পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৫৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৫৪ প্রশ্ন

.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) নরকে লাল গোলাপ
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) আগুনের পরশমণি
সঠিক উত্তর:
ঘ) আগুনের পরশমণি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগুনের পরশমণি
ব্যাখ্যা
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
- আগুনের পরশমণি,
- অনিল বাগচির একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর
- গল্প, ১৯৭১।
-'চিলেকোঠার সেপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত একটি উপন্যাস।
- নরকে লাল গোলাপ' আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
- 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ ও কালোত্তীর্ণ উপন্যাস। এই উপন্যাসে তিনি তৎকালীন পাকিস্তানের বিরূপ শাসনের সমালোচনা করেছেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
''আমরা আরম্ভ করি শেষ করি না; আড়ম্বর করি কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না।''- কার উক্তি?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী মোতাহার হোসেন
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'চরিত্রপূজা' বইয়ের 'বিদ্যাসাগর-চরিত' অংশে বাঙালির চরিত্র সম্পর্কে বলেছেন-
আমরা আরম্ভ করি, শেষ করি না;
আড়ম্বর করি, কাজ করি না;
যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না;
যাহা বিশ্বাস করি তাহা পালন করি না;
ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না;
আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না;
আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি;
পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস্‌, এবং নিজের বাক্‌চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।
.
'মাল্যবান' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল শহরে।
তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
এছাড়া তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
তাঁর রচিত উপন্যাস-
- মাল্যবান,
- সুতীর্থ,
- নিরুপম যাত্রা,
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।
তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- 'কবিতার কথা'।
তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ-
- ঝরাপালক (প্রথম প্রকাশিত),
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মা যে জননী কান্দে' পল্লীকবি রচিত একটি-
  1. ক) আত্মকথা
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) শিশুতোষ গ্রন্থ
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- রাখালী (প্রথম প্রকাশিত),
- নকশী কাঁথার মাঠ,
- মা যে জননী কান্দে,
- বালুচর,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী (কবিতা সংকলন),
- ভয়াবহ সেই দিনগুলিতে ইত্যাদি।
তাঁর রচিত নাটক-
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মেয়ে ইত্যাদি।
তাঁর রচিত আত্মকথা-
- যাদের দেখছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়,
- জীবনকথা,
- স্মৃতিপট।
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ-
- এক পয়সার বাঁশি,
- হাসু,
- ডালিম কুমার ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'মিলির হাতে স্টেনগান' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়।
তাঁর রচিত ছোটগল্প-
- মিলির হাতে স্টেনগান,
- রেইনকোট,
- দুধভাতে উৎপাত,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- ফোঁড়া,
- নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাস-
- চিলে কোঠার সেপাই (ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত),
- খোয়াবনামা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি গোয়েন্দা ভিত্তিক উপন্যাস?
  1. ক) যাত্রা
  2. খ) মুক্তি
  3. গ) জাল
  4. ঘ) চৌচির
সঠিক উত্তর:
গ) জাল
উত্তর
সঠিক উত্তর:
গ) জাল
ব্যাখ্যা

আবু ইসহাক রচিত গোয়েন্দা ভিত্তিক উপন্যাস 'জাল'।
উপন্যাসটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত।
১৯৫০ সালে সরকারি কর্মকর্তা থাকাকালীন সময়ে 'জাল নোট' এর কয়েকটা মামলার তদন্তের ভার পড়েছিলো লেখকের ওপর। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই তাঁর 'জাল' উপন্যাসটি রচিত।
তাঁর রচিত সামাজিক উপন্যাস- সূর্য দীঘল বাড়ী ও পদ্মার পলিদ্বীপ।

'যাত্রা' শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
'মুক্তি' উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দীন।
'চৌচির' উপন্যাসের রচয়িতা আবুল ফজল।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'আমি কিংবদন্তির কথা বলছি' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) নীলিমা ইব্রাহিম
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) আবুল মনসুর আহমেদ
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
'আমি কিংবদন্তির কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহর সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- সাতনরী হার,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- মসৃণ কৃষ্ণ গোলাপ (সর্বশেষ কাব্যগ্রন্থ)।
- অপরদিকে, 'আমি বীরাঙ্গনা বলছি' নীলিমা ইব্রাহিম রচিত একটি প্রবন্ধ গবেষণা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন ________ গ্রামে।
  1. ক) মাতুলালয়
  2. খ) লাভপুর
  3. গ) ধানীখোলা
  4. ঘ) মোড়াইল
সঠিক উত্তর:
ঘ) মোড়াইল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোড়াইল
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ-
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না,
- পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাস-
- উপমহাদেশ,
- ডাহুকী,
- আগুনের মেয়ে,
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ ইত্যাদি।
অপরদিকে, লাভপুর, ধানীখোলা ও মাতুলালয়ে জন্মগ্রহণ যথাক্রমে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আবুল মনসুর আহমদ ও জসীমউদ্দীন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
কৃষ্ণনগরের চাঁদ সড়কের এক বস্তি এলাকার পটভূমিতে রচিত উপন্যাস-
  1. ক) বাঁধনহারা
  2. খ) মৃত্যুক্ষুধা
  3. গ) কুহেলিকা
  4. ঘ) পঞ্চগ্রাম
সঠিক উত্তর:
খ) মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
খ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ও বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি।
তাঁর রচিত উপন্যাস ৩টি।
যথা- বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা।

তাঁর 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের এক বস্তি এলাকা।
এখানে বাস করে এক দরিদ্র মুসলিম পরিবার। রোগগ্রস্ত বৃদ্ধ মা, ৩ জন বিধবা পুত্রবধূ ও তাদের কয়েকটি সন্তান এবং বৃদ্ধার ছেলে প্যাঁকালে।
পরিবারের সবার ভরণ-পোষণের ভার আঠারো-উনিশ বছরের প্যাঁকালের ওপর ন্যাস্ত। সে ভালোবাসে কুর্শি নামে একটা খ্রিস্টান মেয়েকে। কুর্শিও ভালোবাসে প্যাঁকালেকে।
কুর্শিকে পাওয়ার আকাঙ্ক্ষায় প্যাঁকালে ধর্মান্তরিত হয়। প্যাঁকালেকে খান বাহাদুর সাহেব কুড়ি টাকার চাকুরি দেওয়ায় প্যাঁকালে কুর্শিকে নিয়ে মুসলিম ধর্মে দীক্ষিত হয়ে বিবাহসূত্রে আবদ্ধ হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) চাষাভূষার কাব্য
  2. খ) অদ্ভূত আঁধার এক
  3. গ) শতকরা আশি
  4. ঘ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
ব্যাখ্যা

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তিনি একজন নাগরিক কবি ছিলেন।
তিনি পুরান ঢাকার মাহুতটুলী নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।
পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।

শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- আমি অনাহারী,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- এক ধরনের অহংকার,
- শূন্যতার শোকসভা,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস-
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
-এলো সে অবেলায় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

১১.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র 'কুন্দনন্দিনী'?
  1. ক) মৃণালিনী
  2. খ) দুর্গেশনন্দিনী
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) কপালকুণ্ডলা
সঠিক উত্তর:
গ) বিষবৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিষবৃক্ষ
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়।
তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত।
'কমলাকান্ত' তাঁর ছদ্মনাম।
'বিষবৃক্ষ' তাঁর একটি সামাজিক উপন্যাস।
এই উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা- বিধবা বিবাহ ও বহুবিবাহ প্রথা।
এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়।
তাঁর 'মৃণালিনী' উপন্যাসের চরিত্র- হেমচন্দ্র ও মৃণালিনী।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস 'কপালকুণ্ডলা'র চরিত্র- নবকুমার, মতিবিবি, কপালকুণ্ডলা।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
  1. ক) শূন্যপুরাণ
  2. খ) সেক শুভোদয়া
  3. গ) চর্যাপদ
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
সঠিক উত্তর:
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ।
একে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয়।
এটি ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়।
১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের আদি নিদর্শন 'চর্যাপদ'।
অপরদিকে, শূন্যপুরাণ ও সেক শুভোদয়া হচ্ছে অন্ধকার যুগের সাহিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
  1. ক) আরাকান রাজসভার
  2. খ) রোসাঙ্গ রাজসভার
  3. গ) লক্ষণসেনের রাজসভার
  4. ঘ) কৃষ্ণনগর রাজসভার
সঠিক উত্তর:
ঘ) কৃষ্ণনগর রাজসভার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃষ্ণনগর রাজসভার
ব্যাখ্যা
বাংলা মঙ্গলকাব্য ধারার ও সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি 'ভারতচন্দ্র রায়'।
তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় 'অন্নদামঙ্গল' কাব্য রচনা (১৭৫২) করেন।
এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 'গুণাকর' (সকল গুনের আধার) উপাধি দেন।‌
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'বহুদিন পরে বঁধুয়া এলে। দেখা না হইত পরাণ গেলে।' উদ্ধৃতিটি কার রচনা?
  1. ক) ভারতচন্দ্র রায়
  2. খ) মুকন্দরাম
  3. গ) গোবিন্দদাস
  4. ঘ) চণ্ডীদাস
সঠিক উত্তর:
ঘ) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চণ্ডীদাস
ব্যাখ্যা
চণ্ডীদাস বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি।
রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে 'দুঃখের কবি' এবং 'বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি' বলে অভিহিত করেছেন।
তাঁর বিখ্যাত উক্তি-
- 'বহুদিন পরে বঁধুয়া এলে। দেখা না হইত পরাণ গেলে।'
- 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।',
- 'সই কেবা শুনাইল শ্যাম নাম।',
- 'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
'প্রাতরাশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) প্রাত + রাশ
  2. খ) প্রাতঃ + রাশ
  3. গ) প্রাত + আশ
  4. ঘ) প্রাতঃ + আশ
সঠিক উত্তর:
ঘ) প্রাতঃ + আশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাতঃ + আশ
ব্যাখ্যা
কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো-
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- পুনঃ + আয় = পুনরায়,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৬.
কোন শব্দটি অপপ্রয়োগজনিত ভুল নয়?
  1. ক) উৎকর্ষতা
  2. খ) অহর্নিশি
  3. গ) ঘূর্ণায়মান
  4. ঘ) বৈষম্যতা
সঠিক উত্তর:
গ) ঘূর্ণায়মান
উত্তর
সঠিক উত্তর:
গ) ঘূর্ণায়মান
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে 'ঘূর্ণায়মান' শব্দটিতে অপপ্রয়োগজনিত ভুল নেই।
উৎকর্ষতা, অহর্নিশি ও বৈষম্যতা শব্দগুলোর শুদ্ধ হবে যথাক্রমে- উৎকর্ষ বা উৎকৃষ্টতা, অহর্নিশ ও বৈষম্য বা বিষমতা।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৭.
'অর্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অম্বর
  2. খ) চাঁদ
  3. গ) তিমির
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
ঘ) ভানু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভানু
ব্যাখ্যা
'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) রাঙ্গামাটি পার্বতীয় এলাকা।
  2. খ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।
  3. গ) ব্যাপারটা তোমার আয়ত্তাধীন নয়।
  4. ঘ) তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
সঠিক উত্তর:
ঘ) তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে,
- 'তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।' বাক্যটির সঠিক।
- 'রাঙ্গামাটি পার্বতীয় এলাকা।' বাক্যটির শুদ্ধরূপ হবে- 'রাঙ্গামাটি পার্বত্য এলাকা।'
- 'অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।' বাক্যটির শুদ্ধরূপ হবে- অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়।
- 'ব্যাপারটা তোমার আয়ত্তাধীন নয়।' বাক্যটির শুদ্ধরূপ হবে- ব্যাপারটা আমার আয়ত্ত নয়।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৯.
'মাথায়পাগড়ি' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) নিত্য সমাস
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে।
অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়।
যথা-
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
- গলায় গামছা যার = গলায়গামছা।
এরূপ- হাতে-ছড়ি, কানে-কলম, হাতে-বেড়ি, গায়ে-পড়া, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
নিচের শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে?
  1. ক) নির্দোষী
  2. খ) উপর্যুক্ত
  3. গ) মরূদ্যান
  4. ঘ) নিষ্কর্মা
সঠিক উত্তর:
ক) নির্দোষী
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্দোষী
ব্যাখ্যা
'নির্দোষী' শব্দটি অশুদ্ধ। এর শুদ্ধ হবে- নির্দোষ।
এরূপ সমাস-ঘটিত কিছু অশুদ্ধি শব্দের শুদ্ধরূপ-
অশুদ্ধ শব্দ ----- শুদ্ধ শব্দ
নিরপরাধী ------ নিরপরাধ
অহর্নিশি ----- অহর্নিশ
নিরহঙ্কারী ----- নিরহঙ্কার
নির্দোষী ------ নির্দোষ
পিতাহারা ------ পিতৃহারা
অর্ধরাত্রি ----- অর্ধরাত্র
নিরভিমানী ---- নিরভিমান
দিবারাত্রি ----- দিবারাত্র
নীরোগী ------ নীরোগ ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২১.
'দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।' এটি একটি-
  1. ক) বিবৃতিমূলক বাক্য
  2. খ) কার্যকারণাত্মক বাক্য
  3. গ) প্রার্থনাসূচক বাক্য
  4. ঘ) অনুজ্ঞাসূচক বাক্য
সঠিক উত্তর:
ঘ) অনুজ্ঞাসূচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুজ্ঞাসূচক বাক্য
ব্যাখ্যা
যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা বাক্য বলে। একে আজ্ঞাসূচক, আজ্ঞাবাহক, অনুজ্ঞাসূচক বাক্যও বলা হয়।
যেমন-
উপদেশ-
- সদা সত্য কথা বলবে।
- দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করবে।

আদেশ-
- কাছে এসো।
- চুপটি করে বসো।
- উঠে দাঁড়াও।

অনুরোধ-
- দয়া করে আমাকে কাজটা করে দেবেন/দিন।
- কাজটি করে দাও না ভাই।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২২.
নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
  1. ক) হিমালয়
  2. খ) মানুষ
  3. গ) তারুণ্য
  4. ঘ) বহর
সঠিক উত্তর:
ঘ) বহর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহর
ব্যাখ্যা
যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।
যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।
যেমন- নদী শব্দটি দ্বারা সকল নদী (পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র) কে বোঝানো হয়েছে, সুতরাং এখানে নদী শব্দটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
বাক্যে ব্যবহৃত একই ক্রিয়া থেকে উৎপন্ন কর্মকে কী বলা হয়?
  1. ক) দ্বিকর্মক ক্রিয়া
  2. খ) প্রযোজক ক্রিয়া
  3. গ) অকর্মক ক্রিয়া
  4. ঘ) সমধাতুজ ক্রিয়া
সঠিক উত্তর:
ঘ) সমধাতুজ ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমধাতুজ ক্রিয়া
ব্যাখ্যা
বাক্যে ব্যবহৃত একই ক্রিয়া থেকে উৎপন্ন কর্মকে সমধাতুজ ক্রিয়া বলা হয়। যেমন-
- আর মায়াকান্না কেঁদো না গো বাপু।
- বেশ এক ঘুম ঘুমিয়েছি।
- এমন সুখের মরণ কে মরতে পারে? ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৪.
'Schedule' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) দিনলিপি
  2. খ) নিবন্ধন
  3. গ) অনুমোদন
  4. ঘ) তফসিল
সঠিক উত্তর:
ঘ) তফসিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তফসিল
ব্যাখ্যা
- 'Schedule' শব্দের বাংলা পরিভাষা- তফসিল।
- 'Registration' শব্দের বাংলা পরিভাষা- নিবন্ধন।
- 'Sanction' শব্দের বাংলা পরিভাষা- অনুমোদন।
- 'Diary' শব্দের বাংলা পরিভাষা- দিনলিপি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৫.
'ফাল্গুন > ফাগুন' ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
  1. ক) ধ্বনি বিপর্যয়
  2. খ) অন্তর্হতি
  3. গ) ব্যঞ্জনচ্যুতি
  4. ঘ) অভিশ্রূতি
সঠিক উত্তর:
খ) অন্তর্হতি
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্তর্হতি
ব্যাখ্যা
শব্দের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন-
- আলাহিদা > আলাদা,
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলার ইত্যাদি।।
-উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
'ছিন্ন' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √ছিদ্ + ন্ন
  2. খ) √ছিদ্ + ন
  3. গ) √ছিন্ + ন
  4. ঘ) √ছিদ্ + ক্ত
সঠিক উত্তর:
ঘ) √ছিদ্ + ক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √ছিদ্ + ক্ত
ব্যাখ্যা
'ক্ত' প্রত্যয় যোগে গঠিত বিশেষ নিয়মে কিছু প্রকৃতি-প্রত্যয় হলো-
- ছিন্ন = √ছিদ্ + ক্ত
- গত = √গম্ + ক্ত
- গ্রথিত = √গ্রন্থ্ + ক্ত
- যুদ্ধ = √যুধ্ + ক্ত
- সৃষ্ট = √সৃজ্ + ক্ত
- জাত = √জন্ + ক্ত
- দগ্ধ = √দহ্ + ক্ত
- মুক্ত = √মুহ্ + ক্ত ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৭.
'কার্তুজ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. গুজরাটি
  2. ফরাসি
  3. পর্তুগিজ
  4. তৎসম
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ) অনুসারে - #ফরাসি ভাষা থেকে আগত শব্দ।
➤ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি #পর্তুগিজ ভাষার শব্দ থেকে আগত।
#কার্তুজ (বিশেষ্য):
- (পর্তুগীজ শব্দ)
- অর্থ: বন্দুকের টোটা, Cartridge।
==================
মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের কয়েকটি বিদেশি শব্দের উৎস সম্পর্কিত ‘ভুল বা বিভ্রাট’ নিয়ে আলোচনা ও সমাধান আমাদের তথ্যকল্পদ্রুম সিরিজের ১২ ও ১৩ নং পোস্টে উল্লেখ করা হয়েছে।
লিংক-১:
https://www.facebook.com/groups/livemcqbcsmodeltest/posts/1960684160986792/
লিংক-২:
https://www.facebook.com/groups/livemcqbcsmodeltest/posts/1961973740857834/
২৮.
নিচের কোন বিপরীত শব্দ জোড় সঠিক নয়?
  1. ক) অপরাধী-নিরপরাধ
  2. খ) অভিমানী-নিরভিমান
  3. গ) ঘরোয়া-আনুষ্ঠানিক
  4. ঘ) সাময়িক-অসাময়িক
সঠিক উত্তর:
ঘ) সাময়িক-অসাময়িক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাময়িক-অসাময়িক
ব্যাখ্যা
'সাময়িক-অসাময়িক' বিপরীত শব্দ জোড় সঠিক নয়।
সঠিক বিপরীত শব্দ জোড় হবে- চিরায়ত-সাময়িক।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৯.
'The hungry judges soon the sentence sign,
And wretches hang that jury-men may dine;'
- Who is the writer of these lines?
  1. ক) Alexander Pope
  2. খ) Alfred Tennyson
  3. গ) Robert Browning
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
ক) Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
ক) Alexander Pope
ব্যাখ্যা

''Meanwhile, declining from the noon of day,
The sun obliquely shoots his burning ray;
The hungry judges soon the sentence sign,
And wretches hang that jury-men may dine;
The merchant from th' Exchange returns in peace,
And the long labours of the toilet cease.''

- The Rape of the Lock (Canto-3)
By Alexander Pope.

৩০.
“Amoretti” is a sonnet compilation of -
  1. ক) Shakespeare
  2. খ) Thomas Wyatt
  3. গ) Edmund Spenser
  4. ঘ) Shelly
সঠিক উত্তর:
গ) Edmund Spenser
উত্তর
সঠিক উত্তর:
গ) Edmund Spenser
ব্যাখ্যা

Edmund Spenser: (1552 - 99):
- He is called the 'Poet of poets' because many later English poets followed his art of poetry.
Some of his literary works:
- The Faerie Queene
- The Shephard's Calendar etc.

In early 1595 he published Amoretti and Epithalamion, a sonnet sequence and a marriage ode celebrating his marriage to Elizabeth Boyle after what appears to have been an impassioned courtship in 1594.
The type of sonnet being created by Spenser is called the Spenserian sonnet.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩১.
In English literature, the time frame of 1745 to 1785 is known as -
  1. ক) Commonwealth Period
  2. খ) The Restoration Period
  3. গ) The Augustan Period
  4. ঘ) The Age of Sensibility
সঠিক উত্তর:
ঘ) The Age of Sensibility
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Age of Sensibility
ব্যাখ্যা

The time frame of 1745 to 1785 is known as The Age of Sensibility. It is also known as The Age of Johnson.

The Neoclassical Period (1660-1785):
The Neoclassical Age comprises three shorter ages:
The Restoration Period (1660-1700)
The Augustan Age (1702-1745)
The Age of Sensibility (1745-1785)

The writer of the Neoclassical Period imitated the style of ancient Greek and Roman writers. Though they imitated the Greek and Roman tradition but lacked the originality of the writers of that period.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩২.
A line of verse with five metrical feet, each consisting of one short (or unstressed) syllable followed by one long (or stressed) syllable is called -
  1. ক) Iambic pentameter
  2. খ) Epithet
  3. গ) Blank Verse
  4. ঘ) Pyrrhic
সঠিক উত্তর:
ক) Iambic pentameter
উত্তর
সঠিক উত্তর:
ক) Iambic pentameter
ব্যাখ্যা

Iambic pentameter:
A line of verse with five metrical feet, each consisting of one short (or unstressed) syllable followed by one long (or stressed) syllable.
Ex: Two households, both alike in dignity.
It used in traditional English poetry and verse drama.

Epithet:
Basically, an adjective placed before or after a person or a thing.
Ex: Swift-footed Achilles, god-like Hector etc.
Blank Verse:
Iambic pentameter verse lines without rhyme at the end.
Pyrrhic:
A foot of two unstressed syllables.

Source: Oxford Dictionary and An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩৩.
‘The Alchemist’ written by Ben Jonson is a/an -
  1. ক) Comedy
  2. খ) Tragedy
  3. গ) Tragi-comedy
  4. ঘ) Revenge Tragedy
সঠিক উত্তর:
ক) Comedy
উত্তর
সঠিক উত্তর:
ক) Comedy
ব্যাখ্যা

The Alchemist is a comedy in five acts by Ben Jonson, performed in 1610 and published in 1612.
Important characters from this play:
- Lovewit
- Face
- Subtle
- Dol Common
- Sir Epicure Mammon
- Abel Drugger
- Dapper
- Kastril
- Pliant
Source: Britannica.com

৩৪.
“Pygmalion” is a literary work of -
  1. ক) John Keats
  2. খ) G. B Shaw
  3. গ) Walter Scott
  4. ঘ) Derek Alton Walcott
সঠিক উত্তর:
খ) G. B Shaw
উত্তর
সঠিক উত্তর:
খ) G. B Shaw
ব্যাখ্যা

Pygmalion is a romance in five acts by George Bernard Shaw, produced in German in 1913 in Vienna.
It was performed in England in 1914, with Mrs. Patrick Campbell as Eliza Doolittle. The play is a humane comedy about love and the English class system.
Characters in this play are:
- Alfred Doolittle
- Henry Higgins
- Cockney
- Eliza
Source: Britannica.com

৩৫.
The character “Montague” in Shakespeare’s ‘Romeo and Juliet’ is the father of -
  1. ক) Romeo
  2. খ) Juliet
  3. গ) Mercutio
  4. ঘ) Abram
সঠিক উত্তর:
ক) Romeo
উত্তর
সঠিক উত্তর:
ক) Romeo
ব্যাখ্যা

Characters of Romeo and Juliet:

THE MONTAGUES

Romeo: Lord and Lady Montague’s son.
Montague: The head of the house of Montague, he is Romeo’s father and enemy of Capulet.
Lady Montague: Romeo’s mother.
Mercutio: Kinsman of Prince Escalus and friend of Romeo.
Benvolio: Nephew of Montague and friend of Romeo.
Balthasar: Romeo’s servant.
Abram: A servant of the Montagues.

THE CAPULETS
Juliet: Daughter of Lord and Lady Capulet.
Capulet: The head of the house of Capulet, he is Juliet’s father and enemy of Montague.
Lady Capulet: Juliet’s mother.
Nurse: To Juiliet.
Peter: Servant to the nurse and Juliet.
Tybalt: Nephew of Lady Capulet and cousin of Juliet
Sampson: Servant of the Capulets.
Gregory: Servant of the Capulets.

OTHERS
Friar Lawrence: A Franciscan friar and close friend of Romeo.
Paris: A relative of Prince Escalus.
Prince Escalus: The prince of Verona, he is related to Mercutio and Paris.
Friar John: Another Franciscan friar.

৩৬.
“Arrow of God” is a famous novel written by -
  1. ক) Wole Soyinka
  2. খ) Toni Morrison
  3. গ) Chinua Achebe
  4. ঘ) Mahatma Gandhi
সঠিক উত্তর:
গ) Chinua Achebe
উত্তর
সঠিক উত্তর:
গ) Chinua Achebe
ব্যাখ্যা

Chinua Achebe(1930-2013):
- One of the world's most widely recognized and praised Nigerian novelists.
- Chinua Achebe wrote some of the most extraordinary works of the 20th century.
‘Arrow of God’ is a novel by Achebe.
His other Notable works:
- Things Fall Apart (1958),
- No Longer at Ease,
- A Man of the People,
- Anthills of the Savannah.
Source: Britnnica.com

৩৭.
Which one is a famous literary work of Arthur Miller?
  1. ক) After the Fall
  2. খ) Death of a Salesman
  3. গ) Seize the Day
  4. ঘ) a + b
সঠিক উত্তর:
ঘ) a + b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a + b
ব্যাখ্যা

Arthur Miller:
American playwright Arthur Miller is known for combining social awareness with a searching concern for his characters’ inner lives.
He is best known for ‘Death of a Salesman (1949)’.
His other notable works:
- After the Fall,
- All My Sons,
- The Crucible,
- The Price,
- The American Clock,
- Incident at Vichy.
Source: Britannica.com

৩৮.
‘Runaway’ is a short story written by -
  1. ক) Alice Munro
  2. খ) William Somerset Maugham
  3. গ) O’Henry
  4. ঘ) Franz Kafka
সঠিক উত্তর:
ক) Alice Munro
উত্তর
সঠিক উত্তর:
ক) Alice Munro
ব্যাখ্যা

Alice Ann Munro is a Canadian short-story writer who won the Nobel Prize in Literature in 2013.
The Swedish Academy dubbed her a “master of the contemporary short story”.
Her Notable works (short-stories):
- Runaway,
- Dance of the Happy Shades,
- The Lives of Girls and Women,
- The Bear Came over the Mountain,
- The View from Castle Rock,
- Dear Life, etc.

Short-stories collection:
- Dance of the Happy Shades
- The Beggar Maid: Stories of Flo and Rose
- The Progress of Love

Source: Britannica.com

৩৯.
Which one is a literary work of William Wordsworth?
  1. ক) The Excursion
  2. খ) To Daffodils
  3. গ) The Prejudice
  4. ঘ) Ode to the West Wind
সঠিক উত্তর:
ক) The Excursion
উত্তর
সঠিক উত্তর:
ক) The Excursion
ব্যাখ্যা

William Wordsworth (1770 – 1850):
He is one of the major poets of the Romantic period. He is known as - Poet of Nature, Poet of Childhood, Lake poet.
Major Works:
- Lyrical Ballad (1798),
- The Daffodils,
- The Prelude (1850),
- Lucy Poem,
- Tintern Abbey,
- The Solitary Reaper,
- The Excursion.

To Daffodils is a poem by Robert Herrick and Ode to the West Wind by P.B Shelly.

Source: Britannica.com

৪০.
'Of beings, stars, and this unriddled wonder,
The World, which at the worst's a glorious blunder—'
- Who wrote these lines?
  1. ক) William Blake
  2. খ) S.T Coleridge
  3. গ) Lord Byron
  4. ঘ) John Keats
সঠিক উত্তর:
গ) Lord Byron
উত্তর
সঠিক উত্তর:
গ) Lord Byron
ব্যাখ্যা

''For ever and anon comes Indigestion
(Not the most ''dainty Ariel'') and perplexes
Our soarings with another sort of question:
And that which after all my spirit vexes,
Is, that I find no spot where Man can rest eye on,
Without confusion of the sorts and sexes,
Of beings, stars, and this unriddled wonder,
The World, which at the worst's a glorious blunder—''

- Don Juan (Canto 11)
By Lord Byron.

৪১.
‘The moment to bridge the chasms that divide us has come.’ Chasm means -
  1. ক) Hollowness
  2. খ) Cleft
  3. গ) Depth
  4. ঘ) Joint
সঠিক উত্তর:
খ) Cleft
উত্তর
সঠিক উত্তর:
খ) Cleft
ব্যাখ্যা

বাক্যের অর্থ: যে ফাটল আমাদের আলাদা করে রাখে তা জুড়ে দেওয়ার ক্ষণ এসে গেছে।
Chasm অর্থ ফাটল। Cleft অর্থও ফাটল। এই শব্দদুটো সমার্থক, তাই cleft সঠিক উত্তর।

৪২.
Women empowerment refers _____ strengthening the social, economic and educational powers of women.
  1. ক) by
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা

বাক্যের অর্থ: নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীর সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত ক্ষমতা জোরদার করা।
কোন বাক্যে বোঝানো অর্থে refer বসলে refer এর পর to হয়।
Refer to একটি Phrasal verb.

৪৩.
Hummingbirds are ____ smallest of all birds.
  1. ক) a
  2. খ) no article
  3. গ) the
  4. ঘ) an
সঠিক উত্তর:
গ) the
উত্তর
সঠিক উত্তর:
গ) the
ব্যাখ্যা
বাক্যের অর্থ : Superlative Degree-এর নিয়ম অনুযায়ী, Superlative Form-এর আগে the বসে।
৪৪.
I wish I ____ the address of his house.
  1. ক) have known
  2. খ) will know
  3. গ) knew
  4. ঘ) had known
সঠিক উত্তর:
গ) knew
উত্তর
সঠিক উত্তর:
গ) knew
ব্যাখ্যা
I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয়।
৪৫.
One day, more advanced versions of artificial hearts will likely allow us to live much longer. The word ‘likely’ means -
  1. ক) lovingly
  2. খ) lovably
  3. গ) probably
  4. ঘ) similarly
সঠিক উত্তর:
গ) probably
উত্তর
সঠিক উত্তর:
গ) probably
ব্যাখ্যা

বাক্যের অর্থ: সম্ভবত একদিন কৃত্রিম হৃদপিণ্ডের আরো উন্নততর সংস্করন আমাদেরকে আরো বেশিদিন বাঁচতে সাহায্য করবে।
Likely অর্থ সম্ভবত। Probably অর্থও সম্ভবত। তাই এটি সঠিক উত্তর।

৪৬.
‘Postscript’ is used in -
  1. ক) Paragraph
  2. খ) Letter
  3. গ) Essay
  4. ঘ) Poem
সঠিক উত্তর:
খ) Letter
উত্তর
সঠিক উত্তর:
খ) Letter
ব্যাখ্যা

Postscript (noun):
- An additional remark at the end of a letter, after the signature and introduced by ‘PS’.
- an extra piece of information about an event that is added after it has happened.
Source: Oxford Dictionary.

৪৭.
What is the feminine of “Traitor”?
  1. ক) Traitoress
  2. খ) Traitrix
  3. গ) Traitress
  4. ঘ) Traitores
সঠিক উত্তর:
গ) Traitress
উত্তর
সঠিক উত্তর:
গ) Traitress
ব্যাখ্যা

Traitor (noun):
- one who betrays another's trust or is false to an obligation or duty;
- one who commits treason.
Traitress (noun):
- a woman who is a traitor.

৪৮.
Meaning of the idiom 'To see eye to eye with' is:
  1. ক) In love
  2. খ) Look into the eye
  3. গ) To agree
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
গ) To agree
উত্তর
সঠিক উত্তর:
গ) To agree
ব্যাখ্যা

To see eye to eye with - Be in full agreement.
- The boss and I do not always see eye to eye.
Source: Oxford dictionary.

৪৯.
Which one is synonymous to the word ‘Sanguine’?
  1. ক) Gloomy
  2. খ) Positive
  3. গ) Write
  4. ঘ) Plumet
সঠিক উত্তর:
খ) Positive
উত্তর
সঠিক উত্তর:
খ) Positive
ব্যাখ্যা

Sanguine (adjective):
Meaning: Optimistic or positive, especially in an apparently bad or difficult situation.
Bengali meaning: আশাবাদী।
Synonym: Optimistic, Bullish, Hopeful, Buoyant, Positive.
Antonym: Pessimistic, Gloomy.
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

৫০.
Complete the sentence: An adjective modifies a ____.
  1. ক) Verb, adjective, adverb
  2. খ) Sentence
  3. গ) Noun or Pronoun
  4. ঘ) Prepositional Phrase
সঠিক উত্তর:
গ) Noun or Pronoun
উত্তর
সঠিক উত্তর:
গ) Noun or Pronoun
ব্যাখ্যা
Adjective, Noun অথবা Pronoun-এর গুণাগুণ নির্ণয় করে।
৫১.
No other person can do it better as he does. The underlined part is a/an -
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Prepositional Clause
  4. ঘ) Adverb Clause
সঠিক উত্তর:
ঘ) Adverb Clause
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adverb Clause
ব্যাখ্যা

যে ''dependent clause'' principal clause - এর time, reason, place, condition, purpose, manner, result, contrast ইত্যাদি প্রকাশ করে তাকে adverb clause বলে।
এখানে, do – verb কে modify করার কারণে underlined clause টি একটি adverb clause.
এটা দিয়ে তুলনা বুঝাচ্ছে তাই এটা Adverb Clause of Comparison.

৫২.
We have just an hour before returning to our place. This underlined connector expresses
  1. ক) Alternative
  2. খ) Timing
  3. গ) Reason
  4. ঘ) Purpose
সঠিক উত্তর:
খ) Timing
উত্তর
সঠিক উত্তর:
খ) Timing
ব্যাখ্যা
বাক্যের অর্থ : আমাদের জায়গায় ফেরার জন্য আর এক ঘণ্টা বাকি আছে।
Before শব্দটি একটি সময় উল্লেখ করছে।
৫৩.
Antonym to the word ‘Solicitous’ -
  1. ক) Inconsiderate
  2. খ) Thoughtful
  3. গ) Anxious
  4. ঘ) Diverge
সঠিক উত্তর:
ক) Inconsiderate
উত্তর
সঠিক উত্তর:
ক) Inconsiderate
ব্যাখ্যা

Solicitous (Adj.):
Meaning: Characterized by or showing interest or concern; Eager or anxious to do something.
Bengali Meaning: (কোন কিছু বা কারোর জন্য) উৎকণ্ঠিত; ব্যাকুল; উদগ্রীব।
SYNONYMS: Concerned, Caring, Attentive, Mindful, Interested, Considerate, Thoughtful
Anxious, Worried.
ANTONYMS: Headless, Inconsiderate, Thoughtless.
Source: Live MCQ Lecture and the Oxford Dictionary.

৫৪.
Which is the correct option?
“That was ___ book I’ve ever read!”
  1. ক) the most scary
  2. খ) scariest
  3. গ) the scariest
  4. ঘ) the scaryest
সঠিক উত্তর:
গ) the scariest
উত্তর
সঠিক উত্তর:
গ) the scariest
ব্যাখ্যা

বাক্যের অর্থ: এটি আমার পড়া বইয়ের মধ্যে সবচেয়ে ভয়ের বই।
Adjective - এর শেষে y থাকলে সেটাকে superlative করতে হলে y-এর জায়গায় i বসিয়ে - est যোগ করতে হয়।
আবার superlative form - এর আগে the বসাতে হয়।

৫৫.
বাস্তব সংখার অভেদক কোনগুলো?
  1. ক) -1, 0
  2. খ) -1, 1
  3. গ) 0, 1
  4. ঘ) 1, 1
সঠিক উত্তর:
গ) 0, 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 0, 1
ব্যাখ্যা
বাস্তব সংখার দুটি অভেদক 0, 1.
৫৬.
৩/৪, ২/৫, ১/৬, এবং ৫/৮ ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ২/৫
  3. গ) ১/৬
  4. ঘ) ৫/৮
সঠিক উত্তর:
গ) ১/৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৬
ব্যাখ্যা

৪, ৫, ৬, ৮ এর ল. সা. গু. = ১২০
এখন,
১২০/৪ = ৩০
∴ ৩/৪ = (৩ × ৩০)/(৪ × ৩০) = ৯০/১২০
১২০/৫ = ২৪
∴ ৫/২ = (২ × ২৪)/(৫ × ২৪) = ২৪/১২০
১২০/৬ = ২০
∴ ১/৬ = (১ × ২০)/(৬ × ২০) = ২০/১২০
১২০/৮ = ১৫
∴ ৫/৮ = (৫ × ১৫)/(৮ × ১৫) = ৭৫/১২০

৫৭.
কোন সংখ্যার ৫% থেকে ৫০ বিয়োগ করলে বিয়োগফল ৫০ হবে?
  1. ক) ২০০
  2. খ) ২০০০
  3. গ) ৯০০
  4. ঘ) ৯০০০
সঠিক উত্তর:
খ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০
ব্যাখ্যা

সংখাটি x হলে,
x এর ৫% - ৫০ = ৫০
বা, ৫x/১০০ = ৫০ + ৫০ = ১০০
বা, x/২০ = ১০০
∴ x = ২০০০

৫৮.
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে, ডজন ৯০ টাকায় বিক্রি করলে লাভের হার শতকরা কত?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৭৫%
  4. ঘ) ১০০%
সঠিক উত্তর:
খ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০%
ব্যাখ্যা

১৫ টির ক্রয় মূল্য ৭৫ টাকা
১ '' '' '' = ৭৫/১৫ = ৫
অনুরুপে, একটির বিক্রয় মূল্য = ৯০/১২ = ১৫/২
∴ লাভ = ১৫/২ - ৫ = ৫/২ টাকা
৫ টাকায় লাভ হয় ৫/২ টাকা
∴ ১০০ '' '' '' = (৫ × ১০০)/(২ × ৫) = ৫০ টাকা
∴ লাভের হার শতকরা ৫০%।

৫৯.
পিতা-পুত্রের বয়সের অনুপাত ৫ঃ২। যেখানে, পিতার বয়স ৪৫ বছর। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ক) ৩ঃ১
  2. খ) ৩ঃ২
  3. গ) ৪০ঃ১৩
  4. ঘ) ৪০ঃ২৬
সঠিক উত্তর:
গ) ৪০ঃ১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ঃ১৩
ব্যাখ্যা

পিতার বয়স = ৫x, পুত্রের বয়স = ২x
৫x = ৪৫
∴ x = ৯ ফলে পুত্রের = ১৮ বছর।
৫ বছর পূর্বে, পিতার বয়স = ৪৫ - ৫ = ৪০
পুত্রের বয়স = ১৮ - ৫ = ১৩
∴ অনুপাত = ৪০ঃ১৩

৬০.
a/b + b/a = 5 হলে (a2/b2) + (b2/a2) - 2 এর মান কত?
  1. ক) 25
  2. খ) 23
  3. গ) 21
  4. ঘ) 19
সঠিক উত্তর:
গ) 21
উত্তর
সঠিক উত্তর:
গ) 21
ব্যাখ্যা

(a2/b2) + (b2/a2) - 2
= (a/b + b/a)2 - 2 . a/b . b/a - 2
= 52 - 2 - 2
= 25 - 4
= 21

৬১.
x4 + 4 এর একটি উৎপাদক -
  1. ক) x2 + 2
  2. খ) x2 - 2
  3. গ) x2 + 2x + 2
  4. ঘ) x2 + 2x - 2
সঠিক উত্তর:
গ) x2 + 2x + 2
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 + 2x + 2
ব্যাখ্যা

x4 + 4 = (x2)2 + 22
= (x2 + 2)2 - 2.x2.2
= (x2 + 2)2 - (2x)2
= (x2 + 2x + 2) (x2 - 2x + 2)

৬২.
3 log 36/25 + log (2/9)3 - 2 log 16/125 = কত?
  1. ক) log 2
  2. খ) log 3
  3. গ) log 5
  4. ঘ) log 7
সঠিক উত্তর:
ক) log 2
উত্তর
সঠিক উত্তর:
ক) log 2
ব্যাখ্যা

3log36/25 + log(2/9)3 - 2log16/125
= log(36/25)3 + log(2/9)3 - log(16/125)2
= log[(36/25)3 × (2/9)3 / (16/125)2]
= log[{(36/25) × (36/25) × (36/25) × (2/9) × (2/9)} / {(16/125) × (16/125)}]
= log[(36/25) × (36/25) × (36/25) × (2/9) × (2/9) × (125/16) × (125/16)]
= log2

৬৩.
13 + 23 + 33 + …. +(20)3 =?
  1. ক) 4400
  2. খ) 44100
  3. গ) 44200
  4. ঘ) 44300
সঠিক উত্তর:
খ) 44100
উত্তর
সঠিক উত্তর:
খ) 44100
ব্যাখ্যা

সমষ্টি = {n(n + 1) / 2}2
= {20(20 + 1) / 2}2
= 102 × 212
= 100 × 441
= 44100

৬৪.
এক প্যাকেট তাস থেকে হরতন এবং চিরাতন তাস সরিয়ে নেয়ার পর অবশিষ্ট তাস হতে নিরপেক্ষ ভাবে ২টি তাস তুলে নিলে তাসদ্বয় লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৪/২৫
  2. খ) ৭/২৫
  3. গ) ৬/২৫
  4. ঘ) ৮/২৫
সঠিক উত্তর:
গ) ৬/২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬/২৫
ব্যাখ্যা

∴ অবশিষ্ট মোট তাস = ২৬টি
              লাল তাস = ১৩টি
∴ সম্ভাবনা = (১৩c) / (২৬c)
= ৭৮/৩২৫
= ৬/২৫

৬৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 24cm এর একটি কোন 30° হলে লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 10cm
  2. খ) 10√3cm
  3. গ) 12cm
  4. ঘ) 12√3cm
সঠিক উত্তর:
গ) 12cm
উত্তর
সঠিক উত্তর:
গ) 12cm
ব্যাখ্যা

এখানে, লম্ব = AC

∴ AC = BC sin 30°

= 24 × 1/2

= 12

৬৬.
একটি সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল (৯√৩)/৪ বর্গ সে. মি. হলে পরিসীমা কত?
  1. ক) ৪.৫ সে. মি.
  2. খ) ৯ সে. মি.
  3. গ) ৯√৩ সে. মি.
  4. ঘ) ৬√৩ সে. মি.
সঠিক উত্তর:
খ) ৯ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ সে. মি.
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য = a সে. মি.
∴ ক্ষেত্রফল (√৩/৪) a2 = (৯√৩)/৪
∴ a = ৩
∴ পরিসীমা = ৩ × a
= ৯ সে. মি.

৬৭.
করিম ৩০০০ টাকা ব্যাংকে জমা রেখে ২ বছর পর মুনাফা সহ ৩৬০০ টাকা পায়। মুনাফার হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৬%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
গ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০%
ব্যাখ্যা

মুনাফা = ৩৬০০ - ৩০০০ = ৬০০ টাকা

∴ মুনাফার হার = ৬০০×১০০ / ৩০০০×২

= ১০ টাকা
∴ মুনাফার হার = ১০%

৬৮.
৬ জন যাত্রীকে দু’টি প্রাইভেট কারে কতভাবে বসানো যাবে যেন দুই প্রাইভেট কারে সর্বদা সমান সংখ্যক যাত্রী থাকে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০
ব্যাখ্যা
6!/{2!×(3!)2}
= 720/(2 × 36)
= 10
৬৯.
A, B, C তিনটি সেটের ক্ষেত্রে (A∩B∩C)′ = ?
  1. ক) A′∩B′∩C′
  2. খ) A′∪B′∪C′
  3. গ) (A∪B∪C)′
  4. ঘ) A∩B∩C
সঠিক উত্তর:
খ) A′∪B′∪C′
উত্তর
সঠিক উত্তর:
খ) A′∪B′∪C′
ব্যাখ্যা
ডি মরগানের উপপাদ্য অনুসারে,
(A∩B∩C)′ = A′∪B′∪C′
৭০.
যকৃৎ কৃমি কোন পর্বের প্রাণী?
  1. ক) নেমাটোডা
  2. খ) নিডারিয়া
  3. গ) অ্যানিলিডা
  4. ঘ) প্লাটিহেলমিনথেস
সঠিক উত্তর:
ঘ) প্লাটিহেলমিনথেস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লাটিহেলমিনথেস
ব্যাখ্যা

প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য:
• দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ।
• বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী।
• দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত।
• দেহে চোষক ও আংটা থাকে।
• দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলাে রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
• পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত।
উদাহরণ : যকৃৎ কৃমি, ফিতা কৃমি।

৭১.
নিম্নের কোন প্রাণীকোষের কেবল RNA আছে?
  1. ক) নীলাভ সবুজ শৈবাল
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) TMV
  4. ঘ) E.coli
সঠিক উত্তর:
গ) TMV
উত্তর
সঠিক উত্তর:
গ) TMV
ব্যাখ্যা
সাধারণত ক্রোমোজোমের DNA অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্য গুলো পুরুষানুক্রমে বহন করে। তাই, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA এর অংশ কে জিন নামে অভিহিত করা হয়।
সুতরাং, DNA হলো ক্রোমোজোম এ অবস্থিত জিন এর রাসায়নিক রূপ। যেসব জীবে DNA থাকে না কেবল RNA থাকে সে ক্ষেত্রে RNA জিন হিসেবে কাজ করে যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস(TMV)।
৭২.
নিম্নের কোন ভিটামিনটি লোহিত রক্ত কণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে-
  1. ক) থায়ামিন
  2. খ) রিবোফ্লেভিন
  3. গ) পাইরিডক্সিন
  4. ঘ) সায়ানোকোবালেমিন
সঠিক উত্তর:
ঘ) সায়ানোকোবালেমিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সায়ানোকোবালেমিন
ব্যাখ্যা

ভিটামিন বি (থায়ামিন) : এর প্রধান কাজ হলাে শর্করা বিপাকে অংশগ্রহণ করে শক্তিমুক্ত করা। তাছাড়া স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সহায়তা করে।
ভিটামিন বি (রিবােফ্লেবিন) : অ্যামাইনাে এসিড, ফ্যাটি এসিড ও কার্বহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে।
ভিটামিন বি (পাইরিডক্সিন) : শক্তি উৎপাদনে সহায়তা করে।
ভিটামিন বি১২ (সায়ানােকোবালেমিন) : লােহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে। শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।

৭৩.
নিম্নের কোনটি আলোক নিরপেক্ষ উদ্ভিদ?
  1. ক) চন্দ্রমল্লিকা
  2. খ) লেটুস
  3. গ) ঝিঙা
  4. ঘ) শসা
সঠিক উত্তর:
ঘ) শসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শসা
ব্যাখ্যা

ছােটদিনের উদ্ভিদ (Short Day Plant) : পুম্পায়নে দৈনিক গড়ে ৪-12 ঘণ্টা আলাে প্রয়ােজন। যেমন: চন্দ্রমল্লিকা, ডালিয়া।
বড়দিনের উদ্ভিদ (Long Day Plant) : পুম্পায়নে দৈনিক গড়ে 12-16 ঘণ্টা আলাে প্রয়ােজন। যেমন: লেটুস, ঝিঙা।
আলােক নিরপেক্ষ উদ্ভিদ (Day Neutral Plant) : পুম্পায়নে দিনের আলাে কোনাে প্রভাব ফেলে না। যেমন: শসা, সূর্যমুখী।

৭৪.
মন্দন কি?
  1. ক) বেগ বৃদ্ধির হার
  2. খ) বেগ হ্রাসের হার
  3. গ) একক সময়ে অতিক্রান্ত দূরত্ব
  4. ঘ) নির্দিষ্ট দৈর্ঘ্য
সঠিক উত্তর:
খ) বেগ হ্রাসের হার
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগ হ্রাসের হার
ব্যাখ্যা

নির্দিষ্ট দিকে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে অন্যদিকে বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
মন্দন এবং ত্বরণের একক একই S.I এককে মিটার/সেকেন্ড

৭৫.
কোন একজন ব্যক্তি ১৫ মিনিট সময় ধরে 45N বলে একটি পাঁচতলা ভবনকে ধাক্কা দিয়েছে। ১৫ মিনিটে ঐ ব্যক্তির মোট কাজের পরিমাণ কত?
  1. ক) ১৫ জুল
  2. খ) ৩ জুল
  3. গ) ১ জুল
  4. ঘ) কোনো কাজ হয়নি
সঠিক উত্তর:
ঘ) কোনো কাজ হয়নি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনো কাজ হয়নি
ব্যাখ্যা
কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, বস্তুটির যদি বলের দিকে সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে।
অর্থাৎ কাজ = বল × সরণ।
স্বাভাবিকভাবেই এখানে বস্তুর সরণ শূন্য, তাই কোনো কাজ হয়নি।
৭৬.
চাঁদে ১ কেজি ভরের কোন বস্তুর ওজন কত?
  1. ক) ১ নিউটন
  2. খ) ৫ নিউটন
  3. গ) ২.৫ নিউটন
  4. ঘ) ১.৬৩ নিউটন
সঠিক উত্তর:
ঘ) ১.৬৩ নিউটন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১.৬৩ নিউটন
ব্যাখ্যা
আমরা জানি,
W = mg
এখানে, m হচ্ছে বস্তুর ভর এবং g হল অভিকর্ষজ ত্বরণ।
চাঁদে অভিকর্ষজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর ১/৬ ভাগ।
অর্থাৎ, চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন W = ১ × ৯.৮/৬
= ১.৬৩।
৭৭.
বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়-
  1. ক) ভোল্ট মিটারে
  2. খ) অ্যামিটারে
  3. গ) গ্যালভানোমিটারে
  4. ঘ) পরিবাহি তারে
সঠিক উত্তর:
খ) অ্যামিটারে
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যামিটারে
ব্যাখ্যা
অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়।
অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণি সংযোগে যুক্ত করা হয়। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে।
গ্যালভানােমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়।
৭৮.
আহিত বস্তুর আধান এর প্রকৃতি নির্ণয় করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
  1. ক) বৈদ্যুতিক ঘন্টা
  2. খ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  3. গ) গ্যালভানোমিটার
  4. ঘ) ভোল্ট মিটার
সঠিক উত্তর:
খ) তড়িৎবীক্ষণ যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) তড়িৎবীক্ষণ যন্ত্র
ব্যাখ্যা
যে যন্ত্রের সাহায্যে কোনাে বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।
আহিত বস্তুটি ধনাত্মক না ঋনাত্মক তা তড়িৎবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয়।
৭৯.
নিম্নের কোন এসিডটি শক্তিশালী?
  1. ক) সাইট্রিক এসিড
  2. খ) হাইড্রোক্লোরিক এসিড
  3. গ) অ্যাসিটিক অ্যাসিড
  4. ঘ) ম্যালিক এসিড
সঠিক উত্তর:
খ) হাইড্রোক্লোরিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইড্রোক্লোরিক এসিড
ব্যাখ্যা
যে সকল রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করতে পারে তাদেরকে এসিড বলে।
আমরা জানি, সাধারণত জৈব এসিডগুলো দুর্বল হয় এবং অজৈব এসিডগুলো শক্তিশালী হয়ে থাকে।
৮০.
কোনটি অম্ল -ক্ষার নির্দেশক নয়?
  1. ক) মিথাইল অরেঞ্জ
  2. খ) জবা ফুলের রস
  3. গ) পানি
  4. ঘ) লিটমাস পেপার
সঠিক উত্তর:
গ) পানি
উত্তর
সঠিক উত্তর:
গ) পানি
ব্যাখ্যা
যে সকল রাসায়নিক পদার্থ এসিড ও ক্ষার এর জলীয় দ্রবণে উপস্থিত থেকে বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটি এসিড না ক্ষার তা নির্দেশ করে সে সকল রাসায়নিক পদার্থকে নির্দেশক বলে।
যেমনঃ মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোফথ্যালিন, লিটমাস পেপার ইত্যাদি।
৮১.
এক অণু পানি উৎপন্ন হতে কত অণু অক্সিজেনের প্রয়োজন হয়?
  1. ক) ১ অণু
  2. খ) ১/২ অণু
  3. গ) ২ অণু
  4. ঘ) ৩ অণু
সঠিক উত্তর:
খ) ১/২ অণু
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/২ অণু
ব্যাখ্যা

H2 + 1/2 O2 = H2O;
অর্থাৎ, এক অণু হাইড্রোজেন এবং অর্ধ-অণু (একটি পরমাণু) অক্সিজেন একত্রিত হয়ে এক অণু পানি উৎপন্ন করে।
প্রশ্নের ভাষা নিয়ে বিতর্ক থাকতে পারে। যেমন, এক মোল পানি তৈরিতে কত মোল অক্সিজেন বা এক অণু পানি তৈরিতে অক্সিজেনের কয়টি পরমাণু লাগে, এরকম করে লিখলে কোন বিতর্কের কথা আসতো না।
বিক্রিয়ার সমীকরণ অনুসারে সাধারণ ভাষায় লেখার কারণে টেকনিক্যাল ইস্যু তৈরি হয়েছে বলা যায়।
পুরো ব্যাপারটা এখানে ব্যাখ্যা করা হল। প্রশ্ন বাতিল করা হবে না।

৮২.
নিম্নের কোনটিতে ক্যাফেইন এর পরিমাণ বেশি থাকে?
  1. ক) চা
  2. খ) কফি
  3. গ) দুধ
  4. ঘ) তেল
সঠিক উত্তর:
খ) কফি
উত্তর
সঠিক উত্তর:
খ) কফি
ব্যাখ্যা
ক্যাফেইনের বহুল পরিচিত উৎস হচ্ছে কফি এরাবিকা নামক কফি গাছের বীজ যা সাধারনত “কফি বিন” নামে পরিচিত।
ক্যাফেইনসমৃদ্ধ পানীয় পানে ঝিমুনি ভাব কেটে গিয়ে চাঙ্গা অনুভূতির সৃষ্টি হয়।
৮৩.
কোথায় সাঁতার কাটা সবচেয়ে সহজ হবে?
  1. ক) পুকুরে
  2. খ) সাগরে
  3. গ) নদীতে
  4. ঘ) মৃত সাগরে
সঠিক উত্তর:
ঘ) মৃত সাগরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৃত সাগরে
ব্যাখ্যা
যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে।
যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।

তবে, এই প্রশ্নের উত্তর 'মৃত সাগর' হবে। নামে সমুদ্র হলেও ডেড সি বা মৃত সাগর আসলে একটি হ্রদ।
পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগরের পানিতে লবণের পরিমাণ অনেক বেশি তাই মৃত সাগরের পানিতে কেউ ডুবে না। এতে কোন মাছ উৎপাদন হয় না।
ডেড সির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান অবস্থিত।
উৎসঃ যুগান্তর এবং বাংলাদেশ প্রতিদিন।

৮৪.
Add-on এর কাজ নিচের কোনটি?
  1. ক) কম্পিউটারের ক্ষমতা বাড়ানো
  2. খ) প্রোগ্রামের ইউটিলিটি বৃদ্ধি করা
  3. গ) quality performance বৃদ্ধি করা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
অ্যাড-অন হলো এমন একটি সহায়ক হার্ডওয়্যার ইউনিট বা সফ্টওয়্যার প্রোগ্রাম যা কোনো কম্পিউটারে যুক্ত হয়ে সংশ্লিষ্ট মূল হার্ডওয়্যার ইউনিট কিংবা প্রাইমারি সফ্টওয়্যার প্রোগ্রামের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে থাকে।
৮৫.
কম্পিউটার প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
  1. ক) RAM
  2. খ) হার্ডডিস্ক
  3. গ) পেনড্রাইভ
  4. ঘ) ডিভিডি
সঠিক উত্তর:
ক) RAM
উত্তর
সঠিক উত্তর:
ক) RAM
ব্যাখ্যা
প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‌্যাম।
৮৬.
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বর্ণ প্রতীক হলো-
  1. ক) ৬টি
  2. খ) ২টি
  3. গ) ১৬টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ক) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬টি
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল একটি ১৬-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ফলে এ পদ্ধতিতে মোট ১৬টি অংক বা ডিজিট ব্যবহার করা হয়।
১৬টি প্রতীকের মধ্যে দশমিক পদ্ধতির দশটি প্রতীক (০ থেকে ৯) এবং বাকী ৬টি বর্ণ প্রতীক (A থেকে F) ব্যবহার করা হয়।
৮৭.
কোন অপারেটিং সিস্টেমে সাধারণত মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়?
  1. ক) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
  2. খ) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
  3. গ) Windows 7
  4. ঘ) Mac OS
সঠিক উত্তর:
ক) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem)-এ সাধারণত মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর হলেও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System)-এ তা কার্যকর নয়।
৮৮.
প্রাইমারি কী (Primary Key) হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হতে পারে?
  1. ক) Roll
  2. খ) Name
  3. গ) GPA
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) Roll
উত্তর
সঠিক উত্তর:
ক) Roll
ব্যাখ্যা
যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে। এখানে রোল নম্বরটিকেই প্রাইমারি কী বলা যায়। রোল নম্বর ছাড়া অন্য কোন ফিল্ডকে প্রাইমারি কী বলা যাবে না কারণ একই নাম (Name) কিংবা GPA একাধিকবার থাকতে পারে।
৮৯.
নিচের কোনটি ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেমের একটি অন্যতম বৈশিষ্ট্য?
  1. ক) ব্যবসায়িক মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয় না
  2. খ) কোন খরচ ছাড়াই যে কেউ ব্যবহার করতে পারেন না
  3. গ) প্রোগ্রাম কোডসমূহ পরিবর্তন করা যায় না
  4. ঘ) বিনা অনুমতিতে ব্যবহার করা দন্ডনীয় অপরাধ
সঠিক উত্তর:
ক) ব্যবসায়িক মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয় না
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যবসায়িক মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয় না
ব্যাখ্যা
ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হলো এমন একটি অপারেটিং সিস্টেম যার কোডসমূহ সর্বজনীনভাবে উম্মুক্ত এবং কোন খরচ ছাড়াই তা যে কেউ দেখতে, ব্যবহার করতে, পরিবর্তন করতে পারেন এমনকি ব্যবসায়িক কাজেও লাগাতে পারেন।
৯০.
মাইক্রোপ্রসেসর ও Main Memory-এর মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে বলা হয়-
  1. ক) ক্যাশ মেমরি
  2. খ) রেজিস্টার
  3. গ) বাইপোলার মেমরি
  4. ঘ) ভোলাটাইল মেমোরি
সঠিক উত্তর:
ক) ক্যাশ মেমরি
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যাশ মেমরি
ব্যাখ্যা
কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়। এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়।
৯১.
5M Infotech Limited বাংলাদেশি একটি শিল্পপ্রতিষ্ঠান। তারা জার্মানির Verbata Communication-এর সাথে যৌথভাবে কাজ করার চুক্তি করতে চাচ্ছে। এটি কোন ধরনের ই-কমার্স?
  1. ক) Business to Consumer: B2C
  2. খ) Business to Business: B2B
  3. গ) Consumer to Business: C2B
  4. ঘ) Consumer to Consumer: C2C
সঠিক উত্তর:
খ) Business to Business: B2B
উত্তর
সঠিক উত্তর:
খ) Business to Business: B2B
ব্যাখ্যা

পণ্য লেনদেনের প্রকৃতি ও ধরন অনুসারে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা:
- ব্যবসা থেকে ভোক্তা (B2C)
- ব্যবসা থেকে ব্যবসা (B2B)
- ভোক্তা থেকে ভোক্তা (C2C)
- ভোক্তা থেকে ব্যবসা (C2B)

৯২.
কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়?
  1. ক) প্রথম প্রজন্ম
  2. খ) দ্বিতীয় প্রজন্ম
  3. গ) তৃতীয় প্রজন্ম
  4. ঘ) চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
ঘ) চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এর ফলে মোবাইল টেলিফোন সিস্টেম (IP) ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে আলট্রা-ব্রডব্যান্ড গতির ইন্টারনেটে ডেটা আদান-প্রদান করা সম্ভব হয়েছে।
৯৩.
কোন পদ্ধতি প্রয়োগ করে বিভিন্ন DNA এবং প্রোটিন ধারার মধ্যে সম্পর্ক বের করা হয়?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) বায়োইনফরম্যাটিক্স
  3. গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) ন্যানো টেকনোলজি
সঠিক উত্তর:
খ) বায়োইনফরম্যাটিক্স
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়োইনফরম্যাটিক্স
ব্যাখ্যা

বায়োইনফরম্যাটিক্স জিন সিকোয়েন্স এবং রোগের মধ্যে পারস্পরিক সম্পর্ক সনাক্ত করতে, অ্যামিনো অ্যাসিডের অনুক্রমগুলি থেকে প্রোটিনের কাঠামোর পূর্বাভাস দেওয়ার জন্য, ওষুধ তৈরিতে এবং ডিএনএ অনুক্রমের ভিত্তিতে রোগীদের চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয়।
Source: Britannica.

Bioinformatics is a subdiscipline of biology and computer science concerned with the acquisition, storage, analysis, and dissemination of biological data, most often DNA and amino acid sequences. Bioinformatics uses computer programs for a variety of applications, including determining gene and protein functions, establishing evolutionary relationships, and predicting the three-dimensional shapes of proteins.
Source: National Institutes of Health (NIH)

বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে।
এর উদ্দেশ্য হলো জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

৯৪.
২০২০ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের ছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হবার সম্ভাব্যতা -
  1. ক) ০
  2. খ) ১/৪
  3. গ) ১/২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ঘ) ১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১
ব্যাখ্যা
২০২৪ সাল লিপ ইয়ার বা অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হবে। নিশ্চিত ঘটনার সম্ভাব্যতা ১

অধিবর্ষ বের করার নিয়মঃ

শর্ত-১ঃ সালটি যদি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং ১০০ দিয়ে না হয় তাহলে অধিবর্ষ। যেমন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ ।

অথবা, শর্ত-২ঃ সালটি যদি ৪, ১০০ এবং ৪০০ সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ। যেমন, ১৬০০, ২০০০ এবং ২৪০০।

শর্ত-২ মানতে না পারায় কিছু সাল অধিবর্ষ নয়। যেমন- ১৭০০, ১৮০০, ১৯০০, ২১০০, ২২০০, ২৩০০ ইত্যাদি।
আমরা ছোটবেলা থেকেই জানি, শুধু ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হলেই কোন সাল অধিবর্ষ হয়। আসলে শুধু ৪ নয়, অধিবর্ষের সাথে ১০০ এবং ৪০০ সংখ্যাগুলোও জড়িত।

এখন আমরা এর “Behind the scene” জানবোঃ
আমরা সবাই জানি ৩৬৫ দিনে এক বছর ধরা হলেও, আরো ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড অবশিষ্ট থেকে যায়। এই অতিরিক্ত সময় যোগ হয়ে হয়ে ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন যোগ হয়ে ২৯ দিন হয়।
এই ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ডকে যদি দশমিকে প্রকাশ করি তা হয় ৩৬৫.২৪২৫ দিন।
অর্থাৎ, ৩৬৫.২৪২৫ = ৩৬৫ + (১/৪) – (১/১০০) + (১/৪০০) ।
তাই দেখা গেছে যে, চার বছর পর পর লিপ-ইয়ার ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন (প্রায় ৭২ ঘন্টা) সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের লিপ-ইয়ার বা অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়।
উৎসঃ নাসা, মাইক্রোসফট, ব্রিটানিকা ইত্যাদি।

৯৫.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক ৬। এর অংকদ্বয়ের সমষ্টি সংখ্যাটির এক-চতুর্থাংশ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৪৭
  2. খ) ৭১
  3. গ) ৩৬
  4. ঘ) ৮৭
সঠিক উত্তর:
গ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬
ব্যাখ্যা

ধরি,
দশক স্থানীয় অংক x
সংখ্যাটি = ১০x + ৬
⇒ x + ৬ = (১০x+৬) / ৪
⇒ ১০x+৬ = ৪x+২৪
⇒ ৬x = ১৮
⇒ x = ৩
সংখ্যাটি = (১০×৩) + ৬ = ৩৬

৯৬.
একজনের কাছে ৭টি আধুলি ও ১০টি সিকি আছে। আর কয়টি দশ পয়সার মুদ্রা নিলে ৭ টাকা হবে?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ক) ১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০
ব্যাখ্যা

৭টি আধুলি = ৭×০.৫০ = ৩.৫০টাকা
১০টি সিকি = ১০×০.২৫ = ২.৫০ টাকা
বাকি থাকে ৭ - (৩.৫০+২.৫০) = ১ টাকা
১০ পয়সার মুদ্রা লাগবে = ১/০.১০ = ১০ টি

৯৭.
ক্লাসে রফিকের অবস্থান উপর থেকে ৯ম এবং নিচের দিক থেকে ৩৮তম। ক্লাসে মোট কতজন ছাত্র ছাত্রী আছে?
  1. ক) ৪৫
  2. খ) ৪৬
  3. গ) ৪৭
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
খ) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৬
ব্যাখ্যা
মোট ছাত্র ছাত্রী = ৮+১+৩৭ = ৪৬
৯৮.
একটি দেয়াল ঘড়িতে সকাল ৮ঃ৪০ বাজে। আয়নার মধ্যে এ সময়কে কত দেখাবে?
  1. ক) ৪ঃ২০
  2. খ) ৩ঃ৪০
  3. গ) ৩ঃ২০
  4. ঘ) ২ঃ২০
সঠিক উত্তর:
গ) ৩ঃ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ঃ২০
ব্যাখ্যা
আয়নায় সময় = ১১ঃ৬০ - প্রকৃত সময় = ১১ঃ৬০ - ৮ঃ৪০ = ৩ঃ২০
৯৯.
নিচের কোন শব্দটির অক্ষরগুলো আয়নার প্রতিবিম্বে কোন পরিবর্তন হবে না?
  1. ক) AMEN
  2. খ) AWAY
  3. গ) VOWEL
  4. ঘ) AMIN
সঠিক উত্তর:
খ) AWAY
উত্তর
সঠিক উত্তর:
খ) AWAY
ব্যাখ্যা
A, H, I, M, O, T, U, V, W, X, Y এই Capital Letter গুলো আয়নায় পরিবর্তন হয় না।
১০০.
সামিয়া তার বাড়ি থেকে বের হয়ে ৫ মাইল পূর্বে যায়, এরপর বামে ঘুরে ৩ মাইল যায় এরপর আবার বামে ঘুরে ২ মাইল যায়। সে এখন কোন দিকে মুখ করে আছে?
  1. ক) পূর্ব
  2. খ) দক্ষিণ
  3. গ) পশ্চিম
  4. ঘ) উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিম
ব্যাখ্যা
1L + 1L = 2L turn, পূর্ব দিকের বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ হবে।
১০১.
২, ৮, ১৮, ৩২,… ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩৭
  3. গ) ৩৯
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা

৮ - ২ = ৬
১৮ - ৮ = ১০
৩২ - ১৮ = ১৪
১০ - ৬ = ৪
১৪ - ১০ = ৪
সুতরাং পরবর্তী সংখ্যার সাথে পার্থক্য হবে,
১৪ + ৪ = ১৮
⇒ ৩২ + ১৮ = ৫০

১০২.
‘F Y A A S T N' এই অক্ষরগুলোকে সাজালে যে শব্দ হয় তার অর্থ কি?
  1. ক) একটি বাস্তব ঘটনা
  2. খ) বিরুদ্ধাচারণ
  3. গ) কঠিন
  4. ঘ) অলীক কল্পনা
সঠিক উত্তর:
ঘ) অলীক কল্পনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলীক কল্পনা
ব্যাখ্যা
অক্ষগুলো সাজালে হয় FANTASY
১০৩.
ইরানঃআবাদানঃঃইসরাইলঃ ?
  1. ক) ডানজিগ
  2. খ) এডেন
  3. গ) হাইফা
  4. ঘ) তেলাবিব
সঠিক উত্তর:
গ) হাইফা
উত্তর
সঠিক উত্তর:
গ) হাইফা
ব্যাখ্যা
ইরানের সমুদ্রবন্দর আবাদান, তেমনি ইসরাইলের সমুদ্রবন্দর হাইফা।
১০৪.
নিচের চিত্রে লিভারে সমতা করতে হলে ডানদিকে কত কেজি ভর দিতে হবে?
  1. ক) ১০০কেজি
  2. খ) ১২৫কেজি
  3. গ) ২০০কেজি
  4. ঘ) ৩২০কেজি
সঠিক উত্তর:
খ) ১২৫কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৫কেজি
ব্যাখ্যা

উভয়পাশে (দূরত্ব × ভর) সমান হতে হবে,
বামপাশে ২০০×১০ = ২০০০
ডানপাশে ১৬×১২৫ = ২০০০ হবে।

১০৫.
নিচের ‘L’ আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪ বর্গ মি
  2. খ) ৮০ বর্গ মি
  3. গ) ১০৪ বর্গ মি
  4. ঘ) ৯৪ বর্গ মি
সঠিক উত্তর:
ক) ৬৪ বর্গ মি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৪ বর্গ মি
ব্যাখ্যা

নিচের অংশটির ক্ষেত্রফল ১০×৪ = ৪০ বর্গ মি.
উপরের অংশটির ক্ষেত্রফল = ৪ × (১০-৪) = ২৪ বর্গ মি.
মোট ক্ষেত্রফল = (৪০+২৪) = ৬৪ বর্গ মি.

১০৬.
যদি ‘-‘ মানে ‘×’; ‘×’ মানে ‘÷‘; ‘÷’ মানে ‘+’; ‘+’ মানে ‘-‘ এবং 7 মানে 3 হয় তাহলে -
40 × 12 + 7 – 6 ÷ 60 = ?
  1. ক) 44/5
  2. খ) 79/5
  3. গ) 116/3
  4. ঘ) 136/3
সঠিক উত্তর:
ঘ) 136/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 136/3
ব্যাখ্যা
40 ÷ 12 - 3 × 6 + 60
১০৭.
নিচের কোন ক্ষেত্রে ২৫ পাউন্ডের ভরটি কমলা রঙের বারটিতে বেশি বল প্রয়োগ করবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) দুইটাতেই সমান বল প্রয়োগ করবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
খ) B
উত্তর
সঠিক উত্তর:
খ) B
ব্যাখ্যা

A চিত্রে পুরো ভর বা লোডটি কমলা বার এবং যে অংশটা ভুমির সঙ্গে লেগে আছে এই দুটির মধ্যে শেয়ার হচ্ছে।
অন্যদিকে, B চিত্রে বামের পুরো লোডটাই কমলা বারে পড়ছে। ভুমির অংশটা এখানে কম ভারবহন করছে।
লম্বা কোন কিছু এক পাশ থেকে তুলতে গেলেও এটার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ, বাস্তব অভিজ্ঞতা থেকেও এই প্রশ্নের উত্তর করা সম্ভব।

১০৮.
চাঁদ রায় ও কেদার রায় কোন অঞ্চলের জমিদার ছিলেন?
  1. ক) নোয়াখালী
  2. খ) সিলেট
  3. গ) ভাওয়াল
  4. ঘ) বিক্রমপুর
সঠিক উত্তর:
ঘ) বিক্রমপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিক্রমপুর
ব্যাখ্যা
মধ্যযুগে ষোল শতকের মাঝামাঝি থেকে সতের শতকের মধ্য সময় পর্যন্ত পূর্ব বাংলার যেসব জমিদার মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে সচেষ্ট ছিলেন তারা ‘বারোভূঁইয়া’ নামে পরিচিত।
বারোভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
- ঈসা খান ও মুসা খান : ঢাকা ও ময়মনসিংহ
- চাঁদ রায় ও কেদার রায় : বিক্রমপুর (মুন্সিগঞ্জ)
- বাহাদুর গাজি : ভাওয়াল
- সোনাগাজি : সরাইল (উত্তর ত্রিপুরা)
- ওসমান খান : বোকাইনগর (সিলেট)
- বীর হামির : বিষ্ণুপুর (বাকুড়া)
- লক্ষণ মানিক্য : ভুলুয়া (নোয়াখালী)
- পরমানন্দ রায় : চন্দ্রদ্বীপ (বরিশাল)
- বিনোদ রায়/মধু রায় : চান্দপ্রতাপ (মানিকগঞ্জ)
- মুকুন্দরা/সত্রজিৎ : ভূষণা (ফরিদপুর)
- রাজা কন্দর্পনারায়ণ/রামচন্দ্র : বরিশাল জেলার অংশবিশেষ।
১৬১১ সালে মুঘল সুবাদার ইসলাম খান বারোভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা মুঘল অধিকারে আনেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৭৪/৭৫)
১০৯.
‘স্বাধীনতার ইশতেহার’ পাঠ করেন কে?
  1. ক) অধ্যাপক এম. ইউসুফ আলী
  2. খ) শাহজাহান সিরাজ
  3. গ) আবদুল মান্নান
  4. ঘ) সিরাজুল আলম খান
সঠিক উত্তর:
খ) শাহজাহান সিরাজ
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহজাহান সিরাজ
ব্যাখ্যা
১৯৭১ সালের ৩রা মার্চ ঢাকায় পল্টন ময়দানে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্রনেতা শাহজাহান সিরাজ ‘স্বাধীনতার ইশতেহার’ পাঠ করেন।
এই ইশতেহার ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের’ পক্ষ থেকে প্রচার করা হয়।
একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়।
অন্যদিকে, অধ্যাপক এম. ইউসুফ আলী ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ পাঠ করেন।
(সূত্রঃ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১০.
নিচের কোনটি ছয়দফা দাবীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলো না?
  1. ক) ফেডারেল রাষ্ট্র প্রতিষ্ঠা
  2. খ) ফেডারেল ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন
  3. গ) পৃথক সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা
  4. ঘ) প্রাদেশিক মিলিশিয়া বাহিনী গঠন
সঠিক উত্তর:
গ) পৃথক সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
গ) পৃথক সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ‘ছয়দফা’ দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
ছয়দফা দাবীকে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
ছয়দফা দাবীসমূহ হলো:
- ১: লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ হবে সার্বভৌম।
- ২: ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে।
- ৩: পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে।
- ৪: দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে।
- ৫: দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে।
- ৬: প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।
পৃথক সুপ্রিমকোর্টের বিষয় ছয়দফায় অন্তর্ভুক্ত ছিলো না।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১১.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ১ নং সেক্টর
  2. খ) ২ নং সেক্টর
  3. গ) ৩ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে ফেনী নদী থেকে উত্তর দিকে আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, ‍বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং ঢাকা শহর নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ এবং মেজর এটিএম হায়দার।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১১২.
বর্তমানে নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৭১.১
  2. খ) ৭২.৬
  3. গ) ৭৩.৬
  4. ঘ) ৭৪.২
সঠিক উত্তর:
ঘ) ৭৪.২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৪.২
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল,
- জাতীয় : ৭২.৬ বছর
- পুরুষ : ৭১.১ বছর
- নারী : ৭৪.২ বছর।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১৩.
বাংলাদেশে ১ মাসের নিচে প্রতি হাজারে জীবিত জন্ম নেওয়া শিশুদের মৃত্যুহার কত?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ক) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে জীবিত জন্মে বিভিন্ন বয়সী শিশু মৃত্যুহার:
- ১ মাসের নিচে : ১৫
- ১ বছরের নিচে : ২১
- ৫ বছরের নিচে : ২৮।
(সূত্রঃ BBS SVRS Report : 2019)
১১৪.
সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘আইনের দৃষ্টিতে সমতার’ কথা বলা হয়েছে?
  1. ক) ১৯ নং
  2. খ) ২৭ নং
  3. গ) ২৮(২) নং
  4. ঘ) ২৯ নং
সঠিক উত্তর:
খ) ২৭ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ নং
ব্যাখ্যা
সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে,
“সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী।”
অন্যদিকে,
- ১৯ নং অনুচ্ছেদ : সুযোগের সমতা
- ২৮(২) নং অনুচ্ছেদ : রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ
- ২৯ নং অনুচ্ছেদ : সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান)
১১৫.
কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘জরুরি অবস্থা জারি’র বিধান যুক্ত করা হয়?
  1. ক) প্রথম সংশোধনী
  2. খ) দ্বিতীয় সংশোধনী
  3. গ) তৃতীয় সংশোধনী
  4. ঘ) চতুর্থ সংশোধনী
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংশোধনী
ব্যাখ্যা
প্রথম জাতীয় সংসদে ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর সংবিধানের দ্বিতীয় সংশোধনী গৃহিত হয়। ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি এতে স্বাক্ষর করেন।
এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে জরুরি অবস্থা জারির বিধান সন্নিবেশ করা হয়।
এ জন্যে সংবিধানে ‘নবম ক’ ভাগ নামে ‘১৪১ক, ১৪১খ এবং ১৪১গ অনুচ্ছেদ যুক্ত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১১৬.
বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
  1. ক) ২১,৩৫০ মেগাওয়াট
  2. খ) ২২,৭২০ মেগাওয়াট
  3. গ) ২৩,৬৩৫ মেগাওয়াট
  4. ঘ) ২৪,৪২১ মেগাওয়াট
সঠিক উত্তর:
ঘ) ২৪,৪২১ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪,৪২১ মেগাওয়াট
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ খাত:
- উৎপাদন ক্ষমতা ২৪,৪২১ মেগাওয়াট (ক্যাপটিভ ও নবায়নযোগ্যসহ)।
- সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন : ১২,৮৯২ মেগাওয়াট।
- বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা : ১৪১টি
- মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন : ৫১২ কিলোওয়াট
- বিদ্যুতের সিস্টেম লস : ৮.৭৩ শতাংশ
- গ্রাহক সংখ্যা : ৩.৯১ কোটি।
- সঞ্চালন লাইন : ৫.৯৪ লক্ষ কি.মি.।
(সূত্র: বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট)
১১৭.
চলতি অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভর্তুকি বাবদ কত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে?
  1. ক) ৮,৪০০ কোটি টাকা
  2. খ) ৯,০০০ কোটি টাকা
  3. গ) ৯,৫০০ কোটি টাকা
  4. ঘ) ৯,৮০০ কোটি টাকা
সঠিক উত্তর:
গ) ৯,৫০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯,৫০০ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভর্তুকি বাবদ বরাদ্দ প্রদান করা হয়েছে ৯,৫০০ কোটি টাকা।
গত ২০১৯-২০ বছরে ভর্তুকির পরিমাণ ছিলো ৯,০০০ কোটি টাকা।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১৮.
সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত কোনটি?
  1. ক) মূল্য সংযোজন কর
  2. খ) আয়কর
  3. গ) সম্পূরক শুল্ক
  4. ঘ) আমদানি শুল্ক
সঠিক উত্তর:
ক) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
ক) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ:
- প্রথম : মূল্য সংযোজন কর (৩৯.৫৫ শতাংশ)
- দ্বিতীয় : আয়কর (৩৩.০৫ শতাংশ)
- তৃতীয় : সম্পূরক শুল্ক
- চতুর্থ : আমদানি শুল্ক।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১৯.
বেপজা অর্থনৈতিক অঞ্চলের অবস্থান কোথায়?
  1. ক) বাগেরহাট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) মুন্সিগঞ্জ
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
ব্যাখ্যা
‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ নির্মিত হচ্ছে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়।
এটির আয়তন প্রায় ১,১৫০ একর। এতে প্লটের সংখ্যা হবে ৬১৮টি।
সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার। কর্মসংস্থান সৃষ্টি হবে আনুমানিক ৫ লক্ষ মানুষের।
(সূত্র: বেজা ওয়েবসাইট ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১২০.
বাংলাদেশে কোন ধরনের আবাদী জমির পরিমাণ সর্বাধিক?
  1. ক) এক ফসলি জমি
  2. খ) দুই ফসলি জমি
  3. গ) তিন ফসলি জমি
  4. ঘ) চার ফসলি জমি
সঠিক উত্তর:
খ) দুই ফসলি জমি
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই ফসলি জমি
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী,
- মোট আবাদী জমি - ১ কোটি ৯৯ লক্ষ ৭৩ হাজার একর
- দুই ফসলি জমি - ১০০.৬৫ লক্ষ একর
- এক ফসলি জমি - ৫২.৭১ লক্ষ একর
- তিন ফসলি জমি - ৪৫.৯৪ লক্ষ একর
- চার ফসলি জমি – ৪৩ হাজার একর।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ : পৃষ্ঠা-৪৩২)
১২১.
‘উত্তরণ ও মোহর’ কোন ফসলের জাত?
  1. ক) সরিষা
  2. খ) কলা
  3. গ) গম
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
ব্যাখ্যা
উত্তরণ ও মোহর হলো বাংলাদেশে চাষকৃত ভুট্টার দুটো উন্নত জাত।
ভুট্টার অন্যান্য জাতসমূহের মধ্যে রয়েছে:
- শুভ্রা
- বর্ণালী
- খই ভুট্টা
- বারি ভুট্টা ইত্যাদি।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস)
১২২.
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কোথায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) সাভার
  3. গ) ধানমন্ডি
  4. ঘ) সোনারগাঁও
সঠিক উত্তর:
ঘ) সোনারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত।
এটি ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
লোক ও কারুশিল্পের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, গবেষণা, পৃষ্ঠপোষকতা, উৎসাহ দান প্রভৃতির মাধ্যমে লোক ও কারুশিল্পের পুনর্জাগরণ এ ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য।
(সূত্র: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ওয়েবসাইট)
১২৩.
কবিতায় ‘বাংলা একাডেমি পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. ক) বেগম আকতার কামাল
  2. খ) মুহাম্মদ সামাদ
  3. গ) সাহিদা বেগম
  4. ঘ) ফেরদৌসী মজুমদার
সঠিক উত্তর:
খ) মুহাম্মদ সামাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুহাম্মদ সামাদ
ব্যাখ্যা
বাংলা একাডেমি পুরস্কার-২০২০ বিজয়ীরা হলেন:
- কবিতায় : মুহাম্মদ সামাদ
- আত্মজীবনীতে : ফেরদৌসী মজুমদার
- কথাসাহিত্যে : ইমতিয়ার শামীম
- প্রবন্ধ/গবেষণায় : বেগম আকতার কামাল
- অনুবাদে : সুরেশরঞ্জন বসাক
- নাটকে : রবিউল আলম
- শিশুসাহিত্যে : আনজীর লিটন
- মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় : সাহিদা বেগম
- বিজ্ঞান/কল্পবিজ্ঞানে : অপরেশ বন্দোপাধ্যায়
- ফোকলোর বিভাগে : মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
(সূত্র: প্রথম আলো)
১২৪.
জগদ্দল বিহার কোন শাসনামলের নিদর্শন?
  1. ক) গুপ্ত
  2. খ) পাল
  3. গ) সুলতানি
  4. ঘ) মৌর্য
সঠিক উত্তর:
খ) পাল
উত্তর
সঠিক উত্তর:
খ) পাল
ব্যাখ্যা
নওগা জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত জগদ্দল বিহার পাল শাসনামলের একটি নিদর্শন।
ধারণা করা হয় একাদশ-দ্বাদশ শতাব্দীতে পাল রাজা রামপাল এটি নির্মাণ করেন।
(সূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট)
১২৫.
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরির অধিকারী কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) মমিনুল হক
  4. ঘ) মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
ঘ) মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুশফিকুর রহিম
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মোট তিনজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির অধিকারী।
এরা হলেন:
- মুশফিকুর রহিম : ৩টি (২০০, ২০৩ এবং ২১৯)
- সাকিব আল হাসান : ১টি (২১৭ রান)
- তামিম ইকবাল : ১টি (২০৬ রান)।
প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম : ৮ মার্চ ২০১৩ (প্রতিপক্ষ শ্রীলংকা)।
(সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)
১২৬.
নিচের কোনটি সিভিল সোসাইটির অংশ?
  1. ক) দুদক
  2. খ) সিপিডি
  3. গ) বিজিবি
  4. ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর:
খ) সিপিডি
উত্তর
সঠিক উত্তর:
খ) সিপিডি
ব্যাখ্যা
সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংগঠন ইত্যাদি সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত।
সিভিল সোসাইটি বা সুশীল সমাজ হলো রাষ্ট্রের চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এরা সরকারের অংশ নয় তবে সরকারের কর্মকাণ্ডে প্রভাব রাখে।
সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) বাংলাদেশের একটি আলোচিত বেসরকারি সংস্থা যা সিভিল সোসাইটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জাতীয় সংসদ সরকারের অংশ।
১২৭.
‘ন্যাশনাল গার্ড’ কোন দেশের নিরাপত্তা বাহিনী?
  1. ক) হংকং
  2. খ) ভ্যাটিকান সিটি
  3. গ) ইরান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘ন্যাশনাল গার্ড’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিজার্ভ বা সংরক্ষিত নিরাপত্তা বাহিনী।
এটি ইউএস আর্মি এবং ইউএস এয়ারফোর্সের সংরক্ষিত বাহিনীর সমন্বয়ে গঠিত। ১৬৩৬ সালের ১৩ ডিসেম্বর প্রথম এই বাহিনী গঠিত হয়।
‘ন্যাশনাল গার্ড’ সাধারণত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট গর্ভনরদের অধীনে থাকে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে এদেরকে ফেডারেল সরকারের বিভিন্ন কাজেও নিয়োজিত করা হয়।
প্রাকৃতিক ‍দুর্যোগ, অভ্যন্তরীণ গোলযোগ, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, সন্ত্রাসী হামলা প্রভৃতি ক্ষেত্রে ‘ন্যাশনাল গার্ড’ সদস্যদের মোতায়েন করা হয়।
(সূত্র: ন্যাশনাল গার্ড ওয়েবসাইট)
১২৮.
সম্প্রতি ৪৭তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) আম্মান
  2. খ) রিয়াদ
  3. গ) নিয়ামি
  4. ঘ) বাকু
সঠিক উত্তর:
গ) নিয়ামি
উত্তর
সঠিক উত্তর:
গ) নিয়ামি
ব্যাখ্যা
গত ২৭-২৮ নভেম্বর ২০২০ আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামি শহরে ৪৭তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে ৪৭ দফার নিয়ামি ডিক্লারেশন গৃহিত হয়। যার মধ্যে জাতিসংঘ প্রস্তাবনার আলোকে কাশ্মীর সমস্যা এবং আরব পিস ইনিশিয়েটিভের আলোকে ফিলিস্তিনি সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত ছিলো।
(সূত্র: ওআইসি ওয়েবসাইট)
১২৯.
‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল’ কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) জুলাই ১৯৪৪
  2. খ) ডিসেম্বর ১৯৪৫
  3. গ) জানুয়ারি ১৯৪৬
  4. ঘ) মার্চ ১৯৪৭
সঠিক উত্তর:
ঘ) মার্চ ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্চ ১৯৪৭
ব্যাখ্যা
১৯৪৪ সালের ৮-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference সম্মেলনে ৪৪/৪৫টি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠনের জন্যে The Articles of Agreement of the International Monetary Fund গ্রহণ করে।
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলে আনুষ্ঠানিকভাবে IMF গঠিত হয়।
১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে। একই বছর ফ্রান্স প্রথম দেশ হিসেবে IMF থেকে ঋণ গ্রহণ করে।
বর্তমানে IMF এর মোট সদস্য ১৯০টি।
সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
IMF ১৯৬৯ সালে Special Drawing Ringhts সিস্টেম গ্রহণ করে।
(সূত্র: IMF ওয়েবসাইট)
১৩০.
ATT চুক্তি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) নবায়নযোগ্য জ্বালানি
  2. খ) চিকিৎসা সংক্রান্ত তথ্য বিনিময়
  3. গ) অস্ত্র বাণিজ্য
  4. ঘ) মহাকাশ নিরাপত্তা
সঠিক উত্তর:
গ) অস্ত্র বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ত্র বাণিজ্য
ব্যাখ্যা
ATT (Arms Trade Treaty) হলো জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত অস্ত্রবাণিজ্য বিষয়ক একটি চুক্তি।
এর চুক্তির উদ্দেশ্য হলো প্রচলিত ক্ষুদ্রাস্ত্র থেকে শুরু করে ট্যাংক কিংবা যুদ্ধবিমানের বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণ করা।
চুক্তিটি ২০১৩ সালের ২ এপ্রিল গৃহিত হয় এবং কার্যকর হয় ২০১৪ সালের ১৪ ডিসেম্বর থেকে।
চুক্তিটিতে স্বাক্ষরকারী দেশ ১৩০টি। তবে অংশীদার ১১০টি দেশ।
বাংলাদেশ ATT চুক্তিতে ২৬ সেপ্টেম্বর ২০১৩ স্বাক্ষর করলেও এখনো তা অনুমোদন করেনি।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৩১.
নিচের কোন দেশটি স্পেনের উপনিবেশ ছিলো?
  1. ক) ব্রাজিল
  2. খ) মেক্সিকো
  3. গ) গায়ানা
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
ব্যাখ্যা
- মেক্সিকো : স্পেন
- গায়ানা : ব্রিটেন
- ব্রাজিল : পর্তুগাল
- কানাডা : ব্রিটেন।
(সূত্র: ব্রিটানিকা)
১৩২.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ক) কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভাবন
  2. খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদান
  3. গ) জিনোম এডিটিং
  4. ঘ) প্রাণী কোষের সংবেদনশীলতা
সঠিক উত্তর:
খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদান
উত্তর
সঠিক উত্তর:
খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদান
ব্যাখ্যা
গত ৫ অক্টোবর সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
এরা হলেন:
- হার্ভে জে অল্টার (যুক্তরাষ্ট্র)
- চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র)
- মাইকেল হিউটন (যুক্তরাজ্য)
হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদানের জন্যে তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।
(সূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১৩৩.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে নিচের কোনটি ঘটতে পারে?
  1. ক) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  2. খ) নদীর নাব্যতা হ্রাস পাওয়া
  3. গ) এন্টার্কটিকায় বরফের সঞ্চিতি বৃদ্ধি পাওয়া
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩৪.
পরিবেশ সংরক্ষণে অবদানের জন্যে কোন সংস্থাটি ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে থাকে?
  1. ক) IUCN
  2. খ) UNEP
  3. গ) UNDP
  4. ঘ) FAO
সঠিক উত্তর:
খ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
খ) UNEP
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে আসছে।
২০১৫ সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করেন।
‘চ্যাম্পিয়র অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ জাতিসংঘ প্রদত্ত পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা বা পুরস্কার।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
১৩৫.
কোন সভ্যতা জাহাজ নির্মাতা হিসেবে প্রসিদ্ধ?
  1. ক) ফিনিশীয়
  2. খ) অ্যাজটেক
  3. গ) অ্যাসেরীয়
  4. ঘ) গ্রিক
সঠিক উত্তর:
ক) ফিনিশীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনিশীয়
ব্যাখ্যা
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়রা নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে প্রসিদ্ধ।
সাগর তীরবর্তী হওয়ায় ফিনিশীয়দের প্রধান পেশাও ছিলো নৌবাণিজ্য। টায়ার ও সিডন ফিনিশিয়ার দুটো বিখ্যাত বন্দর।
এছাড়া, বর্ণমালা উদ্ভাবনের জন্যেও এরা বিখ্যাত। ফিনিশীয়রা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালা উদ্ভাবন করে যা থেকে আধুনিক বর্ণমালার উদ্ভব হয়।
খ্রিস্টপূর্ব প্রায় ৩ হাজার বছর পূর্বে ভূমধ্যসাগর তীরবর্তী বর্তমান লেবাননে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিলো।
(সূত্র: ব্রিটানিকা)
১৩৬.
ইঙ্গ মার্কিন বাহিনীর ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ কী নামে পরিচিত?
  1. ক) অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. খ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
  3. গ) অপারেশন সেন্টিনেল
  4. ঘ) অপারেশন ওডিসি ডন
সঠিক উত্তর:
খ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
উত্তর
সঠিক উত্তর:
খ) অপারেশন এনডিউরিং ফ্রিডম
ব্যাখ্যা
- অপারেশন এনডিউরিং ফ্রিডম : আফগানিস্তান অভিযান (২০০১ সাল)
- অপারেশন ডেজার্ট স্টর্ম : ইরাকে বহুজাতিক বাহিনীর আক্রমণ (১৯৯১ সাল)
- অপরারেশন সেন্টিনেল : পারস্য উপসাগরে মার্কিন নৌ মহড়া (২০১৯ সাল)
- অপারেশন ওডিসি ডন : লিবিয়া আক্রমণ (২০১১ সাল)।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১৩৭.
‘মন্ট্রিয়াল প্রটোকল’ কার্যকর হয় কবে থেকে?
  1. ক) ১৯৮৭ সালে
  2. খ) ১৯৮৯ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৯ সালে
ব্যাখ্যা
‘মন্ট্রিয়াল প্রটোকল’ হলো ওজনস্তরের ক্ষয় সাধনের জন্যে দায়ী পদার্থের নিঃসরণ হ্রাসের মাধ্যমে ওজনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয় এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
মোট ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার। চুক্তি গৃহিত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর ‘আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস’ হিসেবে পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৮.
GCC জোটের সদস্য কতটি?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ২২টি
সঠিক উত্তর:
ক) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬টি
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
এর সদস্য ৬টি। যথা:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন
- ওমান।
বর্তমান মহাসচিব নায়েফ আল হাজরাফ।
(সূত্র: GCC ওয়েবসাইট)
১৩৯.
মার্সার প্রকাশিত জরিপ অনুসারে ২০২০ সালে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. ক) টোকিও
  2. খ) হংকং
  3. গ) জুরিখ
  4. ঘ) সিডনী
সঠিক উত্তর:
খ) হংকং
উত্তর
সঠিক উত্তর:
খ) হংকং
ব্যাখ্যা
মার্কিন প্রতিষ্ঠান মার্সার সম্প্রতি বিশ্বের ২০৯টি শহর নিয়ে ২০২০ সালের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।
তালিকা অনুসারে শীর্ষ ব্যয়বহুল শহর:
- প্রথম : হংকং
- দ্বিতীয় : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- তৃতীয় : টোকিং (জাপান)
- চতুর্থ : জুরিখ (সুইজারল্যান্ড)
- ২৬তম : ঢাকা (দ. এশিয়ায় শীর্ষ ব্যয়বহুল)
- ২০৯তম (সর্বনিম্ন ব্যয়বহুল) : তিউনিস (তিউনেশিয়া)।
(সূত্র: মার্সার ওয়েবসাইট)
১৪০.
গ্রিকদের প্রধান দেবতার নাম কি ছিলো?
  1. ক) অ্যাথেনা
  2. খ) জিউস
  3. গ) অ্যাপোলো
  4. ঘ) পোসিডন
সঠিক উত্তর:
খ) জিউস
উত্তর
সঠিক উত্তর:
খ) জিউস
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের অধিবাসীরা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তাদের দেবদেবীর সংখ্যা ছিল বারোজন। এদের মধ্যে:
- প্রধান দেবতা : জিউস
- সূর্য দেবতা : অ্যাপোলো
- সাগরের দেবতা : পোসিডন
- জ্ঞানের দেবী : অ্যাথেনা।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৪১.
IMF এর প্রতিবেদন অনুসারে ২০২০ সালে জিডিপির প্রবৃদ্ধিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম হবে?
  1. ক) দ্বিতীয়
  2. খ) প্রথম
  3. গ) সপ্তম
  4. ঘ) তৃতীয়
সঠিক উত্তর:
ঘ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৃতীয়
ব্যাখ্যা
২০২০ সালের অক্টোবরে প্রকাশিত IMF (International Monetary Fund) এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক- ২০২০’ মতে ২০২০ সালে বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে মাত্র ২২টি দেশের ইতিবাচক বা ধনাত্মক প্রবৃদ্ধি হবে।
এর মধ্যে জিডিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয়।
জিডিপির প্রবৃদ্ধিতে শীর্ষ তিন দেশ:
- প্রথম : গায়ানা (২৬.২ শতাংশ)
- দ্বিতীয় : দক্ষিণ সুদান (৪.১ শতাংশ)
- তৃতীয় : বাংলাদেশ (৩.৮ শতাংশ)।
(সূত্র: দৈনিক যুগান্তর রিপোর্ট)
১৪২.
টর্নেডো সৃষ্টির কারণ কোনটি?
  1. ক) ভূমিকম্প
  2. খ) নিম্নচাপ
  3. গ) সামুদ্রিক ঝড়
  4. ঘ) অত্যধিক বৃষ্টিপাত
সঠিক উত্তর:
খ) নিম্নচাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিম্নচাপ
ব্যাখ্যা
টর্নেডো হলো স্থলেভাগে সৃষ্ট এক প্রকার ঝড় যার গতিবেগ সাধারণত ঘন্টায় ১০০ কিলোমিটারের অধিক হয়ে থাকে।
টর্নেডো সৃষ্টির কারণ হলো স্থলভাগে সৃষ্ট নিম্নচাপ। স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডো সৃষ্টি করে।
টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
(সূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
১৪৩.
নিরক্ষীয় অঞ্চলে ট্রপোমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার?
  1. ক) ৮-১২ কিলোমিটার
  2. খ) ১০-১৩ কিলোমিটার
  3. গ) ১২-১৬ কিলোমিটার
  4. ঘ) ১৬-১৯ কিলোমিটার
সঠিক উত্তর:
ঘ) ১৬-১৯ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬-১৯ কিলোমিটার
ব্যাখ্যা
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের সবচেয়ে নিকটবর্তী স্তর হলো ট্রপোমণ্ডল।
পৃথিবীর সর্বত্র ট্রপোমণ্ডলের বিস্তৃতি সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোমণ্ডলের বিস্তৃতি ১৬ থেকে ১৯ কিলোমিটার।
নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ট্রপোমণ্ডলের বিস্তৃতি ক্রমান্বয়ে হ্রাস পায়। যার কারণে মেরু অঞ্চলে ট্রপোমণ্ডলের বিস্তৃতি সবচেয়ে কম ৮ কিলোমিটার।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৪.
বর্ষাকালে বাংলাদেশের কোন দিক দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
  1. ক) দক্ষিণ-পূর্ব
  2. খ) দক্ষিণ-পশ্চিম
  3. গ) উত্তর-পূর্ব
  4. ঘ) উত্তর-পশ্চিম
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
জুন মাসে দেশের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়।
এই সময়ে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নামে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়।
এই বায়ু উত্তর-পূর্ব দিকে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৫.
দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম নিচের কোনটির অন্তর্ভুক্ত?
  1. ক) পুনরুদ্ধার
  2. খ) সাড়াদান
  3. গ) প্রশমন
  4. ঘ) প্রতিরোধ
সঠিক উত্তর:
খ) সাড়াদান
উত্তর
সঠিক উত্তর:
খ) সাড়াদান
ব্যাখ্যা
দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার ও তল্লাশি, নিরাপদ স্থানে অপসারণ, ক্ষয়-ক্ষতি নিরূপণ, ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা প্রভৃতি সাড়াদানের অন্তর্ভুক্ত। এটি দুর্যোগ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
অন্যদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবস্থাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হলো পুনরুদ্ধার।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-২২১)
১৪৬.
নিচের কোনটি জলবায়ুর উপাদান?
  1. ক) দ্রাঘিমাংশ
  2. খ) সমুদ্রস্রোত
  3. গ) অক্ষাংশ
  4. ঘ) বারিপাত
সঠিক উত্তর:
ঘ) বারিপাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বারিপাত
ব্যাখ্যা
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোঃ
- বায়ুর তাপ
- বায়ুর চাপ
- বায়ু প্রবাহ
- বায়ুর আর্দ্রতা
- বারিপাত বা বৃষ্টিপাত।
অন্যদিকে, আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ হলো:
- অক্ষাংশ
- উচ্চতা
- সমুদ্র থেকে দূরত্ব
- জল ও স্থলভাগের অবস্থান
- সমুদ্রস্রোত
- ভূমির ঢাল
- ভূপ্রকৃতি
- বনভূমির অবস্থান ইত্যাদি।
দ্রাঘিমারেখা আবহাওয়া ও জলবায়ুর উপাদান বা নিয়ামক নয়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা: ৭৪-৭৫)
১৪৭.
নিচের কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) আলবেনিয়া
  2. খ) আজারবাইজান
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) জর্জিয়া
সঠিক উত্তর:
ক) আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) আলবেনিয়া
ব্যাখ্যা
ককেশাস হলো কাস্পিয়ান সাগর ও কৃ্ষ্ণসাগরের মাঝে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল। আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়া ককেশাস অঞ্চলে অবস্থিত।
এছাড়া চেচনিয়া, দাগেস্তান ও আবখাজিয়া ককেশাস অঞ্চলের কয়েকটি আলোচিত স্থান।
অন্যদিকে, আলবেনিয়া বলকান অঞ্চলে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৪৮.
মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে?
  1. ক) ১°
  2. খ) ৩°
  3. গ) ৫°
  4. ঘ) ১০°
সঠিক উত্তর:
ক) ১°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১°
ব্যাখ্যা
পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে মহীসোপান বলে।
মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দ্বিতীয় বৃহত্তম মহীসোপান অবস্থিত।
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ৩৫০ নটিক্যাল মাইল।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা: ৯৪-৯৫ এবং ১৪৯ পৃষ্ঠা)
১৪৯.
অধিকারের মূল লক্ষ্য কী?
  1. ক) নাগরিককে কর্তব্যপরায়ণ করে তোলা
  2. খ) ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
  3. গ) সুনাগরিক তৈরি করা
  4. ঘ) মানসিক বিকাশ
সঠিক উত্তর:
খ) ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন করা।
রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
১৫০.
নিচের কোনটি সংস্কৃতির উপাদান?
  1. ক) জ্ঞান
  2. খ) বিশ্বাস
  3. গ) প্রথা ও রীতি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
সংস্কৃতি হলো মানুষের সমগ্র জীবনব্যবস্থা। মানুষের জ্ঞান, বিশ্বাস, নিয়ম-নীতি, আইন-কানুন, আদর্শ ও মূল্যবোধ, অভ্যাস ও আচরণের সমষ্টি।
সংস্কৃতির সাধারণ উপাদানসমূহ হলো:
- জ্ঞান
- বিশ্বাস
- প্রথা ও রীতি
- আদর্শ ও নৈতিকতা
নিয়মনীতি
- সামর্থ্য ও দক্ষতা প্রভৃতি।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
১৫১.
দুর্নীতি ধারণা সূচক-২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩৫তম
  2. খ) ১৪২তম
  3. গ) ১৪৫তম
  4. ঘ) ১৪৬তম
সঠিক উত্তর:
ঘ) ১৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৬তম
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০:
- মোট দেশ : ১৮০টি
- প্রথম : ডেনমার্ক ও নিউজিল্যান্ড
- ১৭৯তম (সর্বনিম্ন) : সোমালিয়া ও দ. সুদান
- বাংলাদেশ : ১৪৬তম (স্কোর-২৬)।
(সূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১৫২.
কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
  1. ক) ন্যায়পরায়ণতা
  2. খ) শৃঙ্খলাবোধ
  3. গ) সৌজন্যবোধ
  4. ঘ) পরমতসহিষ্ণুতা
সঠিক উত্তর:
ঘ) পরমতসহিষ্ণুতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরমতসহিষ্ণুতা
ব্যাখ্যা
রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে।
রাজনৈতিক মূল্যবোধসমূহ হলো:
- পরমতসহিষ্ণুতা
- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
- আইন মেনে চলা
- রাজনৈতিক অংশগ্রহণ
- রাজনৈতিক শৃঙ্খলাবোধ প্রভৃতি।
অন্যদিকে ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ হলো সামাজিক মূল্যবোধ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৫৩.
Ethics শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
  1. ক) জার্মান
  2. খ) গ্রিক
  3. গ) ল্যাটিন
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
খ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিক
ব্যাখ্যা
ইংরেজি Ethics শব্দটি গ্রিক শব্দ Ethos থেকে উদ্ভূত। Ethos শব্দটির অর্থ হলো ঐচ্ছিক আচরণ।
অর্থাৎ Ethics বা নীতিবিদ্যা হলো মানুষের আচরণের রীতিনীতি সম্পর্কিত বিজ্ঞান।
নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে। ঐচ্ছিক আচরণ হলো মানুষের সেসব আচরণ যেগুলো মানুষ স্বপ্রণোদিত হয়ে করে থাকে।
(সূত্রঃ ব্রিটানিকা)
১৫৪.
নিচের কোনটি একটি সামাজিক সমস্যা?
  1. ক) নগরায়ন
  2. খ) ধর্মীয় অবিশ্বাস
  3. গ) কিশোর অপরাধ
  4. ঘ) বিদ্যুৎ সংকট
সঠিক উত্তর:
গ) কিশোর অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
গ) কিশোর অপরাধ
ব্যাখ্যা
অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধই হলো কিশোর অপরাধ।
এটি আমাদের দেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। এর প্রধান কারণ হলো দারিদ্র্য।
এছাড়া খেলাধূলা ও চিত্তবিনোদনের অভাব, আদর-যত্নের অভাব, সামাজিকীরণের অনুকূল পরিবেশের অনুপস্থিতি প্রভৃতি কিশোর অপরাধ সংঘটনের জন্যে দায়ী।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)