পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৫৫ রিভিশন পরীক্ষা - ৮ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
'সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয়।' কোন ধরণের বাক্য?
  1. জটিল
  2. সরল
  3. যৌগিক
  4. খণ্ডিত
  5. কোনোটীই নয়
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।

এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

যেমন:
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয়।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
- লোকটি সৎ, তাই সকলে তাকে সম্মন করে।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি এতে দোষের কিছু নেই।
- সে ভালো ফল করেছে তাই আমরা আনন্দিত হয়েছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গ্রাহী' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √গ্রাহ্‌ + ঈ
  2. √গ্রহ্‌ + ইন
  3. √গ্রহ্‌ + ঈ
  4. √গ্রাহ্‌ + ঈন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
সংস্কৃত কৃৎ প্রত্যয়:
ণিন/ইন-প্রত্যয় (ণ ইৎ, ইন্ থাকে, ইন্ 'ঈ'-কার হয়)। 
যেমন:
- √গ্রহ্‌ + ণিন (ইন) = গ্রাহী,
- √পা্‌ + ণিন (ইন) = পায়ী।

এরূপ-কারী, দ্রোহী, সত্যবাদী, ভাবী, স্থায়ী, গামী। কিন্তু 'ণিন' যুক্ত হলে 'হন' ধাতুর স্থলে 'ঘাত' হয়। যথা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
  1. বিধবা
  2. সধবা
  3. এয়ো
  4. জেনানা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ নয়- জেনানা।

• বিদেশি স্ত্রীবাচক শব্দ- জেনানা।
মরদ - জেনানা।

---------------------
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

• নিত্য পুরুষবাচাক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'সাত ঘাটের জল খাওয়া' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  2. ভীষণ মার খাওয়া
  3. নাজেহাল হওয়া
  4. হঠাৎ বড়োলোক হওয়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'সাত ঘাটের জল খাওয়া' প্রবাদের অর্থ - নাজেহাল হওয়া।

অন্যদিকে, 
'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি। 
'তুলোধুনো হওয়া' অর্থ - ভীষণ মার খাওয়া।
'আঙুল ফুলে কলা গাছ' অর্থ - হঠাৎ বড়োলোক হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
  1. কারিগর
  2. ধারাল
  3. শাঁখারি
  4. চতুরালি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
১. ওয়ালা > আলা (হিন্দি): বাড়ি-বাড়িওয়ালা (মালিক অর্থে), দিল্লি-দিল্লিওয়ালা (অধিবাসী অর্থে), মাছ-মাছওয়ালা (বৃত্তি অর্থে), দুধ-দুধওয়ালা (বৃত্তি অর্থে)।
২. ওয়ান>আন (হিন্দি): গাড়ি-গাড়োয়ান, দার-দারোয়ান।
৩. আনা>আনি (হিন্দি): মুনশি-মুনশিয়ানা, বিবি-বিবিআনা, হিন্দু-হিন্দুয়ানি।
8. সা (হিন্দি): পানি-পানসা> পানসে, এক-একসা, কাল (কাল)-কালসা>কালসে।
. গর> কর (ফারসি) কারিগর, বাজিকর, সওদাগর।
৬. দার (ফারসি): তাঁবেদার, খবরদার, বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার।
৭. বাজ (দক্ষ অর্থে-ফারসি) কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ, গলাবাজ-ই-গলাবাজি (বিশেষ্য)।
৮. বন্দি (কদ্-ফারসি): জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দ।
৯. সই: মতো অর্থে: জুতসই, মানানসই, চলনসই, টেকসই।
১০. পনা: মতো অর্থে গিন্নীপনা, বেহায়াপনা।

অন্যদিকে, 
বাংলা তদ্ধিত প্রত্যয়:
• আরি/আরী/আরু-প্রত্যয়: বিশেষণ গঠনে: ভিখ-ভিখারি, শাঁখ-শাঁখারি, বোমা-বোমারু।

• আলি/আলো/আলি/আলী>এল-প্রত্যয়: বিশেষ্য ও বিশেষণ গঠনে: ধার-ধারাল, শাঁস-শাঁসাল, জমক-জমকালো, দুধ-দুধাল> দুধেল, হিম-হিমেল, চতুর- চতুরালি, ঘটক- ঘটকালি, সিঁদ-সিঁদেল, গাঁজা-গেঁজেল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
The antonym of the word "Tangential" is -
  1. Contrite
  2. Secondary
  3. Pointed
  4. Propitiate
  5. None of these
ব্যাখ্যা
• Tangential (Adjective)
- English Meaning: Hardly touching a matter.
- Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত।

Synonyms:
- Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক),
- Secondary (অমুখ্য; গৌণ),
- Peripheral (প্রান্তিক),
- Inapplicable (অ্রপ্রযোজ্য)।

Antonyms:
- Relevant (প্রাসঙ্গিক),
- Pointed (স্পষ্ট),
- Suitable (উপযুক্ত),
- Apposite (উপযোগী)।

Other Forms:
- Tangent [ট্যান্‌জান্‌ট্‌] (noun) স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরল রেখা; (জ্যামিতি) স্পর্শক। go/ fly off at a tangent (লাক্ষণিক) কোনো কর্মপন্থা, চিন্তাধারা থেকে সহসা অন্যদিকে মোড় পরিবর্তন করা।
- Tangent force (noun) স্পর্শিনী-বল।
- Tangential velocity (noun) স্পর্শিনী বেগ।

উল্লিখিত অপশনগুলো,
- Contrite - কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত,
- Secondary - অমুখ্য; গৌণ;
- Pointed - স্পষ্ট;
- Propitiate - ক্রোধ উপশমের জন্য কিছু করা।

Example Sentence:
1. Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
2. Their romance is tangential to the book's main plot.

Source: Live MCQ Lecture.
.
His writing of "Common Sense" was so influential in _________ the Revolutionary War that John Adams reportedly said, "Without the pen of the author of 'Common Sense', the sword of Washington would have been raised in vain."
  1. spurring
  2. stopping
  3. ending
  4. obstructing
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: His writing of "Common Sense" was so influential in spurring the Revolutionary War that John Adams reportedly said, "Without the pen of the author of 'Common Sense', the sword of Washington would have been raised in vain."
- Bangla Meaning: তার লেখা "সাধারণ বোধ" (Common Sense) এতটাই প্রভাবশালী ছিল বিপ্লবযুদ্ধকে অনুপ্রাণিত করতে, যে জন অ্যাডামস নাকি বলেছিলেন: "সাধারণ বোধ" এর লেখকের কলম ছাড়া, ওয়াশিংটনের তলোয়ার নিরর্থকভাবে তোলা হতো।

• Spurring (Verb):
- Bangla Meaning: অনুপ্রাণিত করা; ত্বরন্বিত হত্তয়া।
- English Meaning: To encourage somebody to do something or to encourage them to try harder to achieve something.

• Stopping (Noun):
- Bangla Meaning: দন্তস্থিত ক্ষয়পূরণ দ্রষ্টব্য।
- English Meaning: To no longer move; to make somebody/something no longer move.

• Ending (Noun):
- Bangla Meaning: শব্দ অথবা কাহিনির সমাপ্তি।
- English Meaning: The act of finishing something; the last part of something.

• obstructing (Adjective):
- Bangla Meaning: নিরোধক।
- English Meaning: Obstruct something to block a road, an entrance, a passage, etc. so that somebody/something cannot get through, see past, etc.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Spurring.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
.
The synonym of the word "Soporific" is -
  1. Tranquilizer
  2. Stimulant
  3. Invigorating
  4. Stolid
  5. None of these
ব্যাখ্যা
• Soporific (Noun, Adjective)
- English Meaning: Causing sleep or making a person want to sleep.
- Bangla Meaning: নিদ্রাকর (পদার্থ, পানীয় ইত্যাদি)।

Synonyms:
- Tranquilizer  (নিদ্রা উদ্রেককারী ওষুধ),
- Drowsy (তন্দ্রালু),
- Narcotic (অসারতা সৃষ্টিকারী),
- Dopey (নিদ্রাতুর)।

Antonyms:
- Stimulant (উদ্দীপক),
- Invigorating (তেজস্কর; তেজস্বী; উৎসাহদায়ক),
- Energizing (শক্তিবর্ধক), 
- Livening (জাগ্রতকারী)।

Other Forms:
- Soporifically (Adverb).

• উল্লিখিত অপশনগুলো,
- Tranquilizer - নিদ্রা উদ্রেককারী ওষুধ,
- Stimulant - উদ্দীপক;
- Invigorating - তেজস্কর; তেজস্বী; উৎসাহদায়ক;
- Stolid - অনুত্তেজিত; অবিচলিত।

Example Sentence:
1. It is very often necessary to give medicines like vitamin tablets or soporific tablets.
2. It seemed a pity to disturb the professor as he has taken Soporific Medicines.

Source: Live MCQ Lecture.
.
The hit-and-run driver turned himself in to the police the day after the accident.
What does the phrase "turned himself in" mean in the sentence?
  1. Ran away from the police
  2. Conducted an investigation
  3. Asked for help
  4. Surrendered to the police
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - Surrendered to the police.

• Turn somebody in
- English Meaning: To take somebody to the police or somebody in authority because they have committed a crime.
- Bangla Meaning: পুলিশের হাতে সোপর্দ করা।

• Example Sentence: The hit-and-run driver turned himself in to the police the day after the accident.
- Bangla Meaning: দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালক দুর্ঘটনার পরের দিন নিজেকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

Source: Oxford Dictionary, Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
১০.
Choose the correct spelling.
  1. Salobrious
  2. Solubrious
  3. Salubrious
  4. Saluobrious
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Salubrious' (Adjective).
- English Meaning: A salubrious place is pleasant, clean, and healthy to live in.
- Bangla Meaning:(বিশেষত জলবায়ু) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপ্রদ।

Example sentence: She moved to the countryside for a more salubrious lifestyle.
- Bangla meaning: সে আরও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য গ্রামে চলে গেছে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১১.
There are 10 true-false questions in an examination, these questions can be answered in-
  1. 898 ways
  2. 2024 ways
  3. 720 ways
  4. 1028 ways
  5. 1024 ways
ব্যাখ্যা

Question: There are 10 true-false questions in an examination, these questions can be answered in-
(পরীক্ষায় ১০টি সত্য-মিথ্যা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেতে পারে কত উপায়ে?)

Solution: 
Total number of question = 10 
Each question has 2 answer.

∴ These question can be answered in 210 ways = 1024 ways

১২.
Three unbiased coins are tossed. What is the probability of getting at most two heads?
  1. 7/8
  2. 5/8
  3. 1/8
  4. 1/7
  5. 1/4
ব্যাখ্যা
Question: Three unbiased coins are tossed. What is the probability of getting at most two heads?
(তিনটি নিরপেক্ষ সম্ভাব্য কয়েন নিক্ষেপ করা হয়েছে। সর্বোচ্চ দুইটি হেড আসার সম্ভাবনা কত?)

Solution:
Getting at most Two heads means 0 to 2 but not more than 2
Here S = {TTT, TTH, THT, HTT, THH, HTH, HHT, HHH}
Let E = event of getting at most two heads
Then E = {TTT, TTH, THT, HTT, THH, HTH, HHT}

P(E) = n(E)/n(S)
= 7/8
১৩.
Out of six men and seven women, a five-member committee is to be chosen. What’s the likelihood that it will have exactly two men and three women?
  1. 75/429
  2. 177/429
  3. 49/327
  4. 175/429
  5. None of the above
ব্যাখ্যা
Question: Out of six men and seven women, a five-member committee is to be chosen. What’s the likelihood that it will have exactly two men and three women?
(ছয়জন পুরুষ ও সাতজন নারী থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। এর মধ্যে ঠিক দুইজন পুরুষ ও তিনজন নারী থাকার সম্ভাবনা কত?)

Solution:
Total member = 6 + 7 = 13
2 men can be selected out of 6 men in 6C2 ways
3 women can be selected out of 7 women in 7C3 ways
Required number of ways = 6C2 × 7C3 = 15 × 35 = 525

The total number of ways to make committee with all members = 13C5 = 1287

∴ The probability that the committee has exactly 2 men and 3 women = 525/1287
= 175/429
১৪.
In how many different ways can the letters of the word 'DETAIL' be arranged so that the vowels occupy only the odd positions?
  1. 18
  2. 26
  3. 36
  4. 44
  5. 58
ব্যাখ্যা
Question: In how many different ways can the letters of the word 'DETAIL' be arranged so that the vowels occupy only the odd positions?
('DETAIL' শব্দের অক্ষরগুলি কতভাবে সাজানো সম্ভব, যেখানে স্বরবর্ণগুলো শুধুমাত্র বিজোড় স্থানেই থাকবে?)

Solution:
there are 6 letters, where there are 3 vowels and 3 consonants.

3 vowels in 3 odd positions can be arranged in = 3P3
= 3! = 6 ways
3 consonants in 3 even positions can be arranged in = 3P3
= 3! = 6 ways

total ways = 6 × 6 = 36 ways
১৫.
Find the probability that a leap year has 52 Sundays.
  1. 2/7
  2. 5/7
  3. 3/7
  4. 4/9
  5. 1/5
ব্যাখ্যা
Question: Find the probability that a leap year has 52 Sundays.
(একটি অধিবর্ষে বছরে ৫২ রবিবার থাকার সম্ভাবনা কত?)

Solution:
A leap year can have 52 Sundays or 53 Sundays.
In a leap year, there are 366 days out of which there are 52 complete weeks & remaining 2 days.

Now, these two days can be (Sat, Sun) (Sun, Mon) (Mon, Tue) (Tue, Wed) (Wed, Thur) (Thur, Friday) (Friday, Sat).
So there are total 7 cases out of which (Sat, Sun) (Sun, Mon) are two favorable cases.
So, P(53 Sundays) = 2/7

Now,
P(52 Sundays) + P(53 Sundays) = 1
So, P(52 Sundays) = 1 - P(53 Sundays) = 1 - (2/7) = 5/7
১৬.
Which trade body represents the garment manufacturers and exporters of Bangladesh?
  1. BGMEA
  2. FBCCI
  3. BEZA
  4. BKMEA
  5. None of the above
ব্যাখ্যা
বিজিএমই: 
- বিজিএমই হলো বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সংগঠন,
- যা দেশের তৈরি পোশাক খাতের উন্নয়ন ও বিশ্ববাজারে প্রচারের জন্য কাজ করে।
- স্থাপিত: ১৯৭৪ সালে।
- অবস্থান: ঢাকা, বাংলাদেশ।

• উদ্দেশ্য:

- বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করা।
- রপ্তানি বৃদ্ধি এবং শিল্পের নীতি নির্ধারণে সরকারের সাথে সমন্বয় করা।
- সদস্যদের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও প্রশিক্ষণ দেয়া।
- আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের ব্র্যান্ড উন্নয়ন ও প্রচার।
- বাংলাদেশের মোট রপ্তানিতে গার্মেন্টস শিল্পের অংশ প্রায় ৮০%।
- কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বড় খাত।

অপরদিকে,
- FBCCI: এর পুরো নাম হলো ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
-  এটি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
- এই সংগঠনটি দেশের ব্যবসা-বাণিজ্য এবং শিল্পখাতের উন্নয়নে কাজ করে। 
BEZA:
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে গঠিত একটি সরকারি প্রতিষ্ঠান।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০-এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- বেজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান।

উৎস: BGMEA ওয়েবসাইট।
১৭.
The Commander-in-Chief of the Bangladesh Armed Forces during the Liberation War was-
  1. Ziaur Rahman
  2. A.K Khandakar
  3. M. A. G. Osmani
  4. Khaled Mosharraf
  5. M.A Rab
ব্যাখ্যা
• মুক্তিবাহিনী সংগঠন: 
- বাংলাদেশের অস্থায়ী সরকার আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের সেনাপ্রধান নিযুক্ত করেন।
- সরকারের নির্দেশে তিনিসহ বাঙালি সেনা কর্মকর্তা, মুক্তিবাহিনীর সদস্যগণ মুক্তিবাহিনীকে সংগঠিত করেন।
- মুক্তিবাহিনী দুটি পৃথক অংশে বিভক্ত ছিল- নিয়মিত বাহিনী ও অনিয়মিত বা গণবাহিনী।

• নিয়মিত বাহিনী: 
- তৎকালীন ইস্ট-পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) এর বাঙালি সদস্যদের নিয়ে সেনা ব্যাটেলিয়ান গঠন করা হয়।
- ইপিআর পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে 'সেক্টর ট্রুপস্' নামে আরেকটি বাহিনী গঠন করা হয়। - সরকারিভাবে এই দুই বাহিনী নিয়মিত বাহিনী হিসেবে গণ্য হতো।
- নিয়মিত সেনা ব্যাটেলিয়ান নিয়ে পরে তিনটি বিগ্রেড গঠিত হয়।
- মেজর শফিউল্লাহ - এস-ফোর্স,
- মেজর জিয়াউর রহমান -জেড-ফোর্স,
- এবং মেজর খালেদ মোশাররফে- কে-ফোর্স। 

• অনিয়মিত বা গণবাহিনী: 
- প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-যুবক, নারী, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠন করা হয় অনিয়মিত বাহিনী তথা ফ্রিডম ফাইটার্স বা গণবাহিনী।
- এই বাহিনী গেরিলা নামেও পরিচিত।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
The main regulatory authority for capital markets in Bangladesh is-
  1. BIDA
  2. Bangladesh Bank
  3. Dhaka Stock Exchange
  4. BSEC
  5. BKMEA
ব্যাখ্যা
BSEC: 
- এর পূর্ণরূপ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
- BSEC- দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা,
- যা বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করে।
- প্রতিষ্ঠা:১৯৯৩ সালে বাংলাদেশ সরকার পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য BSEC গঠন করে।

দায়িত্ব ও কর্তব্য:
- শেয়ার বাজারের সকল লেনদেন তদারকি করা।
- লিস্টেড কোম্পানিগুলোর নিয়মাবলী প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করা।
- অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা ও বাজারের দুর্নীতি প্রতিরোধ করা।
- আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষা করা।
- নতুন পুঁজিবাজার পণ্যের অনুমোদন দেয়া।

উৎস: BSEC ওয়েবসাইট।
১৯.
The current economic classification of Bangladesh (as of 2025) by the World Bank is-
  1. Low-income country
  2. Upper-middle-income country
  3. Lower-middle-income country
  4. Developed country
  5. None of the above
ব্যাখ্যা
• নিম্ন আয়ের দেশ (Low-income economies):
- ২০২২ সালে GNI per capita $১,১৩৫ বা তার কম।

• নিম্ন মধ্যম আয়ের দেশ (Lower middle-income economies):
- GNI per capita $১,১৩৬ থেকে $৪,৪৬৫ এর মধ্যে।
- বাংলাদেশের GNI per capita $২৮২০।
- বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ ৬২ টি।

• উচ্চ মধ্যম আয়ের দেশ (Upper middle-income economies):

- GNI per capita $৪,৪৬৬ থেকে $১৩,৮৪৫ এর মধ্যে।
• উচ্চ আয়ের দেশ (High-income economies):
- GNI per capita $১৩,৮৪৬ বা তার বেশি।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসােইট।