পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৩ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল সার্কেল, ঢাকা পদের নাম: পিএলআই একাউনটেন্ট (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৫.১২.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৩ ডিসেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
  1. উড়িষ্যা
  2. তামিল
  3. নাগপুর
  4. মিজোরাম
ব্যাখ্যা
ভারতে ভাষা বাংলা:
- বাংলাকে 'অন্যতম' রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের দামাল ছেলেরা রাজপথে বুকের তাজা রক্ত ঝরিয়েছিল। 
- সেই বাংলা এখন বাংলাদেশের বাইরেও রাষ্ট্রীয় মর্যাদা অর্জন করেছে।
- বাংলা এখন বিশ্বের তিনটি দেশের দাপ্তরিক ভাষা।
- সেগুলো হলো: বাংলাদেশ, ভারত ও সিয়েরা লিওন।

উল্লেখ্য -
- ভারতে সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে হিন্দি।
- ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা। 
- ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা।
- পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা ছাড়াও আসাম, বিহার ও উড়িষ্যাতে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে।
- এছাড়াও বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষাভাষী বহুসংখ্যক মানুষ রয়েছে।

উৎস: i) ২১ ফেব্রুয়ারি, ২০২২, Hindustan Times.
         ii) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. ভাষাতত্ত্ব
  3. রূপতত্ত্ব
  4. বাক্যতত্ব
ব্যাখ্যা
• বাংলা ব্যাকরণের শাখা নয় - ভাষাতত্ত্ব

ব্যাকরণের আলোচ্য বিষয়:
- ভাষা হলো বাক্যের সমষ্টি।
- বাক্য গঠিত হয় শব্দ দিয়ে।
- আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে।
- এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি।
- এই ধ্বনি, শব্দ, বাক্য - প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য।
- এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়।
- ব্যাকরণের এসব আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত। যথা -
১. ধ্বনিতত্ত্ব,
২. রূপতত্ত্ব,
৩. বাক্যতত্ত্ব
৪. অর্থতত্ত্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. শব্দতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. রূপতত্ত্বে
ব্যাখ্যা
• ধ্বনির বিন্যাস এবং উচ্চরণ প্রক্রিয়া ধ্বনিতত্ত্বের অংশ হওয়ায়, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

• ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত।
যথা -
১. ধ্বনিতত্ত্ব,
২. রূপতত্ত্ব,
৩. বাক্যতত্ত্ব ও
৪. অর্থতত্ত্ব।

অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- 'বাক্যের নির্মাণ এবং এর গঠন' বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় 'শব্দগঠন প্রক্রিয়া'।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি ঘোষ ধ্বনি?
ব্যাখ্যা
• ঘোষ ব্যঞ্জনধ্বনি -

ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘোষ ও অঘোষ।

ঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি।
যথা: ব, ভ, ম, , ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘোষধ্বনি।
যথা: , ফ, ত, থ, স, ট, ঠ,, ছ, শ, ক,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?
  1. ধ্বনি
  2. যতি
  3. মাত্রা
  4. ছেদ
ব্যাখ্যা
মাত্রা:
- অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে।
- বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়।
১. মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি।
২. অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
৩. পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
  1. স্বরসঙ্গতি
  2. অভিশ্রুতি
  3. সম্প্রকর্ষ
  4. বিপ্রকর্ষ
ব্যাখ্যা
• মধ্য স্বরাগমের সমার্থক - বিপ্রকর্ষ

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন -
• অ - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
• ই - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
• উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রূ > ভুরু ইত্যাদি।
• এ - গ্রাম > গেরাম, প্রেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
• ও - শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ > মোরগ ইত্যাদি।

উল্লেখ্য, সম্প্রকর্ষ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
  1. সন্ধিজনিত
  2. প্রত্যয়জনিত
  3. উপসর্গজনিত
  4. বিভক্তিজনিত
ব্যাখ্যা
• 'উৎকর্ষতা' প্রত্যয়জনিত অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ: উৎকর্ষ, উৎকৃষ্টতা।

• '-তা' এবং 'ত্ব' প্রত্যয়ের অপপ্রয়োগ:
- '-তা' এবং 'ত্ব' হলো বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে।
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো '-তা' বা 'ত্ব' যুক্ত করলে তা ভুল হবে।
যেমন -
 • 'উৎকর্ষ' শব্দটি বিশেষ্য।
- ‘উৎকর্ষ' শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘-তা' প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হবে।
অর্থাৎ 'উৎকর্ষতা' প্রত্যয়জনিত অপপ্রয়োগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?
  1. সৃষ্‌ + টি
  2. সৃশ্‌ + তি
  3. সৃজ্‌ + তি
  4. স্রী + ষ্টি
ব্যাখ্যা
• ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয় - √সৃজ্‌ + তি
কাছাকাছি উত্তর হিসেবে সৃজ্ + তি গ্রহণযোগ্য। 

সৃষ্টি:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি-প্রত্যয় = √সৃজ্ + তি।
- অর্থ:
• নতুন কোনো কিছুর উৎপাদন;
• নির্মাণ;
• বিশ্বজগৎ;
• শিল্প;
• স্বভাব;
• রচনা;
• উৎপাদিত বা নির্মিত বস্তু;
• সূত্রপাত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘দ্বীপ’ এর ব্যাসবাক্য?
  1. চার দিকে জল যার
  2. দুদিকে আবদ্ধ জল যার
  3. দুদিকে অপ যার
  4. দ্বীপের মত
ব্যাখ্যা
• ‘দ্বীপ’ এর ব্যাসবাক্য - দুদিকে অপ যার

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস:
কোনো নিয়মের অধীন নয়, অথচ বহুব্রীহি সমাস বলে গণ্য।
যেমন -
- অন্তরীপ = অন্তর্গত অপ যার,
- জীবন্মৃত = জীবিত থেকেও যে মৃত,
- দ্বীপ = দুই দিকে অপ যার,
- নরাকারের পশু যে = নরপশু,
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
‘গোস্পদ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গোঃ + পদ
  2. গো + পদ
  3. গৌ + পদ
  4. গৈ + পদ
ব্যাখ্যা
• 'গোষ্পদ' এর সন্ধি বিচ্ছেদ - গো + পদ
- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 

নিপাতনে সিদ্ধ সন্ধি:
যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
  1. যৌগিক
  2. রূঢ়ি
  3. দেশি
  4. যোগরূঢ়
ব্যাখ্যা
• সন্দেশ - রূঢ়ি শব্দ

রূঢ়ি শব্দ: 
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
এ রকম -
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়। 
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। 
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে ‘চেনা’ কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে ‘চেনা’ - বিশেষণ পদ।

বিশেষণ:
- যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে।
- ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে বিশেষ্য 'লােক' শব্দটির অবস্থা বর্ণনা করেছে 'চেনা' শব্দটি। তাই 'চেনা' শব্দটি বিশেষণ
- এছাড়াও, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘চেনা’ বিশেষণ পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
কারক’ পড়ায় তারক ঠাকুর। দাগাঙ্কিত শব্দটি কোন কারক?
  1. কর্ম
  2. সম্প্রদান
  3. কর্তা
  4. করণ
ব্যাখ্যা
• 'কারক' পড়ায় তারক ঠাকুর। - দাগাঙ্কিত শব্দটি কর্ম কারক

কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।
যেমন-
• বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্ম কারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

• 'কারক' পড়ায় তারক ঠাকুর। - বাক্যে 'কারক'কে আশ্রয় করে তারক ঠাকুর ক্রিয়া সম্পন্ন করায়, 'কারক' কর্ম কারক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘বল বীর বল উন্নত মম শির।’ - বাক্যটি কী?
  1. ইচ্ছাসূচক
  2. প্রশ্নসূচক
  3. আদেশসূচক
  4. বিস্ময়সূচক
ব্যাখ্যা
• ‘বল বীর বল উন্নত মম শির।’ - বাক্যটি আদেশসূচক
এখানে বীরকে উন্নত মম শির বলতে আদেশ করায়, এটি আদেশসূচক বাক্য।

আদেশসূচক বাক্য:
- এ ধরনের বাক্যে আদেশ করা হয়।
যথা:
• শিক্ষক মহোদয় শ্রেণিকক্ষে এলে উঠে দাঁড়াবে।
• চুপটি করে বস। 
• দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।
• বল বীর বল উন্নত মম শির।
- স্বরভঙ্গি তথা বাগ্‌ভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করা যায়।
- ছেদ ও বিরতিসূচক চিহ্নগুলো বাগ্ভ‌ঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে।
- দাঁড়ি, কমা, প্রশ্নবোধক ও বিস্ময়সূচক চিহ্ন বাক্যের ভাব ও অর্থবোধের জন্য উপকারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. কুলাটা নারীকে বর্জন কর
  2. কুলটা নারীকে বর্জন কর
  3. কূলাটা নারীকে বর্জন কর
  4. কূলটা নারীকে বর্জন কর
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য - কুলটা নারীকে বর্জন কর
এখানে সবগুলো শব্দই শুদ্ধ হওয়ায় বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
অন্যান্য বাক্যগুলোতে 'কুলটা' বানান ভুল লিখায়, অন্যান্য বাক্যগুলো অশুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
অশুদ্ধ বানান কোনটি?
  1. মনোমোহন
  2. স্নেহাশিস
  3. নিক্কণ
  4. হীনম্মন্যতা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - নিক্কণ
- শুদ্ধ বানান - নিক্বণ।
- ‘নিক্বণ’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘নিক্বণ’ অর্থ: নূপুর, বীণা প্রভৃতির ঝংকার।

অন্যদিকে,
বাকি শব্দগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘ইহলোকে যা সামান্য নয়’ - এক কথায় কী হবে?
  1. অনন্যসাধারণ
  2. আনন্যসাধারণ
  3. অলোকসামান্য
  4. আলোকসামান্য
ব্যাখ্যা
• 'ইহলোকে যা সামান্য নয়' - এক কথায় বলে: অলোকসামান্য

অন্যদিকে,
• ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’ এর বাক্য সংকোচন - অনন্যসাধারণ।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:  
• 'যা দীপ্তি পাচ্ছে' এর বাক্য সংকোচন - দেদীপ্যমান।
• 'যা অধ্যয়ন করা হয়েছে' এর বাক্য সংকোচন - অধীত।
• 'যার অনুরাগ দূর হয়েছে' এর বাক্য সংকোচন - বীতরাগ। 
• 'যা লাফিয়া চলে' এর বাক্য সংকোচন - প্লবগ। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১৮.
‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ কি?
  1. বাড়াবাড়ি করা
  2. ভূমিকা করা
  3. হিসাব নিকাশ
  4. অসম্ভব বস্তু
ব্যাখ্যা
• ‘গাছ পাথর’ বাগ্‌ধারাটির অর্থ - হিসাব নিকাশ

অন্যদিকে,
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারাটির অর্থ - বাড়াবাড়ি।
• ‘বাঘের দুধ’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব বস্তু।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ - অহংকার।
• 'দুধের মাছি' বাগ্‌ধারাটির অর্থ - সুসময়ে বন্ধু।
• 'ঠোঁট কাটা' বাগ্‌ধারাটির অর্থ - স্পষ্টভাষী।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি, সংসদ বাংলা অভিধান।
১৯.
‘নবীবংশ’ কোন কবির রচনা?
  1. শাহ মুহম্মদ সগীর
  2. সৈয়দ সুলতান
  3. মুহম্মদ খান
  4. শেখ পরান
ব্যাখ্যা
• ‘নবীবংশ’ সৈয়দ সুলতান এর রচনা।

সৈয়দ সুলতান:
- তিনি আনুমানিক ১৫৫০ থেকে ১৬৪৮ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মধ্যযুগের উল্লেখযোগ্য কবি।
- তিনি 'নবীবংশ' রচনা করার জন্য বিখ্যাত।
- গ্রন্থটি ১৫৮৪ সালে রচিত।
- হযরত মুহম্মদের (স.) জীবনীকাব্য এটি।
- এখানে হিন্দু দেবদেবী ও মুসলিম পয়গম্বরের উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল।
- 'নবীবংশ' পারসি কাব্য 'কাসাসুল আম্বিয়া' অনুসরণে রচিত।
- এর দুটি খণ্ড।
- 'নবীবংশের দ্বিতীয় খণ্ডের নাম - 'রসুল চরিত'।
• মধ্যযুগে রচিত হযরত মুহম্মদের (স.) পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য।
- সৈয়দ সুলতানের অন্য প্রধান গ্রন্থের নাম:
• জ্ঞানপ্রদীপ,
• জ্ঞানচৌতিশা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. মাত্রাবৃত্ত
  2. অক্ষরবৃত্ত
  3. মিশ্র কলাবৃত্ত
  4. অমিত্রাক্ষর
ব্যাখ্যা
• ‘আঠারো বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

‘আঠারো বছর বয়স’ কবিতা:
- কিশোরকবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' (১৯৪৭) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা ‘আঠারো বছর বয়স’।
- ‘আঠারো বছর বয়স’ কবিতাটির স্তবক সংখ্যা ৮।
- ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- ‘আঠারো বছর বয়স’ কবিতায় প্রতি চরণে মাত্রা সংখ্যা ১৪।
- ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল বৈশিষ্ট্য:
• যৌবনের উদ্দীপনা,
• সাহসিকতা,
• দুর্বার গতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
The synonym for 'obdurate'
  1. Deceitful
  2. Harmful
  3. Stubborn
  4. Subjugate
ব্যাখ্যা
♦ Obdurate (adjective)
English Meaning: extremely determined to act in a particular way and not to change despite what anyone else says.
Bangla Meaning:  একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।
Options,
- Deceitful: কপটী; কাপটিক; ছলনাপর
- Harmful: অনিষ্টকর, ক্ষতিকর
- Stubborn: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
- Subjugate: জয়/পরাভূত/দমন করা; বশ্যতাস্বীকারে বাধ্য করা; করায়ত্ত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, The synonym for 'obdurate' - Stubborn.

Source: Cambridge & Accessible Dictionary.
২২.
Write the assertive form: If I were a child again.
  1. I wish I was a child again.
  2. I wish I am a child again.
  3. I wish I were a child again.
  4. I wish I would be a child again.
ব্যাখ্যা
♦ If দ্বারা exclamatory sentence শুরু হলে প্রথমে Subject বসবে।
- wish বসবে।
- if এর পরের অংশ বসবে।

Exclusive: If I were a child again.
Assertive: I wish I were a child again.
২৩.
The word 'Permissive' means -
  1. submissive
  2. Humble
  3. Sincere
  4. Liberal
ব্যাখ্যা
♦ Permissive
English meaning: A person or society that is permissive allows behavior that other people might disapprove of.
Bangla meaning: অনুমতিদায়ক; অনুমতিদত্ত

Options,
- submissive: allowing yourself to be controlled by other people or animals: বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী
- Humble: not proud or not believing that you are important: বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র
- Sincere: (of a person, feelings, or behaviour) not pretending or lying; honest: আন্তরিক; অকৃত্রিম
- Liberal: respecting and allowing many different types of beliefs or behaviour: বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর

অর্থ বিবেচনা করে দেখা যায়, The word 'Permissive' means - Liberal.

Source: Cambridge & Accessible Dictionary.
২৪.
My family members do not like watching TV and _________.
  1. I like either
  2. I do as well
  3. Neither do I
  4. I neither do
ব্যাখ্যা
• Negative বাক্যের ক্ষেত্রে agreement এর structure : neither + positive auxiliary(tense অনুযায়ী) + sub বসে।
- সুতরাং সঠিক expression হল: neither do I.

আবার,
- affirmative বাক্যের ক্ষেত্রে agreement এর structure : so+ tense অনুযায়ী auxiliary verb + sub.
- For example: Kamal and his brother studied general history last year, and so did their sister.

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
২৫.
I spent _____ with the patient.
  1. Sometime.
  2. Sometimes
  3. Some times.
  4. Some time
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Sometimes - মাঝে মাঝে ;
sometime - কোন এক সময় ;
some time - কিছু সময়, খানিকটা সময়।
- সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I spent some time with the patient.
- বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷
২৬.
What are you so angry ____
  1. For
  2. At
  3. About
  4. With
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about.
- Complete sentence: What are you so angry about?
- Bangla Meaning: তোমার এত রাগ কিসের?

• Having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them.
- কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।

আবার,
• Angry with (a person)
- Meaning: (কারো সঙ্গে)রাগান্বিত হওয়া।
- যেমন- He was angry with me for no reason.

• Angry at (one's conduct)-
- (আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
- যেমন-
- He was very angry at my conduct.
- I was angry at the result.

Source: Cambridge Dictionary and Longman Dictionary.
২৭.
Avoid ____ same mistake again.
  1. To make
  2. Making
  3. Make
  4. For making
ব্যাখ্যা
♦ Start, stop, finish, avoid, mind, cannot help, feel like, busy, worth, while এর পরের যখন আরেকটি verb বসে তখন তার সেই Verb এর সাথে ing যোগ হয়।

Complete sentence: Avoid making same mistake again.
২৮.
He said to me. 'Thank you' Make indirect Speech-
  1. He thanks me.
  2. He thanks you.
  3. He thanked me.
  4. He thanked you.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Direct Narration এ Thanks/Thank you/ Congratulations/ welcome থাকলে indirect narration এ said এর পরিবর্তে Thanked/ Congratulated/ Welcome বসে।

• Narration এর নিয়ম অনুযায়ী "Thank you" এর ক্ষেত্রে Reporting verb এর structure: 
- subject + said থাকলে thanked + subject এর object form এই নিয়মে indirect করতে হয়।

সুতরাং সঠিক উত্তর: He thanked me.
২৯.
Everybody hates a liar. The negative form is -
  1. Everybody does not hate a liar
  2. Nobody dislikes a liar
  3. Nobody hates a liar
  4. Nobody likes a liar
ব্যাখ্যা
• Everybody +verb কে কয়েকভাবে Negative করা যায়:
1. There is nobody + who + negative verb
- There is nobody who likes a liar.

2.  Every এর পরিবর্তে There is no বসে + every এর পরের শব্দটি বসে + but + প্রদত্ত sentence এর বাকি অংশ।
- There is nobody but hates a liar.

3. Nobody + Opposite verb
- Nobody likes a liar.
৩০.
Who wrote the poem 'The Love Song of J. Alfred Prufrock' ?
  1. W. B. Yates
  2. Joyce Carol Oates
  3. James Joyce
  4. T. S. Eliot
ব্যাখ্যা
♦ The Love Song of J. Alfred Prufrock:
- T.S. Eliot এর এই dramatic monologue টি ১৯১৫ সালে ”Poetry” ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। 
- কবিতাটি Prufrock নামের একজন মধ্যবয়সী মানুষ এর গান নিয়ে গঠিত যিনি মনে করেন যে তিনি যৌবন এবং সুখ উভয়ই হারিয়েছেন।

• T.S. Eliot: 
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে  American-English poet, playwright, literary critic এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works: 
• Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943).

• Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.
৩১.
Who Wrote the novel 'Songs of Enchantment'?
  1. Tony Morrison
  2. Amitav Ghosh
  3. Ben Okri
  4. Ezra Pound
ব্যাখ্যা
♦ Songs of Enchantment
- রচনা করেন Ben Okri.
- এটি একটি novel.

• Ben Okri
- জন্মগ্রহণ করেন March 15, 1959 সালে।
- তিনি একজন Nigerian novelist, short-story writer, ও poet.

• Notable Works:
- A Fire in My Head: Poems for the Dawn
- A Way of Being Free
- An African Elegy
- Astonishing the Gods
- Dangerous Love
- Flowers and Shadows
- In Arcadia
- Songs of Enchantment.
৩২.
What is the noun of the word 'Terminate'?
  1. Terminal
  2. Terminous
  3. Termination
  4. None of the above
ব্যাখ্যা
♦ Terminate
English meaning: to (cause something to) end or stop.
Bangla meaning: ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া।

Options,
- Terminal: (of a disease or illness) leading gradually to death: adjective.
- Terminous: Terminous is a town in California: different word.
- Termination: the act of ending something or the end of something: noun.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৩.
What is the antonym of 'Hibernate'?
  1. Dormant
  2. Hypocrite
  3. Liveliness
  4. Laziness
ব্যাখ্যা
♦ Hibernate
English meaning: (of some animals) to spend the winter sleeping.
Bangla meaning: গোটা শীতকালটা বিচেতন অবস্থায় কাটানো।

Options,
- Dormant: সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
- Hypocrite: ভণ্ড; ভণ্ড তপস্বী; ধর্মধ্বজী; বকধার্মিক; মোনাফেক।
- Liveliness: উচ্ছলতা; হাসিখুশি ভাব।
- Laziness: আলস্য, কুঁড়েমি

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of 'Hibernate' - Liveliness.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৪.
A complex sentence must have -
  1. Two principal clauses
  2. Two subordinate clauses
  3. One principal clause
  4. Many kinds of clauses
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- A complex sentence is one which consists of at least a minimum of one dependent clause and one independent clause, combined by a subordinating conjunction.
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
৩৫.
The tree has been _____ by the cyclone.
  1. Blown up
  2. Blown away
  3. Blown out
  4. Blown off
ব্যাখ্যা
• শুন্যস্থানে সঠিক উত্তর হবে - away.
- Blow away - এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে)।
- blow off - অবস্থান সরানো (বাতাসে)।
- blow out - আগুন নেবানো।
- blow up - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা।

Complete Sentence: The tree has been blown away by the storm.
৩৬.
'A thing of beauty is ______'.
  1. Joy forever
  2. A joy forever
  3. Joy for ever.
  4. A joyous forever
ব্যাখ্যা
• Complete sentence: A thing of beauty is a joy forever.
- এটি John Keats লিখিত Endymion প্রথম লাইন।

• 'A thing of beauty is a joy forever
' was stated by John Keats in his poem Endymion.
- Endymion appeared in 1818.
- এই কবিতাটি John Keats এর  first long poem. 
- This work is divided into four 1,000-line sections, and its verse is composed in loose rhymed couplets.
• 'A thing of beauty is a joy forever' এই কবিতার একটি বিখ্যাত উক্তি।
- এটি তাঁর কবিতাটির প্রথম লাইন।
৩৭.
In spite of my request, he did not ____.
  1. Give in
  2. Fall in
  3. Give out
  4. Fall out
ব্যাখ্যা
♦ Complete sentence: In spite of my request, he did not- give in.

Give in: 
- English meaning: to finally agree to what someone wants, after refusing for a period of time/ admit defeat.
- Bangla meaning: পরাজয় মেন নেওয়া / বশ্যতা স্বীকার করা। 

- Ex. Sentence: He reluctantly gave in to the pressure.
- Bangla Meaning: সে চাপের মুখে নতী স্বীকার করলো।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Cambridge Dictionary & Live MCQ Lecture.
৩৮.
The idiom 'by and large' means -
  1. Mostly
  2. Largely
  3. Heavily
  4. Clearly
ব্যাখ্যা
• By and large (idiom)
English Meaning: when everything about a situation is considered together/ generally
.Bangla Meaning: সাধারণভাবে বলতে গেলে / সব কিছু বিবেচনায়

Synonyms: on the whole, generally, mostly, in general 

Source: Collins & Cambridge Dictionary
৩৯.
Call Rose by any name, it will _____.
  1. Be a great flower
  2. Smell the same
  3. Look the same
  4. Be a nice flower
ব্যাখ্যা
• এটি Shakespeare এর একটি উক্তির উপর base করে line টি দেওয়া হয়েছে।

Original line টি হলো:

• ‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’
- It means that changing the name of something, like a rose, does not change its intrinsic qualities, like the sweet floral smell of a rose.
- So if you called a rose by another name, it would still smell the same pleasant, floral smell that a rose typically has. Its scent is the same regardless of the name used to refer to it.

সেই হিসেবে সঠিক উত্তর: Smell the same.
৪০.
‘আমি তাকে গাইতে শুনলাম’ বাক্যটির translation -
  1. I heard him singing.
  2. I hear him singing.
  3. I heard him to sing .
  4. I was heard singing.
ব্যাখ্যা
• ‘আমি তাকে গাইতে শুনলাম’ বাক্যটির translation - I heard him singing

Options,
- "I hear him singing" এর অর্থ হল "আমি তাকে গাইতে শুনছি" যা মূল বাংলা বাক্যের সাথে মিলছে না।
- "I heard him to sing" গ্রামাটিক্যালি সঠিক নয়।
- "I was heard singing" এর অর্থ হল "আমাকে গাইতে শুনা গেছে" যাও মূল বাক্যের অর্থের সাথে মিলছে না।

সুতরাং "I heard him singing" হল মূল বাক্যটির সঠিক অনুবাদ।
৪১.
যদি x/y = 2/3 হয় তবে (6x + y)/(3x + 2y) এর মান কত?
  1. 4/5
  2. 5/4
  3. 14/15
  4. 20/13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/y = 2/3 হয় তবে (6x + y)/(3x + 2y) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x/y = 2/3
⇒ 2y = 3x 
⇒ y = (3/2)x
∴ y = 3x/2

এখন,
(6x + y)/(3x + 2y)
= {6x + (3x/2)}/{3x + 2(3x/2)}  [ y = 3x/2 ]
= {(12x + 3x)/2}/{3x + 3x}
= 15x/12x
= 5/4
৪২.
আমের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬ টাকা দিয়ে আগের চেয়ে ২টি আম বেশি ক্রয় করা যায়। ৫০ টি আমের প্রকৃত মূল্য কত ?
  1. ৩৮০
  2. ৪৮০
  3. ৫০০
  4. ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: আমের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬ টাকা দিয়ে আগের চেয়ে ২টি আম বেশি ক্রয় করা যায়। ৫০ টি আমের প্রকৃত মূল্য কত ?

সমাধান: 
৯৬ টাকার ২০% = ৯৬ × (২০/১০০) টাকা = ৯৬/৫ টাকা 

২টি আমের প্রকৃত মূল্য = ৯৬/৫ টাকা 
∴ ১টি আমের প্রকৃত মূল্য = ৯৬/(৫ × ২) টাকা
৫০টি আমের প্রকৃত মূল্য= (৯৬ × ৫০)/(৫ × ২) টাকা
= ৪৮০ টাকা
৪৩.
(√3 + √5) এর মান কত?
  1. 60
  2. 30
  3. 225
  4. 15
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: (√3 + √5) এর মান কত?

সমাধান:
(√3 + √5) =1.73 + 2.24 = 3.97 

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
...............................................................................
তবে
(√3 × √5)2 = (√15)2 = 15
৪৪.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
  1. ৫ ঘণ্টা
  2. ১০ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা 


মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা 
= (৪ + ২)ঘণ্টা 
= ৬ ঘণ্টা
৪৫.
ΔABC এ ∠A = 40°, ∠B = 70° হলে ΔABC কি ধরণের ত্রিভুজ?
  1. সমকোণী
  2. স্থুলকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ ∠A = 40°, ∠B = 70° হলে ΔABC কি ধরণের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°

এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। 
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৪৬.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপক্ষে ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ৮ সে. মি.
  2. ১০ সে. মি.
  3. ৪ সে. মি.
  4. ৬ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.

শর্তমতে
x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 + x2 - 4x + 4 - x2 - 4x - 4 = 0
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের লম্বের = x + 2 = 8 + 2 = 10 সে. মি.
৪৭.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/১৫
  2. ৫/৬
  3. ১১/১৬
  4. ১৭/২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
১২/১৫ = ০.৮
৫/৬ = ০.৮৩
১১/১৬ = ০.৬৯
১৭/২১ = ০.৮১
৪৮.
Log2(1/32) এর মান কত?
  1. (1/25)
  2. (1/5)
  3. - 5
  4. - (1/5)
ব্যাখ্যা
প্রশ্ন: Log2(1/32) এর মান কত?

সমাধান: 
 Log2(1/32)
= Log2(1/25)
= Log22- 5
= - 5Log22
= - 5 × 1
= - 5
৪৯.
(4x2 - 16) এবং (6x2 + 24x + 24) এর গ.সা.গু-
  1. x + 2
  2. x + 4
  3. x - 2
  4. 2(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (4x2 - 16) এবং (6x2 + 24x + 24) এর গ.সা.গু-

সমাধান: 
১ম রাশি = 4x2 - 16
= 4(x2 - 4)
= 4(x2 - 22)
= 4(x + 2)(x - 2) 

২য় রাশি = 6x2 + 24x + 24
=6(x2 + 4x + 4)
= 6(x2 + 2.x.2 + 22)
=6(x + 2)2
= 6(x + 2)(x + 2)

(4x2 - 16) এবং (6x2 + 24x + 24) এর গ.সা.গু = 2(x + 2)
৫০.
ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১২ - ১/২০) অংশ
= ১/৩০ অংশ 

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে 
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে 
৫১.
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত মিটার?
  1. ১.৫
  2. ২.৫
  3. ৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত?

সমাধান: 
ধরি,
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার

∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ২.৫৬ × ১.২৫ × ক
= ৩.২ক ঘনমিটার

আমরা জানি,
১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার

প্রশ্নমতে,
৩.২ক = ৮
 ক = ৮/৩.২
ক = ২.৫ মিটার
৫২.
5x + 8.5x + 16.5x = 1 হলে x এর মান কত?
  1. - 1
  2. 3
  3. - 2
  4. - (1/2)
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 8.5x + 16.5x = 1 হলে x এর মান কত?

সমাধান:
5x + 8.5x + 16.5x = 1
⇒ 5x(1 + 8 + 16) = 1
⇒ 5x. 25 = 1
⇒ 5x.52 = 1
⇒ 5x + 2 = 50
⇒ x + 2 = 0
∴ x = - 2
৫৩.
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪, পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ৩৬ টাকা
  2. ১২ টাকা
  3. ৭২ টাকা
  4. ৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪,  পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?

সমাধান: 
পনির : তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন : রবিন = ৫ : ৪ = ১৫ :  ১২ 
পনির : তপন : রবিন = ২০ : ১৫ : ১২

পনিরের আয় = ২০ক 
তপনের আয় = ১৫ক 
রবিনের আয় = ১২ ক 

প্রশ্নমতে,
২০ক = ১২০
ক = ১২০/২০
ক = ৬

রবিনের আয় = ১২ × ৬ = ৭২ টাকা
৫৪.
যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?
  1. {3, 18, 30}
  2. {3, 5, 15, 18, 20, 30 }
  3. { 5, 15, 20}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?

সমাধান:
A = {5, 15, 20, 30} 
B = {3, 5, 15, 18, 20}

A ∩ B = {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
={5, 15, 20}
৫৫.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থঃ কোণ তিনটির সমষ্টি কত ?
  1. ১৮০°
  2. ১৫০°
  3. ২৭০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থঃ কোণ তিনটির সমষ্টি কত ?
 
সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2( a + b + c)
= 2 × 180°
= 360°

∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রি
৫৬.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. ব্রাসেলস
  4. ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB):
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়। 
- এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী:
- EU অঞ্চলে ECB একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করে।
- EU অঞ্চলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে।
- নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে।
- ইউরো নোট ইস্যু ও সরবরাহ করে।
- ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ ইত্যাদি।

অন্যদিকে,
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে EU - এর সদস্য দেশ ২৭টি।

উৎস: ECB ও EU ওয়েবসাইট।
৫৭.
মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী?
  1. ১০ নং
  2. ৯ নং
  3. ৭ নং
  4. ৮ নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী।
- নৌ-বাহিনীর অধীনে ছিল: ১০ নং সেক্টর (সকল নদী ও -বঙ্গোপসাগর)।
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।

অন্যদিকে -
- চট্টগ্রাম: ১নং সেক্টর,
- ঢাকা: ২ নং সেক্টর,
- রংপুর: ৬ নং সেক্টর,
- রাজশাহী: ৭ নং সেক্টর,
- মুজিবনগর: ৮ নং সেক্টর,
- সুন্দরবন: ৯ নং সেক্টর।

উৎস: বাংলাপিডিয়া।
৫৮.
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ‘বুকের ভেতর আগুন’ এর রচয়িতা কে?
  1. বেগম নুরজাহান
  2. সেলিনা হোসেন
  3. জাহানারা ইমাম
  4. নীলিমা ইব্রাহীম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ‘বুকের ভেতর আগুন’ এর রচয়িতা - জাহানারা ইমাম

বুকের ভেতর আগুন:
- এটি জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
- এটি ১৯৯০ সালে প্রকাশিত হয়।
- এখানে রংপুরের পীরগঞ্জের কথা উল্লেখ আছে।
- উল্লেখযোগ্য চরিত্র: নান্টু, শান্টু, মোহন।

• জাহানারা ইমাম:
- তিনি অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে  জন্মগ্রহণ করেন।
- তিনি শহিদ জননী হিসেবে খ্যাত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'।
- 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটি'র আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।
- পরবর্তীতে সেখান থেকে ঢাকায় এনে তাঁকে সমাহিত করা হয়।

• তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্য জীবন,
- বুকের ভিতর আগুন,
- শেক্সপিয়রের ট্রাজেডি,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- ক্যান্সারের সঙ্গে বসবাস,
- প্রবাসের দিনগুলি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ; বাংলাপিডিয়া; 'বুকের ভেতর আগুন' উপন্যাস, জাহানারা ইমাম।
৫৯.
New Development Bank এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ৮টি
  2. ৫টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- এনডিবি 'আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।'

উৎস: New Development Bank ওয়েবসাইট।
৬০.
২০ জুলাই ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
  1. সিলেটের মনিপুরি শাড়ী
  2. নাটোরের কাঁচাগোল্লা
  3. বাংলাদেশের শীতলপাটি
  4. বগুড়ার দই
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।

বাংলাদেশের GI পণ্য সমূহ:
- বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।
- এরপর একে একে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশি কালিজিরা, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, ইলিশ, বাগদা চিংড়িসহ ১৭টি পণ্য জিআই সনদ পায়।

উল্লেখ্য,
- ২০ জুলাই ২০২৩ তারিখে ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শীতলপাটি। 

উৎস: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর, শিল্প মন্ত্রনালয়। [লিঙ্ক] 
৬১.
১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. খুলনা
  3. চট্টগ্রাম
  4. ঢাকা
ব্যাখ্যা
‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর:
- ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর খুলনায় অবস্থিত।
- এখানে আছে বাঙালির মুক্তি, স্বাধীনতার স্পৃহা আর মুক্তিযুদ্ধকালের সবচেয়ে মর্মন্তুদ পর্বের অসংখ্য নিদর্শন।
- সেগুলোর সামনে দাঁড়ালে দর্শনার্থীর চোখে ভেসে ওঠে বাংলাদেশ রাষ্ট্রের জন্মমুহূর্তের যন্ত্রণার দিনগুলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের উৎসাহে ২০১৪ সালের ১৭ মে খুলনায় এই জাদুঘর যাত্রা শুরু করে।
- ২০১৫ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরের ২৬ সাউথ সেন্ট্রাল রোডের দ্বিতল একটি বাড়ি উপহার দেন।
- সংস্কারের পর ২০১৬ সালের ২৬ মার্চ সেই বাড়িতে স্থানান্তর হয় জাদুঘরটি।
- ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতনের নিদর্শন সংরক্ষণ, বধ্যভূমি ও গণকবর-সংক্রান্ত তথ্যভান্ডার গড়ে তোলা, গণকবর ও বধ্যভূমি চিহ্নিত করা এবং গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছে তারা।

উৎস: ২৭ মার্চ ২০১৯, প্রথম আলো।
৬২.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন?
  1. ৫৮ (২)
  2. ৬২ (১)
  3. ৬৪ (১)
  4. ৪৮ (১)
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয়।
- এটি একটি সংবিধিবদ্ধ পদ। 
- বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৩.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
  1. নরওয়ে
  2. ইতালি
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ডেনমার্ককে বোঝায়।
- সাধারণত, যখন এই অন্যান্য অঞ্চলগুলিকে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কে যুক্ত করা হয়, তখন গ্রুপটিকে 'নর্ডিক দেশ' বলা হয়।
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

উৎস: Britannica.
৬৪.
২০২৪ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রোম
  2. প্যারিস
  3. মঙ্কো
  4. টোকিও
ব্যাখ্যা
অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৬৫.
পৃথিবীর জনসংখ্যা বর্তমানে কত?
  1. ৭৮৭.৫০ কোটি
  2. ৭৮৫.৫০ কোটি
  3. ৮০৪.৫০ কোটি
  4. ৭৯৫.৪০ কোটি
ব্যাখ্যা
বর্তমানে পৃথিবীর জনসংখ্যা:
- ২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পেরিয়ে গেছে।
- বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ৮০৪.৫০ কোটি।
- যেখানে মাত্র ২২০ বছর আগে বিশ্বের জনসংখ্যা ছিল মাত্র ১০০ কোটি।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রাক্কলন বলছে, খুব শিগগিরই ৯০০ কোটি পেরিয়ে হাজার কোটিতে পৌঁছাবে।

উৎস: Worldometer. [link]
৬৬.
সুয়েজখাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে?
  1. এশিয়া ও অস্ট্রেলিয়া
  2. আমেরিকা ও আফ্রিকা
  3. ইউরোপ ও আমেরিকা
  4. এশিয়া ও আফ্রিকা
ব্যাখ্যা
সুয়েজ খাল: 
- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর। 
- সুয়েজ খাল খনন শুরু হয় ১৮৫৯ সালে। 
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে ১৮৬৯ সালে। 
- সুয়েজ খালের দৈর্ঘ্য ১৯৩ কি.মি। 
- সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে ১৯৫৬ সালের জুলাই মাসে। 
- সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। 
- সুয়েজ খাল পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে। 

উৎস: ব্রিটানিকা।
৬৭.
মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?
  1. হেলসিংকি
  2. উলানবাটোর
  3. সানা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
রাজধানী:
- মিয়ানমারের রাজধানী নাইপিদো।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।
- ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি।
- ইয়েমেনের রাজধানী সানা।

উৎস: Britannica.
৬৮.
Sustainable Development Goal এর মেয়াদ শেষ হবে কবে?
  1. ৩০ জুন ২০৩০
  2. ৩১ ডিসেম্বর ২০৩০
  3. ০১ জানুয়ারি ২০৩০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goal):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৯.
পদ্মা সেতুর প্রস্থ কত?
  1. ১৮.১০ মিটার
  2. ১৮.২০ মিটার
  3. ১৮.১৫ মিটার
  4. ১৮.৩০ মিটার
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার ।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: i) ২৫ জুন, ২০২২, The Daily Star বাংলা।
         ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৭০.
ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে?
  1. ৩০ অক্টোবর ২০১৭
  2. ৩০ জুন ২০১৭
  3. ৩১ ডিসেম্বর ২০১৮
  4. ৩০ অক্টোবর ২০১৮
ব্যাখ্যা
৭ই মার্চের ভাষণ:
- ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেয়।
- উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।
- এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
- ভাষণে মূলত চার দফা দাবি তোলা হয়:
১। মার্শাল ল প্রত্যাহার,
২। সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
৩। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
৪। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ।
- বিশ্ব ইতিহাসে যে ভাষণগুলো বিখ্যাত হয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণটি সেগুলোর অন্যতম।
- বিশিষ্ট ইতিহাসবিদ Jacob F. Field এর বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা 'We shall Fight on the beaches: The Speeches that Inspired History' শীর্ষক গ্রন্থে বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি স্থান পেয়েছে।
- ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে 'World's Documentary Heritage' এর মর্যাদা দিয়ে 'International Memory of the World Register'- এ অর্ন্তভুক্ত করেছে।
- বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে  ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: i) সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাদেশ আওয়ামী লীগ ওয়েবসাইট।