পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৪০ বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ সম্মাননা প্রদান করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNEP
  2. UNDP
  3. UNIDO
  4. UNESCO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

• জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা।
- UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট।

.
নিম্নের কোন সংগঠন FAO-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত?
  1. EU
  2. AU
  3. ASEAN
  4. G-7
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা

• FAO:
- FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: FAO অফিসিয়াল ওয়েবসাইট।

.
কোন সংস্থা বিশ্বব্যাপী 'মানব উন্নয়নের সূচক' প্রকাশ করে?
  1. UNDP
  2. UNESCO
  3. WHO
  4. UNEP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

• UNDP (United Nations Development Programme):
- পূর্ণ নাম: United Nations Development Programme
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
- কার্যক্রম বিস্তার: বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। [ডিসেম্বর, ২০২৫]
- সর্বোচ্চ কর্মকর্তা: প্রশাসক (Administrator)
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি) [ডিসেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
-প্রধান কার্যক্রম:
-Human Development Reports (HDR):
-প্রতিবছর “মানব উন্নয়ন প্রতিবেদন” প্রকাশ করে।
- Human Development Index (HDI) তৈরি করে।
- SDGs অর্জনে সহায়তা: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা প্রদান।
- Inclusive Growth Programmes: নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন।
- শাসন ও অধিকার: নির্বাচন, নীতি প্রণয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা।
- পরিবেশ ও জলবায়ু: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্প বাস্তবায়ন।

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট

.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. ভিয়েনা
  4. প্যারিস
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

• UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি। [ডিসেম্বর, ২০২৫]
- কার্যক্ষেত্র: ১৩৭টি দেশ।

তথ্যসূত্র: UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
নিচের কোনটি আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা?
  1. IOM
  2. IMO
  3. WMO
  4. ILO
সঠিক উত্তর:
IOM
উত্তর
সঠিক উত্তর:
IOM
ব্যাখ্যা

• IOM: 
- International Organization for Migration. 
-  আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৫১ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপে ব্যাপক অভিবাসন সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- মেম্বার রাষ্ট্র: ১৭৫ টি। [ডিসেম্বর, ২০২৫]
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৮ টি। 
- কার্যক্রম পরিচালনা: ১৭২টি দেশে।
- মূলমন্ত্র: “Migration for the benefit of all”
- ২০১৬ সালে IOM জাতিসংঘের একটি “related organization” হিসেবে স্বীকৃতি পায়।
অন্যদিকে,
- ILO হলো International Labour Organization
- IMO হলো International Maritime Organization
- WMO হলো World Meteorological Organization

তথ্যসূত্র: IOM ওয়েবসাইট।

.
জাতিসংঘের কোন সংস্থার কাজ ফিলিস্তিনি শরণার্থীদের জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত?
  1. UNRWA
  2. UNWRA
  3. IOM
  4. UNHCR
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা

• UNRWA:
- পূর্ণরূপ: United Nations Relief and Works Agency
- এটি জাতিসংঘের একটি সংস্থা।
- মূল কাজ: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান।
- প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর ১৯৪৯
- প্রেক্ষাপট: ১৯৪৮ সালের আরব–ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়া।
- আইনি ভিত্তি: জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন 302 (IV) অনুযায়ী গঠিত।
- UNRWA পাঁচটি অঞ্চলে কাজ করে: জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক (ইসরায়েল অধিকৃত)।
- একজন ফিলিস্তিনি শরণার্থী হলেন যিনি:
- ১৯৪৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ফিলিস্তিনে বাস করতেন।
- এবং ১৯৪৮ সালের সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন।
- পরবর্তীতে UNRWA-এর কার্যক্রম এলাকাগুলোর কোনো একটিতে আশ্রয় নিয়েছেন।
- সদর দপ্তর: আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর), গাজা (অপারেশন হেডকোয়ার্টার)।

উল্লেখ্য,
- UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে।
- UNRWA শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করে।

তথ্যসূত্র: UNRWA ওয়েবসাইট।

.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি? 
  1. ITU
  2. ILO
  3. UNESCO
  4. FAO
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা

• ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [সেপ্টেম্বর, ২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।

.
“Memory of the World Programme” কোন সংস্থার অধীনে পরিচালিত হয়?
  1. UNICEF
  2. UNESCO
  3. WIPO
  4. WHO
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা

• UNESCO:
- পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬
- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা (শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও তথ্য/যোগাযোগ ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান)
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স
- সদস্য রাষ্ট্র: ১৯৪টি [ডিসেম্বর, ২০২৫]
- সহযোগী সদস্য: ১১টি
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ২৭ অক্টোবর ১৯৭৩
• UNESCO এর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ও উদ্যোগসমূহ:
- UNESCO World Heritage Centre
- Education for Sustainable Development (ESD)
- Man and the Biosphere (MAB)
- Memory of the World Programme
- International Geoscience and Geoparks Programme (IGGP)

তথ্যসূত্র: UNESCO এর ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) কত সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে?
  1. ২০০২ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৭ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা

• International Atomic Energy Agency (IAEA):
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- International Atomic Energy Agency ২০০৫ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মিশরের মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট।

১০.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়?
  1. চ্যান্সেলর
  2. রেক্টর
  3. পরিচালক
  4. মহাসচিব
সঠিক উত্তর:
রেক্টর
উত্তর
সঠিক উত্তর:
রেক্টর
ব্যাখ্যা

UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।
- বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তা হলেন রেক্টর  , যিনি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা, সংগঠন, প্রশাসন এবং প্রোগ্রামের জন্য সর্বশেষ দায়িত্ব পালন করেন।
- রেক্টরের পদমর্যাদা জাতিসংঘের UN Under-Secretary-General এর সমতুল্য।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।

তথ্যসূত্র: UNU ওয়েবসাইট।

১১.
বিশ্বব্যাপী শিল্পখাতকে উন্নত ও গতিশীল করতে জাতিসংঘের কোন প্রতিষ্ঠান কাজ করে?
  1. UNIDO
  2. UNDP
  3. UNTWO
  4. UNTAR
সঠিক উত্তর:
UNIDO
উত্তর
সঠিক উত্তর:
UNIDO
ব্যাখ্যা

• UNIDO
- United Nations Industrial Development Organization (UNIDO):
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এটি শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য কাজ আছে।  
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার: রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট।

১২.
জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ (UNSSC) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. তুরিন
  3. রোম
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
তুরিন
উত্তর
সঠিক উত্তর:
তুরিন
ব্যাখ্যা

• UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ২০০২ সালে।
- এর সদর দপ্তর: তুরিন, ইতালি।
উল্লেখ্য,
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।

তথ্যসূত্র: UNSSC ওয়েবসাইট।

১৩.
জাতিসংঘের কোন সংস্থা নিরস্ত্রীকরণ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে?
  1. UNITAR 
  2. UNIDIR
  3. UNESCO
  4. OPCW
সঠিক উত্তর:
UNIDIR
উত্তর
সঠিক উত্তর:
UNIDIR
ব্যাখ্যা

UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (সেপ্টেম্বর, ২০২৫)

উল্লেখ্য,
- UNITAR জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- OPCW এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।

তথ্যসূত্র: UNIDIR ওয়েবসাইট।

১৪.
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য গঠিত সংস্থার (CTBTO) সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. রোম
  4. প্যারিস
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা

• CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯ নভেম্বর, ১৯৯৬ সালে (CTBT চুক্তির মাধ্যমে)।
- এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলি নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ করে।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 

» CTBTO-এর মূল উদ্দেশ্য হলো:
- বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
- গোপন পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে সক্ষম হওয়া
- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

• CTBT: 
- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty.
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর
- স্বাক্ষরের স্থান: নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

তথ্যসূত্র: CTBTO ও Arms Control Association ওয়েবসাইট।

১৫.
বিশ্বজুড়ে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কার্যক্রম জোরদার করতে UN Women কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০০৯
  3. ২০১০
  4. ২০১২
সঠিক উত্তর:
২০১০
উত্তর
সঠিক উত্তর:
২০১০
ব্যাখ্যা

• UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।
- সংস্থাটির এর উদ্দেশ্য:
- নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

তথ্যসূত্র: UN Women ওয়েবসাইট।

১৬.
বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর মূল কার্যালয় কোন দেশে অবস্থিত?
  1. ইতালি, রোম
  2. ফ্রান্স, প্যারিস
  3. সুইজারল্যান্ড, জেনেভা
  4. যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
ইতালি, রোম
উত্তর
সঠিক উত্তর:
ইতালি, রোম
ব্যাখ্যা

• The World Food Programme (WFP):
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সদর দপ্তর ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।

- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার
করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে। এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

তথ্যসূত্র: WFP ওয়েবসাইট।

১৭.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১৯১টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি 
  4. ১৯৭টি
সঠিক উত্তর:
১৯৪টি 
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি 
ব্যাখ্যা

​​​• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [ডিসেম্বর, ২০২৫]
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

​• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশনা:
- World Health Report.
- International Classification of Diseases (ICD).
- Essential Medicines List.
- Global Health Estimates.

তথ্যসূত্র: WHO ওয়েবসাইট।

১৮.
জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লিসবন
  2. মাদ্রিদ
  3. বার্সেলোনা
  4. রোম
সঠিক উত্তর:
মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ
ব্যাখ্যা

• UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি। [ডিসেম্বর, ২০২৫]
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট।

১৯.
বিশ্বব্যাপী উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে কাজ করে কোন সংস্থা?
  1. UNESCO
  2. WHO
  3. WIPO
  4. UNIDO
সঠিক উত্তর:
WIPO
উত্তর
সঠিক উত্তর:
WIPO
ব্যাখ্যা

• বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হচ্ছে মেধাস্বত্ব সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ সংস্থা। 
- প্রতিষ্ঠিত: ১৯৬৭ (স্টকহোম কনভেনশন)। 
- কার্যক্রম শুরু: ১৯৭০ সাল। 
- জাতিসংঘের বিশেষ সংস্থা: ১৯৭৪ সাল থেকে। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- WIPO বিশ্বব্যাপী মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজ করছে।

তথ্যসূত্র: Britannica.