পরীক্ষা আর্কাইভ

Prabashi Kalyan Bank - Officer (General)

পরীক্ষাFA, DUতারিখ১২ নভেম্বর, ২০২১সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Prabashi Kalyan Bank Post Name: Officer (General) Exam Date:12.11.2021 Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Prabashi Kalyan Bank - Officer (General)

FA, DU · ১২ নভেম্বর, ২০২১ · ১০০ প্রশ্ন

.
নিচের যেটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ -
  1. ক) মৌমাছি
  2. খ) ভ্রাতৃস্নেহ
  3. গ) স্বর্ণসৌধ
  4. ঘ) দ্রুতগামী
ব্যাখ্যা

মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
এবং ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমন- হাসি মাখা মুখ = হাসিমুখ
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এমনিভাবে, সিংহাসন, সাহিত্যসভা, গোবর গণেশ, সংবাদপত্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
’ব্যঞ্জনা’ শব্দে ’ন’ স্বাভাবিক উচ্চারণ স্থান পাল্টে হয়-
  1. ক) দন্তমূলীয়
  2. খ) প্রতিবেষ্টিত
  3. গ) তালব্য
  4. ঘ) জিহ্বামূলীয়
ব্যাখ্যা
দন্তমূলীয় : জিভের সামনের অংশ ও উপরের পাটির দাঁতের মূলকে ¯পর্শ করে উচ্চারিত ব্যঞ্জনগুলিই দন্তমূলীয়।
যেমন:
- /স/ কাসতে, আসমান,
- /ন্/ কান,
- /র/ ধার,
- /ল্/ লাল 
অতএব, ’ব্যঞ্জনা’ শব্দে ’ন’ স্বাভাবিক উচ্চারণ স্থান পাল্টে হয় দন্তমূলীয়।

উৎস: এস এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অন্যোন্য সমীভবনের একটি দৃষ্টান্ত হলো-
  1. ক) বড্ড
  2. খ) উচ্ছ্বাস
  3. গ) বিলিতি
  4. ঘ) ফাগুণ
ব্যাখ্যা

সমীভবন:
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না।

প্রগত সমীভবন: পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন।
যেমন: চক্র > চক্ক, পক্ব > পক্ক।
পরাগত সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন।
যেমন: তৎ + জন্য > তজ্জন্য, তৎ + হিত > তদ্ধিত।
অন্যোন্য সমীভবন: যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয়।
যেমন: সত্য > সচ্চ, চিকিৎসা > চিকিচ্ছা, উৎশ্বাস > উচ্ছ্বাস।

অপিনিহিতি: পূর্বে উচ্চারিত হওয়া ‘ ই/ উ ’ আগে উচ্চারিত হওয়া।
যেমন: চারি > চাইর, মারি > মাইর।


বিলাতি > বিলিতি - মধ্যগত স্বরসঙ্গতি এবং প্রগত স্বরসঙ্গতি উভয়েরই উদাহরণ। 
ফাল্গুন > ফাগুন - অন্তর্হতি
বড় > বড্ড - দ্বিত্ব ব্যাঞ্জন 

উৎসঃ
 বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
ক্রিয়ার দ্বিরুক্তি যোগে গঠিত বিশেষণের দৃষ্টান্ত হলো-
  1. ক) ডেকে ডেকে
  2. খ) বারে বারে
  3. গ) যায় যায়
  4. ঘ) দেখতে দেখতে
ব্যাখ্যা

ক্রিয়াজাত বিশেষণঃ এ ধরণের বিশেষণ ধাতুর বা ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় যোগ করে গঠিত হয়। একে কৃদন্ত বিশেষণও বলা হয়। 
যেমনঃ চলন্ত ট্রেন, পঠিত গ্রন্থ

ক্রিয়াপদের দ্বিত্ব ঘটিয়েও বিশেষণ করা যায়।
যেমনঃ যায় যায় অবস্থা, খাই খাই স্বভাব, কাঁদো কাঁদো চেহারা


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
মীর মশাররফ হোসেনের সঙ্গে প্রাসঙ্গিক নয় যে ধরনের সাহিত্যকর্ম -
  1. ক) প্রহসন
  2. খ) উপন্যাস
  3. গ) ট্রাজেডি
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও গদ্যরচয়িতা৷
- তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী' (গল্পগ্রন্থ)৷
- তার রচিত প্রহসন : 'এর উপায় কি?'
নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ
- বেহুলা গীতাভিনয়

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু
তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে।

প্রবন্ধঃ
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া

.
‘যাচ্‌ঞা’ এর ধাতু অংশ হলো-
  1. ক) √যাচ্
  2. খ) √যাঞ
  3. গ) √যা
  4. ঘ) √যাচা
ব্যাখ্যা

যাচনা, যাচ্‌ঞা [জাচোন্‌, জাচ্‌না, জাচ্‌না] (বিশেষ্য)
- প্রার্থনা; ভিক্ষা; যাচ্ঞা

{(তৎসম বা সংস্কৃত) √যাচ্‌ + অন(ল্যুট্‌)}


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘প্রগতি’র অন্যতম সম্পাদক ছিলেন-
  1. ক) নরেশ সেনগুপ্ত
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) আশুতোশ ভট্টাচার্য
  4. ঘ) মনীশ ঘটক
ব্যাখ্যা

'প্রগতি' ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়।
মাসিকপত্র ‘প্রগতি’ সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।
বাংলা সাহিত্যে আধুনিকতার বাতাস প্রবাহিত হলে ঢাকা যে তাতে পিছিয়ে ছিল না, ‘প্রগতি'র প্রকাশ তার প্রমাণ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো -
  1. ক) ছন্দ-বৈচিত্র
  2. খ) হাস্যরস
  3. গ) বিদেশী শব্দের আধিক্য
  4. ঘ) ভণিতার উপস্থিতি
ব্যাখ্যা

খনার বচনঃ
খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন।
শুভাশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তিই সাধারণ অর্থে বচন, যেমন গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি। বাংলায় ডাক ও খনার উক্তি বচনের প্রকৃষ্ট উদাহরণ।

- ডাকের বচন ‘ডাকের কথা’ বা ‘ডাক পুরুষের কথা’ নামেও পরিচিত। ডাক তাঁর বচনকে ‘ডাকর কথা’ বলেছেন, চাকমা ভাষায় যা ‘দাগর কধা’ নামে পরিচিত।
- ‘খনার বচন’ রচয়িতার প্রকৃত নাম লীলাবতী; লীলাবতী আর্যার প্রণেতা ও খনা একই ব্যক্তি।
- বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচনের উৎপত্তি হয়েছিল তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

- বচন লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা। এর স্বতন্ত্র একটা প্রকৃতি, কাব্যরস ও গীতিধর্মিতা আছে। ডাক ও খনার বচনে মাঝে মাঝে ভণিতা আছে, যা লোকসাহিত্যের অন্য শাখায় সচরাচর লক্ষ করা যায় না।
- বচনে প্রাত্যহিক জীবনের মূল্যবান নীতিমালা ও নির্দেশনা পাওয়া যায়। খনার বচনের বর্তমান ভাষা তার মূল ভাষা নয়, তবে লীলাবতী আর্যার ভাষা অনেকটা মূল ভাষার কাছাকাছি।
- বাংলা ও অন্যান্য ভাষার তুলনীয় বচন-প্রবচন বিশ্লেষণ করে একটি নব ভাষাতাত্ত্বিক দিগন্ত উন্মোচিত হতে পারে। অন্যান্য প্রাদেশিক ভাষায় খনার বচনের অনুপ্রবেশের প্রধান কারণ কৃষিবিজ্ঞান। কৃষিপ্রধান বঙ্গদেশে ডাকের কথা ও খনার বচন প্রাচীন বাংলা ও আসামের ঐতিহ্য ও সংস্কৃতির বুনিয়াদ রচনা করেছিল।

- ডাকের কথায় নীতিকথা বেশি।
অন্যদিকে,
- খনার বচনগুলো কৃষি, আবহাওয়া, ঋতু, জ্যাতিশাস্ত্র সম্পর্কিত। এছাড়াও স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ের খনার বচন রয়েছে।

তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
  1. ক) অধীন, অজ্ঞানতা
  2. খ) তনুদেহ, পান্তাভাত
  3. গ) সমসাময়িককালে, জন্ম বার্ষিক
  4. ঘ) ভাষী, সবান্ধব
ব্যাখ্যা
সমসাময়িককালে শব্দে 'কালে' ব্যবহার করা যাবে না।
তনু অর্থই দেহ এবং পান্তা দ্বারা পানিতে ভিজানো বাসি ভাত-কেই বুঝায়, তাই এর সাথে ভাত ব্যবহার করতে হবে না।
ভাষা ব্যবহারকারী অর্থে ভাষীর প্রয়োগ শুদ্ধ এবং বান্ধবদের সঙ্গে বুঝাতে সবান্ধব শুদ্ধ।
অর্থাৎ অপশন ঘ-তে কোনো অপপ্রয়োগ ঘটে নি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১০.
নিচের যে শব্দটি আঞ্চলিক প্রভাবিত নয়-
  1. ক) কাটারি
  2. খ) খপর
  3. গ) মেয়া
  4. ঘ) এর্কি
ব্যাখ্যা

কাটারি, কাটারী [কাটারি] (বিশেষ্য)
- কাটবার অস্ত্রবিশেষ; একপ্রকার সরু ও লম্বা দা; ছুরি 

{( তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরিকা, কর্তরীকা> (প্রাকৃত) কট্টরিআ> (বাংলা) কাটারি, কাটারী, কট্টরী}

১১.
শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে যে রচনায়-
  1. ক) পতঙ্গ পিঞ্জর
  2. খ) নেকড়ে অরণ্যে
  3. গ) জাহান্নাম হইতে বিদায়
  4. ঘ) চৌরসন্ধি
ব্যাখ্যা

শওকত ওসমান: কথাসাহিত্যিক।
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত)
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাঙ্গী,
- জাহান্নাম হইতে বিদায় ।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়-এ মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে, যেখানে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে। এই উপন্যাসটি প্রকাশ পেলে বাংলাদেরশের স্বাধীনতা কামী শরণার্থী বাঙালীরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে উঠেন।  

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

১২.
'আচমন' এর সমার্থক হলো-
  1. ক) স্নিগ্ধ
  2. খ) আবীর
  3. গ) প্রক্ষালন
  4. ঘ) অবহেলা
ব্যাখ্যা

আচমন (বিশেষ্য)
১ হিন্দুদের পূজাদি কর্মের পূর্বে বিধি অনুযায়ী জলদ্বারা দেহশুদ্ধি করণ
২ আহারের পর জল দ্বারা হস্ত-মুখ প্রক্ষালন; আঁচানো

{(তৎসম বা সংস্কৃত) আ + √চম্ + অন্ (ল্যুট্)

১৩.
'বিহ্বলতা'- র প্রমিত উচ্চারণ হলো-
  1. ক) বিহভলতা
  2. খ) বিউ্‌ভলতা
  3. গ) বিওভলোতা
  4. ঘ) বিওভোলোতা
ব্যাখ্যা

বিহ্বল [বিউভল্‌] বিভোল; বিবশ; আত্মহারা; অভিভূত; অচেতন।
বিহ্বলতা [বিউ্‌ভলতা] আত্মহারা অবস্থা, বিবশতা 

১৪.
'রূপার চেয়ে সোনার দাম বেশি।' নিম্নরেখ শব্দটি যে কারকের দুষ্টান্ত-
  1. ক) কর্ম
  2. খ) কর্তৃ
  3. গ) করণ
  4. ঘ) অধিকরণ
ব্যাখ্যা
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে৷
ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়৷
প্রশ্নোক্ত বাক্যে কর্তা না থাকলেও 'কী' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সোনা'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'বিরল' এর বিপরীতার্থক রূপ হলো-
  1. ক) ব্যতিক্রম
  2. খ) সুলভ
  3. গ) সরল
  4. ঘ) বিশেষ
ব্যাখ্যা

সুলভ (বিশেষণ) ১ সহজ।
২ সস্তা।
৩ অল্প মূল্যে মেলে এমন।
৪ স্বাভাবিকভাবে ঘটে এরূপ (শিশুসুলভ)।
দুর্লভ (বিপরীতার্থক শব্দ)

বিরল (বিশেষণ) ১ অনিবিড়; ফাঁকবিশিষ্ট (বিরল পল্লব)।
২ খুব কম; অত্যল্প

বিরল এর বিপরীতার্থক রূপ হিসেবে প্রদত্ত অপশন থেকে সুলভ-ই গ্রহণযোগ্য উত্তর। 


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৬.
নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
  1. ক) সবগুলো
  2. খ) একত্র
  3. গ) কর্তৃপক্ষ
  4. ঘ) অনুষ্ঠাতব্য
ব্যাখ্যা
অপশন থেকে মনে হতে পারে অনুষ্ঠাতব্য অপপ্রয়োগ। কিন্তু অনুষ্ঠাতব্য শব্দের প্রয়োগ শুদ্ধ, এর অর্থ - আচরণীয়, করতে হবে এমন।
সব শব্দটি বহুবচন প্রকাশক, এর সাথে গুলোর ব্যবহার অশুদ্ধ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৭.
আলংকারিক প্রয়োগ বর্জনীয় যে ক্ষেত্রে-
  1. ক) পত্র লিখন
  2. খ) ভাবসম্প্রসারণ
  3. গ) প্রবন্ধ রচনা
  4. ঘ) সারাংশ লিখন
ব্যাখ্যা

কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে।
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না

তবে পত্র, ভাব সমপ্রসারণ এবং প্রবন্ধ রচনায় আলঙ্কারিক প্রয়োগ করা যায়।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ

১৮.
বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) রামমোহন রায়
  4. ঘ) বঙ্কিমচ্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১):
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে কলকাতার ‘সংস্কৃত কলেজ’ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়। তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।
- তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করেছিলেন। বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তুলেছিলেন। বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার।
- তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা।
- ব্রজবিলাস ও রত্নপরীক্ষা গ্রন্থ দুটির রচয়িতাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৯.
উক্তি পরিবর্তনঃ মা রেগে আমাকে বললেন, ''তোমার গিয়ে কাজ নেই।''
  1. ক) রাগান্বিতভাবে মা আমাকে যেতে নিষেধ করেছিলেন।
  2. খ) মা রেগে আমাকে বললেন যে, আমার যেয়ে কী হবে?
  3. গ) মা রাগ করে বললেন যে, যেও না।
  4. ঘ) রাগ করে মা আমাকে বললেন যে, আমার যাওয়া অকার্যকর হবে।
ব্যাখ্যা

প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময় কালবাচক এবং স্থানবাচক শব্দের পরিবর্তন হয়।

যেমনঃ
প্রত্যক্ষ উক্তিঃ লোকটি বললেন, 'আমি আগামীকাল এখানে আবার আসব।'
পরোক্ষ উক্তিঃ লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
প্রত্যক্ষ উক্তিঃ মা রেগে আমাকে বললেন, ''তোমার গিয়ে কাজ নেই।''
পরোক্ষ উক্তিঃ রাগান্বিতভাবে মা আমাকে যেতে নিষেধ করেছিলেন।

২০.
'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায় -
  1. ক) স্পর্ধা
  2. খ) অকৃত্রিম
  3. গ) নাড়ীনক্ষত্র
  4. ঘ) দৃঢ়তা
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
• হাড়হদ্দ - সবকিছু
• সপ্তকান্ড রামায়ণ - বৃহৎ বিষয়
• ঢাকঢাক গুড় গুড় - লুকোচুরি
• দিবাস্বপ্ন - অলীক কল্পনা

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

২১.
I will be late. Please ____ lunch without me.
  1. ক) taking
  2. খ) inviting
  3. গ) start
  4. ঘ) carry
ব্যাখ্যা
বাক্যটির বাংলা অর্থ: আমার দেরী হবে। দয়া করে দুপুরের খাবার আমাকে ছাড়াই শুরু করে দিয়েন।
এই অর্থ সম্পূর্ণ করতে শূন্যস্থানে start ব্যবহৃত হবে।
২২.
Shobuj popped ___ for a coffee on his way home.
  1. ক) up
  2. খ) out
  3. গ) in
  4. ঘ) at
ব্যাখ্যা

Pop up
Meaning: to appear, sometimes unexpectedly

- Shobuj popped up for a coffee on his way home.
- Her name keeps popping up in the newspapers.

২৩.
I have to ___ to the finish line and back.
  1. ক) run
  2. খ) run away
  3. গ) get away
  4. ঘ) get through
ব্যাখ্যা
আমাকে দৌড়ে সমাপ্তি রেখায় যেয়ে ফিরে আসতে হবে।
এই অর্থ প্রদান করার জন্য run ব্যবহার যৌক্তিক।
কারণ, run away, get away অর্থ পালিয়ে যাওয়া;
২৪.
I can not park the limousine. It is right now ____ the way.
  1. ক) on
  2. খ) n
  3. গ) up
  4. ঘ) across
ব্যাখ্যা

Across
- from one side of something to the other

Example:
They ran straight across the road
My best friend lives across the road.
It is right now across the way.

রাস্তার ওপাশে বুঝাতে way এর পূর্বে across ব্যবহৃত হবে।
২৫.
The idiom 'break a leg' expresses -
  1. ক) agony
  2. খ) good wishes
  3. গ) sorrow
  4. ঘ) curiosity
ব্যাখ্যা
Break a leg:
used for wishing someone good luck, especially before a performance.
Source: Cambridge Dictionary
২৬.
Count the number of adverbs: I was just wondering if you could cook it perfectly and make the dish quite delicious as always.
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে modify করতে পারে।
কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তরে যা আসে তা adverb হয়ে থাকে।

I was just wondering if you could cook it perfectly and make the dish quite delicious as always. - এই বাক্যে মোট চারটি adverb আছে। 

এই বাক্যে wondering 'verb' কে modify করার জন্য 'just' এখানে adverb
cook 'verb' কে modify করার জন্য 'perfectly' একটি adverb
delicious 'adjective' কে modify করার জন্য quite হচ্ছে adverb
এবং 'make the dish quite delicious' সবসময়ের মত/বরাবরের মত করা বুঝাতে ব্যবহৃত হওয়ায় as always-ও একটি adverb.

২৭.
Join two parts: ''She completed all tasks''; ''a big surprise.''
  1. ক) was that
  2. খ) that was
  3. গ) which was
  4. ঘ) it is
ব্যাখ্যা
সে সব কাজ শেষ করেছে, যেটা কিনা বিস্ময়কর / অবাক করার মত ব্যাপার। এই বাক্যের context এ ইংরেজি বাক্যের দুটো অংশকে জুড়ে দিতে which was ব্যবহার করতে হবে।
পুরো বাক্যটি হবে - She completed all tasks which was a big surprise.
২৮.
Use appropriate verb form : Shall I ___ the room clean while you are out?
  1. ক) spoil
  2. খ) try
  3. গ) finish
  4. ঘ) sweep
ব্যাখ্যা

Sweep (verb) (past tense and past participle swept /swept/)
-  to clean the dust, dirt etc from the floor or ground, using a brush with a long handle SYN brush

Sweep something off/out/up etc
Will you sweep the leaves off the patio?
আমরা একটা রুমকে পরিষ্কার করতে ঝাড়ু দেই। তাই শূন্যস্থানে হবে - sweep.

২৯.
Make indirect : The girl told him, ''Please be careful.''
  1. ক) The girl asked him not to be careless.
  2. খ) The girl advised him to be careful.
  3. গ) The girl requested to be careful by him.
  4. ঘ) The girl advised him to take care.
ব্যাখ্যা

• Reported speech এ যদি আদেশ, উপদেশ বা অনুরোধ সূচক বাক্য থাকে, তাহলে indirect speech এ রূপান্তরের সময়:
- sub + requested/ asked/ ordered/ advised + obj + to + verb + ext. এই structure অনুসরণ করা হয়।
- সে অনুসারে সঠিক উত্তর হবে, The girl advised him to be careful.

• Imperative sentence এর ক্ষেত্রে indirect করার সময় requested/ asked/ ordered/ advised ইত্যাদি বসাতে হয়।
এখানে Told হবে না।>> Please থাকলে সাধারনত requested হয়, যদি খ) নাম্বার অপশনটি না থাকতো তবে,  এখানে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হিসেবে - The girl advised him to take care -কে উত্তর নেওয়া যেতো।
>> 'Be careful' এর active form হিসেবে 'Take care' ব্যবহার করা যায়। এতে বাক্যের মুলভাব একই থাকে এবং অর্থের অসঙ্গতি ঘটে না।উত্তরপত্রের ইনপুট এবং ব্যাখ্যা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ধন্যবাদ।

৩০.
If brave : valiant, then slick :
  1. ক) coarse
  2. খ) rough
  3. গ) tight
  4. ঘ) greasy
ব্যাখ্যা

Valiant - possessing or showing courage or determination.
Similar:
- brave

Greasy - covered with, resembling, or produced by grease or oil; slippery
Similar:
- slippery
- slick


Source: Oxford Dictionary
৩১.
'He is a seasoned politician.' is an example of-
  1. ক) irony
  2. খ) pun
  3. গ) euphemism
  4. ঘ) oxymoron
ব্যাখ্যা

Pun - a joke exploiting the different possible meanings of a word or the fact that there are words which sound alike but have different meanings.
প্রশ্নোক্ত বাক্যের অর্থ - সে একজন পাকা রাজনীতিবিদ। 
এই বাক্যটি pun - এর উদাহরণ। 

৩২.
Make it simple : 'Work hard to avoid failure.'
  1. ক) Work hard or fail.
  2. খ) Working hard for avoiding failure
  3. গ) Work hard, unless you fail
  4. ঘ) Without working hard you cannot avoid failure.
ব্যাখ্যা

Work hard to avoid failure - এই বাক্যটিকে simple করতে হলেঃ without + gerund রূপে করতে হবে।
সঠিক উত্তর হবে অপশন ঘ

৩৩.
Joyee is the only son of the bank owner. So he had it on easy street. The bold faced phrase means-
  1. ক) financial security
  2. খ) effortless
  3. গ) reliable
  4. ঘ) good outcome
ব্যাখ্যা
Easy street
Meaning: a state of financial comfort or security.
Example: £50,000 a year will put one on easy street.
Source: Oxford Dictionary
৩৪.
Choose the best form of modal: Let's dance on the floor, ____ we?
  1. ক) will
  2. খ) won't we
  3. গ) don't we
  4. ঘ) shall
ব্যাখ্যা

Shall I/we ... ?
meaning: spoken used to make a suggestion, or ask a question that you want the other person to decide about

Example:
Let's dance on the floor, shall we?
Shall I open the window?
Shall we say 6 o'clock, then?
What shall I get for dinner?


Source: Longman Dictionary of contemporary english
৩৫.
Choose into passive : Did he do his task?
  1. ক) Had his task done by him?
  2. খ) Was his task done by him?
  3. গ) Had his task been done by him?
  4. ঘ) Was his task being done by him?
ব্যাখ্যা
Did he do his task? এই বাক্যের passive form হবেঃ Auxiliary verb + obj কে subj + v3 + by + sub কে obj
সুতরাং এর passive form হবেঃ Was his task done by him?
৩৬.
Find the antonym of 'unravel'
  1. ক) extricate
  2. খ) unknot
  3. গ) tangle
  4. ঘ) run
ব্যাখ্যা

Unravel
- twisted, knitted, or woven threads).
- investigate and solve or explain (something complicated or puzzling).

Opposite:
- entangle
- tangle


Source: Oxford Dictionary
৩৭.
The word 'inside' cannot be used as-
  1. ক) noun
  2. খ) adverb
  3. গ) preposition
  4. ঘ) verb
ব্যাখ্যা

Different uses of Inside

Adverb
- Her car was locked and the keys were inside.
- She could hear voices inside, but no one came to the door.


Noun
- the inside
- inside out
- turn a room/building etc inside out

Adjective
- The inside pocket of his jacket

Preposition
- He had obviously been helped by someone inside the company.


Source: Longman Dictionary of Contemporary English
৩৮.
Translate into English: কারুশিল্পে আমাদের সাংস্কৃতিকরুচি প্রতিফলন হয়-
  1. ক) Craftwork represents our cultural flavour.
  2. খ) In craftworks, we reflect our cultural taste.
  3. গ) Our culture resembles with our artwork.
  4. ঘ) Our cultural heritage is reflected in the artwork.
ব্যাখ্যা
cultural flavour দ্বারা বুঝায় 'সাংস্কৃতিক রুচি' কারুশিল্পের ইংরেজি হচ্ছে 'craftwork'.
সুতরাং, এর ইংরেজি হবেঃ Craftwork represents our cultural flavour.
৩৯.
''A man of genius makes no mistakes.'' is the quote of-
  1. ক) Charles Dickens
  2. খ) Mary Anne
  3. গ) Elizabeth Bennet
  4. ঘ) James Joyce
ব্যাখ্যা
''A man of genius makes no mistakes. His errors are volitional and are the portals of discovery.'' - James Joyce
৪০.
Find the odd genre of novels-
  1. ক) Dystopian
  2. খ) Fantasy
  3. গ) Romance
  4. ঘ) Oldies
ব্যাখ্যা

Oldies or classic novel is different the rest of the others. Because romantic, fantasy, fiction, and dystopian novels also can be classic novel. 

- Dystopian novel is a form of speculative fiction that began as a response to utopian literature. A dystopia is an imagined community or society that is dehumanizing and frightening.

- Fantasy fiction novel is a genre of writing in which the plot could not happen in real life (as we know it, at least).

- A romance novel is a work of extended prose fiction with a theme of love.

- A classic is a novel that represents a genre or a writing style, or it can be a novel that makes a contribution to literature. There are all kinds of classics, from horror classics to romance classics, from novels that sold millions of copies to a novel that changed how a genre was written.

৪১.
If tan (x − 30°) = 1/√3, cosx = ?
  1. ক) 1/2
  2. খ) 0
  3. গ) 1/√2
  4. ঘ) 1
ব্যাখ্যা

tan (x - 30°) = 1/√3 = tan 30°
Or, x - 30° = 30°
Or, x = 60°

∴ cos 60° = 1/2

৪২.
If logx144 = 4, then x = ?
  1. ক) 2√3
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 3√2
ব্যাখ্যা

logx144 = 4
⇒ x4 = 144
⇒ x2 = 12 = 4×3
⇒ x = 2√3

৪৩.
If -1 ≤ 3 - 2x ≤ 3, then -
  1. ক) 0 ≤ x ≤ 2
  2. খ) -2 ≤ x ≤ 0
  3. গ) x ≤ 2
  4. ঘ) x ≥ 0
ব্যাখ্যা

Given, -1 ≤ 3 - 2x ≤ 3
⇒ -4 ≤ - 2x ≤ 0 [Adding - 3 in every section]
⇒ 2 ≥ x ≥ 0
⇒ 0 ≤ x ≤ 2

৪৪.
The distance from the centre of a circle of radius 5 cm to a chord of lengh 8 cm is-
  1. ক) 5 cm
  2. খ) 4 cm
  3. গ) 3 cm
  4. ঘ) 2 cm
ব্যাখ্যা

Let AB = 8 cm. And, be the chord of the circle with radius AO = 5 cm

Draw OP⊥AB, join OA
according to the theorem
AP = 1/2 AB = 1/2 × 8 = 4 cm
In △APO, ∠A = 90°
∴ (AO)2 = (AP)2 + (OP)2
OP = (AO)2 − (AP)2
= √(52 − 42)
= √9
∴ OP = 3cm

৪৫.
The area of a circle of radius √2 is approximately-
  1. ক) 1.4142
  2. খ) 6.2832
  3. গ) 9.4298
  4. ঘ) 3.1416
ব্যাখ্যা

Area of the circle =  πr2 
= π(√2)2 
= 2π
= 6.2832 

৪৬.
If the radius of a sphere is increased by 10%, how much will the surface area be increased in percentage?
  1. ক) 21%
  2. খ) 10%
  3. গ) 18%
  4. ঘ) 20%
ব্যাখ্যা

Surface area of sphere = 4πr2 
Is the new radius is 10% increased, then new surface area will be = 4π(1.1)2  = 4.84πr2 

Surface area Increased in percentage = (4.84πr2/4πr2 × 100) - 100 =  121 - 100 = 21%

৪৭.
How many integers between 1 and 100 are divisible by 3 but not by 5?
  1. ক) 27
  2. খ) 29
  3. গ) 30
  4. ঘ) 31
ব্যাখ্যা

From 1 to 100 = 100/3 = 33.33 ≈ 33 integers are divisible by 3
From 1 to 100 = 100/15 =  6.67 ≈ 6 integers are divisible by both 3 and 5

So, 33 - 6 = 27 integers are divisible by 3 but not by 5

৪৮.
If n is an odd integer, which of the following must be an odd integer?
  1. ক) n - 1
  2. খ) n + 1
  3. গ) 4n + 1
  4. ঘ) 3n + 1
ব্যাখ্যা

Let, n =  3

n - 1 = 2
n + 1 = 4
4n + 1 =  13
3n + 1 =  10

৪৯.
Which of the numbers below is not equivalent to 2%?
  1. ক) 1/50
  2. খ) 1/10
  3. গ) 0.02
  4. ঘ) 2/100
ব্যাখ্যা

2% = 2/100 = 1/50 = 0.02

৫০.
The next number in the sequence 1, 2, 3, 5, 8, 13, 21, ____ is-
  1. ক) 34
  2. খ) 36
  3. গ) 38
  4. ঘ) 40
ব্যাখ্যা

আমরা জানি,
Fibonacci সংখ্যা = 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ... পরপর দুটি সংখ্যার যােগফল পরবর্তী সংখ্যার সমান।
সুতরাং, এই ধারার পরবর্তী সংখ্যা হবে = 21 + 13 = 34

৫১.
The H C F of x2 - 1, x4 - 1 and x4 - x3 + x - 1 is -
  1. ক) x6 - 1
  2. খ) x3 + 1
  3. গ) x2 - 1
  4. ঘ) x3 - 1
ব্যাখ্যা

১ম রাশি = x2 - 1 = (x + 1)(x - 1)
২য় রাশি =  x4 - 1 = (x2)2 - (12)2 = (x2 + 1)(x2 - 1) = (x2 + 1)(x + 1)(x - 1)
এবং ৩য় রাশি =  x4 - x3 + x - 1 = x3(x - 1) + 1(x - 1) = (x3 + 1)(x - 1) = (x + 1)(x2 - x + 1)(x - 1)

So, HCF is (x + 1)(x - 1) = x2 - 1

৫২.
If 3x + 2y = 7 and 3x - 2y = 5 then xy = ?
  1. ক) 6
  2. খ) 24
  3. গ) 4
  4. ঘ) 1
ব্যাখ্যা

3x + 2y = 7 .... (i)
3x - 2y = 5 .... (ii)

(i) + (ii), 6x = 12
Or, x = 2

From, (i), y = 1/2

So, xy = 2.1/2 = 1

৫৩.
How many real roots does the polynomial 2x3  + 8x - 7 have?
  1. ক) None
  2. খ) One
  3. গ) Two
  4. ঘ) Three
ব্যাখ্যা

Every polynomial of the form ax3  + bx + c with a, b > 0 has exactly one real roots.
Hence, 2x3  + 8x - 7 or 2x3  + 8x  +  (-7) has one real root.

৫৪.
A coin is tossed four times. What is the probability of getting head on all tosses?
  1. ক) 1/4
  2. খ) 1/8
  3. গ) 1/16
  4. ঘ) 3/16
ব্যাখ্যা

Probability of getting head on all tosses = 1/2 × 1/2 × 1/2 × 1/2 = 1/16

৫৫.
If cosθ + sinθ = 1, then θ = ?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

Given, cosθ + sinθ = 1
Or, (cosθ + sin)2 = 12 
Or, cos2θ + sin2θ + 2cosθsinθ = 1
Or, 2cosθsinθ = 0 [As, cos2θ + sin2θ = 1]
Or, cosθsinθ = 0

So, either cosθ = 0 = cos90° or, sinθ = 0 = sin0°
⇒ θ = 90° or, 0°

৫৬.
If the sum of x and its multiplicative inverse is 3, then x3 + 1/x3 = ?
  1. ক) 36
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 18
ব্যাখ্যা

Given, x + 1/x = 3
x3  + 1/x3  = (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (3)3 - 3(3)
= 18

৫৭.
Let M be the median and m the mode of the following set of numbers : 10, 70, 20, 40, 70, 90. What is the average (arithmetic) mean of M and m?
  1. ক) 50
  2. খ) 60
  3. গ) 62.5
  4. ঘ) 65
ব্যাখ্যা

Median is the middle element or the mean of two middle elements in a numerical data set with the elements ordered by their value.
The mode is the value in a set of data that has the most occurrences.
The mode is not unique and a data set may have more than one mode of no mode as well
Given set of numbers are 10, 70, 20, 40, 70, 90
Arrange in order: 10, 20, 40, 70, 70, 90
So, Median M = ( 40 + 70)/2 = 55
and, Mode m = 70

∴ average of M and m = (55 + 70)/2 = 62.5

৫৮.
If (7a)(7b) = 7c/7d, what is d in terms of a b and c?
  1. ক) c/ab
  2. খ) c - a - b
  3. গ) a + b - c
  4. ঘ) c - ab
ব্যাখ্যা

(7a)(7b) = 7c/7d
Or, 7a + b = 7c-d
Or, a + b = c - d
Or, d = c - a - b

৫৯.
If the line AB and CD meet at O and ∠BOD = 63°, then ∠BOC = ?
  1. ক) 27°
  2. খ) 63°
  3. গ) 117°
  4. ঘ) 297°
ব্যাখ্যা

From the figure, ∠DOC = 180°
Or, ∠DOB + ∠BOC = 180°
Or, ∠BOC = 180° - 63° = 117°

৬০.
The next term of the series 9 + 36 + 81 + 144 + ____ is
  1. ক) 169
  2. খ) 256
  3. গ) 272
  4. ঘ) 225
ব্যাখ্যা

Given, 9 + 36 + 81 + 144
The series is = 32 + 62 + 92 + 122 + 152
So, next term is 152 = 225

৬১.
If a = 0.67 then which one of the following is smaller than a?
  1. ক) √a
  2. খ) 1/a
  3. গ) a2
  4. ঘ) 1/a2
ব্যাখ্যা

√a =  √0.67 = 0.81 
1/a = 1/0.67 = 1.49
a2 = 0.672  = 0.4489
1/a2 = 1/0.672  = 1/0.4489 = 2.23

So, a2 is the smaller than a

৬২.
The difference between simple and compound interest at 5% annually on a sum of TK. 10000 at the end of 2 years -
  1. ক) 25
  2. খ) 50
  3. গ) 100
  4. ঘ) 250
ব্যাখ্যা

SI =  10000 × 2 × 5/100 = 1000
CI = 10000(1 + 5/100)2 – 10000 = 1025
∴ Difference =  1025 - 1000 =  25

৬৩.
If a ladder touches the roof of a wall and makes an angle of 45° with the 15 metre long wall, then the length of the ladder is-
  1. ক) 30m
  2. খ) 15m
  3. গ) 45m
  4. ঘ) 15√2m
ব্যাখ্যা

In right angled triangle ABC,
cos 45° = BC/AC
Or, 1/√2 = 15/AC [As, opposite angle of AB and BC is equal, length of both line is also equal]
∴ AC = 15√2

Therefore, the length of the ladder is 15√2 m.

৬৪.
A product is bought and sold at the profit of 15% the ratio of selling and buying cost is -
  1. ক) 17:20
  2. খ) 23:20
  3. গ) 20:23
  4. ঘ) 20:17
ব্যাখ্যা

Let, the cost price be = 100 and selling price = 115
Their ratio = sp : cp = 115 : 100 = 23 : 20

৬৫.
If the ratio of numbers is 3: 4 and their least common multiple is 60, then the numbers are-
  1. ক) 15, 20
  2. খ) 12,16
  3. গ) 9, 12
  4. ঘ) 18, 24
ব্যাখ্যা

Let, these two numbers be 3x and 4x then their LCM = 12x
Now, according to question,
12x =  60
Or, x = 5
Thus, the numbers are (3x = 3 × 5) = 15 and (4x = 4 × 5) = 20

৬৬.
Mr X will be the Chairman of the committee . In how many ways can a committee of 5 members be chosen from a total of 8 people given that Mr. X must be one them?
  1. ক) 35
  2. খ) 70
  3. গ) 120
  4. ঘ) 56
ব্যাখ্যা

As, Mr. x is always chosen, then to form a committee of 5 members from the pool of 8, we now have to choose 4 members from 7 people

So, the committee can be formed in 7c4 = 35 ways

৬৭.
If the radius of a circle is 6 cm and a circular segment subtends an angle 30° at the center, then the length of the arc is -
  1. ক) 2πcm
  2. খ) 6πcm
  3. গ) πcm
  4. ঘ) 3πcm
ব্যাখ্যা

The length of arc, s = πrθ/180 = π × 6 × 30/180 = π cm

৬৮.
A3 is odd, which if the following is true?
  1. ক) A is odd only
  2. খ) A2 is odd only
  3. গ) A2 is even
  4. ঘ) Both A and A2 are odd
ব্যাখ্যা

Let, A3 = 27 = 33
So, A = 3
and, A2 = 9

৬৯.
A rectangle is 14 cm long and 10 cm wide. If the length is reduced by x cm and its width is increased also by x cm so as to make a square, then its area increased by -
  1. ক) 4cm2
  2. খ) 144cm2
  3. গ) 12cm2
  4. ঘ) 140cm2
ব্যাখ্যা

ATQ, 14 - x = 10 + x
Or, 2x = 4
Or, x = 2

Area of the rectangle = 10 × 14 = 140 cm2
And, area of the square = (10 + 2)2 = 122 = 144 cm2

So, its area increased by 144 - 140 or 4 cm2

৭০.
Mr. Shobuj was both the 14th highest and the 14th lowest in a tennis tournament. How many participants were in the tournament?
  1. ক) 27
  2. খ) 28
  3. গ) 29
  4. ঘ) 30
ব্যাখ্যা
Number of participants are = 14 + 14 - 1 = 27
৭১.
______ is used to create a web page.
  1. ক) HTTPS
  2. খ) WWW
  3. গ) URL
  4. ঘ) XML
ব্যাখ্যা

HTML (Hyper Text Markup Language) is used to create web pages and web applications. It is a markup language. By HTML we can create our own static page. It is used for displaying the data not to transport the data. HTML is the combination of Hypertext and Markup language. Hypertext defines the link between the web pages. A markup language is used to define the text document within tag which defines the structure of web pages. This language is used to annotate (make notes for the computer) text so that a machine can understand it and manipulate text accordingly.

XML (eXtensible Markup Language) is also used to create web pagesand web applications. It is dynamic because it is used to transport the data not for displaying the data. The design goals of XML focus on simplicity, generality, and usability across the Internet. It is a textual data format with strong support via Unicode for different human languages. Although the design of XML focuses on documents, the language is widely used for the representation of arbitrary data structures such as those used in web services.

৭২.
Which is not an online education platform -
  1. ক) Coursera
  2. খ) Skillshare
  3. গ) Module
  4. ঘ) Udemy
ব্যাখ্যা
Coursera, Unacademy, Udemy, Skillshare, Khan academy etc are online education platforms.
৭৩.
Conversion of data into code is called-
  1. ক) encryption
  2. খ) firewall
  3. গ) digital certificate
  4. ঘ) password
ব্যাখ্যা
Encryption is the method by which information is converted into secret code that hides the information's true meaning. The science of encrypting and decrypting information is called cryptography.

In computing, unencrypted data is also known as plaintext, and encrypted data is called ciphertext.
৭৪.
The term for a shop that is both online and on the high street is-
  1. ক) click & brick
  2. খ) brick & click
  3. গ) brick & brick
  4. ঘ) click & click
ব্যাখ্যা
The bricks and clicks business model refer to the combination of a physical retail location (the brick) and an ecommerce sales channel, or online store (the click).
It's a business model used by merchants to operate both an online store and a physical retail outlet.
In other terms, the retailers give their customers both an online and offline channel to do their shopping. If we look that the current trends, it's justifiable to say that the e-commerce industry is tremendously gaining traction.
On the other hand, it has been a must priority for most retailers to have physical premises. This explains why most retailers take steps to sync the two together.

This business model is also sometimes called “brick and click,” “click and mortar.”
৭৫.
Disadvantage of e-commerce is-
  1. ক) controlling privacy and security
  2. খ) after sales service
  3. গ) maintaining standards and quality
  4. ঘ) distribution and delivery
ব্যাখ্যা

One of the most important disadvantages of e-commerce can be a lack of reliability and security because of poor implementation.
Disadvantages of e-commerce are:

1) Security
2) Site crash
3) No possibility of tried and tested product
4) Late delivery
5) Some products are difficult to buy online
6) Lack of privacy
7) Tax issues
8) Legal issues
9) Huge technological cost

৭৬.
The shortcut key for starting the slide show in MS-PowerPoint is-
  1. ক) F5
  2. খ) Ctrl + B
  3. গ) Ctr + N
  4. ঘ) F8
৭৭.
Find which is not a MS-Excel Function-
  1. ক) LEN
  2. খ) TRIM
  3. গ) MIN
  4. ঘ) COUNTD
ব্যাখ্যা

Some function of MS Excel:

TRIM function; TRIMMEAN function
LEN, LENB functions
MIN function; MINIFS function; MINA function; MINUTE function
COUNT function; COUNTA function; COUNTBLANK function; COUNTIF function; COUNTIFS function


Source: microsoft
৭৮.
______ is a software application which enables the transfer of files from one computer to another .
  1. ক) DNS server
  2. খ) TLD server
  3. গ) FTP server
  4. ঘ) DHCP server
ব্যাখ্যা
The primary purpose of an FTP server is to allow users to upload and download files.
An FTP server is a computer that has a file transfer protocol (FTP) address and is dedicated to receiving an FTP connection.
FTP is a protocol used to transfer files via the internet between a server (sender) and a client (receiver).
An FTP server is a computer that offers files available for download via an FTP protocol, and it is a common solution used to facilitate remote data sharing between computers.
৭৯.
Find from the following which is single integrated circuit -
  1. ক) CPU
  2. খ) RAM
  3. গ) gate
  4. ঘ) chip
ব্যাখ্যা
- Gate is a single integrated circuit like OR Gate,AND Gate, NOT Gate.
- Keyboard is a peripheral device.
- CPU stands for Central Processing Units is known as Brain of Computer.
৮০.
Select the odd one here-
  1. ক) ORACLE
  2. খ) JAVA
  3. গ) SYBASE
  4. ঘ) INFORMIX
ব্যাখ্যা
ORACLE, SYBASE and INFORMIX is database management software and JAVA is a programming language.
৮১.
In July 2021, the country which issued a postage stamp featuring Bangabandhu is-
  1. ক) India
  2. খ) Australia
  3. গ) Turkey
  4. ঘ) Brazil
ব্যাখ্যা
The Bangladesh Embassy in Ankara has unveiled a special postage stamp to mark the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in Turkey.
The Turkish Postal Department released a special postage stamp with the image of Bangabandhu.
Source: Daily Newspaper Report
৮২.
'The Palme d' Or' prize is awarded at _______ film festival.
  1. ক) Cannes
  2. খ) Venice
  3. গ) Tribeca
  4. ঘ) Rindance
ব্যাখ্যা

Palme d'Or is awarded at the Cannes film festival.
The movie Titane has won the top award at the 2021 Cannes Film Festival.


Source: BBC
৮৩.
Nexus TV is an electronic media of -
  1. ক) India
  2. খ) Bangladesh
  3. গ) Nepal
  4. ঘ) Pakistan
ব্যাখ্যা
Nexus TV is an electronic media of Bangladesh. It is a concern of S. Alam Group.
Source: Daily Newspaper Report
৮৪.
Generally the shape of a demand curve is-
  1. ক) upward sloping
  2. খ) downward sloping
  3. গ) vertical
  4. ঘ) horizontal
ব্যাখ্যা
The demand curve will move downward from the left to the right, which expresses the law of demand—as the price of a given commodity increases, the quantity demanded decreases, all else being equal.
৮৫.
Issued shares of listed companies are deposited in -
  1. ক) CDBL
  2. খ) BSEC
  3. গ) DSE
  4. ঘ) SEC
ব্যাখ্যা

The Bangladesh Securities and Exchange Commission (BSEC) was established on 8th June, 1993 as the regulator of the country’s capital market under the provision of Bangladesh Securities and Exchange Commission Act 1993. The purpose of the Commission is to protect the interest of investors in securities, develop the securities market and make rules for matters connected therewith or ancillary thereto. 

Bangladesh Securities and Exchange Commission was established with the aims of protecting the interest of investors in securities, developing the securities market and promulgating rules on these issues or on related matters thereunder. Thus, the mission of the Commission is

  • protecting the interest of investors in securities;
  • developing the securities market;
  • formulating rules on securities related matters or on related topics thereunder.
৮৬.
'International peace, security and solidarity' is mentioned in the ____ part of the constitution of Bangladesh is-
  1. ক) 1st
  2. খ) 2nd
  3. গ) 3rd
  4. ঘ) 4th
ব্যাখ্যা

PART II: FUNDAMENTAL PRINCIPLES OF STATE POLICY

Article 25: Promotion of international peace, security and solidarity

৮৭.
Till October 2021, the number of Upazilas in Bangladesh is -
  1. ক) 492
  2. খ) 493
  3. গ) 494
  4. ঘ) 495
ব্যাখ্যা
Till October 2021, the number of Upazilas in Bangladesh is 495.
Latest three upazilas are: ''Eidgaon'' in Cox's Bazar, ''Modhyanagar'' in Sunamganj and ''Dashar'' in Madaripur.
Source: The Daily Star Report
৮৮.
The 'Special Rehabilitation Fund' offered by Probashi Kallyan Bank has the interest rate of-
  1. ক) 3%
  2. খ) 3.5%
  3. গ) 4%
  4. ঘ) 4.5%
ব্যাখ্যা
The 'Special Rehabilitation Fund' offered by Probashi Kallyan Bank has the interest rate of 4%. A person can avail a maximum of 5 hundred thousand taka as loan.
Workers who have to return to Bangladesh due to covid 19 after 1st of March, 2020 will be eligible to get the loan.
Source: pkb.gov.bd
৮৯.
The 'Wage Earners' Welfare Board law was passed in-
  1. ক) 1976
  2. খ) 1982
  3. গ) 1990
  4. ঘ) 2018
ব্যাখ্যা

বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানী শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।
বর্তমানে বিশ্বের ১৬০ টি দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছে। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।
- প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে তাদের এবং দেশে বিদেশে কর্মীদের পরিবার পরিজনকে সাহয্য সহযোগিতা কিংবা উদ্ভুত সমস্যার সমাধান কল্পে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষে সরকার Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতাবলে ১৯৯০ সালে “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে।
- “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

৯০.
The first Hydrogen Energy Laboratory is situated in-
  1. ক) Chittagong
  2. খ) Mongla
  3. গ) Narayanganj
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
Establishment of Hydrogen Energy Laboratory Project in Chittagong by Bangladesh Council of Science & Industrial Research (BCSIR) is all set to begin operations by June next year.
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৯১.
The Social Development Foundation of Bangladesh is funded by-
  1. ক) IDB
  2. খ) ADB
  3. গ) World Bank
  4. ঘ) JAICA
ব্যাখ্যা
The Social Development Foundation of Bangladesh is funded by the World Bank.
Regarding the funding there was an agreement between WB and Bangladesh Govt.
Under these agreements, The World Bank will provide USD 300 million to the Government of Bangladesh as Credit through Economic Relations Division, Ministry of Finance to implement the RELI Project scheduled to be started from July 2021 for five years where GoB will chip in USD 40 million making the total project cost USD 340 million.
Source: SDF
৯২.
The vision of Probashi Kallyan Bank does not include -
  1. ক) empowering expatriates
  2. খ) empowering migrant workers
  3. গ) ensuring safe migration
  4. ঘ) ensuring migrants rights
ব্যাখ্যা
ব্যাংকের রূপকল্প, অভিলক্ষ,কৌশলগত উদ্দেশ্য সমুহ

রূপকল্প: ক্ষমতায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে প্রবাসী কল্যাণ ব্যাংককে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠাকরণ ।
অভিলক্ষ্য :প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যয় সাশ্রয়ী পন্থায় নিরাপদে ও দ্রুততার সঙ্গে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে সহায়তা প্রদান এবং বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের সহজ শর্তে স্বল্পসময়ে “অভিবাসন ঋণ” ও “ পূণর্বাসন ঋণ ” প্রদান।

 ব্যাংকের কৌশলগত উদ্দেশ্যসমূহ
১. রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে সহায়তা প্রদান
২. অভিবাসন ঋণ প্রদান
৩. পুনর্বাসন ঋণ প্রদান

 আবিশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ
১. দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন
২. উদ্ভাবন ও অভিযোগ প্রতিকারের মাধ্যমে সেবার মানোন্নয়ন
৩. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন
৪. তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন
৫. আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন

৯৩.
Find the odd one which should not be in the high remittance sending country list of the Gov.
  1. ক) Iran
  2. খ) Singapore
  3. গ) Italy
  4. ঘ) Japan
ব্যাখ্যা
USA, UK, Saudi Arabia, UAE, Singapore, Japan, Italy this are the high remittance sending country list of the Government.
Source: BB
৯৪.
The Booker Prize 2021 had been awarded to-
  1. ক) Nadifa Mohamed
  2. খ) Maggie Shipstead
  3. গ) Richard Powers
  4. ঘ) Damon Galgut
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন:
- ড্যামন গ্যালগাট ( দক্ষিণ আফ্রিকা)দ্য প্রমিস উপন্যাসের জন্য।
- তিনি দ্য প্রমিস উপন্যাসের জন্য এই পুরস্কার পান।
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন :
- ডেভিড ডিওপ ( ফ্রান্স)
- তিনি '' At Night All Blood is Black'' উপন্যাসের জন্য এই পুরস্কার পান।
উৎস : পত্রিকা রিপোর্ট

৯৫.
Den-3 is variant of-
  1. ক) COVID-19
  2. খ) Dengue
  3. গ) Malaria
  4. ঘ) Chikungunya
ব্যাখ্যা
Dengue infections are caused by four closely related viruses named DEN-1, DEN-2, DEN-3, and DEN-4. These four viruses are called serotypes because each has different interactions with the antibodies in human blood serum. The four dengue viruses are similar — they share approximately 65% of their genomes — but even within a single serotype, there is some genetic variation.
Source: nature.com
৯৬.
The Amnesty International established in-
  1. ক) UK
  2. খ) USA
  3. গ) France
  4. ঘ) Germany
ব্যাখ্যা

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য (UK) - ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টির বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

৯৭.
____will not deduct money from one's bank account directly.
  1. ক) A CDM
  2. খ) A credit card
  3. গ) A debit card
  4. ঘ) An ATM
ব্যাখ্যা
A credit card is a thin rectangular piece of plastic or metal issued by a bank or financial services company, that allows cardholders to borrow funds with which to pay for goods and services with merchants that accept cards for payment. Credit cards impose the condition that cardholders pay back the borrowed money, plus any applicable interest, as well as any additional agreed-upon charges, either in full by the billing date or over time.
The Cash Deposit Machine, better known as Automated Deposit cum Withdrawal Machine (ADWM) is an ATM like machine that allows you to deposit cash directly into your account using the ATM cum debit card.
৯৮.
The delay that occurs between the time a check is written and the money is deducted from the client's account is known as-
  1. ক) maturity
  2. খ) overdraft
  3. গ) float
  4. ঘ) amortization
ব্যাখ্যা
In financial terms, the float is money within the banking system that is briefly counted twice due to time gaps in registering a deposit or withdrawal. These time gaps are usually due to the delay in processing paper checks. A bank credits a customer’s account as soon as a check is deposited. However, it takes some time to receive a check from the payer’s bank and record it. Until the check clears the account it is drawn on, the amount it is written for ''exists'' in two different places, appearing in the accounts of both the recipient’s and payer’s banks.
৯৯.
'The Society for Worldwide Interbank Financial Telecommunication' is-
  1. ক) an e-club
  2. খ) a monetary transfer tool
  3. গ) an e-commerce site
  4. ঘ) a bank
ব্যাখ্যা

Society for Worldwide Interbank Financial Telecommunications (SWIFT) neither holds funds on its own nor manages external client accounts. The cooperative began operating in 15 countries in 1973 and now operates in more than 200 countries, linking more than 11,000 financial institutions. The co-op delivered more than 5.6 billion messages in 2014—up from 10 million in 1979.1

SWIFT is headquartered in Belgium and has offices in Australia, Austria, Brazil, China, France, Germany, Ghana, Hong Kong, India, Indonesia, Italy, Japan, Kenya, South Korea, Malaysia, Mexico, Russia, Singapore, South Africa, Spain, Sweden, Switzerland, UAE, and the United Kingdom.

Prior to SWIFT, the only reliable means of message confirmation for international funds transfer was Telex. However, a range of issues plagued Telex, including low speed, security concerns, and a free message format. SWIFT's unified system of codes to name banks and describe transactions was a welcome change.

SWIFT and International Bank Account Numbers both come in handy when identifying parties in money transfers. However, while a SWIFT code is used to identify a specific bank, the IBAN code is used to identify an individual account involved in an international transaction.

১০০.
The main function of the Security Exchange Commission is-
  1. ক) regulation
  2. খ) automation
  3. গ) trade analysis
  4. ঘ) authorization
ব্যাখ্যা

Main function of The Security Exchange Commission are:

- Regulating the business of the Stock Exchanges or any other securities market.
- Registering and regulating the business of stock-brokers, sub-brokers, share transfer agents, merchant bankers and managers of issues, trustee of trust deeds, registrar of an issue, underwriters, portfolio managers, investment advisers and -other intermediaries in the securities market
- Registering, monitoring and regulating of collective investment scheme including all forms of mutual funds.
- Monitoring and regulating all authorized self regulatory organizations in the securities market.
- Prohibiting fraudulent and unfair trade practices relating to securities trading in any securities market.
- Promoting investors’ education and providing training for intermediaries of the securities market.
- Prohibiting insider trading in securities.
- Regulating the substantial acquisition of shares and take-over of companies.
- Undertaking investigation and inspection, inquiries and audit of any issuer or dealer of securities, the Stock Exchanges and intermediaries and any self regulatory organization in the securities market.
- Conducting research and publishing information.


Source: SEC