পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ৩৬: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
Which of the following authors wrote the autobiography 'The Words'?
  1. Voltaire
  2. Victor Hugo
  3. Jean-Paul Sartre
  4. Jean Genet
সঠিক উত্তর:
Jean-Paul Sartre
উত্তর
সঠিক উত্তর:
Jean-Paul Sartre
ব্যাখ্যা
Jean-Paul Sartre wrote the autobiography 'The Words.'
- তিনি একজন ফরাসি দার্শনিক, ঔপন্যাসিক এবং নাট্যকার ছিলেন।
- 'The Words' আত্মজীবনীটি তার ঊনপঞ্চাশ বছর বয়সে লেখা।
- এটি আত্ম-বিশ্লেষণের (self-analysis) একটি মাস্টারপিস।
- ১৯৬৪ সালের অক্টোবরে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- কিন্তু তিনি পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন।

∗ Notable works: 
Novel:
• Nausea,
• Being and Nothingness.

Source: britannica.com and biography.com
.
'Happy Loman' and 'Willy Loman' are two important characters from -
  1. Sons and Lovers
  2. Death of a Salesman
  3. After the Fall
  4. The American Clock
সঠিক উত্তর:
Death of a Salesman
উত্তর
সঠিক উত্তর:
Death of a Salesman
ব্যাখ্যা
∗ 'Happy Loman' and 'Willy Loman' are two important characters from - Death of a Salesman.
- "Death of a Salesman" is written by Arthur Miller.
- নাটকটির জন্য তিনি Pulitzer Prize জিতেছিলেন।
- নাটকটি ১৯৪৮ সালে লেখা এবং ১৯৪৯ সালে প্রকাশিত হয়।

Major Characters: 
• Willy Loman,
• Biff Loman,
• Happy Loman,
• Linda Loman,
• Charley,
• Bernard,
• Ben.

Arthur Miller, ১৯১৫ সালে আমেরিকার New York এ জন্মগ্রহণ করেন।
⇒ পুরো নাম Arthur Asher Miller.

Source: britannica and sparknotes
.
Which one is the unfinished novel by Franz Kafka?
  1. The Trial
  2. Letter to Father
  3. In the Penal Colony
  4. Amerika
সঠিক উত্তর:
Amerika
উত্তর
সঠিক উত্তর:
Amerika
ব্যাখ্যা
∗ Amerika is the unfinished novel by Franz Kafka.
- উপন্যাসটি ১৯১২ থেকে ১৯১৪ এর মধ্যে লেখা।
- লেখকের মৃত্যুর তিন বছর পর ১৯২৭ সালে এটি প্রকাশিত হয়।

Franz Kafka ১৮৮৩ সালে জন্মগ্রহণ করেন।
⇒ তিনি 'Amerika,' 'The Trial' এবং 'The Castle' উপন্যাসগুলোর জন্য বিখ্যাত ছিলেন।

Source: britannica.com
.
In which year did Ernest Hemingway receive the Nobel Prize?
  1. 1923
  2. 1948
  3. 1953
  4. 1954
সঠিক উত্তর:
1954
উত্তর
সঠিক উত্তর:
1954
ব্যাখ্যা
∗ In 1954 Ernest Hemingway received the Nobel Prize.
- "The Old Man and the Sea” এবং Contemporary style এ তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য Ernest Hemingway কে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- তাছাড়া ১৯৫২ সালে "The Old Man and the Sea" এর জন্য তিনি Pulitzer Prize পেয়েছিলেন।

Ernest Hemingway এর পুরো নাম Ernest Miller Hemingway.
⇒ তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ছিলেন।

Notable works:
Novels:
- The Sun Also Rises,
-  A Farewell to Arms,
- The Old Man and the Sea.

Other options:
1923 সালে William Butler Yeats সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
• 1948 সালে Thomas Stearns Eliot সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
• 1953 সালে Sir Winston Churchill, the Prime Minister of the United Kingdom সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

Source: britannica.com
.
secθ + tanθ = m, হলে tanθ = ?
  1. (m2 + 1)/2m
  2. (m2 - 1)/m
  3. (m2 - 1)/2m
  4. (m2 + 1)/m
সঠিক উত্তর:
(m2 - 1)/2m
উত্তর
সঠিক উত্তর:
(m2 - 1)/2m
ব্যাখ্যা

প্রশ্ন: secθ + tanθ = m, হলে tanθ = ?

সমাধান:
দেওয়া আছে,
secθ + tanθ = m ................. (1)

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
বা, (secθ + tanθ)(secθ - tanθ) = 1
বা, m(secθ - tanθ) = 1
বা, secθ - tanθ = 1/m ................ (2)

(1) নং থেকে (2) নং বিয়োগ করে পাই,
secθ + tanθ = m
secθ - tanθ = 1/m
2tanθ = m - (1/m)
বা, 2tanθ = (m2 - 1)/m
∴ tanθ = (m2 - 1)/2m

.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৬ গুণ। দৈর্ঘ্য ২৪ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৪৮ মিটার
  2. ৫৬ মিটার
  3. ১১২ মিটার
  4. ১৪৪ মিটার
সঠিক উত্তর:
৫৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৬ গুণ। দৈর্ঘ্য ২৪ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তকার ক্ষেত্রের বিস্তার = ক মিটার
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৬ক মিটার

প্রশ্নমতে,
৬ক = ২৪
∴ ক = ৪

আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২(৬ক + ক )
= ১৪ক
= (১৪ × ৪) মিটার
= ৫৬ মিটার

.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সে.মি., সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?
  1. 2 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 8 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সে.মি., সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি 
ট্রপিজিয়ামের উচ্চতা, h = 5 সে.মি. 
সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, a = 8 সে.মি. 
অপর বাহুর দৈর্ঘ্য = b

প্রশ্নমতে,
(1/2) × h (a + b) = 30
বা, 5(8 + b) = 30 × 2
বা, 40 + 5b = 60
বা, 5b = 60 - 40
বা, 5b = 20
∴ b = 4

∴ অপর বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.
.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 7√2 সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?
  1. 349 ঘন সে.মি.
  2. 243 ঘন সে.মি.
  3. 343 ঘন সে.মি.
  4. 348 ঘন সে.মি.
সঠিক উত্তর:
343 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
343 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 7√2 সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?

সমাধান:
মনে করি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
 a√2 = 7√2 
 ∴ a = 7

ঘনকটির আয়তন = a3
= 73
= 343 ঘন সে.মি.
.
১৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ২৫৬ বর্গ সে.মি.
  2. ১৯৬ বর্গ সে.মি.
  3. ৫১২ বর্গ সে.মি.
  4. ১০২৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৫১২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫১২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

বৃত্তের ব্যাসার্ধ = ১৬ সে.মি.
∴ বৃত্তের ব্যাস = ১৬ × ২ = ৩২ সে.মি.

বৃত্তের ব্যাস = বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ
∴ বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = ৩২ সে.মি.

প্রশ্নমতে,
√২ × বাহুর দৈর্ঘ্য = ৩২
বা, বাহুর দৈর্ঘ্য = ৩২/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩২/√২)
= ৫১২ বর্গ সে.মি.
১০.
ΔABC এর ∠C = 90°, BC = a একক, AC = b একক AB = c একক হলে cotA + cotB = কত?
  1. c2
  2. c2/ab
  3. a2 + b2
  4. ab
সঠিক উত্তর:
c2/ab
উত্তর
সঠিক উত্তর:
c2/ab
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠C = 90°, BC = a একক, AC = b একক AB = c একক হলে cotA + cotB = কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে,
AB2 = BC2 + AC2
c2 = a2 + b2

এখানে,
cotA = AC/BC = b/a
cotB = BC/AC = a/b

∴ cotA + cotB = b/a + a/b
= (b2 + a2)/ab
= c2/ab
১১.
Choose the synonym of the word 'Jibe'.
  1. Duplication
  2. Conform
  3. Detail
  4. Differ
সঠিক উত্তর:
Conform
উত্তর
সঠিক উত্তর:
Conform
ব্যাখ্যা
♦ Jibe (Verb Transitive)
English Meaning: Jibe (at somebody/something) an unkind or offensive remark about somebody
Bangla Meaning: উপহাস করা; ঠাট্টা করা: Jibe at the mistakes.

Synonyms: Accord (সঙ্গতি), Agree (সম্মতি), Conform (সঙ্গতিপূর্ণ), Correspond (অনুরূপ), Mock (উপহাস করা)। 
Antonyms: Differ (বিরোধ), Disagree (দ্বন্দ্ব, অমত), Contradict (বিরোধ, দ্বন্দ্ব), Dispute (বিতর্ক), Conflict (দ্বন্দ্ব)। 

Other Forms: 
- Gibe = Similar meaning; - Jibe (Noun)

Example Sentence: - 
1. He made several cheap jibes at his opponent during the interview.
2. His parting jibe was 'drop dead.

অন্য অপশন,
- Detail (বিস্তারিত)
- Duplication (সদৃশ, অনুরুপ)

Source: Live MCQ Lecture.
১২.
Choose the correct one:
  1. The weather conditions are favorable from a picnic in the park today.
  2. The weather conditions are favorable on a picnic in the park today.
  3. The weather conditions are favorable towards a picnic in the park today.
  4. The weather conditions are favorable for a picnic in the park today.
সঠিক উত্তর:
The weather conditions are favorable for a picnic in the park today.
উত্তর
সঠিক উত্তর:
The weather conditions are favorable for a picnic in the park today.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে appropriate preposition এর উপর ভিত্তি করে। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,

• Favorable for:
Meaning: অনুকূল।
Example: The weather conditions are favorable for a picnic in the park today.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Favorable এর সাথে 'অনুকূল' অর্থ বুঝাতে for বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে for বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে for বসবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৩.
Choose the correct sentence.
  1. Physics is my favorite subject.
  2. Physics are my favorite subject.
  3. Physics be my favorite subject.
  4. Physics are being my favorite subject.
সঠিক উত্তর:
Physics is my favorite subject.
উত্তর
সঠিক উত্তর:
Physics is my favorite subject.
ব্যাখ্যা
• Some nouns end in -ics but are not usually plural.
For example: Athletics, gymnastics, mathematics (or maths), physics, electronics, economics, politics.

• Subject–Verb Agreement Rules:
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.

2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.

3. When the subject of the sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb.
- The doctoral student and the committee members write every day.

• Physics is my favorite subject.

• Subject-verb agreement অনুযায়ী subject singular হলে verb ও singular হয়,
- In the sentence "Physics is my favorite subject." - the subject is "Physics," which is a singular noun.
- Therefore, the verb "is" is also in the singular form, and this follows the rule of subject-verb agreement correctly.
১৪.
Choose the correct one:
  1. The cyclist had looked cautiously before he would crossed the main street.
  2. The cyclist had looked cautiously before he crossing the main street.
  3. The cyclist had looked cautiously before he cross the main street.
  4. The cyclist had looked cautiously before he crossed the main street.
সঠিক উত্তর:
The cyclist had looked cautiously before he crossed the main street.
উত্তর
সঠিক উত্তর:
The cyclist had looked cautiously before he crossed the main street.
ব্যাখ্যা
• Past perfect tense + before + past indefinite tense
- অর্থাৎ  before এর পূর্বে Past perfect tense এবং পরে Past indefinite tense হয়।
- The cyclist had looked cautiously before he crossed the main street.

• Past indefinite tense + after + Past perfect tense
- অর্থাৎ after এর পরে Past perfect tense এবং পূর্বে Past indefinite tense হয়।
- He crossed the main street after the cyclist had looked cautiously.

• Conjunction হিসাবে When এর পূর্ববর্তী ও পরবর্তী বাক্যে একই tense হয়।
- He crossed the main street when the cyclist looked cautiously.
১৫.
Choose the correct sentence:
  1. The duchies was known for her grace and elegance at royal gatherings.
  2. The duke was known for her grace and elegance at royal gatherings.
  3. The duchess was known for her grace and elegance at royal gatherings.
  4. The duches was known for her grace and elegance at royal gatherings.
সঠিক উত্তর:
The duchess was known for her grace and elegance at royal gatherings.
উত্তর
সঠিক উত্তর:
The duchess was known for her grace and elegance at royal gatherings.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে gender এর উপর ভিত্তি করে।

• Duke
English meaning: a male holding the highest hereditary title in the British and certain other peerages.
Bangla Meaning:  অভিজাত ব্যক্তি বা ভূস্বামী; যুবরাজের অব্যবহিত নিম্নপদ; ক্ষুদ্র রাজ্যের নৃপতি।
- এর female gender হচ্ছে - Duchess (ডিউকপত্নী; ডিউকের বিধবা স্ত্রী; ডিউকের সমমর্যাদার্সম্পন্ন মহিলা।)

তাই সঠিক বাক্যটি - The duchess was known for her grace and elegance at royal gatherings.
১৬.
খাসিয়াদের সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?
  1. গ্রামকে পুঞ্জি বলে
  2. পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠী
  3. মঙ্গোলীয় বংশোদ্ভূত
  4. প্রধান দেবতা উব্লাই নাংথউ
সঠিক উত্তর:
পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠী
ব্যাখ্যা
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি।
- স্থাবর-অস্থাবর সব সম্পদের মালিক হয় নারীরা।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- এদের গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চেপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা এবং খর্বকায়।
- খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়।
- বাংলাদেশে এদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে।
- ভাত, মাংস, শুঁটকি মাছ ও মধু খাসিয়াদের প্রধান খাদ্য।
- তারা পান-সুপারিকে খুবই পবিত্র মনে করে।
- খাসিয়াদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
- বর্তমানে বেশিরভাগ খাসিয়াই খ্রিস্টান ধর্মাবলম্বী।

উৎস: বাংলাপিডিয়া।
১৭.
মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশিত হয়?
  1. জয়বাংলা
  2. বাংলাদেশ
  3. আজাদ
  4. মুক্তির ডাক
সঠিক উত্তর:
জয়বাংলা
উত্তর
সঠিক উত্তর:
জয়বাংলা
ব্যাখ্যা
সাপ্তাহিক জয়বাংলা পত্রিকা:
- মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পত্র-পত্রিকা প্রকাশ করা হয়।
- গণমাধ্যম হিসেবে মূল্যবান অবদান রেখেছে এসব পত্র-পত্রিকা।
- সে সময় বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় 'সাপ্তাহিক জয়বাংলা'।
- আব্দুল মান্নান এম.এন.এ. ছিলেন এর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং জিল্লুর রহমান এম.এন.এ. ছিলেন প্রধান সম্পাদক।
- ১১ মে থেকে ১৬ ডিসেম্বর এটি প্রকাশিত হয়।

উল্লেখ্য,
- বহিঃবিশ্বে জনমত গঠনের উদ্দেশ্যে মুজিবনগর সরকার Bangladesh (বাংলাদেশ) নামক একটি পত্রিকা প্রকাশ করে।
- গেরিলা আক্রমণ ও সম্মুখ সমরসহ মুক্তিযোদ্ধাদের নানা ধরনের তৎপরতার খবরের পাশাপাশি এই পত্রিকাগুলোতে থাকতো বাংলাদেশ সরকারের কার্যক্রম ও নির্দেশাবলী, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের বিবৃতি ও তৎপরতা, প্রবাসী বাঙালিদের সংগঠন ও আন্দোলনের খবর এবং বাঙালি কুটনীতিকদের কার্যক্রমের বিস্তারিত বিবরণী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২ নির্মাণ ও উৎক্ষেপণে কোন প্রতিষ্ঠান সহযোগিতা করবে?
  1. রোসাটম (রাশিয়া)
  2. এয়ারবাস (ফ্রান্স)
  3. থ্যালেস এলেনিয়া (ফ্রান্স)
  4. কসমস (রাশিয়া)
সঠিক উত্তর:
এয়ারবাস (ফ্রান্স)
উত্তর
সঠিক উত্তর:
এয়ারবাস (ফ্রান্স)
ব্যাখ্যা
 বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।
- ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করবে।
- এটি ভূ-পৃষ্ঠ থেকে উপরে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে।
- ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন হবে না।
- এই স্যাটেলাইটের লাইফ টাইম হবে ১৮ বছরের মতো।
- দেশের সমুদ্রসীমায় ‘সি রিসোর্স’ ভালোভাবে পর্যবেক্ষণে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। 

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ-এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭ তম গর্বিত সদস্যে। 

উৎস: ২৪ জুলাই, ২০২৩, যুগান্তর।
১৯.
ভাষা আন্দোলনে কোন পত্রিকা সাহসী ভূমিকা পালন করে?
  1. ইনকিলাব
  2. দৈনিক আজাদ
  3. সমাচার দর্পণ
  4. জয়বাংলা
সঠিক উত্তর:
দৈনিক আজাদ
উত্তর
সঠিক উত্তর:
দৈনিক আজাদ
ব্যাখ্যা
দৈনিক আজাদ:
- এটি একটি জাতীয় বাংলা দৈনিক পত্রিকা।
- ১৯৩৬ সালের ৩১ অক্টোবর পত্রিকাটি কলকাতা থেকে আত্মপ্রকাশ করে।
- মওলানা মোহাম্মদ আকরাম খাঁর সম্পাদনায় বাংলা ও আসামের মুসলমানদের মুখপত্র হিসেবে দৈনিক আজাদ প্রকাশিত হয়।
- এই পত্রিকার সঙ্গে আরো যুক্ত ছিলেন আবুল কালাম শামসুদ্দীন ও নজীর আহমদ চৌধুরী।
- ভারত বিভাগের (১৯৪৭) পর ১৯৪৮ সালের ১৯ অক্টোবর পত্রিকাটি কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়।
- ভাষা আন্দোলনে দৈনিক আজাদ সাহসী ভূমিকা পালন করে।

উৎস: বাংলাপিডিয়া।
২০.
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক 'কী চাহ শঙ্খচিল'-এর রচয়িতা কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. নাসির উদ্দীন ইউসুফ
  3. মমতাজউদদীন আহমদ
  4. আবদুল্লাহ আল মামুন
সঠিক উত্তর:
মমতাজউদদীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
মমতাজউদদীন আহমদ
ব্যাখ্যা
মমতাজউদদীন আহমদ:
- এক অঙ্কের নাটক রচনায় তিনি ছিলেন পথিকৃৎ।
- মমতাজউদদীন আহমদের নাটক লেখার যাত্রা শুরু হয় ১৯৬০ সালে।
- ভাষা আন্দোলন নিয়ে তার লেখা প্রথম নাটক 'বিবাহ'।
- মুক্তিযুদ্ধের সময় তিনি লিখেছিলেন “স্বাধীনতা আমার স্বাধীনতা” নাটকটি।
- স্বাধীনতার এক যুগ পরে এসে তিনি রচনা করলেন তার বিখ্যাত নাটক "সাতঘাটের কানাকড়ি"।
- ১৯৮৩-৮৪ সালে এসে 'কী চাহ শঙ্খচিল' নাটকে মমতাজউদদীন আহমদ যেমন লিখলেন এক অনন্য প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের কথা। 
- তার হাতে জন্ম নিলো "ক্ষত বিক্ষত", "রঙ্গপঞ্চাদশ", "প্রেম বিবাহ সুটকেশ", "জমিদার দর্পণ", "হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার" এর মতো অসাধারণ সব নাটক।
- টেলিভিশনে নাট্যকার হিসেবে মমতাজউদদীন আহমদের যাত্রা শুরু হয় ‘দখিনের জানালা’ নাটকটি দিয়ে। 
- চার্লি চ্যাপলিন-ভাঁড় নয় ভবঘুরে নয়, আমার ভিতরে আমি, জগতের যত মহাকাব্য, লাল সালু ও সৈয়দ ওয়ালিউল্লাহ, মহানামা কাব্যের গদ্যরূপ, সাহসী অথচ সাহস্য, নেকাবী এবং অন্যগণ, জন্তুর ভিতর মানুষ' এর মতো বিশাল গদ্য ভাণ্ডার ছিল অসামান্য।
- ভাষা আন্দোলন নিয়ে তিনি লিখেছিলেন 'একুশ আমার বাংলা আমার', লিখেছিলেন শিশু সাহিত্য ও কিশোর রচনা, সরস রচনা।
- তার স্বাধীনতার সংগ্রাম নাটক 'বর্ণচোরা'।

উৎস: ১০ জানুয়ারি ২০২১, দ্য ডেইলি স্টার বাংলা।
২১.
বরেন্দ্র গবেষণা জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০১ সালে
  2. ১৯০৩ সালে
  3. ১৯০৫ সালে
  4. ১৯১০ সালে
সঠিক উত্তর:
১৯১০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১০ সালে
ব্যাখ্যা
বরেন্দ্র গবেষণা জাদুঘর:
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর।
- দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থল হাতেম খাঁন মহল্লায় অবস্থিত।
- এই জাদুঘর প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, সমসাময়িক জ্ঞানী, গুণী ও পন্ডিতজন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৯১০ সালে প্রতিষ্ঠা করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর।
- ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রদর্শিত সুষমামন্ডিত শত শত মূর্তি, রাজ্যপালের ভাতুরিয়া লিপি, প্রথম মহিপালের রাজভিটালিপি, দেওপাড়া প্রশস্তি এবং লক্ষণ সেনের বাগবাড়ী প্রশস্তিতে বরেন্দ্রের নিজস্ব শিল্প ঘরানার যথার্থতা উন্মোচিত হয়েছে।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে সমৃদ্ধশালী একটি পুঁথি সংগ্রহশালা।
- এছাড়াও রয়েছে প্রায় পনেরো হাজার দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা সমৃদ্ধ একটি গ্রন্থাগার।
- বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২২.
২০২৩ সালে 'ভাষা আন্দোলন' বিভাগে কাকে একুশে পদক প্রদান করা হয়?
  1. শিমুল ইউসুফ
  2. খালেদা মনযুর-ই-খুদা
  3. নওয়াজীশ আলী খান
  4. মো. সাইদুল হক
সঠিক উত্তর:
খালেদা মনযুর-ই-খুদা
উত্তর
সঠিক উত্তর:
খালেদা মনযুর-ই-খুদা
ব্যাখ্যা
একুশে পদক ২০২৩:
- এটি বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 
- বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। 
- ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।

• বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক প্রদান করা হয়। 
- খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান: ভাষা আন্দোলনে অবদানের জন্য।
- মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ: শিল্পকলায় (অভিনয)।
- মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর): শিল্পকলায় (সংগীত)।
- জয়ন্ত চট্টোপাধ্যায়: শিল্পকলায় (আবৃত্তি)।
- নওয়াজীশ আলী খান: শিল্পকলায়।
- কনক চাঁপা চাকমা: শিল্পকলায় (চিত্রকলা)।
- মমতাজ উদ্দীন (মরণোত্তর): মুক্তিযুদ্ধে।
- মো. শাহ আলমগীর (মরণোত্তর): সাংবাদিকতা।
- ড. মো. আবদুল মজিদ: গবেষণায়।
- প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর): শিক্ষায়।
- মো. সাইদুল হক: সমাজসেবায়।
- অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর): রাজনীতিতে।
- ড. মনিরুজ্জামান (মরণোত্তর): ভাষা ও সাহিত্যে
- দুটি প্রতিষ্ঠান হলো: শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সমাজসেবায় অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট। 
২৩.
এ.কে ফজলুল হককে 'শেরে বাংলা' উপাধি দেওয়া হয় কোথায়?
  1. লাহোরে
  2. রাওয়ালপিন্ডিতে
  3. কোলকাতায়
  4. ঢাকায়
সঠিক উত্তর:
লাহোরে
উত্তর
সঠিক উত্তর:
লাহোরে
ব্যাখ্যা
এ.কে. ফজলুল হক:
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক।
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন রাজনীতিবিদ ও জননেতা।
- শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৯ অক্টোবর বরিশাল জেলার বানরীপাড়া থানার চাখার গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। 
- ১৯১৬ সালে লক্ষ্ণৌ শহরে লীগ কংগ্রেসের যুক্ত অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন, তাই বিখ্যাত ‘লক্ষ্ণৌ চুক্তি’ নামে অভিহিত হয়।
- ১৯২৫ সালে তিনি বাংলার মন্ত্রী সভার সদস্য মনোনীত হন।
- ১৯২৭ সালে তিনি কৃষক-প্রজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।
- তিনি কলকাতার মেয়র হোন ১৯৩৫ সালে।
- ১৯৪০ সালে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন।
- তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসীরা তাঁকে উপাধি দেয় শের-ই-বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ।
- সে থেকে তিনি শের-ই-বাংলা নামেই পরিচিত। 
- ১৯৫৪ সালে দেশের সাধারণ নির্বাচনে তিনি ‘যুক্তফ্রন্ট’ দলের নেতৃত্ব দিয়ে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
- ১৯৫৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন।
- বাংলার নয়নমণি শের-এ-বাংলা এ. কে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল প্রায় ৮৯ বছর বয়সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
হাইকোর্টের বেঞ্চ গঠন করেন -
  1. প্রধান বিচারপতি
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. অ্যাটর্নি জেনারেল
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
ব্যাখ্যা
বিচার বিভাগ:
- বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হয়: ১ নভেম্বর ২০০৭ সালে।
- ২০০০ সালের ২৮ মে মাসে উচ্চ আদালতে প্রথমবারের মতো নিয়োগ পান নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।
- হাইকোর্টের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
- প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- দেশে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয় ২৮ জানুয়ারি ২০১৩ সালে।
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।

উৎস: i) সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
         ii) বাংলাদেশ সংবিধান।
২৫.
পূর্বদিকে 6 কি.মি. হাঁটার পর আমি বাম দিকে ঘুরে আরও 5 কি.মি. হাঁটলাম। তারপর আমি 2 বার বামদিকে ঘুরলাম যেখানে প্রতি দিক পরিবর্তনে 4 কি.মি. হেঁটেছিলাম। এখন আমি কোন দিকে মুখ করে আছি?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: পূর্বদিকে 6 কি.মি. হাঁটার পর আমি বাম দিকে ঘুরে আরও 5 কি.মি. হাঁটলাম। তারপর আমি 2 বার বামদিকে ঘুরলাম যেখানে প্রতি দিক পরিবর্তনে 4 কি.মি. হেঁটেছিলাম। এখন আমি কোন দিকে মুখ করে আছি?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 

চিত্র থেকে বুঝা যায় আমি দক্ষিণ দিকে মুখ করে আছি। 
২৬.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 
  1. 3/5
  2. 7/22
  3. 11/40
  4. 2/9
সঠিক উত্তর:
2/9
উত্তর
সঠিক উত্তর:
2/9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 

সমাধান:
এখানে,
3/5 = 0.6 
7/22 = 0.318
11/40 = 0.275
2/9 = 0.222

তাই 2/9 সংখ্যাটি ক্ষুদ্রতম ।
২৭.
৫, ১১, ১৯, ২৯,  ____ পরের সংখ্যাটি কত?
  1. ৪১
  2. ৩৪
  3. ৩৩
  4. ৩২
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১১, ১৯, ২৯,  ____ পরের সংখ্যাটি কত?

সমাধান:
১১ - ৫ = ৬
১৯ - ১১ = ৮
২৯ - ১৯ = ১০

এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৬, ৮, ১০…। অর্থাৎ পার্থক্যগুলো ২ করে বৃদ্ধি পাচ্ছে।

সুতরাং ২৯ এর সাথে ১২ যোগ করে পরবর্তী সংখ্যা ৪১।
২৮.
ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ কোনটি? 
  1. T
  2. V
  3. U
  4. S
সঠিক উত্তর:
U
উত্তর
সঠিক উত্তর:
U
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ কোনটি? 

সমাধান: 
ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণ = O 
O বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ = U 
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
২৯.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?

সমাধান: 
৯ এর বর্গ = ৯ = ৮১
৯ এর বর্গমূল = √৯ = ৩

সুতরাং ৯ এর বর্গ তার বর্গমূলের চেয়ে (৮১ - ৩) = ৭৮ বেশি।
তাই সঠিক উত্তর হবে ৯
৩০.
যদি CORNER = FRUQHU হয়, তবে CENTRAL =?
  1. FHOQWUD
  2. FUDOHQW
  3. FUDOHWQ
  4. FHQWUDO
সঠিক উত্তর:
FHQWUDO
উত্তর
সঠিক উত্তর:
FHQWUDO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CORNER = FRUQHU হয়, তবে CENTRAL =? 
 
সমাধান:
CORNER = FRUQHU
C → F                  
O → R                 
R → U                
N → Q                
E → H                 
R → U                
এখানে,
বর্ণগুলোর পরবর্তী ২টি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে। 

সুতরাং
CENTRAL
C → F
E → H
N → Q
T → W
R → U
A → D
L → O
CENTRAL = FHQWUDO
৩১.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য?
  1. ৩২৫২১
  2. ২০৭২১
  3. ১২৪৫১
  4. ৪০৫০২
সঠিক উত্তর:
২০৭২১
উত্তর
সঠিক উত্তর:
২০৭২১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য?
 
সমাধান:
কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
এখানে
৩২৫২১ এ ৩ + ২ + ৫ + ২ + ১ = ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
২০৭২১ এ ২ + ০ + ৭ + ২ + ১ = ১২, যা ৩ দ্বারা বিভাজ্য
১২৪৫১ এ ১ + ২ + ৪ + ৫ + ১ = ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৪০৫০২ এ ৪ + ০ + ৫ + ০ + ২ = ১১, যা ৩ দ্বারা বিভাজ্য নয়