পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৬ প্রশ্ন

.
মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত নয়-
  1. দেওয়ান ভাবনা
  2. কঙ্ক ও লীলা
  3. দেওয়ানা মদিনা
  4. কাফন চোরা
সঠিক উত্তর:
কাফন চোরা
উত্তর
সঠিক উত্তর:
কাফন চোরা
ব্যাখ্যা

• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে।
• এগুলো হলোঃ
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা।
• অপরদিকে, পূর্ববঙ্গ গীতিকার উপাখ্যান গুলো হলোঃ
- নিজাম ডাকাতের পালা,
- কাফন চোরা,
- চৌধুরীর লড়াই,
- আয়না বিবি,
- ভেলুয়া ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
'সোনার চেয়ে দামী' উপন্যাসের রচয়িতা কে?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

• 'সোনার চেয়ে দামী' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মা নদীর মাঝি,
- পুতুল নাচের ইতিকথা,
- অমৃতস্য পুত্রা,
- সহরতলী,
- অহিংসা,
- চতুষ্কোণ,
- শহরবাসের ইতিকথা,
- সোনার চেয়ে দামী,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য,
- স্বাধীনতার স্বাদ,
- চিহ্ন,
- জীয়ন্ত,
- মাশুল,
- হরফ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ-
  1. হরিণের হাড়
  2. ছায়াহরিণ
  3. সারা দুপুর
  4. রাত্রিশেষ
সঠিক উত্তর:
রাত্রিশেষ
উত্তর
সঠিক উত্তর:
রাত্রিশেষ
ব্যাখ্যা

• আহসান হাবীব রচিত প্রথম কাব্যগ্রন্থ- রাত্রিশেষ (১৯৪৭)।
• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থঃ
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুই হাতে দুই আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- অরণ্য নীলিমা ও
- রানী খালের সাঁকো।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস-
  1. ধাত্রীদেবতা
  2. সপ্তপদী
  3. গণদেবতা
  4. পঞ্চগ্রাম
সঠিক উত্তর:
সপ্তপদী
উত্তর
সঠিক উত্তর:
সপ্তপদী
ব্যাখ্যা

সপ্তপদী উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
১৯৪২ সালে গান্ধিজীর স্বদেশী আন্দোলনের সময়কাল এই উপন্যাসের পটভূমি। কৃষ্ণেন্দু এই উপন্যাসের নায়ক। কৃষ্ণেন্দু বাঙালি হিন্দু ছেলে, তরুণ মেধাবী ছাত্র এবং অসামান্য প্রতিভাধর ফুটবল খেলোয়ার। নায়িকা রিনা ব্রাউন সুন্দরী এবং মেধাবী ক্রিশ্চিয়ান মেয়ে। দুই বিপরীত ধর্মের তরুণ প্রেমের উপাখ্যান এটি।

- তাঁর ত্রয়ী উপন্যাসঃ
• ধাত্রীদেবতা,
• গণদেবতা ও
• পঞ্চগ্রাম।

- এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাসঃ
• আরোগ্য নিকেতন,
• চাপাডাঙ্গার বউ,
• একটি কালো মেয়ের কথা,
• হাঁসুলী বাঁকের উপকথা,
• কবি,
• কালিন্দী,
• চৈতালি ঘূর্ণি ইত্যাদি।

- হাঁসুলী বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস।
- একটি কালো মেয়ের কথা উপন্যাসটি রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
'পুনরায়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পুন + রায়
  2. পুনঃ + আয়
  3. পুন + আয়
  4. পুনঃ + রায়
সঠিক উত্তর:
পুনঃ + আয়
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + আয়
ব্যাখ্যা

• কয়েকটি বিসর্গ সন্ধির উদাহরণঃ
- পুনঃ + আয় = পুনরায়,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'Coup' শব্দের পারিভাষিক অর্থ-
  1. পুলিশ
  2. ঘোড়ার গাড়ি
  3. অভ্যুত্থান
  4. গরুর গাড়ি
সঠিক উত্তর:
অভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
অভ্যুত্থান
ব্যাখ্যা

- 'Coup' শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে অভ্যুত্থান।
- Cop শব্দের অর্থ হলো পুলিশ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

.
'চলমান' শব্দটির বিপরীত শব্দ-
  1. জঙ্গম
  2. স্থাবর
  3. সাগর
  4. অরণ্য
সঠিক উত্তর:
স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
স্থাবর
ব্যাখ্যা

- জঙ্গম শব্দের অর্থ গতিশীল, চলমান।
- এর বিপরীত শব্দ স্থাবর যার অর্থ গতিহীন, অচল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোন বাক্যে সন্ধি জনিত ভুল আছে?
  1. বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল।
  2. তাঁর দুরাবস্থা দেখে দুঃখ হয়।
  3. জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন।
  4. সে শিরঃপীড়ায় কষ্ট পাচ্ছে।
সঠিক উত্তর:
তাঁর দুরাবস্থা দেখে দুঃখ হয়।
উত্তর
সঠিক উত্তর:
তাঁর দুরাবস্থা দেখে দুঃখ হয়।
ব্যাখ্যা

- 'তাঁর দুরাবস্থা দেখে দুঃখ হয়' বাক্যটি সন্ধি জনিত ভুল।
- দুঃ + অবস্থা = দুরবস্থা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ।
- তাই শুদ্ধ বাক্যটি হবে তাঁর দুরবস্থা দেখে দুঃখ হয়।
- অপশনের বাকিগুলোতে সন্ধি জনিত ভুল নেই।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'কামিনী' শব্দের সমার্থক শব্দ-
  1. পুরুষ
  2. সৌদামিনী
  3. অবলা
  4. রত্নাকর
সঠিক উত্তর:
অবলা
উত্তর
সঠিক উত্তর:
অবলা
ব্যাখ্যা

- 'কামিনী' শব্দের সমার্থক শব্দ গুলো হলোঃ নারী, অবলা, রমণী, মহিলা, স্ত্রীলোক ইত্যাদি।
- এখানে রত্নাকর শব্দের অর্থ সমুদ্র।
- সৌদামিনী শব্দের সমার্থক শব্দ বিদ্যুৎ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
বহর, ঝাঁক, জনতা ইত্যাদি কী ধরনের বিশেষ্য পদ?
  1. ব্যক্তিবাচক
  2. জাতিবাচক
  3. ভাববাচক
  4. সমষ্টিবাচক
সঠিক উত্তর:
সমষ্টিবাচক
উত্তর
সঠিক উত্তর:
সমষ্টিবাচক
ব্যাখ্যা

• যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। যেমনঃ
- সভা,
- সমাবেশ,
- জনতা,
- সমিতি,
- সমাজ,
- পঞ্চায়েত,
- ঝাঁক,
- মিছিল,
- বহর,
- দল,
- বাহিনী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
Important character of 'Wuthering Heights' is-
  1. Frederick
  2. Heathcliff
  3. Margaret
  4. DiMaggio
সঠিক উত্তর:
Heathcliff
উত্তর
সঠিক উত্তর:
Heathcliff
ব্যাখ্যা

- Wuthering Heights is a famous novel which was written by Emily Bronte.
- Important characters of this novel:
- Heathcliff,
- Lockwood,
- Catherine Earnshaw etc.
- The central character of 'Wuthering Heights' is Heathcliff.
Source: Encyclopedia of Britannica.

১২.
Who said 'Power tends to corrupt and absolute power corrupts absolutely'?
  1. Martin Luther King
  2. Lord Acton
  3. Abraham Lincoln
  4. John Lock
সঠিক উত্তর:
Lord Acton
উত্তর
সঠিক উত্তর:
Lord Acton
ব্যাখ্যা

- Lord Acton was an English Catholic historian, politician and writer.
- His famous quotation: Power tends to corrupt and absolute power corrupts absolutely.
- Liberty is not a means to a higher political end. It is itself the highest political end.
- History is not a burden on the memory but an illumination of the soul.
- Liberty is not the power of doing what we like, but the right to do what we ought.
- The danger is not that a particular class is unfit to govern. Every class is unfit to govern.
- Learn as much by writing as by reading.
Source: Encyclopedia of Britannica.

১৩.
'Education is the most powerful weapon which you can use to change the world' was stated by-
  1. Franklin D. Roosevelt
  2. Winston Churchill
  3. A. P. J. Abdul Kalam
  4. Nelson Mandela
সঠিক উত্তর:
Nelson Mandela
উত্তর
সঠিক উত্তর:
Nelson Mandela
ব্যাখ্যা
- Nelson Mandela was a former president of South Africa.
- His famous quotation: Education is the most powerful weapon which you can use to change the world.
১৪.
I read about the lifestyle of the famous. The word 'famous' in this sentence is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

ব্যাখ্যা:
famous শব্দটি মূলত adjective। এটি বেশিরভাগ সময় কোন nounকে মডিফাই করতে ব্যবহৃত হয়। যেমন: a famous person (একজন বিখ্যাত ব্যক্তি)।এখানে famous শব্দটি person শব্দটিকে মডিফাই করছে, তাই homeless এখানে একটি adjective।
কিন্তু I read about the lifestyle of the famous. -তে famous শব্দটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object হিসেবে বসেছে এবং এর আগে the বসে এই nounটির plural অর্থ প্রকাশ করছে। অর্থাৎ, the famous বলতে কোন একজন famous মানুষকে বুঝাচ্ছে না, famous personদের বুঝাচ্ছে।

১৫.
A hot-headed person is known as-
  1. Excitable
  2. Articulate
  3. Compassionate
  4. Courageous
সঠিক উত্তর:
Excitable
উত্তর
সঠিক উত্তর:
Excitable
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Excitable - সহজে উত্তেজিত হয়ে যায় এমন
Articulate- বাকপটু
Compassionate- দয়াশীল
Courageous- সাহসী
অর্থাৎ এখানে hot-headed এর synonym হিসেবে আমরা Excitable -কে বেছে নিতে পারি।

Excitable (adjective)
Meaning: Easily Excited
Bengali Meaning: সহজে উত্তেজিত হয়ে যায় এমন
Source: Oxford Languages

১৬.
Identify the word which is spelt correctly:
  1. clandestine
  2. claendestin
  3. claendestinn
  4. clandaestin
সঠিক উত্তর:
clandestine
উত্তর
সঠিক উত্তর:
clandestine
ব্যাখ্যা

ব্যাখ্যা:
clandestine (adjective)
Meaning: kept secret or done secretively
Source: Oxford Languages

১৭.
Since I trust you to take care of it, we will adopt a dog today. The underlined part is-
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Prepositional Clause
  4. Noun Clause
সঠিক উত্তর:
Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: যেহেতু তুমি এটির খেয়াল রাখবে বলে আমি বিশ্বাস করি, তাই আমরা আজ একটা কুকুর পোষ্য নেব।
আমরা জানি, when, where, why, how, when-এর উত্তর হিসেবে যে শব্দ বা শব্দগুচ্ছ পাওয়া যায়, সেটিই হল adverb। সুতরাং adverbial clause-ও অবশ্যই when, where, why, how, when-এর উত্তর দেবে । আন্ডারলাইনকৃত অংশটিতে why-এর উত্তর পাওয়া যাচ্ছে। তাই, এটি adverb clause।
Because, as, since-ইত্যাদি দিয়ে শুরু হলে সেটি কারণ নির্দেশ করে। এধরণের clause-কে adverbial clause of reason বলে।

১৮.
If he has not done this, he _________ responsible.
  1. will not be held
  2. would not be held
  3. would not have held
  4. would hold
সঠিক উত্তর:
will not be held
উত্তর
সঠিক উত্তর:
will not be held
ব্যাখ্যা

ব্যাখ্যা:
If clause-এর সাথে present perfect tense আছে, তাই, বাকি অংশেও past form ব্যবহার করা যাবে না। Future form ব্যবহার করতে হবে।
তাই, পুরো বাক্যটি হবে- If he has not done this, he will not be held responsible.
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

১৯.
She wanted to have a cup of tea. The underlined part of the sentence is a -
  1. noun phrase
  2. adverbial phrase
  3. adjective phrase
  4. participle phrase
সঠিক উত্তর:
noun phrase
উত্তর
সঠিক উত্তর:
noun phrase
ব্যাখ্যা
ব্যাখ্যা:
noun-এর মতই noun phrase-ও কোন বাক্যের মধ্যে subject, object এবং complement হিসেবে ব্যবহৃত হতে পারে।
প্রশ্নে উল্লিখিত বাক্যে, আন্ডারলাইনকৃত অংশটি wanted-এর object। তাই, এটি Noun Phrase।
২০.
(Transform this sentence into Positive) ‘Nova is wiser than any other girl in the family .’-
  1. Nova is the wisest girl in the family.
  2. Nova is wise than any other girl.
  3. Any other girl in the family is as wise as Nova.
  4. No other girl in the family is as wise as Nova.
সঠিক উত্তর:
No other girl in the family is as wise as Nova.
উত্তর
সঠিক উত্তর:
No other girl in the family is as wise as Nova.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
comparative-এর অর্থ অপরিবর্তিত রেখে positive-এ পরিবর্তিত করতে হলে নিচের গঠণপ্রণালীটি অণুসরণ করতে হয়:
No other+ (২য় noun)+…..+be verb+as+Adj+as (১ম noun)
২১.
Change the voice : She teaches me Spanish.
  1. I am taught Spanish by her.
  2. She is learnt Spanish by me.
  3. I am being taught Spanish by her.
  4. Spanish is taught her by me.
সঠিক উত্তর:
I am taught Spanish by her.
উত্তর
সঠিক উত্তর:
I am taught Spanish by her.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
বাক্যটিতে দুটি object আছে। Spanish (বস্তুবাচক অর্থাৎ direct object)এবং me (প্রাণীবাচক অর্থাৎ indirect object)। এই বাক্যটিকে আমরা প্রথমে I (indirect object)-কে Subject ধরে Passive voice করতে পারি।
অর্থাৎ, Indirect object + be + Verb-এর past particple+ Direct Object+ by+ Active Voice-এর Subject-কে object-এ রূপান্তর ।
২২.
In which sentence is the word 'since' used as a preposition?
  1. It has been a long time since we last met.
  2. I have not seen him since.
  3. I have fallen in love since I saw her.
  4. Karim has been ill since Friday last.
সঠিক উত্তর:
Karim has been ill since Friday last.
উত্তর
সঠিক উত্তর:
Karim has been ill since Friday last.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
১ম ও ৩য় অপশনে since একটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে since একটি adverb। seen verb-এর adverb হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনে since একটি preposition কারণ since-এর পরে একটি noun (Friday) আছে।

২৩.
The word 'exuberance' means-
  1. Meagreness
  2. Vivacity
  3. Placate
  4. Gloom
সঠিক উত্তর:
Vivacity
উত্তর
সঠিক উত্তর:
Vivacity
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Meaning: the quality of being full of energy; excitement, and cheerfulness
Bengali Meaning: উদ্দীপনা
Source: Oxford Languages

২৪.
Fill in the blank: My hard work has been paid _____.
  1. off
  2. in
  3. up
  4. on
সঠিক উত্তর:
off
উত্তর
সঠিক উত্তর:
off
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Pay off একটি phrasal verb।
Pay off (phrasal verb)
Meaning: yield good results; succeed
Source: Oxford Languages

২৫.
Fill in the blank : I study hard _____ that I pass.
  1. and
  2. so
  3. for
  4. same
সঠিক উত্তর:
so
উত্তর
সঠিক উত্তর:
so
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: আমি কঠোর পরিশ্রম করি যাতে আমি পাস করতে পারি।
এখানে বাক্যটি সম্পূর্ণ করতে 'so' conjunction টি প্রয়োজন ছিল। এখানে so অর্থ ‘যাতে’।

২৬.
What is the opposite word for ‘covetous’?
  1. Excessively greedy
  2. Rapacious
  3. Acquisitive
  4. Generous
সঠিক উত্তর:
Generous
উত্তর
সঠিক উত্তর:
Generous
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Meaning: Having or showing a great desire to possess something belonging to someone else
Synonym: grasping, greedy, insatiable, materialistic, rapacious
Antonym: generous
Source: Oxford Languages

২৭.
They have ___ ewe.
  1. A
  2. An
  3. The
  4. No article
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Word-এর প্রথমে u, eu বা ew থাকলেও তার উচ্চারণ যদি ‘ইউ’ বা ‘ew’-এর মত হয় তাহলে তার আগে an না বসে a বসে।
২৮.
একটি সংখ্যাকে ১০০৮ দ্বারা ভাগ করা সম্ভব হলে সংখ্যাটিকে নিচের কোনটি দ্বারা ভাগ করা যাবে?
  1. ২৮
  2. ৩৫
  3. ৪৪
  4. ৪৫
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা

২৮, ১০০৮ এর একটি উৎপাদক
∴ যে সংখ্যা ১০০৮ দ্বারা বিভাজ্য ঐ সংখ্যা ২৮ দ্বারাও বিভাজ্য।

২৯.
দু'টি সংখ্যার অনুপাত ৩ঃ৫ এবং এদের ল.সা.গু. ১৮১৫ হলে গ. সা. গু. কত?
  1. ১১৯
  2. ১২১
  3. ১২৩
  4. ১২৫
সঠিক উত্তর:
১২১
উত্তর
সঠিক উত্তর:
১২১
ব্যাখ্যা

ধরি,
গ.সা.গু. a
∴ ল.সা.গু. = ৩ × ৫ × a
= ১৮১৫
∴ a = ১২১

৩০.
বার্ষিক ৪% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ৩ বছরের সুদ-
  1. ১০৪৮.৬৪ টাকা
  2. ১১৪৮.৬৪ টাকা
  3. ১২৪৮.৬৪ টাকা
  4. ১২৫৮.৫৪ টাকা
সঠিক উত্তর:
১২৪৮.৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৪৮.৬৪ টাকা
ব্যাখ্যা

p = ১০০০০ টাকা,
r = ৪%,
n = ৩ বছর
∴ সবৃদ্ধিমুল = p(১ + (r/১০০))n
= ১০০০০(১ + (৪/১০০))
= ১০০০০ × ১০৪/১০০ × ১০৪/১০০ × ১০৪/১০০
= ১১২৪৮.৬৪ টাকা
∴ সুদ = (১১২৪৮.৬৪ - ১০০০০০) টাকা
= ১২৪৮.৬৪ টাকা।

৩১.
xy > 0 এবং x > 0 হলে নিচের কোনটি অবশ্যই সত্য?
  1. x > y
  2. y > x
  3. x2 < 0
  4. y > 0
সঠিক উত্তর:
y > 0
উত্তর
সঠিক উত্তর:
y > 0
ব্যাখ্যা

xy > 0 হলে,
x > 0 অথবা y > 0

৩২.
y/x2 = 1/3 এবং 2x - y = 0 হলে y = ?
  1. 6
  2. 12
  3. -6
  4. -12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

2x - y = 0
∴ y = 2x ...... (1)
আবার, y/x2 = 1/3
বা, 2x/x2 = 1/3
বা, 2/x = 1/3
∴ x = 6
(1) নং ⇒ y = 2.6 = 12

৩৩.
x, y ∈ R এবং f(x, y) = x2y2 যদি g(x) = x2 - 1 হয়, তবে f{2, g(2)} = ?
  1. 36
  2. 63
  3. 45
  4. 54
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

g(x) = x2 - 1
∴ g(2) = 22 - 1
= 4 - 1
= 3
এখন, f(x, y) = x2y2, f{2, g(2)}
= f(2, 3)
= 22.32
= 36

৩৪.
(3/4)x - 1 = (4/3)x - 3 হলে x = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

(3/4)x - 1 = (4/3)x - 3
বা, (3/4)x - 1 = (3/4)-x + 3
বা, x - 1 = -x + 3
বা, 2x = 4
∴ x = 2

৩৫.
log(0.04)x = -1.5 হলে x = ?
  1. 25
  2. 125
  3. 250
  4. 625
সঠিক উত্তর:
125
উত্তর
সঠিক উত্তর:
125
ব্যাখ্যা

log(0.04)x = -1.5
বা, x = (0.04)-1.5
= (4/100)-(3/2)
= (100/4)3/2
= (25)3/2
= (25)3/2
= 53
= 125

৩৬.
১৯, ২৯, ৪৩, ৬১ ... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৮৩
  2. ১০৯
  3. ১৩১
  4. ১৫৫
সঠিক উত্তর:
৮৩
উত্তর
সঠিক উত্তর:
৮৩
ব্যাখ্যা

১৯ + ১০ = ২৯
২৯ + ১৪ = ৪৩
৪৩ + ১৮ = ৬১
৬১ + ২২ = ৮৩

৩৭.
সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত একটি কোণ ৫২° হলে, তৃতীয় কোনটির সম্পূরক কোণ কত?
  1. ১২৮°
  2. ১৪২°
  3. ১৫২°
  4. ৩৮°
সঠিক উত্তর:
১৪২°
উত্তর
সঠিক উত্তর:
১৪২°
ব্যাখ্যা

৩য় কোণ = ৯০° - ৫২°
= ৩৮°
∴ ৩য় কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৩৮°
= ১৪২°

৩৮.
10 cm উচ্চতা বিশিষ্ট একটি বেলনের আয়তন 160π ঘন সে.মি. হলে, ভূমির ব্যাস কত সে.মি.?
  1. 4 cm
  2. 6 cm
  3. 8 cm
  4. 10 cm
সঠিক উত্তর:
8 cm
উত্তর
সঠিক উত্তর:
8 cm
ব্যাখ্যা

ধরি,
ভূমির ব্যাসার্ধ = r এবং
উচ্চতা h = 10 cm
∴ আয়তন = πr2h = 160π
বা, r2 × 10 = 160
বা, r2 = 16
∴ r = 4
∴ ব্যাস = 2r
= 8 cm

৩৯.
8 এর গুণনীয়ক সেট কোনটি?
  1. {1, 2}
  2. {1, 4}
  3. {1, 2, 4}
  4. {1, 2, 4, 8}
সঠিক উত্তর:
{1, 2, 4, 8}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 4, 8}
ব্যাখ্যা

8 এর গু্ণনীয়ক = 1, 2, 4, 8
∴ সেট = {1, 2, 4, 8}

৪০.
১০০ শিক্ষার্থীর গনিতের গড় নম্বর ৮০। এদের মধ্যে ৫৫ জন ছাত্রীর গড় নম্বর ৭৮ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৮৯.৪৪
  2. ৮২.৪৪
  3. ৮৩.৪৪
  4. ৮০.৪৪
সঠিক উত্তর:
৮২.৪৪
উত্তর
সঠিক উত্তর:
৮২.৪৪
ব্যাখ্যা

১০০ জন শিক্ষার্থীর মোট নম্বর = ৮০০০
৫৫ জন ছাত্রীর মোট নম্বর = ৪২৯০
∴ ৪৫ জন ছাত্রের মোট নম্বর = ৮০০০ - ৪২৯০
= ৩৭১০
∴ গড় নম্বর = ৩৭১০/৪৫
= ৮২.৪৪

৪১.
স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে APPLE শব্দের বর্ণগুলো সাজানোর উপায় -
  1. ১২
  2. ১৮
  3. ২৪
  4. ৩৬
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

APPLE শব্দে মোট ৫টি বর্ণ আছে, যাদের মধ্যে ২টি স্বরবর্ণ।
সুতরাং স্বরবর্ণ দু'টি একত্রে রাখলে বর্ণগুলোকে ৪!/২! = ১২ উপায়ে সাজানো যায়।
আবার স্বরবর্ণ ২টি নিজেদের মধ্যে ২! = ২ উপায়ে সাজানো যায়।
সুতরাং সাজানোর মোট উপায় = ১২ × ২
= ২৪

৪২.
তড়িচ্চালক শক্তির একক-
  1. Joule
  2. Volt
  3. Coulomb
  4. NC-1
সঠিক উত্তর:
Volt
উত্তর
সঠিক উত্তর:
Volt
ব্যাখ্যা
তড়িচ্চালক শক্তিঃ কোষ বা উৎসকে এক কুলম্ব পরিমান আধানকে তার নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে কোষ বা উৎসের তড়িচ্চালক শক্তি বলে।
একে E দিয়ে প্রকাশ করা হয়।
এর একক ভোল্ট (V)। খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্যই কোষের তড়িচ্চালক শক্তি।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৩.
অ্যালকোহলের কার্যকরী মূলক-
  1. -COOH
  2. -CHO
  3. -OH
  4. -CONH
সঠিক উত্তর:
-OH
উত্তর
সঠিক উত্তর:
-OH
ব্যাখ্যা


সূত্রঃ রসায়ন ২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৪.
রাইবোজোমের কাজ কী?
  1. শক্তি উৎপাদন
  2. জীবাণু ধ্বংস করা
  3. প্রোটিন সংশ্লেষণ
  4. সালোকসংশ্লেষণে সহায়তা করা
সঠিক উত্তর:
প্রোটিন সংশ্লেষণ
উত্তর
সঠিক উত্তর:
প্রোটিন সংশ্লেষণ
ব্যাখ্যা

রাইবোসোম- সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবোসোম।
প্যালাডে ১৯৫৫ খ্রিস্টাব্দে রাইবোসোম আবিষ্কার করেন। রাইবোসোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার। এটি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই উপস্থিত থাকে।

কাজ- রাইবোসোম এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন।
- এটি আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে এবং এ সকল কাজে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
ঢেঁকিছাটা চালে কোন ভিটামিন থাকে?
  1. ভিটামিন এ
  2. ভিটামিন বি
  3. ভিটামিন সি
  4. ভিটামিন ডি
সঠিক উত্তর:
ভিটামিন বি
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন বি
ব্যাখ্যা
ভিটামিন ‘এ’ : দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসব্জি, মলা মাছ ইত্যাদি।

ভিটামিন ‘বি’ : ঈস্ট, ঢেঁকিছাঁটা চাল, আটা, অঙ্কুরিত ছোলা, মুগডাল, মটর, ফুলকপি, চিনাবাদম, শিমের বীচি, কলিজা, হৃদপিন্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসব্জি ইত্যাদি।

ভিটামিন ‘সি’ : পেয়ারা, বাতাবী লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসব্জি ইত্যাদি।

ভিটামিন ‘ডি’ : ডিম, দুধ, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদি।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
ডার্ক এনার্জি কাজ করে-
  1. মহাকর্ষীয় ক্ষেত্র তৈরিতে
  2. মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত করতে
  3. মহাবিশ্বের সংকোচনে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত করতে
উত্তর
সঠিক উত্তর:
মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত করতে
ব্যাখ্যা
অদৃশ্য বস্তু শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অপরপক্ষে অদৃশ্য শক্তি মহাকর্ষের বিপরীতে কাজ করে মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরিত করে। অর্থাৎ অদৃশ্য বস্তু ও অদৃশ্য শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
বায়ুমন্ডলের কোন স্তরটি ভূত্বকের সবচেয়ে নিকটবর্তী?
  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্রাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. এক্সোস্ফিয়ার
সঠিক উত্তর:
ট্রপোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা
ট্রপোমন্ডল (Troposphere): বায়ুমন্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার।
এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়। ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।
ট্রপোবিরতি এলাকায় তাপমাত্রা ৫৪ সেলসিয়াসের নিচে থাকে।

সূত্রঃ ভূগোল ও পরিবেশ, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
বারকোড রিডার ব্যবহৃত হয়-
  1. নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র যাচাই করতে
  2. পণ্যের পরিচিতি শনাক্ত করতে
  3. বিভিন্ন গ্রাফ তৈরি করতে
  4. ইলেকট্রিক বিল পড়ার জন্য
সঠিক উত্তর:
পণ্যের পরিচিতি শনাক্ত করতে
উত্তর
সঠিক উত্তর:
পণ্যের পরিচিতি শনাক্ত করতে
ব্যাখ্যা
বার কোড বলতে লম্বা আকারের সরু, মোটা এবং তার সাথে নম্বর সংযুক্ত পর্যায়ক্রমে কতকগুলো বার বা রেখার সমষ্টিকে বোঝায়। সাধারণত বিভিন্ন পণ্য বা পোডাক্টের প্যাকেটের ওপর বার কোডের সাহায্যে পণ্যের নাম, পণ্যের ধরন, কোম্পানির বা নির্মাণকারীর নাম, পরিমাণ, মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে। বার কোড সাধারণত যেকোনো ধরনের পণ্য, বই, পোস্টাল প্যাকেট ইত্যাদির পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এ ধরনের বার কোডসমূহ পড়ার জন্য একটি বিশেষায়িত যন্ত্র ব্যবহৃত হয়, যা বার কোড রিডার নামে পরিচিত।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুবিধা কোনটি ?
  1. এ ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না
  2. এ ভাষায় প্রোগ্রাম রচনা তুলনামূলকভাবে সহজ
  3. অ্যাসেম্বলি ভাষার তুলনায় ডিবাগিং সহজতর
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
এ ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না
উত্তর
সঠিক উত্তর:
এ ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না
ব্যাখ্যা
মেশিন ভাষার সুবিধাঃ
১। এই ভাষা দিয়ে সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে সংযোগ সাধন সম্ভব।
২। সবচেয়ে কম পরিমাণ লজিক ও কম মেমোরিতে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।
৩। এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না।
৪। মেশিন ভাষা অন্যান্য ভাষা থেকে দ্রুত কাজ করে।

অ্যাসেম্বলি ভাষার সুবিধাঃ 
১। মেশিনের ভাষার মতো দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা সম্ভব।
২। মেশিনের ভাষার তুলনায় এ ভাষায় প্রোগ্রাম রচনা তুলনামূলক সহজ।
৩। মেশিনের ভাষার তুলনায় ডিবাগিং সহজতর।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
ডাটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাকে কী বলে?
  1. এট্রিবিউট
  2. এনটিটি
  3. ভ্যালু
  4. প্রাইমারি কী
সঠিক উত্তর:
এনটিটি
উত্তর
সঠিক উত্তর:
এনটিটি
ব্যাখ্যা
এনটিটি
এনটিটি হচ্ছে সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। কোন ডাটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই হচ্ছে ডাটার এনটিটি। যেমন- একজন কর্মচারীর নাম, পদবী, বয়স, ঠিকানা ইত্যাদির সমন্বয়ে এনটিটি গঠিত হয়।

এট্রিবিউট
প্রত্যেকটি বৈশিষ্ট্য বা গুণ যখন কোন এনটিটিকে বর্ণনা করে তখন তাকে এট্রিবিউট বলে। অর্থাৎ এনটিটির অন্তর্ভূক্ত প্রত্যেকটি ফিল্ডকে এট্রিবিউট বলে।

ভ্যালু
প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে তাকে বলা হয় ভ্যালু।

প্রাইমারি কী
যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে -
  1. দশমিক সংখ্যাকে ২ দ্বারা উপর্যুপরি ভাগ করতে হবে
  2. দশমিক সংখ্যাকে ২ দ্বারা উপর্যুপরি গুণ করতে হবে
  3. দশমিক সংখ্যাকে ১৬ দ্বারা উপর্যুপরি ভাগ করতে হবে
  4. দশমিক সংখ্যাকে ১৬ দ্বারা উপর্যুপরি গুণ করতে হবে
সঠিক উত্তর:
দশমিক সংখ্যাকে ১৬ দ্বারা উপর্যুপরি ভাগ করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
দশমিক সংখ্যাকে ১৬ দ্বারা উপর্যুপরি ভাগ করতে হবে
ব্যাখ্যা
দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর
দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটিকে ১৬ দ্বারা (যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১৬) উপর্যুপরি ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য (০) হয়। অতঃপর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংক (MSD) থেকে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অংক (LSD) পর্যন্ত ধারাবাহিকভাবে বাম থেকে ডানে সাজালে সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যাবে।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
কম্পিউটারের মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. কিলোবাইট
  2. বাইট
  3. মেগাবাইট
  4. বিট
সঠিক উত্তর:
বিট
উত্তর
সঠিক উত্তর:
বিট
ব্যাখ্যা

বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) :
৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরুপঃ

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৩.
সিরিয়াল পোর্টে সাধারণত কয়টি পিন থাকে?
  1. ৯টি
  2. ২৫টি
  3. ৬টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
পোর্টঃ কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়ারের সংযুক্ত করার জন্য বিভিন্নধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট।

সিরিয়াল পোর্ট : RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়। মডেম, মাউস, কি-বোর্ড ইত্যাদি হার্ডওয়ার এ ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে। মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বাংলা ভাষায় ই-লার্নিং এর প্লাটফর্ম কোনটি?
  1. টেন মিনিট স্কুল
  2. মুক্তপাঠ
  3. শিক্ষক ডট কম
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। মূলত প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিই ই-লার্নিং নামে পরিচিত। এ পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দ মতো বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব।

বর্তমানে আমাদের দেশেও রয়েছে একাধিক ই-লার্নিং কার্যক্রম। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেবার জন্য বেশ কিছু ওয়েবসাইট পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে মুক্তপাঠ, শিক্ষক ডট কম, জাগো অনলাইন স্কুল, টেন মিনিট স্কুল প্রভৃতি।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
FIRE = 89205 হলে, ACE = ?
  1. 373
  2. 377
  3. 337
  4. 793
সঠিক উত্তর:
337
উত্তর
সঠিক উত্তর:
337
ব্যাখ্যা

ইংরেজি বর্ণমালার অবস্থানগত মানের উপর ভিত্তি করে এই প্রশ্নের সমাধান করতে হবে। যেখানে বিজোড় বর্ণের সংখ্যাগুলো বর্ণমালার ক্রমের থেকে ২ বেশি হয়।
সুতরাং, ACE = 337

 
৫৬.
  1. 5
  2. 7
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
চিত্রের প্রতিটি বক্সের অন্তর্ভুক্ত সংখ্যাগুলোর সমষ্টি 22।
সুতরাং, প্রশবোধক স্থানে হবে = 22 - (8 + 1 + 4) = 9
৫৭.
একটি লিফট যখন g-ত্বরণে নিচে নামতে শুরু করে, তখন আমরা অবশ্যই কী অনুভব করবো?
  1. ওজনহীনতা
  2. ওজন বেড়ে যাওয়া
  3. উচ্ছ্বাস
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ওজনহীনতা
উত্তর
সঠিক উত্তর:
ওজনহীনতা
ব্যাখ্যা

লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে অর্থাৎ, লিফটেরও যদি g ত্বরণ হয়, তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে (g- g) অর্থাৎ শূন্য। ফলে আমরা লিফটের উপর কোনাে বল প্রয়ােগ করব না।
ফলে আমরা ওজনহীনতা অনুভব করবো।
উৎস: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।

৫৮.
একটি পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
  1. প্রতিফলন
  2. প্রতিসরণ
  3. বিচ্ছুরণ
  4. অপবর্তন
সঠিক উত্তর:
প্রতিফলন
উত্তর
সঠিক উত্তর:
প্রতিফলন
ব্যাখ্যা


আলোর প্রতিফলনের ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়। পেরিস্কোপে সমতল দর্পণ ব্যবহার করা হয়।
৫৯.
এই সেটে কোন সংখ্যাটি মানানসই না? 3, 5, 7, 12, 17, 19
  1. 19
  2. 17
  3. 5
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

এই ধারায় 12 ছাড়া সবগুলোই মৌলিক সংখ্যা।

৬০.
কোন বস্তুটিকে স্থানান্তর করতে সবচেয়ে কম বল প্রয়োজন হবে?
  1. A
  2. B
  3. সমান বল লাগবে উভয় বস্তুকে সরাতে
  4. নির্ণয় করা যাবে না
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা

এখানে A বস্তুটির ওজন শুধু একটি দড়ির উপর আছে, তাই একে সরাতে ১০/১ = ১০ কেজি সমান বল প্রয়োগ করতে হবে৷
অন্যদিকে B বস্তুটির ওজন দুটি দড়ির উপর ছড়িয়ে আছে, তাই একে স্থানান্তর করতে ১০/২ = ৫ কেজি বল প্রয়োগ করতে হবে৷

৬১.
'অবকাশ' শব্দের সমার্থক হিসেবে কোন শব্দটিকে চিহ্নিত করা যায়?
  1. সুযোগ
  2. আয়েশ
  3. সময়
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
অবকাশঃ সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
৬২.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
1 নং চিত্রে কালো বিন্দুটি সন্নিহিত কোণের ডান দিকে আছে।
৬৩.
Marathon is to race as hibernation is to -
  1. winter
  2. bear
  3. dream
  4. sleep
সঠিক উত্তর:
sleep
উত্তর
সঠিক উত্তর:
sleep
ব্যাখ্যা
A marathon is a long race and hibernation is a lengthy period of sleep.
৬৪.
যদি একটা সংখ্যার এক চতুর্থাংশের এক তৃতীয়াংশ ১৫ হয় তবে সেই সংখ্যার তিন-দশমাংশ কত হবে?
  1. 35
  2. 36
  3. 45
  4. 54
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি x.
তাহলে, 1/3 of 1/4 of x = 15
বা, x = 15 × 3 × 4 = 180
∴ নির্ণেয় সংখ্যা = 3/10 × 180 = 54

৬৫.
3√0.000216 = ?
  1. 0.3
  2. 0.03
  3. 0.6
  4. 0.06
সঠিক উত্তর:
0.06
উত্তর
সঠিক উত্তর:
0.06
ব্যাখ্যা
3√0.000216 = 0.06
৬৬.
Select the option with the correct spelling
  1. Hiaroglyphic
  2. Heiaroglyphic
  3. Hieroglyphic
  4. Hierogliphic
সঠিক উত্তর:
Hieroglyphic
উত্তর
সঠিক উত্তর:
Hieroglyphic
ব্যাখ্যা

Hieroglyphic - writing consisting of hieroglyphs; enigmatic or incomprehensible symbols or writing.

৬৭.
উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে কোন জোটটি গঠিত হয়েছিলো?
  1. কম্বাইন্ড অপজিশন কমিটি
  2. ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি
  3. ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স
  4. অল পাকিস্তান ফ্রন্ট
সঠিক উত্তর:
ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি
উত্তর
সঠিক উত্তর:
ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি
ব্যাখ্যা
- উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ৮ জানুয়ারি পূর্ব পাকিস্তানের বিরোধীদলগুলোর সমন্বয়ে ‘ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি (ডাক)’ গঠিত হয়।
- এই জোটে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, মোজাফফর ন্যাপসহ আটটি রাজনৈতিক দল যুক্ত ছিলো।
- পাকিস্তানে ফেডারেল পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রবর্তন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমান, খান আবদুল ওয়ালী খান ও জুলফিকার আলী ভুট্টোসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি দাবিতে এই জোট গণআন্দোলনের ডাক দিয়েছিলো।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৮.
মেজর খালেদ মোশারফ কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
  1. ১ নং সেক্টর
  2. ২ নং সেক্টর
  3. ৩ নং সেক্টর
  4. ৪ নং সেক্টর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে ফেনী নদী থেকে উত্তর দিকে আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, ‍বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং ঢাকা শহর নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
২ নং সেক্টরের কমান্ডার ছিলেন:
- মেজর খালেদ মোশারফ এবং
- মেজর এটিএম হায়দার।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৬৯.
কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিলো?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. সোভিয়েত ইউনিয়ন
  4. ইসরাইল
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, ইরান প্রভৃতি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাহায্যার্থে ১৯৭১ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে নৌবহর প্রেরণ করেছিলো।
অন্যদিকে,
- ভারত, সোভিয়েত ইউনিয়ন, ইরাক ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলো মুক্তিযুদের পক্ষে সমর্থন জানায়।
- পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমসমূহ মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে। তবে জাতিসংঘ কার্যকর ভূমিকা গ্রহণে ব্যর্থ হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭০.
সম্প্রতি কোন শহরে বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নামকরণ করা হয়?
  1. আঙ্কারা
  2. হেবরন
  3. ফ্রিটাউন
  4. কুয়েতসিটি
সঠিক উত্তর:
হেবরন
উত্তর
সঠিক উত্তর:
হেবরন
ব্যাখ্যা
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনের হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হেবরন শহর ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত।
(তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন)
৭১.
পাঙন জনগোষ্ঠীর কোন ভাষায় কথা বলে?
  1. সাদরি
  2. লামদানি
  3. কুঁড়ুখ
  4. মেইতেইলোন
সঠিক উত্তর:
মেইতেইলোন
উত্তর
সঠিক উত্তর:
মেইতেইলোন
ব্যাখ্যা
- পাঙন সম্প্রদায়ের ভাষার নাম ‘মেইতেইলোন’। এটি একটি মণিপুরী ভাষা।
অন্যদিকে,
- লামদানি : সমতলের গারোদের ভাষার নাম
- সাদরি ও কুঁড়ুখ : ওরাঁওদের ভাষার নাম
(তথ্যসূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী)
৭২.
আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. রংপুর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে। এর মধ্যে আয়তনে,
- সবচেয়ে বড় : চট্টগ্রাম বিভাগ (৩৩,৯০৪ বর্গ কিমি)
- সবচেয়ে ছোট : ময়মনসিংহ বিভাগ (১০,৫৫২ বর্গ কিমি)।
জনসংখ্যায়,
- সবচেয়ে বড় : ঢাকা বিভাগ
- সবচেয়ে ছোট : বরিশাল বিভাগ
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি
- সবচেয়ে কম ৪টি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।
(তথ্যসূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
৭৩.
কোন সময়ে শীতকালীন শস্যের চাষাবাদ করা হয়?
  1. জ্যৈষ্ঠ থেকে কার্তিক
  2. আশ্বিন থেকে ফাল্গুন
  3. শ্রাবণ থেকে পৌষ
  4. চৈত্র থেকে ভাদ্র
সঠিক উত্তর:
আশ্বিন থেকে ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
আশ্বিন থেকে ফাল্গুন
ব্যাখ্যা

- বাংলাদেশে আশ্বিন থেকে ফাল্গুন বা অক্টোবর থেকে মার্চ সময়ে উৎপন্ন ফসলকে রবিশস্য বা শীতকালীন শস্য ধরা হয়।

রবি মৌসুমে উৎপন্ন ফসলের মধ্যে রয়েছে:
- বোরো ধান
- গম
- মসুর ডাল
- যব
- সরিষা
- পেঁয়াজ
- মটরশুঁটি প্রভৃতি।
(তথ্যসূত্রঃ কৃষিশিক্ষা : সপ্তম শ্রেণী)

৭৪.
বাংলাদেশে রপ্তানিতে দ্বিতীয় শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জার্মানি
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ৫৫.৬৩ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য আমদানি ৪৮.৬৯৯ বিলিয়ন ডলার এবং সেবা আমদানি ৬.৯৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
দেশ অনুযায়ী শীর্ষ আমদানি উৎস:
- প্রথম : চীন : ১১.৪৮৯ বি. ডলার
- দ্বিতীয় : ভারত : ৫.৭৯৩ বি. ডলার
- তৃতীয় : যুক্তরাষ্ট্র : ২.১২৬ বি. ডলার
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৭৫.
আওয়ামী ‍মুসলিম লীগের কততম সম্মেলনে দলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়?
  1. দ্বিতীয় সম্মেলন
  2. তৃতীয় সম্মেলন
  3. চতুর্থ সম্মেলন
  4. পঞ্চম সম্মেলন
সঠিক উত্তর:
তৃতীয় সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় সম্মেলন
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে ‘আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয়।
এর প্রথম কমিটিতে,
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- যুগ্ম সাধারণ সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১৯৫৩ সালের ১৪-১৬ নভেম্বর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
- ১৯৫৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর দলটির তৃতীয় সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।
- ১৯৬৬ সালের ১৮-২০ মার্চ আওয়ামী লীগের ষষ্ঠ সম্মেলনে বঙ্গবন্ধু সভাপতি নির্বাচিত হন সভাপতি নির্বাচিত হন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলা ট্রিবিউন)
৭৬.
চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে-
  1. ২০৯৬ মার্কিন ডলার
  2. ২১৩০ মার্কিন ডলার
  3. ২১৫০ মার্কিন ডলার
  4. ২২২৭ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২২২৭ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২২২৭ মার্কিন ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২,২২৭ মার্কিন ডলার।
- জিডিপির আকার ‍বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০ লক্ষ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৭৭.
দামেস্ক গেইট কোথায় অবস্থিত?
  1. আম্মান
  2. জেরুজালেম
  3. দামেস্ক
  4. বাগদাদ
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা

- দামেস্ক গেইট জেরুজালেমের ওল্ড সিটির উত্তর-পশ্চিম দিকে অবস্থিত একটি প্রবেশ পথ।
- এটি অটোমান সুলতান সুলেমান ষোড়শ শতাব্দীতে নির্মাণ করেন।
- সম্প্রতি দামেস্ক গেইটে ফিলিস্তিন ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাঁধে যা যুদ্ধে রূপ নেয়।
(তথ্যসূত্র: মিডলইস্ট মনিটর)

৭৮.
সম্প্রতি দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশটি মঙ্গলপৃষ্ঠে রোভার অবতরণ করাতে সক্ষম হয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. জাপান
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- গত ১৬ মে ২০২১ বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলপৃষ্ঠে ঝুরং নামের রোভার অবতরণ করাতে সক্ষম হয়।
- ঝুরং রোভার মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণরত চীনের তিয়ানওয়ে-১ মহাকাশযানের অংশ।
- এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেব মঙ্গলপৃষ্ঠে রোভার অবতরণে সক্ষম হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৭৯.
স্নায়ুযুদ্ধের ফলশ্রুতিতে কোন সংস্থাটির জন্ম হয়?
  1. ইউরোপিয়ান ইউনিয়ন
  2. কমনওয়েলথ
  3. আরবলীগ
  4. জোট নিরপেক্ষ আন্দোলন
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রে বিশ্বাসী।
- এতে করে সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিসরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এলক্ষ্যে তাদের উদ্যোগে ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৯ দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলনে ন্যাম গঠন বিষয়ে আলোচনা ও এর নীতি নির্ধারিত হয়।
- যার ভিত্তি ১৯৬১ সালের ১-৮ সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেড ২৪টি দেশের অংশগ্রহণে শহরে প্রথম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- সর্বশেষ ন্যাম সম্মেলন ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৮০.
আইফেল টাওয়ারের স্থপতি কে?
  1. এফ আর খান
  2. টাওয়ার হ্যামলেট
  3. গুস্তাভ আইফেল
  4. রক ডি ফেলার
সঠিক উত্তর:
গুস্তাভ আইফেল
উত্তর
সঠিক উত্তর:
গুস্তাভ আইফেল
ব্যাখ্যা
- ফরাসি বিপ্লবের একশ বছরের মাথায় ১৮৮৯ সালের ৩১ মার্চ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপত্য আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
- এর নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২৮ জানুয়ারি ১৮৮৭ সালে।
- এর স্থপতি হলেন ফরাসি স্থপতি গুস্তাভ আইফেল।
- আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত।
- সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ৯৮৪ ফুট।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৮১.
জিডিপির হিসাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- জিডিপিতে,
- বিশ্বে প্রথম : যুক্তরাষ্ট্র (২১.৪২ ট্রি. ডলার)
- বিশ্বে দ্বিতীয় : চীন (১৪.৩৪ ট্রি. ডলার)
- বিশ্বে তৃতীয় : জাপান (৫.০৮ ট্রি. ডলার)
- বিশ্বে ৪১তম : বাংলাদেশ (৩০২ বিলিয়ন ডলার)।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট)
৮২.
কোন রেখায় ভিয়েতনামকে দুইভাগে ভাগ করা হয়েছিলো?
  1. ১৭° উত্তর অক্ষরেখা
  2. ২৪° উত্তর অক্ষরেখা
  3. ৩৮° উত্তর অক্ষরেখা
  4. ৪৯° উত্তর অক্ষরেখা
সঠিক উত্তর:
১৭° উত্তর অক্ষরেখা
উত্তর
সঠিক উত্তর:
১৭° উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
- উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম : ১৭° উত্তর অক্ষরেখা
- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া : ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা
- পাকিস্তান ও ভারত : ২৪° উত্তর অক্ষরেখা
- যুক্তরাষ্ট্র ও কানাডা : ৪৯° উত্তর অক্ষরেখা।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৩.
সুশাসন নিশ্চিতের জন্যে কে দার্শনিক রাজার কথা উল্লেখ করেন?
  1. এরিস্টটল
  2. মেকিয়াভেলি
  3. প্লেটো
  4. সক্রেটিস
সঠিক উত্তর:
প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
প্লেটো
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসে প্লেটো সুশাসন বা উত্তম শাসনের জন্যে আদর্শ শাসকের উপর জোর দিয়েছেন।
- তার মতে আদর্শ রাজা হবেন একজন দার্শনিক রাজা যার ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার থাকবে না।
- কারণ এগুলো থাকলে একজন শাসক জনগনের সাথে তার ওয়াদা অনুযায়ী কাজ করতে পারবেন না।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮৪.
এশীয় উন্নয়ন ব্যাংক সুশাসনের কতটি উপাদানের উল্লেখ করেছে?
  1. ৮টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংকের মতে গভর্ন্যান্স হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
ব্যাংকটির সুশাসনের মূল উপাদান চারটি।
এগুলো হলো:
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।
(তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট)
৮৫.
যৌতুক প্রথার ‍জন্যে দায়ী কোনটি?
  1. অশিক্ষা
  2. দারিদ্র্য
  3. আইনের অপপ্রয়োগ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- যৌতুক প্রথা একটি সামাজিক কুপ্রথা। এই প্রথানুসারে বিয়ের সময় কনেপক্ষ থেকে স্বামীপক্ষকে অর্থ বা সম্পত্তি প্রদান করতে হয়।
- এই প্রথার পেছনে মূল কারণ হলো দারিদ্র্য।
- এছাড়া অশিক্ষা, অর্থলিপ্সা, আইনের যথার্থ প্রয়োগ না হওয়া প্রভৃতি যৌতুক প্রথার জন্যে দায়ী।
- যৌতুক প্রথা নারী নির্যাতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
৮৬.
'The Elements of Ethics' বইটি কার?
  1. থমাস হবস
  2. বার্ট্রান্ড রাসেল
  3. নিকোলা ম্যাকিয়াভেলী
  4. জেরেমি বেন্থাম
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
উত্তর
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা

- 'The Elements of Ethics' বইটি বার্ট্রান্ড রাসেল লেখেন।
- এটি নীতি বিষয়ক তার কতগুলো রচনার বা প্রবন্ধের সমাহার। এটি ১৯১০ সালে প্রকাশিত হয়।
(তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া অব ফিলোসফি)