992 under Socialist President Francois Mitterrand.
 
Source: News report
৫৩.
In which of the following network topologies is the communication between any two nodes very fast?
  1. ক) Star Topology
  2. খ) Mesh Topology
  3. গ) Ring Topology
  4. ঘ) Bus Topology
ব্যাখ্যা
- The mesh topology has a unique network design in which each computer on the network connects to every other. 
- It is developing a P2P (point-to-point) connection between all the devices of the network.
-It offers a high level of redundancy, so even if one network cable fails, still data has an alternative path to reach its destination.
- Mesh topology has good fault tolerance due to the dedicated path for each node. 
- So it very fast communication among all network topologies.


৫৪.
The word 'Hydroponics' is associated with which of the following?
  1. ক) Compounds with hydrogen
  2. খ) Hydrocarbon
  3. গ) Growing plants without soil
  4. ঘ) Water Plant
ব্যাখ্যা
Hydroponics (Noun)
English Meaning: The growing of plants in nutrient solutions with or without an inert medium (such as soil) to provide mechanical support.
Bangla Meaning; মাটি ছাড়া শুধু জলে প্রয়োজনীয় রাসায়নিক খাদ্য সরবরাহ করে উদ্ভিদ চাষের পদ্ধতি; জলচাষ।
 
Source: Merriam-Webster Dictionary, Bangla Academy Dictionary


৫৫.
Which of the following is an open-source operating system?
  1. ক) ZENIX
  2. খ) UBUNTU
  3. গ) UNIX
  4. ঘ) Harmony OS
ব্যাখ্যা
UBUNTU হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা Linux এর একটা ভার্সনের নাম।
 
কয়েকটি বিখ্যাত উন্মুক্ত অপারেটিং সিস্টেম (Open Source Operating System):
- Linux,
- Ubuntu,
- FreeBSD,
- Android ইত্যাদি।
----------------
Unix:
Traditionally closed source, however, few Unix projects are open source which include illumos OS and BSD (Berkley Software Distribution) OS.

সুতরাং, প্রশ্নে Open source এবং অপশনে Linux এবং Unix - দুটোই থাকলে Linux বেশি গ্রহণযোগ্য উত্তর হবে।
- এই প্রশ্নে Ubuntu (Same as Linux) থাকায় এটি উত্তর হয়েছে।
- অপশনে Linux বা Ubuntu না থাকলে Unix উত্তর হবে।
৫৬.
The joint stream of Ganga and Brahmaputra is known as -
  1. ক) Meghna
  2. খ) Jamuna
  3. গ) Padma
  4. ঘ) karnaphuli
ব্যাখ্যা
- Meghna is the widest river in Bangladesh.
- Meghna River is one of the major rivers in Bangladesh, especially famous for the great estuary that discharges the flows of the Ganges(Padma), the Brahmaputra(Jamuna) and the Meghna itself.
- Ganga is known as the Padma in Bangladesh.
৫৭.
Which one of the following is a computer virus?
  1. ক) Spider
  2. খ) Creeper
  3. গ) Panda
  4. ঘ) Penguin
ব্যাখ্যা
- Creeper virus is a computer virus that is most commonly recognized as the first computer virus.
- In 1971, Bob Thomas at BBN created Creeper as an experimental self- duplicating program that was intended not to inflict damage on but to illustrate a mobile application.
- Creeper was named for a character on the "Scooby-Doo” cartoon show, is recognized as the first computer virus.
- It was written in 1971 by Bob Thomas of BBN Technologies and spread through DEC PDP-10 computers on ARPAnet.
- It used to display the message, "I'm the creeper, catch me if you can!".
৫৮.
What is Bangladesh's position in the Henley Passport Index 2022?
  1. ক) 109th
  2. খ) 104th
  3. গ) 84th
  4. ঘ) 135th
ব্যাখ্যা
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স জানুয়ারি ২০২২ তারিখে 'The Henley Passport Index: Q1 2022 Global Ranking' শিরোনামে ১১১টি দেশকে অন্তর্ভুক্ত করে পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে। কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করেই সূচকটি তৈরি করা হয়েছে। 

সূচক অনুযায়ী –
• সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে: জাপান ও সিঙ্গাপুর (দেশ দুটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন)।
• সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট (১১২তম দেশ): আফগানিস্তান (দেশটির নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া চলাচল করতে পারে)।
বাংলাদেশের অবস্থান: ১০৪তম (বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারে)।

সূত্র: হেনলি গ্লোবাল ওয়েবসাইট।
৫৯.
When you create a new MS-PowerPoint file, by default it contains ________ .
  1. ক) 2 slides
  2. খ) 1 slide
  3. গ) 3 slides
  4. ঘ) 4 slides
ব্যাখ্যা
- MS PowerPoint is a program that is included in the Microsoft Office suite. 
- It is used to make presentations for personal and professional purposes.
- It is used for the preparation of slides for educational or professional purposes.
- By default, it contains one slide, after which multiple slides can be added.

৬০.
What is the literacy rate according to Bangladesh Economic Review 2021?
  1. ক) 71.9%
  2. খ) 75.2%
  3. গ) 72.8%
  4. ঘ) 74.7%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে,
- মোট জনসংখ্যা - ১৬.৮২ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাত: ১০০.২ : ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৪০ জন।
- মাথাপিছু জিডিপি ২০৯৭ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২২২৭ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+) ৭৫.২%
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৮ বছর
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে) ২১ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে) ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে) ৫.১ জন।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১ : ১৭২৪।
৬১.
Tides are caused by:
  1. ক) The wind
  2. খ) Earthquakes
  3. গ) The moon's gravitational pull
  4. ঘ) The gravitational pull of both the moon and the sun
ব্যাখ্যা
- Both the sun and the moon influence tide rise and fall, which are caused by the gravitational attraction between the ocean and the moon as well as the ocean and the sun.
 
Source: Nasa Website
৬২.
The headquarter of the European environment agency is in:
  1. ক) Frankfurt
  2. খ) Vienna
  3. গ) Copenhagen
  4. ঘ) Berlin
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদর দপ্তর কোপেনহেগেন, ডেনমার্কে অবস্থিত।
- একটি গঠিত হয় ১৯৯৩ সালে ।
- EEA( ) ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক গৃহীত হয় এবং কাজ শুরু করে ১৯৯৪ সালে ।
- বর্তমানে ইউরোপীয় পরিবেশ সংস্থা ৩২ টি সদস্য দেশ এবং ৬ টি সহযোগী দেশ রয়েছে ।

সূত্র: Britannica.com
৬৩.
POP3 is an email-related protocol. What does the numeric value '3' in POP3 represent?
  1. ক) Number of characters in POP
  2. খ) Header size of POP
  3. গ) Version of POP
  4. ঘ) Number of codes in POP
ব্যাখ্যা
- POP3(Post Office Protocol): is an application layer protocol and a standard mail protocol is used to receive emails.
- The numeric value '3' in POP3 represents the version of POP.
৬৪.
Which river passes through a maximum number of countries?
  1. ক) Volga
  2. খ) Rhine
  3. গ) Amazon
  4. ঘ) Danube
ব্যাখ্যা
- The Danube river in Europe is the river that passes through the maximum number of countries in its journey.
- It passes through 10 countries: Germany, Hungary, Romania, Austria, Serbia, Bulgaria, Croatia, Moldova, Ukraine, Slovakia.
- It starts in Southern Germany and runs into the Black Sea through Romania.
- It is the second-longest river in Europe after the Volga with a length of 2,850 kilometres.
৬৫.
Bangladesh has recently been elected as the Chairman of the Executive Board of which two organizations?
  1. ক) WFP ও UNFPA
  2. খ) UN Women ও UNFPA
  3. গ) WFP ও UN Women
  4. ঘ) UNICEF ও UNESCO
ব্যাখ্যা
বাংলাদেশ সম্প্রতি (২৮ ফেব্রুয়ারি ২০২২) প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং FAO, IFAD ও WFP তে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এছাড়া, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সম্প্রতি UN Women এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে।

অন্যদিকে,
- ইউনিসেফ বোর্ড প্রেসিডেন্ট : রদ্রিগো এ. কারাজো (কোস্টারিকা)
- জাতিসংঘ জনসখংখ্যা তহবিল বোর্ড প্রেসিডেন্ট : ইউকো ব্র্যান্ডিথ (নেদারল্যান্ডস)
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন বোর্ড প্রেসিডেন্ট : মুনির আকরাম (কোলেন ভিক্সেন কেলাপাইল (বতসোয়ানা)।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর সরকারি ওয়েবসাইট)
৬৬.
What is the main control knob governing Earth's temperature?
  1. ক) Methane
  2. খ) Carbon dioxide
  3. গ) Water vapor
  4. ঘ) Nitrous oxide
ব্যাখ্যা
- A large amount of physical evidence shows that carbon dioxide (CO2) is the single most important greenhouse gas in the atmosphere controlling Earth's temperature. 
- This is because CO2, like ozone, N2O, CH4, and chlorofluorocarbons, does not condense and precipitate from the atmosphere at current climate temperatures, whereas water vapor can and does.
 
Source: Nasa website
৬৭.
Below given Countries are the part of G7, except -
  1. ক) Canada
  2. খ) Australia
  3. গ) Italy
  4. ঘ) Japan
ব্যাখ্যা
The G7 (or Group of Seven) is an organization made up of the world's seven largest so-called advanced economies:
- Canada,
- France,
- Germany,
- Italy,
- Japan,
- The United Kingdom and
- The United States.

Source: BBC News
৬৮.
What is the result of the following MS-Excel formula?
8/4/2 - 2/2
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
 The answer of the formula = 8/4/2 - 2/2  in excel is 0.
৬৯.
The development of the World Wide Web was begun in -
  1. ক) 1992
  2. খ) 1989
  3. গ) 1971
  4. ঘ) 1969
ব্যাখ্যা
- The development of the World Wide Web was begun in 1989 by Tim Berners-Lee and his colleagues at CERN, an international scientific organization based in Geneva, Switzerland. 
- They created a protocol, HyperText Transfer Protocol (HTTP), which standardized communication between servers and clients.
-  Their text-based Web browser was made available for general release in January 1992.
 
Source: Britannica
৭০.
Who is the current prime minister of Srilanka?
  1. ক) Gotabaya Rajapaksa
  2. খ) Ranil Wickremesinghe
  3. গ) Mahinda Rajapaksa
  4. ঘ) Maithripala Sirisena
ব্যাখ্যা
Sri Lanka's veteran political leader Ranil Wickremesinghe has been appointed the next Prime Minister of the crisis-hit island nation by President Gotabaya Rajapaksa.
 
Source: Newsreport