পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা – ৭ (Revised রুটিন) পার্ট-১: গণিত টপিক: সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। পার্ট-২: সাধারণ জ্ঞান – কম্পিউটার বিষয়ক টপিক: কম্পিউটার পেরিফেরালস, দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার (শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, হোম)। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]। পার্ট-৩: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি টপিক: আন্তর্জাতিক সম্পর্ক-এ বাংলাদেশ, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন (প্রবাসী প্রেরণ ও প্রবাসী আয় পরিস্থিতি)। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, বাজেট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
২০২৩ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দশ দেশের মধ্যে ৭ম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলার।
- বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৯-এ এসব তথ্য উঠে এসেছে। 
- ২০২৩ সালের শেষেও বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে যুক্তরাষ্ট্র থেকে।
- রেমিট্যান্সের উৎস হিসেবে দ্বিতীয় স্থানে সৌদি আরব। 
- ২০২৩ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান: ৩য়। 

উৎস: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট-২০২৩ (বিশ্বব্যাংক) ও লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার।
.
জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র কোনটি?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. সোভিয়েত ইউনিয়ন
  3. চীন
  4. ফ্রান্স
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি। 
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম
ব্যাখ্যা
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দশ দেশের মধ্যে ৭ম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলার।
- বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৯-এ এসব তথ্য উঠে এসেছে। 

উল্লেখ্য,
- ২০২৩ সালের শেষেও বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পাবে যুক্তরাষ্ট্র থেকে।
- রেমিট্যান্সের উৎস হিসেবে দ্বিতীয় স্থানে সৌদি আরব। 

উৎস: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট-২০২৩ (বিশ্বব্যাংক) ও লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার।
.
বাংলাদেশ নিচের কোনটির সদস্য নয়?
  1. G-7
  2. NAM
  3. D-8
  4. BIMSTEC
ব্যাখ্যা
বাংলাদেশ G-7 এর সদস্য নয়।

এছাড়াও - 
- বাংলাদেশ D-8 এর প্রতিষ্ঠাকালীন সদস্য (১৫ জুন, ১৯৯৭)।
- বাংলাদেশ NAM এর সদস্যপদ লাভ করে - ২৭ সেপ্টেম্বর, ১৯৭২ সালে।
- বাংলাদেশ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য (৬ জুন, ১৯৯৭ সালে)।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
ব্যাখ্যা
- ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে ICAO নামে কার্যক্রম শুরু করে।
- এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
- বাংলাদেশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদস্যপদ লাভ করে -১১ ফ্রেব্রয়ারি ১৯৭৩ সালে।

উৎস: ICAO ওয়েবসাইট।
.
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে?
  1. OIC
  2. FAO
  3. Commonwealth
  4. ILO
ব্যাখ্যা
আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ:
• বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল সর্বপ্রথম কমনওয়েলথের সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।

অন্যদিকে: 
- বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালে। 
- বাংলাদেশ FAO এর সদস্য পদ লাভ করে ১২ নভেম্বর ১৯৭৩ সালে।
- বাংলাদেশ ILO এর সদস্য পদ লাভ করে ২২ জুন ১৯৭২।

উৎস: স্ব স্ব ওয়েবসাইট।
.
বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য নয়?
  1. ILO
  2. OPEC
  3. OIC
  4. কোনটি নয়
ব্যাখ্যা
বাংলাদেশ OPEC এর সদস্য নয়।

অপরদিকে,
- বাংলাদেশ ILO-এর সদস্যপদ লাভ করে – ২২ জুন, ১৯৭২ সালে।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে – ১৯৭৪ সালে।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন?
  1. ৩০তম
  2. ২৯তম
  3. ২৮তম
  4. ৩১তম
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

উল্লেখ্য, 
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
বাংলাদেশ কবে বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে?
  1. ১৭ আগস্ট, ১৯৭২
  2. ৭ আগস্ট, ১৯৭৪
  3. ১ আগস্ট, ১৯৭২
  4. ১৭ আগস্ট, ১৯৭৪
ব্যাখ্যা
বিশ্বব্যাংক: 
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এটির ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
- বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
- বর্তমানে মোট ১৮৯ টি রাষ্ট্র বিশ্বব্যাংকের সদস্য।  

সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১০.
২০২৩ সালের শেষে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
ব্যাখ্যা
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দশ দেশের মধ্যে ৭ম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলার।
- বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৯-এ এসব তথ্য উঠে এসেছে। 

উল্লেখ্য,
- ২০২৩ সালের শেষেও বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে যুক্তরাষ্ট্র থেকে।
- রেমিট্যান্সের উৎস হিসেবে দ্বিতীয় স্থানে সৌদি আরব। 

উৎস: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট-২০২৩ (বিশ্বব্যাংক) ও লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার।
১১.
বাংলাদেশ কবে IMF এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৯ সালে
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে -
- ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন।
- WTO এর মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা। 

উৎস: IMF ওয়েবসাইট।
১২.
নিচের কোন ভৌগোলিক এলাকাটি “রামসার সাইট” হিসেবে স্বীকৃত?
  1. কাপ্তাই হ্রদ
  2. রামসাগর
  3. বগা লেক
  4. টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।

বাংলাদেশ ও রামসার: 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট।
১৩.
কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
  1. UNESCO
  2. UNDP
  3. UNICEF
  4. UNCTAD
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৪.
বাংলাদেশ World Trade Organization এর সদস্য হয় ১৯৯৫ সালের কত তারিখ?
  1. ৩১ জানুয়ারি
  2. ১ জানুয়ারি
  3. ১ জুন
  4. ৩১ জুন
ব্যাখ্যা
• WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৪ টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: আফগানিস্তান।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।

অন্যদিকে -
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: WTO ওয়েবসাইট।
১৫.
কম্পিউটার সংগঠনের অংশ নয় কোনটি?
  1. ইনপুট ইউনিট
  2. নিয়ন্ত্রণ ইউনিট
  3. পাওয়ার সাপ্লাইয়ার ইউনিট
  4. মেমরি ইউনিট
ব্যাখ্যা
- কম্পিউটার বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরস্পরের সথে সংযুক্ত থাকে। কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করা অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়।

কম্পিউটার সংগঠনের প্রধান অংশ পাঁচটি। যথা-
১। ইনপুট অংশ (Input Unit)
২। নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩। গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
৪। স্মৃতি অংশ (Memory Unit)
৫। আউটপুট অংশ (Output Unit)

- অবশ্য স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ (CPU) বলা হয়।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম (ইউনিট ৩), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৬.
কম্পিউটার বাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৪ ভাগে
  3. ৫ ভাগে
  4. ৬ ভাগে
ব্যাখ্যা
• কম্পিউটার বাস:
- কম্পিউটার বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে।
- বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।

- কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস: 
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।

২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. বায়োমেট্রিক্স
  2. ভার্চুয়াল রিয়ালিটি
  3. ন্যানোটেকনোলজি
  4. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering)

- টেকনোলজির মাধ্যমে কোন জীবের জিনোমকে (genome) নিজের সুবিধানুযায়ী সাজিয়ে নেয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে।
- জিনোম হলো কোন জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কখনও কখনও প্রাণীর বংশ পরম্পরায় প্রাপ্ত ডিএনএ সরিয়ে ফেলার মাধ্যমে অথবা প্রাণীদেহের বাইরে প্রস্তুতকৃত ডিএনএ প্রাণীদেহে প্রবেশ করানোর মাধ্যমে প্রাণীর জেনেটিক গঠনের পরিবর্তন ঘটানো হয়।

- জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকুয়েন্স বা পর্যায়ক্রম তৈরির প্রক্রিয়া ১৯৭০ সাল থেকে শুরু হয়।
- এই বছরই “আণবিক কাঁচি” নামে খ্যাত রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) দিয়ে ডিএনএ কাটার প্রক্রিয়া আবিষ্কৃত হয়।
- Jack Williamson তার সায়েন্স ফিকশন নোভেল Dragon's Island-এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus-এর ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম recombinant ডিএনএ অণু তৈরি করেন।
- এজন্য Paul Berg-কে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়।

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়। 
কাঙ্খিত নতুন বৈশিষ্ট্যের সৃষ্টির জন্য কোন জীবের DNA-এর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।


তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান, উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান, গাজী আজমল।
১৮.
বায়োমেট্রিক্স পদ্ধতিতে আচরণগত বৈশিষ্ট্য কোনটি?
  1. সিগনেচার
  2. ফেইস
  3. ফিংগার প্রিন্ট
  4. ডি.এন.এ
ব্যাখ্যা
বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়।

দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি:
 
১। ফেইস রিকগনিশন(Face Recognition)
২। আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris & Retina scan)
৩। ফিংগার প্রিন্ট (Finger Print)
৪। হ্যান্ড জিওমেট্রি ( Hand Geometry)
৫। ডি.এন.এ (DNA)

আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি:
১। ভয়েস রিকগনিশন (Voice Recognition)
২। সিগনেচার ভেরিফিকেশন (Signature Verification)
৩। টাইপিং কীস্ট্রোক ( Typing Keystroke)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
১৯.
বিল গেটস এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম হল ?
  1. Windows 95
  2. Tic-Tac-Toe
  3. MS DOS
  4. BASIC
ব্যাখ্যা
- লেক সাইড স্কুলে পড়ার সময়ই বিল গেটস প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।
- টিক-ট্যাক-টো (Tic-tac-toe) নামক এই প্রোগ্রামটি কম্পিউটারের বিপরীতে গেম খেলার জন্য তৈরি প্রযুক্তি দুনিয়ার প্রথম প্রোগ্রাম।
- তিনি মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম এই সফটওয়্যার প্রোগ্রামটি আবিষ্কার করেন। 

সূত্র: Britannica.com
২০.
আউটপুট ডিভাইসের উদাহরণ কোনটি?
  1. স্ক্যানার
  2. ডিজিটাল ক্যামেরা
  3. মাইক্রোফোন 
  4. ডিস্ক ড্রাইভ
ব্যাখ্যা

ডিস্ক ড্রাইভ একটি আউটপুট ডিভাইস।
যে সকল ডিভাইসে ইনপুট ডেটা প্রসেসিং হওয়ার পর, আউটপুট প্রদান করে সেই সকল ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে।
যেমন- মনিটর, প্রিন্টার, প্লটার, মাইক্রোচিপ ইত্যাদি।
যেই ডিভাইস ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশাবলী দিতে পারি, সেই সকল ডিভাইস গুলিকে বলা হয় কম্পিউটারের ইনপুট ডিভাইস।
যেমন- যেমন- কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, কার্ড রিডার ইত্যাদি।

উল্লেখ্য, ডিস্ক ড্রাইভ একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

২১.
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে কী বলে?
  1. ভোলাটাইল মেমোরি
  2. নন-ভোলাটাইল মেমোরি
  3. অস্থায়ী মেমোরি
  4. সেকেন্ডারি মেমোরি
ব্যাখ্যা
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন: RAM

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে কী বলা হয়?
  1. বায়োইনফরমেট্রিক্স
  2. ন্যানো টেকনোলজি
  3. বায়োমেট্রিক্স
  4. রোবটিক্স
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে।
- আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 

• বায়োইনফরমেটিক্স:
 - বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।
 - মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। 

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।

• রোবটিক্স:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৩.
32x + 1= 243 হলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 32x + 1= 243 হলে x এর মান কত?

সমাধান:
32x + 1 = 243
⇒ 32x + 1 = 35
⇒ 2x + 1 = 5
⇒ 2x = 5 - 1
⇒ 2x = 4
⇒ x = 2
২৪.
5log2 + 2log5 = কত?
  1. log400
  2. log600
  3. log800
  4. log750
ব্যাখ্যা
প্রশ্ন: 5log2 + 2log5 = কত?

সমাধান:
5log2 + 2log5
= log25 + log52
= log32 + log25
= log (32 × 25)
= log800
২৫.
যদি 7a = 1/2 হয়, তাহলে 7- 5a এর মান কত?
  1. 16
  2. 8
  3. 32
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7a = 1/2 হয়, তাহলে 7- 5a এর মান কত?

সমাধান:
7a = 1/2

⇒ (7a)-5 = (1/2)-5
⇒ 7-5a = 25
∴ 7-5a = 32
২৬.
logx(1/25) = - 2 হলে x এর মান কত?
  1. 25
  2. 1/5
  3. 5
  4. 1/25
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/25) = - 2 হলে x এর মান কত?

সমাধান: 
logx(1/25) = - 2
বা, x - 2 = 1/25
বা, 1/x2 = 1/25
বা, x2 = 25
∴ x = 5
২৭.
  1. a
  2. apqr
  3. 1
  4. 0
ব্যাখ্যা


সমাধান:
(ap)q - r × (aq)r - p × (ar)p - q
= ap(q - r) × aq(r - p) × ar(p - q)
= apq - pr  × aqr - qp × arp - rq
= apq - pr + qr - qp + rp - rq
= a0
= 1
২৮.
2x × 81/5 = 21/5 হলে x2 এর মান কত?
  1. 4/25
  2. - 2/5
  3. - 1/5
  4. 2/25
ব্যাখ্যা
প্রশ্ন: 2x × 81/5 = 21/5 হলে x2 এর মান কত?

সমাধান:
2x × 81/5 = 21/5
2x × (23)1/5 = 21/5
2x × 23/5 = 21/5
2x + 3/5 = 21/5
x + 3/5 = 1/5
x = 1/5 - 3/5
x = (1 - 3)/5
x = - 2/5
x2 = (- 2/5)2
x2 = 4/25
২৯.
log23 × log32 এর মান কত?
  1. log6
  2. 1
  3. 6
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: log23 × log32 এর মান কত?

সমাধান: 
log23 × log32
= log23 × (1/log23)
= log23/log23
= 1
৩০.
  1. 1
  2. a
  3. 0
  4. a2
ব্যাখ্যা


সমাধান:
ap + q/a2r × aq + r/a2p × ar +p/a2q
= ap + q - 2r × aq + r - 2p × a r + p - 2q
= ap + q - 2r + q + r - 2p + r + p - 2q
= a0
= 1
৩১.
7√7 এর 7 ভিত্তিক লগ কত?
  1. √7
  2. 3/2
  3. 1/2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 7√7 এর 7 ভিত্তিক লগ কত?

সমাধান: 
log77√7
= log77(1+1/2)
= log773/2
= (3/2)log77
= 3/2
৩২.
(a/b)x - 1 = (b/a)x - 5 হলে x এর মান কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)x - 1 = (b/a)x - 5 হলে x এর মান কত?

সমাধান:
(a/b)x - 1 = (b/a)x - 5
(a/b)x - 1 = (a/b)- (x - 5)
(a/b)x - 1 = (a/b)- x + 5
x - 1 =  - x + 5
x + x = 5 + 1
2x = 6
x = 3
৩৩.
log102 = 0.3010 এবং log103 =0.4771 হয় তাহলে log101.5 এর মান কত?
  1. 0.1716
  2. 0.1661
  3. 0.1671
  4. 0.1761
ব্যাখ্যা
প্রশ্ন: log102 = 0.3010 এবং log103 =0.4771 হয় তাহলে log101.5 এর মান কত?

সমাধান:
log102 = 0.3010 এবং log103 =0.4771

log101.5 = log10(15/10)
= log10(3/2)
= log103 - log102
= 0.4771 - 0.3010
= 0.1761
৩৪.
কোন শর্তে logaa = 1 সঠিক?
  1. a > 0 , a ≠ 1
  2. a > 0 , a = 1
  3. a ≥ 0 , a ≠ 1
  4. a ≥ 0 , a ≠ 2
ব্যাখ্যা
কোন শর্তে logaa = 1 সঠিক?

সমাধান:
৩৫.
যদি 22n - 1 = 1/8n - 3 হয়, তবে n এর মান কত?
  1. 1
  2. 0
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 22n - 1 = 1/8n - 3 হয়, তবে n এর মান কত?

সমাধান:
22n - 1 = 1/8n - 3
22n - 1 = 8-(n - 3)
22n - 1 =83 - n
22n - 1 = (23)(3 - n)
22n - 1 = 29 - 3n
2n - 1 = 9 - 3n
2n + 3n = 9 + 1
5n = 10
n = 2
৩৬.
loga324 = 4 হলে a এর মান কত?
  1. 2√2
  2. 3√3
  3. 3√2
  4. 2√3
ব্যাখ্যা
প্রশ্ন: loga324 = 4 হলে a এর মান কত?

সমাধান:
loga324 = 4
⇒ a4 = 324
⇒ a4 = 4 × 81
⇒ a4 =22 × 34
⇒ a4 = ((√2)2)2 × 34
⇒ a4 = (√2)4 × 34
⇒ a4 = (3√2)4
∴ a = 3√2
৩৭.
5√5 × 53 ÷ 5- 3/2 = 5a + 2 হলে a এর মান কত?
  1. 4
  2. 2
  3. 0
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5 × 53 ÷ 5- 3/2 = 5a + 2 হলে a এর মান কত?

সমাধান:
5√5 × 53 ÷ 5- 3/2 = 5a + 2
বা, (51 × 51/2× 53)/5- 3/2 = 5a + 2
বা, 51 + (1/2) + 3 + (3/2) = 5a + 2
বা, 5(2 + 1 + 6 + 3)/2 = 5a + 2
বা, 5(12/2) = 5a + 2
বা, 56 = 5a + 2
বা, a + 2 = 6
বা, a = 6 - 2
∴ a = 4
৩৮.
log2(log5625) এর মান কত?
  1. 2
  2. 4
  3. 10
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: log2(log5625) এর মান কত?

সমাধান:
log2(log5625)
log2(log554)
= log2(4log55)
= log24
= log222
= 2log22
= 2 × 1
= 2
৩৯.
3x - 3x - 1 = 18 হলে, x এর মান কত?
  1. - 3
  2. 3
  3. 1
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 3x - 1 = 18 হলে, x এর মান কত?

সমাধান:
3x - 3x. 3- 1 = 18
3x - 3x/3 = 18
3x(1 - 1)/3 = 18
3x.2/3 = 18
3x = (18 × 3)/2
3x = 27
3x = 33
x = 3