পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৪৩] ফুল মডেল টেস্ট - ৫ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নয়?
  1. সর্বজন + নীন = সর্বজনীন
  2. মিঠা + আই = মিঠাই
  3. নীল + ইমন = নীলিমা
  4. কুসুম + ইত = কুসুমিত
সঠিক উত্তর:
মিঠা + আই = মিঠাই
উত্তর
সঠিক উত্তর:
মিঠা + আই = মিঠাই
ব্যাখ্যা
• ‘আই’ বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ- মিঠা + আই = মিঠাই।

• তদ্ধিত প্রত্যয়:

শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। 

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে । 
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়:
- তেজঃ + বিন = তেজস্বী,
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
আরবি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. বেহায়া
  2. বরখাস্ত
  3. বকলম
  4. বাজেখরচ
সঠিক উত্তর:
বাজেখরচ
উত্তর
সঠিক উত্তর:
বাজেখরচ
ব্যাখ্যা
• আরবি উপসর্গ ‘বাজে’ যোগে গঠিত শব্দ - বাজেখরচ।

অন্যদিকে,
- ফারসি ‘ব’ উপসর্গযোগে গঠিত শব্দ - বকলম।
- ফারসি ‘বে’ উপসর্গযোগে গঠিত শব্দ - বেহায়া।
- ফারসি ‘বর’ উপসর্গযোগে গঠিত শব্দ - বরখাস্ত।

--------------------
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

•বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ?
  1. অভী + ইস্পা = অভীপ্সা।
  2. ক্ষিতী + ইশ = ক্ষিতীশ
  3. গিরি + ঈশ = গিরীশ
  4. অধী + ঈশ্বর = অধীশ্বর
সঠিক উত্তর:
গিরি + ঈশ = গিরীশ
উত্তর
সঠিক উত্তর:
গিরি + ঈশ = গিরীশ
ব্যাখ্যা
⇒ সন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির যোগে দীর্ঘ-ঈ হয়। বানানে তা দীর্ঘ-ঈ-কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়।

• ই + ই = ঈ (ঈ-তে রূপান্তর):
⇒ অতি + ইত = অতীত;
⇒ অভি + ইষ্ট = অভীষ্ট;
⇒ প্রতি + ইতি = প্রতীতি;
⇒ অতি + ইন্দ্র = অতীন্দ্র।

• ই + ঈ = ঈ (ই-ধ্বনির লোপ):
⇒ গিরি + ঈশ = গিরীশ;
⇒ ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ;
⇒ অধি + ঈশ্বর = অধীশ্বর;
⇒ অভি + ঈপ্সা = অভীপ্সা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
পদক্রমের আলোচ্য বিষয় নয় কোনটি?
  1. কারক বিশ্লেষণ
  2. শব্দের ব্যঞ্জনা
  3. যতিচিহ্ন
  4. বাক্যের যোগ্যতা
সঠিক উত্তর:
শব্দের ব্যঞ্জনা
উত্তর
সঠিক উত্তর:
শব্দের ব্যঞ্জনা
ব্যাখ্যা
• বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪ টি ভাগে ভাগ করা হয়।
যথা: 
- ধ্বনিতত্ত্ব,
- রূপতত্ত্ব, 
- বাক্যতত্ত্ব/পদক্রম,
- অর্থতত্ত্ব।

⇒ ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।

⇒ রূপতত্ত্ব:
শব্দ ও পদনির্মানের বিভিন্ন দিক ব্যকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।

⇒ বাক্যতত্ত্ব: 
বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে। 
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

পদকে ক্রমানুসারে সাজানো হলে বাক্য তৈরি হয় সুতরাং বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম।

⇒ অর্থতত্ত্ব:
ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘চকচক ও জ্বলজ্বল’ কোন ধরনের শব্দদ্বিত্বের উদাহরণ?
  1. অনুকার শব্দদ্বিত্ব
  2. পুনরাবৃত্ত শব্দদ্বিত্ব
  3. ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব
  4. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব
ব্যাখ্যা
শব্দদ্বিত্ব তিন ধরণের। যথা:
১. অনুকার দ্বিত্ব,
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব,
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব।

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।

⇒ কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ:
চকচক, জ্বলজ্বল, থকথকে, কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপ, শোঁ শোঁ ইত্যাদি।

⇒ কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে।
যেমন: খপাখপ, হবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ক, খ, গ, ঘ, ঙ- উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  1. কণ্ঠ্য ব্যঞ্জন
  2. দন্ত্য ব্যঞ্জন
  3. তালব্য ব্যঞ্জন
  4. মূর্ধন্য ব্যঞ্জন
সঠিক উত্তর:
কণ্ঠ্য ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
কণ্ঠ্য ব্যঞ্জন
ব্যাখ্যা
• কণ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনিগুলো হলো- ক, খ, গ, ঘ, ঙ।

অন্যদিকে,
• দন্ত্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। যেমন: চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• মূর্ধন্য ব্যঞ্জন:
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বাংলা কাব্যে ব্যবহৃত প্রাচীনতম ছন্দ কোনটি?
  1. স্বরবৃত্ত ছন্দ
  2. অক্ষরবৃত্ত ছন্দ
  3. অমিত্রাক্ষর ছন্দ
  4. মাত্রাবৃত্ত ছন্দ
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত ছন্দ
ব্যাখ্যা
• ছন্দ:
কাব্যের গতিসৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণকৌশল। হাজার বছর ধরে বিচিত্র আবেগ, অনুভূতি ও বিষয়ভাবনা দ্বারা পরিপুষ্ট বাংলা কাব্যের গতিময় নান্দনিক সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে কবিরা বহুবিধ ছন্দের নির্মাণ ও বিকাশ সাধন করেছেন।

• মাত্রাবৃত্ত ছন্দ:
• মাত্রাবৃত্ত ছন্দ বাংলা কাব্যে ব্যবহৃত অন্যতম প্রাচীন ছন্দ।
• অক্ষরবৃত্তের প্রভাব থেকে রবীন্দ্রনাথ একে মুক্ত করে এতে এক নতুন রীতি প্রবর্তন করেন, যে কারণে মাত্রাবৃত্তকে কেউ কেউ রবীন্দ্রনাথেরই সৃষ্টি বলে মনে করেন।
• এ ছন্দ চর্যাপদে  প্রথম লক্ষিত হয়। মূলত মাত্রাবৃত্ত একটি সর্বভারতীয় ছন্দ এবং সংস্কৃত ও প্রাকৃতের সময় থেকেই এটি ভারতবর্ষে প্রচলিত।
• বাংলা ভাষায় এটি প্রবেশ করেছে  প্রাকৃত ও  অপভ্রংশ কবিতা এবং সংস্কৃত কাব্য  গীতগোবিন্দম্-এর মাধ্যমে। রবীন্দ্রনাথও স্বীকার করেছেন যে, এ ছন্দের সৃষ্টি হয়েছে সংস্কৃত ছন্দকে বাংলায় ভেঙে নিয়ে।

• অন্যান্য বাংলা ছন্দের তুলনায় মাত্রাবৃত্ত একটি দুর্বল ছন্দ; কেননা পর্বদৈর্ঘ্য অনুযায়ী চার, পাঁচ, ছয় বা সাত মাত্রার এ ছন্দে স্বাভাবিকভাবেই দুর্বল উচ্চারণভঙ্গি ফুটে ওঠে এবং এতে শক্তি বা সুরের স্বাভাবিক প্রকাশ না হয়ে কেবল মাত্রারই প্রাধান্য প্রতিফলিত হয়। এজন্যই এ ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়।
• বাংলা সাহিত্যে এ ছন্দকে ধ্বনিপ্রধান, বিস্তারপ্রধান, সরল কলামাত্রিক ইত্যাদি নামেও অভিহিত করা হয়।
• চর্যাপদে মাত্রাবৃত্ত ছন্দের প্রথম প্রকাশ পরিলক্ষিত হলেও সেখানে তা একেবারেই সাধারণ ও প্রাথমিক পর্যায়ের। 

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন বাক্যে প্রবাদ-প্রবচনের শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. যেমন বুনো কচুঁ তেমনি বাঘা তেতুঁল।
  2. শ্রাবণের তর্জনগর্জন।
  3. চোরের দশ দিন পুলিশের এক দিন।
  4. উনো ভাতে দুনো বল, ভরা ভাতে রসাতল।
সঠিক উত্তর:
উনো ভাতে দুনো বল, ভরা ভাতে রসাতল।
উত্তর
সঠিক উত্তর:
উনো ভাতে দুনো বল, ভরা ভাতে রসাতল।
ব্যাখ্যা
• শুদ্ধ প্রয়োগ: উনো ভাতে দুনো বল, ভরা ভাতে রসাতল।
- প্রবাদ-প্রবচনটির অর্থ: অল্প বা পরিমাণমতো আহার স্বাস্থ্যকর।

অশুদ্ধ প্রবাদগুলোর শুদ্ধরূপ হলো:
• যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুঁল।
• আসারের তর্জনগর্জন।
• চোরের দশ দিন গৃহস্থের এক দিন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বানানটি অশুদ্ধ?
  1. নিপীড়িত
  2. নিরীহ্মণ
  3. উল্লিখিত
  4. নির্নিমেষ
সঠিক উত্তর:
নিরীহ্মণ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ্মণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ‘নিরীক্ষণ’ শব্দটি বিশেষ্য,
- এটি সংস্কৃত শব্দ।
- ‘নিরীক্ষণ’ অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: উল্লিখিত।
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃতি প্রত্যয় = উদ্ + √লিখ্ +ত,
যার অর্থ:
- ওপরে বা পূর্বে লিখিত।
- পূর্বোক্ত।

• শুদ্ধ বানান: নির্নিমেষ। 
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃত-প্রত্যয় = নির্ + নিমেষ,
- অর্থ: নিমেষহীন, পলকহীন।

• শুদ্ধ বানান: নিপীড়িত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ:
- নির্যাতিত,
- নিগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘Prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. উপসর্গ
  2. কারক
  3. উক্তি
  4. বিভক্তি
সঠিক উত্তর:
উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
উপসর্গ
ব্যাখ্যা
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।

অন্যদিকে,
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
• ‘Case Suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিভক্তি।
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (দ্বিতীয় খণ্ড)।
১১.
The children will go out to play after _____________.
  1. they cleaned their rooms.
  2. they had cleaned their rooms.
  3. they have cleaned their rooms.
  4. they will be cleaned their rooms.
সঠিক উত্তর:
they have cleaned their rooms.
উত্তর
সঠিক উত্তর:
they have cleaned their rooms.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - they have cleaned their rooms.
- Complete sentence: The children will go out to play after they have cleaned their rooms.

After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷

- উল্লিখিত প্রশ্নে, After এর পূর্বে  যেহেতু Future Indefinite রয়েছে তাই পরের অংশ Present Perfect tense হবে।
১২.
Which of the following is synonymous with 'Reprise'?
  1. Elaborate
  2. Repetition
  3. Embrace
  4. Rule Out
সঠিক উত্তর:
Repetition
উত্তর
সঠিক উত্তর:
Repetition
ব্যাখ্যা
Reprise (verb)

English Meaning: A repeated part of something, especially a piece of music. 
Bangla Meaning: পুন:প্রতিষ্ঠা, পুনরাবৃত্তি (সাধারণত কোন গানের পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহৃত হয়)

Synonyms:
- Duplication (সদৃশ, অনুরুপ), Repetition (পুনরাবৃত্তি), Summary (মূল কথা, সারমর্ম), Recapitulate (পুনর্ব্যক্ত করা), Peroration (কোন প্রবন্ধ বা বক্তব্যের উপসংহার। 
Antonyms:
- Enlarge (বড় করা), Expand (প্রসারিত করা), Detail (বিস্তারিত), Elaborate (সবিস্তার) Explicit (বিশদ)। 

Example Sentence: 
1. Despite losing some of its momentum in the reprise, this was a stylish performance. 
2. That is why I regard lines 7-9 not merely as a reprise but as an addition to lines 1-6. 

• অন্য অপশনগুলোর মধ্যে -
- Embrace (গ্রহন করা)
- Rule Out (বাতিল করা)

Source: Live MCQ Lecture.
১৩.
Identify the correct sentence.
  1. The speed of the bullet train is faster then that of the normal train.
  2. The speed of the bullet train is faster than that of the normal train.
  3. The speed of the bullet train is faster than those of the normal train.
  4. The speed of the bullet train is faster than these of the normal train.
সঠিক উত্তর:
The speed of the bullet train is faster than that of the normal train.
উত্তর
সঠিক উত্তর:
The speed of the bullet train is faster than that of the normal train.
ব্যাখ্যা
• কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়,
- কোনো comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে
- than + that/those of
- noun যদি singular হয় তবে that আর noun যদি plural হয় তবে those
-  বাকি noun টি।
 
• অতএব, সঠিক উত্তর হচ্ছে - The speed of the bullet train is faster than that of the normal train.
- এখানে bullet train টি singular noun, তাই than that of হয়েছে।
১৪.
Read the above lines. Here 'above' is used as -
  1. adjective
  2. adverb
  3. preposition
  4. conjunction
সঠিক উত্তর:
adjective
উত্তর
সঠিক উত্তর:
adjective
ব্যাখ্যা
• Read the above lines -  বাক্যে above শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে।
- Adjective সবসময় noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, ইত্যাদি নির্দেশ করে।
- উক্ত বাক্যে above শব্দটি lines (noun)টিকে qualify করায় above শব্দটি adjective.

• Above বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার হওয়া একটি শব্দ।
যেমন -
• Above (adverb)
- Look at the stars above বাক্যে above শব্দটি adverb হিসাবে ব্যবহৃত হয়েছে।
- সাধারণত preposition এর পর সব সময় noun/pronoun বসে।
- তাই যদি কোনো sentence এর শেষে preposition বসে তবে তা সবসময় adverb হিসেবে বিবেচিত হয়।

• Above (adjective)
- Take the above book. বাক্যে above শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে।

• Above (noun)
- Our blessings come from above - above শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- উক্ত বাক্যে preposition from এর object হিসেবে above ব্যবহৃত হয়েছে।
১৫.
Which of the following is singular?
  1. Stairs
  2. Athletics
  3. Goods
  4. Scissors
সঠিক উত্তর:
Athletics
উত্তর
সঠিক উত্তর:
Athletics
ব্যাখ্যা
• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:
1) Names of subjects - Mathematics, Physics, Electronics, etc.
2) Names of common diseases - Measles, Mumps, Rickets.
3) Names of some games - Billiards, Draughts.
4) The word ‘News’, Athletics etc.
5) Ethics (নীতিবিদ্যা) singular হিসেবে বুবহৃত হয়।

• ইংরেজি গ্রামারে কিছু কিছু noun আছে যেগুলোর কোনো singular form হয় না অর্থাৎ they always remains plural.
- এমন আরো কিছু উদাহরণ হচ্ছে - Bellows, Spectacles, stairs, goods, scissors ইত্যাদি।
১৬.
He ran away as though_______
  1. he see a ghost.
  2. he has seen a ghost.
  3. he saw a ghost
  4. he had seen a ghost.
সঠিক উত্তর:
he had seen a ghost.
উত্তর
সঠিক উত্তর:
he had seen a ghost.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - he had seen a ghost.
Complete Sentence: He ran away as though he had seen a ghost.

• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।

- যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে as if এর পুর্বে past idefinite tense আছে, তাই এরপর past perfect হয়েছে।
১৭.
If I had seen him, I (tell) him the matter.
  1. might tell
  2. could have tell
  3. might have tell
  4. could have told
সঠিক উত্তর:
could have told
উত্তর
সঠিক উত্তর:
could have told
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - could have told
- Complete sentence: If I had seen him, I could have told him the matter.
- বাক্যটি third conditionals এর উদাহরণ।

• Third Conditional এর নিয়মানুযায়ী, 
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,  
- এই বাক্যের প্রথম অংশে- If + Past Perfect (had +listened) 
- তাই পরের clause এ would have/could have/might have + Verb এর past participle form (understood) হবে।

========================

- একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb
১৮.
Walk fast lest you should miss the train. Here 'lest you should miss the train' is an -
  1. Adverb Clause of Cause
  2. Adverb clause of purpose
  3. Adverb clause of condition
  4. Adverb clause of manner
সঠিক উত্তর:
Adverb clause of purpose
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause of purpose
ব্যাখ্যা
• Walk fast lest you should miss the train. Here the underlined part is an - Adverb clause of purpose.
- Adverb clause of purpose কোন কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- অর্থাৎ, এর দ্বারা verb সংঘটিত হবার উদ্দেশ্য বুঝাবে।
- Principal verb কে 'কী উদ্দেশ্য' দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তা Adverb clause of purpose.
- Sub-ordinate clause টি যদি so, so that, in order that, lest etc দিয়ে শুরু হয় তাহলে এটি একটি Adverb clause of purpose.

• Walk fast lest you should miss the train - বাক্যের clause টি lest দ্বারা শুরু হয়েছে এবং যেনো ট্রেন মিস না করে সে উদ্দেশ্যে দ্রুত হাঁটতে বলা হয়েছে, অর্থাৎ purpose বুঝানো হয়েছে।
১৯.
Identify the correct sentence.
  1. The magistrate investigated about the matter.
  2. The magistrate investigated into the matter.
  3. The magistrate investigated the matter.
  4. The magistrate investigated over the matter.
সঠিক উত্তর:
The magistrate investigated the matter.
উত্তর
সঠিক উত্তর:
The magistrate investigated the matter.
ব্যাখ্যা
•  কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
- সে অনুযায়ী 'The magistrate investigated the matter. - এই বাক্যটি সঠিক।
- investigated এরপর কোনো preposition বসবে না।
২০.
A person who doubts the truth or value of an idea or belief -
  1. Paragon
  2. Savant
  3. Skeptic
  4. Devotee
সঠিক উত্তর:
Skeptic
উত্তর
সঠিক উত্তর:
Skeptic
ব্যাখ্যা
• Skeptic (noun)
English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Paragon
English Meaning: A person or thing that is perfect or has a large amount of a particular good characteristic.
Bangla Meaning: পরমোৎকর্ষের মূর্তরূপ: a paragon of beauty; আপাত সম্পূর্ণ সুন্দর বা সম্পূর্ণ নিখুঁত ব্যক্তি বা বস্তু।

• Savant
English Meaning: a person with great knowledge and ability
Bangla Meaning: অত্যন্ত পণ্ডিতব্যক্তি; পণ্ডিতপ্রবর।.

• Devotee
English Meaning: A person who is very interested in and enthusiastic about someone or something.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় গোত্রের একান্ত ভক্ত, এর জন্য আত্মোৎসর্গকারী।

Source: Live MCQ Lecture.
২১.
In the word 'Monogamy', the prefix 'mono' expresses the sense of -
  1. Little
  2. More
  3. Much
  4. Only
সঠিক উত্তর:
Only
উত্তর
সঠিক উত্তর:
Only
ব্যাখ্যা
• Mono refers to - one, only, single

• Monogamy (noun)
Bangla meaning: এক সময়ে এক ব্যক্তির সঙ্গে বিবাহিত জীবনযাপনের প্রথা; একবিবাহ; একগামিতা।
English meaning: the practice of marrying or state of being married to one person at a time.

• সুতরাং, In the word 'Monogamy', the prefix 'mono' expresses the sense of - only.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
A Mr. Chowdhury gave me a lift. Here the underlined noun is a
  1. Common noun
  2. Collective noun
  3. Proper noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
• A Mr. Chowdhury gave me a lift
- জনৈক চৌধুরী সাহেব আমাকে লিফট দিলেন।
- Here the underlined noun is a - Common noun.

• কোন নির্দিষ্ট ব্যক্তির নাম সাধারণত Proper Noun হয়।  
- কিন্তু Proper Noun অজ্ঞাত, অপরিচিত, অনির্দিষ্ট হলে সেটা Common Noun হয়ে যায়।

• Other examples: 
- An Aftab Ahmed helped me - জনৈক আফতাব আহমদ আমাকে সাহায্য করেছিলেন।
- A Mr. Akash gave me a bunch of flowers. - 
২৩.
Rakib is obsessed with exercising. Here 'exercising' is a/an -
  1. Adverb
  2. Adjective
  3. Participle
  4. Gerund
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Rakib is obsessed with exercising. Here 'exercising' is a- Gerund.
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.
- একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- Naseer is obsessed with exercising.” বাক্যটিতে preposition এর object হিসেবে exercising একটি Gerund হবে।
২৪.
We've spoken ______ the phone but never face-to-face.
  1. by
  2. on
  3. at
  4. in
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী, 
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
- ফোনের মাধ্যমে বুঝাতে by phone/over the phone এবং ফোনে কথা চলছে/বলছে বুঝাতে (be) on the phone ব্যবহৃত হয়।

• যেহেতু প্রশ্নে the phone আছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: We've spoken on the phone but never face-to-face.
২৫.
৬০ এর চেয়ে বড় কিন্তু ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 
  1. ১১১
  2. ১১৩
  3. ১২৮
  4. ১১৭
সঠিক উত্তর:
১২৮
উত্তর
সঠিক উত্তর:
১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ এর চেয়ে বড় কিন্তু ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান: 
৬০ এর চেয়ে বড় এবং ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৬১ ও ৬৭। 
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭ 
= ১২৮।
২৬.
99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 
  1. 4150 
  2. 4170 
  3. 4270 
  4. 4180 
সঠিক উত্তর:
4170 
উত্তর
সঠিক উত্তর:
4170 
ব্যাখ্যা
প্রশ্ন: 99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটির প্রথম পদ = 99 
ধারাটির শেষ পদ = 40 
ধারাটির সাধারণ অন্তর = 98 - 99 = - 1 

এখন, 
99 থেকে 40 পর্যন্ত পদসংখ্যা = {(শেষপদ - প্রথম পদ)/ সাধারণ অন্তর} + 1 
= {(40 - 99)/ -1} + 1 
= (- 59/ -1) + 1 
= 59 + 1 
= 60 

∴ 99 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = {(40 + 99)/2} × 60 
= 139 × 30 
= 4170
২৭.
কোন খনিজ উপাদানের অভাবে রিকেটস রোগ হয়? 
  1. আয়রন
  2. পটাসিয়াম
  3. ক্যালসিয়াম
  4. জিংক
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
ব্যাখ্যা
ক্যালসিয়াম:  
- ক্যালসিয়াম (Ca) প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান। 
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম। 
- খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। 
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও  ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর  ৯০% শরীরে সঞ্চিত থাকে। রক্ত এবং লসিকাতে এর উপস্থিতি রয়েছে। 
- ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাধঁকপি এবং ফল। 
- প্রাণিজ উৎস হচ্ছে: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি। 
- হাড় ও দাঁটের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতিপ্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। 
- ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। 
- ক্যালসিয়ামের অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৬০ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে? 

সমাধান: 
সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে ২ ও ৩ এর ল. সা. গু. এর সমান। 
∴ ২ ও ৩ এর ল. সা. গু. = ৬ 

১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = ৬ মিটার 
∴ ১০ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = (৬ × ১০) মিটার 
= ৬০ মিটার। 
২৯.
প্রকৃতিতে কত ধরনের মৌলিক বল আছে? 
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
চার
উত্তর
সঠিক উত্তর:
চার
ব্যাখ্যা
বল: 
- যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। 
- বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। 
- প্রকৃতিতে মাত্র চার ধরনের মৌলিক বল আছে। 
যথা:- মহাকর্ষ বল, তাড়িতচৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল। 

১। মহাকর্ষ বল: 
- এই সৃষ্টিজগতের সকলবস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। 
- এই বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। 
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে, তখন তাকে মধ্যাকর্ষণ বল বলে। 
- এই মধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে (পৃথিবীর কেন্দ্রের দিকে) টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। 
- ভর আছে সেরকম যেকোন বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। 

২. তাড়িতচৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল: 
- দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে। 

৩। দুর্বল নিউক্লীয় বল: 
- দুর্বল নিউক্লীয় বলকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎ চৌম্বক বল থেকে দুর্বল (প্রায় ট্রিলিওন গুণ) কিন্তু মোটেও মহাকর্ষ বল থেকে দুর্বল নয়। 
- মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বক বল যেকোন দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এই দুর্বল নিউক্লীয় বল খুবই অল্প দূরত্বে (১০-১৮ m) কাজ করে। 

৪। সবল নিউক্লীয় বল: 
- সবল নিউক্লীয় বল হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল, তড়িৎ চৌম্বকীয় বল থেকেও ১০০গুণ বেশি শক্তিশালি কিন্তু এটাও খুবই অল্প দূরত্বে (১০-১৫ m) কাজ করে। 
- সূর্য থকে প্রাপ্ত আলো ও তাপ এই বল দিয়ে তৈরি হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩০.
7টি ক্রমিক সংখ্যার গড় 33 । বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. 28
  2. 30
  3. 32
  4. 36
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: 7টি ক্রমিক সংখ্যার গড় 33 । বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা x হলে - 
ক্রমিক সংখ্যাগুলো যথাক্রমে x, (x + 1), (x + 2), (x + 3), (x + 4), (x + 5), (x + 6) 

∴ ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি = x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) + (x + 5) + (x + 6) 
= x + x + 1 + x + 2 + x + 3 + x + 4 + x + 5 + x + 6 
= 7x + 21 
= 7 (x + 3) 

শর্তমতে, 
7 (x + 3) = 33 × 7 
বা, x + 3 = (33 × 7)/7 
বা,  x + 3 = 33 
বা, x = 33 - 3 
∴ x = 30 

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = x + 6 
= 30 + 6 
= 36 
৩১.
১৫ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করতে পারে। ৫ জন লোক ঐ কাজ শেষ করতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করতে পারে। ৫ জন লোক ঐ কাজ শেষ করতে কত সময় লাগবে? 

সমাধান: 
১৫ জন লোক একটি কাজ শেষ করতে পারে = ৩ ঘণ্টায় 
∴ ১ জন লোক একটি কাজ শেষ করতে পারে = ৩ × ১৫ ঘণ্টায় 
∴ ৫ জন লোক একটি কাজ শেষ করতে পারে = (৩ × ১৫)/৫ ঘণ্টায় 
= ৯ ঘণ্টায় 

∴ কাজ শেষ করতে কত সময় লাগবে = ৯ ঘণ্টা।
৩২.
একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? 
  1. ৭৮ মাইল
  2. ৪৮ মাইল
  3. ৪৬ মাইল
  4. ৪২ মাইল
সঠিক উত্তর:
৭৮ মাইল
উত্তর
সঠিক উত্তর:
৭৮ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? 

সমাধান: 
৪৬ মিনিটে যায় = ৫৯.৮ মাইল 
∴ ১ মিনিটে যায় = ৫৯.৮/৪৬ মাইল 
∴ ৬০ মিনিটে যায় = (৫৯.৮ × ৬০)/৪৬ মাইল 
= ৭৮ মাইল 

∴ ট্রেনটির গড় গতিবেগ = ৭৮ মাইল/ঘণ্টা।
৩৩.
নিচের কোন ধমনি গলবিলে রক্ত বহন করে? 
  1. লিঙ্গুয়াল ধমনি
  2. ফ্যারিঞ্জিয়াল ধমনি
  3. অক্সিপিটাল ধমনি
  4. ফেসিয়াল ধমনি
সঠিক উত্তর:
ফ্যারিঞ্জিয়াল ধমনি
উত্তর
সঠিক উত্তর:
ফ্যারিঞ্জিয়াল ধমনি
ব্যাখ্যা
বহিঃক্যারোটিড ধমনি: 
- এটি মাথার ত্বক এবং ঘাড়ে রক্ত সরবরাহ করে। 
- বহিঃক্যারোটিড ধমনি থেকে উৎপন্ন শাখাগুলো - 
সুপিরিয়র থাইরয়েড ধমনি: থাইরয়েড গ্রন্থি ও ল্যারিংক্সে রক্ত বহন করে। 
লিঙ্গুয়াল ধমনি: জিহ্বা ও সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে রক্ত বহন করে। 
ফেসিয়াল ধমনি: মুখমণ্ডল, চোখ, সাব-ম্যাক্সিলারি গ্রন্থি এবং মুখমণ্ডলের ত্বক ও পেশিতে রক্ত সরবরাহ করে। 
অক্সিপিটাল ধমনি: অক্সিপিটাল অঞ্চলের ত্বক ও পেশিতে রক্ত বহন করে। 
ফ্যারিঞ্জিয়াল ধমনি: গলবিলে রক্ত বহন করে। 
- এছাড়া বহিঃক্যারোটিড ধমনি আন্তঃম্যাক্সিলারি ও সুপারফিসিয়াল টেমপোরাল ধমনিতে বিভক্ত হয়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২০ গ্রাম
  2. ২৫ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪৫ গ্রাম
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত = ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(১৫ + x)/১০ = ৫/১ 
বা, ১৫ + x = ৫০ 
বা, x = ৫০ - ১৫ 
∴ x = ৩৫ 

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
৩৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 
  1. স্থূলকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ 
  3. সমকোণী ত্রিভুজ
  4. বিষমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 

সমাধান: 
ধরি, 
কোণ তিনটি যথাক্রমে x, x এবং 2x 

প্রশ্নমতে,
x + x + 2x = 180° 
বা, 4x = 180°
∴ x = 45°
এবং 2x = 90°

সুতরাং, ত্রিভুজটি সমকোণী। 
৩৬.
(5n + 2 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত?
  1. 4
  2. 5
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: (5n + 2 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত? 

সমাধান: 
(5n+2 + 35 × 5n-1)/(4 × 5n
= (5n. 52 + 7 × 5 × 5n - 1)/(4 × 5n
= (5n. 25 + 7 × 51 +n -1)/(4 × 5n
= (5n. 25 + 7 × 5n)/(4 × 5n
= 5n (25 + 7)/4 × 5n
= 32/4
= 8
৩৭.
টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 
  1. ৫৫৭৫০ টাকা
  2. ৫৩৭৫০ টাকা
  3. ৫১৭৫০ টাকা
  4. ৫৪৭৫০ টাকা
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 

সমাধান: 
মেশিন বাবদ সর্বমোট খরচ হয় = (৪০০০০ + ২৫০০ + ৫০০) টাকা 
= ৪৩০০০ টাকা 

২৫% লাভে, 
১০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫ টাকা 
∴ ১ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫/১০০ টাকা 
∴ ৪৩০০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = (১২৫ × ৪৩০০০)/১০০ টাকা 
= ৫৩৭৫০ টাকা 

∴ যন্ত্রটির বিক্রয়মূল্য = ৫৩৭৫০ টাকা।
৩৮.
সানশাইন পলিসি (Sunshine Policy) এর প্রবক্তা কে?
  1. কিম ইয়ং-স্যাম
  2. কিম দায়ে জং
  3. কোয়াক সাং-হুন
  4. ইউন সুক ইওল
সঠিক উত্তর:
কিম দায়ে জং
উত্তর
সঠিক উত্তর:
কিম দায়ে জং
ব্যাখ্যা
Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

উৎস: ব্রিটানিকা।
৩৯.
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে?
  1. অধ্যাপক নূরুল হক ভূঞা
  2. শামসুল আলম
  3. কাজী গোলাম মাহবুব
  4. আবদুল মতিন
সঠিক উত্তর:
আবদুল মতিন
উত্তর
সঠিক উত্তর:
আবদুল মতিন
ব্যাখ্যা
- ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।
- এর আহবায়ক ছিলেন আবদুল মতিন।
- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঞা।
- ১৯৪৮ সালের ২রা মার্চ ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠন করা হয় (এটি দ্বিতীয় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নামেও পরিচিত) এবং আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সর্বদলীয় সভায় গঠিত ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৪০.
নাগোয়া প্রটোকল গৃহীত হয় কোন দেশে?
  1. মেক্সিকোতে
  2. জাপানে
  3. কানাডায়
  4. দক্ষিণ কোরিয়ায়
সঠিক উত্তর:
জাপানে
উত্তর
সঠিক উত্তর:
জাপানে
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
৪১.
স্বাধীনতা যুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্য ছিলো?
  1. ১৫টি
  2. ১৩টি
  3. ১০টি
  4. ১৮ টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা - ৫৩৮ টি।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য - ১৩ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য -  আলাস্কা।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৪২.
জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন কে?
  1. একে ফজলুল হক
  2. মাওলানা আব্দুর রশিদ
  3. শহীদ সোহরাওয়ার্দী
  4. খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তর:
একে ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
একে ফজলুল হক
ব্যাখ্যা
• জমিদারি প্রথা (১৯৫০) রদে প্রধান ভূমিকা পালন করেন শেরে বাংলা একে ফজলুল হক।
- শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩) ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম শ্রেণি ও বাংলাপিডিয়া।