পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ জুন, ২০২০সময়38 minutes৬৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস | স্টোরম্যান | ১৮.০৫.২০১৮ (গ্রেড-১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ জুন, ২০২০ · ৭০ প্রশ্ন

.
'আলস্য' কোন প্রকারের বিশেষণ?
  1. ক) জাতিবাচক
  2. খ) গুণবাচক
  3. গ) সমষ্টিবাচক
  4. ঘ) নেতিবাচক
অনির্ধারিত
ব্যাখ্যা
আলস্য বিশেষণ নয়, বিশেষ্য। যে বিশেষ্য দ্বারা দোষ গুনের নাম বোঝায় তা গুণবাচক বিশেষ্য। আলস্য গুণবাচক বিশেষ্য। যেমনঃ সৌরভ, স্বাস্থ্য, সুখ, দুঃখ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী অভিধান।
.
'হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) পান্না কায়সার
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) সালমা হোসেন
ব্যাখ্যা
'হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা পান্না কায়সার।
.
'পানি'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) ইরা
  2. খ) মহি
  3. গ) ধাবা
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
পানি - জল, ইরা, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
অভিধানে কোন শব্দটি আগে আসবে?
  1. ক) চাঁপা
  2. খ) চানা
  3. গ) চালা
  4. ঘ) চাঁটি
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুযায়ী শব্দের ক্রম হবেঃ চাঁটি - চাঁপা - চানা - চালা।
.
'রানার' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) যতীন্দ্রমোহন বাগচী
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
শ্রমজীবী মানুষদের নিয়ে ‘রানার’ কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এ কবিতাটি মূলত ডাক হরকরাদের নিয়ে লেখা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'যুগপৎ' শব্দের অর্থ কি?
  1. ক) যুক্তপথ
  2. খ) একই সময়ে
  3. গ) এক যুগের পর
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
যুগপৎ - একই সময়ে, at the same time; simultaneously.
.
'পূজারিণী' কবিতাটির লেখক কে?
  1. ক) কবি শামসুর রাহমান
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'পূজারিণী' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত দোলন-চাঁপা কাব্যগ্রন্থের অন্তর্গত। দোলন-চাঁপা কবির প্রেম-প্রধান কবিতার বই। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বাক্যতত্ত্বের অপর নাম কি?
  1. ক) ভাষা
  2. খ) প্রাতিপদিক
  3. গ) পদক্রম
  4. ঘ) সাধিত শব্দ
ব্যাখ্যা
বাক্যের সঠিক গঠনপ্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় আলোকপাত করে এ ভাষার বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়।
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা
ফারসি শব্দঃ ‘হাজার’ ফারসি শব্দ। সূত্র-অভিগম্য অভিধান, বাংলা একাডেমী।
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোযখ, নামায, ফেরেশতা, বেহেশত, রোযা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, দোকান, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি হাঙ্গামা ইত্যাদি।
সূত্র - বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১০.
যা পূর্বে ছিল এখন নাই-
  1. ক) অবিনশ্বর
  2. খ) ভূতপূর্ব
  3. গ) অদৃষ্টপূর্ব
  4. ঘ) অবগত
ব্যাখ্যা
ভূতপূর্ব - যা পূর্বে ছিল, এখন নেই। অদৃষ্টপূর্ব - যা আগে দেখা যায় নি। অবিনশ্বর - যা নশ্বর নয়। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১১.
'Appendix' কি?
  1. ক) সূচিপত্র
  2. খ) আখ্যাপত্র
  3. গ) নির্ঘণ্ট
  4. ঘ) পরিশিষ্ট
ব্যাখ্যা
Appendix - পরিশিষ্ট; Index - নির্ঘণ্ট, সূচিপত্র। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১২.
'ছেলেটি অঙ্কে কাঁচা' - এ বাক্যে 'অঙ্ক' কোন কারক?
  1. ক) অধিকরণ
  2. খ) করণ
  3. গ) সম্প্রদান
  4. ঘ) অপাদান
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার কে (সময় এবং স্থানকে) অধিকরণ বলে। ক্রিয়াকে 'কোথায়, কখন, কী বিষয়' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক। ‘ছেলেটি কোন বিষয়ে কাঁচা?’ জিজ্ঞেস করা গেলে তাই অঙ্ক অধিকরণ কারক। সূত্র: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১৩.
'যা সহজে অতিক্রম করা যায় না' এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অনতিক্রম্য
  2. খ) দুরতিক্রম্য
  3. গ) দুর্গম
  4. ঘ) অগম্য
ব্যাখ্যা
যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যাওয়া কষ্টসাধ্য - দুর্গম। গমনের অযোগ্য - অগম্য। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪.
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়?
  1. ক) প্রকৃতির সৌন্দর্য
  2. খ) প্রকৃতির বিরুপতা
  3. গ) বসন্তের আমেজ
  4. ঘ) শীতের রিক্ততা
ব্যাখ্যা
কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ‘তাহারেই পড়ে মনে’ প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। কবিতায় কবির অনুভূতির সাথে শীতের রিক্ততা তুলনীয়। তবে কবিতায় উল্লেখ আছে বসন্ত ঋতুর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৫.
নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি?
  1. ক) ভ
  2. খ) ঠ
  3. গ) ফ
  4. ঘ) চ
ব্যাখ্যা
চ অল্পপ্রাণ ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণে জোরে নিঃশ্বাস সংযোজিত হয় তাদের মহাপ্রাণ এবং যাদের জোরে নিঃশ্বাস সংযোজিত হয় না তাদের অল্পপ্রাণ ধ্বনি বলে। ১ম ও ৩য় বর্গের ধ্বনি সমূহ অল্পপ্রাণ ধ্বনি এবং ২য় ও ৪র্থ বর্গের ধ্বনিসমূহ হলো মহাপ্রাণ ধ্বনি। তাই তৃতীয় বর্গের ধ্বনি সমূহ হলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
১৬.
'নীলাম্বর' কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) দ্বিগু
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমনঃ দশ আনন যার = দশানন, চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী, পদ্মনাভ = পদ্ম নাভিতে যার, নীলাম্বর = নীল অম্বর যার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
  1. ক) ৬
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
সাহিত্যে অলঙ্কার প্রধানত দুই প্রকার। যথাঃ শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। Source: Banglapedia
১৮.
'পাখির ডাক' এক কথায় প্রকাশ কি?
  1. ক) কেকা
  2. খ) হ্রেষা
  3. গ) কুজন
  4. ঘ) অজিন
অনির্ধারিত
ব্যাখ্যা
হরিণের চামড়া - অজিন। ময়ূরের ডাক - কেকা। ঘোড়ার ডাক - হ্রেষা। পাখির ডাক - কূজন। কুজন - মন্দলোক। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৯.
বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
  1. শ্রী চৈতন্য
  2. বিদ্যাপতি
  3. জয়দেব
  4. জ্ঞানদাস
ব্যাখ্যা

সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সহ প্রায় সকল বইতে, পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়েছে বাঙালী কবি জয়দেবকে (রাজা লক্ষণ সেনের সভাকবি)। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে 'গীতগোবিন্দম' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন। তবে, এটি রচিত হয়েছে সংস্কৃত ভাষায়।
সৌমিত্র শেখরের মতে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডীদাস এবং তাঁর রচিত রচিত শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষায় লেখা প্রথম কোন লেখকের একক গ্রন্থ।

শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা অনুসারে - অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।

আমরা ধরে নিচ্ছি, পদাবলীর আদিকবি বাঙালী কবি জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়। এবং, বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস।
হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে বলা আছে, পদাবলীর অনেক লেখকের নামই কালের স্রোতে হারিয়ে গেছে। তাই, স্বাভাবিকভাবেই আদি কবির ব্যাপারে নির্ণয় করা কিছুটা বিতর্ক সাপেক্ষ। পরীক্ষাতে এই প্রশ্ন আসলে নিজের বিবেচনাপ্রসূত উত্তর দিবেন। আমরা যথাযথ রেফারেন্স সহকারে সকল তথ্য উপস্থাপনের চেষ্টা করলাম।

২০.
'আমারও পরাণ যাহা চায়' গানটির রচয়িতা কে?
  1. ক) কবি শামসুর রাহমান
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
'আমারও পরাণ যাহা চায়' গানটির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
২১.
Choose the right sentence.
  1. ক) The light went out while we eat our supper.
  2. খ) The light went out while we were having our supper.
  3. গ) The light went out while we have our supper.
  4. ঘ) The light went out while we are at supper.
ব্যাখ্যা
While দ্বারা দুটি clause যুক্ত থাকলে প্রথম clause টি যদি past indefinite tense হয় তবে পরের clause টি past continuous tense হবে। সুতরাং সঠিক বাক্যঃ The light went out while we were having our supper.
২২.
'Good face is the best letter of recommendation' was stated by :
  1. ক) Queen Elizabeth
  2. খ) Indira Gandhi
  3. গ) Mother Teresa
  4. ঘ) Robert Browning
ব্যাখ্যা
Queen Elizabeth I quote: A good face is the best letter of recommendation.
২৩.
'বাঁচ এবং বাঁচতে দাও' এর সঠিক Translation কোনটি?
  1. ক) Live and let to live
  2. খ) Live and let live
  3. গ) Live and give to live
  4. ঘ) Live and give live
ব্যাখ্যা
‘বাঁচ’ ইংরেজি হলো ‘Live’, এবং ‘বাঁচতে দাও’ এর ইংরেজি ‘let live’। সুতরাং, 'বাঁচ এবং বাঁচতে দাও' এর সঠিক Translation - Live and let live
২৪.
'Bag and baggage' idiom - এর অর্থ কি?
  1. ক) Belongings
  2. খ) Heavy things
  3. গ) Leaving nothing behind
  4. ঘ) Costly things
ব্যাখ্যা
♦ Bag and baggage:
English meaning: with all possessions: completely.
Bangla meaning: তল্পিতল্পাসহ/সবকিছু সাথে নিয়ে।

Example: He left the place bag and baggage.

• Options,
- belongings: বিবিধ বস্তু বা অস্থাবর সম্পত্তি। 
- heavy things: ভারী জিনিসপত্র। 
- leaving nothing behind: পিছনে কিছুই ছেড়ে না। 
- costly thing: ব্যয়বহুল জিনিস। 

• অপশন বিবাচনা করে দেখা যায়, 'Bag and baggage' idiom এর অর্থ আর 'leaving nothing behind' অপশনটি প্রায় একই অর্থ প্রকাশ করছে,
- তাই 'Bag and baggage' idiom এর অর্থ - leaving nothing behind .

Source: Merriam-Webster Dictionary.
২৫.
Which one is the correct sentence?
  1. ক) I found his pulse
  2. খ) I felt his pulse
  3. গ) I examined his pulse
  4. ঘ) I saw his pulse
ব্যাখ্যা
Feel someone's pulse - to measure how fast someone's heart is beating. সুতরাং pulse এর সাথে feel ব্যতীত অন্য verb সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং সঠিক বাক্যঃ I felt his pulse
২৬.
Write the meaning of the phrase 'Out of date'
  1. ক) At night
  2. খ) Out of fashion
  3. গ) Smart
  4. ঘ) End of the day
ব্যাখ্যা
Out of date - old-fashioned; outmoded; out of fashion.
২৭.
What is the plural of 'Criterion'?
  1. ক) Criterions
  2. খ) Criteria
  3. গ) Criteriones
  4. ঘ) Criterias
ব্যাখ্যা
Singular noun - criterion, plural noun: criteria.
২৮.
Who has written 'Long Walk to Freedom'?
  1. ক) Nelson Mandela
  2. খ) Abul Kalam Azad
  3. গ) George Washington
  4. ঘ) Rajib Gandhi
ব্যাখ্যা
The autobiography Long Walk to Freedom, which chronicles his early life and years in prison, was published in 1994. Source: britannica.com
২৯.
'A thing of beauty is a joy for ever ' was stated by:
  1. ক) John Keats
  2. খ) Robert Herrick
  3. গ) Francis Bacon
  4. ঘ) Shelley
ব্যাখ্যা

A thing of beauty is a joy for ever:
Its loveliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing.
-- Endymion by John Keats

৩০.
Who is known as 'The Poet of Nature' in English literature?
  1. ক) William Wordsworth
  2. খ) Napoleon
  3. গ) Shakespeare
  4. ঘ) Charls Dickens
ব্যাখ্যা
William Wordsworth কে বলা হয় ‘The Poet of nature’. তার আরো কয়েকটি উপাধি হলো- Poet of Childhood, Lake Pote, Father of Romantic Age. [Source: Live MCQ lecture]
৩১.
I ______ tennis every sunday morning.
  1. ক) playing
  2. খ) play
  3. গ) am played
  4. ঘ) am play
ব্যাখ্যা
নিত্য ঘটনা সাধারণত present indefinite tense হয়। সুতরাং এখানে verb এর base form - play হবে।
৩২.
Babies ____ when they are hungry.
  1. ক) cry
  2. খ) cries
  3. গ) cried
  4. ঘ) are crying
ব্যাখ্যা
সাধারণ ঘটনার বর্ণনা present indefinite tense এ হয়। Sub plural হওয়ায় verb এর base form হবে।
সুতরাং এখানে verb এর base form - cry হবে।
৩৩.
They went ____ the rain.
  1. ক) Despite
  2. খ) In spite
  3. গ) Under
  4. ঘ) Avoiding
ব্যাখ্যা
Despite something অর্থ কোন কিছু সত্ত্বেও। In spite of something অর্থও কোন কিছু সত্ত্বেও। কিন্তু অপশনে of না থাকায় despite হবে শূন্যস্থানে।
৩৪.
Antonym of the Word 'Concord' is:
  1. ক) Conflict
  2. খ) Saintly
  3. গ) Thrifty
  4. ঘ) Harmony
ব্যাখ্যা
concord - agreement or harmony between people or groups.
৩৫.
What ____ last night?
  1. ক) you did
  2. খ) did you do
  3. গ) had you done
  4. ঘ) did you
ব্যাখ্যা
বাক্যে last night থাকলে past indefinite tense হবে। এবং বাক্য যদি interrogative হয় তবে structure হবেঃ Wh questions + did + V1 + extension + ? । সুতরাং শূন্যস্থানে did you do হবে যথার্থ expresion.
৩৬.
Octopuses have not only large size ____ also well developed nervous system.
  1. ক) but
  2. খ) and
  3. গ) are
  4. ঘ) and have
ব্যাখ্যা
Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়। অর্থাৎ Compound sentence এ দুই বা ততােধিক principal clause বা coordinate clause থাকে। এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, or else, both -- and, either --- or, neither ---- nor, not only ---- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে। সুতরাং বাক্যটি সম্পূর্ণ করতে শূন্যস্থানে but হবে।
৩৭.
'None can do this' এর interrogative form কি হবে?
  1. ক) Can none do this?
  2. খ) Can anyone do this?
  3. গ) Who cannot do this?
  4. ঘ) Who can do this?
অনির্ধারিত
ব্যাখ্যা
None/Nobody/No one যুক্ত বাক্য interrogative করতে হলে who দ্বারা শুরু করে এবং বাকি অংশটি affirmative করতে হবে। আবার auxiliary verb কে শুরুতে এনে anyone/anybody এবং বাকি অংশ লিখেও interrogative করা যাবে। সুতরাং, Who can do this? এবং Can anyone do this? দুটোই সঠিক।
৩৮.
'Man is mortal' এর সঠিক Negative sentence কোনটি?
  1. ক) Man is not mortal.
  2. খ) Man is immortal.
  3. গ) No man is mortal.
  4. ঘ) No man is immortal.
ব্যাখ্যা
কোন বাক্যকে negative করতে হলে লক্ষ্য রাখতে হবে যেনো বাক্যটি negative হয় এবং অর্থেরও পরিবর্তন না হয়। সুতরাং সঠিক বাক্য হবে No man is immortal।
৩৯.
'বিপদ কখনও একা আসে না' বাক্যটির ইংরেজি রুপ কোনটি?
  1. ক) Misfortunes never alone comes.
  2. খ) Misfortunes comes never alone.
  3. গ) Misfortunes never alone come.
  4. ঘ) Misfortunes never come alone.
ব্যাখ্যা
Adverb ‘never’ সবসময় sub এর পরপর বসে। Misfortunes plural হওয়ায় verb হবে plural। সুতরাং, 'বিপদ কখনও একা আসে না' বাক্যটির ইংরেজি রুপ Misfortunes never come alone.
৪০.
ECNEC means :
  1. ক) Executive Committee of the National Economic Council.
  2. খ) Executive Council of the National Economic Committee.
  3. গ) Executive Committee on National Economic Cooperation.
  4. ঘ) Executive Committee of National Election Commission.
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক (ইংরেজীঃ ECNEC - Executive Committee of National Economic Council) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের অধীনস্ত একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকান্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
[সূত্র: cabinet.gov.bd]
৪১.
অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশের মাথা পিছু আয় কত মার্কিন ডলার?
  1. ক) ১৩২০
  2. খ) ১৩৪৪
  3. গ) ১৪৬৬
  4. ঘ) ১৫৮০
অনির্ধারিত
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯ অনুসারে চলতি মূল্যে বাংলাদেশের জনগণের মাথাপিছু জাতীয় আয় ১৯০৯ মার্কিন ডলার।
৪২.
BEPZA অর্থ কি?
  1. ক) Bangladesh Export Processing Zone Authority
  2. খ) Bangladesh Export Processing Zone Area
  3. গ) Bangladesh Export Procuring Zone Area
  4. ঘ) Bangladesh Export Procuring Zone Authority
ব্যাখ্যা
BEPZA - Bangladesh Export Processing Zone Authority. এটি EPZ নিয়ন্ত্রণকারী সংস্থা।
৪৩.
আলবেনিয়ার রাজধানীর নাম কি?
  1. ক) ভিয়েনা
  2. খ) তিরানা
  3. গ) স্টকহোম
  4. ঘ) জুরিখ
ব্যাখ্যা
তিরানা আলবেনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সুইজারল্যান্ডের একটি শহর জুরিখ। সুইডেনের রাজধানী স্টকহোম। Source: worldatlas.com
৪৪.
বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
  1. ক) ১৪ ডিসেম্বর
  2. খ) ১৬ ডিসেম্বর
  3. গ) ২১ ডিসেম্বর
  4. ঘ) ২৩ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সব শহীদ বুদ্ধিজীবীর প্রকৃত সংখ্যা অদ্যাবধি নিরূপণ করা সম্ভব হয় নি। প্রাপ্ত তথ্যসূত্র থেকে শহীদদের মোটামুটি একটা সংখ্যা দাঁড় করানো যায়। এঁদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী,এবং অন্যান্য ২ জন।
Source: Banglapedia
৪৫.
মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?
  1. ক) মেহেরপুর
  2. খ) কুষ্টিয়া
  3. গ) চুয়াডাঙ্গা
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। এর নকশাকার তানভীর কবির। ১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী মুজিবনগর সরকারের শপথগ্রহণের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়। ১৯৭৪ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯৮৭ সালের ১৭ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। এই সৌধে ২৩টি ত্রিকোণাকৃতি স্তম্ভ রয়েছে পাকিস্তান আমলের ২৩ বছরকে নির্দেশ করে। সামগ্রিকভাবে এতে উদীয়মান সূর্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়কে বুঝানো হয়।
Source: Banglapedia
৪৬.
বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে?
  1. ক) শ্রীলংকা
  2. খ) জিম্বাবুয়ে
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
২০০৫ সালে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে, বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে ৩-২ ব্যবধানে এবং টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে।
৪৭.
মসজিদের শহর বলা হয় কোনটিকে?
  1. ক) রিয়াদ
  2. খ) জাকার্তা
  3. গ) ঢাকা
  4. ঘ) ইস্তানবুল
ব্যাখ্যা
ঢাকাকে মসজিদের শহর বলা হয়। তবে সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বাগেরহাটকে মসজিদের শহর বলে আখ্যায়িত করেছে।
৪৮.
বাংলাদেশের কোন শহরটিকে প্রথম 'সাইবার সিটি' বলা হয়?
  1. ক) রাজশাহী
  2. খ) চট্রগ্রাম
  3. গ) ঢাকা
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
২৭ জুলাই ২০১৯ পরাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, 'দেশের প্রথম ‘ডিজিটাল সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করলো সিলেট। এখন সিলেট নিরাপত্তা সুবিধা সহ আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠেছে।' বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় স্থাপিত ‘পাবলিক ওয়াইফাই জোন’ ও ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংবলিত আইপি ক্যামেরা বেজড সার্ভিলেন্স সিস্টেম’ এবং তথ্য কমিশনের উদ্যোগে বাস্তবায়িত ‘তথ্য অধিকার (আরটিআই) অনলাইন ট্র্যাকিং সিস্টেম’-এর পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কিন্তু, এখানে উল্লেখ্য যে, নির্দিষ্ট করে সাইবার সিটির বিষয়ে ২০১৫ সালে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঘোষণা দিয়েছিলেন 'চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় দেশের প্রথম সাইবার সিটি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) হাইটেক পার্ক তৈরী হবে।' কিন্তু ভূমি জটিলতায় তা এখনও বাস্তবায়ন হয়নি।
Source: দৈনিক সমকাল
৪৯.
কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) চীন
ব্যাখ্যা
সৌদিআরব এবং যুক্তরাজ্য উভয়য়ের কোন লিখিত সংবিধান নেই। সূত্রঃ ব্রিটানিকা।
৫০.
জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
  1. ক) যকৃত
  2. খ) ফুসফুস
  3. গ) হৃৎপিন্ড
  4. ঘ) চোখ
ব্যাখ্যা
জন্ডিস কোন রোগ নয়, এটি রোগের লক্ষণমাত্র। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস।
Source: LiveMCQ Archive
৫১.
কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থি?
  1. ক) রাঙামাটি
  2. খ) দিনাজপুর
  3. গ) জয়পুরহাট
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
কান্তজীউ মন্দির ইটের তৈরী অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেপা নদীর পারে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত।
Source: dinajpur.gov.bd
৫২.
বেলজিয়ামেরে মুদ্রার নাম কি?
  1. ক) ডলার
  2. খ) পাউন্ড
  3. গ) ইউরো
  4. ঘ) ফ্রা
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড। এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে। ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না। বাকি ৭টি ইইউ সদস্য দেশ যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন। ১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
Source: EU
৫৩.
ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?
  1. ক) আমাজান
  2. খ) টেমস্
  3. গ) রাইন
  4. ঘ) ভলগা
ব্যাখ্যা

ভলদাই পর্বত থেকে উৎপত্তি লাভ করা ভলগা নদী হলো ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় ৩,৫৩০ কিলোমিটার। এটি রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে।
দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী যা জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে জন্মলাভ করে ১০ টি দেশের মধ্য দিয়ে ২,৮৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কৃষ্ণসাগরে পতিত হয়েছে।
ইউরাল নদী তৃতীয় দীর্ঘতম নদী যা রাশিয়া ও কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২,৪২৪ কিলোমিটার।
নিপার নদী চতুর্থ দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য ২,২৪০ কিলোমিটার।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস এবং ব্রিটানিকা)

৫৪.
নাইজেরিয়ার মুদ্রার নাম কি?
  1. ক) নাইরান
  2. খ) নাইরি
  3. গ) নাইর
  4. ঘ) নাইরা
ব্যাখ্যা
নাইজেরিয়ার মুদ্রার নাম নাইরা।
Source: Britannica
৫৫.
সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণঃ
  1. ক) নৌচলাচলের বিপদ সংকেত
  2. খ) জাহাজ চলাচলের সুবিধা
  3. গ) ইন্টারনেট সংযোগ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সাবমেরিন কেবল হলো সাগরের তলদেশের স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল। এটি টেলিকমিউনিকেশনে এবং ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়। বাংলাদেশে সর্বপ্রথম ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলে যোগ দেয়।
সূত্রঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।
৫৬.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৩০°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের একটি কোন ৯০° হলে অপর দুইটি কোণের সমষ্টি হবে (১৮০° - ৯০°) = ৯০°
৫৭.
একটি পিঁপড়া প্রতি মিনিটে ৬ ফুট ওঠে এবং প্রতি ৬ ফুট পরপর সে ৪ ফুট নেমে আসে। ১২০ ফুট উচুঁ গাছে উঠতে তার কত সময় লাগবে?
  1. ক) ২০ মিনিট
  2. খ) ৪৫ মিনিট
  3. গ) ৫৮ মিনিট
  4. ঘ) ৩০ মিনিট
ব্যাখ্যা
পিপড়াটি ১ মিনিটে উঠে, (৬-৪) = ২ ফুট। পিপড়াটি (১২০ - ৬) = ১১৪ ফুট উঠে ৫৭ মিনিটে।
∴ ১২০ ফুট উচুঁ গাছে উঠতে পিপড়াটির সময় লাগবে ৫৮ মিনিট [যেহেতু লাস্টের এক মিনিটে ছয় ফুট উঠলে একেবারে চুড়ায় উঠে যাবে]।
৫৮.
আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি। ঘরটির মেঝের ক্ষেত্রফল ৬৩০ বর্গমিটার হলে মেঝের দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ মিটার
  2. খ) ১৮ মিটার
  3. গ) ২৫ মিটার
  4. ঘ) ১৬ মিটার
অনির্ধারিত
ব্যাখ্যা
[মেঝের ক্ষেত্রফল ৩৬০ বর্গমিটার হলে উত্তর হবে ২০ মিটার]
ধরি, আয়তাকার মেঝের প্রস্থ = ক মিটার এবং দৈর্ঘ্য = (ক+২) মিটার
ক্ষেত্রফল = ক(ক+২)
প্রশ্নমতে, ক(ক+২) = ৩৬০
⇒ক(ক+২) - ৩৬০ = ০
⇒ক + ২ক - ৩৬০ = ০
⇒ক + ২০ক - ১৮ক - ৩৬০ = ০
⇒ক(ক+২০) - ১৮(ক + ২০) = ০
⇒(ক+২০)(ক-১৮) = ০
হয় ক = ২০ [যা অগ্রহণযোগ্য] অথবা ক = ১৮
∴প্রস্থ ১৮ মিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার।
৫৯.
বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ১০০ টাকা
ব্যাখ্যা
৫% হারে ৫০০ টাকার তিন বছরের মুনাফা = (৫x৫০০x৩)/১০০ = ৭৫ টাকা
৬০.
a = 5 হলে a3−3a2+3a-1 এর মান কত?
  1. ক) 124
  2. খ) 126
  3. গ) 64
  4. ঘ) 216
ব্যাখ্যা
a3−3a2+3a-1 = 53−3.52+3.5-1 = 64
৬১.
x2+y2+b=8, xy=7 হলে (x+y)2 = ?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 22
  4. ঘ) 30
অনির্ধারিত
ব্যাখ্যা
[x2+y2+b=8 এর পরিবর্তে x2+y2 = 8 হলে উত্তর হবে 22]
আমরা জানি, (x+y)2 = [x2+y2+2xy = 8+2(7) = 22
৬২.
দুুটি সংখ্যার গ. সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৬২
  3. গ) ৬৪
  4. ঘ) ৬৮
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ সা গু - ১৬, ল সা গু - ১৯২ এবং একটি সংখ্যা ৪৮।
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা X ২য় সংখ্যা
১৬X১৯২ = ৪৮ X ২য় সংখ্যা
∴২য় সংখ্যা = (১৬X১৯২)/৪৮ = ৬৪
৬৩.
টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ৫%
ব্যাখ্যা

পদ্ধতি-১ঃ
১ টি লেবুর ক্রয় মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।
∴ লাভ হয় = ১/৫ - ১/৬ = ১/৩০
এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬×১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।

পদ্ধতি-০২ঃ
৬ টি লেবুর ক্রয় মূল্য ১০০ টাকা হলে-
৫ টি লেবুর বিক্রয় মূল্য = ১০০ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১০০/৫ টাকা।
৬ টি লেবুর বিক্রয় মূল্য = (১০০×৬)/৫
= ১২০ টাকা।
সুতরাং ১০০ টাকায় লাভ হয় = ১২০ - ১০০ টাকা = ২০ টাকা।
শর্টকাট মেথডঃ
লাভের হার = (১০০/৫) (৬-৫)% = ২০% ।

৬৪.
P এর মান কত হলে, 4x2−Px+9 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) ১২
  2. খ) ৯
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
4x2−Px+9
= (2x)2 - 2.2x.3 + 32 - px +12x
= (2x - 3)2 - px +12x
এখন, 4x2−Px+9 পূর্ণবর্গ হবে যদি - px +12x = 0 হয়
∴ - px +12x = 0
⇒px = 12x
∴ p = 12
৬৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪২ বর্গমিটার
  2. খ) ৩৬ বর্গমিটার
  3. গ) ৪৮ বর্গমিটার
  4. ঘ) ৫০ বর্গমিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²) = 16/4 √(4×10²-16²) = 4√(400-256) = 4×12 = 48 বর্গ মি.
৬৬.
রহিম সাহেব গুলশানে বাস করেন। তিনি নতুন বাড়ি নির্মাণ করেছেন। তিনি বাড়ির সিঁড়ি ঘরের পাশে একটি চৌবাচ্চা তৈরি করেন। এতে ১৯২০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৩ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৫ মিটার
  4. ঘ) ৬ মিটার
ব্যাখ্যা
ধরি, চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ক মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য× প্রস্থ × গভীরতা = ক × ২.৫ × ২.৫৬ = ৬.৪ক ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ১৯২০০ লিটার = ১৯২০০/১০০০ = ১৯.২ ঘনমিটার
প্রশ্নমতে,
৬.৪ক = ১৯.২
বা, ক = ১৯.২/৬.৪ = ৩ মিটার
৬৭.
মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চারগুণ। ৫ বছর পর মাতার বয়স ঐ দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত?
  1. ক) ১৫ বছর
  2. খ) ৬০ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৩০ বছর
ব্যাখ্যা
দুই কন্যার বয়সের সমষ্টি ক হলে মাতার বয়স ৪ক
৫ বছর পর ২ কন্যার বয়সের সমষ্টি = ক+১০ এবং মাতার বয়স ৪ক+৫ বছর
প্রশ্নমতে, ৪ক + ৫ = ২(ক+১০)
⇒৪ক - ২ক = ২০ - ৫
⇒২ক = ১৫
⇒ক = ১৫/২
∴মাতার বর্তমান বয়স (১৫/২)X৪ = ৩০ বছর।
৬৮.
১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার গতিতে চললে ১৫০ মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
ট্রেনটি ৩৬ কিমি বা ৩৬০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴ (১৫০+১০০) বা ২৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০X২৫০)/৩৬০০০ = ২৫ সেকেন্ডে।
৬৯.
x2+7x+12 = 0 সমীকরণটির উৎপাদক -
  1. ক) (x+3)(x+4)
  2. খ) (x+3)(x-4)
  3. গ) (x-3)(x+4)
  4. ঘ) (x-3)(x-4)
ব্যাখ্যা
x2+7x+12 = x2+4x+3x+12 = x(x+4) + 3(x+4) = (x+3)(x+4)
৭০.
১ হেক্টোমিটারে কত মিটার?
  1. ক) ৫ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১৫০ মিটার
  4. ঘ) ১০০ মিটার
ব্যাখ্যা
১ হেক্টোমিটারে = ১০০ মিটার।