• দাগ কাটা চেক (Crossed Cheque):
- এই চেকে সাধারণত চেকের উপরের বাম কোণে দুটি সমান্তরাল দাগ বা লাইন কাটা থাকে, যেটাকে "দাগ কাটা" বলা হয়।
- দাগ কাটা চেক এর অন্য নাম হলো ক্রসকৃত চেক (Crossed Cheque)।
- এই চেকের টাকা শুধুমাত্র যাঁর নামে চেক ইস্যু করা হয়েছে, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হয়।
- নগদ উত্তোলন সম্ভব নয়, তাই এটি নিরাপদ। এ ধরনের চেক হারিয়ে গেলে বা খোয়া গেলেও টাকা হারিয়ে যায় না। এটা সব চেয়ে নিরাপদ চেক। এতে ঝুঁকির পরিমাণ সর্বনিম্ন।
অন্যদিকে:
বাহক চেক:
- যে চেক যে কোন ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করে টাকা তুলতে পারে তাকে বাহক চেক বলে। এ ধরনের চেকে প্রাপকের নামের শেষে 'অথবা' শব্দটি যদি লিখা থাকে তবে তা বাহক চেক হয়। এ ধরনের চেক কোন প্রকার দাগ কাটা থাকা চলবে না। যে এই চেক ধারণ করবে সেই এই চেকের মালিক হবে। যে ব্যক্তিই এই চেক ব্যাংকে যথা সময়ে নিয়ম মাফিক উপস্থাপন করবে সেই এ দরনের চেকের টাকা পাবার অধিকারী।
দুইজন স্বাক্ষরিত চেক:
- এটি সাধারণত প্রতিষ্ঠানের হয়ে ইস্যু হয়। তবে ক্রস না থাকলে নগদেও তোলা যায়, জমার নিশ্চয়তা নেই।
অস্পষ্ট চেক:
- লিখা অস্পষ্ট থাকলে ব্যাংক গ্রহণ নাও করতে পারে। এটি সন্দেহজনক বা অকার্যকর হিসেবে বিবেচিত হয়।
সূত্র: ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।