পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন১৪১
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪১ প্রশ্ন

.
চর্যাপদে কোন কবির রচিত কোনো পদ পাওয়া যায়নি?
  1. ক) ডোম্বীপা
  2. খ) তন্ত্রীপা
  3. গ) চাটিল্লপা
  4. ঘ) জয়নন্দীপা
সঠিক উত্তর:
খ) তন্ত্রীপা
উত্তর
সঠিক উত্তর:
খ) তন্ত্রীপা
ব্যাখ্যা

তন্ত্রীপা - চর্যাপদের ২৫ নং পদটি রচনা করেন। তন্ত্রীপা সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় না।
ড. মুহম্মদ শহীদুল্লাহ তার 'বাংলা সাহিত্যের কথা' গ্রন্থে বলেন, ''তন্ত্রীপাদের পদটি বৌদ্ধগানের খন্ডিত অংশে থাকায় আমরা তাহা পাই নাই।''
অন্যদিকে, ডোম্বীপা - চার্যাপদের ১৪ নং, চাটিল্লপা - ৫নং ও জয়নন্দী পা - ৪৬ নং পদ রচনা করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
  1. ক) পাল
  2. খ) সেন
  3. গ) মোগল
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ক) পাল
উত্তর
সঠিক উত্তর:
ক) পাল
ব্যাখ্যা
ধারনা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। সে হিসেবে পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'ভাড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
  1. ক) মনসামঙ্গল কাব্যে
  2. খ) অন্নদামঙ্গল কাব্যে
  3. গ) চন্ডীমঙ্গল কাব্যে
  4. ঘ) ধর্মমঙ্গল কাব্যে
সঠিক উত্তর:
গ) চন্ডীমঙ্গল কাব্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্ডীমঙ্গল কাব্যে
ব্যাখ্যা
ভাড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় চন্ডীমঙ্গল কাব্যে। এছাড়াও কালকেতু, ফুল্লরা, মুরালি শীল চরিত্র গুলোও চন্ডীমঙ্গল কাব্যের।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্মৃতি ৭১' এর পরিচালক কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) তারেক মাসুদ
  3. গ) মােরশেদুল ইসলাম
  4. ঘ) তানভীর মােকাম্মেল
সঠিক উত্তর:
ঘ) তানভীর মােকাম্মেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তানভীর মােকাম্মেল
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্মৃতি ৭১' এর পরিচালক তানভীর মােকাম্মেল।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
অন্য ঘরে অন্য স্বর - কোন ধরনের গ্রন্থ?
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) মুক্তিযুদ্ধমূলক প্রবন্ধ
  4. ঘ) গল্পগ্রন্থ
সঠিক উত্তর:
ঘ) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ -
অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম ইত্যাদি।
তার অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের গল্পগুলো ১৯৬৫ - ১৯৭৫ সালের মধ্যে রচিত।
এই গ্রন্থের উল্লেখযোগ্য গল্প - নিরুদ্দেশ যাত্রা, উৎসব, ফেরারী, প্রতিশোধ, অন্য ঘরে অন্য স্বর ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
শাহ আবদুল করিম রচিত গ্রন্থ-
  1. ক) ধলমেলা
  2. খ) সারাদুপুর
  3. গ) জীবন সঙ্গীত
  4. ঘ) নতুন সকাল
সঠিক উত্তর:
ক) ধলমেলা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধলমেলা
ব্যাখ্যা

বাউল সম্রাট শাহ আবদুল করিম রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ -
- ধলমেলা,
- কালনীর ঢেউ (১৯৮১),
- ভাটির চিঠি (১৯৯৮)।
- গণসংগীত
- আফতাব সংগীত ইত্যাদি।
সারা দুপুর - কাব্যের রচয়িতা আহসান হাবীব এবং নতুন সকাল - উপন্যাসের রচয়িতা সিকান্দার আবু জাফর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ড. মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় প্রকাশিত শিশু পত্রিকাটির নাম কি?
  1. ক) সংবাদ রত্নাবলী
  2. খ) সাহিত্য
  3. গ) সংবাদ পূর্ণ চন্দ্রোদয়
  4. ঘ) আঙুর
সঠিক উত্তর:
ঘ) আঙুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আঙুর
ব্যাখ্যা

‘আঙুর' একটি মাসিক শিশু পত্রিকা। সম্পাদক ড. মুহম্মদ শহীদুল্লাহ। প্রথম সংখ্যা প্রকাশিত হয় নভেম্বর ১৯২০ সালে।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা - সংবাদ রত্নাবলী (১৮৩২)।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকা - সংবাদ পূর্ণচন্দ্রোদয় (১৮৩৫)।
সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত পত্রিকা - সাহিত্য (১৮৯০)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
‘বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়কের নাম কি
  1. ক) ইমাম হােসেন
  2. খ) সীমার
  3. গ) ইমাম হাসান
  4. ঘ) এজিদ
সঠিক উত্তর:
ঘ) এজিদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এজিদ
ব্যাখ্যা

ডক্টর আবুল আহসান চৌধুরীর একটা কলাম থেকে -
"এজিদই ‘বিষাদ-সিন্ধু’র প্রধান চরিত্র। তার কামনা-বাসনাকে কেন্দ্র করেই এই উপন্যাসের সূচনা এবং তার শোচনীয় বিপর্যয়েই এই কাহিনীর সমাপ্তি। তার কর্মকাণ্ডকে অবলম্বন করেই ‘বিষাদ-সিন্ধু’র কাহিনী পল্লবিত হয়ে উঠেছে। লেখক এজিদ চরিত্র-চিত্রণে যতটা আন্তরিক ও মনোযোগী, অন্য চরিত্র অঙ্কনে ততখানি নিবিষ্ট হতে পারেননি। রিপুশাসিত রক্ত-মাংসের একজন মানুষের প্রকৃতি, প্রবণতা ও বাস্তবতা নিয়ে এজিদ চরিত্রটি উপস্থাপিত। এ-প্রসঙ্গে মুনীর চৌধুরীর বিশ্লেষণ স্মরণীয় : ‘গ্রন্থের সর্বাপেক্ষা স্পষ্ট এবং প্রদীপ্ত চরিত্র এজিদের। তার চিন্তায়-আচরণে, আবেগে-অভিব্যক্তিতে এমন একটা দৃঢ় গাঢ় ঔজ্জ্বল্য আছে যে অন্যান্য চরিত্র তার পাশে নিতান্ত মর্যাদাহীন বলে মনে হয়। নীতিবিদের দৃষ্টিতে এজিদের ক্রিয়াকর্ম যত গর্হিত ও অভিশপ্ত বিবেচিত হোক না কেন, চরিত্র বিচারের সাহিত্যিক মানদণ্ডে এজিদের মতো প্রাণময় পূর্ণাবয়ব পুরুষ সমগ্র উপন্যাসে দ্বিতীয়টি নেই। এজিদ পাপী, ধর্মদ্রোহী এবং ইন্দ্রিয়পরবশ। কিন্তু এজিদের পাপের প্রকৃতি অসামান্য, তার বিকাশ প্রলয়ঙ্করী, তার পরিণাম যেমন ভয়াবহ, তেমনি শোকাবহ।’"

ইমাম হোসেন প্রথম পর্ব তথা মহরম পর্বেই মৃত্যুবরণ করেন। পরবর্তী দুই পর্বের নাম - উদ্ধার পর্ব এবং এজিদ বধ।

বিষাদ সিন্ধুর - কাহিনীতে এন্টি-এস্টাবলিশমেন্টের চেতনা মূলত মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের অনুকরণে করেছেন।
ইতিহাস মিশ্রিত এই উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত ‘শঙ্খমালা’ হলাে-
  1. ক) রূপকথার চরিত্র
  2. খ) রােমান্টিক কবিকল্পনা
  3. গ) পূর্বপরিচিতা নারী
  4. ঘ) কবির জীবনদেবতা
সঠিক উত্তর:
খ) রােমান্টিক কবিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
খ) রােমান্টিক কবিকল্পনা
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন' কাব্যের একটি কবিতা ‘শঙ্খমালা’ (কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে/ সে কে এক নারী এসে ডাকিল আমারে)। এতে কবির রোমান্টিক কল্পনা প্রকাশিত হয়েছে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
‘চাষাভুষার কাব্য' কাব্যের রচয়িতা--
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
ক) নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
নির্মলেন্দু গুণের কাব্য- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০), না প্রেমিক না বিপ্লবী (১৯৭২), বাংলার মাটি বাংলার জল (১৯৭৮), চাষাভুষার কাব্য (১৯৮১) ইত্যাদি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির রচয়িতা-
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) গোলকনাথ শর্মা
  3. গ) হরপ্রসাদ রায়
  4. ঘ) রামরাম বসু
সঠিক উত্তর:
ঘ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রামরাম বসু
ব্যাখ্যা
রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। লিপিমালা - তাঁর আরেকটি গ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
  1. ক) বিয়োগান্তক উপন্যাস
  2. খ) সামাজিক উপন্যাস
  3. গ) ঐতিহাসিক উপন্যাস
  4. ঘ) রোমান্সমূলক উপন্যাস
সঠিক উত্তর:
ঘ) রোমান্সমূলক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোমান্সমূলক উপন্যাস
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)।
উপন্যাসের চরিত্র - কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।
কাপালিক পালিতা কন্যা কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিয়ে এবং সমাজ বন্ধনের দ্বন্দ্বই এ উপন্যাসের মূল কাহিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'চাঁদের পাহাড়' উপন্যাসে রচয়িতা-
  1. ক) রিজিয়া রহমান
  2. খ) অক্ষয়কুমার বড়াল
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

চাঁদের পাহাড় - উপন্যাসটি রচনা করেছেন - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি ১৯৩৭ সালে প্রথম প্রকাশিত হয়।
উপন্যাসটির ভূমিকায় লেখক নিজে বলেছেন -
"চাঁদের পাহাড় কোনও ইংরিজি উপন্যাসের অনুবাদ নয়, বা ঐ শ্রেণীর কোনও বিদেশী গল্পের ছায়াবলম্বনে লিখিত নয়। এই বইয়ের গল্প ও চরিত্র আমার কল্পনাপ্রসূত।
তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৌগলিক সংস্থান ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনাকে প্রকৃত অবস্থান অনুযায়ী করবার জন্য আমি স্যার এইচ. এইচ. জনস্টন, রোসিয়া ফরব্‌স্‌ প্রভৃতি কয়েকজন বিখ্যাত ভ্রমণকারীর গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি।
প্রসঙ্গক্রমে বলতে পারি যে, এই গল্পে উল্লিখিত রিখটারস্‌ভেল্ড পর্বতমালা মধ্য-আফ্রিকার অতি প্রসিদ্ধ পর্বতশ্রেণী, এবং ডিঙ্গোনেক ( রোডেসিয়ন মনস্টার ) ও বুনিপের প্রবাদ জুজুল্যাণ্ডের বহু আরণ্যঅঞ্চলে আজও প্রচলিত।"

তাঁর রচিত আরো কয়েকটি উপন্যাস - পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩১), দৃষ্টিপ্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৮), ইছামতী ইত্যাদি।
উৎসঃ চাঁদের পাহাড় - উপন্যাস, বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৬৫
  3. গ) ১৮৫৯
  4. ঘ) ১৮৬১
সঠিক উত্তর:
ঘ) ১৮৬১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৬১
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'। এটি প্রকাশিত হয় ১৮৬১ সালে।
এটি পাশ্চাত্য মহাকাব্যের মত বীররসাশ্রিত। কাব্যের শুরুতেই দেবী বন্দনায় কবি বলেছেন - 'গাইব, মা, বীর রসে ভাসি, মহাগীত'। কিন্তু শেষ পর্যন্ত করুণরসই প্রধান্য পেয়েছে।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
  1. ক) শেষপ্রশ্ন
  2. খ) শেষকথা
  3. গ) শেষদিন
  4. ঘ) শেষলেখা
সঠিক উত্তর:
ঘ) শেষলেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেষলেখা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য- শেষলেখা (১৯৪১)।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস শেষপ্রশ্ন (১৯৩১)।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প- শেষকথা।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
  1. ক) ছায়ানট
  2. খ) চক্রবাক
  3. গ) রুদ্রমঙ্গল
  4. ঘ) বালুচর
সঠিক উত্তর:
ঘ) বালুচর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালুচর
ব্যাখ্যা
পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ বালুচর (১৯৩০)। আর বাকিগুলো কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৭.
নিচের কোনটি সঠিক?
  1. ক) অ + ই = ঐ
  2. খ) অ + উ = ঔ
  3. গ) কোনটিই নয়
  4. ঘ) ক + খ
সঠিক উত্তর:
ঘ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক + খ
ব্যাখ্যা
ঐ, ঔ- এ দুটি দ্বিস্বর বা যুগ্ন স্বরধ্বনির প্রতীক। এই দুটি স্বর নিম্নোক্ত উপায়ে গঠিত -
অ + ই = ঐ,
অ + উ = ঔ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
'জেনানা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বনিতা
  2. খ) অবলা
  3. গ) শর্বরী
  4. ঘ) মরদ
সঠিক উত্তর:
ঘ) মরদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মরদ
ব্যাখ্যা
মরদ শব্দের অর্থ পুরুষ।
আর 'জেনানা' শব্দের সমার্থক শব্দ গুলো হলো- নারী, রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনীনারী রামা, বামা, মেয়ে, ললনা, মানবী, মানবিকা, কামিনী, আওরত, জেনানা, যোষা, জনি, বালা, বনিতা, ভামিনী, শর্বরী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন।
  1. ক) একটি গােপন কথা বলি
  2. খ) একটি গোপণীয় কথা বলি
  3. গ) একটি গুপ্ত কথা বলি
  4. ঘ) একটি গােপনীয় কথা বলি
সঠিক উত্তর:
ঘ) একটি গােপনীয় কথা বলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটি গােপনীয় কথা বলি
ব্যাখ্যা

√গুপ্ত + অনীয় = গােপনীয়, একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ যা একটি বিশেষণ পদ এবং বিশেষ্য পদ ‘কথা' কে বিশেষিত করছে।
গুপ্ত (উপাধি বিশেষ), গােপন প্রভৃতি বিশেষ্য পদ।
খ অপশনে গোপনীয় বানান ভুল।
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই ও বাংলা একাডেমি অভিধান অনুসারে।

২০.
'Delinquency' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) বরখাস্ত
  2. খ) অপরাধ
  3. গ) পঞ্চবার্ষিক
  4. ঘ) নিরপরাধ
সঠিক উত্তর:
খ) অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
খ) অপরাধ
ব্যাখ্যা
'Delinquency' শব্দের পারিভাষিক অর্থ- অপরাধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'তনয়া' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দুহিতা
  2. খ) সূতা
  3. গ) নন্দিনী
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
তনয়া শব্দের সমার্থক শব্দ- কন্যা, মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
'চিকামারা' কোন ধরনের শব্দ?
  1. ক) মৌলিক
  2. খ) রূঢ়ি
  3. গ) যোগরূঢ়
  4. ঘ) যৌগিক
সঠিক উত্তর:
ঘ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যৌগিক
ব্যাখ্যা
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে।
যেমন: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
'চৌচালা' কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) দ্বিগু
  3. গ) কর্মধারয়
  4. ঘ) সংখ্যাবাচক দ্বন্দ্ব
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি
ব্যাখ্যা
পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালেন তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
যেমন- দশগজি, চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা, চারহাতি, তেপায়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৪.
'খ্রিষ্টাব্দ' শব্দটি কোন কোন ভাষার শব্দের মিশ্রণ?
  1. ক) ইংরেজি ও তৎসম
  2. খ) ইংরেজি ও বাংলা
  3. গ) ইংরেজি ও ফারসি
  4. ঘ) ইংরেজি ও আরবি
সঠিক উত্তর:
ক) ইংরেজি ও তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংরেজি ও তৎসম
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য মিশ্র শব্দঃ
- রাজা-বাদশা (তৎসম + ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি),
- হেড-মৌলভি (ইংরেজি + ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম),
- খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম),
- ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি),
- পকেটমার (ইংরেজি + বাংলা),
- চৌহদ্দি (ফারসি + আরবি) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৫.
নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
  1. ক) ফ
  2. খ) ঠ
  3. গ) হ
  4. ঘ) ড
সঠিক উত্তর:
গ) হ
উত্তর
সঠিক উত্তর:
গ) হ
ব্যাখ্যা
হ, ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলো ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৬.
'শুদ্ধোদন' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) শুদ্ধ + ওধন
  2. খ) শুদ্ধি + ওধন
  3. গ) শুদ্ধ + ওদণ
  4. ঘ) শুদ্ধ + ওদন
সঠিক উত্তর:
ঘ) শুদ্ধ + ওদন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শুদ্ধ + ওদন
ব্যাখ্যা
কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন-
কুল + অটা = কুলটা,
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
অন্য + অন্য = অন্যান্য,
মার্ত + অণ্ড = মার্তণ্ড,
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৭.
'জলদ' কোন সমাসের উদাহরণ?
  1. ক) অলুক তৎপুরুষ
  2. খ) উপপদ তৎপুরুষ
  3. গ) ষষ্ঠী তৎপুরুষ
  4. ঘ) তৃতীয়া তৎপুরুষ
সঠিক উত্তর:
খ) উপপদ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
খ) উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন-
জলে চলে যা = জলচর,
জল দেয় যে = জলদ,
পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৮.
'কল কল' কোন ধরনের অব্যয়?
  1. ক) অনন্বয়ী
  2. খ) অনুসর্গ
  3. গ) সমুচ্চয়ী
  4. ঘ) অনুকার
সঠিক উত্তর:
ঘ) অনুকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুকার
ব্যাখ্যা
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন-
স্রোতের ধ্বনি- কল কল,
বজ্রের ধ্বনি- কড় কড়,
বাতাসের গতি- শন শন,
নূপুরের আওয়াজ- রুম ঝুম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৯.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) নারীত্ব
  2. খ) কৃতিত্ব
  3. গ) ব্যক্তিত্ব
  4. ঘ) সতিত্ব
সঠিক উত্তর:
ঘ) সতিত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সতিত্ব
ব্যাখ্যা
সতিত্ব বানানটি ভুল। এর শুদ্ধ রূপ হবে- সতীত্ব।
উৎস: বাংলা একাডেমী অভিধান।
৩০.
'Season of mists and mellow fruitfulness, Close bosom-friend of the maturing sun' is an example of -
  1. ক) Alliteration
  2. খ) Apostrophe
  3. গ) Assonance
  4. ঘ) Archaism
সঠিক উত্তর:
খ) Apostrophe
উত্তর
সঠিক উত্তর:
খ) Apostrophe
ব্যাখ্যা
Apostrophe: An address to someone absent or something abstract as if the person or the thing were present.
''Season of mists and mellow fruitfulness, Close bosom-friend of the maturing sun''.
Here, the speaker addresses the personified ''Autumn'' throughout the poem. It is an example of expanded apostrophe.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
৩১.
''Poetry is a spontaneous overflow of powerful feelings'' is stated by-
  1. ক) William Wordsworth
  2. খ) William Blake
  3. গ) S. T. Coleridge
  4. ঘ) William Somerset Maugham
সঠিক উত্তর:
ক) William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
ক) William Wordsworth
ব্যাখ্যা
''Poetry is a spontaneous overflow of powerful feelings'' is stated by William Wordsworth.
Other famous quotes of Wordsworth:
- Child is the father of the man.
- Nature never did betray the heart that loved her.
Source: History of English Literature by Dr. Sheetal Gosh
৩২.
Which is the main literary feature of the Jacobean Period?
  1. ক) Elegance of Elizabethan verse remains
  2. খ) Renaissance spirit remains
  3. গ) Poetry dominated literary scene
  4. ঘ) Satiric art ends
সঠিক উত্তর:
খ) Renaissance spirit remains
উত্তর
সঠিক উত্তর:
খ) Renaissance spirit remains
ব্যাখ্যা
Main literary features of the Jacobean Period are-
1) Renaissance spirit remains
2) Elegance of Elizabethan verse disappear
3) Drama dominated literary scene
4) Satiric art begins
5) English language develops further
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৩.
Find the odd man out.
  1. ক) Christopher Marlowe
  2. খ) Alfred Tennyson
  3. গ) John Stuart Mill
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
ক) Christopher Marlowe
ব্যাখ্যা
Alfred Tennyson and John Stuart Mill are the writers from 'The Victorian Period'.
Christopher Marlowe is a writer from 'The Renaissance Period'.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩৪.
Which of the following authors wrote 'Women in Love'?
  1. ক) P. B. Shelley
  2. খ) Charles Dickens
  3. গ) D. H. Lawrence
  4. ঘ) G. B. Shaw
সঠিক উত্তর:
গ) D. H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
গ) D. H. Lawrence
ব্যাখ্যা
D.H. Lawrence, in full David Herbert Lawrence was an English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.
His novels 'Sons and Lovers' (1913), 'The Rainbow' (1915) and 'Women in Love' (1920) made him one of the most influential English writers of the 20th century.
He also wrote - The White Peacock, Lady Chatterley's Lover, Kangaroo etc.
Source: Britannica
৩৫.
The pious are always happy as they know absolute happiness is not possible in the world. What type of part of speech is Pious?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
When adjective refers to any class, it becomes noun.
৩৬.
When the boys were throwing stones, one of the frogs rose its head up. What type of part of speech is ‘up’?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
Here ‘up’ is modifying the verb- rose. So, it is an adverb.
৩৭.
Which is the correct one?
  1. ক) He has got a cough.
  2. খ) He has got headache.
  3. গ) He is in temper.
  4. ঘ) He took short sleep.
সঠিক উত্তর:
ক) He has got a cough.
উত্তর
সঠিক উত্তর:
ক) He has got a cough.
ব্যাখ্যা
Cough, headache, temper, short sleep সবগুলোর পূর্বে a বসার কথা ছিল। সেই সূত্রে a) সঠিক।
৩৮.
Which is the feminine form of 'bachelor'?
  1. ক) spinster
  2. খ) belle
  3. গ) bride
  4. ঘ) lass
সঠিক উত্তর:
ক) spinster
উত্তর
সঠিক উত্তর:
ক) spinster
ব্যাখ্যা
Bachelor = অবিবহিত পুরুষ
Spinster/Maid = অবিবাহিত স্ত্রীলোক
Belle = সুন্দর স্ত্রীলোক
Bride = কনে
Lass = বালিকা
৩৯.
Cholera results ____ water pollution.
  1. ক) in
  2. খ) from
  3. গ) to
  4. ঘ) about
সঠিক উত্তর:
খ) from
উত্তর
সঠিক উত্তর:
খ) from
ব্যাখ্যা
result from অর্থ উৎপন্ন হওয়া। result in অর্থ পর্যবসিত হওয়া।
৪০.
A gerund works as-
  1. ক) a noun
  2. খ) an adjective
  3. গ) an adverb
  4. ঘ) a participle
সঠিক উত্তর:
ক) a noun
উত্তর
সঠিক উত্তর:
ক) a noun
ব্যাখ্যা
When Verb+ing works as a noun, it is called gerund. So, a gerund works as a noun.
৪১.
‘with an eye to’ means–
  1. ক) with a view to
  2. খ) because of
  3. গ) in view of
  4. ঘ) in one’s own way
সঠিক উত্তর:
ক) with a view to
উত্তর
সঠিক উত্তর:
ক) with a view to
ব্যাখ্যা
with an eye to = উদ্দেশ্যে,
with a view to = উদ্দেশ্যে,
because of অর্থ কারণে,
in view of অর্থ বিবেচনায়,
in one’s own way অর্থ স্বেচ্ছায়।
৪২.
You may sit wherever you like. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Independent Clause
সঠিক উত্তর:
গ) Adverb Clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb Clause
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার স্থান বুঝানোর কারণে Adverb Clause of Place.
৪৩.
What is the singular form of referenda?
  1. ক) referendum
  2. খ) referendam
  3. গ) referendix
  4. ঘ) referend
সঠিক উত্তর:
ক) referendum
উত্তর
সঠিক উত্তর:
ক) referendum
ব্যাখ্যা
No explanation added.
৪৪.
An industrious boy will shine in life. (Make it Complex)
  1. ক) A boy will shine in life as he is industrious.
  2. খ) The boy who is industrious will shine in life.
  3. গ) A boy is industrious as he will shine in life.
  4. ঘ) The boy will shine in life if he becomes industrious.
সঠিক উত্তর:
খ) The boy who is industrious will shine in life.
উত্তর
সঠিক উত্তর:
খ) The boy who is industrious will shine in life.
ব্যাখ্যা
Simple এ Adjective + Noun থাকলে Complex এ Noun+ who/ which/ that+ be + Adjective বসে।
৪৫.
Jim and Della sacrificed their dearest possessions in order to buy nice Christmas presents for each other. (Make it compound)
  1. ক) Jim and Della sacrificed their dearest possessions and they buy nice Christmas presents for each other.
  2. খ) Jim and Della sacrificed their dearest possessions and they bought nice Christmas presents for each other.
  3. গ) Jim and Della wanted to buy nice Christmas presents for each other and so they sacrificed their dearest possessions.
  4. ঘ) Jim and Della want to buy nice Christmas presents for each other and so they sacrificed their dearest possessions.
সঠিক উত্তর:
গ) Jim and Della wanted to buy nice Christmas presents for each other and so they sacrificed their dearest possessions.
উত্তর
সঠিক উত্তর:
গ) Jim and Della wanted to buy nice Christmas presents for each other and so they sacrificed their dearest possessions.
ব্যাখ্যা
to/ in order to = তে, উদ্দেশ্যে -- and so/ and therefore = এবং তাই
[Clause গুলো উল্টে যাবে এবং প্রথম Clause এ ‘want to’ যোগ হবে।]
৪৬.
Which sentence is the correct one?
  1. ক) None but the graduates is allowed to apply for the post.
  2. খ) Neither the sun nor the moon are visible.
  3. গ) Not only Kamal but also his friends were invited on the occasion yesterday.
  4. ঘ) Either he or his friends has created this chaos.
সঠিক উত্তর:
গ) Not only Kamal but also his friends were invited on the occasion yesterday.
উত্তর
সঠিক উত্তর:
গ) Not only Kamal but also his friends were invited on the occasion yesterday.
ব্যাখ্যা
Either.. or, Neither...nor, not only....... but also দিয়ে ২টি Subject জোড়া লাগলে শেষেরটি অনুযায়ী Verb বসে।
৪৭.
Which is the antonym of 'Stiff'-
  1. ক) Rigid
  2. খ) Inflexible
  3. গ) Hard
  4. ঘ) Meek
সঠিক উত্তর:
ঘ) Meek
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Meek
ব্যাখ্যা
Stiff = কঠিন,
Rigid = কঠিন,
Inflexible = অনমনীয়,
Hard = কঠিন,
Meek= নম্র।
৪৮.
“Sterile” is synonymous to -
  1. ক) Barren
  2. খ) Fertile
  3. গ) Productive
  4. ঘ) Muddy
সঠিক উত্তর:
ক) Barren
উত্তর
সঠিক উত্তর:
ক) Barren
ব্যাখ্যা
Sterile = উষর, বন্ধ্যা, barren= উষর, বন্ধ্যা, fertile =উর্বর, productive= উৎপাদনশীল, meek= নম্র
৪৯.
Which is not synonymous to 'Gloomy'?
  1. ক) Dark
  2. খ) Dim
  3. গ) Obscure
  4. ঘ) Delighted
সঠিক উত্তর:
ঘ) Delighted
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Delighted
ব্যাখ্যা
Gloomy = বিষণ্ণ
Dark = অন্ধকার
Dim = অনুজ্জ্বল
Obscure = দুর্বোধ্য
Delighted = আনন্দিত
৫০.
a এবং b উভয়েই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা?
  1. ক) 2a+b
  2. খ) 2b+a
  3. গ) 2(a+b)
  4. ঘ) a+b+1
সঠিক উত্তর:
গ) 2(a+b)
উত্তর
সঠিক উত্তর:
গ) 2(a+b)
ব্যাখ্যা
a = 1, 3, 5, ... এবং b = 1, 3, 5, ... হলে 2(a+b) সর্বদাই জোড় সংখ্য।
৫১.
কিছু টাকা বিনিয়োগ করার ৩ বছর পর দেখা যায় সুদ আসলের ৩/৮ অংশ। সুদের হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১২.৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
খ) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২.৫%
ব্যাখ্যা
ধরি,
আসল = ৮x টাকা
সুদ = ৮x এর ৩/৮ = ৩x টাকা
এখন,
৮x এর ৩ বছরের সুদ = ৩x টাকা
∴ ১ এর ১ বছরের সুদ = ৩x/(৮x × ৩) টাকা
∴ ১০০ এর ১ বছরের সুদ = (৩x × ১০০)/(৮x × ৩) টাকা = ১২.৫ টাকা
৫২.
bc + ca + ab = 0 হলে 1/a3 + 1/b3 + 1/c3 = ?
  1. ক) 3abc
  2. খ) 3(a2)(b2)(c2)
  3. গ) 3/abc
  4. ঘ) 3/(a2)(b2)(c2)
সঠিক উত্তর:
গ) 3/abc
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/abc
ব্যাখ্যা
bc+ca+ab = 0 হলে,
1/a + 1/b + 1/c = 0 [উভয়পক্ষকে abc দিয়ে ভাগ করে]
∴ 1/a3 + 1/b3 + 1/c3 = {(1/a)3 + (1/b)3 + (1/c)3 - 3 × 1/a × 1/b × 1/c} + 3 × 1/a × 1/b × 1/c
= (1/a + 1/b + 1/c) (1/a2 + 1/b2 + 1/c2 - 1/ab - 1/bc - 1/ca) + 3/abc
= 0 + 3/abc
= 3/abc
৫৩.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3 মিটার হলে এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 4√3 মিটার
  2. খ) 2√3 মিটার
  3. গ) 3 মিটার
  4. ঘ) 6 মিটার
সঠিক উত্তর:
ঘ) 6 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6 মিটার
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4√3 হলে ক্ষেত্রফল = √3/4 (4√3)2
আবার,
শীর্ষ হতে বিপরীত বাহুর দৈর্ঘ্য = h হলে ক্ষেত্রফল = 1/2 × 4√3 × h
∴ √3/4 (4√3)2 = 1/2 × 4√3 × h
∴ h = 6
৫৪.
বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত?
  1. ক) π
  2. খ) ২২/৭
  3. গ) ৭/২২
  4. ঘ) ২৩/৭
সঠিক উত্তর:
গ) ৭/২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭/২২
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস = ২r
এবং পরিধি = ২πr
= ২r × (২২/৭)
= ৪৪r/৭
∴ ব্যাস/পরিধি = ২r / (৪৪r/৭)
= ২r × (৭/৪৪r)
= ৭/২২
∴ ব্যাস ∶ পরিধি = ৭ ∶ ২২ = ৭/২২
৫৫.
১ সেন্টিমিটার = কত ইঞ্চি?
  1. ক) ০.৩৮৩৭
  2. খ) ০.৩৯৩৭
  3. গ) ০.৩৭৩৯
  4. ঘ) ০.৩৯০৭
সঠিক উত্তর:
খ) ০.৩৯৩৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৩৯৩৭
ব্যাখ্যা
২.৫৪ সেন্টিমিটার = ১ ইঞ্চি
∴ ১ সেন্টিমিটার = ১/২.৫৪ = ০.৩৯৩৭ ইঞ্চি
৫৬.
1/a0 = ?
  1. ক) 0
  2. খ) ∞
  3. গ) 1
  4. ঘ) অসংজ্ঞায়িত
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
a0 = a(n-n)
= an / an
= 1
∴ 1/a0 = 1/1
= 1
৫৭.
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৩∶১ এবং তাদের বয়সের সমষ্টি ১২০ বছর। ৫ বছর পর পুত্রের বয়স কত বছর হবে?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ২৫
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
খ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫
ব্যাখ্যা
বর্তমানে পুত্রের বয়স x হলে পিতার বয়স ৩x
∴ ৩x+x = ১২০
বা, x = ৩০
∴ x = ৩০
∴ পুত্রের বর্তমান বয়স = ৩০
এবং ৫ বছর পর পুত্রের বয়স = ৩০+৫ = ৩৫ বছর
৫৮.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/11
  2. খ) 1/2
  3. গ) 3/5
  4. ঘ) 6/11
সঠিক উত্তর:
ক) 5/11
উত্তর
সঠিক উত্তর:
ক) 5/11
ব্যাখ্যা
30 থেকে 40 পর্যন্ত,
মোট সংখ্যা n(S) = 11টি
মৌলিক সংখ্যা = 31, 37 অর্থাৎ, n(A) = 2টি
5 এর গুণিতক সংখ্যা = 30, 35, 40 অর্থাৎ, n(B) = 3টি
∴ মৌলিক অথবা 5 এর গুণিতক n(A∪B) = 2+3
= 5
∴ মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা P(A∪B) = n(A∪B) / n(S)
= 5/11
৫৯.
A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হলে A - B = ?
  1. ক) {5, 15, 20}
  2. খ) {3, 5, 15, 18, 20, 30}
  3. গ) {30}
  4. ঘ) {3, 18}
সঠিক উত্তর:
গ) {30}
উত্তর
সঠিক উত্তর:
গ) {30}
ব্যাখ্যা
A সেটে আছে কিন্তু B সেটে নাই এমন উপাদান নিয়ে A-B গঠিত
∴ A - B = 30
৬০.
sinθ = 3/5 এবং π/2 < θ < π হলে tanθ = ?
  1. ক) 3/4
  2. খ) 5/3
  3. গ) -(3/4)
  4. ঘ) -(4/5)
সঠিক উত্তর:
গ) -(3/4)
উত্তর
সঠিক উত্তর:
গ) -(3/4)
ব্যাখ্যা
ΔOAB -এ,
sinθ = 3/5 = OA/OB
∴ OB = √{ (AB)2 - (OA)2 }
= √{ 52 - 32 }
= 4
আবার,
২য় চতুর্ভাগে tanθ ঋণাত্মক
∴ tanθ = -(3/4)
৬১.
দুটি সংখ্যার গ.সা.গু. ৩ এবং ল.সা.গু. ৩৩৩। একটি সংখ্যা ৯ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ১১
  2. খ) ১১১
  3. গ) ৯৯
  4. ঘ) ৯৯৯
সঠিক উত্তর:
খ) ১১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১১
ব্যাখ্যা
ধরি,
অপর সংখ্যাটি = x
আমরা জানি,
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, (৯) × (x) = ৩৩৩ × ৩
∴ x = ১১১
৬২.
6x2 - 7x + 4 সমীকরণের মূলের প্রকৃতি -
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) বাস্তব ও অসমান
  3. গ) মূলদ ও অসমান
  4. ঘ) জটিল ও অসমান
সঠিক উত্তর:
ঘ) জটিল ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জটিল ও অসমান
ব্যাখ্যা
সমীকরণের নিশ্চায়ক D = (-7)2 - (4×6×4) = 49-96 = -47<0
∴ সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান।
৬৩.
আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) প্রতিফলন কোণ আপতন কোণের সমান
  2. খ) আলোক রশ্মি প্রতিফলক তলে বাধা পায় না
  3. গ) আপতন রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
খ) আলোক রশ্মি প্রতিফলক তলে বাধা পায় না
উত্তর
সঠিক উত্তর:
খ) আলোক রশ্মি প্রতিফলক তলে বাধা পায় না
ব্যাখ্যা
আলোর প্রতিফলনে আপতন রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে।
প্রতিফলন কোণ আপতন কোণের সমান।
আলোক রশ্মি যে মসৃণ তলে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে যায়, তাকে প্রতিফলক তল বলে৷
উৎসঃ পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৪.
HIV-র পূর্ণরূপ কী?
  1. ক) Human Immundeficiency Virus
  2. খ) Human Immunodeficient Virus
  3. গ) Human Immunodeficiency Virus
  4. ঘ) Harmful Immunodeficiency Virus
সঠিক উত্তর:
গ) Human Immunodeficiency Virus
উত্তর
সঠিক উত্তর:
গ) Human Immunodeficiency Virus
ব্যাখ্যা
AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৬৫.
মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে৷
যথা- ১. লোহিত রক্তকণিকা, ২. শ্বেত রক্তকণিকা ও ৩. অনুচক্রিকা।
লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ৷
অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের। এতে নউক্লিয়াস থাকে না।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৬.
পয়েন্ট মিউটেশনের ফলে কোন রোগ সৃষ্টি হয়?
  1. ক) হান্টিংটনস রোগ
  2. খ) হিমোফোলিয়া
  3. গ) অপটিক অ্যাট্রফি
  4. ঘ) মায়োপিয়া
সঠিক উত্তর:
ক) হান্টিংটনস রোগ
উত্তর
সঠিক উত্তর:
ক) হান্টিংটনস রোগ
ব্যাখ্যা
হান্টিংটনস রোগ (Huntington’s Disease): পয়েন্ট মিউটশনের ফলে এই রোগ হলে মস্তিষ্ক ঠিকমত কাজ করে না। শরীরের পেশীগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষমতা লোপ পায় এবং পরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে মৃত্যও ঘটে। সাধারণত চল্লিশ বছরের আগে এই রোগের লক্ষণ প্রকাশ পায় না।
তাছাড়া সিকিল সেল নামে রক্তকণিকার আরেকটি রোগ হয় পয়েন্ট মিউটশনের ফলে। এই রোগে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৬৭.
বেরিবেরি রোগ হয় কিসের অভাবে?
  1. ভিটামিন-এ
  2. ভিটামিন বি-১
  3. শর্করা
  4. ভিটামিন বি-১২
সঠিক উত্তর:
ভিটামিন বি-১
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন বি-১
ব্যাখ্যা
ভিটামিন বি-১ বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়৷
ভিটামিন বি-২ বা রাইবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়।
ভিটামিন বি-৩ বা নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়।
ভিটামিন বি-১২ বা সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৮.
১১০০১১১ সংখ্যাটির ১ এর পরিপূরক কোনটি?
  1. ক) ০১০১০০০
  2. খ) ০০১১০০০
  3. গ) ০০০১০১১০
  4. ঘ) ০১০১১১০০
সঠিক উত্তর:
খ) ০০১১০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ০০১১০০০
ব্যাখ্যা
বাইনারি সংখ্যায় ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলােকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) গঠন পাওয়া যায়।
অতএব, ১১০০১১১ সংখ্যাটির ১ এর পরিপূরক হলো ০০১১০০০।
৬৯.
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ক) ১২৮ টি
  2. খ) ২৫৬ টি
  3. গ) ৬৩৬৬৫ টি
  4. ঘ) ৬৫৫৩৬ টি
সঠিক উত্তর:
ঘ) ৬৫৫৩৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৫৫৩৬ টি
ব্যাখ্যা
ইউনিকোডের মাধ্যমে ২১৬ বা ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
এটি ১৬ বিট বিশিষ্ট কোড। যার ফলে, এর মাধ্যমে বিশ্বের ছোটবড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এটি ১৯৯১ সালে উদ্ভাবিত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৭০.
ইনপুট ডিভাইস কোনটি?
  1. ক) লাইটপেন
  2. খ) প্রজেক্টর
  3. গ) প্রিন্টার
  4. ঘ) প্লটার
সঠিক উত্তর:
ক) লাইটপেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লাইটপেন
ব্যাখ্যা
লাইটপেন একটি ইনপুট ডিভাইস।
মাউস, কী-বোর্ড, টাচস্ক্রিন, জয়স্টিক, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম ইত্যাদি আরো কিছু ইনপুট ডিভাইস।
প্রজেক্টর, প্রিন্টার, প্লটার, স্পিকার, হেডফোন, মনিটর ইত্যাদি আউটপুট ডিভাইস৷
৭১.
কম্পিউটারের CPU গঠিত হয় কীভাবে?
  1. ক) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
  2. খ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
  3. গ) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
  4. ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশের সমন্বয়ে
সঠিক উত্তর:
ক) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit) অভ্যন্তরীণ স্মৃতি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং গাণিতিক যুক্তি অংশ নিয়ে গঠিত।
একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। এই অংশেই কম্পিউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
সিপিউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়৷
৭২.
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) DOS
  2. খ) Unix
  3. গ) AIX
  4. ঘ) C++
সঠিক উত্তর:
ঘ) C++
উত্তর
সঠিক উত্তর:
ঘ) C++
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে।
অপারেটিং সিস্টেমের কিছু উদাহরণ হলো-
MS DOS, MS Windows, Mac OS, Unix, AIX, XENIX, Linux ইত্যাদি৷
C++, C, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন, ওরাকল ইত্যাদি কম্পিউটার প্রোগ্রামিং ভাষার উদাহরণ।
৭৩.
আধুনিক কম্পিউটারের জনক কে?
  1. ক) স্টিভ জবস
  2. খ) জন ভন নিউম্যান
  3. গ) হাওয়ার্ড আইকেন
  4. ঘ) জন মাউসলি
সঠিক উত্তর:
খ) জন ভন নিউম্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) জন ভন নিউম্যান
ব্যাখ্যা

- আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান। (প্রচলিত উত্তর)
তবে,
- নবম-দশম শ্রেণির তথ্য প্রযুক্তি বইয়ের তথ্যানুসারে, আধুনিক কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।
- প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার হলো ENIAC-1 বা Electronic Numerical Integrator and Computer-1। এটি ১৯৪৬ সালে ড. জন মাউসলি এবং প্রেসপার একার্ট তৈরী করেন।

যেহেতু, অপশনে চার্লস ব্যাবেজ নেই, তাই সঠিক উত্তর হিসাবে নিউম্যানকে নেওয়া হলো।

৭৪.
সর্বপ্রথম কোন কোম্পানি ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে?
  1. ক) এপসন
  2. খ) কোমপ্যাক
  3. গ) অ্যাপল কম্পউটার
  4. ঘ) আই. বি. এম
সঠিক উত্তর:
ক) এপসন
উত্তর
সঠিক উত্তর:
ক) এপসন
ব্যাখ্যা
১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে৷ ল্যাপটপ কম্পিউটার নোট বুক বা পাওয়ার বুক ইত্যাদি নামেও পরিচিত।
এটি ডেস্কটপ পিসির চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী৷
৭৫.
কম্পিউটারের ৩য় প্রজন্মের ভাষা কোনটি?
  1. ক) SQL
  2. খ) PASCAL
  3. গ) Assembly Language
  4. ঘ) NOMAD
সঠিক উত্তর:
খ) PASCAL
উত্তর
সঠিক উত্তর:
খ) PASCAL
ব্যাখ্যা
FORTRAN, ALGOL, COBOL, PROLOG, ADA, Pascal, C, C++, Java ইত্যাদি কম্পিউটারের ৩য় প্রজন্মের ভাষা।
প্রথম প্রজন্মের ভাষা Machine Language;
দ্বিতীয় প্রজন্মের ভাষা Assembly Language;
SQL এবং NOMAD হলো চতুর্থ প্রজন্মের ভাষা।
৭৬.
ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি?
  1. ক) Hyperlink
  2. খ) URL
  3. গ) Hypertext
  4. ঘ) http
সঠিক উত্তর:
খ) URL
উত্তর
সঠিক উত্তর:
খ) URL
ব্যাখ্যা

Uniform Resource Locator (URL):
কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL হচ্ছে ওয়েবসাইটের একক (Unique) ঠিকানা।
পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে।
প্রতিটি URL এ থাকে- ১. ওয়েব প্রটোকল, ২. ওয়েব সার্ভারের নাম, ৩. সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডারের নাম, ৪. html ফাইলের নাম।

৭৭.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিকে কী বলা হয়?
  1. ক) ইন্টারকম
  2. খ) ইন্টারনেট
  3. গ) ইন্টারসিড
  4. ঘ) টেলিগ্রাম
সঠিক উত্তর:
খ) ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্টারনেট
ব্যাখ্যা
টেলিযোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ১৯৬৯ সালে Advance Research Projects Agency Network (ARPANET) চালু করে৷
আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন গ্রে সার্ফকে 'ইন্টারনেটের জনক' বলা হয়।
৭৮.
Wi-fi কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে থাকে?
  1. ক) IEEE-802.16
  2. খ) IEEE-802.12
  3. গ) IEEE-802.11
  4. ঘ) IEEE-804.11
সঠিক উত্তর:
গ) IEEE-802.11
উত্তর
সঠিক উত্তর:
গ) IEEE-802.11
ব্যাখ্যা
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
৭৯.
FDMA এবং TDMA এর সম্মিলিত চ্যানেল এক্সেস পদ্ধতি কোনটি?
  1. ক) GSM
  2. খ) GPS
  3. গ) CDMA
  4. ঘ) NFC
সঠিক উত্তর:
ক) GSM
উত্তর
সঠিক উত্তর:
ক) GSM
ব্যাখ্যা
GSM হচ্ছে FDMA ( Frequency Division Multiple Access) এবং TDMA (Time Division Multiple Access) এর সম্মিলিত একটি চ্যানেল এক্সেস পদ্ধতি। GSM প্রযুক্তির ৩য় প্রজন্মের ভার্সনকে UMTS দ্বারা প্রমিতকরণ করা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৮০.
সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ কোনটি?
  1. ক) ওয়াকি টকি
  2. খ) রেডিও
  3. গ) মোবাইল
  4. ঘ) টেলিফোন
সঠিক উত্তর:
খ) রেডিও
উত্তর
সঠিক উত্তর:
খ) রেডিও
ব্যাখ্যা

ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন ইত্যাদি।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৮১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 13
  2. খ) 15
  3. গ) 19
  4. ঘ) 23
সঠিক উত্তর:
গ) 19
উত্তর
সঠিক উত্তর:
গ) 19
ব্যাখ্যা
উপর থেকে নিচের দিকে গেলে মৌলিক সংখ্যার মান বৃদ্ধি পেতে থাকে। এখানে 17 এর পরের মৌলিক সংখ্যা 19 বসবে।
৮২.
ইশিতিয়াক, রুমি, সাদিক এবং জুয়েলের বয়সের সমষ্টি ৮৩ বছর৷ ৬ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিলো?
  1. ক) ৫৩
  2. খ) ৪৭
  3. গ) ৬৫
  4. ঘ) ৫৯
সঠিক উত্তর:
ঘ) ৫৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৯
ব্যাখ্যা
৬ বছর আগে তাদের বয়সের সমষ্টি = (৮৩ - ৬×৪) = ৫৯ বছর
৮৩.
৬,২৪১ এর বর্গমূল কত?
  1. ক) ৪২
  2. খ) ৭১
  3. গ) ৭৯
  4. ঘ) ৮৭
সঠিক উত্তর:
গ) ৭৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৯
ব্যাখ্যা
√৬২৪১ = ৭৯
পরীক্ষায় এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এধরনের প্রশ্নে অপশনগুলো দেখে একটা ধারণা করে নেওয়া যায় উত্তর কী হবে।
৮৪.
কোন সংখ্যাটি প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে বসবে?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 11
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্রের সংখ্যাটি এর চারপাশের সংখ্যার গড়।
এখানে নির্ণেয় সংখ্যাটি হবে = 4 × 12 - (21 + 16 + 5) = 6
৮৫.
নিচের অক্ষরগুলো দিয়ে একটি অর্থবোধক শব্দ হলে সেটি কিসের নাম হয়?
K N R W Y E O
  1. ক) প্রাণি
  2. খ) খেলা
  3. গ) শহর
  4. ঘ) বিখ্যাত ব্যক্তিত্ব
সঠিক উত্তর:
গ) শহর
উত্তর
সঠিক উত্তর:
গ) শহর
ব্যাখ্যা
K N R W Y E O - এই অক্ষরগুলো সাজালে পাওয়া যায়- NEW YORK যা একটি শহরের নাম৷
৮৬.
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট প্রদেয় টাকা ৬৫৬১ হয়। সেই শ্রেণিতে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৬৭
  2. খ) ৮১
  3. গ) ৮৩
  4. ঘ) ৯১
সঠিক উত্তর:
খ) ৮১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮১
ব্যাখ্যা
ধরি, ছাত্রসংখ্যা x
প্রশ্নমতে, x² = ৬৫৬১
বা, ক = √৬৫৬১ = ৮১
৮৭.
একটা ছোটো বাচ্চার ছবি দেখিয়ে কামরুল বললো, 'সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে'। ওই ছেলে কামরুলের কী হয়?
  1. ক) পুত্র
  2. খ) ভাই
  3. গ) পিতা
  4. ঘ) চাচা
সঠিক উত্তর:
ক) পুত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) পুত্র
ব্যাখ্যা
কামরুলের মায়ের একমাত্র ছেলে হচ্ছে কামরুল। সেই একমাত্র ছেলের সন্তান হচ্ছে ছবির ছোটো বাচ্চাটি৷ তাই সম্পর্কে ওই বাচ্চাটি কামরুলের পুত্র হয়।
৮৮.
৪৪ মিনিট আগে সময় ছিল ২টা ৩৭। তাহলে ৪টা বাজতে আর কত মিনিট বাকি আছে?
  1. ক) ৩৯ মিনিট
  2. খ) ৩২মিনিট
  3. গ) ৬৮ মিনিট
  4. ঘ) ৫০ মিনিট
সঠিক উত্তর:
ক) ৩৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৯ মিনিট
ব্যাখ্যা
৪৪ মিনিট আগে সময় ছিল ২টা ৩৭। তাহলে, বর্তমান সময় ৩টা ২১। অতএব, ৪টা বাজতে বাকি আছে ৩৯ মিনিট।
৮৯.
নিচের শব্দগুলোকে একটি অর্থবোধক ধারায় সাজান।
১. চাবি
২. দরজা
৩. তালা
৪. রুম
৫. ফ্যান
  1. ক) ৫, ১, ২, ৪, ৩
  2. খ) ৪, ২, ১, ৩, ৫
  3. গ) ১, ২, ৩, ৪, ৫
  4. ঘ) ১, ৩, ২, ৪, ৫
সঠিক উত্তর:
ঘ) ১, ৩, ২, ৪, ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১, ৩, ২, ৪, ৫
ব্যাখ্যা

সঠিক অর্থবোধক ধারা (১, ৩, ২, ৪, ৫ - চাবি, তালা, দরজা, রুম, ফ্যান) বুঝার জন্য নিচের বাক্যটি পড়ুন।
- অমিত, আবিরকে বললো, 'চাবি দিয়ে তালা খুলে দরজা দিয়ে রুমে প্রবেশ করে ফ্যান ছাড়িস'৷

৯০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) কলেবর, গা, তনু
  2. খ) নির্ঝরিণী, সরিৎ, দরিয়া
  3. গ) সলিল, অপ্, নীর
  4. ঘ) কোয়েল, পিক, পরভৃৎ
সঠিক উত্তর:
ঘ) কোয়েল, পিক, পরভৃৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোয়েল, পিক, পরভৃৎ
ব্যাখ্যা
দেহ এর সমার্থক শব্দঃ কলেবর, গা, তনু।
নদী'র সমার্থক শব্দঃ নির্ঝরিণী, সরিৎ, দরিয়া।
পানি'র সমার্থক শব্দঃ সলিল, অপ্, নীর।
কোকিলের সমার্থক শব্দঃ কোয়েল, পিক, পরভৃত।
পরভৃৎ কাকের সমার্থক শব্দ।
৯১.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) প্রিতিভোজ
  2. খ) প্রিতীভোজ
  3. গ) প্রীতিভোজ
  4. ঘ) প্রীতীভোজ
সঠিক উত্তর:
গ) প্রীতিভোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রীতিভোজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ''প্রীতিভোজ'' বানানটি সঠিক৷
৯২.
১১, ১৫, ২৩, ৩৯ …………… ধারাটির ৭ম পদ হবে -
  1. ক) ৯১
  2. খ) ১০৩
  3. গ) ২৬৩
  4. ঘ) ৮৭৩
সঠিক উত্তর:
গ) ২৬৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬৩
ব্যাখ্যা

২য় পদ = ১ম পদ + ৪ = ১১ + ৪ = ১৫;
৩য় পদ = ২য় পদ + ৮ = ১৫ + ৮ = ২৩
৪র্থ পদ = ৩য় পদ + ১৬ = ২৩ + ১৬ = ৩৯
৫ম পদ = ৪র্থ পদ + ৩২= ৩৯ + ৩২ = ৭১
৬ষ্ঠ পদ = ৫ম পদ + ৬৪ = ৭১ + ৬৪ = ১৩৫
৭ম পদ = ৬ষ্ঠ পদ + ১২৮ = ১৩৫ + ১২৮ = ২৬৩

৯৩.
‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শীলভদ্র
  2. খ) আবুল ফজল
  3. গ) কৌটিল্য
  4. ঘ) জিয়াউদ্দিন বারানী
সঠিক উত্তর:
গ) কৌটিল্য
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌটিল্য
ব্যাখ্যা
‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ ও সমরবিদ কৌটিল্য।
এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয়ে বর্ণনা করা হয়েছে।
কৌটিল্য, চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৯৪.
বাংলা শাসনকারী সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
  1. ক) গুপ্ত
  2. খ) পাল
  3. গ) মৌর্য
  4. ঘ) সেন
সঠিক উত্তর:
খ) পাল
উত্তর
সঠিক উত্তর:
খ) পাল
ব্যাখ্যা
বাংলা শাসনকারী সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হলো পাল বংশ।
৭৫০ খ্রিস্টাব্দে গোপাল এ বংশের প্রতিষ্ঠা করেন। তারপর থেকে দ্বাদশ শতকের দ্বিতীয় ভাগ পর্যন্ত প্রায় চারশ বছর ধরে পাল শাসকরা বাংলা শাসন করেন।
পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৫.
মহানন্দা কোন ফসলের জাত?
  1. ক) কলা
  2. খ) তরমুজ
  3. গ) আম
  4. ঘ) বেগুন
সঠিক উত্তর:
গ) আম
উত্তর
সঠিক উত্তর:
গ) আম
ব্যাখ্যা
মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি আমের কতগুলো জাত।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৯৬.
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) নশিপুর
  2. খ) ঈশ্বরদী
  3. গ) জয়দেবপুর
  4. ঘ) হারুকান্দি
সঠিক উত্তর:
খ) ঈশ্বরদী
উত্তর
সঠিক উত্তর:
খ) ঈশ্বরদী
ব্যাখ্যা
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
এটি ১৯৫১ সালে ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৯ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হিসেবে বর্তমান রূপ লাভ করে।
এ গবেষণা কেন্দ্রে আখ, খেজুর, তাল প্রভৃতির জাত উন্নয়ন ও ব্যবহার বিষয়ে গবেষণা করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
৯৭.
ইলিশ মাছ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
বর্তমানে ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম।
ওয়ার্ল্ড ফিশ প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশ এককভাবে বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ মাছ উৎপাদন করছে।
২০১৯-২০ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ ৫.৩৩ লক্ষ মেট্রিক টন।
(সূত্র: প্রথম আলো)
৯৮.
আগরতলা ষড়যন্ত্র মামলায় গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন কে?
  1. ক) এস এ রহমান
  2. খ) এম আর খান
  3. গ) মুকসুমুল হাকিম
  4. ঘ) টি এইচ খান
সঠিক উত্তর:
ক) এস এ রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) এস এ রহমান
ব্যাখ্যা
১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে। ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
এই মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামির সংখ্যা ছিলো ৩৫ জন।
ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
বিচারের জন্যে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি এস এ রহমান। অপর দুই সদস্য হলেন এম আর খান এবং মুকসুমুল হাকিম।
বঙ্গবন্ধুর পক্ষে কৌশুলী ছিলেন ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
সরকার পক্ষে প্রধান কৌশুলী ছিলেন মঞ্জুর কাদের এবং অ্যাডভোকেট জেনারেল টি এইচ খান।
এই মামলার ১৭ নং আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
প্রবল আন্দোলনের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তি দানে বাধ্য হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৯৯.
সংবিধানের সপ্তম তফসিলের বিষয়বস্তু কী?
  1. ক) শপথ ও ঘোষণা
  2. খ) ৭ই মার্চের ভাষণ
  3. গ) বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
  4. ঘ) স্বাধীনতার ঘোষণাপত্র
সঠিক উত্তর:
ঘ) স্বাধীনতার ঘোষণাপত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বাধীনতার ঘোষণাপত্র
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে। এগুলো হলো:
প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)।
তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
৫ম তফসিল - ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ।
৬ষ্ঠ তফসিল - ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা।
৭ম তফসিল - ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০০.
সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ প্রভৃতিকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে উল্লেখ করা হয়েছে?
  1. ক) ৭ক নং
  2. খ) ৭খ নং
  3. গ) ৮ন নং
  4. ঘ) ১৫১ নং
সঠিক উত্তর:
ক) ৭ক নং
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ক নং
ব্যাখ্যা
সংবিধানের ৭ক নং অনুচ্ছেদ অনুসারে শক্তি প্রয়োগ বা অন্যকোন অসাংবিধানিক পন্থায় সংবিধান বাতিল, স্থগিতকরণ কিংবা এরূপ কর্মের উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্রের সাথে জড়িত থাকা বা এরূপ কর্মে সহযোগিতা ও অনুসমর্থন প্রদান প্রভৃতিকে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১০১.
সংবিধানের প্রথম সংশোধনী কী উদ্দেশ্যে গৃহিত হয়েছিলো?
  1. ক) যুদ্ধাপরাধীদের বিচার
  2. খ) রাষ্ট্রপরিচালনার ‍মূলনীতিতে পরিবর্তন
  3. গ) জরুরি অবস্থা ঘোষণা
  4. ঘ) শাসন পদ্ধতির সংশোধন
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধীদের বিচার
উত্তর
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধীদের বিচার
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন।
এতে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়)
১০২.
মুক্তিযুদ্ধের সময় কোন কোন এলাকা নিয়ে ১১ নং সেক্টর গঠিত হয়েছিলো?
  1. ক) বৃহত্তর খুলনা ও ফরিদপুর
  2. খ) বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী
  3. গ) বৃহত্তর কুষ্টিয়া ও ঢাকা
  4. ঘ) বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল
সঠিক উত্তর:
ঘ) বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল
ব্যাখ্যা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে ১১ নং সেক্টর গঠিত হয়।
১১ নং সেক্টরের কমান্ডার ছিলেন প্রথমে মেজর এম. আবু তাহের এবং পরবর্তীতে স্কোয়াড্রন লীডার এন. হামিদুল্লাহ।
সেক্টর হেডকোয়ার্টার ছিলো মহেন্দ্রগঞ্জে। এই সেক্টরের অধীনে আটটি সাব-সেক্টর ছিলো।
সূত্র: ঢাকা বিভাগের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া

উল্লেখ্য, কিশোরগঞ্জ অঞ্চল ৩ নং সেক্টরের অধীনে ছিল।

১০৩.
মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব কোনটি?
  1. ক) বৈসু
  2. খ) সোহরাই
  3. গ) সাংগ্রাই
  4. ঘ) চিয়াসৎপয়
সঠিক উত্তর:
গ) সাংগ্রাই
উত্তর
সঠিক উত্তর:
গ) সাংগ্রাই
ব্যাখ্যা
মারমা জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। এদের প্রধান উৎসবের নাম সাংগ্রাই।
এটি তাদের বর্ষবরণ উৎসব যা বর্তমানে বৈসাবি নামে সম্মিলিতভাবে পালন করা হয়। চৈত্র মাসের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে এই উৎসব পালিত হয়।
মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী। মারমা ব্যতীত রাখাইনদের বর্ষবরণ উৎসবও সাংগ্রাই নামে পরিচিত।
(সূত্র: বাংলাপিডিয়া ও খাগড়াছড়ি জেলা ওয়েবসাইট)
১০৪.
বাংলাদেশে নিরাপদ পানি গ্রহণকারী জনগোষ্ঠীর হার কত শতাংশ?
  1. ক) ৮১.৫ শতাংশ
  2. খ) ৮৯.৬ শতাংশ
  3. গ) ৯৮.১ শতাংশ
  4. ঘ) ৯২.৩ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৯৮.১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৮.১ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে দেশে নিরাপদ পানি গ্রহণকারী জনগোষ্ঠীর হার শতকরা ৯৮.১ শতাংশ।
স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার ৮১.৫ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১০৫.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৩,৩০,০০০ কোটি টাকা
  2. খ) ৩,৪৫,০০০ কোটি টাকা
  3. গ) ৩,৬৮,০০০ কোটি টাকা
  4. ঘ) ৩,৭৮,০০০ কোটি টাকা
সঠিক উত্তর:
ক) ৩,৩০,০০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩,৩০,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরে দেশের মোট বাজেটের পরিমাণ ৫,৬৮,০০০ কোটি টাকা। এতে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৭৮,০০০ কোটি টাকা।
এর মধ্যে কর রাজস্ব ৩,৪৫,০০০ কোটি টাকা এবং করবহির্ভূত রাজস্ব ৩,৩০,০০০ কোটি টাকা।
এনবিআর আহরিত কর রাজস্বের লক্ষ্যমাত্রা ৩,৩০,০০০ কোটি টাকা।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
১০৬.
আবগারি শুল্ক আরোপিত হয়-
  1. ক) আমদানিকৃত দ্রব্যের উপর
  2. খ) দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর
  3. গ) বিদ্যমান করের উপর
  4. ঘ) রপ্তানি দ্রব্যের উপর
সঠিক উত্তর:
খ) দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর
উত্তর
সঠিক উত্তর:
খ) দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর
ব্যাখ্যা
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত পণ্য-দ্রব্যের উপর আরোপিত করকে বলা হয় আবগারি শুল্ক।
রাজস্ব সংগ্রহের পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক আরোপ করা হয়।
বাংলাদেশে চা, চিনি, সিগারেট, তামাক, ঔষধ, দিয়াশলাই, মদ, স্পিরিট, গাঁজা, আফিম প্রভৃতির উপর আবগারি শুল্ক ধার্য করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১০৭.
বাংলাদেশ চা বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) কৃষি মন্ত্রণালয়
  2. খ) বাণিজ্য মন্ত্রণালয়
  3. গ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  4. ঘ) শিল্প মন্ত্রণালয়
সঠিক উত্তর:
খ) বাণিজ্য মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) বাণিজ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা
বাংলাদেশ চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
এটির অবস্থান চট্টগ্রামে। ১৯৫১ সালে প্রথম পাকিস্তান টি বোর্ড গঠিত হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে চা অধ্যাদেশ-১৯৭৭ এর মাধ্যমে ১৯৭৭ সালে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়।
চা বোর্ডের অধীনে দেশে বর্তমানে ১৬৭টি চা বাগান রয়েছে।
(সূত্র: বাংলাদেশ চা বোর্ড)
১০৮.
শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত?
  1. ক) ময়নামতি
  2. খ) পাহাড়পুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) ফটিকছড়ি
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
ব্যাখ্যা
শাহ সুলতান বলখির মাজার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে অবস্থিত।
তিনি শাহ সুলতান মাহিসওয়ার নামেও পরিচিত। কথিত আছে তিনি মাছের উপর সওয়ার হয়ে মহাস্থানগড়ে আসেন। তিনি বলখ রাজ্যের রাজারপুত্র ছিলেন বিধায় বলখি নামে পরিচিতি পান।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০৯.
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয় কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৬ সালে
  3. গ) ১৯৯০ সালে
  4. ঘ) ১৯৯১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয় ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি।
এই আইনের অধীনে ১৯৯২ সালের ১ জানুয়ারি ৬৮টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয়।
পরবর্তীতে ১৯৯৩ সালের ১ জানুয়ারি এই আইন সারাদেশে কার্যকর হয়।
(সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাপিডিয়া)
১১০.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’ এর পরিচালক কে?
  1. ক) তারেক মাসুদ
  2. খ) মোস্তফা সারোয়ার ফারুকী
  3. গ) তৌকির আহমেদ
  4. ঘ) তানভীর মোকাম্মেল
সঠিক উত্তর:
ঘ) তানভীর মোকাম্মেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তানভীর মোকাম্মেল
ব্যাখ্যা
‘জীবনঢুলী’ চলচ্চিত্রের পরিচালক হলেন তানভীর মোকাম্মেল।
ছবিটির কাহিনীর পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের এক ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তাঁর পরিবারের অভিজ্ঞতার গল্প।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ছবিটিতে খুলনার চুকনগর গণহত্যাকে তুলে ধরা হয়েছে। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়।
ছবিটিতে অভিনয় করে শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ প্রমুখ।
(সূত্র: প্রথম আলো)
১১১.
কাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলা হয়?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
  4. ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
সঠিক উত্তর:
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর
সঠিক উত্তর:
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
হোসেন শহীদ সোহরাওয়ার্দী আজীবন ব্রিটিশ ভারত ও পাকিস্তানে গণতন্ত্রের জন্যে সংগ্রাম করে গেছেন। যার কারণে তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলা হয়।
তিনি অবিভক্ত বাংলা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সোহরাওয়ার্দী ১৮৯২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে মৃত্যুবরণ করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১২.
‘জেলহত্যা’ সংঘটিত হয় কবে?
  1. ক) ১ নভেম্বর
  2. খ) ২ নভেম্বর
  3. গ) ৩ নভেম্বর
  4. ঘ) ৭ নভেম্বর
সঠিক উত্তর:
গ) ৩ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ নভেম্বর
ব্যাখ্যা
১৯৭৫ সালের ৩রা নভেম্বর পনের আগস্টের অভ্যুত্থানকারীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। এটি ইতিহাসে ‘জেলহত্যা’ নামে পরিচিত।
ঐদিন নিহত জাতীয় চারনেতা হলেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান এবং এম মনসুর আলী।
রিসালদার মুসলেহ উদ্দিনের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
(সূত্র: ডেইলি স্টার)
১১৩.
নিচের কোনটি ‘মুজিববর্ষ’ এর সময়কাল?
  1. ক) ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১
  2. খ) ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
  3. গ) ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
  4. ঘ) ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২২
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ২০২১ সালের ২৬শে মার্চ পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়।
কিন্তু করোনা মহামারির কারণে মুজিববর্ষের অনুষ্ঠানসমূহ পালনে বিঘ্ন হওয়ায় সরকার মুজিববর্ষের সময় ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে।
(সূত্র: সাম্প্রতিক পত্রিকা রিপোর্ট)
১১৪.
নিচের কোন দেশটি পূর্বে ফরমোজা নামে পরিচিত ছিলো?
  1. ক) মিয়ানমার
  2. খ) তাইওয়ান
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
খ) তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) তাইওয়ান
ব্যাখ্যা
তাইওয়ান – ফরমোজা
মিয়ানমার – বার্মা
ইন্দোনেশিয়া – ডাচ ইস্ট ইন্ডিজ
সুইজারল্যান্ড – হেলভেটিয়া।
(সূত্রঃ ব্রিটানিকা)
১১৫.
ইরানের ইসলামি বিপ্লবের ফলে কে ক্ষমতাচ্যুত হন?
  1. ক) মোহাম্মদ জহির শাহ
  2. খ) আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
  3. গ) মোহাম্মদ রেজা শাহ
  4. ঘ) আলী আব্দুল্লাহ সালেহ
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ রেজা শাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ রেজা শাহ
ব্যাখ্যা
১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে এবং ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে।
এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন বাদশাহ মোহাম্মদ রেজা শাহের পতন ঘটে। ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১১৬.
ইতিহাসের জনক বলা হয় কাকে?
  1. ক) টলেমি
  2. খ) ইরাটথেনিস
  3. গ) হেরোডোটাস
  4. ঘ) আর্নল্ড টয়েনবি
সঠিক উত্তর:
গ) হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
গ) হেরোডোটাস
ব্যাখ্যা
গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়।
তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন। তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
খুকুভাইডিসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়।
জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‌্যাংককে আধুনিক ইতিহাসের জনক বলা হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১৭.
কিউনিফর্ম নামের লিখন পদ্ধতি উদ্ভাবন করে কারা?
  1. ক) ফিনিশীয়রা
  2. খ) অ্যাসেরীয়রা
  3. গ) হিব্রুরা
  4. ঘ) সুমেরীয়রা
সঠিক উত্তর:
ঘ) সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুমেরীয়রা
ব্যাখ্যা
কিউনিফর্ম হলো এক প্রকার লিখন পদ্ধতি যা সুমেরীয় সভ্যতায় উদ্ভাবিত হয়।
এই পদ্ধতি প্রথমদিকে ছিলো চিত্রভিত্তিক এবং পরবর্তীতে শব্দলিপিতে রূপান্তরিত হয়। ‍খ্রিস্টপূর্ব প্রায় চার হাজার বছর পূর্বে মধ্যপ্রাচ্যে এই লিপি প্রচলিত ছিলো।
(সূত্রঃ ব্রিটানিকা)
১১৮.
পদার্থ বিজ্ঞানে ২০২০ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) রজার পেনরোস
  2. খ) রাইনহার্ড গেনজেল
  3. গ) আন্দ্রেয়া ঘেজ
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
২০২০ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তিন বিজ্ঞানী। এরা হলেন:
রজার পেনরোস (যুক্তরাজ্য)
রাইনহার্ড গেনজেল (জার্মানি) এবং
আন্দ্রেয়া ঘেজ (যুক্তরাষ্ট্র)৷
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোস গবেষণা করেছেন কৃষ্ণ গহ্বর নিয়ে৷ তিনি নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক পাবেন৷
অন্যদিকে জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স-এর গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ আমাদের গ্যালাক্সি নিয়ে গবেষণার জন্যে নোবেল পুরস্কার লাভ করেন। তারা দুজন মিলে পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক পাবেন।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১১৯.
কোন ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে?
  1. ক) পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান
  2. খ) এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়
  3. গ) নাগার্নো কারাবাখ যুদ্ধে তুর্কি ড্রোনের ব্যবহার
  4. ঘ) লিবিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি
সঠিক উত্তর:
খ) এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়
উত্তর
সঠিক উত্তর:
খ) এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়
ব্যাখ্যা
রাশিয়ার নিকট থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় ইস্যুতে গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার তিন সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।
এর ফলে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে মার্কিন সহায়তা ও সরবরাহ বন্ধ হয়ে যাবে।
(সূত্র: ডেইলি স্টার : ১৬ ডিসেম্বর ২০২০)
১২০.
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য কতটি?
  1. ক) ২৬টি
  2. খ) ২৭টি
  3. গ) ২৮টি
  4. ঘ) ২৯টি
সঠিক উত্তর:
খ) ২৭টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭টি
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ২৭টি। সর্বশেষ গত ৩১ জানুয়ারি ২০২০ যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে।
১৯৫৮ সালের ১ জানুয়ারি রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ৬টি দেশ নিয়ে ‘ইউরোপিয়ান ইকনোমিক কমিউনিটি’ (EEC) যাত্রা শুরু করে।
১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাসট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে এটি ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ (EU) হিসেবে আত্মপ্রকাশ করে।
এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
(সূত্র: EU ওয়েবসাইট)
১২১.
কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ইয়াল্টা
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) সানফ্রান্সিসকো
সঠিক উত্তর:
ঘ) সানফ্রান্সিসকো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সানফ্রান্সিসকো
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২২.
Doha Development Agenda কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ফিলিস্তিন সংকট সমাধান
  2. খ) বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার
  3. গ) মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে সরাসরি জ্বালানি সরবরাহ
  4. ঘ) আরব উপদ্বীপে মুক্তবাজার প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
খ) বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার
ব্যাখ্যা
Doha Development Agenda বিশ্ব বাণিজ্য ব্যবস্থা সংস্কারের সাথে সংশ্লিষ্ট।
২০০১ সালের নভেম্বরে কাতারের দোহায় অনুষ্ঠিত WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে Doha Development Agenda বা Doha Round এর সূচনা হয়।
এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন বাঁধা দূর করা এবং কৃষি, সেবা ও বুদ্ধিবৃত্তিক সম্পদকে এর অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রচলিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার।
(সূত্র: WTO ওযেবসাইট)
১২৩.
পলিসারিও ফ্রন্ট কোন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী?
  1. ক) সোমালিয়া
  2. খ) পশ্চিম সাহারা
  3. গ) সিরিয়া
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
খ) পশ্চিম সাহারা
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম সাহারা
ব্যাখ্যা
পলিসারিও ফ্রন্ট হলো মরক্কো অধিকৃত পশ্চিম সাহারা বা পশ্চিম আফ্রিকা অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী।
পলিসারিও ফ্রন্ট দীর্ঘদিন ধরে পশ্চিম সাহারায় সাহারাওয়ি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। আলজেরিয়া পলিসারিও ফ্রন্টকে সমর্থন দিয়ে আসছে।
সম্প্রতি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করে। এতে করে এই অঞ্চলে নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
(সূত্র: বিবিসি বাংলা)
১২৪.
জি-২০ দেশসমূহ বিশ্বের শতকরা কতভাগ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের জন্যে দায়ী?
  1. ক) ৫৫ ভাগ
  2. খ) ৬৫ ভাগ
  3. গ) ৭৮ ভাগ
  4. ঘ) ৮৫ ভাগ
সঠিক উত্তর:
গ) ৭৮ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৮ ভাগ
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর Emissions Gap Report-2020 অনুসারে জি-২০ দেশসমূহ বিশ্বের মোট কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের শতকরা ৭৮ ভাগ করে থাকে।
চীন, যুক্তরাষ্ট্র, ইউ+যুক্তরাজ্য ও ভারত যৌথভাবে ৫৫ ভাগ গ্যাস নিৎসরণ করে।
কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণে
প্রথম - চীন
দ্বিতীয় - যুক্তরাষ্ট্র
তৃতীয় – ইউ+যুক্তরাজ্য।
(সূত্র: UNEP Emissions Gap Report-2020)
১২৫.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) সৌরতাপ
  3. গ) কয়লা
  4. ঘ) খনিজ তেল
সঠিক উত্তর:
খ) সৌরতাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌরতাপ
ব্যাখ্যা
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে সৌরতাপ, বায়ু, জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে কয়লা, খনিজ তেল কিংবা প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৬.
বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্যটি অবস্থিত?
  1. ক) সিকিম
  2. খ) মেঘালয়
  3. গ) নাগাল্যান্ড
  4. ঘ) ঝাড়খণ্ড
সঠিক উত্তর:
গ) নাগাল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) নাগাল্যান্ড
ব্যাখ্যা
বাংলাদেশের পূর্বদিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল রাজ্য অবস্থিত। এছাড়া উত্তর-পূর্বে আসাম রাজ্য অবস্থিত।
অন্যদিকে, সিকিম ও মেঘালয় রাজ্য বাংলাদেশের উত্তর দিকে এবং ঝাড়খণ্ড রাজ্য পশ্চিম দিকে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৭.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য?
  1. ক) আর্মেনিয়া
  2. খ) ইরিত্রিয়া
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
ক) আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) আর্মেনিয়া
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে আর্মেনিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত যা জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক ও ইরান দ্বারা বেষ্টিত।
অন্যদিকে ইরিত্রিয়া, বেলজিয়াম ও কম্বোডিয়ার সমুদ্রতট রয়েছে।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৮.
ট্রপোমণ্ডলের বিস্তৃতি সবচেয়ে কম কোথায়?
  1. ক) মেরু অঞ্চল
  2. খ) ক্রান্তীয় অঞ্চল
  3. গ) নিরক্ষীয় অঞ্চল
  4. ঘ) উপক্রান্তীয় অঞ্চল
সঠিক উত্তর:
ক) মেরু অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ক) মেরু অঞ্চল
ব্যাখ্যা
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের সবচেয়ে নিকটবর্তী স্তর হলো ট্রপোমণ্ডল।
ট্রপোমণ্ডলের বিস্তৃতি সবচেয়ে কম মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার। মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ট্রপোমণ্ডলের বিস্তৃতি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
ট্রপোমণ্ডলের বিস্তৃতি সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে (১৬ থেকে ১৯ কিলোমিটার)।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১২৯.
ভূত্বকে কোন উপাদানের পরিমাণ সর্বাধিক?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) লোহা
  4. ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর:
খ) অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্সিজেন
ব্যাখ্যা
পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে ভূত্বক বলা হয়। ভূত্বকের গড় গভীরতা ২০ কি.মি.।
ভূত্বক গঠনকারী উপাদানসমূহ হলো:
অক্সিজেন – ৪৬.৬ ভাগ
সিলিকন – ২৭.৭ ভাগ
অ্যালুমিনিয়াম - ৮.১ ভাগ
লোহা - ৫ ভাগ
ক্যালসিয়াম – ৩.৬ ভাগ
সোডিয়াম – ২.৮ ভাগ
পটাশিয়াম – ২.৬ ভাগ
ম্যাগনেসিয়াম – ২.১ ভাগ।
(সূত্র: space.com)
১৩০.
নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়?
  1. ক) বায়ুর চাপ
  2. খ) বায়ুপ্রবাহ
  3. গ) বারিপাত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোঃ
বায়ুর তাপ
বায়ুর চাপ
বায়ু প্রবাহ
বায়ুর আর্দ্রতা এবং
বারিপাত বা বৃষ্টিপাত।
অন্যদিকে সমুদ্রস্রোত, অক্ষাংশ, ভূমির ঢাল প্রভৃতি হলো আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩১.
বাংলাদেশের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সর্বাধিক?
  1. ক) অয়ন বায়ু
  2. খ) মৌসুমি বায়ু
  3. গ) মহাদেশীয় বায়ু
  4. ঘ) মেরু বায়ু
সঠিক উত্তর:
খ) মৌসুমি বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌসুমি বায়ু
ব্যাখ্যা
বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অত্যধিক।
আবার আমাদের দেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ফলে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত।
এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩২.
বৈশ্বিক উষ্ণায়ন রোধের জন্যে কোনটি গৃহীত হয়?
  1. ক) কিয়োটো প্রটোকল
  2. খ) মন্ট্রিয়াল প্রটোকল
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) অটোয়া কনভেনশন
সঠিক উত্তর:
ক) কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
ক) কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহিত হয়।
২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। চুক্তিটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা।
অন্যদিকে,
মন্ট্রিয়াল প্রটোকল ওজনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাসের জন্যে স্বাক্ষরিত হয়।
বাসেল কনভেনশনের উদ্দেশ্য বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ।
অটোয়া চুক্তির উদ্দেশ্য স্থলমাইন নিষিদ্ধকরণ।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১৩৩.
ই-গভর্ন্যান্সের ফলে প্রশাসনে কী ঘটে?
  1. ক) দ্রুততা আসে
  2. খ) অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়
  3. গ) স্বচ্ছতা নিশ্চিত হয়
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ই-গভর্ন্যান্স হলো ইলেক্ট্রনিক গভর্ন্যান্স। ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌছে দেওয়াই হলো ই-গভর্ন্যান্স। এটি প্রশাসন ব্যবস্থায় একটি আধুনিক ধারণা।
ই-গভর্ন্যান্সের ফলে প্রশাসন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পায়, কর্মকাণ্ডে গতি সঞ্চার হয় ও দ্রুততা আসে এবং জনগণের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৩৪.
অধিকারের মূল লক্ষ্য কোনটি?
  1. ক) কর্তব্য পালনে ব্যক্তিকে উদ্যোগী করা
  2. খ) ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
  3. গ) ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা
  4. ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য সৃষ্টি
সঠিক উত্তর:
খ) ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা। অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ সাধিত হয়।
অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন করা। অধিকার ভোগের জন্যে ব্যক্তিকে তার উপর অর্পিত কর্তব্য পালন করতে হয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৩৫.
মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত?
  1. ক) সকল জনগণ
  2. খ) সমাজের বৃহৎ অংশ
  3. গ) শিক্ষিত জনগণ
  4. ঘ) সংখ্যালঘু জনগণ
সঠিক উত্তর:
খ) সমাজের বৃহৎ অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাজের বৃহৎ অংশ
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের কর্মকাণ্ড পরিচালনাকারী রীতিনীতি ও মানদণ্ড। এসব রীতিনীতি সমাজের বৃহৎ অংশ বা সংখ্যাগরিষ্ঠ অংশ দ্বারা স্বীকৃত।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৩৬.
সংবিধানের কত নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে?
  1. ক) ১৫ নং
  2. খ) ১৯ নং
  3. গ) ২৭ নং
  4. ঘ) ২৮ নং
সঠিক উত্তর:
খ) ১৯ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯ নং
ব্যাখ্যা
সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে সকল নাগরিকের জন্যে সুযোগের সমতা সৃষ্টির কথা বলা হয়েছে। ১৯(৩) নং দফায় জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
অন্যদিকে,
১৫ নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের কথা বলা হয়েছে।
২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে।
২৮ নং অনুচ্ছেদে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য প্রসঙ্গে বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১৩৭.
নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) ক্ষমতার অপব্যবহার
  2. খ) জনমতের প্রতি শ্রদ্ধা
  3. গ) জবাবদিহিতা
  4. ঘ) অংশগ্রহণ
সঠিক উত্তর:
ক) ক্ষমতার অপব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষমতার অপব্যবহার
ব্যাখ্যা
সুশাসন হলো উত্তমরূপে শাসন। জনমতের প্রতি শ্রদ্ধা, সুষ্ঠু ব্যবস্থাপনা, সমঅংশীদারিত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ ইত্যাদি সুশাসনের সহায়ক হিসেবে কাজ করে।
পক্ষান্তরে ক্ষমতার অপব্যবহার সুশাসনকে বাধাগ্রস্ত করে।
(সূত্র: UNDP ও উচ্চ মাধ্যমিক পৌরনীতি)
১৩৮.
নিচের কোনটি সামাজিক সমস্যা?
  1. ক) নারীর ক্ষমতায়ন
  2. খ) ধর্মীয় বিশ্বাস
  3. গ) কিশোর অপরাধ
  4. ঘ) সমাজসেবা
সঠিক উত্তর:
গ) কিশোর অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
গ) কিশোর অপরাধ
ব্যাখ্যা
অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধই হলো কিশোর অপরাধ।
এটি আমাদের দেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। এর প্রধান কারণ হলো দারিদ্র্য।
এছাড়া খেলাধূলা ও চিত্তবিনোদনের অভাব, আদর-যত্নের অভাব, সামাজিকীকরণের অনুকূল পরিবেশের অনুপস্থিতি প্রভৃতি কিশোর অপরাধ সংঘটনের জন্যে দায়ী।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১৩৯.
নিচের কোনটি সামাজিক আদর্শ, মূল্যবোধ এবং নৈতিকতার পরিপন্থী?
  1. ক) পরমতসহিষ্ণুতা
  2. খ) অপসংস্কৃতি
  3. গ) সামাজিক প্রথা
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
খ) অপসংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) অপসংস্কৃতি
ব্যাখ্যা
আমাদের সামাজিক ও ধর্মীয় বিশ্বাস, আবেগ, রীতিনীতি, ভাষা, প্রথা, মূল্যবোধ প্রভৃতির সমষ্টি হলো সংস্কৃতি।
অপসংস্কৃতি এসবের হানি ও বিকৃতি ঘটায়। যার কারণে অপসংস্কৃতি সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী হিসেবে বিবেচিত।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম ও নবম-দশম শ্রেণী)
১৪০.
গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার উৎস কোনটি?
  1. ক) সামরিক বাহিনী
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) জনগণ
  4. ঘ) আইনসভা
সঠিক উত্তর:
গ) জনগণ
উত্তর
সঠিক উত্তর:
গ) জনগণ
ব্যাখ্যা
গণতন্ত্র হলো জনগণের সরকার ব্যবস্থা। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস জনগণ।
জনগণের সম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার গঠিত হয় এবং পরিচালিত হয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৪১.
নিচের কোনটি মূল্যবোধের উপাদান?
  1. ক) আত্মভরিতা
  2. খ) শৃঙ্খলাবোধ
  3. গ) পরশ্রীকাতরতা
  4. ঘ) সামাজিক নৈরাজ্য
সঠিক উত্তর:
খ) শৃঙ্খলাবোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) শৃঙ্খলাবোধ
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
সামাজিক ন্যায়বিচার, নীতি ও ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক চেতনা ও কর্তব্যবোধ ইত্যাদি মূল্যবোধের উপাদান।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)