বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০)
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.০৬.২০২১
Faculty Name: Business Studies, DU
---------------------------
[For iPad Mania]
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, • ‘লাজ’- বিশেষ্য পদ। - ‘লাজ’ শব্দের অর্থ- লজ্জা, শরম। - 'লাজ' এর বিশেষণ পদ: 'লাজুক'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২.
‘ইঁদুর কপালে’ এর সমার্থক বাগধারা কোনটি?
ক
ক) ঊনপাঁজুরে
খ
খ) কাক জ্যোৎস্না
গ
গ) ভূষণ্ডীর কাক
ঘ
ঘ) নেই আকঁড়া
ব্যাখ্যা
• ‘ইঁদুর কপালে’ বাগ্ধারার অর্থ হলো - মন্দভাগ্য। • ‘কাক-জ্যোৎস্না’ বাগ্ধারার অর্থ হলো - রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না। • ‘ঊনপাঁজরে’ বাগ্ধারার অর্থ হলো - অপদার্থ; দুর্বল ও ব্যক্তিত্বহীন; হতভাগ্য। • ‘নেই আঁকড়া’ বাগ্ধারার অর্থ হলো - একগুয়ে স্বভাবের। • ‘ভূষন্ডির কাক’ বাগ্ধারার অর্থ হলো - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
৩.
‘অবীরা’ বলতে কোন নারীকে বোঝায়?
ক
ক) যে স্বামীর বশীভূত
খ
খ) যার পুত্র হয়নি
গ
গ) যার স্বামী, পুত্র নেই
ঘ
ঘ) যার বিয়ে হয় নি
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ: • যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা।
অন্যদিকে, • যে নারীর বিয়ে হয়না - অনূঢ়া। • যে স্বামীর বশীভূত - স্ত্রৈণ। • যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা। • যে নারীর স্বামী বিদেশে থাকে - প্রোষিতভর্তৃকা। • সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না - অসূর্যস্পর্শ্যা। • যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
উৎস: বাংলা একাডেমি অভিধান; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
৪.
‘মানুষ মরণশীল’ এ বাক্যে ‘মানুষ’ শব্দটির কোন লিঙ্গ?
ক
ক) পুং লিঙ্গ
খ
খ) স্ত্রী লিঙ্গ
গ
গ) উভয়লিঙ্গ
ঘ
ঘ) ক্লীবলিঙ্গ
ব্যাখ্যা
লিঙ্গ: - ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন। - এটি সংস্কৃত শব্দ এবং এর ব্যুৎপত্তি হলো লিঙ্গ+অ = লিঙ্গ। - লিঙ্গ শব্দের ভিন্ন অর্থ থাকলেও ব্যাকরণে এটি শব্দের শ্রেণীবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়। - যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে পুরুষ, স্ত্রী বা ভিন্ন জাতি বোঝায়, তাকে লিঙ্গ বলে। - বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা-
ক) পুংলিঙ্গ: - যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি।
খ) স্ত্রীলিঙ্গ: - যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি।
গ) ক্লীবলিঙ্গ: - যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।
ঘ) উভয় লিঙ্গ: - যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা। - অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।
উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬.
কোনটি শুদ্ধ?
ক
ক) সৌজন্ন
খ
খ) সৌজন্নতা
গ
গ) সৌযন্য
ঘ
ঘ) সৌজন্য
ব্যাখ্যা
বানান: - সৌজন্যতা শব্দটি ব্যাকরণগত ভাবে ভুল বানান। - এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য। - সৌজন্য শব্দটি একটি বিশেষ্য পদ। - সৌজন্য শব্দটির অর্থ হলো ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।
উৎস: বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।
৭.
‘গায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক
ক) গৈ + অক
খ
খ) গায় + অক
গ
গ) গা + অক
ঘ
ঘ) গৈ + য়ক
ব্যাখ্যা
সন্ধি: - এ কিংবা ঐ এর পরে অন্য কোন স্বরধ্বনি থাকলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়। যেমন - • 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ = গৈ + অক। • ‘নায়ক’ এর সন্ধি বিচ্ছেদ = নৈ+অক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৮.
‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক
ক) প্রসূন
খ
খ) খগ
গ
গ) পাখি
ঘ
ঘ) খেচর
ব্যাখ্যা
- ‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় - প্রসূন।
সমার্থক শব্দ: - ‘বিহগ’ এর সমার্থক শব্দ হলো - • পাখি, • খগ, • খেচর, • পক্ষী।
অন্যদিকে, - প্রসূন হলো ফুলের সমার্থক শব্দ। - প্রসূন শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো - • পুষ্প, • কুসুম।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৯.
‘একচোখা’ বাগধারাটির অর্থ
ক
ক) পক্ষপাতদুষ্ট
খ
খ) দরিদ্র
গ
গ) ভিখারী
ঘ
ঘ) অসংবৃত
ব্যাখ্যা
বাগ্ধারা: - ‘একচোখা’ বাগধারাটির অর্থ হলো - একদিকে দৃষ্টি এমন; পক্ষপাত দোষে দুষ্ট। - একচোখো বিশেষণ শব্দ।
অন্যদিকে, - কানকাটা বাগধারাটির অর্থ হলো - নির্লজ্জ; বেহায়া। - বকধার্মিক বাগধারাটির অর্থ হলো - ভণ্ড; বকের মতো ধার্মিকতার ভান করে এমন।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১০.
‘যার কিছু নেই’ এক কথায় প্রকাশ করলে হবে
ক
ক) হৃতসর্বস্ব
খ
খ) দরিদ্র
গ
গ) ভিখারী
ঘ
ঘ) অসংবৃত
ব্যাখ্যা
• ‘যার কিছু নেই’ এক কথায় বলে - অকিঞ্চন। - অকিঞ্চন (বিশেষণ) যার অর্থ - কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র; তুচ্ছ; নগণ্য।
অন্যদিকে, • ‘যার সর্বস্ব হারিয়ে গেছে’ এক কথায় বলে - সর্বহারা, হৃতসর্বস্ব। - হৃতসর্বস্ব (বিশেষণ) যার অর্থ - যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন;নিঃস্ব।
- ‘যার কোন উপায় নেই’ এক কথায় বলে - নিরুপায়। - ‘যার অন্য উপায় নেই’ এক কথায় বলে - অনন্যোপায়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
১১.
A hundred taka ______ all that he wants.
ক
ক) was
খ
খ) were
গ
গ) is
ঘ
ঘ) are
ব্যাখ্যা
- প্রদত্ত sentence এ 'A hundred taka' দ্বারা singular number বুঝাচ্ছে। - Time, distance, weight, length, ,money - এদের সমষ্টি দেখতে plural এর মতো মনে হলেও এদের সমষ্টিকে একক unit হিসেবে ধরা হয় এবং এরা singular verb গ্রহণ করে। - অপরদিকে 'that' এর পর present indefinite থাকায় শূন্যস্থানে 'is' বসবে।
Complete Sentence: A hundred taka is all that he wants.
১২.
The sun ______ from behind the clouds.
ক
ক) immerse
খ
খ) emerged
গ
গ) imerged
ঘ
ঘ) amerged
ব্যাখ্যা
Emerge from: English Meaning - To appear by coming out of something or out from behind something. Bangla Meaning - প্রকাশিত হওয়া; বেরিয়ে আসা।
Other options, Immerse - ডোবানো; নিমজ্জিত করা। imerged, amerged - এমন কোন শব্দ নেই।
Complete Sentence: The sun emerged from behind the clouds.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
I have lost ____ umbrella which you had given me.
ক
ক) a
খ
খ) an
গ
গ) the
ঘ
ঘ) no article
ব্যাখ্যা
• Article: - Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে। - Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়। • Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)। • Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
প্রশ্নে উল্লিখিত বাক্যে 'which you had given me' দ্বারা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। - তাই সঠিক উত্তরটি হচ্ছে 'the'.
Complete Sentence: I have lost the umbrella which you had given me.
১৪.
I am _____ sure of it as you are.
ক
ক) quite
খ
খ) as
গ
গ) perfectly
ঘ
ঘ) very
ব্যাখ্যা
• তুলনায় সমত্ব বোঝাতে as+ adjective/adverb +as ব্যবহৃত হয়। - এর অর্থ তত; মতো। Example - He gave me a sheet twice as large as this.
তাই সঠিক উত্তরটি হচ্ছে - I am as sure of it as you are.
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫.
The ______ of war is expected very soon.
ক
cessation
খ
cession
গ
session
ঘ
cestion
ব্যাখ্যা
Cessation (noun): English Meaning - The ending of a condition or the stopping of an activity. Bangla Meaning - (আনুষ্ঠানিক) ক্ষান্তি; বিরতি।
Other options, Cession - পরিত্যাগ বা সমর্পণ। Session - অধিবেশন।
অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে - cessation.
Complete Sentence - The cessation of war is expected very soon.
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The Antonym of 'filthy' is -
ক
ক) Clean
খ
খ) Grimy
গ
গ) Grabby
ঘ
ঘ) Putrid
ব্যাখ্যা
Filthy (Adjective): English Meaning - extremely or unpleasantly dirty. Bangla Meaning - নোংরা।
Other options, Grimy - মলিন; Grabby - লোভী; Putrid - পচা; গলিত ও দুর্গন্ধযুক্ত।
Source: 1. Merriam-Webster Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
What is the synonym of 'Hue'?
ক
ক) Color
খ
খ) Dew
গ
গ) Still
ঘ
ঘ) Pursuit
ব্যাখ্যা
Hue (noun): English Meaning - (A degree of lightness, darkness, strength, etc. of) a color. Bangla Meaning - রং; রঙের সূক্ষ্ম তারতম্য।
Synonyms - Shade (ছায়া), Color (রং), Tone (রঙের আভা), Tint (ছোপ)। Antonyms - Achromatism (বিবর্ণতা)।
Other options, Dew - শিশির; Still - নিশ্চল; Pursuit - পশ্চাদ্ভাবন।
Source: 1. Merriam-Webster Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Passive Voice of 'Someone pulled the bull violently?
ক
ক) The bull had been pulled violently by someone.
খ
খ) The bull had been pulled violently.
গ
গ) The bull was pulled violently.
ঘ
ঘ) The bull was to be pulled violently by someone.
ব্যাখ্যা
• Past indefinite যুক্ত বাক্যকে passive করার নিয়ম - - Active এর object প্রথমে - Tense অনুযায়ী auxiliary verb - মূল verb এর past participle form - by - Active এর subject + extension.
• কিছু কিছু Active Voice কে passive করতে indirect object (যেমন প্রশ্নোক্ত বাক্যে He) কে subject রূপে ব্যবহার করতে হয়। এবং unknown/unimportant/people in general subject (যেমন: people, someone) থাকলে by.... এই রূপটি ব্যবহার করতে হয় না। Example - Active Voice: People believe he is a scholar Passive Voice: He is believed to be a scholar. Active Voice: Someone pulled the bull violently. Passive Voice: The bull was pulled violently.
১৯.
Synonym of 'Remote' is
ক
ক) automatic
খ
খ) savage
গ
গ) distant
ঘ
ঘ) mean
ব্যাখ্যা
Remote (adjective): English Meaning - Separated by an interval or space greater than usual. Bangla Meaning - দূর; সুদূর; দূরস্থ; দূরবর্তী।
Other options, Automatic - স্বয়ংক্রিয়। Savage - অসভ্য। Mean - জঘন্য।
Source: 1. Merriam-Webster Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Active voice of 'Movies are not watched by him'.
ক
ক) He does not watch movies.
খ
খ) He did not watch movies.
গ
গ) He did not watch movies.
ঘ
ঘ) He is not watched movies.
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত বাক্যটি Passive voice এবং Present Indefinite tense এ আছে। Present Indefinite tense এর Passive form কে active করার structure হলো: - Object কে subject + auxiliary/ be verb + main verb এর base form + subject কে object.
সুতরাং, সঠিক উত্তর হবে, He does not watch movies.
২১.
Antonym of 'Selfish' is
ক
ক) Emotive
খ
খ) Altruistic
গ
গ) Egocentric
ঘ
ঘ) Egoistic
ব্যাখ্যা
Selfish (adjective): English Meaning - Concerned excessively or exclusively with oneself: seeking or concentrating on one's own advantage, pleasure, or well-being without regard for others. Bangla Meaning - স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী।
Source: 1. Merriam-Webster Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
One who does not follow the usual rules of social life is called.
ক
ক) frank
খ
খ) reveille
গ
গ) egoist
ঘ
ঘ) bohemian
ব্যাখ্যা
Bohemian: English Meaning - A person who is interested in artistic and unusual things, for example, art, music, or literature, and lives in an informal way that ignores the usually accepted ways of behaving/ A person who lives in a very informal style that is different from the way most people live. Bangla Meaning - ছন্নছাড়া; অসামাজিক ব্যক্তি।
Other options, Frank - অকপট; মনখোলা Reveille - ভোরে ওঠার জন্য তূর্যসংকেত। Egoist - অহংবাদী; আত্মবাদী।
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Find the misspelt word.
ক
ক) Committee
খ
খ) Enthusiasm
গ
গ) Extroverson
ঘ
ঘ) Recession
ব্যাখ্যা
Extroverson এর সঠিক spelling হচ্ছে Extroversion.
Extroversion (noun): English Meaning - The quality of being energetic and not shy, and enjoying being with other people. Bangla Meaning - বহির্মুখী অবস্থা।
Ambiguous (adjective): English Meaning - Having or expressing more than one possible meaning, sometimes intentionally/ statement having a double meaning. Bangla Meaning - দ্ব্যর্থক।
Other options, Epigraph - Words that are written on or cut into a surface. Verbose - Using or containing more words than are necessary. Ambivalent - Having two opposing feelings at the same time, or being uncertain about how you feel.
Source: Cambridge Dictionary.
২৫.
'Spill the beans' means
ক
ক) Frivolously performing a simple task.
খ
খ) Frivolously performing an simple task.
গ
গ) Frivolously performing an simple task.
ঘ
ঘ) Reveal someone's secret.
ব্যাখ্যা
Spill the beans (idiom): English Meaning - To tell people secret information. Bangla Meaning - যে তথ্য জানানো উচিত নয় তেমন তথ্য ফাঁস করা।
২৬.
If the population of a village went from 2105 to 1705, then the percent decrease in population is closest to
ক
ক) 19
খ
খ) 21
গ
গ) 22
ঘ
ঘ) 23
ব্যাখ্যা
Question: If the population of a village went from 2105 to 1705, then the percent decrease in population is closest to-
After receiving a 25% discount, Sue paid $180 for a lawnmower. What is the original price of the lawnmower before the discount?
ক
ক) $215
খ
খ) $220
গ
গ) $225
ঘ
ঘ) $240
ব্যাখ্যা
Question: After receiving a 25% discount, Sue paid $180 for a lawnmower. What is the original price of the lawnmower before the discount?
Solution: ঘাস কাটা যন্ত্রটির দাম x ডলার ২৫% ছাড়ে , দাম = x - ০.২৫x ডলার = ০.৭৫x
০.৭৫x = ১৮০ ∴ x = ১৮০/০.৭৫ = ২৪০ ডলার
২৮.
If the height of a right square pyramid is increased by 12%, by what percent must the side of the base be increased, so that the volume of the pyramid is increased by 28%?
ক
ক) 3%
খ
খ) 7%
গ
গ) 10%
ঘ
ঘ) 36%
ব্যাখ্যা
Question: If the height of a right square pyramid is increased by 12%, by what percent must the side of the base be increased, so that the volume of the pyramid is increased by 28%?
Solution: let, height is h new height = h + h × 12% = h + 0.12h = 1.12h
base side x base area = x2 old volume = x2h/3 new volume = (x2h + 0.28x2h)/3 = 1.28 x2h /3
Working alone, pump A can empty a pool in 3 hours. Working alone, pump B can empty the same pool in 2 hours. Working together, how many minutes will it take pump A and pump B to empty the pool?
ক
ক) 72
খ
খ) 75
গ
গ) 84
ঘ
ঘ) 96
ব্যাখ্যা
Question: Working alone, pump A can empty a pool in 3 hours. Working alone, pump B can empty the same pool in 2 hours. Working together, how many minutes will it take pump A and pump B to empty the pool?
Solution: Pump A can empty the pool in 3 hours therefore the rate at which it empties is 1/3 pool/hour Pump b can empty the pool in 2 hours therefore the rate at which it empties is 1/2 pool/hour. If they work together, the resulting rate is the addition of both rates (1/3 +1/2)pool/hour = 5/6 pool/hour
So, time taken by both pipe to empty the pool = 6/5 hr = (6/5) × 60 minutes = 72 minutes
৩৬.
On Tuesday Ray rode his bike 10 miles, On Wednesday he increased Tuesday's distance by 5 miles. On Thursday he decreased Wednesday's distance by 7 miles. On Friday he increased Thursday's by 12 miles. How many total miles did Ray ride over the 4 day period?
ক
ক) 50
খ
খ) 51
গ
গ) 52
ঘ
ঘ) 53
ব্যাখ্যা
Question: On Tuesday Ray rode his bike 10 miles, On Wednesday he increased Tuesday's distance by 5 miles. On Thursday he decreased Wednesday's distance by 7 miles. On Friday he increased Thursday's by 12 miles. How many total miles did Ray ride over the 4-day period?
Solution: On Tuesday, Ray goes = 10 miles On Wednesday, Ray goes = 10 + 5 = 15 miles On Thursday, Ray goes = 15 - 7 = 8 miles On Friday, Ray goes = 8 + 12 = 20 miles
∴ Total distance = 10 + 15 + 8 + 20 = 53 miles
৩৭.
How much is 80% of 40 greater than 4/5 of 25?
ক
ক) 4
খ
খ) 6
গ
গ) 9
ঘ
ঘ) 12
ব্যাখ্যা
Question: How much is 80% of 40 greater than 4/5 of 25?
Solution: 80% of 40 = 0.8 × 40 = 32
4/5 of 25 = 20
∴ difference = 32 - 20 = 12
৩৮.
40 is subtracted from 60% of a number, the result is 50. Find the number?
ক
ক) 150
খ
খ) 140
গ
গ) 130
ঘ
ঘ) 110
ব্যাখ্যা
Question: 40 is subtracted from 60% of a number, the result is 50. Find the number?
Solution: let, the number be x
60% of x - 40 = 50 ⇒ 0.6x = 50 + 40 = 90 ⇒ x = 90/0.6 = 150
৩৯.
In set S there are four numbers. Three of the numbers are 13, 29 and 41, and the fourth number is X. If the mean of the set is less than 25, what could be the value of X?
ক
ক) 13
খ
খ) 17
গ
গ) 19
ঘ
ঘ) 21
ব্যাখ্যা
Question: In set S there are four numbers. Three of the numbers are 13, 29, and 41, and the fourth number is X. If the mean of the set is less than 25, what could be the value of X?
Solution: The average is less than 25 ATQ, (x + 13 + 29 + 41)/4 < 25 ⇒ x + 13 + 29 + 41 < 100 ⇒ x < 100 - 73 ⇒ x < 17 So, the answer is 13
৪০.
The system of equation has how many solutions? 3x - 6y = 9 2y - x - 3 = 0
ক
ক) No solution
খ
খ) Exactly 1
গ
গ) Infinitely many
ঘ
ঘ) Exactly
ব্যাখ্যা
Question: The system of equations has how many solutions? 3x - 6y = 9 2y - x - 3 = 0
কিন্তু প্রশ্নে দেয়া আছে, 3x - 6y = 9 অতএব, এর কোন সমাধান নেই।
৪১.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক
ক) ৯টি
খ
খ) ১১টি
গ
গ) ১০টি
ঘ
ঘ) ১২টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর: - মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল। - প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়। - প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
- সেক্টর নং ১ - ৫টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। - সেক্টর নং ২ - এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল। - সেক্টর নং ৩ - এই সেক্টরে ছিল ১০টি সাব-সেক্টর। - সেক্টর নং ৪ - এই সেক্টরে ছিল ৬টি সাব-সেক্টর। - সেক্টর নং ৫ - ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল। - সেক্টর নং ৬ - এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর। - সেক্টর নং ৭ - এই সেক্টরে ছিল ৮টি সাব-সেক্টর। - সেক্টর নং ৮ - এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর। - সেক্টর নং ৯ - এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর। - সেক্টর নং ১০ - এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি। - সেক্টর নং ১১ - এই সেক্টরকে ৮টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।
উৎস: বাংলাপিডিয়া।
৪২.
সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?
ক
ক) রাষ্ট্রপতি
খ
খ) প্রধানমন্ত্রী
গ
গ) স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ
ঘ) স্পিকার
ব্যাখ্যা
রাষ্ট্রপতি: - সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকার রাষ্ট্রপতি। - বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। - রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের অন্যান্য সকল ব্যক্তির উপর অগ্রাধিকার দেবেন এবং এই সংবিধান এবং অন্য কোন আইন দ্বারা তার উপর অর্পিত ও আরোপিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন। - কোনো ব্যক্তি দুই মেয়াদ বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না, পদ পরপর থাকুক বা না থাকুক। - রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না, এবং যদি সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি যেদিন রাষ্ট্রপতি হিসাবে তার পদে প্রবেশ করবেন সেদিন সংসদে তার আসন খালি করবেন। - কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অযোগ্য হবেন যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয়, সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন। - এই সংবিধানের অধীনে অভিশংসন মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়ে থাকে।
উৎস: বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ-৪৮।
৪৩.
কোনটি D - 8 ভুক্ত দেশ নয়?
ক
ক) নাইজেরিয়া
খ
খ) ভারত
গ
গ) মালয়েশিয়া
ঘ
ঘ) তুরস্ক
ব্যাখ্যা
D-8: - D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট। - গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে। - সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক। - D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। - D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। - D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।
উৎস: Developing Eight ওয়েবসাইট।
৪৪.
কোনটি BIMSTEC ভুক্ত দেশ নয়?
ক
ক) বাংলাদেশ
খ
খ) ভারত
গ
গ) পাকিস্তান
ঘ
ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
বিমসটেক: - BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation. - এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। - এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
উৎস: বিমসটেক ওয়েবসাইট।
৪৫.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক
ক) লণ্ডন
খ
খ) নিউইয়র্ক
গ
গ) প্যারিস
ঘ
ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। - এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। - অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। - অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। - অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)। - সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৪৬.
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
ক
ক) ফিজি
খ
খ) কুয়েত
গ
গ) মালদ্বীপ
ঘ
ঘ) ভ্যাটিকান
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি: - পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। - ভ্যাটিকান সিটির আয়তন ১০৯ একর বা ০.৪৪ বর্গকিলোমিটার। - ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন,ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে। - ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল। - ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি। - ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান। - ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত। - এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
অন্যদিকে - - ফিজির আয়তন ১৮,২৭৪ বর্গ কি.মি। - কুয়েতের আয়তন ১৭,১১৮ বর্গ কিলোমিটার। - মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গকিলোমিটার।
উৎস: Britannica.
৪৭.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
ক
ক) ২১ জানুয়ারী
খ
খ) ১৪ই ডিসেম্বর
গ
গ) ১৪ই জানুয়ারী
ঘ
ঘ) ৭ই মার্চ
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী দিবস: - শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়। - বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। - ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়। - শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
উৎস: বাংলাপিডিয়া।
৪৮.
ইংল্যান্ডের মুদ্রার নাম কী?
ক
ক) ডলার
খ
খ) পাউন্ড
গ
গ) ইয়েন
ঘ
ঘ) ইউরো
ব্যাখ্যা
পাউন্ড: - যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রার নাম পাউন্ড। - পাউন্ড এর প্রতীক £. - পাউন্ডকে green money বলা হয়৷ - ১০ মার্চ ১৮৬২ সালে প্রথম জরুরি কাগজের মুদ্রা ইস্যু করা হয়। - মার্কিন ডলার ও পাউন্ডকে দুর্লভ মুদ্রা বলে।
অন্যদিকে - - ইউরো হলো ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। - ইয়েন হলো জাপানের মুদ্রা। - ডলার হল যুক্তরাষ্ট্রের মুদ্রা।
উৎস: Britannica.
৪৯.
নিচের কোন দেশটির কোন সমুদ্র বন্দর নেই?
ক
ক) নেপাল
খ
খ) ভারত
গ
গ) ইতালি
ঘ
ঘ) পর্তুগাল
ব্যাখ্যা
নেপাল: - নেপাল হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। - নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। - এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। - এই দেশটির কোন সমুদ্র বন্দর নেই।
অন্যদিকে- - ভারত, ইতালি ও পর্তুগালের সমুদ্র বন্দর আছে।
উৎস: Britannica.
৫০.
কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক
ক) বেলজিয়াম
খ
খ) ভিয়েতনাম
গ
গ) ডেনমার্ক
ঘ
ঘ) আর্মেনিয়া
ব্যাখ্যা
ডেনমার্ক: - ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ ডেনমার্ক। - ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয়র একটি অংশ। - দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন। - এছাড়া আরাফাস, আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম। - ডেনমার্কের আয়তন ৪২,৯২৪ বর্গকিলোমিটার। - ডেনমার্কের রাষ্ট্র ভাষা ‘ডেনীয়’। - ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে প্রচলিত।
অন্যদিকে - - বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্স। - ভিয়েতনামের রাজধানী হানয়। - আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।