পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
একটি ভগ্নাংশের হর, লব অপেক্ষা 2 বেশি। লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ গঠিত হয় তা 1/3 এর সমান হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) 7/5
  2. খ) 7/9
  3. গ) 4/5
  4. ঘ) 5/7
ব্যাখ্যা

মনেকরি, ভগ্নাংশটির লব = x
ভগ্নাংশটির হর = x + 2
ভগ্নাংশটি = x/(x+2)
শর্তমতে,
(x-2) / (x + 2 + 2) = 1/3
সমাধান করে পাই x = 5
নির্ণেয় ভগ্নাংশটি = x / (x+2) = 5/(5+2) = 5/7

.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) -1/2
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি x
অর্থাৎ, x + 1/x = 2
এখানে, অংক সহজে করার জন্য, অপশন থেকে x এর মান বসিয়ে দেখা যেতে পারে।
x = -1 হলে x + 1/x ≠ 2
x = 1 হলে x + 1/x = 2
x = 2 হলে x + 1/x ≠ 2
x = -1/2 হলে x + 1/x ≠ 2
সুতরাং, সঠিক উত্তর হবে 1

.
এক শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) 75
  2. খ) 81
  3. গ) 85
  4. ঘ) 91
ব্যাখ্যা
ধরি, ছাত্রসংখ্যা x
প্রশ্নমতে, x² = ৬৫৬১
বা, ক = √৬৫৬১ = ৮১
.
একটি সংখ্যার অর্ধেকের সাথে 7 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে 26 বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 21
  4. ঘ) 22
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/2
সংখ্যার দ্বিগুণ = 2x
প্রশ্নমতে,
x/2 + 7 = 2x - 26
x = 22

.
যদি 6 - 4x ≤ 14 হয়, তবে x এর মান কত?
  1. ক) x ≤ 2
  2. খ) x ≥ - 2
  3. গ) x ≤ -2
  4. ঘ) x ≥ 2
ব্যাখ্যা
6 - 4x ≤ 14
বা, -4x ≤ 8
বা, x ≥ - 2
.
x > 2 এবং y > -1 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) xy > -2
  2. খ) xy < -2
  3. গ) -x < 2y
  4. ঘ) -x > 2y
ব্যাখ্যা

ক ও গ উভয়ই সঠিক হতে পারে।
তবে, ক) xy > -2 সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। যেমন, x = 10 এবং y = - 0.5
অন্যদিকে, গ) -x < 2y অপশনটি x এবং y এর সকল মানের জন্য সত্য হবে।
সঠিক উত্তরঃ গ) -x < 2y

.
১৩০ টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে ২৮ টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত?
  1. ক) পঁচিশ পয়সার মুদ্রা ৬৪ টি এবং দশ পয়সার মুদ্রা ৬৬ টি
  2. খ) পঁচিশ পয়সার মুদ্রা ১০০ টি এবং দশ পয়সার মুদ্রা ৩০ টি
  3. গ) পঁচিশ পয়সার মুদ্রা টি ৯০ এবং দশ পয়সার মুদ্রা ৪০ টি
  4. ঘ) পঁচিশ পয়সার মুদ্রা টি এবং ৮০ দশ পয়সার মুদ্রা ৫০ টি
ব্যাখ্যা
ধরি, দশ পয়সা ক টি
তাহলে, পঁচিশ পয়সা (১৩০ - ক) টি
যেহেতু, ২৮ টাকা = ২৮০০ পয়সা
প্রশ্নমতে,
১০ক + ২৫(১৩০ - ক) = ২৮০০
১০ক + ৩২৫০ - ২৫ক = ২৮০০
১৫ক = ৪৫০
ক = ৩০
∴ দশ পয়সার মুদ্রা ২০টি
∴ পঁচিশ পয়সার মুদ্রা (১৩০ - ৩০) = ১০০টি।
.
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সে.মি. এবং পরিসীমা 30 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 13.5
  2. খ) 26
  3. গ) 30
  4. ঘ) 195
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের লম্ব a, ভূমি b এবং অতিভুজ c = 13 সে.মি. হলে,
a + b + 13 = 30
⇒ a + b = 17 ......... (i)
আবার,
a² + b² = 13²
⇒ (a + b)² - 2ab = 169
⇒ (17)² - 2ab = 169
⇒ 2ab = 289 - 169
⇒ ab = 120/2
∴ ab = 60 ......... (ii)
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা (লম্ব) 
সুতরাং, ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ab
= 1/2 × 60
= 30 বর্গ সে.মি.

.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৬৩ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ৯ হলে সংখ্যাটি কত?
  1. ক) ২৭
  2. খ) ১৮
  3. গ) ৩৬
  4. ঘ) ৮১
ব্যাখ্যা
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x + ৬৩ = ১০x + y
⇒৯x - ৯y = ৬৩
⇒৯(x - y) = ৬৩
∴ x - y = ৭
এবং x + y = ৯
এখন,
২x = ১৬
x = ৮
এবং y = ১
∴ সংখ্যাটি = ১০×১ + ৮
= ১৮
১০.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
  1. ক) 9
  2. খ) 13
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা x জন
প্রশ্নমতে, 30(47 - x) + 60x = 1680
বা, 1410 - 30x + 60x = 1680
বা, 30x = 270
বা, x = 9
১১.
এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশের পরিবর্তে 1/4 অংশ ব্যয় করলে তার 200 টাকা খরচ কমতো। তার আয় কত?
  1. ক) 2400 টাকা
  2. খ) 2500 টাকা
  3. গ) 2600 টাকা
  4. ঘ) 3100 টাকা
ব্যাখ্যা

ধরি, তার আয় x
প্রশ্নমতে, x/3 - x/4 = 200
বা, (4x - 3x)/12 = 200
বা, x = 2400 টাকা

১২.
একটি বইয়ের মূল্য, একটি কলমের মূল্য অপেক্ষা 7 টাকা কম। উক্ত বই এবং কলমের মোট ক্রয়মূল্য 43 টাকা হলে কলমের মূল্য কত টাকা?
  1. ক) 18 টাকা
  2. খ) 22 টাকা
  3. গ) 23 টাকা
  4. ঘ) 25 টাকা
ব্যাখ্যা

ধরি, কলমের মূল্য = x টাকা
তাহলে বইয়ের মূল্য হবে = x - 7 টাকা
প্রশ্নমতে, x + x - 7 = 43
বা, 2x = 50
বা, x = 25

১৩.
3(x - 4) - (2x - 3) = - 4 হলে, x এর মান নির্ণয় করুন।
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 9
ব্যাখ্যা

3(x - 4) - (2x - 3) = - 4
বা, 3x - 12 - 2x + 3 = - 4
বা, x = - 4 + 9 = 5

১৪.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. ক) (-∞, -2) ∪ (+5, +∞)
  2. খ) (∞, 2) ∪ (-5, -∞)
  3. গ) (-∞, -2) ∪ (-5, -∞)
  4. ঘ) (∞, 4) ∪ (5, +∞)
ব্যাখ্যা

x2 - 3x - 10 > 0
(x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক বা ঋণাত্মক হয়।
∴ নির্ণেয় সমাধান = (-∞, -2) ∪ (5, +∞)

১৫.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 16 ভগ্নাংশটি কত?
  1. ক) 7/9
  2. খ) 9/7
  3. গ) 1/4
  4. ঘ) 3/7
ব্যাখ্যা

ধরি,
লব = x এবং হর = y
∴ x + y = 16
x - y = 2
উপরের সমীকরণ দুইটি সমাধান করে পাই,
x = 9 এবং y = 7
∴ ভগ্নাংশটি = 9/7
আগের বছরের প্রশ্ন। এভাবেই পরীক্ষায় এসেছিল।
এখানে, প্রশ্নটাতে যেভাবে লব ও হরের সিকুয়েন্স দেয়া আছে সেভাবেই ধরতে হবে।