পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল ও বিজেএস জব সল্যুশন

পরীক্ষাBJS & BARতারিখ১৫ এপ্রিল, ২০২৪সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
৫ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা-২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল ও বিজেএস জব সল্যুশন

BJS & BAR · ১৫ এপ্রিল, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
সুনামীর কারণ-
  1. আগ্নেয়গিরির অগ্নুৎপাত
  2. সমুদ্র তলদেশের ভূমিকম্প
  3. সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ
  4. চন্দ্রের প্রবল আকর্ষণ
সঠিক উত্তর:
সমুদ্র তলদেশের ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র তলদেশের ভূমিকম্প
ব্যাখ্যা
সুনামি (Tsunami):

- সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সুনামি সংঘটিত হয়।
- বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে সুনামি সংঘটনের সম্ভাবনা কম।
- ১৭৬২ সালের ২রা এপ্রিল কক্সবাজার এবং সন্নিহিত অঞ্চলে সুনামির প্রভাব দেখা যায়।
- ১৯৪১ সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংঘটিত হয়। তবে এর ফলে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় ভারতের পূর্ব উপকূল। যার পরিণতিতে ৫,০০০ মানুষ প্রাণ হারায়।
- ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সিনুয়েলেষু দ্বীপে সংঘটিত ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে সমগ্র ভারত মহাসাগরীয় এলাকায় বহু সংখ্যক লোকের মৃত্যু ঘটে।

তথ্যসূত্র- ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
  1. রোমে
  2. ব্রাসেলস্
  3. প্যারিস
  4. লন্ডন
সঠিক উত্তর:
ব্রাসেলস্
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস্
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।

উৎস: ইইউ ওয়েবসাইট।
.
Penny wise, pound __________.
  1. Poor
  2. rich
  3. callous
  4. foolish
সঠিক উত্তর:
foolish
উত্তর
সঠিক উত্তর:
foolish
ব্যাখ্যা
• Proverb: Penny-wise, pound-foolish.

Meaning - to be extremely careful about small amounts of money and not careful enough about larger amounts of money.
বাংলা অর্থ- তুলনীয় পিছন দিয়ে হাতি যাক, কিন্তু সামনে দিয়ে সুচও গলতে পারে না এমন / বজ্র আঁটুনি ফস্কা গেরো।

Source: Live MCQ lecture.
.
What is the plural form 'wolf'?
  1. wolfs
  2. wolfes
  3. wolves
  4. none
সঠিক উত্তর:
wolves
উত্তর
সঠিক উত্তর:
wolves
ব্যাখ্যা
Wolf - এর Plural form হচ্ছে Wolves. 
- Noun এর শেষে f বা fe থাকলে, f বা fe এর স্থানে 'ves' যোগ করে Plural হয়। 

উদাহরণ:
Calf - Calves,
Half - Halves,
Knife - Knives,
Loaf - Loaves etc. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গ মিটার হলে, পরিসীমা কত মিটার?
  1. ৪০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গ মিটার হলে, পরিসীমা কত মিটার?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক মিটার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৩ক × ক = ৩ক

শর্তমতে,
৩ক = ৩০০
বা, ক = ১০০
বা, ক = ১০
∴ ক = ১০ 

আয়তক্ষেত্রের প্রস্থ = ১০ মিটার 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (৩ × ১০) মিটার = ৩০ মিটার
আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(৩০ + ১০) = ২ × ৪০ = ৮০ মিটার
.
বাংলাদেশে কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি?
  1. সাঁওতাল
  2. গারো
  3. চাকমা
  4. মারমা
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর - চাকমা।

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।

• উল্লেখ্য:
-  চাকমারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে বসবাস করে।
- তাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। তারা বৌদ্ধ ধর্মের অনুসারী।
- তাদের প্রধান ভাষা চাকমা বা চাঙমা। তারা গ্রামকে আদাম এবং গ্রামের প্রধানকে বলে কার্বরী।
- চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট এবং বান্দরবান জেলা ওয়েবসাইট।
.
Which one is the simple sentence?
  1. I know the place where he lives.
  2. It is the place where he lives.
  3. I know the place of his living.
  4. I know this place as he lives here.
সঠিক উত্তর:
I know the place of his living.
উত্তর
সঠিক উত্তর:
I know the place of his living.
ব্যাখ্যা
• যে sentence-এ একটি subject ও verb থাকে, তাকে simple sentence বলে।

I know the place of his living - এই বাক্যে,
একটি subject (i) এবং একটি verb (know) রয়েছে। বাকি আপশনগুলোতে একাধিক subject ও verb রয়েছে।

সুতরাং, অপশন বিবেচনায় 'I know the place of his living' হবে সঠিক উত্তর।
.
Which one is always used as singular?
  1. Staff
  2. Horse
  3. Bread
  4. Custom
সঠিক উত্তর:
Bread
উত্তর
সঠিক উত্তর:
Bread
ব্যাখ্যা
Uncountable noun:
যে সকল noun কে গণনা করা যায় না তাকে Uncountable noun বলে (পদার্থ , দোষ, গুন ,কাজ ইত্যাদি)।
যেমন-  bread, furniture, fun, information, luggage, scenery etc.

Uncountable noun সবসময় singular হয়। সুতরাং, রুলস অনুযায়ী 'bread' হবে সঠিক উত্তর।
.
'সংখ্যালঘু' শব্দটি কোন সমাস?
  1. দ্বন্দ্ব
  2. বহুব্রীহি
  3. কর্মধারয়
  4. তৎপুরুষ
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।

সপ্তমী তৎপুরুষ সমাস:
পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ হয়ে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।

যেমন-
গাছে পাকা-গাছপাকা;
গৃহে বন্দী-গৃহবন্দী;
গৃহে প্রবেশ-গৃহপ্রবেশ;
অকালে পক্ব-অকালপক্ব;
সংখ্যায় গরিষ্ঠ-সংখ্যাগরিষ্ঠ।

'সংখ্যালঘু' শব্দটির ব্যাসবাক্য= সংখ্যায় লঘু। যা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস এর উদহারণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি উপন্যাস?
  1. শেষের কবিতা
  2. রক্ত করবী
  3. সঞ্চয়িতা
  4. গীতাঞ্জলি
সঠিক উত্তর:
শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
শেষের কবিতা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস। 

• শেষের কবিতা' উপন্যাস:
- 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক- মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস। 
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।

এ উপন্যাসের চরিত্র গুলাে হলাে: 
- অমিত,
- লাবণ্য,
- কেতকী রায় এবং
- শােভনলাল।

অন্যদিকে,
রক্ত করবী - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।
'সঞ্চয়িতা'- রবীন্দ্রনাথ ঠাকুরকৃত নিজ কবিতার সংকলন।
'গীতাঞ্জলি'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও শেষের কবিতা।
১১.
'আমি বিজয় দেখেছি' এই গ্রন্থের রচয়িতা কে?
  1. জহির রায়হান
  2. রফিকুল ইসলাম
  3. এম, আর, আখতার মুকুল
  4. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
এম, আর, আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
এম, আর, আখতার মুকুল
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘আমি বিজয় দেখেছি’ এর রচয়িতা হলেন এম. আর. আখতার মুকুল।

তার রচিত অন্যান্য গ্রন্থ:
- একাত্তরের বর্ণমালা;
- মুজিবের রক্ত লাল।

সোর্সঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর।
১২.
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
  1. তামা
  2. পিতল
  3. দস্তা
  4. টাংস্টেন
সঠিক উত্তর:
টাংস্টেন
উত্তর
সঠিক উত্তর:
টাংস্টেন
ব্যাখ্যা
বৈদ্যুতিক বাল্ব:

- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 
- বৈদ্যুতিক বাল্বের ভেতরে দুই প্রান্তর সাথে সরু টাংস্টেনের তারের তৈরি কুণ্ডলী সংযুক্ত থাকে, একে ফিলামেন্ট বলে।
- এ বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে প্রচুর তাপ উৎপাদন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
১৩.
চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ হলে ঐ বিষ্ফোরণের শব্দ কতক্ষণ পর পৃথিবীতে শোনা যাবে?
  1. ১.৩০ মিনিট
  2. ২.০০ মিনিট
  3. ২.৩০ মিনিট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
শব্দ সঞ্চার [Propagation of Sound]:
- শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়।
- শব্দের উৎস এবং আমাদের কানের মধ্যবর্তী স্থানে যদি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যম না থাকে, তাহলে শব্দ আমাদের কানে পৌঁছাতে পারে না।
- চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটলে তা পৃথিবীতে শোনা যাবে না।
- কারণ শব্দ সঞ্চারনের জন্য মাধ্যম নেই এবং ভ্যাকুয়াম বা শূন্যের মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে না।

উৎস: সাধারণ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
১৪.
The Sunderbans is a __________.
  1. social forest
  2. rain forest
  3. mangrove forest
  4. tropical forest
সঠিক উত্তর:
mangrove forest
উত্তর
সঠিক উত্তর:
mangrove forest
ব্যাখ্যা
Mangrove forest:
সাধারণত, যে বন জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটার সময় শুকিয়ে যায়, তাকে জোয়ার-ভোটার বন [Tidal forest] বা ম্যানগ্রোভ বন [Mangrove forest] বলে।

Sunderbans (সুন্দরবন) হচ্ছে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন। সেই সাথে, বিশ্বের সবচেয়ে বড় Mangrove forest হচ্ছে- Sunderbans (সুন্দরবন)।
১৫.
A fact is said not to be ________ when it is neither proved nor disproved.
  1. false
  2. exisiting
  3. proved
  4. true
সঠিক উত্তর:
proved
উত্তর
সঠিক উত্তর:
proved
ব্যাখ্যা
The Evidence Act,1872: Section 3- Interpretation-clause:
⇒ A fact is said to be proved when, after considering the matters before it, the Court either believes it to exist, or considers its existence so probable that a prudent man ought, under the circumstances of the particular case, to act upon the supposition that it exists.

⇒ A fact is said to be disproved when, after considering the matters before it, the Court either believes that it does not exist, or considers its non-existence so probable that a prudent man ought, under the circumstances of the particular case, to act upon the supposition that it does not exist.

A fact is said not to be proved when it is neither proved nor disproved.

• সাক্ষ্য আইনের ৩ ধারায় প্রমাণিত (proved), মিথ্যা প্রমাণিত (disproved) এবং অপ্রমাণিত (not to be proved) এর সংজ্ঞা রয়েছে।

প্রমাণিত (proved):
কোন ঘটনা তখনই প্রমাণিত বলা হয় যখন আদালত এর উপর আনীত বিষয়সমূহ বিবেচনা করে ঘাটনাটির অস্তিত্ব আছে বলে হয় বিশ্বাস করেন অথবা এর অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করেন যে, একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ বিশেষ ক্ষেত্রের পরিস্থিতি বিবেচনা করে এর অস্তিত্ব অনুমান করতে পারেন। 

মিথ্যা প্রমানিত (disproved):
কোন ঘটনা তখনই মিথ্যা প্রমাণিত বলা হয় যখন আদালত এর উপর আনীত বিষয়সমূহ বিবেচনা করে ঘটনাটির অস্তিত্ব নেই বলে বিশ্বাস করেন অথবা এর অস্তিত্বহীনতা এতই সম্ভব বিবেচনা করেন যে, একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ বিশেষ ক্ষেত্রের পরিস্থিতি বিবেচনা করে এর অস্তিত্ব নেই বলে অনুমান করতে পারেন।

অপ্রমাণিত (not to be proved):
কোন ঘটনা তখনই অপ্রমাণিত বলা হয় যখন তা প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনটিই হয় না।
১৬.
'Betting' on a cricket match is a-
  1. wagering contract
  2. contingent contract
  3. voidable contract
  4. lawful contract
সঠিক উত্তর:
wagering contract
উত্তর
সঠিক উত্তর:
wagering contract
ব্যাখ্যা
• The Contract Act, 1872 এর ৩০ ধারা অনুযায়ী-
বাজি সম্পর্কিত চুক্তি [Wagering contract] বাতিল বলে গণ্য হয়ে থাকে। 

'Betting' অর্থ- বাজি ধরা। অন্যদিকে, Wagering contract অর্থ- বাজি ধরা।

সুতরাং, 'Betting' on a cricket match is a- Wagering contract.'
১৭.
মুজিবনগর স্মৃতি সৌধ কোন জায়গায় অবস্থিত?
  1. মেহেরপুর
  2. কুষ্টিয়া
  3. চুয়াডাঙ্গা
  4. ঢাকা
সঠিক উত্তর:
মেহেরপুর
উত্তর
সঠিক উত্তর:
মেহেরপুর
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতি সৌধ:

- মেহেরপুর জেলায় অবস্থিত।
-
স্থপতি - তানভীর কবির।
- ১৯৭১ সালে মুজিবনগরে প্রবাসী সরকারের শপথগ্রহণের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়।
- ১৯৭৪ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯৮৭ সালের ১৭ এপ্রিল তা উদ্বোধন করা হয়।
- এই সৌধে ২৩টি ত্রিকোণাকৃতি স্তম্ভ রয়েছে যা পাকিস্তান আমলের ২৩ বছরকে নির্দেশ করে। সামগ্রিকভাবে এতে উদীয়মান সূর্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়কে বুঝানো হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. এ, কে, ফজলুল হক
  3. বিধান চন্দ্র রায়
  4. খাজা নাজিম উদ্দিন
সঠিক উত্তর:
এ, কে, ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
এ, কে, ফজলুল হক
ব্যাখ্যা
অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী:

- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
- ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রাদেশিক পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এতে কংগ্রেস, মুসলিমলীগ ও কৃষক প্রজা পার্টি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মুসলিমলীগ ও কৃষক প্রজা পার্টি কোয়ালিশন সরকার গঠন করে।
- এই সরকারে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
- তিনি (১৯৩৭-১৯৪১) এবং (১৯৪১-১৯৪৩) দুটো মন্ত্রিসভায় ‍মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উল্লেখ্য,
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৯.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবিদার কোন দেশটি?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. কানাডা
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য কয়েকটি রাষ্ট্র দাবি করছে।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি করা রাষ্ট্রগুলো হলো- জাপান, ভারত, ব্রাজিল, জার্মানি ইত্যাদি।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
২০.
প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান নাম কী?
  1. ময়নামতি
  2. মহাস্থানগড়
  3. শায়েস্তাবাদ
  4. সোনারগাঁও
সঠিক উত্তর:
মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
ব্যাখ্যা
পুণ্ড্র জনপদ:

- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- পরবর্তী কালে এর নাম মহাস্থানগড় হয়। 
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত ছিল।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
কোন সনে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয়?
  1. ১৯৮০
  2. ১৯৮৫
  3. ১৯৯০
  4. ১৯৯৫
সঠিক উত্তর:
১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
• ১৯৪৯ সালের ৭ অক্টোবর জন্ম পূর্ব জার্মানির।
• আর ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল তৈরি করে কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে রাখা হয়েছিল।
• ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন হয়। জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়। 
• দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের ১৬ মে।
১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় এবং দুই জার্মানি একত্রিত হয়।

জেনে রাখা ভালো
• আর ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
• দুই জার্মানির একত্রীকরণ ছিল বিংশ শতাব্দীর একটি উল্লেখযোগ্য ঘটনা।
• স্নায়ুযুদ্ধকালীন সময় বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছিল।
• একভাগে ছিল মুক্ত ও গণতান্ত্রিক বিশ্ব, অন্যদিকে ছিল সমাজতান্ত্রিক দেশসমূহ।
• এই বিভক্তিই জার্মানিকে বিভক্ত করে রেখেছিল।
• পশ্চিম জার্মানিতে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয়েছিল।
• আর পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২২.
Which one is the incorrect sentence?
  1. The thief robbed me of my money
  2. He behaved in a cowardly mammer
  3. He resembles to his father
  4. Look up the word in the dictionary
সঠিক উত্তর:
He resembles to his father
উত্তর
সঠিক উত্তর:
He resembles to his father
ব্যাখ্যা
• Rules of Aprropriate prepositions:
Rob of;
Behave in;
Look up;
Resemble + no preposition

অর্থাৎ, Resemble শব্দের পরে কোনো Preposition বসে না। সুতরাং, অপশনগুলোর মধ্যে incorrect Sentence হচ্ছে- 'he resembles to this father.'
২৩.
Point out the synonym of the word 'abolish'.
  1. perform
  2. create
  3. cancel
  4. generate
সঠিক উত্তর:
cancel
উত্তর
সঠিক উত্তর:
cancel
ব্যাখ্যা
Abolish (verb)
English Meaning: to put an end to by formal action.
Bangla Meaning: লোপ করা; উচ্ছেদ করা।

অপশন আলোচনা:
→ Perform- কোনো কাজ সম্পাদন করা।
→ Create-তৈরি করা।
Cancel - বাতিল করা; প্রত্যাহার করা।
→ Generate- উৎপাদন করা।
 
সুতরাং, abolish এর Synonym হচ্ছে 'Cancel.'

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
শুদ্ধ বানানবিশিষ্ট শব্দ কোনটি?
  1. আর্শিবাদ
  2. ভবিষ্যৎ
  3. দীর্ঘজীবি
  4. পিপিলীকা
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- ভবিষ্যৎ।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপঃ
- পিপীলিকা;
- আর্শীবাদ;
- দীর্ঘজীবী।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
যদি x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y = কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y = কত?

সমাধান:
x + 5y = 24
3y + 5y = 24
8y = 24
y = 3
২৬.
স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের চারগুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত?
  1. ৪৮ বছর
  2. ৫২ বছর
  3. ৪৫ বছর
  4. ৩৩ বছর
সঠিক উত্তর:
৩৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের চারগুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত?

সমাধান:
৪ বছর পর ছেলের বয়স = ১১ বছর
ছেলের বর্তমান বয়স = ১১ - ৪ = ৭ বছর

স্ত্রীর বয়স ছেলের বয়সের চারগুণ
স্ত্রীর বর্তমান বয়স = ৪ × ৭ = ২৮ বছর

স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট
স্বামীর বর্তমান বয়স = ২৮ + ৫ = ৩৩ বছর
২৭.
পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি নির্মাণে কত কোটি ডলার খরচ হয়েছে?
  1. ১৫০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে এটি আর গুরুত্বপূর্ণ নয়।]

- মক্কায় অবস্থিত মক্কা ক্লক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি।
- পৃথিবীর সবচেয়ে পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের পাশেই অবস্থিত ১৩০ তলা উঁচু রয়েল ক্লক টাওয়ার।
- এই টাওয়ারের আরবি নাম ‘আবরাজ আল-বাইত’।
- এই ক্লক টাওয়ার তৈরি করতে ৩০০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে।
- এই ঘড়ির ওজন ৩৬ হাজার টন।
- এই ঘড়ি ও টাওয়ারের নকশা করেছেন জার্মানি ও সুইজারল্যান্ডের স্থপতিরা।
২৮.
'মৈমনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেন?
  1. ড. দীনেশ চন্দ্র সেন
  2. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  3. দীনবন্ধু মিত্র
  4. কালিদাস
সঠিক উত্তর:
ড. দীনেশ চন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
ড. দীনেশ চন্দ্র সেন
ব্যাখ্যা
মৈমনসিংহ গীতিকা: 
- এটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
- গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।

তবে, ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো মূলত সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। অপশনে 'চন্দ্রকুমার দে' না থাকায়, অধিককতর গ্রহণযোগ্য উত্তর হিসেবে 'ড. দীনেশ চন্দ্র সেন' কে নেয়া হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৯.
বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. হবিগঞ্জ
  3. নেত্রকোণা
  4. জামালপুর
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, যা বর্তমানে প্রযোজ্য নয়। সর্বশেষ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলায় আবিষ্কৃত হয়। সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।]

গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৩০.
Penal Code এর কোন ধারায় 'Dacoity' এর সংজ্ঞা আছে?
  1. ৩৯০
  2. ৩৯১
  3. ৩৯৪
  4. ৩৯৫
সঠিক উত্তর:
৩৯১
উত্তর
সঠিক উত্তর:
৩৯১
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩৯১ ধারার বিধান- ডাকাতি:
যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা সংঘটন করে বা দস্যুতা সংঘটনের চেষ্টা করে, অথবা যদি কোন ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংঘটনের চেষ্টা করে, অথবা যদি কোন ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংঘটন প্রচেষ্টারত ব্যক্তির ও অনুরূপ কার্যে বা প্রচেষ্টায় সহায়তাকারী ব্যক্তির মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয়, তবে অনুরূপ কাজ সংঘটনকারী বা প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করছে বলে পরিগণিত হবে।

Section 391- Dacoity:
When five or more persons conjointly commit or attempt to commit a robbery, or where the whole number of persons conjointly committing or attempting to commit a robbery, and persons present and aiding such commission or attempt, amount to five or more, every person so committing, attempting or aiding, is said to commit "dacoity".
৩১.
বিলিরুবিন তৈরি হয়-
  1. কিডনিতে
  2. যকৃতে
  3. প্লীহাতে
  4. পিত্ত থলিতে
সঠিক উত্তর:
যকৃতে
উত্তর
সঠিক উত্তর:
যকৃতে
ব্যাখ্যা
বিলিরুবিন পুরোপুরি তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায়। এটি জমা থাকে প্লীহাতে। 

বিলিরুবিন: 
- বিলিরুবিন এক ধরণের হলুদ রঙের পদার্থ, যেটা রক্তে উপস্থিত লাল রক্ত কনিকার ১২০ দিনের চক্র পূরণ হলে ভেঙ্গে তৈরি হয়। 
- বিলিরুবিনে বিলি থাকে, যেটা লিভারে তৈরি পাচক তরল পদার্থ এবং এটি গলব্লাডারে থাকে। 
- এটা খাবারকে হজম করতে এবং মল তৈরি হতে সাহায্য করে।  
- জন্ডিস হবার মূল কারণ হল রক্তে বিলিরুবিনের মাত্রা অধিক পরিমাণে বেড়ে যাওয়া। 
- যদি কোন কারণের ফলে বিলিরুবিন বিলির সাথে মিশতে না পারে কিংবা যখন লাল রক্ত কনিকা সামান্য থেকে কম পরিমাণে ভাঙতে শুরু করে, তখন রক্তে বিলিরুবিনের স্তর দ্রুত বাড়তে থাকে। আর এই ভাবে এটা অন্য অঙ্গে পৌঁছে সেখানে হলুদ ভাবের সৃষ্টি করে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩২.
একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুত খরচ-
  1. কম হয়
  2. বেশি হয়
  3. একই হয়
  4. খুব কম হয়
সঠিক উত্তর:
একই হয়
উত্তর
সঠিক উত্তর:
একই হয়
ব্যাখ্যা
বৈদ্যুতিক পাখা:

- বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। 

- ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফুল স্পিডে বা আস্তে যেভাবেই ঘুরান পাওয়ার একই খরচ হয়। কারন ইলেকট্রিক্যাল রেগুলেটর ইন্ডাকটর দ্বারা তৈরি।
- ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের গতি কমে কিন্তু ইন্ডাক্টর উত্তপ্ত হয়। এই উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। 
- আবার ইলেকট্রনিক রেগুলেটরের বেলায় ভিন্ন। এটি একটি ভেরিয়েবল রেজিস্টর। এটি তৈরি হয় থাইরিস্টর ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। 
- এতে উত্তাপের পরিমাণ অত্যন্ত কম থাকার কারনে রেগুলেটর লসও খুবি নগন্য হয়। ফলে ফ্যানের গতি কমালে পাওয়ার কম খরচ হবে এবং ফ্যানের গতি বাড়ালে পাওয়ার খরচ বাড়বে। 
- তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচ কম হয়। 

তথ্যসূত্র - সাধারন বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা ঐ কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা ঐ কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১২ - ১/২০) অংশ
= ১/৩০ অংশ 

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে 
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে 
৩৪.
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
  1. বিচারপতি আহসানউদ্দিন চৌধুরী
  2. বিচারপতি আবু সাইদ চৌধুরী
  3. বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ
  4. বিচারপতি আবু সাদাত মোঃ সায়েম
সঠিক উত্তর:
বিচারপতি আবু সাদাত মোঃ সায়েম
উত্তর
সঠিক উত্তর:
বিচারপতি আবু সাদাত মোঃ সায়েম
ব্যাখ্যা
প্রধান বিচারপতি:
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।
- পরবর্তীতে তিনি বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হন।

উল্লেখ্য,
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
- বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।

উৎস: বাংলাদেশ সংবিধান, সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
৩৫.
একটি ক্রিকেট দলে যতজন 'স্ট্যাম্প আউট' হয়েছে তার দেড়গুণ 'কট আউট' হয়েছে এবং অর্ধেক 'বোল্ড আউট' হয়েছে। মোট কতজন 'কট আউট' হয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দলে যতজন 'স্ট্যাম্প আউট' হয়েছে তার দেড়গুণ 'কট আউট' হয়েছে এবং অর্ধেক 'বোল্ড আউট' হয়েছে। মোট কতজন 'কট আউট' হয়েছে?

সমাধান:
ধরি
স্টাম্প আউট হয় =ক জন 
কট আউট হয় = ৩ক/২ জন
মোট উইকেট(১০টি) এর অর্ধেক বোল্ড আউট 

শর্তমতে,
ক + ৩ক/২ = ৫
বা, (২ক + ৩ক)/২ = ৫
বা, ৫ক/২ = ৫
∴ ক =২ জন

∴ কট আউট হয় = (৩ × ২)/২ জন
= ৩ জন
৩৬.
পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত টাকা?
  1. ১০০০
  2. ৬২৫০
  3. ৭৫০০
  4. ৮৬২৫
সঠিক উত্তর:
৬২৫০
উত্তর
সঠিক উত্তর:
৬২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত টাকা?

সমাধান:
১টি গরুর মূল্য ৫০০০ টাকা
৫টি গরুর মূল্য ৫০০০ × ৫ টাকা
= ২৫০০০ টাকা 

২০ টি ছাগলের মূল্যে ২৫০০০ টাকা 
১ টি ছাগলের মূল্যে ২৫০০০/২০ টাকা
৫ টি ছাগলের মূল্যে (২৫০০০ × ৫)/২০ টাকা
= ৬২৫০ টাকা
৩৭.
Judge found him guilty _______ murder.
  1. for
  2. with
  3. of
  4. against
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• guilty of- অপরাধী।

দোষী সাব্যস্থ বা অপরাধী অর্থে guilty শব্দের পরে সবসময় 'of' বসে। তবে, guilty এর পরে তখনই about বসে, যখন ব্যক্তি তার নিজেকে কোনো কর্মের কারণে দোষী মনে করে। যেমন- I felt guilty about my wrong behavior.

সুতরাং, sentence অনুযায়ী শূন্যস্থানে 'of' সঠিক উত্তর হবে।
৩৮.
'সব কটি জানালা খুলে দাও না'- এই গানটির গীতিকার কে?
  1. আবু হেনা মোস্তফা কামাল
  2. নজরুল ইসলাম বাবু
  3. মনিরুজ্জামান
  4. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
উত্তর
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা
গীতিকার:
- 'সব কটা জানালা খুলে দাও না' -গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
- - এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গান।
- আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।

তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
-‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

• উল্লেখ্য,
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, 
আমি কি ভুলিতে পারি'--গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

সূত্র: মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রণোদনা : গান, দৈনিক ভোরের কাগজ।
৩৯.
'এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি' পঙক্তিটির রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. সৈয়দ শামসুল হক
  3. জীবনানন্দ দাস
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।'- পঙক্তিটির কবি সুকান্ত ভট্টাচার্য। 
- এই পঙক্তিগুলো 'ছাড়পত্র' কাব্য থেকে নেয়া হয়েছে।

'ছাড়পত্র' কাব্য: 
- সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর তিনমাস পর প্রকাশিত হয়।
- এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে একটি স্মরণীয় গ্রন্থ।
- এ গ্রন্থের অনেক কবিতা বলিষ্ঠ উচ্চারণে এবং মৌলিক চিত্রকল্প সৃষ্টিতে অসামান্য।
- 'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার' - এই পঙক্তিগুলো কাব্যটিকে মহিমান্বিত করেছে।

সুকান্ত ভট্টাচার্য: 
- কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর বি ত মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: ছাড়পত্র- সুকান্ত ভট্টাচার্য, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪০.
What is the meaning of the phrase 'to make good'?
  1. to help others
  2. to do good works
  3. to compensate
  4. to gain something
সঠিক উত্তর:
to compensate
উত্তর
সঠিক উত্তর:
to compensate
ব্যাখ্যা
Make good:
a. to recompense or repair damage or injury;
b. to be successful;
c. to demonstrate or prove the truth of (a statement or accusation);
d. to secure and retain (a position);
e. to effect or fulfil (something intended or promised)।

• Make good এর অনেক রকম অর্থ হয়ে থাকে এবং তা নির্ভর করে Context এর উপর, যদিও এখানে কোন context এ বোঝানো হচ্ছে তা উল্লেখ করা হয়নি, তাই এর closest meaning হিসেবে ধরা যেতে পারে - 'To compensate.'

Source: Live MCQ Lecture, Collins & Cambridge & Accessible Dictionary.
৪১.
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে?
  1. ১৯৭১
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৮০
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

কাজী নজরুল ইসলাম:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৪শে মে।
- ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালী পল্টনে যোগদান করে করাচি যান।
- ১৯৪২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
- বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে।
- কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবার ঢাকায় আনা হয়।
- ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়।
- ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়।
- ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।

৪২.
'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
  1. এজাহার দায়ের
  2. চার্জশীট দাখিল
  3. চার্জ গঠন
  4. দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের
সঠিক উত্তর:
দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের
ব্যাখ্যা
⇒ তামাদি আইনটি হচ্ছে পদ্ধতিগত আইন।
⇒ ১৮৫৯ সালে প্রথম তামাদি আইন প্রণয়ন করা হয় এবং ১৮৬২ সালে তা কার্যকর করা হয়।
⇒ পরবর্তীতে ১৯০৮ সালে বর্তমান তামাদি আইন প্রণয়ন করা হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়।
⇒ এই আইনটি বিশেষ আইনের তামাদির জন্য এবং ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রয়ােগ হয় না।
⇒ যেহেতু তামাদি আইন ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না এবং যেহেতু এজাহার দায়ের বা অভিযোগ দায়েরের মাধ্যমে ফৌজদারী মূল মামলা দায়ের করা হয়, তাই এজাহার, এফআইআর বা অভিযোগ (সিআর)এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়।
তবে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযােজ্য হয়।
যেমন
-তামাদি আইনের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী ফৌজদারী মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের করতে হয় ৬০ দিনের মধ্যে।
- কোন ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তামাদি আইনের ১৫০ অনুচ্ছেদ অনুযায়ী সে ৭ দিনের মধ্যে আপীল করতে হবে।
৪৩.
সংবিধানের কোন অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী করতে পারেন?
  1. ৪৮
  2. ৬৫
  3. ৯৩
  4. ১৪১
সঠিক উত্তর:
৯৩
উত্তর
সঠিক উত্তর:
৯৩
ব্যাখ্যা
• সংসদ ভেঙে যাওয়া অবস্থায় এবং সংসদ অধিবেশনকাল ব্যতীত সময়ে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি আইনের ন্যায় কার্যকর যে আদেশ জারি করেন তা ‘অধ্যাদেশ’ নামে পরিচিত। সংবিধানের ৯৩ নং অনুচ্ছেদ অনুাযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।

অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা:

 (১) সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত] কোন সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিতে পারিবেন এবং জারী হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, এই দফার অধীন কোন অধ্যাদেশে এমন কোন বিধান করা হইবে না,

(ক) যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন-দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না;
(খ) যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়; অথবা
(গ) যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়।

(২) এই অনুচ্ছেদের (১) দফার অধীন প্রণীত কোন অধ্যাদেশ জারী হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে এবং ইতঃপূর্বে বাতিল না হইয়া থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ত্রিশ দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহা অননুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইবে।

(৩) সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থার কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা-গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিতে পারিবেন, যাহাতে সংবিধান-দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোন ব্যয় দায়যুক্ত হউক বা না হউক, উক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয়নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাইবে এবং অনুরূপভাবে প্রণীত কোন অধ্যাদেশ জারী হইবার সময় হইতে তাহা সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে।

(৪) এই অনুচ্ছেদের (৩) দফার অধীন জারীকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে এই সংবিধানের ৮৭, ৮৯ ও ৯০ অনুচ্ছেদসমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণসহ পালিত হইবে।
৪৪.
'এক বিলিয়ন' শব্দগুলোকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূন্য লাগবে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: 'এক বিলিয়ন' শব্দগুলোকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূন্য লাগবে?

সমাধান:
১ বিলিয়ন = ১০০ কোটি
= (১০০ × ১০০) লক্ষ
= ১০০০০ লক্ষ
= ১০০০০ × ১০০০০০
= ১০০০০০০০০০
৪৫.
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
  1. আসাম
  2. মেঘালয়
  3. মনিপুর
  4. মিজোরাম
সঠিক উত্তর:
মনিপুর
উত্তর
সঠিক উত্তর:
মনিপুর
ব্যাখ্যা
• ‘টিপাইমুখ বাঁধ’ ভারতের মণিপুর প্রদেশে বরাক নদীর উপর অবস্থিত।

টিপাইমুখ বাঁধ:
- বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য বাঁধটি টিপাইমুখ বাঁধ নামে পরিচিত।
- এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই কাজ করেছে।
-  ১৯৩০-এর দশক থেকে আসামের কাছাড় উপত্যকায় এক ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে একটি দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা করা হয়; যার অংশ হিসেবে ১৯৫৪ সালে ভারতের Central Water Commission (CWC) একটি বহুমুখী জলাধারের জন্য সমীক্ষার কাজ হাতে নেয়।
- এই বাঁধের উচ্চতা ১৬২.৮ মিটার।

উৎসঃ বিবিসি এবং কালের কণ্ঠ।
৪৬.
বিক্রয়যোগ্য জমি দুটি সাব-রেজিস্ট্রি অফিসের এলাকাধীন হলে, কোন সাব-রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে হবে?
  1. যে কোন একটিতে
  2. উভয়পক্ষের সম্মত অফিসে
  3. দলিলদাতার বাড়ী যে এলাকায় সে এলাকার অফিসে
  4. যে অফিসের এলাকায় বিক্রিত জমির পরিমাণ বেশি
সঠিক উত্তর:
যে অফিসের এলাকায় বিক্রিত জমির পরিমাণ বেশি
উত্তর
সঠিক উত্তর:
যে অফিসের এলাকায় বিক্রিত জমির পরিমাণ বেশি
ব্যাখ্যা
• রেজিস্ট্রেশন আইন: ১৯০৮ এর ২৮ ধারায় বলা হয়েছে,

যে জমি হস্তান্তর করার জন্য দলিল রেজিস্ট্রি করা হবে, সেই জমির সম্পূর্ণ বা বেশি অংশ যে সাব-রেজিস্ট্রার অফিসের অধীন অবস্থিত সেই সাব-রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রির জন্য উপস্থাপন করতে হবে।

উক্ত সম্পত্তির বৃহত্তর অংশ একই উপজেলায় অবস্থিত না হলে, যে সাব-রেজিস্ট্রারের এলাকায় এইরুপ সম্পত্তির কোন অংশ বিশেষ অবস্থিত সেই সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলটি নিবন্ধনের জন্য দাখিল করা যাবে।

উদহারন:
'ক', 'খ'-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে বেশি অংশ (৭ শতক) সাভারে অবস্থিত হওয়ায়, দলিলটি রেজিস্ট্রির জন্য সাভার সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থাপন করতে হবে।
৪৭.
Penal Code এর কোন ধারায় অপরাধমূলক নরহত্যা (Culpable homicide) এর সংজ্ঞা আছে?
  1. ২৯৯
  2. ৩০০
  3. ৩০১
  4. ৩০২
সঠিক উত্তর:
২৯৯
উত্তর
সঠিক উত্তর:
২৯৯
ব্যাখ্যা
দণ্ডবিধির ২৯৯ ধারা- শাস্তিযোগ্য নরহত্যা:

কোন ব্যক্তি যদি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কাজ কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যে দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে, তেমন দৈহিক জখম ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কাজের সংঘটন কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যে কাজ মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে, সে কাজ সম্পাদন কর্তৃক মৃত্যু ঘটায়, তবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য নরহত্যার দোষে দোষী হবে।

ব্যাখ্যা ১: যে ব্যক্তি অসুস্থতা, রোগ বা দৈহিক অপারগতায় ভুগতেছে, তার দৈহিক, জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটাবার অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। 
ব্যাখ্যা ২: যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন যে ব্যক্তি অনুরূপ দৈহিক আঘাত বা জখম ঘটায়, সে ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে বলে বিবেচনা করা হবে, যদিও যথোচিত প্রতিকারের ও সুনিপুণ চিকিৎসার ফলে সে মৃত্যু রোধ করা যেত।
ব্যাখ্যা ৩: মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। কিন্তু যদি কোন শিশুর (দেহের) কোন অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তা শাস্তিযোগ্য নরহত্যা বলে পরিগণিত হবে, যদিও শিশুটি শ্বাসপ্রশ্বাস গ্রহণ না করে থাকে অথবা সম্পূর্ণরূপে ভুমিষ্ঠ না হয়ে থাকে।

Section 299: Culpable homicide:
Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.

Explanation 1. A person who causes bodily injury to another who is labouring under a disorder, disease or bodily infirmity, and thereby accelerates the death of that other, shall be deemed to have caused his death. 

Explanation 2. Where death is caused by bodily injury, the person who causes such bodily injury shall be deemed to have caused the death, although by resorting to proper remedies and skilful treatment the death might have been prevented. 

Explanation 3. The causing of the death of a child in the mother's womb is not homicide. But it may amount to culpable homicide to cause the death of a living child, if any part of that child has been brought forth, though the child may not have breathed or been completely born.
৪৮.
জেলা পর্যায়ে সাধারণতঃ কয় প্রকারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধি এর ধারা ৬(২) ম্যাজিস্ট্রেট দুই প্রকার,
- জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট 
- নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আবার, ধারা ৬(৩) অনুযায়ী চার প্রকারের বিচার বিভাগীয় (জুডিশিয়াল) ম্যাজিস্ট্রেট থাকবেন; যথাঃ

(ক) মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকায় এবং মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, অন্যান্য এলাকায়;
(খ) মহানগর এলাকায় স্থিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর ম্যাজিস্ট্রেট মর্মে আখ্যায়িত হবে;
(গ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট;
(ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
৪৯.
বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখে?
  1. ৪ঠা নভেম্বর, ১৯৭২
  2. ১৬ই ডিসেম্বর, ১৯৭২
  3. ২৬ শে মার্চ, ১৯৭২
  4. ৪ঠা ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
৪ঠা নভেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
৪ঠা নভেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

সূত্র - বাংলাদেশের সংবিধান।
৫০.
যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
  1. বিল অফ রাইটস
  2. এ্যাক্ট অফ সেটেলমেন্ট
  3. ম্যাগনাকার্টা
  4. জুডিকেচার এ্যাক্ট
সঠিক উত্তর:
ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনাকার্টা
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ম্যাগনাকার্টা।
- ম্যাগনা কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উল্লেখ্য,
- এটি প্রাথমিকভাবে সফল হয়নি।
- নথিটি ১২১৬, ১২১৭ এবং ১২২৫ সালে পুনরায় পরিবর্তন সহ জারি করা হয়েছিল।
- অবশেষে এটি আইন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে।
- পরবর্তী প্রজন্ম ম্যাগনা কার্টাকে নিপীড়ন থেকে স্বাধীনতার প্রতীক হিসাবে উদযাপন করে।

উৎসঃ ব্রিটানিকা।
৫১.
'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ড. নীলিমা ইব্রাহিম
  2. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  3. বেগম সুফিয়া কামাল
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
বেগম সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা
সাঁঝের মায়া:
- ১৯৩৮ সালে সুফিয়া কামালের  প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' প্রকাশিত হয়।
- এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম ।
- রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। 
- এই কাব্যে ২৮টি কবিতা রয়েছে।

সুফিয়া কামাল:
- তিনি ছিলেন কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী। 
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- তাঁকে 'জননী সাহসিকা' বলা হয়।
- ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তাঁর জীবনাবসান ঘটে। 

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- সাঁঝের মায়া,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া, 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ।
৫২.
বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?
  1. হুমায়ন আহমেদ
  2. রশীদ করিম
  3. হুমায়ন আজাদ
  4. আবদুল্লাহ আল-মুতি
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল-মুতি
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল-মুতি
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী:
- বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন আবদুল্লাহ আল-মুতী।
- তিনি ১৯৫৩ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে এম.এসসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে ১৯৬০ সালে এম.এ ও ১৯৬২ সালে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।
- বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা প্রদানের ক্ষেত্রে আল-মুতী শরফুদ্দিনের অবদান অসামান্য।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- তাঁর প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষাবিষয়ক বইয়ের সংখ্যা ২৮।
- উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে- বিজ্ঞান ও মানুষ, এ যুগের বিজ্ঞান, বিপন্ন পরিবেশ, বিজ্ঞান-জিজ্ঞাসা, সাগরের রহস্যপুরী, মেঘ বৃষ্টি রোদ এবং পরিবেশের সংকট ঘনিয়ে আসছে।
- বিজ্ঞান শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার, একুশে পদক, শিশু একাডেমী পুরস্কার, ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার এবং ড. কুদরত-ই-খুদা স্বর্ণপদকসহ এক ডজনের অধিক পুরস্কার লাভ করেন।

উৎস: বাংলাপিডিয়া। 
৫৩.
Sonia has been sick _____ two months.
  1. from
  2. for
  3. since
  4. about
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - Sonia has been sick for two months.

'For'- preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।

For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.

অন্যদিকে, 
• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.
৫৪.
"Democracy is a Government of the People, by the people and for the people." উক্তিটি কার?
  1. উইন্সটন চার্চিল
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. বিচারপতি মার্শাল
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
গণতন্ত্র:
- গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হল democracy।
- গণতন্ত্র বলতে জনগণের হাতে ক্ষমতা রয়েছে এমন সরকারকে বোঝায়।
- গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন লিংকন।
- আব্রাহাম লিংকন-এর ভাষ্য মতে, ‘Government of the people, by the people, for the people’ অর্থাৎ ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’

উল্লেখ্য,
- আব্রাহাম লিংকন ছিলেন একজন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী।
- ১৮৬১ সালে আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেন।
- তিনি আমেরিকার অন্যতম সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
         ii) Britannica.
৫৫.
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
  1. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  2. মাইকেল মধুসুদন দত্ত
  3. প্রমথ চৌধুরী
  4. মীর মোশাররফ হোসেন
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী:

- বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
- 'বীরবলের হালখাতা' তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ: 
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৬.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?
  1. ১০০
  2. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অংকের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

সমাধান:
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
 চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
 বিয়োগফল = ১০০০০ - ৯৯৯৯ = ১
৫৭.
a + b = ৪ এবং a - b = 2 হলে ab এর মান কত?
  1. 4
  2. 8
  3. 15
  4. 16
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = ৪ এবং a - b = 2 হলে ab এর মান কত?

সমাধান:
a + b = 8 
a - b = 2

আমরা জানি,
4ab = (a + b)2 - (a - b)2
4ab = 82 - 22
4ab = 64 - 4
4ab = 60
ab =15
৫৮.
সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপীল করা যায়?
  1. ৩০ দিন
  2. ৪৫ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
• The Civil Courts Act,1887 আইনের ২১(২) ধারা অনুযায়ী, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল জেলা জজের নিকট করতে হবে।

• দেওয়ানী কার্যবিধির অধীনে, আপিল তামাদি আইনের ১৫২ এবং ১৫৬ অনুচ্ছেদের তামাদির বিধান অনুযায়ী করতে হয়।

অনুচ্ছেদ- ১৫২:
১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি অনুসারে, জেলা জজের আদালতে আপিল:
তামাদি- ৩০ দিন;
সময় গণনা শুরু- যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ হতে।
৫৯.
কোন সনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়েছে?
  1. ২০০৩
  2. ২০০৫
  3. ২০০৭
  4. ২০০৮
সঠিক উত্তর:
২০০৭
উত্তর
সঠিক উত্তর:
২০০৭
ব্যাখ্যা
• নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা:
- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের জন্য মামলা হয় ১৯৯৫ সালের ১৯ নভেম্বর। 
- এই মামলাটি 'মাসদার হোসেন বনাম বাংলাদেশ' নামে পরিচিত। 
- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাজদার হোসেন মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত রায়ের মাধ্যমে।
- ২০০৭ সালের ১১ জানুয়ারি গঠিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করে ফৌজদারি কার্যবিধি (সংশোধনী) অধ্যাদেশ ২০০৭ জারি করে। 
- যা ২০০৯ সালে আইনে পরিণত হয়।

উল্লেখ্য,
- রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম।
- নাগরিকের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বিচার বিভাগ শেষ আশ্রয় হিসেবে কাজ করে।
- বাংলাদেশের বিচার বিভাগ মূলত দুই ভাগে বিভক্ত।
• উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট)।
• অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালতসমূহ)।
- বাংলাদেশের সংবিধানের ষষ্ট বিভাগে বিচার বিভাগের কাঠামো, মর্যাদা এবং কার্যাবলি সম্পর্কিত বিধান লিপিবদ্ধ করা হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৬০.
'Mesne profit' বলতে কী বুঝায়?
  1. চুক্তি মোতাবেক দখল থেকে মুনাফা লাভ
  2. অস্থায়ী কোন সময়ের জন্য দখল করে লাভ
  3. বেআইনিভাবে দখল করে লাভ
  4. আইনগতভাবে দখল করে লাভ
সঠিক উত্তর:
বেআইনিভাবে দখল করে লাভ
উত্তর
সঠিক উত্তর:
বেআইনিভাবে দখল করে লাভ
ব্যাখ্যা
• দেওয়ানি কার্যবিধির ধারা ২(১২) অনুসারে,
বেআইনীভাবে দখলকৃত সম্পত্তিতে স্বাভাবিক নিয়মে যে লাভ তৈরি হয় বা বেআইনীভাবে দখলদার ব্যক্তি সাধারণ বুদ্ধিমত্তায় যে লাভ করতে পারতো,সুদসহ উক্ত মুনাফাকে মধ্যবর্তী মুনাফা(Mesne Profits) বলে।

ব্যতিক্রমঃ
বেআইনীভাবে দখলদার ব্যক্তি উক্ত সম্পত্তির কোন উন্নয়ন করলে এবং সেই উন্নয়নের ফলে কোন মুনাফা হলে,উক্ত মুনাফা মধ্যবর্তী মুনাফা (Mesne Profits) বলে গণ্য হবে না।

Section 2(12)-
"mesne profits" of property means those profits which the person in wrongful possession of such property actually received or might with ordinary diligence have received there from,together with interest on such profits,
but shall not include profits due to improvements made by the person in wrongful possession.
৬১.
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
  1. আয়কর
  2. আমদানী শুল্ক
  3. মূল্য সংযোজন কর
  4. রপ্তানী শুল্ক
সঠিক উত্তর:
মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
সরকারের রাজস্বের উৎস:
- কেন্দ্রীয় সরকারকে দেশের অভ্যন্তরে প্রশাসন পরিচালনা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিচার কার্য প্রভৃতি জনকল্যাণমূলক কাজ করতে হয়।
- এই কার্যাবলী সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
- কেন্দ্রীয় সরকার তার এই প্রয়োজনীয় অর্থ মূলত কর এবং কর বহির্ভূত খাত থেকে আদায় করে থাকে। 
- বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান উৎস হলো মূল্য সংযোজন কর।
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।

সূত্র: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
৬২.
১৯৭১ সনের কোন তারিখে The Proclamation of Independece জারী করা হয়?
  1. ২৭ মার্চ
  2. ১০ এপ্রিল
  3. ১৪ এপ্রিল
  4. ১৭ এপ্রিল
সঠিক উত্তর:
১০ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১০ এপ্রিল
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র:

- স্বাধীনতার ঘোষণাপত্র প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা।
১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
- স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল ইসলাম।
- মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন ইউসুফ আলী।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।

সূত্র:- বাংলাপিডিয়া।
৬৩.
আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার করা হয় কোন সনে?
  1. ১৯৫০
  2. ১৯৫৫
  3. ১৯৬৫
  4. ১৯৭০
সঠিক উত্তর:
১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৫
ব্যাখ্যা
গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা-১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া।
৬৪.
কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না?
  1. জেলা জজ আদালত
  2. অতিরিক্ত জেলা জজ আদালত
  3. যুগ্ম জেলা জজ আদালত
  4. সিনিয়র সহকারী জজ আদালত
সঠিক উত্তর:
অতিরিক্ত জেলা জজ আদালত
উত্তর
সঠিক উত্তর:
অতিরিক্ত জেলা জজ আদালত
ব্যাখ্যা
• দেওয়ানী আদালতসমূহ:

ক) জেলা  জজ আদালত;
খ) অতিরিক্ত জেলা জজ আদালত;
গ) যুগ্ম জেলা জজ আদালত;
ঘ) সিনিয়র সহকারী জজ আদালত;
ঙ) সহকারী জজ আদালত।

দেওয়ানী আদালতের এখতিয়ার:

ক) জেলা জজ আদালত- রিভিশন এখতিয়ার, দেওয়ানী বিষয়বস্তুর আপীল যার মূল্যমান সর্বোচ্চ পাচ কোটি  টাকা , প্রবেট সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি।

খ) অতিরিক্ত জেলা জজ আদালত- জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পন্ন হয়ে থাকে।


গ) যুগ্ম জেলা জজ-  
১) সকল প্রকার দেওয়ানী মামলা যার মূল্যমান পঁচিশ লক্ষ টাকা থেকে  অসীম,
২) উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি,
৩) রিভিশন- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ,
৪) আপীল- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ,

ঘ) সিনিয়র সহকারী জজ- দেওয়ানী প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান পনের লক্ষ টাকা থেকে পঁচিশ  লক্ষ টাকা পর্যন্ত,   
ঙ) সহকারী জজ- দেওয়ানী প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান সর্বোচ্চ পনের লক্ষ টাকা।

অর্থাৎ অতিরিক্ত জেলা জজ আদালতে মূল মামলা দায়ের করা হয় না, শুধুমাত্র জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার হয়ে থাকে।
৬৫.
হাকালুকি হাওর কোন জেলার অংশ?
  1. কিশোরগঞ্জ
  2. হবিগঞ্জ
  3. সিলেট
  4. পাবনা
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।

উল্লেখ্য,
- শনির হাওর ও টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- টাঙ্গুয়ার হাওর বিভিন্ন জাতের মৎস্য প্রজাতি ও অতিথি পাখির জন্য বিখ্যাত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ১২৫
  2. ১৪০
  3. ১২০
  4. ১৬১
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
দীর্ঘতম সমুদ্র সৈকত:
- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত।
- ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠা সংরক্ষিত বনভূমি সমৃদ্ধ ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি এখানকার অন্যতম বিরল প্রাকৃতিক সৌন্দর্য্য বলে বিবেচিত।
- সমুদ্র সৈকতের পথ ধরে ১০-১২ কিলোমিটার দক্ষিণে গেলে হিমছড়ি পিকনিক স্পট।
- এখানকার ঝর্ণা, ঝাউবন, পাহাড় আর বনানীর সৌন্দর্য্য চিত্তাকর্ষক। কক্সবাজারের সন্নিকটেই বৌদ্ধ তীর্থস্থান রামু।
- কক্সবাজারের উত্তর-পশ্চিমে সমুদ্র মাঝে রয়েছে মহেশখালী দ্বীপ।

উৎস: বাংলাপিডিয়া।
৬৭.
এক ব্যক্তির বেতন ২০% হারে বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে ৬০০০ টাকা। বৃদ্ধির পূর্বে তার বেতন ছিল কত টাকা?
  1. ৪৮০০
  2. ৫০০০
  3. ৫২০০
  4. ৫৫০০
সঠিক উত্তর:
৫০০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন ২০% হারে বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে ৬০০০ টাকা। বৃদ্ধির পূর্বে তার বেতন ছিল কত টাকা?

সমাধান:
২০% বৃদ্ধিতে
পূর্বের বেতন ১০০ টাকা হলে বর্তমান বেতন ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা

বর্তমান বেতন ১২০ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন ১০০/১২০ টাকা
বর্তমান বেতন ৬০০০ টাকা হলে পূর্বের বেতন (১০০ × ৬০০০)/১২০ টাকা
= ৫০০০ টাকা
৬৮.
"গ্রাম আদালত আইন" প্রণীত হয়েছে কোন সনে?
  1. ১৯৭৬
  2. ১৯৮৫
  3. ২০০২
  4. ২০০৬
সঠিক উত্তর:
২০০৬
উত্তর
সঠিক উত্তর:
২০০৬
ব্যাখ্যা
গ্রাম আদালত আইন:

- গ্রামীণ পর্যায়ে সংগঠিত বিভিন্ন অপরাধ ও জমি-জমা সংক্রান্ত বিষয় নিস্পত্তির প্রাথমিক প্রচেষ্টা হল গ্রামীণ আদালত। 
- 'গ্রাম আদালত আইন' প্রণীত হয় ৯ মে, ২০০৬ সালে। 
- দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত গঠন করা হয়।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাদী-বিবাদী উভয় পক্ষ থেকে দুই করে মোট ৫ পাঁচ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়।

উল্লেখ্য,
গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার ৩ লাখ টাকা পর্যন্ত বর্ধিতকরন সুপারিশকল্পে গত ৫ মার্চ,২০২৪ এ সংশোধনী বিল উত্থাপিত হয়।

তথ্যসূত্র-  গ্রাম আদালত আইন, ২০০৬, পত্রিকা রিপোর্ট।
৬৯.
The antonym of 'atheist' is-
  1. agnostic
  2. idealist
  3. believer
  4. non-believer
সঠিক উত্তর:
believer
উত্তর
সঠিক উত্তর:
believer
ব্যাখ্যা
• Atheist - A person who doesn't believe God; নাস্তিক;

Agnostic- A person not sure of the existence of God; অজ্ঞেয়বাদী;
Believer- A person who believes God; বিশ্বাসী ব্যক্তি, ইমানদার;
Non-believer- A person who doesn't believe God; অবিশ্বাসী।

So, The antonym of 'atheist' is- 'Believer.'
৭০.
The Specific Relief Act, 1877 এর ৯ ধারা অনুযায়ী দখল ফেরত পাওয়ার জন্য কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হয়?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮ এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী-
The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হয় দখলচ্যুত হওয়ার তারিখ হতে ৬ মাসের মধ্যে।
৭১.
একজন ম্যাজিস্ট্রেট কোন আইনের অপরাধের Cognizance গ্রহণ করতে পারেন না?
  1. Penal Code,1860
  2. The Negotiable Instruments Act,1881
  3. The Dowry Prohibition Act,1980
  4. The Special Powers Act,1974
সঠিক উত্তর:
The Special Powers Act,1974
উত্তর
সঠিক উত্তর:
The Special Powers Act,1974
ব্যাখ্যা
• The Special Powers Act, 1974 ২৬ ধারায় Special Tribunal গঠন এবং গঠিত Tribunal -এর কার্যপদ্ধতি ২৭ ধারা আলোচনা করা হয়েছে।

বিচারক নিয়োগ:
২৬(২) ধারা অনুযায়ী- Special Tribunal গঠিত হলে নিজস্ব দায়রা বিভাগের ৩ ধরনের বিচারক Special Tribunal-এর বিচারক হতে পারবে-

০১. দায়রা জজ;
০২. অতিরিক্ত দায়রা জজ;
০৩. যুগ্ম দায়রা জজ।

অভিযোগ গ্রহণ:
২৬(২) ধারার অধীনে গঠিত Special Tribunal এই আইনের তফসিলে বর্ণিত (৫টি আইনের) অপরাধসমূহের Cognizance গ্রহণ করতে পারে। তবে, Sub-Inspector পদমর্যাদার পুলিশ কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত Special Tribunal কোনো অপরাধ বিচারের জন্য গ্রহণ করবে না (shall not take cognizane)। অর্থাৎ The Special Powers Act,1974 এর অধীন গঠিত Special Tribunal শুধুমাত্র মামলা আমলে নিতে পারবে, ম্যাজিস্ট্রেট নয়।

বি.দ্র.: অপরাধ বিচারার্থে আমলে নেওয়া এবং বিচার করা ভিন্ন বিষয়। ম্যাজিস্ট্রেট CrPC'র ১৯০ ধারানুযায়ী ৩ উপায়ে অপরাধ আমলে নেন এবং CrPC'র ১৯৩ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধীসহ নথি পাঠালে দায়রা আদালত সে অপরাধ আমলে নেন, তবে মূল এখতিয়ারসম্পন্ন আদালত হিসেবে অপরাধ আমলে নেন না।
৭২.
'হাতির পাঁচ পা দেখা'- এই বাগধারার অর্থ কী?
  1. অবাক হওয়া
  2. গর্বে আনন্দিত হওয়া
  3. অহংকার বোধ করা
  4. ভুল দেখা
সঠিক উত্তর:
অহংকার বোধ করা
উত্তর
সঠিক উত্তর:
অহংকার বোধ করা
ব্যাখ্যা
‘হাতির পাঁচ পা দেখা’ বাগধারার অর্থ- অহংকারবোধ করা/দুঃসাহসী হওয়া।

কিছু বহু প্রচলিত প্রবাদ-প্রবচন হচ্ছে:
“ব্যাঙের আবার সর্দি”  অর্থ - অবিশ্বাস্য ব্যাপার।
“মেঘ না চাইতে জল”  অর্থ - অপ্রত্যাশিত প্রাপ্তি।
“সাপের পাঁচ পা দেখা” অর্থ - অহঙ্কারে অসম্ভবকে সম্ভব মনে করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৩.
২০১০ ফুটবল বিশ্বকাপে 'গোল্ডেন বল' জয়ী 'ফোরলান' কোন দেশের পক্ষে খেলেছেন?
  1. স্পেন
  2. প্যারাগুয়ে
  3. জার্মানি
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা
[এটি সাম্প্রতিক প্রশ্ন ছিল, যা বর্তমানে প্রযোজ্য নয়।]

• সর্বশেষ অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সম্পর্কে কিছু গুরত্বপূর্ন তথ্য:
- আয়োজক দেশ- কাতার (২২তম আসর)।
- সময়কাল- ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২
- মোট ভেন্যু- ৮টি।
- বল- আল রিহলা।
- মাসকট- লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]।
- চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা (৩য় বার)।
- গোল্ডেন বল- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

উৎস: ফিফা ওয়েবসাইট।
৭৪.
বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৭৫.
কোন কর্মচারী মূল বেতনের (১/৪০) ভাগের সমপরিমাণ বিশেষ ভাতা পান। তার বিশেষ ভাতা ৪০ টাকা হলে, মূল বেতন কত টাকা?
  1. ১২০০
  2. ১৪০০
  3. ১৬০০
  4. ১৮০০
সঠিক উত্তর:
১৬০০
উত্তর
সঠিক উত্তর:
১৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কর্মচারী মূল বেতনের (১/৪০) ভাগের সমপরিমাণ বিশেষ ভাতা পান। তার বিশেষ ভাতা ৪০ টাকা হলে, মূল বেতন কত টাকা?

সমাধান:
মূল বেতন = ৪০ টাকা

বিশেষ ভাতা = (৪০ এর ১/৪০) টাকা
= ১ টাকা

বিশেষ ভাতা ১ টাকা হলে মূল বেতন ৪০ টাকা
বিশেষ ভাতা ৪০ টাকা হলে মূল বেতন (৪০ × ৪০) টাকা
= ১৬০০ টাকা
৭৬.
দেওয়ানী মামলার আরজি বাতিল (rejection of plaint) হবে কোন ক্ষেত্রে?
  1. তামাদি বারিত হলে
  2. পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না দেয়া হলে
  3. Res judicata বারিত হলে
  4. এখতিয়ারবিহীন আদালতে মামলা করা হলে
সঠিক উত্তর:
তামাদি বারিত হলে
উত্তর
সঠিক উত্তর:
তামাদি বারিত হলে
ব্যাখ্যা
• দেওয়ানী কার্যবিধির ৭ নং আদেশের ১১ বিধিতে আরজি প্রত্যাখানের কারণগুলো দেয়া রয়েছে। দেওয়ানী আদালত ৪টি কারণে আরজি প্রত্যাখান করতে পারে। যথা-

(ক) আরজিতে মামলার কারণ (cause of action) উল্লেখ না করলে;
(খ) আরজিতে দাবিকৃত প্রতিকারের মূল্য কম করে উল্লেখ করা হলে এবং আদালতের নির্দেশমত নির্ধারিত সময় বা সর্বাধিক ২১ দিনের মধ্যে মোকদ্দমায় মূল্যমান সংশোধন এবং অতিরিক্ত কোর্ট ফি প্রদান করতে ব্যর্থ হলে;
(গ) অপর্যাপ্ত স্টাম্প পেপারে লিখলে এবং আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে;
(ঘ) মামলাটি কোনো আইন অনুযায়ী নিষিদ্ধ বা বারিত হলে। যেমন- তামাদি আইনে বারিত হলে, আদালত আরজি প্রত্যাখান করতে পারে।

উল্লেখ্য,
পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে আদালত নির্ধারিত সময় দিবে এর মধ্যে জমা দিতে, Res judicata দ্বারা বারিত হলে মোকদ্দমা খারিজ হবে এবং এখতিয়ারবিহীন আদালতে মামলা করা হলে আরজি এখতিয়ারসম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে। তাই অধিক গ্রহণযোগ্য হিসেবে অপশন 'ক' উত্তর নেয়া হয়েছে।
৭৭.
'ঢাকের কাঠি'- এই বাগধারার অর্থ কী?
  1. সাহায্যকারী
  2. তোষামুদে
  3. বাদক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
তোষামুদে
উত্তর
সঠিক উত্তর:
তোষামুদে
ব্যাখ্যা
- ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ - মোসাহেব/তোষামুদে/চাটুকার।
- বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘ঢাকের বাঁয়া’  বাগধারার অর্থ - অকেজো। 
- বাক্য: দায়িত্ব দু'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া।

- ‘ঢেঁকির কুমির’ বাগধারার অর্থ - অপদার্থ।
- বাক্য: ঢেঁকির কুমিররা কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না। 

- ‘ঢাক পেটানো’ বাগধারার অর্থ - প্রচার করা।
- বাক্য: আইবুড়ো মেয়ের বয়স সতেরো, তা কি ঢাক পিটিয়ে জানাতে হবে! 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭৮.
'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্ভয়
  2. বিস্ময়
  3. প্রত্যয়
  4. দ্বিধা
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
'সংশয়' - এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'

সংশয় অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
প্রত্যয় অর্থ - প্রতীতি, বিশ্বাস, নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা। 

অন্যদিকে,
ভয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো- নির্ভয়।
৭৯.
বার্ষিক শতকরা কত টাকা হার সুদে ৯০০ টাকার পাঁচ বছরের সুদ ১৩৫ টাকা হবে?
  1. ২%
  2. ৩%
  3. 8%
  4. ৪.৫%
সঠিক উত্তর:
৩%
উত্তর
সঠিক উত্তর:
৩%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত টাকা হার সুদে ৯০০ টাকার পাঁচ বছরের সুদ ১৩৫ টাকা হবে?

সমাধান:
আসল P = ৯০০ টাকা 
সুদ I = ১৩৫ টাকা
সময় n = ৫ বছর
মুনাফার হার = r

আমরা জানি 
I = Pnr
r = I/Pn
r = (১৩৫ × ১০০)/(৯০০ × ৫)
= ৩% 
৮০.
He is 'out and out' corrupt means-
  1. he is out of corruption
  2. he is outwardly corrupt
  3. he is tolerably corrupt
  4. he is corrupt to the backbone
সঠিক উত্তর:
he is corrupt to the backbone
উত্তর
সঠিক উত্তর:
he is corrupt to the backbone
ব্যাখ্যা
Out and out
- complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing; thoroughly;
বাংলা অর্থ - সম্পূর্ণরূপে; পুরোপুরি।

যেমন:
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.

সঠিক উত্তর হবে- he is corrupt to the backbone.
৮১.
'Value judgement' means-
  1. valuable judgement
  2. judgement about price
  3. famous judgement
  4. judgement based on personal views
সঠিক উত্তর:
judgement based on personal views
উত্তর
সঠিক উত্তর:
judgement based on personal views
ব্যাখ্যা
'Value Judgement' এর অর্থ হলো- Judgement based on personal views.

অর্থাৎ, তথ্য-উপাত্তের উপর ভিত্তি না করে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যে রায় দেওয়া হয়, তাকেই 'Value Judgement' বলা হয়।
৮২.
'অশীতিপর' শব্দের অর্থ কী?
  1. শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
  2. আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
  3. শীতে কাতর নয় এমন ব্যক্তি
  4. প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
সঠিক উত্তর:
আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
ব্যাখ্যা
• 'অশীতিপর' শব্দের অর্থ -

আশি বছরের বেশি বয়সের ব্যক্তি।
৮৩.
'ভাইরাস' একটি-
  1. এককোষী জীব
  2. বহুকোষী জীব
  3. কোষহীন জীব
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোষহীন জীব
উত্তর
সঠিক উত্তর:
কোষহীন জীব
ব্যাখ্যা
ভাইরাস: 
- প্রাণী ও উদ্ভিদ দেহে ভাইরাস নানাবিধ রোগ উৎপন্ন করে। 
- ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব এমনকি অকাল মৃত্যুও হতে পারে। 
- স্বল্প পরিসরে ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর অনেক উপকারও করে। 
- তবে তুলনামূলকভাবে ভাইরাস মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকে। 
- ভাইরাস হলো অকোষীয়।
- ভাইরাস সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত। যেমন- প্রোটিন আবরণ এবং নিউক্লিক এসিড (ডিএনএ কিংবা আরএনএ)।

সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮৪.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
  1. হাইড্রোজেন
  2. নাইট্রোজেন
  3. মিথেন
  4. ইথেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 
- প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলো হলাে: মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩% , প্রোপেন ৩%।
- প্রাকৃতিক গ্যাস প্রধানত কম সংখ্যক কার্বন (C1 - C4) বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ।
- এছাড়াও প্রাকৃতিক গ্যাসে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও উপস্থিত থাকে।
- আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।

সূত্র: রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি। 
৮৫.
'স্ট্রোক' শরীরের কোন অংশের রোগ?
  1. মস্তিষ্ক
  2. হৃৎপিন্ড
  3. বক্ষদেশ
  4. মেরুদণ্ড
সঠিক উত্তর:
মস্তিষ্ক
উত্তর
সঠিক উত্তর:
মস্তিষ্ক
ব্যাখ্যা
• স্ট্রোক-
- মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় স্ট্রোক বলা হয়।

স্ট্রোকের কারণ-
- সাধারণত ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়া ও উচ্চ রক্ত চাপজনিত কারণে মস্তিষ্কে রক্ষক্ষরণ হতে পারে।
- অনেক সময় অত্যধিক স্নায়ুবিক চাপ, যেমন: উত্তেজনা বা অধিক পরিশ্রমের কারণে এরূপ রক্তক্ষরণ হয়।
- নির্গত রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের ক্ষতি সাধন করে, রক্ত মস্তিষ্কের গহ্বরে ও মাথার খুলিতে ঢুকে গেলে রোগীর মৃত্যুও ঘটতে পারে।

লক্ষণ-
- প্রচন্ড মাথা ব্যথা,
- ঘাড় শক্ত হয়ে যাওয়া,
- কয়েক মিনিটের মধ্যে রোগী সংজ্ঞা হারিয়ে যাওয়া,
- মাংস পেশি শিথিল হয়ে যাওয়া,
- শ্বসন ও নাড়ির স্পন্দন কমে যাওয়া,
- মুখমন্ডল লালবর্ণ ধারণ করা ইত্যাদি।

প্রতিরোধের উপায়-
- ধূমপান চিরতরে পরিহার করা,
- যারা উচ্চ রক্ত চাপে ভুগছেন তা নিয়ন্ত্রণে রাখা,
- যারা ডায়াবেটিসে ভুগছেন তা নিয়ন্ত্রণে রাখা,
- দুশ্চিন্তামুক্ত থাকা, সুন্দর ও সাধারণ জীবন যাপনকরা,
- সুষম খাবার, পরিমিত ঘুম এবং ব্যায়াম করা ইত্যাদি।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮৬.
কোন পদটি সাংবিধানিক পদ নয়?
  1. প্রধান নির্বাচন কমিশনার
  2. চেয়ারম্যান, সরকারী কর্ম কমিশন
  3. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  4. চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
সঠিক উত্তর:
চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
উত্তর
সঠিক উত্তর:
চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
ব্যাখ্যা
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন- এটি সাংবিধানিক পদ নয়।

সাংবিধানিক পদ:
- সংবিধান হলো গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। 
- সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদের মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুনির্দিষ্ট ও সুষ্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে

সাংবিধানিক পদ:- 
• রাষ্ট্রপতি  
• স্পিকার
• প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ 
• ডিপুটি স্পিকার 
• প্রধান বিচারপতি  
• সংসদ সদস্য 
• প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার 
• মহা-হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক 
• সরকারী কর্ম- কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৮৭.
Code of Criminal Procedure এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি?
  1. শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
  2. ভূমি বিরোধজনিত দাঙ্গার শায়েস্তা
  3. হরতালজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
  4. ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
সঠিক উত্তর:
ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
উত্তর
সঠিক উত্তর:
ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
ব্যাখ্যা
• ধারা-১৪৫: স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গের আশংকা (Dispute concerning land, etc. is likely to cause breach of peace)-

স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বা জলাশয় বা তার সীমানা নিয়ে বিরোধের ফলে শান্তিভঙ্গের আশংকা দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার অধীন আদেশ প্রদান করতে পারে।
> ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার অধীন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করা যায়।
> ১৪৫ ধারার আদেশ দ্বারা প্রকৃত দখলকারী নির্ধারণ করা হয়, কোন মালিকানা নির্ধারণ করা হয় না।
> ১৪৫ ধারার আওতায় প্রাথমিক আদেশের পূর্ববর্তী ২ মাসের মধ্যে কোন ব্যক্তি অবৈধভাবে বেদখল হলে উক্ত দখলচ্যুত ব্যক্তি প্রকৃত দখলদার বলে বিবেচিত হবে।

অন্যথায়, ১৪৫ ধারার আদেশের তারিখে যে ব্যক্তি প্রকৃত দখলে আছেন তার অনুকূলেই ম্যাজিস্ট্রেট দখলের ঘোষণা দিবেন।
৮৮.
কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নাই?
  1. ডাকাতি
  2. হত্যা
  3. রাষ্ট্রদ্রোহিতা
  4. শিশু পাচার
সঠিক উত্তর:
শিশু পাচার
উত্তর
সঠিক উত্তর:
শিশু পাচার
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধির ১৯৩ ধারায় দায়রা আদালতকে অপরাধ আমলে নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে।

• অপরাধ আমলে নেওয়া অর্থ আদালত কর্তৃক কোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করা।কোন অপরাধ সংঘটিত হলে আদালতে অথবা থানায় অপরাধের অভিযোগ করা যায়।আদালত অপরাধের অভিযোগ পাওয়ার পর তা বিচারের জন্য গ্রহণ করবেন অথবা খারিজ বা ফেরত দিবেন।যদি তিনি গ্রহণ করে মামলার পরবর্তী কার্যক্রম শুরু করেন তখন তাকে অপরাধ আমলে নেয়া বলে।

• ফৌজদারি কার্যবিধির ১৯৩ ধারামতে,
দায়রা আদালতের সরাসরি মামলা আমলে নেয়ার এখতিয়ার নেই,ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়ার পর দায়রা আদালতে প্রেরণ করলে দায়রা আদালত বিচারার্থে অপরাধ আমলে নিতে পারেন।অর্থাৎ দায়রা আদালত মূল এখতিয়ার সম্পন্ন আদালত নয়,তবে ম্যাজিস্ট্রেট কর্তৃক ২০৫(গ) ধারায় মামলা পাঠানো হলেই কেবল উক্ত মামলা দায়রা জজ আমলে নিয়ে বিচার করতে পারেন।

উল্লেখিত অপরাধগুলোর মধ্যে শিশু অপরাধের বিচার আমলে নেয়ার এখতিয়ার শুধু 'মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল' এর আছে, বাকি গুলো দায়রা আদালত নিতে পারে।
৮৯.
কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) সংক্রান্ত বিধান নাই?
  1. Code of Civil Procedure,1908
  2. Code of Criminal Procedure,1898
  3. Family Courts Ordinance,1985
  4. অর্থ ঋণ আদালত আইন,২০০৩
সঠিক উত্তর:
Code of Criminal Procedure,1898
উত্তর
সঠিক উত্তর:
Code of Criminal Procedure,1898
ব্যাখ্যা
• আদালত বা সাধারণ আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে আইনসিদ্ধ পদ্ধতি মেনে ও সহমত পোষণ করে বিকল্পভাবে পক্ষগণের বিরোধ বা সমস্যার নিষ্পত্তিকরণই বিকল্প বিরোধ নিষ্পত্তি, যাকে ইংরেজিতে Alternative Dispute Resolution (ADR) বলা হয়।

• পারিবারিক আদালত অধ্যাদেশ,১৯৮৫ তে মামলার বিচারের শুনানিপূর্ব (প্রি-কেস) পর্যায়ে আদালতের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর আপস বা সমঝোতার মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তি করার এমনকি বিচার শেষ হবার পরও রায় প্রদানের পূর্বে (পোস্ট-কেস) উক্ত প্রক্রিয়ায় মীমাংসাকরণের বিধান নিশ্চিত করা হয়েছে। এ অধ্যাদেশের ১০ ও ১৩ নম্বর ধারায় বিকল্প বিরোধ নিষ্পত্তির উল্লেখ ছিল। এই আইন রহিত করে পারিবারিক আদালত আইন,২০২৩ এর ১১ এবং ১৪ ধারায় এই সংক্রান্ত বিধান করা হয়েছে।

২০০৩ সালে মধ্যস্থতা ও সালিশের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে দেওয়ানি কার্যবিধি,১৯০৮ এ  এই আইনে ৮৯(ক) ও ৮৯(খ) দুটি ধারা সংযোজিত হয়েছে এবং ২০১২ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করা হয়েছে।

এরই সূত্র ধরে পরবর্তী সময়ে অর্থ ঋণ আদালত আইন,২০০৩ তে বিধান ও মধ্যস্থতার মাধ্যমে বিকল্পবিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও শ্রমিক আইন, ২০০৬-এর ধারা-২১০ (১, ২, ৪, ৬, ১৬)-এ এই বিধান রাখা হয়েছে। অন্যদিকে ২০০০ সালের আইনগত সহায়তা আইনে ২০১৩ সালে ২১(ক) ধারা সংযোজন করে মধ্যস্থতার বিধান আনা হয়। সর্বোপরি ২০১৫ সালে আইনগত পরামর্শ বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়নের মাধ্যমে একটি স্বতন্ত্র নীতি প্রণীত হয়, যার মাধ্যমে এর গুরুত্ব ফুটে ওঠে। 

উল্লেখ্য যে, ফৌজদারি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা ADR এর কোনো বিধান নেই। ৩৪৫ ধারায় যে আপস-সমঝোতার বিধান রয়েছে,তা আইনি প্রক্রিয়ার ই অন্তর্ভুক্ত।
৯০.
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ৩.৫
  2. ৪.২
  3. ৪.৮
  4. ৫.২
সঠিক উত্তর:
৪.৮
উত্তর
সঠিক উত্তর:
৪.৮
ব্যাখ্যা
বঙ্গবন্ধু সেতু:

- বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের জুনে উন্মুক্ত করা হয়।
- এই সেতুর যমুনা নদীর পূর্ব পাড়ের ভুয়াপুর এবং পশ্চিম পাড়ে সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- এটি ১৯৯৮ সালে নির্মাণকালীন সময়ে পৃথিবীর ১১তম বৃহত্তম সেতু এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ বৃহত্তম সেতু।
- এটি যমুনা নদীর উপর দিয়ে নির্মিত যা বাংলাদেশের প্রধান তিনটি সেতুর একটি এবং পানি প্রবাহের উপর ভিত্তি করে বিশ্বের পঞ্চম বৃহত্তম।
- সেতু দৈর্ঘ্য: ৪.৮ কি.মি.
- ভায়াডাক্ট দৈর্ঘ্য (উভয় প্রান্ত) : ১২৮ মি.
- সেতুর প্রস্থ: ১৮.৫ মি.
- স্প্যান: ৪৭+২ টি।।

তথ্যসূত্র - বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৯১.
বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
  1. পালি
  2. সংস্কৃত
  3. প্রাকৃত
  4. হিন্দি
সঠিক উত্তর:
প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃত
ব্যাখ্যা
বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান,ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো  বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।
- ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।
- আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
-
বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৯২.
'দৈনিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দৈ + এক
  2. দৈ + নিক
  3. দৈঃ + নিক
  4. দিন + এক
সঠিক উত্তর:
দিন + এক
উত্তর
সঠিক উত্তর:
দিন + এক
ব্যাখ্যা
‘দৈনিক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- 'দিন + এক'

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদঃ
• বন + পতি = বনস্পতি,
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোস্পদ,
• পর + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক + দশ = একাদশ,
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৯৩.
'খাঁচার ভিতরে অচিন পাখি"- পঙ্ক্তিটির উৎস কী?
  1. রবীন্দ্র সঙ্গীত
  2. ভজন
  3. লালন গীতি
  4. হাসান রাজার গান
সঠিক উত্তর:
লালন গীতি
উত্তর
সঠিক উত্তর:
লালন গীতি
ব্যাখ্যা
- ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’- এটি লালন গীতি।
- গানটির রচয়িতা বাউল সম্রাট খ্যাত লালন শাহ।
- তিনি বাউল সংগীত লিখে বিশেষ খ্যাতি লাভ করেন৷
- রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তাঁর গানগুলো (২৯৮ টি) সংগ্রহ করে৷

তার অন্যান্য গানের মধ্যে রয়েছে:
- ‘বাড়ির কাছে আরশী নগর’
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
- ‘মিলন হবে কত দিনে’
- ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’
- ‘তিন পাগলের মেলা’
- ‘সময় গেলে সাধন হবে না’।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৪.
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঐ সরলরেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ৪ গুণ
  2. ৮ গুণ
  3. ১৬ গুণ
  4. ৬৪ গুণ
সঠিক উত্তর:
১৬ গুণ
উত্তর
সঠিক উত্তর:
১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ = (x/4)2
= x2/16

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের 16 গুন।
৯৫.
এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
  1. ৮০
  2. ৯৬
  3. ১২০
  4. ১৪০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?

সমাধান:
৮, ১০ ও ১২ এর লসাগু হবে ন্যূনতম ছাত্র সংখ্যা।
৮, ১০ ও ১২ এর ল.সা.গু = ১২০

∴ ন্যূনতম ১২০ জন ছাত্র রয়েছে।
৯৬.
What is the verb of the word 'ability'?
  1. capable
  2. inability
  3. unable
  4. enable
সঠিক উত্তর:
enable
উত্তর
সঠিক উত্তর:
enable
ব্যাখ্যা
Ability (Noun)
Meaning: সামর্থ্য; সক্ষমতা:

অন্য অপশন,
- Able  (Adjective) - কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
- Ably (Adverb)- দক্ষ; পটু
- Enable (verb) সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
- Ableness: (noun) in the sense of adroitness

তাই the verb of the word 'Ability' is - Enable.

Source: Accessible Dictionary.
৯৭.
'Heterogeneous' means-
  1. equally generous
  2. not generous
  3. dissimilar
  4. similar
সঠিক উত্তর:
dissimilar
উত্তর
সঠিক উত্তর:
dissimilar
ব্যাখ্যা
Heterogeneous (adjective)
- English Meaning: consisting of dissimilar or diverse ingredients or constituents.
- Bangla Meaning: বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়।

• Other Forms: 
- Heterogeneously (adverb).
- Heterogeneousness (noun).

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
৯৮.
Father put ____ some amount of money for the education of his daughter.
  1. up
  2. aside
  3. into
  4. on
সঠিক উত্তর:
aside
উত্তর
সঠিক উত্তর:
aside
ব্যাখ্যা
put something aside (phrasal verb)
English Meaning: to save something, usually time or money, for a special purpose.
Bangla Meaning: সঞ্চয় করা।

Example Sentence:
1. He tries to put some time aside every evening to read to the kids.
2. When they had their first child, they put aside a large sum for his education.

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
৯৯.
'সাজাহান' নাটকের নাট্যকার কে?
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. গিরীশ চন্দ্র ঘোষ
  3. মুনীর চৌধুরী
  4. আসকার ইবনে শাইখ
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
'সাজাহান' নাটক:
- নাটকটি মোগল সম্রাট সাজাহানের জীবন কাহিনি নিয়ে রচিত ঐতিহাসিক নাটক।
- 'সাজাহান' নাটককে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে ধরা হয় ।
- নাটকটি ১৯০৯ সালে প্রকাশিত হয়।
- সম্রাট সাজাহানকে নিয়ে দ্বিজেন্দ্রলালই সর্বপ্রথম নাটক রচনা করেন।
- 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। গানটি তাঁর 'সাজাহান' নাটকে ছিল। 
- গানটি রচনা করেন ডি. এল. রায়।

দ্বিজেন্দ্রলাল রায়: 
- দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। 
- দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে ‘Lyrics of Ind’ (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়।
- ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য। 
- দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধন ধান্য পুষ্পভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো হলো:
 - তারাবাঈ,
 - প্রতাপ সিংহ,
 - দুর্গাদাস,
 - নূরজাহান,
 - মেবার পতন,
 - সাজাহান,
 - চন্দ্রগুপ্ত,
 - সিংহলবিজয় ইত্যাদি।

দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলো হলো:
 - পরপারে,
 - বঙ্গনারী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০০.
'ভারতেশ্বরী হোমস' এর প্রতিষ্ঠাতা কে?
  1. পি সি সরকার
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. মাদার তেরেসা
  4. আর পি সাহা
সঠিক উত্তর:
আর পি সাহা
উত্তর
সঠিক উত্তর:
আর পি সাহা
ব্যাখ্যা
ভারতেশ্বরী হোমস:
• ধরন: নারী শিক্ষা প্রতিষ্ঠান।
• প্রতিষ্ঠাতা: রণদা প্রসাদ সাহা (আর পি সাহা)।
• নামকরণ: প্রতিষ্ঠাতার পিতামহী ভারতেশ্বরী দেবীর নামানুসারে।
• অবস্থান: টাঙ্গাইল জেলার মির্জাপুরে।
• প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ খ্রি.; উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রম বিদ্যমান।
• অর্জন/স্বীকৃতি: 'স্বাধীনতা পুরস্কার ২০২০'।