পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Bangla - 06: বাক্যের শ্রেণি বিভাগ, বাক্য রূপান্তর, প্রকৃতি-প্রত্যয়, উক্তি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ'- বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে -
  1. ক) তুমি চেষ্টা করোনি এবং ব্যর্থ হয়েছ।
  2. খ) তুমি চেষ্টা করে ব্যর্থ হয়েছ।
  3. গ) যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
  4. ঘ) তুমি চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছ।
সঠিক উত্তর:
গ) যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
উত্তর
সঠিক উত্তর:
গ) যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের জটিল রূপ হচ্ছে যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ

• সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর করার নিয়ম:
যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন- তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
সরল বাক্য: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
জটিল বাক্য: যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
'কাজল নিয়মিত লেখাপড়া'- আদর্শ বাক্যের কোন গুণটি অনুপস্থিত?
  1. ক) আসত্তি
  2. খ) যোগ্যতা  
  3. গ) আকাঙ্খা 
  4. ঘ) আকাঙ্ক্ষা 
সঠিক উত্তর:
ঘ) আকাঙ্ক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আকাঙ্ক্ষা 
ব্যাখ্যা
- বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
- উল্লেখিত বাক্যে আকাঙ্ক্ষা গুণটি অনুপস্থিত রয়েছে।

• আকাঙ্ক্ষা: 
- বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
যেমন-
- ছেলেরা খেলে
- কাজল নিয়মিত লেখাপড়া
উপরের দু'টি বাক্যই অসম্পূর্ণ। অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। বাক্যগুলো এভাবে পরিপূর্ণ করা যায়-
- ছেলেরা ফুটবল খেলে। 
- কাজল নিয়মিত লেখাপড়া করে।

• আদর্শ বাক্যের জন্যে তিনটি গুণ থাকা থাকা জরুরি।
১। আকাঙ্ক্ষা,
২। আসত্তি,
৩। যোগ্যতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর।
.
কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
  1. ক) বাজিকর
  2. খ) পাগলামি
  3. গ) বিবিয়ানা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সবগুলো অপশন সঠিক।

•  তদ্ধিতান্ত শব্দ: 
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।

• প্রদত্ত অপশনগুলোর তদ্ধিতান্ত শব্দ:
- বাবুয়ানা = বাবু + আনা।
- পাগলামি = পাগল + আমি। 
- বাজিকর = বাজি+ কর।
উপরের 'আনা', 'আমি', 'কর' ইত্যাদি হলো তদ্ধিত প্রত্যয় এবং বাবুয়ানা, পাগলামি ও বাজিকর হচ্ছে তদ্ধিতান্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
'বাবুয়ানি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি?
  1. ক) বাবু+ইনি
  2. খ) বাবুয়া+এনি
  3. গ) বাবু+আনি
  4. ঘ) বাবুয়া+ইনি
সঠিক উত্তর:
গ) বাবু+আনি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাবু+আনি
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে- বাবু+আনি = বাবুয়ানি।

 আনি প্রত্যয় যোগে আরো কয়েকটি শব্দ হচ্ছে-
• প্রদত্ত শব্দ -- প্রকৃতি ও প্রত্যয়
- জ্বালানি --- জ্বাল্‌+আনি।
- ঝাঁকানি --- ঝাঁক্‌+আনি।
- শুনানি ---- শুন্‌+আনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে?
  1. ক) উক্তি
  2. খ) বক্তব্য
  3. গ) বাচ্য
  4. ঘ) বাক্য
সঠিক উত্তর:
ক) উক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) উক্তি
ব্যাখ্যা
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।

• উক্তি দুই প্রকার:
১/ প্রত্যক্ষ উক্তি ও
২/ পরোক্ষ উক্তি।
যেমন:
ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।” – এটি প্রত্যক্ষ উক্তি।
ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে। – এটি পরোক্ষ উক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
'আমরা রোজ বেড়াতে যেতাম' - এটি কোন ধরনের বাক্য?
  1. ক) বিবৃতিবাচক বাক্য
  2. খ) প্রশ্নবাচক বাক্য
  3. গ) আবেগবাচক বাক্য
  4. ঘ) অনুজ্ঞাবাচক বাক্য
সঠিক উত্তর:
ক) বিবৃতিবাচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিবৃতিবাচক বাক্য
ব্যাখ্যা
- 'আমরা রোজ বেড়াতে যেতাম' বিবৃতিবাচক বাক্যের উদাহরণ।

• বিবৃতিবাচক বাক্য:
- সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে।
- বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
যেমন-
আমরা রোজ বেড়াতে যেতাম ।
তারা তোমাদের ভোলেনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) অম্‌+ল
  2. খ) মেঘ+লা
  3. গ) নম্‌+র
  4. ঘ) হাম্‌+লা
সঠিক উত্তর:
খ) মেঘ+লা
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘ+লা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে মেঘ+লা = মেঘলা। যা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

• অন্যান্য অপশন:
অম্‌+ল = অম্ল।
নম্‌+র = নম্র।
হাম্‌+লা = হামলা।
উপরের সবগুলো কৃৎ প্রত্যয়ের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কী বাক্য বলে?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) অক্রিয় বাক্য
  3. গ) সরল বাক্য
  4. ঘ) জটিল বাক্য
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য

• যৌগিক বাক্য:
- এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
  যেমন- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
'কপট' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) কপ্‌+ওট
  2. খ) কপ্‌+অট
  3. গ) কপ+ওট
  4. ঘ) কপ্‌+অনট
সঠিক উত্তর:
খ) কপ্‌+অট
উত্তর
সঠিক উত্তর:
খ) কপ্‌+অট
ব্যাখ্যা
- 'কপট' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় হচ্ছে কপ্‌+অট

• কপট (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে কপোট্‌।
- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় হচ্ছে কপ্‌+অট।
- এর অর্থ হচ্ছে প্রতারক, শঠ, মিথ্যাচারী, ভণ্ড, পরিচয় গোপনকারী, ছদ্মবেশী।

উৎস:
১. আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।