পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ৮ প্রথম ধাপের চূড়ান্ত প্রস্তুতি (রংপুর, সিলেট ও বরিশাল) টপিক: ফুল মডেল টেস্ট - ৩ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা] [মোট নম্বর - ৮০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
‘সরাজ’ শব্দের ‘স’ উপসর্গ কী অর্থ প্রকাশ করে?
  1. বিশাল
  2. সঙ্গে
  3. ক্ষুদ্র
  4. অভাব
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

‘সরাজ’ শব্দের ‘স’ উপসর্গ- সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে।
- ‘স’ একটি বাংলা উপসর্গ।
 যেমন:
- সরব, সঠিক, সজোর, সপাট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
তাড়িত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি?
ব্যাখ্যা
তাড়িত ব্যঞ্জন:
- যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অথার্ৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
 যেমন:
- বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের , ঢ় তাড়িত ব্যঞ্জনের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
নিচের কোনটি ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়?
  1. সমাস
  2. কারক
  3. বাগধারা
  4. শব্দজোড়
ব্যাখ্যা
• ব্যাকরণের  আলােচ্য বিষয় ৪ টি ভাগে বিভক্ত।
যথা:

ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়  ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য- বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে।
- এই আলোচনায়  বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া।
 
বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে।  
- বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতুত্ত্ব তা বর্ণনা করে।
- তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাতক্যত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

অর্থতত্ত্ব:
- ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থও বলে।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচন করা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
Select the correctly spelt word :
  1. Shattle
  2. Shuttle
  3. Shuttel
  4. Shattule
ব্যাখ্যা
Shuttle (noun) 
- English Meaning : A vehicle or aircraft that travels regularly between two places.
- Bangla Meaning
(১) (তাঁতে) মাকু; (সেলাইকলে) নিচের দিকের সুতা ধরে রাখার সচল যান্ত্রিক কৌশল।
(২) (যৌগশব্দ) shuttle cock (noun) ব্যাডমিন্টনের কর্ক।

Example sentence: 
- There is a free shuttle service from the hotel to the beach.

Source : Accessible dictionary and cambridge.org
.
The word 'Pagan' means -
  1. A person who insists on something
  2. A person not sure of the existence of God
  3. A person who does not believe in any religion
  4. A person who is unable to pay debts
ব্যাখ্যা
Pagan (noun)
- বিশ্বের প্রধান ধর্মগুলোর কোনোটিতেই বিশ্বাসী নয় এমন (ব্যক্তি); পৌত্তলিক।

∗ তাই সঠিক উত্তর হবে, A person who does not believe in any religion

Other options:
• A person who insists on something - Stickler.
• A person who is unable to pay debts - Insolvent.
• A person not sure of the existence of God - Agnostic.

Source : Live MCQ Lecture
.
'Man who is quite like a woman' is called -
  1. Effeminate
  2. Introvert
  3. Feminist
  4. Panderer
ব্যাখ্যা
Effeminate (adjective)
- Man who is quite like a woman.
- (পুরুষদের ক্ষেত্রে, নিন্দার্থে) মেয়েলি স্বভাবের।

Introvert (verb transitive)
- One absorbed in his own thoughts and feelings rather than on things outside.
- (মন, চিন্তা) নিজের অভিমুখে ভিতরের দিকে ফিরানো; অন্তর্মুখী করা।

Feminist (noun)
- One who believes in offering equal opportunities to women in all spheres.
- উল্লিখিত নারী আন্দোলনের সমর্থক।

Panderer (noun)
- One who caters to the low desires of others.
- যে অন্যের নিম্ন ইচ্ছা পূরণ করে।
 
∗ তাই সঠিক উত্তর হবে, Effeminate.
• 'Man who is quite like a woman' is called - Effeminate.

Source: Live MCQ Lecture and Accessible dictionary
.
Noun form of 'Attract' is -
  1. Attractive
  2. Attractively
  3. Attraction
  4. None of these
ব্যাখ্যা
Attract (verb)
- Bangla meaning: বিমুগ্ধ করা, ক্রীতদাসে পরিণত করা।
- English Meaning: Interesting, beautiful, etc. that you give it all your attention.

∗ Noun form of “Attract” is  Attraction.

- Synonyms: Captivate (মোহাবিষ্ট করে রাখা), Fascinate (চিত্তাকর্ষক), Charm (মোহনীয় করা), Enchant (জাদুকরী)। 
- Antonyms: Bore (বিষন্ন করা), Disturb (হতাশ করা), Tire (ক্লান্তিকর), Upset, (বিরক্ত), Exhaust (শ্রান্তিকর)। 

Other options:
• Attractive - adjective.
• Attractively - adverb.

Source: Live MCQ Lecture and cambridge.org
.
Identify the plural form of 'Formula'.
  1. Formulaes
  2. Formulae
  3. Formulais
  4. Formulies
ব্যাখ্যা
Formula (noun) 
• plural -  formulas.
• বৈজ্ঞানিক প্রয়োগে - formulae.

∗ তাই এখানে Plural form of 'Formula' হবে Formulae.

Source: Applied English Grammar and Composition by P. C. Das and accessible dictionary
.
Opening the drawer, she took out the purse. Here the underlined word is a /an -
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Noun
ব্যাখ্যা
• Participle : Verb এর যে Form এর সাথে ing যুক্ত হয়ে সেটি Adjective এর মত কাজ করে তাকে Participle বলে। যেমন: 
- I saw him playing football.

Opening the drawer, she took out the purse. Here the underlined word is a /an - Participle.
- ড্রয়ার খুলে সে পার্সটা বের করল।
• Participle একই সাথে Verb এবং Adjective এর কাজ করে। 

• Participle মূলত তিন প্রকার। যথা: 
1. Present Participle.
- Do not disturb a sleeping dog.
2. Past Participle.
- This is a book written by Charles Dickens.
3. Perfect Participle.
- Having eaten rice, he went to bed.

অন্যদিকে,
Gerund - Verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে তা Noun মত কাজ করে। 
- Running is a good exercise.
- Reading became my favorite hobby.

Noun - কোনো কিছুর নামকে বুঝায়।
Infinitive - Verb এর Present form বা  to + base form হচ্ছে Infinitive.
Infinitive দুই রকমের হতে পারে।
1. To যুক্ত Infinitive 
2. To - ছাড়া Infinitive বা Bare Infinitive.

Source: Applied English Grammar & Composition by P. C. Das
১০.
They will open the shop if ___________________.
  1. it will rain
  2. rain stops
  3. rain will stop
  4. it is raining
ব্যাখ্যা
• First Condition এর নিয়ম অনুযায়ী If + Present + Future.
- If দ্বারা শর্ত বুঝানো হয়।
- হতেও পারে নাও হতে পারে বুঝাতে If ব্যবহার করা হয়।

Example Sentence:
- If you want, I will help you.
আবার আগে I will help you, if you want এটিও হয়।

এখানে সঠিক উত্তর হবে, They will open the shop if rain stops.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition
১১.
Fill the blank with appropriate preposition :
We are grieved to learn that your mother-in-law has passed __ .
  1. over
  2. on
  3. up
  4. into
ব্যাখ্যা
Pass on (সুভাষণরীতি) মারা যাওয়া।
Pass up (কথ্য) হেলায় হারানো; সুযোগ না-নেওয়া।
Pass over উপেক্ষা করা; লক্ষ না-করা।
- They passed him over in favour of a Panjabee. 
Pass into - প্রবেশাধিকার পাওয়া; ভর্তি হতে পারা।
- He pass into the Naval Academy on his own.
     
সঠিক উত্তর হবে, We are grieved to learn that your mother-in-law has passed on.
- আপনার শাশুড়ি মারা গেছেন জেনে আমরা শোকাহত।

Source: accessible dictionary
১২.
Antonym of the word 'Dismiss' is -
  1. Discharge
  2. Puzzling
  3. Degrade
  4. Assemble
ব্যাখ্যা
Dismiss (verb transitive)
English Meaning:
1. To decide that something or someone is not important and not worth considering;
2. To formally ask or order someone to leave.

Bangla Meaning:
(১) dismiss from চাকরি থেকে বরখাস্ত করা: He was dismissed from his job.
(২) বিদায় দেওয়া; চলে যেতে অনুমতি দেওয়া: The class was dismissed at 2 O’clock.
(৩) মন থেকে কোনো চিন্তা দূর করা; কোনো বিষয়ে আর না-ভাবা: He dismissed all thoughts of returning to his native country.
(৪) (মামলা) খারিজ করা।

- Synonyms: Reject (বাতিল করা), Discharge (দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া), Expel (বহিষ্কার বা বিতাড়িত করা), Banish (নির্বাসিত করা), Terminate (শেষ করা)।
- Antonyms: Engage (নিয়োগ করা), Form (গঠন করা), Assemble (মিলিত হওয়া), Hire (নিয়োগ দেয়া), Retain (ধরে রাখা)।

Other Forms:
• Dismissal (noun) বরখাস্ত; খারিজ; পদচ্যুতি:
- His dismissal from the army came as a bolt from the blue.

Other Options:
- Degrade (পদ বা মর্যাদাহানি করা)
- Puzzling (হতবুদ্ধিকর)

Source: Live MCQ Lecture
১৩.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ১৪১
  2. ১৪৪
  3. ১৪৭
  4. ১৫১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান: 
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু. অপেক্ষা ৩ কম। 
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু. = ১৪৪ 

∴ সংখ্যাটি = ১৪৪ - ৩ = ১৪১ 
১৪.
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত?
  1. ২০°
  2. ২১০°
  3. ১১০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত? 

সমাধান: 
বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০° 
∴ একটি কোণ ৭০° হলে, অপরটি কোণটি হবে = (১৮০ - ৭০)°  
= ১১০° 
১৫.
কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩০০ জন
  2. ৫০০ জন
  3. ৬৫০ জন
  4. ৭৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৮৫%
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৮৫)% = ১৫% 

১৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
                                                         = ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন। 
১৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ৩০ মিটার
  2. ১২০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ মিটার
= ৩০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য 
= (৩০ × ৪) মিটার 
= ১২০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২০ মিটার। 
১৭.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? 
  1. ২ : ৩
  2. ২ : ৭
  3. ৪ : ৭
  4. ৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ : ১২ 
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

∴ করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯  : ১৪ । 
১৮.
4(x + y), 10(x - y) এবং 12(x2 - y2) এর গ.সা.গু. কত?
  1. x - y
  2. 2
  3. x + y
  4. 3(x + y)(x - y)
ব্যাখ্যা
প্রশ্ন: 4(x + y), 10(x - y) এবং 12(x2 - y2) এর গ.সা.গু. কত?

সমাধান: 
১ম রাশি = 4(x + y) 
= 2 × 2 (x + y) 

২য় রাশি =10(x - y) 
= 5 × 2 (x - y) 

৩য় রাশি =12(x2 - y2
= 2 × 2 × 3 (x + y) (x - y) 

∴ 4, 10 ও 12 এর গ.সা.গু. = 2 

∴ নির্ণেয় গ.সা.গু. = 2
১৯.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 5 সে.মি.
  4. 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1) 
এবং আয়তন = πr2h = 150 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 150/100 
বা, r/2 = 150/100 
বা, 100r = 300 
বা, r = 300/100
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।
২০.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?
  1. ২০০ দিন
  2. ৩০০ দিন
  3. ৩৫০ দিন
  4. ৪০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (১৯০ - ৩০) দিন = ১৬০ দিন 
∴ লোক অবশিষ্ট থাকে = (৪০০০ - ৮০০) জন = ৩২০০ জন 

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে = ১৬০ দিনের 
∴ ১ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০) দিনের 
∴ ৩২০০ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের
= ২০০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে বাকি লোকের চলবে = ২০০ দিন।
২১.
x + y = 8 এবং x - y = 2 হলে, 2x2 + 2y2 = কত?
  1. 64
  2. 68
  3. 70
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8 এবং x - y = 2, হলে, 2x2 + 2y2 = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
x + y = 8 
x - y = 2 

∴ 2x2 + 2y2 = 2(x2 + y2
= (x + y)2 + (x + y)2
= (8)2 + (2)2
= 64 + 4 
= 68
২২.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 38°
  2. 39°
  3. 41°
  4. 42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 

সমাধান: 
ধরি, 
ক্ষুদ্রতম কোণ x
এবং অপর ক্ষুদ্রতম কোণ x + 6° 

এখন
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

∴ ক্ষুদ্রতম কোণ 42° । 
২৩.
10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. 25% লাভ
  2. 25% ক্ষতি
  3. 50% লাভ
  4. 50% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
12টি জিনিসের ক্রয়মূল্য = 10 টাকা 
∴ 1টি জিনিসের ক্রয়মূল্য = 10/12 টাকা 

আবার, 
8টি জিনিসের বিক্রয় মূল্য = 10 টাকা 
∴ 1টি জিনিসের বিক্রয় মূল্য = 10/8 টাকা 

∴ লাভ = (10/8) - (10/12) টাকা 
       = (30 - 20)/24 টাকা 
       = 10/24 টাকা 

এখন, 
10/12 টাকায় লাভ হয় = 10/24 টাকা 
∴ 1 টাকায় লাভ হয় = (10 × 12)/(24 × 10) টাকা 
∴ 100 টাকায় লাভ হয় = (10 × 12 × 100)/(24 × 10) টাকা
= 50 টাকা 

∴  শতকরা লাভ = 50 টাকা।
২৪.
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করুন
১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করুন  
১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ 

সমাধান: 
প্রদত্ত উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই- ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫ 
আমরা জানি, 
উপাত্তের সংখ্যা n হলে এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n + 1)/2 তম পদের মান। 

এখানে, 
n = ১১ যা একটি বিজোড় সংখ্যা 
∴ মধ্যক = (১১ + ১)/২ তম পদের মান 
= ৬ তম পদের মান 
= ১৫
২৫.
4x4 + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
  1. (2x2 + 2x + 1) (2x2 - 2x - 1)
  2. (2x2 + 2x + 1) (2x2 - 2x + 1)
  3. (2x2 - 2x + 1) (2x2 - 2x - 1)
  4. (2x2 + 2x - 1) (2x2 - 2x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x4 + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? 

সমাধান: 
4x4 + 1 
= (2x2)2 + (1)2 
= (2x2)2 + 2.2x2.1 + (1)2 - 4x
= (2x2 + 1)2 - (2x)2  
= (2x2 + 2x + 1) (2x2 - 2x + 1) 
২৬.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯৫
  2. ৯৬
  3. ৯০
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫ 
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫) 
= ৪৫৫ রান 

আবার, 
১১ ইনিংসের রানের গড় = ৫০.০ 
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০) 
= ৫৫০ রান 

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫) 
= ৯৫ রান 
২৭.
নিচের কোন জেলাটিতে গারোদের বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. পটুয়াখালী
  3. ময়মনসিংহ
  4. বান্দরবান
ব্যাখ্যা
গারো:

- গারো  বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
-  বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে।
- নৃ-বিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিববতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
- গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিববতে দীর্ঘদিন বসবাস করে।
- এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- মা-ই পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী এবং এক্ষেত্রে পিতা পরিবারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
- পরিবারের সন্তানসন্ততিরা মায়ের পদবি ধারণ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৮.
মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. তাজউদ্দিন আহমদ
  3. এম. মনসুর আলী
  4. এ এইচ এম কামরুজ্জামান
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।