পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
“Award Mania: Season - 4” এর জন্য প্রযোজ্য ------------------------------------------- রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'উত্তরাধিকার' কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. শহীদ কাদরী
  2. সুফিয়া কামাল
  3. সৈয়দ শামসুল হক
  4. শামসুজ্জামান খান
ব্যাখ্যা
'উত্তরাধিকার' কাব্যগ্রন্থ:
- শহীদ কাদরী রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে উত্তরাধিকার।
- বাংলা কবিতা আধুনিকতার চূড়ান্তমুখী হয় তাঁর এ কাব্যগ্রন্থের মাধ্যমে।
- এতে ৪০টি কবিতা অন্তর্ভূক্ত আছে।

শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার,
- তোমাকে অভিবাদন প্রিয়তমা,
- কোথাও কোন ক্রন্দন নেই,
- আমার চুম্বনগুলো পৌছে দাও।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া
.
'উজানে মৃত্যু' নাটকের রচয়িতা-
  1. সেলিম আল দীন
  2. সৈয়দ শামসুল হক
  3. সৈয়দ মুজতবা আলী
  4. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:
- ১৯২২ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন।
- ছাত্রাবস্থায় তিনি 'ভোরের আলো' নামের হাটে লেখা পত্রিকা সম্পাদন করেন।

তাঁর রচনা সমূহ:
নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু।

উপন্যাস:

- লালসালু,
- চাঁদের আমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান।

গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নজরুল পুরস্কার চালু করে -
  1. শিল্পকলা একাডেমি
  2. নজরুল ইনস্টিটিউট
  3. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  4. বাংলা একাডেমি
ব্যাখ্যা
নজরুল পুরস্কার:

- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমিতে নজরুল পুরস্কার ২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- অনুষ্ঠানে নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী শাহীন সামাদকে বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়।
- এই পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৪ মে ২০২৩।
.
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে?
  1. গাজী আসলাম
  2. কাজী সালাউদ্দিন
  3. নিজাম উদ্দীন
  4. নাজমুল হাসান পাপন
ব্যাখ্যা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation):

- সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত।
- এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
- এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি প্রতিষ্ঠার ১৯৭৬ সালে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

তথ্যসূত্র - বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট।
.
হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নয় কোনটি?
  1. চন্দ্রকথা
  2. শ্রাবণ মেঘের দিন
  3. জয়যাত্রা
  4. নয় নম্বর বিপদ সংকেত
ব্যাখ্যা

হুমায়ূন আহমেদ:

- 'মুক্তির গান' হুমায়ূন আহমেদের পরিচালিত চলচ্চিত্র নয়।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে।
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)।
- তাঁর অন্যন্যা চলচ্চিত্র গুলো হলো,
- শ্রাবণ মেঘের দিন (২০০০), দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), নয় নম্বর বিপদ সংকেত (২০০৭) এবং আমার আছে জল (২০০৮)।

জয়যাত্রা তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র; যা ২০০৪ সালে মুক্তি পায়। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
Choose the correct spelling.
  1. Recommendation
  2. Recomendation
  3. Recommedation
  4. Recommendition
ব্যাখ্যা
♦ Recommendation: 
English meaning: a suggestion that something is good or suitable for a particular purpose or job.
Bangla meaning: সুপারিশ; পরামর্শ।

Source: Accessible & Cambridge dictionary.
.
Choose the synonym of the word 'Panic'.
  1. Mistake
  2. Fussy
  3. Horror
  4. angry
ব্যাখ্যা
♦ Panic: 
English meaning: a sudden strong feeling of fear that prevents reasonable thought and action.
Bangla meaning: দ্রুত ছড়িয়ে পড়ে এমন অবুঝ নিয়ন্ত্রণহীন আতঙ্ক। 

Options,
- Mistake: ভুল; ভ্রম; প্রমাদ।
- Fuss: ত্রস্তব্যস্ততা; বাড়াবাড়ি; অযথা উত্তেজনা
- Horror: বিভীষিকা; আতঙ্ক; আতঙ্কবোধ
- Angry: ক্রুদ্ধ; রুষ্ট।

অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of the word 'Panic'- Horror.

Source: Accessible & Cambridge Dictionary.
.
Change the voice: Please give me that book.
  1. You are requested to give me that book.
  2. You were requested to give me that book.
  3. You are being requested to give me that book.
  4. I request you to give me that book.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়। 
- Tense অনুযায়ী Auxiliary verb.
- মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।

- Active voice এর শুরুতে Please  থাকলে passive voice এ you are requested to বসে,
- active voice টি present এ রয়েছে তাই passive voice এ present tense হবে।

Active: Please give me that book.
Passive: You are requested to give me that book.
.
She was ill but she went to school. (make it simple)
  1. Despite her illness, she go to school.
  2. Inspite her illness, she went to school.
  3. Despite her illness, she went to school.
  4. Despite of her illness, she went to school.
ব্যাখ্যা
♦ Compound to simple:

• But যুক্ত Compound sentence কে simple sentence এ রূপান্তর: 
- শুরুতে in spite of/despite বসে।
- person অনুযায়ী possessive form যেমন: my/his/her বসে। 
- প্রথম clause এর adjective এর noun form + দ্বিতীয় clause ব্যবহার করা হয়।

Compound: She was ill but she went to school.
Simple: Despite her illness, she went to school.
১০.
Rohan is the tallest player in the cricket team. (make it positive)
  1. No other player in the cricket team is tall as Rohan.
  2. No other player in the cricket team is as taller than Rohan.
  3. No other player in the cricket team is as tall as Rohan.
  4. No other player in the cricket team was as tall as Rohan.
ব্যাখ্যা
• Superlative Degree কে Positive Degree তে রূপান্তর করার নিয়ম:
- প্রথমে No other বসে।
- প্রদত্ত Superlative এর পরের অংশ বসে।
- verb বসে।
- so/as বসে।
- Superlative Degree এর Positive form বসে ।
- as বসে।
- মূল sentence এর subject.

Superlative: Rohan is the tallest player in the cricket team.
Positive: No other player in the cricket team is as tall as Rohan.
১১.
IUCN হলো -
  1. পর্যটন সংস্থা
  2. নদী রক্ষা বিষয়ক সংস্থা
  3. আবহাওয়া সংস্থা
  4. জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা
ব্যাখ্যা
IUCN:
- IUCN-এর পূর্ণরূপ: International Union for Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা
- IUCN একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক এবং টেকসই ব্যবহারের ক্ষেত্রে কাজ করে। 
- এটি প্রতিষ্ঠিত হয় ৫ অক্টোবর, ১৯৪৮ সালে।
- IUCN এর সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে।
- এটি নিয়ে বিশ্বের ১৬০টির অধিক দেশ কাজ করছে।

অন্যদিকে -
- World Meteorological Organization (WMO) হলো বিশ্ব আবহাওয়া সংস্থা।
- World Wide Fund for Nature (WWF) হলো প্রাকৃতিক পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা।
- United Nations World Tourism Organization হলো বিশ্ব পর্যটন সংস্থা।

উৎস: IUCN এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র কোন দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দিয়েছে?
  1. কুক আইল্যান্ডস
  2. নিউই দ্বীপ
  3. ক ও খ
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
কুক আইল্যান্ডস ও নিউই দ্বীপ:
- নিউই হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের একটি স্ব-শাসিত অঞ্চল। 
- এটি কুক দ্বীপপুঞ্জের সবচেয়ে পশ্চিমে অবস্থিত কিন্তু প্রশাসনিকভাবে তাদের থেকে আলাদা।
- নিউকে কখনও কখনও 'পলিনেশিয়ার শিলা' বলা হয়।
- এর রাজধানী এবং বৃহত্তম বসতি হল এলফি।
- 'কুক আইল্যান্ডস ও নিউই দ্বীপ' দুটিকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
- কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলার অংশ হিসাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করেছেন৷
- ১৮টি দেশের আয়োজনে হোয়াইট হাউজের সম্মেলনে কুক আইল্যান্ড ও নিউইকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।চ

উৎস: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, Al Jazeera.
১৩.
শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান 'এক্স-৫৯' নির্মাণ করে কোন দেশ?
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
'এক্স-৫৯' বিমান:
- শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম (সুপারসনিক) বিমান 'এক্স-৫৯'।
- দ্রুতগতির ফ্লাইট পরিচালনার জন্য এক্স-৫৯ নামে একটি সুপারসনিক উড়োজাহাজ নির্মাণ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
- উড়োজাহাজ ও অস্ত্র নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন নাসার জন্য এই উড়োজাহাজ তৈরি করেছে।
- এর অন্যতম বৈশিষ্ট্য, অন্য সুপারসনিক উড়োজাহাজের চেয়ে শব্দ কম।
- সুপারসনিক উড়োজাহাজে বাণিজ্যিক চলাচলের অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করে দেখছে নাসার গ্লেন রিসার্চ সেন্টার।
- তারা বলছে, সম্ভাব্য অর্ধশত পথে সুপারসনিক উড়োজাহাজ যাত্রী পরিবহন করতে পারবে।
- এসব পথ হবে মূলত আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের এপার থেকে ওপারে।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১৪.
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সাধারণত AI এর জন্য ব্যবহৃত হয় না?
  1. LISP
  2. Perl
  3. Python
  4. PROLOG
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

• পার্ল (Perl):
- এটি একটি উচ্চস্তরের ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়না।
- ১৯৮৭ সালে ল্যারি ওয়াল এটি উদ্ভাবন করেন।

 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
১৫.
মাইক্রোসফট সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ক্লাউড ফ্লাটফর্ম- Azure
  2. সার্চ ইঞ্জিন- Bing
  3. প্রতিষ্ঠাতা- স্টিভ ওজনিয়াক
  4. বর্তমান CEO- সত্য নাদেলা
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: Microsoft
১৬.
টুইটার এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সানফ্রান্সিসকো
  2. ম্যানলো পার্ক
  3. মাউন্ট ভিউ
  4. ভার্জিনিয়া
ব্যাখ্যা
• টুইটার (এক্স):
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: টুইটারের ওয়েবসাইট, ব্রিটানিকা
১৭.
নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় না?
  1. ছানি
  2. লিভার ক্যান্সার
  3. প্লাস্টিক সার্জারি
  4. প্রোস্টেট ক্যান্সার
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান,
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?
  1. রেজিস্টার
  2. এনকোডার
  3. ডিকোডার
  4. কাউন্টার
ব্যাখ্যা
• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। 
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 23 = 8টি ইনপুট হয় তাহলে 3টি আউটপুট হবে।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।
- এনকোডারের সাহায্যে যে কোন আলফানিউমেরিক বর্ণকে অ্যাসকি, ইবিসিডিক ইত্যাদি কোডে পরিণত করা যায়। সেজন্য ইনপুট ব্যবস্থায় কী-বোর্ডের সঙ্গে এনকোডার যুক্ত থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৯.
কোন কাজে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় না?
  1. পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
  2. পুলিশের সাহায্যকারী হিসেবে
  3. নিরাপত্তার কাজে
  4. মেইল ডেলিভারির কাজে
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়। 
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'। 
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ। 
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল। 
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট। 
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ। 
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

• রোবটিক্সের ব্যবহার:
- ম্যানুফ্যাকচারিং-এ
- বিপজ্জনক কাজে
- ভারী শিল্প কারখানায়
- মেইল ডেলিভারির কাজে
- নিরাপত্তার কাজে
- পুলিশের সাহায্যকারী হিসেবে
- সামরিক ক্ষেত্রে
- ঘরোয়া কাজে
- চিকিৎসা ক্ষেত্রে, ইত্যাদি

- চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশনে সার্জনদের নানা ধরণের কাজে রোবট সহায়তা করে তবে পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে রোবট ব্যবহৃত হয়না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২০.
'Stopped' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ছিপিযুক্ত
  2. ছিপি
  3. শেষ সংবাদ
  4. বিরাম-ঘড়ি
ব্যাখ্যা
• 'Stopped' এর বাংলা পরিভাষা - ছিপিযুক্ত।

অন্যদিকে:
- 'Stopper' এর বাংলা পরিভাষা - ছিপি।
- 'Stop-Press' এর বাংলা পরিভাষা - শেষ সংবাদ।
- 'Stop-Watch' এর বাংলা পরিভাষা - বিরাম-ঘড়ি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২১.
নিচের কোন শব্দে সন্ধি জনিত অপপ্রয়োগ ঘটেছে?
  1. বাগীশ্বরী
  2. উপরোক্ত
  3. অদ্যাবধি
  4. জ্যোতিরিন্দ্র
ব্যাখ্যা
- 'উপরোক্ত' শব্দের শুদ্ধরূপ - উপর্যুক্ত / উপরিউক্ত।
- এটি সন্ধিজনিত অপপ্রয়োগ।
- এটি একটি বিসর্গ সন্ধি।

অন্যদিকে,
- অদ্যাবধি,
- উপর্যুক্ত,
- জ্যোতিরিন্দ্র। 
শব্দ গুলোর সঠিক প্রয়োগ হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
২২.
'কূল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পুলিন
  2. গোত্র
  3. বেলাভূমি
  4. বালুকাবেলা
ব্যাখ্যা
'কূল' শব্দের সমার্থক শব্দ:
- তীর,
- তট,
- বেলাভূমি,
- সৈকত,
- ধার,
- বালুকাবেলা,
- কিনারা,
- পুলিন,
- পাড়।

'কুল' শব্দের সমার্থক শব্দ:   
- বংশ,
- গোত্র,
- গোষ্ঠী,
- জাত,
- বৰ্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
২৩.
'Perpetual' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুস্রবণ
  2. প্রত্যক্ষ রূপ
  3. প্রত্যক্ষ
  4. চিরস্থায়ী
ব্যাখ্যা
• 'Perpetual' এর বাংলা পরিভাষা - চিরস্থায়ী।

অন্যদিকে: 
- 'Percolation' এর বাংলা পরিভাষা - অনুস্রবণ।
- 'Perception' এর বাংলা পরিভাষা - প্রত্যক্ষ রূপ।
- 'Percept' এর বাংলা পরিভাষা - প্রত্যক্ষ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।