পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
কাকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে?
  1. জসীমউদ্দীন
  2. নির্মলেন্দু গুণ
  3. দ্বিজেন্দ্রলাল রায়
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
কবি জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
এছাড়া তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- 'কবিতার কথা'।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ- ঝরাপালক (প্রথম প্রকাশিত), ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।
তাঁর রচিত উপন্যাস- মাল্যবান, সুতীর্থ, নিরুপম যাত্রা, বিভা, জলপাইহাটি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' - গানটি ব্যবহৃত হয় কোন নাটকে?
  1. তারাবাঈ
  2. সাজাহান
  3. দুর্গাদাস
  4. নূরজাহান
সঠিক উত্তর:
সাজাহান
উত্তর
সঠিক উত্তর:
সাজাহান
ব্যাখ্যা
দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও গীতিকার। তাঁর সাহিত্যে দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে।
তাঁর রচিত ঐতিহাসিক নাটক 'সাজাহান' বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক। এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক‌।
তাঁর বিখ্যাত গান-
ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক - সকল দেশের সেরা;
ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে - আমার জন্মভূমি।
এই নাটকে ব্যবহৃত হয়।
তাঁর রচিত অন্যান্য নাটক-
নূরজাহান, তারাবাঈ, মেবার পতন, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়, দুর্গাদাস, রানা প্রতাপসিংহ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'শিবমন্দির' কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. কুসুমকুমারী দাশ
  2. গিরিশচন্দ্র ঘোষ
  3. কাজেম আল কোরেশী
  4. গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
উত্তর
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরাশী। কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)। মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- মহাশ্মশান (মহাকাব্য), কুসুম কানন, অশ্রুমালা, শিবমন্দির, অমিয়ধারা, শ্মশানভষ্ম, মহররম শরীফ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
কোনটি হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ?
  1. অন্তিম শরের মতো
  2. আগুনপাখি
  3. নামহীন গোত্রহীন
  4. বৃত্তায়ন
সঠিক উত্তর:
অন্তিম শরের মতো
উত্তর
সঠিক উত্তর:
অন্তিম শরের মতো
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ- বিমুখ প্রান্তর, আর্ত শব্দাবলী, প্রতিবিম্ব, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারি ইত্যাদি।
হাসান আজিজুল হকের উপন্যাস- আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, শিউলি, বৃত্তায়ন ইত্যাদি।
তাঁর রচিত গল্পগ্রন্থ- নামহীন গোত্রহীন, আত্মজা ও একটি করবী গাছ, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
কোনটি গোলাম মোস্তফার গ্রন্থ নয়?
  1. খোশরোজ
  2. রক্তরাগ
  3. হাসনাহেনা
  4. স্বপ্নসাধ
সঠিক উত্তর:
স্বপ্নসাধ
উত্তর
সঠিক উত্তর:
স্বপ্নসাধ
ব্যাখ্যা
কবি গোলাম মোস্তফার বাংলা সাহিত্যে মুসলিম রেনেসাঁর কবি নামে পরিচিত। তাঁর কাব্যের প্রধান বিষয়বস্তু - ইসলাম ও প্রেম। তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থঃ
- হাসনাহেনা
- রক্তরাগ
- খোশরোজ
- কাব্যকাহিনী
- সাহারা
- বুলবুলিস্তান
- বনি আদম
- গীতি সঞ্চয়ন ইত্যাদি।
অপরদিকে, হুমায়ুন কবির রচিত কাব্যগ্রন্থঃ
- স্বপ্নসাধ,
- সাথী ও
- অষ্টাদশী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
She loves to cook Chinese dishes. Here 'to cook' is a/an-
  1. Gerund
  2. Verbal Noun
  3. Infinitive
  4. Participle
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
Infinitive হচ্ছে verb এর base form অথবা to + verb এর base form.
প্রদত্ত বাক্যে 'to cook' হচ্ছে Infinitive। Example-
- She loves to cook Chinese dishes.
- To err is human.
- He likes to play cricket.
.
Which one is the correct sentence?
  1. The paper is made from bamboo.
  2. This ring is made of gold.
  3. This table is made of wood.
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
যেমন-
- This ring is made of gold.
- This table is made of wood.
আর কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে made from বসে। যেমন-
- The paper is made from bamboo/wood.
.
Mahadi likes gardening. 'Gardening' in the sentence is-
  1. Past participle
  2. Gerund
  3. Present Participle
  4. Infinitive
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়। যেমন-
- Mahadi likes gardening.
- I like dancing.
- Reading books is my hobby.
- Working in the morning is good for health.
- Reading is an excellent habit.
- Walking is a good habit.
- Reading books is my hobby. ইত্যাদি।
.
I don't like the people who are untidy. Here 'who are untidy' is a/an _____ clause.
  1. Principal
  2. Adverbial
  3. Noun
  4. Adjective
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে adjective clause or Relative clause বলে।
আর Adjective clause গুলো Relative Pronoun বা Relative Adverb দ্বারা শুরু হয় তাই তাদেরকে Relative clause বলে।
এখানে 'who are untidy' clause টি 'people' Noun কে modify করেছে।
তাই এটি একটি Adjective clause।
১০.
Which one is the verb?
  1. Openly
  2. Openness
  3. Closely
  4. Reopen
সঠিক উত্তর:
Reopen
উত্তর
সঠিক উত্তর:
Reopen
ব্যাখ্যা
Reopen শব্দটি verb যার অর্থ পুনরায় খোলা বা পুনরায় চালু করা।
Openly শব্দটি adverb যার অর্থ খোলাখুলিভাবে।
Openness শব্দটি Noun যার অর্থ অকপটতা বা সরলতা।
Closely শব্দটি adverb যার অর্থ ঘনিষ্ঠভাবে।
Source: Merriam Webster Dictionary.
১১.
He won the prize by dint of hard work. Here 'by dint of' is a/an _____ phrase.
  1. Interjection
  2. Verbal
  3. Prepositional
  4. Adjective
সঠিক উত্তর:
Prepositional
উত্তর
সঠিক উত্তর:
Prepositional
ব্যাখ্যা
Phrase হচ্ছে একটি শব্দগুচ্ছ (a group of words) তা কোনো একটি একক পদের (single parts of speech) মত ব্যবহৃত হয়।
কোনো Phrase যদি Preposition এর কাজ করে তখন তাকে Prepositional Phrase বলে।
সাধারণত Phrase এর শুরুতে এবং শেষে Preposition থাকলে Phrase টি সর্বাবস্থাতেই Prepositional Phrase হবে।
যেমন-
- He won the prize 'by dint of' hard work.
- He stood 'in front of' me.
- The college stands 'by the side of' the river.
১২.
That he has much money is known to all. Here 'That he has much money' is a/an ____ clause.
  1. Principal
  2. Noun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
যে sub-ordinate clause কোনো Noun এর কাজ করে তাকে Noun clause বলে।
Noun clause সাধারণত who, what, which, when, whether, that ইত্যাদি clause marker/connective দ্বারা সূচিত হয়।
যেমন-That he has much money is known to all.
আবার কোনো clause যদি it দ্বারা replace হয়ে অর্থবোধক বাক্য গঠন করে তাহলে ঐ clause টি Noun clause হয়।
এখানে That he has much money is known to all. বাক্যটির 'That he has much money' clause টি subject হিসেবে কাজ করছে। আবার it দ্বারা replace করলে অর্থবোধক বাক্য গঠন করে (it is known to all.)।
তাই এটি একটি Noun clause।
১৩.
I have no objection _______.
  1. to walking
  2. walking
  3. to have walked
  4. to walk
সঠিক উত্তর:
to walking
উত্তর
সঠিক উত্তর:
to walking
ব্যাখ্যা
কিছু word or phrase এর পর verb + ing হয়।
যেমন- With a view to, Look forward to, Object to, Confess to, Prefer to, Prior to, Addicted to, Accustomed to, Admit to, Be used to, Get used to ইত্যাদি এরপর verb + ing হয়।
example-
- I have no objection to walking.
- I am looking forward to seeing you.
- Afzal is used to telling a lie.
- Prior to leaving the country, the minister said so.
১৪.
John was a poor boy who lived in the orphanage. Here 'John was a poor boy' is a/an-
  1. Adjective clause
  2. Dependent clause
  3. Principal clause
  4. Adverbial clause
সঠিক উত্তর:
Principal clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause
ব্যাখ্যা
যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদেরকে Principal clause বা main clause বলে।
বাক্যটিতে 'Jamir was a poor boy' হচ্ছে Principal clause। কারণ এটি একটি স্বাধীন clause।
আর 'who lived in the orphanage' হচ্ছে একটি Adjective clause.
১৫.
A lot of food was prepared, but hardly any of it was eaten. Here the underlined part can be substituted with-
  1. few
  2. a few
  3. little
  4. a little
সঠিক উত্তর:
little
উত্তর
সঠিক উত্তর:
little
ব্যাখ্যা
নগণ্য বা নেই বললেই চলে এমন (almost no) অর্থে countable noun এর পূর্বে few এবং uncountable noun এর পূর্বে little বসে।
little মানে not much, hardly any, almost no.
বাক্যটিতে Food হচ্ছে uncountable noun তাই সঠিক উত্তর হবে little।
১৬.
We call him a genius. Here 'call' is a/an-
  1. Factitive verb
  2. Linking verb
  3. Copulative verb
  4. Modal verb
সঠিক উত্তর:
Factitive verb
উত্তর
সঠিক উত্তর:
Factitive verb
ব্যাখ্যা
যখন কোনো Transitive Verb অতিরিক্ত word এর সাহায্য ছাড়া তার object দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে factitive verb বলে।
অর্থ সম্পন্ন করতে অতিরিক্ত যে word এর প্রয়োজন হয় তাকে factitive object বা objective complement বলে।
যেমন-
- We call him a genius.
- We call him a liar.
- We selected him chairman.
- They elected him captain.
১৭.
Having gained truth, keep the truth. The underlined part is a/an-
  1. Present Participle
  2. Past participle
  3. Perfect participle
  4. Gerund
সঠিক উত্তর:
Perfect participle
উত্তর
সঠিক উত্তর:
Perfect participle
ব্যাখ্যা
Having এর পরে যদি past Participle বসে তাহলে তা perfect participle হবে।
১৮.
Which one of the following words is a verb?
  1. Pendant
  2. Penance
  3. Pensive
  4. Penetrate
সঠিক উত্তর:
Penetrate
উত্তর
সঠিক উত্তর:
Penetrate
ব্যাখ্যা
Penetrate শব্দটি verb যার অর্থ ভেদ করা বা প্রবেশ করানো।
Pendant শব্দটি noun and adjective যার অর্থ দুল (noun), বিলম্বিত (adjective)।
Penance শব্দটি Noun যার অর্থ প্রায়শ্চিত্ত, আক্ষেপ।
Pensive শব্দটি adjective যার অর্থ বিষন্ন বা চিন্তাশীল।
Source: Merriam Webster Dictionary.
১৯.
ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. দিনাজপুর
  3. মুন্সীগঞ্জ
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ অনুযায়ী,
ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ,
পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর,
ভূট্টা ও লিচু উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
২০.
বাংলাদেশের তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে কোন দেশে?
  1. ফিনল্যান্ডে
  2. ডেনমার্কে
  3. নরওয়েতে
  4. সুইডেনে
সঠিক উত্তর:
ডেনমার্কে
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্কে
ব্যাখ্যা
১৫ মে ২০০৮ সালে বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ডেনমার্কে রপ্তানি করা হয়।
এ জাহাজটির রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।
২১.
'Alliance' কোন দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন?
  1. যুক্তরাষ্ট্রের
  2. জার্মানির
  3. যুক্তরাজ্যের
  4. কানাডার
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ডভিত্তিক সংগঠন 'Alliance'।
'Alliance for Bangladesh Worker's Safety' ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত গার্মেন্টস ব্র্যান্ডগুলো নিয়ে গঠিত সংগঠন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ২৮টি। প্রতিষ্ঠাকালে সংস্থাটির বাংলাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ ছিল ৫ বছর।
অপরদিকে,‌ বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পোশাক ব্র্যান্ডভিত্তিক সংগঠন 'Accord'।
২২.
'MS Excel' সিটে সর্বোচ্চ কতটি সারি থাকতে পারে?
  1. ৬৫,৫৩৬ টি
  2. ২৫৬ টি
  3. ৬৫,৪৩৬ টি
  4. ৫১২ টি
সঠিক উত্তর:
৬৫,৫৩৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬৫,৫৩৬ টি
ব্যাখ্যা
'MS Excel' সিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
আর মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।