পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১২৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১২৪ প্রশ্ন

.
'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. মহান যে কীর্তি
  2. মহতী কীর্তির ন্যায়
  3. মহত যে কীর্তি
  4. মহতী যে কীর্তি
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন-
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়।
যেমন-
- মহতী যে কীর্তি = মহাকীর্তি,
- সুন্দরী যে লতা = সুন্দরলতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'অপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনুচিকীর্ষা
  2. উপবিকীর্ষু
  3. অপচিকীর্ষা
  4. অনুচিকীর্ষু
ব্যাখ্যা
অপকার করার ইচ্ছা- অপচিকীর্ষা,
অনুসন্ধান করার ইচ্ছা-অনুসন্ধিৎসা,
অনুকরণ করার ইচ্ছা- অনুচিকীর্ষা,
প্রতিকার করার ইচ্ছা- প্রতিচিকীর্ষা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'ক্ষয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়-
  1. √ক্ষী + অল্‌
  2. √ক্ষ + অল্‌
  3. √ক্ষি + অল্‌
  4. √ক্ষৃ্ + অল্‌
ব্যাখ্যা
'ক্ষয়' শব্দটি সংস্কৃত 'অল'-প্রত্যয় (ল ইৎ, অ থাকে) যোগে গঠিত শব্দ। এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে-
- √ক্ষি + অল্‌ = ক্ষয়,
- √জি + অল্‌ = জয়,
- √ভি + অল্‌ = ভয় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোন শব্দ গুলোকে ভাষার মূল উপকরণ বলা হয়?
  1. সংস্কৃত শব্দ
  2. যৌগিক শব্দ
  3. সাধিত শব্দ
  4. মৌলিক শব্দ
ব্যাখ্যা
গঠনগতভাবে শব্দ দুই প্রকার। যথা- মৌলিক শব্দ ও সাধিত শব্দ।
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে।
আর মৌলিক শব্দ গুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ।
যেমন- গোলাপ, লাল, নাক, তিন, নীল ইত্যাদি।
আবার, অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত।
যথা- যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে' এটি একটি-
  1. যৌগিক বাক্য
  2. জটিল বাক্য
  3. অনুজ্ঞা বাক্য
  4. সরল বাক্য
ব্যাখ্যা
যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা- যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। এখানে আশ্রিত বাক্য‌ 'যে পরিশ্রম করে' এবং প্রধান খণ্ডবাক্য 'সে-ই সুখ লাভ করে।'
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
  1. বিধ্বস্ত নীলিমা
  2. হরিণের হাড়
  3. নিজ বাসভূমে
  4. নিয়ত মন্তাজ
ব্যাখ্যা

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তিনি একজন নাগরিক কবি ছিলেন।
তিনি পুরান ঢাকার মাহুতটুলী নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।
পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- আমি অনাহারী,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- এক ধরনের অহংকার,
- শূন্যতার শোকসভা,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাস-
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
-এলো সে অবেলায় ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।'- উক্তিটি কার রচনা?
  1. জীবনানন্দ দাশ
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. অমিয় চক্রবর্তী
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
তাঁর রচিত কাব্যগ্রন্থ- ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ ইত্যাদি।
- তাঁর বিখ্যাত কিছু উক্তি- 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।',
- 'অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি।',
- 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।',
- 'সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।',
- 'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
George Bernard Shaw’s famous play 'Pygmalion' is named after -
  1. Economic crisis
  2. Political Situation
  3. Roman Mythological Figure
  4. Greek Mythological Figure
ব্যাখ্যা
Pygmalion is a famous figure in Greek mythology; king and a sculpture.
.
Which one of these doesn’t contain a satirical element-
  1. Orwell’s Animal Farm
  2. Eliot’s Waste land
  3. Pope’s Rape of the Lock
  4. Shakespeare’s Comedy of Errors
ব্যাখ্যা

An indirect or informal satire is presented in the form of another genre. It may be presented in the form of an allegory as Dryden's Absalom and Achitophel which is known as satiric allegory. It may be satiric epic (or mock-epic) as Pope's Rape of the Lock. Thus, it may be satiric comedy as Ben Jonson's Volpone and Alchemist; satiric travelogue as Swift's
Gulliver's Travels; satiric novel as Aldous Huxley's Brave New World and George Orwell's Animal Farm; satiric verse as Eliot's Waste Land and satiric essay as Addison's essays.

The Comedy of Errors, a five-act comedy by William Shakespeare - is a Comedy, not a Satire.
Also, The Waste Land is not a satire by nature but it has frequent satirical verses in it.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.com

১০.
Among these periods of English Literature which Period’s inception is the oldest?
  1. Modern Period
  2. Post-Modern Period
  3. Georgian Period
  4. Can’t be determined
ব্যাখ্যা

The Latest Period of English Literature is the Post-Modern period (1939-present).
Before this period, The Modern English period was one of the most significant literary periods.
The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
One is The Edwardian Period (1901-1910)
and the other is The Georgian Period (1910-1939).
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১১.
What figure of speech is represented in the sentence “He was sweating like a racehorse.”?
  1. Litotes
  2. Simile
  3. Allegory
  4. Metaphor
ব্যাখ্যা

Simile is an explicit comparison between two different things. Usually 'as' and 'like' are used in Simile.
The bride hath paced into the hall,
Red as a rose is she.'
It is an example of a Simile. It has taken from Coleridge's Ancient Mariner.

Metaphor is an implicit comparison between two different things. A metaphor is a figure of speech that is used to make a comparison between two things that aren't alike but do have something in common.
Ex: Her tears were a river flowing down her cheeks.

Allegory: (রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনী)
A literary form in which one story is told in the guise of another story.
Ex: Bunyan's Pilgrim's Progress

Litotes: Ironic understatement in which an affirmative is expressed by the negative of its contrary (e.g. I shan't be sorry for I shall be glad ).

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Oxford.

১২.
When a word’s vocalization imitates a natural sound, as can be heard in the words murmur, buzz, and pop, what do we call that device?
  1. Synecdoche
  2. Personification
  3. Onomatopoeia
  4. Anaphora
ব্যাখ্যা

Onomatopoeia: the act of creating or using words that include sounds that are similar to the noises the words refer to.
Another definition can be -
the naming of something with a word whose sound suggests the thing itself, such as "buzz" and "zip"
Source: Cambridge Dictionary

১৩.
Which one of Shakespeare’s works wasn’t written in the Jacobean Period?
  1. Hamlet
  2. Macbeth
  3. The Tempest
  4. Othello
ব্যাখ্যা

Hamlet, in full Hamlet, Prince of Denmark, tragedy in five acts by William Shakespeare, written about 1599–1601 and published in a quarto edition in 1603.
Important characters of this play are:
Hamlet, Ophelia, Claudius, Gertrude, Horatio, Polonius etc.
Source: Britannica.com

১৪.
'Pleasure's a sin, and sometimes Sin's a pleasure.' - taken from -
  1. Midas
  2. Volapone
  3. Don Juan
  4. The Spanish Tragedy
ব্যাখ্যা

Several other quotes from Don Juan by Lord Byron - (Oxford References)
Sweet is revenge—especially to women.
Don Juan (1819–24) canto 1, st. 124

Pleasure's a sin, and sometimes sin's a pleasure.
Don Juan (1819–24) canto 1, st. 133

Man's love is of man's life a thing apart,
'Tis woman's whole existence.
Don Juan (1819–24) canto 1, st. 194

১৫.
‘The Child is the father of the Man’ is a line from Wordsworth’s-
  1. My Heart Leaps Up
  2. The Solitary Reaper
  3. The Rainbow
  4. A and C both
ব্যাখ্যা

My Heart Leaps Up (Also called The Rainbow)
by William Wordsworth

My heart leaps up when I behold
A rainbow in the sky:
So was it when my life began;
So is it now I am a man;
So be it when I shall grow old,
Or let me die!
The Child is father of the Man;
And I could wish my days to be
Bound each to each by natural piety.

১৬.
Which of the following is not a novel written by Thomas Hardy?
  1. The Return of the Native
  2. Far from the Madding Crowd
  3. The Bluest Eye
  4. The Woodlanders
ব্যাখ্যা

A Pair of Blue Eyes: A Novel by Thomas Hardy (1873)
অন্যদিকে,
The Bluest Eye টনি মরিসন রচিত একটি উপন্যাস।
নোবেল বিজয়ী মার্কিন সাহিত্যিক টনি মরিসন ৫ আগস্ট, ২০১৯ সালে মৃত্যুবরণ করেন।
তিনি ১৯৯৩ সালে প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস-The Bluest Eye, Beloved, Song of Solomon

১৭.
Which one is an important character of 'As You Like It'?
  1. Prospereo
  2. Miranda
  3. Desdemona
  4. Orlando
ব্যাখ্যা
'As You Like It' is a famous comedy by William Shakespeare.
The important characters of this comedy are: Orlando, Celia, Rosalind, Oliver etc.</br/>Source: Britannica.com
১৮.
“Adam Vede” was written by -
  1. T. S. Eliot
  2. Herman Melville
  3. Charles Dickens
  4. Mary Ann Evans
ব্যাখ্যা

Adam Vede is a novel by George Eliot (pseudonym of Mary Ann Evans)

George Eliot, pseudonym of Mary Ann, or Marian, Cross, née Evans, is an English Victorian novelist who developed the method of psychological analysis characteristic of modern fiction.
Her notable works:
- Adam Bede (1859),
- The Mill on the Floss (1860),
- Silas Marner (1861),
- Middlemarch (1871–72), and
- Daniel Deronda (1876)

Source: Britannica.com

১৯.
‘Antonio’ is a character found in Shakespearian play -
  1. The Tempest
  2. Merchant of Venice
  3. Twelfth Night
  4. Macbeth
ব্যাখ্যা
Literary Work : Important Characters
Merchant of Venice : Shylock, Portia, Antonio, Bassanio, Jessica.
The Tempest : Prospero, Caliban, Ariel, Miranda, Ferdinand.
Twelfth Night : Malvolio, Viola, Duke Orsino, Olivia, Sebastian.
Macbeth : Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches.
২০.
I reached the station and at that very moment the train left. What type of Part of Speech is “very”?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Conjunction
ব্যাখ্যা
Very শব্দটি ‘Moment’ Noun কে Modify করেছে, বিধায় এটি Adjective। এখানে Very অর্থ ‘ঠিক’, at that very moment অর্থ- ঠিক ঐ মুহুর্তে।
২১.
Identify the type of clause: I don't know why she has not come.
  1. ক) adjective clause
  2. খ) noun clause
  3. গ) adverb clause
  4. ঘ) co-ordinate clause
ব্যাখ্যা
‘Why he has not come’ know Verb এর Object হয়েছে। Object সবসময় Noun হয়। তাই এটি Noun Clase.
২২.
Where does the error lie: With a view to (a) make his evil plan a (b) success, he (c) met some (d) professional killers.
  1. ক) a
  2. খ) b
  3. গ) c
  4. ঘ) d
ব্যাখ্যা
With a view to, look forward to, get used to, be used to, be addicted to, be devoted to ইত্যাদির পর verb+ing ব্যবহৃত হয়। তাই এখানে making হওয়ার কথা ছিল।
২৩.
What is the meaning of the phrase “white elephant”?
  1. ক) a worthless thing
  2. খ) a precious but worthless thing
  3. গ) a precious thing
  4. ঘ) a giant animal
ব্যাখ্যা
White elephant অর্থ হচ্ছে মুল্যবান কিন্তু কাজের নয় এমন বস্তু।
২৪.
Fill in the gaps: There lived a wise man in a _____ village.
  1. ক) certain
  2. খ) some
  3. গ) throughout
  4. ঘ) few
ব্যাখ্যা
certain অর্থ নির্দিষ্ট কোন এক।
২৫.
Fill in the gaps: 40,000 dollars _____ spent for building the house.
  1. ক) was
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা
টাকা, সময়, দূরত্ব ইত্যাদি যখন একটি সমষ্টি হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা সিঙ্গুলার হয়। এখানে যেহেতু forty thousand dollars একটি সমষ্টি হিসেবে আছে তাই এটা সিঙ্গুলার হবে এবং যেহেতু অতীতকালে ব্যয় করা হয়েছে, তাই এটা Past Indefinite Tense হবে- এ হিসাবে এখানে আমরা was ব্যবহার করব।
২৬.
Theology is related to-
  1. ক) relativity
  2. খ) evolution
  3. গ) religion
  4. ঘ) living things
ব্যাখ্যা
theology অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব।
২৭.
Fill in the blank: The surgeon operated _____ the patient.
  1. ক) with
  2. খ) to
  3. গ) upon
  4. ঘ) for
ব্যাখ্যা
appropriate preposition- upon (মুখস্থ করতে হবে)
২৮.
The weather being very cold, he could not attend the function. This is a/an-
  1. ক) imperative sentence
  2. খ) complex sentence
  3. গ) compound sentence
  4. ঘ) simple sentence
ব্যাখ্যা
The weather being very cold- এর মধ্যে being Finite Verb নয়। তাই এখানে Clause আছে একটি।
২৯.
What is the passive form of the sentence: What do you know about him?
  1. ক) What is done by you to know about him?
  2. খ) What is known to you about him?
  3. গ) What is done by you about him?
  4. ঘ) What is he known to you?
ব্যাখ্যা
এখানে What হচ্ছে object, you হচ্ছে Subject. Wh Word Sub/Obj যাই হোক না কেন এটা বাক্যের প্রথমে থাকে। তাই Passive হলে What – Sub হবে। Do Auxiliary Verb হিসেবে থাকলে এর পরিবর্তে NP অনুযায়ী am/is/are বসে। মূল Verb এর PP বসে। Known এরপর Preposition হিসেবে to বসাতে হয়।
৩০.
What is the antonym of “affluent”?
  1. ক) impoverished
  2. খ) rich
  3. গ) humble
  4. ঘ) reliable
ব্যাখ্যা
affluent অর্থ ধনী আর impoverished অর্থ গরীব।
৩১.
What is the antonym of “integrate”?
  1. ক) scatter
  2. খ) concentrate
  3. গ) mitigate
  4. ঘ) widen
ব্যাখ্যা
integrate অর্থ হচ্ছে একীভূত করা যার Antonym হচ্ছে Scatter বা ছড়িয়ে দেওয়া।
৩২.
'Water' is to 'fish' as 'sky' is to-
  1. ক) air
  2. খ) cloud
  3. গ) bird
  4. ঘ) wind
ব্যাখ্যা
এখানে Cloud মিল খেলেও Cloud হচ্ছে অপ্রাণি। এ হিসেবে এখানে Bird হচ্ছে বেশি উপযোগী।
৩৩.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 285 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) 93
  2. খ) 94
  3. গ) 95
  4. ঘ) 96
ব্যাখ্যা

সংখ্যা তিনটির সমষ্টি = 285
∴ একটি সংখ্যা = 285/3 = 95
∴ সংখ্যা তিনটি = (95-1), 95, (95+1) = 94, 95, 96

∴ ক্ষুদ্রতম সংখ্যা = 94

৩৪.
(০.২) ÷ (০.০১)২  = ?
  1. ক) ২০
  2. খ) ৪০
  3. গ) ৮০
  4. ঘ) ০.০২
ব্যাখ্যা
(.২)/(.০১)
= (.২ × .২ × .২)/(.০১ × .০১)
= (২ × ২ × ২ × ১০০ × ১০০)/(১ × ১ × ১০ × ১০ × ১০)
= ৮০
৩৫.
x4 + 2x2 + 1 = 5x2 হলে x - 1/x = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) √3
  4. ঘ) √5
ব্যাখ্যা

x+2x+ 1 = 5x2
x+ 1 = 3 x2
x+ 1/x= 3
(x - 1/x)+ 2.x.1/x = 3
(x - 1/x)= 1
∴ x - 1/x = 1

৩৬.
x5 + 4x এর একটি উৎপাদক -
  1. ক) x2
  2. খ) x2 - 2x - 2
  3. গ) x2 + 2x - 2
  4. ঘ) x2 - 2x + 2
ব্যাখ্যা
x5 + 4x
= x(x4+4)
= x{(x2 + 2)22 . x2 . 2}
= x {(x2 + 2)2 - (2x)2}
= x(x2 + 2x + 2) (x2 - 2x + 2)
৩৭.
জাবির সাহেব ১ম দিনে ১ টাকা, ২য় দিনে ২ টাকা, ৩য় দিনে ৪ টাকা, ৪র্থ দিনে ৮ টাকা এভাবে একটি থলেতে জমা করেন। দুই সপ্তাহ পরে থলেতে কত টাকা জমা হবে?
  1. ক) ৩২৭৬৮ টাকা
  2. খ) ৩২৭৬৭ টাকা
  3. গ) ১৬৩৮৪ টাকা
  4. ঘ) ১৬৩৮৩ টাকা
ব্যাখ্যা
১, ২, ৪, ৮, .....১৪ পদের সমষ্টি = থলেতে জমাক্রিত টাকার পরিমাণ
এখানে, ১ম পদ a = ১, সাধারন অনুপাত r = ২, পদ সংখ্যা n = ১৪

∴ সমষ্টি = a . (rn - ১)/(r - ১)
= ১ . (২১৪ - ১)/(২ - ১)
= ২১৪ - ১
= ১৬৩৮৪ - ১
= ১৬৩৮৩

৩৮.
x/3 - 2/y = 1 এবং x/4 + 3/y = 3 হলে (y, x) = কত?
  1. ক) (2, 6)
  2. খ) (6, 2)
  3. গ) (2, 5)
  4. ঘ) (5, 2)
ব্যাখ্যা
এখন, x/3 - 2/y = 1
বা, x/3 = 1 + 2/y = y + 2/y
∴ xy = 3y + 6…….(1)
আবার,
x/4 + 3/y = 3
বা, x/4 = 3 - 3/y = 3y - 3/y
বা, xy = 12y - 12
বা, 3y + 6 = 12y - 12 [1নং থেকে]
বা, 9y = 18
∴ y = 2

(1) নং থেকে পাই,
2x = 6 + 6
∴ x = 6
৩৯.
(1/26)2/3 = কত?
  1. ক) 1/4
  2. খ) 1/8
  3. গ) 1/16
  4. ঘ) 1/32
ব্যাখ্যা
(1/26)2/3
= (1/26)2/3
= 1/26 × 2/3
= 1/24
= 1/16
৪০.
২, ৩, ৩, ৪, ৫, ৪ অংকগুলো দিয়ে ৬ অংক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়?
  1. ক) ৬০
  2. খ) ১৮০
  3. গ) ৭২০
  4. ঘ) ৩৬০
ব্যাখ্যা
মোট অংক ৬টি যাদের ২টি ৩ এবং ৪ এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন।
সুতরাং গঠিত সংখ্যা = ৬!/২!২! = ১৮০
৪১.
ncr = ncr + 3 হলে n = ?
  1. ক) 3
  2. খ) 2r + 1
  3. গ) 2r + 3
  4. ঘ) 2r - 1
ব্যাখ্যা

ncr = ncr + 3
বা, ncn - r = ncr + 3
∴ n - r = r + 3 বা, n = 2r + 3

৪২.
চিত্রের γ কোনটি -
  1. ক) θ এর পূরক কোণ
  2. খ) (α + β) এর সম্পূরক কোণ
  3. গ) θ এর বিপ্রতীপ কোণ
  4. ঘ) (α + β) এর অনুরূপ কোণ
ব্যাখ্যা

যেহেতু (α + β) + γ = 180°
∴ γ, (α + β) এর সম্পুরক কোন

৪৩.
২৬ সে. মি. ২৪ সে. মি. এবং ১০ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ বর্গ সে. মি.
  2. খ) ২৪০ বর্গ সে. মি.
  3. গ) ১৩০ বর্গ সে. মি.
  4. ঘ) ১২০ বর্গ সে. মি.
ব্যাখ্যা

যেহেতু, ২৬ = ২৪ + ১০
∴ সমকোনী ত্রিভুজটির ভূমি এবং লম্ব হবে ২৪ সে. মি. এবং ১০ সে. মি.
∴ ক্ষেত্রফল = ১/২ × ২৪ × ১০
= ১২০ বর্গ সে. মি.

৪৪.
কোনটি মলাস্কা পর্বের প্রাণী?
  1. ক) কাঁকড়া
  2. খ) জোক
  3. গ) তারা মাছ
  4. ঘ) ঝিনুক
ব্যাখ্যা
সাধারণত দেহ নরম। দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশীবহুল পা দিয়ে চলাচল করে।
ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এসকল বৈশিষ্ট্যের প্রাণীরাই হলো মলাস্কা পর্বের প্রাণী।
যেমনঃ শামুক, ঝিনুক।
সূত্র: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান
৪৫.
জীব দেহের কোষ বিভাজন কত প্রকর?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়।
যথাঃ অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস
সূত্র : অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
৪৬.
লেপ্রোসি বা কুষ্ঠরোগ একটি -
  1. ক) হরমোনের অভাবজনিত রোগ
  2. খ) ব্যাকটেরিয়াজনিত রোগ
  3. গ) ভাইরাসজনিত রোগ
  4. ঘ) ভিটামিনের অভাবজনিত রোগ
ব্যাখ্যা
কুষ্ঠরোগের কারণ মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি ব্যাক্টেরিয়া। কুষ্ঠ রোগ মস্তিষ্ক ও মেরুদণ্ডের বাইরের দিকের স্নায়ু, ত্বক, অণ্ডকোষ, চোখ এবং নাকের মিউকাস মেমব্রেনের ক্ষতি করে।
৪৭.
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত?
  1. ক) ১৮
  2. খ) ১৭
  3. গ) ১৬
  4. ঘ) ২০
ব্যাখ্যা
কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যা কে পারমাণবিক সংখ্যা বলা হয়।
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17।
৪৮.
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ g-এর মান কত?
  1. ক) ৯.৮৩
  2. খ) ৯.৮
  3. গ) ৯.৭৮
  4. ঘ) ৯.৭৯
ব্যাখ্যা
মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে g-এর মান সবচেয়ে বেশি অপরদিকে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি বলে g- এর মান কম।
সূত্র: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
৪৯.
লাল আলোতে হলুদ ফুল কেমন দেখাবে?
  1. ক) কাল
  2. খ) হলুদ
  3. গ) সাদা
  4. ঘ) বর্ণহীন
ব্যাখ্যা
আমরা জানি, কোন বর্ণ ঐ বর্ণের আলো ছাড়া অন্য সকল বর্ণের আলোকে শোষণ করে নেয়।
এক্ষেত্রে লাল আলোতে হলুদ ফুল লাল আলো শোষণ করে নেবে।
কোন বর্ণের আলো প্রতিফলিত হবে না। সুতরাং লাল আলোতে হলুদ ফুল কালো দেখাবে।
৫০.
চোখের শ্বেতমন্ডলের সামনের অংশকে কি বলে?
  1. ক) লেন্স
  2. খ) রেটিনা
  3. গ) কর্নিয়া
  4. ঘ) আইরিশ
ব্যাখ্যা
শ্বেতমন্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে। শ্বেতমন্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিকতর উত্তল।
সূত্র: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান
৫১.
সংকট কোণের মান হবে-
  1. ক) 90° অপেক্ষা বেশি
  2. খ) 90° অপেক্ষা কম
  3. গ) 90° এর সমান
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হয়।
অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেষে যায় ঔ আপতন কোণ কে সংকট কোণ বলা হয়।
সূত্র: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান
৫২.
'স্ল্যাক লাইম' বলা হয়-
  1. ক) সোডিয়াম হাইড্রোক্সাইড
  2. খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
  3. গ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
  4. ঘ) অ্যালুমিনিয়ম হাইড্রোক্সাইড
ব্যাখ্যা
স্ল্যাক লাইম মূলত ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর রাসায়নিক ফর্মুলা Ca (OH)2
৫৩.
নিম্নের কোন এসিডটি খাওয়া যায়?
  1. ক) H2SO4
  2. খ) HCl
  3. গ) HNO3
  4. ঘ) CH3-COOH
ব্যাখ্যা
সাধারণত জৈব এসিড গুলো দুর্বল হয়ে থাকে বিভিন্ন শাকসবজি ফল-মূলে এএসিড গুলো বিদ্যমান থাকে তাই জৈব এসিড খাওয়ার উপযোগী।
যেমনঃ ইথানয়িক এসিড, টারটারিক এসিড, এসকরবিক এসিড, ম্যালিক এসিড ইত্যাদি।
অপরদিকে অজৈব এসিড গুলো সাধারণত শক্তিশালী এসিড হয়ে থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকারক। তাই অজৈব এসিড গুলো খাওয়া যায় না।
যেমনঃ হাইড্রোক্লোরিক এসিড সালফিউরিক অ্যাসিড ,নাইট্রিক অ্যাসিড ইত্যাদি।
৫৪.
গ্যালভানিক কোষের অ্যানোড এ কোন ধরনের বিক্রিয়া ঘটে থাকে?
  1. ক) জারণ
  2. খ) বিজারণ
  3. গ) জারণ বিজারণ
  4. ঘ) বিশ্লেষণ
ব্যাখ্যা
যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে অপরদিকে যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে বিজারন বিক্রিয়া বলে। মনে রাখতে হবে গ্যালভানিক কোষের অ্যানোড এ জারণ বিক্রিয়া সংগঠিত হয় অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড এ বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়।
৫৫.
কম্পিউটারে ইনপুট প্রদান ও আউটপুট গ্রহণে যে বাহ্যিক হার্ডওয়্যার ব্যবহৃত হয় তাকে বলে-
  1. ক) কম্পিউটার কীবোর্ড
  2. খ) পেরিফেরাল ডিভাইস
  3. গ) ইনপুট ডিভাইস
  4. ঘ) আউটপুট ডিভাইস
ব্যাখ্যা
কম্পিউটার পেরিফেরালস বা পেরিফেরাল ডিভাইস বলতে কম্পিউটারের আনুষঙ্গিক বাহ্যিক সহায়ক যন্ত্রগুলোকে বুঝানো হয় যেগুলো ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে প্রয়োজনীয় ইনপুট দেয়া হয়, আউটপুট পাওয়া যায় এবং এর কার্যকারিতা বেড়ে যায়।
৫৬.
নিচের কোনটি CPU -এর অংশ নয়?
  1. ক) প্রধান স্মৃতি অংশ
  2. খ) গাণিতিক যুক্তি ইউনিট
  3. গ) নিয়ন্ত্রণ অংশ
  4. ঘ) ইনপুট ইউনিট
ব্যাখ্যা
প্রধান স্মৃতি অংশ, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ (CPU) বলা হয়।
৫৭.
নিচের কোন কম্পিউটার বাসটি একমুখী তথ্য আদান-প্রদান করে থাকে?
  1. ক) ডেটা বাস
  2. খ) অ্যাড্রেস বাস
  3. গ) কন্ট্রোল বাস
  4. ঘ) এক্সপানশন বাস
ব্যাখ্যা
কম্পিউটার সিস্টেমে মাইক্রোপ্রসেসর মেমরির বিভিন্ন লোকেশন বা অ্যাড্রেস থেকে তথ্য আহরণ বা সংরক্ষণের জন্য যে যোগাযোগ মাধ্যম (একগুচ্ছ লাইন বা তার) ব্যবহার করে থাকে তাকেই অ্যাড্রেস বাস বলে।
৫৮.
নিচের কোনটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?
  1. ক) সুমেরিয়ান-ব্যবলিয়ান সংখ্যা পদ্ধতি (Sumerians-Babylonian number system)
  2. খ) অক্টাল সংখ্যা পদ্ধতি (Decimal Number System)
  3. গ) রোমান সংখ্যা পদ্ধতি (Roman Number System)
  4. ঘ) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি Hexadecimal Number System)
ব্যাখ্যা
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান থাকে না। শুধুমাত্র সংখ্যার নিজস্ব মান দ্বারা নিয়ন্ত্রিত হয়।
যেমন নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক -
I দ্বারা ১,
II দ্বারা ২,
IIIদ্বারা ৩,
IV দ্বারা ৪ ইত্যাদি প্রকাশ করে।
৫৯.
(.326)8 - এর হেক্সাডেসিমেল সংখ্যায় সংখ্যা প্রকাশ হলো-
  1. ক) (6B0)16
  2. খ) (.6B1)16
  3. গ) (.6B0)16
  4. ঘ) (.6B0)8
ব্যাখ্যা
(.326)8 = (.011010110)2
= .0110 1011 0
= . 0110 1011 0000
= (6 B 0)16
= (.6B0)16
(.326)8 = (.6B0)16
৬০.
কোন অপারেটিং সিস্টেমে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদানে Command Prompt (C:/>) ব্যবহৃত হয়?
  1. ক) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
  2. খ) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
  3. গ) Windows 7
  4. ঘ) Mac OS
ব্যাখ্যা
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System)-এ কম্পিউটার পরিচালনার জন্য Command Prompt (C:/>) ব্যবহৃত হয়। অপরপক্ষে, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem)-এ বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৬১.
যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের সাহায্যে ইনপুট গ্রহণ করে তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন করে, তাদেরকে বলা হয় -
  1. ক) অ্যানালগ কম্পিউটার
  2. খ) ডিজিটাল কম্পিউটার
  3. গ) হাইব্রিড কম্পিউটার
  4. ঘ) মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের সাহায্যে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণ সম্পন্ন করে, তাদেরকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
সাধারণত চাপ, তাপ, তরল পদার্থের প্রবাহ ইত্যাদির উঠা-নামা বা হ্রাস-বৃদ্ধি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।
৬২.
যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট ও মডিফাই করা যায় তাকে বলে-
  1. ক) ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (Data Manipulation Language)
  2. খ) ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (Data Definition Language)
  3. গ) ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ (Database Query Language)
  4. ঘ) ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ (Database Language)
ব্যাখ্যা
ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায়।
ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে নিচের কমান্ডগুলো ব্যবহৃত হয়।
- Insert statement, Delete statement এবং Update statement
৬৩.
ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর পূর্ব পর্যন্ত একটি প্রতিষ্ঠানের সাথে আরেকটি প্রতিষ্ঠানের মধ্যস্থিত ব্যবসায়িক লেনদেনই হচ্ছে-
  1. ক) Business to Consumer: B2C
  2. খ) Business to Business: B2B
  3. গ) Consumer to Business: C2B
  4. ঘ) Consumer to Consumer: C2C
ব্যাখ্যা

পণ্য বিক্রয় ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানতঃ ৪ ভাগে ভাগ করা যায়।
যথা -
Business to Consumer (B2C)
Business to Business (B2B)
Consumer to Business (C2B)
ও Consumer to Consumer (C2C)

৬৪.
ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) এর স্ট্যান্ডার্ড কত?
  1. ক) IEEE 802.11
  2. খ) IEEE 802.15
  3. গ) IEEE 802.16
  4. ঘ) IEEE 802.20
ব্যাখ্যা
WLAN এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11, WLAN কে Wi-Fi নামে বাজারজাত করা হয়।
৬৫.
ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) Modulation
  2. খ) Demodulation
  3. গ) Transformation
  4. ঘ) Translation
ব্যাখ্যা
ইংরেজি Modem শব্দটি Modulator ও Demodulator শব্দের সংক্ষিপ্তরূপ। এটি মূলতঃ এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানে সাহায্য করে। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে বলে মডুলেশন এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে বলে ডিমডুলেশন।
৬৬.
মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম কোন বইয়ে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে প্রথম ধারণা দেন?
  1. ক) The Gutenberg Galaxy: The Making of Typographic
  2. খ) War and Peace in the Global Village
  3. গ) Understanding Media
  4. ঘ) The medium is the message
ব্যাখ্যা
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম ১৯৬২ সালে তাঁর রচিত The Gutenberg Galaxy: The Making of Typographic গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।
পরবর্তীতে ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
৬৭.
ই-মেইল প্রোগ্রামটি প্রথম কোন সিস্টেমে প্রয়োগ করা হয়েছিলো?
  1. ক) YAHOO
  2. খ) GOOGLE
  3. গ) ARPANET
  4. ঘ) PIPILIKA
ব্যাখ্যা
Rymond Samuel Tomlinson ছিলেন একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার, যিনি 1971 সালে ইন্টারনেটের পূর্বসূরী, অরপানেট (ARPANET) সিস্টেমে প্রথম ই-মেইল প্রোগ্রামটি প্রয়োগ করেছিলেন।
৬৮.
৪০০ এর ৭.৫% = কত?
  1. ক) ২৫০
  2. খ) ২৮০
  3. গ) ৩০০
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
৪০০ এর ৭.৫০% = ৩০
৬৯.
ক, গ, চ, … ধারাটির পরবর্তী অক্ষরের পরের অক্ষরটি কি?
  1. ক) ঞ
  2. খ) ন
  3. গ) ট
  4. ঘ) ণ
ব্যাখ্যা

ঘ ঙছ জ ঝট ঠ ড ঢ

৭০.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6
AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD = 6
ADC এবং ABC - 2.
DBC = 1

মোট ত্রিভুজ 6 + 6 + 2 + 1 = 15

৭১.
প্রশ্নবোধক চিহ্নের স্থলে কোনটি বসবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রথমে যেটা ভেতরে থাকে সেটা দ্বিতীয়টাতে বাইরে চলে আসে।
৭২.
MN বরাবর আয়না রাখলে লেখাটির প্রতিবিম্ব কোনটি হবে?

  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
ডান পাশে আয়না বসিয়ে দেখা যেতে পারে।
৭৩.
শহর “ক” এর ৬ মাইল পূর্বে শহর “খ” অবস্থিত। শহর “খ” এর ৮ মাইল উত্তরে শহর “গ” অবস্থিত। শহর “গ” এর ১২ মাইল পূর্বে শহর “ঘ” অবস্থিত এবং শহর “ঘ” এর ১৬ মাইল উত্তরে শহর “ঙ” অবস্থিত। শহর “খ” এর ১২ মাইল পূর্বে শহর “চ” অবস্থিত। শহর “ঙ” থেকে “চ” এর সর্বনিম্ন দুরত্ব কত?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
৭৪.
সঠিক বানান কোনটি?
  1. ক) Enterpreneur
  2. খ) Enterprener
  3. গ) Entrepreneur
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

Entrepreneur:
Someone who starts their own business, especially when this involves seeing a new opportunity.
Source: Cambridge.

৭৫.
রহিম রাশেদাকে বলল, ‘আপনার একমাত্র ভাইয়ের ছেলে আমার স্ত্রীর মামাতো ভাই কামাল।’ কামালের ফুপু রহিমা হলে, রাশেদা রহিমের কি হন?
  1. ক) মা
  2. খ) শাশুড়ি
  3. গ) খালা শাশুড়ি
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা

প্রথম বক্তব্য অনুসারে রাশেদাও কামালের ফুপু। অর্থাৎ, রহিমা এবং রাশেদা দুই বোন। এখন, একমাত্র ভাই হিসেবে যার কথা বলা হচ্ছে তার এই দুইজন বোন ছাড়াও আরও বোন আছেন কিনা সেটাও নিশ্চিত নয়।
রাশেদা রহিমের শাশুড়িও হতে পারেন আবার খালা শাশুড়িও হতে পারেন। রহিমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।

৭৬.
৩৬৬ পৃষ্ঠার একটা বইয়ের পৃষ্ঠার নাম্বার লিখতে মোট কতোটি অংক ব্যবহৃত হয়েছে?
  1. ক) ৭১২
  2. খ) ৭৩২
  3. গ) ৯৯০
  4. ঘ) ১৩০৬
ব্যাখ্যা

মোট অংক বা digits -
= এক অংকের পৃষ্ঠা নাম্বারের অংক সংখ্যা + দুই অংকের পৃষ্ঠা নাম্বারের অংক সংখ্যা + তিন অংকের পৃষ্ঠা নাম্বারের অংক সংখ্যা 
= (1 x 9 + 2 x 90 + 3 x 267)
= (9 + 180 + 801)
= 990.

৭৭.
নিচের (?) চিহ্ন স্থানে কোনটি বসবে ?
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 5
  4. ঘ) 1
ব্যাখ্যা

প্রথম চিত্রে,
(42/6) - (15/3) = 7 - 5 = 2;
চিত্রের মাঝেও ২ দেয়া আছে।
একই ভাবে, তৃতীয় চিত্রে,
(38/19) - (20/10) = 0
চিত্রের মাঝেও 0 দেয়া আছে।
দ্বিতীয় চিত্রে,
(36/9) - (9/3) = 1
সুতরাং, চিত্রের মাঝের প্রশ্নবোধকে 1 হবে।

৭৮.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) Inch
  2. খ) Ounce
  3. গ) Centimeter
  4. ঘ) Yard
ব্যাখ্যা
Ounce ওজন মাপার ক্ষেত্রে প্রযোজ্য আর বাকিগুলো দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে।
৭৯.
‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট কোনটি?
  1. ক) বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার
  2. খ) বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট ফর পিস
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি
  4. ঘ) শেখ মুজিব রিসার্চ চেয়ার
ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিববর্ষ উপলক্ষ্যে একটি নতুন ইনস্টিটিউট চালু করে।
নতুন ইনস্টিটিউটের নাম – “বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি”
গত ১৪ জুন, ২০২০ তারিখে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে চূড়ান্ত অনুমোদন পায়।
এর প্রথম প্রধান হিসাবে নিয়োগ পান – অধ্যাপক ড. ফখরুল আলম।
বঙ্গবন্ধুকে নিয়ে দেশে গবেষণার জন্য এটিই হবে প্রথম ও একমাত্র প্রাতিষ্ঠানিক উদ্যোগ।
উৎসঃ ডেইলি স্টার ও প্রথম আলো আর্কাইভ।

৮০.
বাংলাদেশের খসড়া সংবিধান কমিটির প্রথম অধিবেশন বসে কত তারিখে?
  1. ক) ১১ এপ্রিল, ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭২
  3. গ) ৭ মার্চ, ১৯৭২
  4. ঘ) ২২ মে, ১৯৭২
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল গঠিত তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন নেতৃত্বাধীন ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি ১৭ই এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে।

১২ই অক্টোবর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। ৪ নভেম্বর তৃতীয় ও চতুর্থ পাঠ শেষে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।

১৫ ডিসেম্বর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে স্বাক্ষর করেন এবং তারপর অন্যান্য গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।

সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান ও নবম-দশম শ্রেণির পৌরনীতি ও সুশাসন বই।

৮১.
নিচের কোনটি আইন বিভাগের প্রত্যক্ষ কাজ নয়?
  1. ক) আইন প্রণয়ন ও সংশোধন
  2. খ) রাজনৈতিক অংশগ্রহণ
  3. গ) শাসন বিভাগকে নিয়ন্ত্রণ
  4. ঘ) জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক
ব্যাখ্যা

আইনসভার কার্যাবলিঃ
আইনসভার কার্যাবলিকে ২ শ্রেণিতে ভাগ করা যায়। নিম্নে সেগুলোর বর্ণনা দেওয়া হলোঃ

১. প্রত্যক্ষ কার্যাবলিঃ
- আইন প্রণয়ন ও সংশোধন
- শাসন বিভাগকে নিয়ন্ত্রণ
- নির্বাচনমূলক
- সংবিধানের ব্যাখ্যা প্রদান (এটি বিচারবিভাগেরও কাজ)
- জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক
- বিচার সংক্রান্ত (অপসারণমূলক)
- বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনমত গঠন
- সংযোগ সাধন
- তদন্ত ও অনুসন্ধান

২. পরোক্ষ কার্যাবলিঃ
- বৈধকরণ
- সামাজিকীকরণ
- রাজনৈতিক অংশগ্রহণ
- রাজনৈতিক নিয়োগ
- রাজনৈতিক মতৈক্য সৃষ্টি
- রাজনৈতিক বিরোধ দূরীকরণ

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) বই।

৮২.
বঙ্গভঙ্গের পর নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন -
  1. ক) এনড্রু ফ্রেজার
  2. খ) কিংসফোর্ড
  3. গ) ব্যামফিল্ড ফুলার
  4. ঘ) লর্ড কার্জন
ব্যাখ্যা

বঙ্গভঙ্গের পর,
- নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার এবং
- 'পশ্চিমবঙ্গ' প্রদেশের গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার
লর্ড কার্জন ছিলেন তৎকালীন সমগ্র ভারতবর্ষের বড় লাট।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮৩.
কোন সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূল সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতি পুনঃস্থাপিত হয়?
  1. ক) ত্রয়োদশ সংশোধনী
  2. খ) পঞ্চদশ সংশোধনী
  3. গ) চতুর্দশ সংশোধনী
  4. ঘ) ষোড়শ সংশোধনী
ব্যাখ্যা

সংবিধানের পঞ্চদশ সংশোধনী গৃহীত হয় ২০১১ সালের জুলাইতে।
এই সংশোধীর মূল বিষয়গুলো ছিল -
১. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়।
২. ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি (জাতীয়তাবাদ, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়।
৩. রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পাশাপাশি সকল ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হয়।
৪. জাতীয় সংসদের মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণির পৌরনীতি ও সুশাসন বই।

৮৪.
“জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস” কোন তারিখে পালিত হয়?
  1. ক) ৩ এপ্রিল
  2. খ) ৪ জুন
  3. গ) ৯ আগস্ট
  4. ঘ) ১৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা

বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ৯ আগস্ট রাষ্ট্রীয় মালিকানায় জ্বালানি কার্যক্রম উদ্বোধন করেন।
এই কারণে এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসাবে পালন করা হয়।

বঙ্গবন্ধুর সাথে সম্পর্কিত আরো কয়েকটি দিবসঃ
- ১ মার্চ -- জাতীয় বীমা দিবস
- ১৭ মার্চ -- জাতীয় শিশু দিবস
- ৭ মার্চ -- ঐতিহাসিক দিবস
- ৩ এপ্রিল -- জাতীয় চলচ্চিত্র দিবস
- ৪ জুন -- জাতীয় চা দিবস
- ৯ আগস্ট -- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- ১৫ আগস্ট -- জাতীয় শোক দিবস

৮৫.
বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপন করেছিলেন -
  1. ক) প্রাদেশিক পরিষদের সম্মেলনে
  2. খ) মুসলিম লীগের সম্মেলনে
  3. গ) জাতীয় পরিষদের সম্মেলনে
  4. ঘ) বিরোধী দলসমূহের সম্মেলনে
ব্যাখ্যা

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়।
এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

৮৬.
১৯৭১ সালে গঠিত অস্থায়ী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে ছিল?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) এম.এ.জি ওসমানী
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) ক্যাপ্টেন এম. মনসুর আলী
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন - তাজউদ্দিন আহমদ।

- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

সুত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণী।

৮৭.
বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?
  1. ক) ২৫ ডিসেম্বর, ২০১৯
  2. খ) ১৮ জানুয়ারি, ২০২০
  3. গ) ১৮ মার্চ, ২০২০
  4. ঘ) ৮ মার্চ, ২০২০
ব্যাখ্যা

বাংলাদেশে ৮ মার্চ, ২০২০ তারিখে দেশে প্রথমবারের মত ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR)
প্রথম করোনা রোগী মারা যায় - ১৮ মার্চ, ২০২০ তারিখে
উল্লেখ্য,
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ১১ জানুয়ারী ২০২০ চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়।
- ১৩ জানুয়ারি চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল।

উৎসঃ সাম্প্রতিক সমাচার।

৮৮.
ইউরোপের প্রথম দেশ হিসাবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ?
  1. ক) রাশিয়া
  2. খ) পূর্ব জার্মানি
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) বুলগেরিয়া
ব্যাখ্যা

১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
ওই একইদিনে চতুর্থ দেশ হিসেবে বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।

প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল স্বীকৃতি দেয় ১ ফেব্রুয়ারি ১৯৭২
প্রথম উত্তর আমেরিকান দেশ হিসেবে বার্বাডোস স্বীকৃতি দেয় ২০ জানুয়ারি ১৯৭২।

সূত্রঃ বাংলাপিডিয়া, বাংলাদেশ প্রতিদিন এবং নিউইর্য়ক টাইমস আর্কাইভস।

৮৯.
নিচের কোনটি কলার জাত নয়?
  1. ক) সিঙ্গাপুরী
  2. খ) কাঁঠালি
  3. গ) অমৃত সাগর
  4. ঘ) হিম সাগর
ব্যাখ্যা

বাংলাদেশে চাষকৃত কলার জাতঃ
১. খাটো জাত -- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর (জয়েন্ট গর্ভারনার)
২. মাঝারি আকার -- অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
৩. লম্বাকৃতির জাত -- কাঁঠালি, আনাজি

উল্লেখ্য, হিম সাগর - আমের জাত।

উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।

৯০.
আধুনিক গণতন্ত্র মূলত -
  1. ক) প্রত্যক্ষ গণতন্ত্র
  2. খ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
  3. গ) বিশুদ্ধ গণতন্ত্র
  4. ঘ) গণভোটমূলক গণতন্ত্র
ব্যাখ্যা

গণতন্ত্র দুই প্রকার।
১. প্রত্যক্ষ গণতন্ত্র
২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।

- প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রে নাগরিকগণ সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ থাকে।
প্রাচীন গ্রীস, বর্তমান সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে অবস্থিত কিছু শহরে এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা এখনো বিদ্যমান।

- আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচকমন্ডলীর ভোটে সরকার গঠিত হয়।
অর্থ্যাৎ নাগরিকগণ পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করে থাকে।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) বই।

৯১.
সংসদে অধিবেশন অনুষ্ঠিত হয় কার সভাপতিত্বে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) বিরোধীদলীয় নেতা
  4. ঘ) স্পীকার
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন - রাষ্ট্রপতি;
সরকার প্রধান হলেন - প্রধানমন্ত্রী,
জাতীয় সংসদের প্রধান হলেন - স্পিকার; সংসদ অধিবেশনগুলো স্পীকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবং
প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।

উল্লেখ্য, সাধারণত প্রধানমন্ত্রী হলেন - সংসদ নেতা।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৯২.
‘গম’ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) ঠাকুরগাঁও
  4. ঘ) পাবনা
ব্যাখ্যা

''কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯'' প্রকাশিত হয় মে, ২০২০।
এই পরিসংখ্যান অনুযায়ী দেশে উৎপাদনে শীর্ষ জেলা-
ধান - ময়মনসিংহ
গম - ঠাকুরগাঁও
চা - মৌলভীবাজার
পাট - ফরিদপুর
আলু - বগুড়া
আম - রাজশাহী
তুলা - ঝিনাইদহ
আনারস - টাঙ্গাইল
পেঁয়াজ - পাবনা
তামাক - কুষ্টিয়া

৯৩.
সরকারের কোন বিভাগে চাপসৃষ্টিকারী গোষ্ঠী সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে?
  1. ক) আইন বিভাগ
  2. খ) নির্বাহী বিভাগ
  3. গ) বিচার বিভাগ
  4. ঘ) কোন প্রভাব থাকে না
ব্যাখ্যা

চাপসৃষ্টিকারী গোষ্ঠী আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। সরকারের বিভিন্ন বিভাগের উপর এর সক্রিয় প্রভাব পরিলক্ষিত হয়।
তবে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় সরকারের নির্বাহী বিভাগ (শাসন বিভাগ) - এর উপর।

স্বার্থকামী গোষ্ঠীগুলো মন্ত্রিপরিষদ এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যেও যোগাযোগ স্থাপনের মাধ্যমে সরকারি নীতি ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এছাড়া রাজনৈতিক দলেও এদের প্রভাব বিদ্যমান রয়েছে।

সূত্র: রাষ্ট্রবিজ্ঞান-৩: স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৪.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে জরুরি অবস্থা জারি করা হয়?
  1. ক) অনুচ্ছেদ - ৪৭
  2. খ) অনুচ্ছেদ - ১৫০
  3. গ) অনুচ্ছেদ - ১৪১
  4. ঘ) অনুচ্ছেদ - ১৪১ (ক)
ব্যাখ্যা

অনুচ্ছেদ - ১৪১ (ক):
(১) রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরী-অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি [অনধিক একশত কুড়ি দিনের জন্য] জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবে।
তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হইবে

(২) জরুরী-অবস্থার ঘোষণা,
(ক) পরবর্তী কোন ঘোষণার দ্বারা প্রত্যাহার করা যাইবে;
(খ) সংসদে উপস্থাপিত হইবে;
(গ) একশত কুড়ি দিন সময়ের অবসানে কার্যকর থাকিবে না:

তবে শর্ত থাকে যে, যদি সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অনুরূপ কোন ঘোষণা জারী করা হয় কিংবা এই দফার (গ) উপ-দফায় বর্ণিত এক শত কুড়ি দিনের মধ্যে সংসদ ভাঙ্গিয়া যায়, তাহা হইলে তাহা পুনর্গঠিত হইবার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ত্রিশ দিন অতিবাহিত হইবার পূর্বে ঘোষণাটি অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত ত্রিশ দিনের অবসানে [অথবা একশত কুড়ি দিন সময়ের অবসানে, যাহা আগে ঘটে,] অনুরূপ ঘোষণা কার্যকর থাকিবে না।

(৩) যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবেন।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৯৫.
বাংলাদেশের শিল্প খাতের অন্তর্ভূক্ত কয়টি রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৯টি
ব্যাখ্যা

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন (অ-আর্থিক) সংস্থা/রাষ্ট্রায়াত্ত সংস্থা রয়েছে মোট ৪৯টি
এগুলোর মধ্যে শিল্পখাতের অন্তর্গত প্রতিষ্ঠান - ৬টি
যথা -
- বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশন,
- বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন,
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন,
- বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন,
- বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন ও
- বাংলাদেশ পাটকল কর্পোরেশন।

উল্লেখ্য, সেবাখাতের অন্তর্ভূক্ত রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার সংখ্যা সবচেয়ে বেশি; মোট - ১৯টি।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট।

৯৬.
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-গোষ্টীগুলোর মধ্যে লোকসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম গোষ্ঠী কোনটি?
  1. ক) ম্রো
  2. খ) লুসাই
  3. গ) খিয়াং
  4. ঘ) খুমী
ব্যাখ্যা

পার্বত্য চট্টগ্রামে মোট ১১টি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসতি রয়েছে। এরা হচ্ছেন - মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খেয়াং, চাক, পাংখো ও তংচংগ্যা।

জনসংখ্যায় পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম নৃ-গোষ্ঠী হলো চাকমা সম্প্রদায় এবং সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী লুসাই সম্প্রদায়
পার্বত্য জেলাগুলোর মধ্যে 'বান্দরবান' - এ এই ১১টি গোষ্ঠীর সকলেই বসবাস করে।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী ও বান্দরবান জেলার ওয়েবসাইট।

৯৭.
সর্বশেষ আদম শুমারির রিপোর্ট অনুসারে, স্বাক্ষরতার হার সবচেয়ে কম কোন বিভাগে?
  1. ক) রংপুর
  2. খ) বরিশাল
  3. গ) সিলেট
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা

পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুসারে দেশে ৭ বছর ও তার উর্ধ্বের জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার ৫৬.০৯ শতাংশ। এছাড়া শুধু পড়তে পারে এমন জনগোষ্ঠীর হার ৭.৮৩ শতাংশ।

বিভাগ অনুযায়ী সাক্ষরতার হার - সর্বাধিক বরিশাল বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।
বরিশাল বিভাগ - ৫৯.৫৫ শতাংশ
চট্টগ্রাম বিভাগ - ৫৯.৪৮ শতাংশ
ঢাকা বিভাগ - ৫৬.৯৮ শতাংশ
খুলনা বিভাগ - ৫৬.৮০ শতাংশ
রাজশাহী বিভাগ - ৫৩.২৫ শতাংশ
রংপুর বিভাগ - ৫১.৯৭ শতাংশ
সিলেট বিভাগ - ৪৯.৭৮ শতাংশ
তবে পঞ্চম আদমশুমারি পরবর্তী সময়ে ঢাকা বিভাগ ভেঙ্গে ময়মনসিংহ বিভাগ সৃষ্টির পর সাক্ষরতার হার ঢাকা বিভাগে ৬০.৫৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫.৩৮ শতাংশ।

সর্বশেষ বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট

৯৮.
বাংলাদেশের কোন ইপিজেডে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বেশি?
  1. ক) ঢাকা
  2. খ) নারায়নগঞ্জ
  3. গ) কুমিল্লা
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

ইপিজেট সম্পর্কিত তথ্যঃ
BEPZA - এর অধীনস্ত ইপিজেড এর সংখ্যা বর্তমানে - ৮টি।
এসকল ইপিজেডের অধীনে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা - ৪৭০টি। এই সকল প্রতিষ্ঠানের মধ্যে পোশাক শিল্পের সংখ্যা সবচেয়ে বেশি (১১৬টি)।

⤇ সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে - চট্টগ্রাম ইপিজেড; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা - ১৬১টি।
দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইপিজেড (সাভার) - এর শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা - ১০২টি।
সবচেয়ে কম উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে - ঈশ্বরদী ও উত্তরা ইপিজেডের। শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা - ১৮টি করে।

⤇ ইপিজেডগুলো থেকে মোট রপ্তানির পরিমাণ - ৭১,৫৮২.৮১ মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে - চট্টগ্রাম ইপিজেড থেকে; পরিমাণ - ৩০,৪৭৩.৪২ মিলিয়ন মার্কিন ডলার।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা

৯৯.
উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. ক) জনপ্রশাসন
  2. খ) পরিবহন ও যোগাযোগ
  3. গ) শিক্ষা ও প্রযুক্তি
  4. ঘ) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন
ব্যাখ্যা

২০২০-২১ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ - ২,১৫,০৪৩ কোটি টাকা
এই অর্থের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ৩টি খাত হচ্ছে -
১. পরিবহন ও যোগাযোগ - ৫৪,২৩৮ কোটি টাকা
২. শিক্ষা ও প্রযুক্তি - ৪১,৬৮৩ কোটি টাকা
৩. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন - ৩৩,৬৭৩ কোটি টাকা

অন্যদিকে, সার্বিক বাজেটের ক্ষেত্রে,
বাজেটের আকার - ৫,৬৮,০০০ কোটি টাকা

এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া কয়েকটি খাত হচ্ছে -
১.  জনপ্রশাসন মন্ত্রণালয় খাত - ১,১৩,১৬০ কোটি টাকা
২. শিক্ষা ও প্রযুক্তি খাত - ৮৫,৭৬২ কোটি টাকা
৩. পরিবহন ও যোগাযোগ খাত - ৬৪,৫৮০ কোটি টাকা
৪. ঋণের সুদ পরিশোধ - ৬৩,৮০১ কোটি টাকা।

উৎসঃ ২০২০-২১ সালের জাতীয় বাজেট রিপোর্ট।

১০০.
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের কার্যকর টিকা তৈরির ঘোষণা দিয়েছে কোন দেশ?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

২০২০ সালের ১১ আগস্ট  বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের কার্যকর টিকা তৈরির ঘোষণা দেয় রাশিয়া
দেশটির উদ্ভাবিত টীকার নাম - স্পুটনিক V
উৎসঃ সাম্প্রতিক তথ্য (বিভিন্ন পত্রিকা রিপোর্ট)

১০১.
“Ecology” শব্দটি প্রথম ব্যবহার করেন -
  1. ক) সোভনটে আরহেনিয়াস
  2. খ) নরমেন বোরলাগ
  3. গ) হিপোক্রিটাস
  4. ঘ) আর্নেস্ট হেইকেল
ব্যাখ্যা

বাস্তুবিদ্যা (Ecology)
‘বাস্তুবিদ্যা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ - ‘Ecology’। ‘Ecology’ - শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ - “house” বা ঘর।
বাস্তুবিদ্যা বা Ecology - জীব বিজ্ঞানের একটি শাখা।

⤇ জীববিজ্ঞানের যে শাখায় কোন অঞ্চলের জৈব ও অজৈব পরিবেশের মধ্যকার পারস্পারিক সম্পর্ক এবং উক্ত সম্পর্কের বিষয়গুলো আলোচনা করা হয় তাকে ‘বাস্তুবিদ্যা’ বা ‘ইকোলজি’ বলা হয়।
১৮৬৯ সালে জার্মান প্রাণিবিজ্ঞানী “আর্নেস্ট হেইকেল” (Ernst Haeckel) সর্বপ্রথম “Ecology” শব্দটি ব্যবহার করেন।

উৎসঃ ব্রিটানিকা.কম ও Live MCQ Content (Upcoming)।

১০২.
'আবকাইক' ও 'খুরাইস' কি?
  1. ক) দুটি যুদ্ধবিমানের নাম
  2. খ) দুটি ক্ষেপনাস্ত্রের নাম
  3. গ) দুটি তেলক্ষেত্রের নাম
  4. ঘ) দুটি যুদ্ধজাহাজের নাম
ব্যাখ্যা

'আবকাইক ও খুরাইস' - সৌদি আরবের দুটি তেল শোধনাগারের নাম।
দুটি শোধনাগারই রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর পরিচালনাধীন।
গত ২০১৯ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালকবিহীন বিমান বা ড্রোন দিয়ে দুটি তেল শোধনাগারের ওপর আক্রমণ চালায়।
উল্লেখ্য, হুতি বিদ্রোহীদের সাথে ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশনের ২০১৫ সাল থেকে যুদ্ধ চলছে।
উৎসঃ সাম্প্রতিক সমাচার ও বিবিসি বাংলা আর্কাইভ।

১০৩.
‘Yom Kippur War’ সংঘটিত হয় কোন দেশগুলোর মধ্যে?
  1. ক) চীন - জাপান
  2. খ) জাপান - রাশিয়া
  3. গ) কোরিয়া - জাপান
  4. ঘ) আরব - ইসরায়েল
ব্যাখ্যা

১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ (Yom Kippur War)
যুদ্ধ সংঘটন কাল - ৬ অক্টোবর - ২৫ অক্টোবর, ১৯৭৩ সাল।
প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরও কয়েকটি আরব দেশ।
ফলাফল - ইসরায়েল জয়ী।

⤇ মিশর ও সিরিয়া ১৯৬৭ সালের যুদ্ধে তাদের হারানো অঞ্চল ফিরে পাওয়ার উদ্দেশ্যে ৬ অক্টোবর, ১৯৭৩ সালে দুই দিক থেকে ইসরায়েল আক্রমণ করে।
প্রথম দিকে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও পরে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এরিয়েল শেরনের নেতৃত্ব কায়রো ও দামেস্কের কাছাকাছি চলে আসে।
সৌদি আরব, জর্ডান, ইরাক প্রভৃতি রাষ্ট্র সিরিয়া ও মিশরের সাহায্যে সৈন্য প্রেরণ করে।
⤇ আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের সময় ‘তেল অস্ত্র’ প্রয়োগ করে। তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো একই সাথে ৫% তেল উৎপাদন কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ করে দেয়।

⤇ ২৫ অক্টোবর, ১৯৭৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল গোলান মালভূমির আরও অঞ্চল নিজেদের দখলে নেয়।
⤇ ১৯৭৮ সালে ক্যাম্প-ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে মিশরের ৩০ বছর ধরে চলা যুদ্ধাবস্থার অবসান হয়।
এর ফলে প্রথম আরব দেশ হিসাবে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং বিনিময়ে সিনাই উপদ্বীপের পুর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়।

উৎসঃ হিস্টরি.কম ও Live MCQ Content (Upcoming)।

১০৪.
বিরোধপূর্ণ 'নাগার্নো-কারাবাগ' অঞ্চলটি বর্তমানে কার নিয়ন্ত্রণে রয়েছে?
  1. ক) রাশিয়া
  2. খ) আজারবাইজান
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা

- বিরোধপূর্ণ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহব্যাপী যুদ্ধ সংঘটিত হয়।
- নাগার্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও ১৯৯৪ সালে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

- সম্প্রতি শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষিতে ২০২০ সালের ৯ নভেম্বর বিতর্কিত নাগার্নো-কারাবাখে সামরিক সংঘাত নিরসনের লক্ষ্যে রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করে আর্মেনিয়া ও আজারবাইজান।
- চুক্তি অনুসারে, ১ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান। প্রায় তিন দশক আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান।

উৎসঃ সাম্প্রতিক সমাচার ও আল-জাজিরা রিপোর্ট।

১০৫.
'আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংক্রান্ত চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৮৯ সাল
  2. খ) ১৯৯২ সাল
  3. গ) ১৯৯৩ সাল
  4. ঘ) ১৯৯৫ সাল
ব্যাখ্যা

জীববৈচিত্র্য সংক্রান্ত চুক্তি (Convention on Biological Diversity)
জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর উপাদানসমূহ ব্যবহার করে টেকসই উন্নয়ন তরাণ্বিত করার উদ্দেশ্য নিয়ে ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে এই চুক্তিটি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর৫ জুন, ১৯৯২ সাল
চুক্তি কার্যকর - ২৯ ডিসেম্বর, ১৯৯৩ সাল
চুক্তির পক্ষ - স্বাক্ষরকারী - ১৬৮টি ও অনুমোদনকারী - ১৯৬টি।

বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে - ৫ জুন, ১৯৯২ সাল এবং চুক্তি অনুমোদন - ৩ মে, ১৯৯৪ সাল

উৎসঃ জাতিংঘ ওয়েবসাইট ও Live MCQ Content (Upcoming)।

১০৬.
যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে?
  1. ক) ১৮৬১
  2. খ) ১৮৬৩
  3. গ) ১৮৬৪
  4. ঘ) ১৮৬৫
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অংশ বিশেষঃ
⤇ ১৮৬০ সালে আব্রাহাম লিঙ্কন রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন; ফেব্রুয়ারি, ১৯৬১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
১৮৬১ - ৬৫ সাল পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন নর্দান স্টেটস গুলোর ইউনিয়ন ও জেফারসন ডেভিসের নেতৃত্বাধীন সাউদার্ন স্টেটসগুলোর কনফেডারেশনের মধ্যে আমেরিকার গৃহযুদ্ধ (American Civil War) সংঘটিত হয়।
১৯৬৩ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্ট লিঙ্কন স্বাক্ষরিত Emancipation Proclamation কার্যকর হয় যার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে দাসপ্রথার বিলুপ্তি ঘটে
১৮৬৩ সালে লিঙ্কন তার বিখ্যাত “গ্যাটিসবার্গ ভাষণ” (Gettysburg Address) প্রদান করেন। ১৮৬৫ সালে ইউনিয়নের জয়ের মাধ্যমে গৃহযুদ্ধ শেষ হয়।
১৮৬৫ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আততায়ীর হাতে নিহত হন। এই বছরেই যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিকভাবে দাস প্রথা নিষিদ্ধ করা হয়।

উৎসঃ ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ও Live MCQ Content (Upcoming)।

১০৭.
“ইদলিব” শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরাক
  3. গ) তুরস্ক
  4. ঘ) লিবিয়া
ব্যাখ্যা
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ - ইদলিব। ২০১১ সাল থেকে এই অঞ্চলটিতে সংঘাতপূর্ণ অবস্থায় রয়েছে। এই অঞ্চলে প্রেসিডেন্ট আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর দখলে ছিল। এখনো অঞ্চলটিতে আসাদের সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
১০৮.
নিচের কোন দেশটির সরকার প্রধানের পদবী চ্যান্সেলর?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) পোল্যান্ড
  3. গ) জার্মানি
  4. ঘ) ক + গ
ব্যাখ্যা

জার্মানিঅস্ট্রিয়ার সরকার প্রধানের পদবী - চ্যান্সেলর
বর্তমানে,
- জার্মানির চ্যান্সেলর - অ্যাঙ্গেলা মর্কেল।
- অস্ট্রিয়ার চ্যান্সেলর - সেবাস্টিয়ান কুর্জ।
উৎসঃ ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।

১০৯.
নিচের কোনটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়?
  1. ক) The Declaration of St. James' Palace
  2. খ) An Inter-Allied Declaration
  3. গ) London Declaration
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

জাতিসংঘ গঠনের ইতিহাসের অংশ বিশেষঃ

The Declaration of St. James' Palace
১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্‌ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে।

⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি London Declaration নামেও পরিচিত। এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ
ঘোষনাটি ছিলো - ''To work together, with other free peoples, both in war and in peace''

উৎসঃ UN Website ও Live MCQ Content (Upcoming)।

১১০.
“The Trade and Development Report” রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) IMF
  2. খ) WTO
  3. গ) UNCTAD
  4. ঘ) WB
ব্যাখ্যা

UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development।
জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে - UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ।
জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।

UNCTAD প্রতিবছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করে থাকে। উল্লেখযোগ্য কয়েকটি রিপোর্ট হচ্ছে -
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

উৎসঃ UNCTAD Website ও Live MCQ Content (Upcoming)।

১১১.
“গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) কোন সভ্যতার নিদর্শন?
  1. ক) ব্যবিলনীয় সভ্যতা
  2. খ) সুমেরীয় সভ্যতা
  3. গ) মিশরীয় সভ্যতা
  4. ঘ) ক্যালেডীয় সভ্যতা
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization)
মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম - সুমেরীয় সভ্যতা।
বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
দক্ষিণ মেসোপটেমিয়ার আদি অ-সেমেটিকবাসীরা সাধারণভাবে ‘সুমেরিয়ান’ নামে পরিচিত ছিল।

সুমেরীয়দের উল্লেখযোগ্য অবদান -
সুমেরীয়দের অবদান মূলত কৃষি কেন্দ্রিক। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তাদের অবদান অতুলনীয়। নিম্নে সুমেরীয়দের কয়েকটি উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করা হল -
⤇ ‘চাকা’ আবিষ্কার -⤇ উন্নত সেচ ব্যবস্থা - টাইগ্রিস সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে। তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট ‘রথ’ (Chariot) ব্যবহার শুরু করেছিল। পরবর্তীতে সেগুলো যুদ্ধের উপযোগী করে নির্মাণ করা হয়।
ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো। তাছাড়া ঐ সময় তারা জমি চাষের উন্নত লাঙ্গল ও ফসল মজুদ করার জন্য বড় পাত্র তৈরী করেছিলো।

⤇ লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম - “কিউনিফর্ম” (Cuneiform)। কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো - ৩২টি।
তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত - “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।

⤇ ‘উল’ থেকে কাপড় তৈরীর পদ্ধতি আবিষ্কার করেছিল - সুমেরীয়রা। এছাড়াও বাড়ি নির্মানের জন্য মাটি দিয়ে ইট তৈরী করত। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা।

উৎসঃ ব্রিটানিকা, হিস্টরি.কম ও Live MCQ Content (Upcoming)।

১১২.
জাতিসংঘের কোন সংস্থাটি আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ পালনের উদ্যোগ গ্রহণ করেছে?
  1. ক) UNDP
  2. খ) UNGA
  3. গ) UNESCO
  4. ঘ) IFAD
ব্যাখ্যা

জাতিসংঘের শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো (UNESCO) – এর উদ্যোগে এর সদস্য ১৯৩টি দেশে মুজিববর্ষ পালিত হবে।
১২ – ২৭ নভেম্বর, ২০১৯ তারিখে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির ৪০তম অধিবেশনে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি অধিবেশনে গৃহীত হয় – ২৫ নভেম্বর, ২০১৯ তারিখে।

এছাড়াও, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশে তরুণদের উৎসাহ করতে ২০২০ সাল থেকে প্রতিবছর UNESCO বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার দিবে বলে ঘোঘণা দিয়েছে।

উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার ও পত্রিকা রিপোর্ট।

১১৩.
নিচের কোন দুটি দেশ ''সানশাইন পলিসি''র সাথে সম্পর্কিত?
  1. ক) চীন - যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাষ্ট্র - জাপান
  3. গ) উত্তর ও দক্ষিণ কোরিয়া
  4. ঘ) চীন - রাশিয়া
ব্যাখ্যা

উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি হলো সানশাইন পলিসি
১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং প্রথম এ নীতি ঘোষণা করেন। ২০০০ সালে এ নীতি বাস্তবায়নের কারণে কিম দায়ে জং শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০০৮ সাল পর্যন্ত সানশাইন পলিসি টিকে ছিল।
তবে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের প্রচেষ্টায় দুই কোরিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে কয়েক দফা সম্মেলনের মাধ্যমে এ নীতি পুনঃ জাগ্রত করার চেষ্টা চলছে।
উৎসঃ ব্রিটানিকা ও Live MCQ Content (Upcoming)।

১১৪.
“UNEP” - এর প্রধানের পদবী কি?
  1. ক) মহাপরিচালক
  2. খ) নির্বাহী পরিচালক
  3. গ) প্রশাসক
  4. ঘ) মহাসচিব
ব্যাখ্যা

UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচী।
প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

UNEP - এর প্রধানের পদবী - নির্বাহী পরিচালক।
বর্তমান নির্বাহী পরিচালক - ইনগার এন্ডারসেন। তিনি ২১ ফেব্রুঃ, ২০১৯ দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, UNDP - এর প্রধানের পদবী - প্রশাসক

উৎসঃ UNEP এর ওয়েবসাইট ও Live MCQ Content (Upcoming)।

১১৫.
“Uruguay Round” কোন সংস্থাটি প্রতিষ্ঠার সাথে সম্পর্কিতি?
  1. GATT
  2. আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র
  3. বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. সাংহাই সহযোগীতা সংস্থা
ব্যাখ্যা

GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

উৎস: WTO ওয়েবসাইট।

১১৬.
বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৬ ভাগে
ব্যাখ্যা

বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে।
যথা- গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল।

বাংলাদেশে মার্চ - মে (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল।
জুন - অক্টোবর (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত বর্ষাকাল এবং
নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক - ফাল্গুন) পর্যন্ত সময়কালকে শীতকাল বলা হয়।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।

১১৭.
বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত হয়?
  1. ক) ট্রপোস্ফেয়ার
  2. খ) স্ট্র্যাটোস্ফেয়ার
  3. গ) অয়নোস্ফেয়ার
  4. ঘ) মেসোস্ফেয়ার
ব্যাখ্যা

পৃথিবীর চতুর্দিকের গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। এর বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত।
এগুলোর মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল। এই মণ্ডলের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।
বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই এ স্তরে সংঘটিত হয়৷
ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।

সূত্রঃ মাধ্যমিক ভূগোল: পৃষ্ঠা ৭০-৭১।

১১৮.
বাংলাদেশের সার কারখানাগুলোতে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় -
  1. ক) ইথেন গ্যাস
  2. খ) মিথেন গ্যাস
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) বিউটেন
ব্যাখ্যা

বাংলাদেশের সার কারখানাগুলোতে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাস ব্যবহৃত হয়।
প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতার জন্যে সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সার কারখানা গড়ে উঠেছে।

সূত্রঃ ভুগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বিসিআইসি ওয়েবসাইট।

১১৯.
সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে কী বলা হয়?
  1. ক) আইসোহেলাইন
  2. খ) নিরক্ষরেখা
  3. গ) আইসোথার্ম
  4. ঘ) আইসোহাইট
ব্যাখ্যা

ভূ-পৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলো মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় সেই রেখাকে সমবর্ষণ বা আইসোহাইট (Isohyets) রেখা বলে।

সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের চেরাপুঞ্জিতে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১২০.
নিচের কোনটি কোনো অঞ্চলের জলবায়ুর নিয়ামক নয়?
  1. ক) বায়ুর আদ্রতা
  2. খ) সমুদ্র স্রোত
  3. গ) অক্ষাংশ
  4. ঘ) সমুদ্র থেকে দূরত্ব
ব্যাখ্যা

জলবায়ুর নিয়ামক গুলো হচ্ছে -
- অক্ষাংশ,
- উচ্চতা,
- সমুদ্র থেকে দূরত্ব,
- সমুদ্রস্রোত,
- পর্বতের অবস্থান,
- ভূমির ঢাল,
- মৃত্তিকার গঠন,
- বনভূমির অবস্থান ইত্যাদি।
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো -
- বায়ুর তাপ,
- বায়ুর চাপ,
- বায়ুপ্রবাহ,
- বায়ুর আদ্রতা,
- বারিপাত ইত্যাদি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই।

১২১.
আইনগত ভিত্তি নেই কোন ধরনের অধিকারের?
  1. ক) ব্যক্তিগত অধিকারের
  2. খ) সামাজিক অধিকারের
  3. গ) রাজনৈতিক অধিকারের
  4. ঘ) নৈতিক অধিকারের
ব্যাখ্যা

নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে।
এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না। যার ফলে এর কোন আইনগত ভিত্তি নেই।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন বই – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১২২.
শিশুরা জন্মের পর প্রথম নৈতিক শিক্ষা পায় __ থেকে।
  1. ক) সমাজ
  2. খ) পরিবার
  3. গ) বিদ্যালয়
  4. ঘ) পরিবেশ
ব্যাখ্যা

নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচারণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।
শিশুরা তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধ শিক্ষা পায়।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১২৩.
'সুবর্ণ মধ্যক' (Golden Mean) ধারণাটির প্রবর্তক কে?
  1. ক) প্লেটো
  2. খ) থমাস হবস
  3. গ) নিকোলা ম্যাকিয়াভ্যালি
  4. ঘ) এরিস্টটল
ব্যাখ্যা

‘দুটি চরম পন্থার মধ্যবর্তী পন্থাকে অনুসরণ করাই সুবর্ণ মধ্যক বলে’
দর্শন জগতের অন্যতম এবং শ্রেষ্ঠতম ধারণাগুলোর একটি সুবর্ণ মধ্যক। সুবর্ণ মধ্যকের (Golden Mean) প্রথম ধারণা দেন, গ্রিক দার্শনিক এরিস্টটল

এরিস্টটলীয় দর্শনে- সাহসিকতা একটা মহৎ গুণ, তবে অতিরিক্ত সাহস মানুষকে বেপরোয়া করে তোলে আর একেবারেই সাহস না থাকলে সেটা ভীরুতা হিসেবে বিবেচ্য হয়।
এইযে ভীরুতা আর দুঃসাহস, এই দুয়ের মাঝামাঝি সাহসটাই এরিস্টটলের দর্শনে golden mean’. সুবর্ণ মধ্যক ধারণাটির (golden mean) ব্যবহার আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনেও দেখা যায়।

উৎসঃ ব্রিটানিকা

১২৪.
মূল্যবোধ হলো -
  1. ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
  2. খ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্য্যাবলির দিক নির্দেশনা
  3. গ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  4. ঘ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
ব্যাখ্যা

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে।
এটি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
উৎসঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।