পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
পরীক্ষা - ৮ English Grammar and Literature (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
Who of the following was not a University Wit?
  1. Christopher Marlowe
  2. Robert Greene
  3. Thomas Nashe
  4. John Locke
সঠিক উত্তর:
John Locke
উত্তর
সঠিক উত্তর:
John Locke
ব্যাখ্যা
• John Locke: তিনি ছিলেন Restoration Period এর লেখক, তিনি University Wits নন।

• University Wits:
- Elizabethan Period - এর একদল নাট্যকার (Dramatist) - কে একত্রে University Wits বলা হয়।
- এই নাট্যকারদের প্রায় সবাই Oxford বা Cambridge University এর গ্রাজুয়েট।
- তারা তাদের লেখনীতে গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা আনায়ন করেন।

University Wits - রা হচ্ছেনঃ
1. Christopher Marlowe - (Cambridge),
2. Robert Greene - (Cambridge),
3. Thomas Nashe - (Cambridge),
4. Thomas Lodge - (Oxford),
5. George Peele- (Oxford),
6. John Lyly - (Oxford),
7. Thomas Kyd (not university-trained).

Source: Britannica.com
.
Which of the following characters appears in the famous tragedy 'The Jew of Malta'?
  1. Edward Rochester
  2. Maurya
  3. Barabas
  4. Shylock
সঠিক উত্তর:
Barabas
উত্তর
সঠিক উত্তর:
Barabas
ব্যাখ্যা
• Barabas হলো famous tragedy 'The Jew of Malta' এর একটি চরিত্র।

• The Jew of Malta: 
- এটি Christopher Marlowe লিখিত একটি play.
- এটি একটি revenge tragedy.
- একজন Jew এর চরিত্রকে কেন্দ্র করে রচিত।
- It is a tale of violent conflict between Christians, Jews and Turks.

• Important characters of The Jew of Malta:
- Barabas (Protagonist),
- Abigail (daughter of Barabas),
- Ithamore,
- Ferneze,
- Machevill,
- Katherine etc.

• Christopher Marlowe:
- তিনি একজন Elizabethan poet.
- তিনি একজন University Wit ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.

• Notable work:
- Doctor Faustus,
- Edward II,
- Hero and Leander,
- Tamburlaine the Great,
- The Jew of Malta.

• Options,
• 'Shylock': from The Merchant of Venice: written by Shakespeare.
• Edward Rochester: Jane Eyre: written by Charlotte Bronte.
• Maurya: Riders to the Sea: written by JM Synge.

Source: Britannica.
.
Which literary genre does "Hudibras" belong to?
  1. Poem
  2. Short story
  3. Novel
  4. Play
সঠিক উত্তর:
Poem
উত্তর
সঠিক উত্তর:
Poem
ব্যাখ্যা
• Hudibras:
- এটি Samuel Butler রচিত একটি satirical poem.
- কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৬৬৩ সালে।
- এই কবিতাটি Burlesque poem নামেও পরিচিত।
- এই কবিতাটি বেশ কিছু কারণে বিখ্যাত তন্মধ্যে অন্যতম হলো, এটি ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক satire যেটি কোন ব্যক্তিকে বিদ্রুপ না করে ‘আইডিয়া’ কে বিদ্রুপ করেছে।
- অর্থাৎ পুরো পিউরিটান মতাদর্শে দীক্ষিত জনসাধারণকেই তিনি তীক্ষ্ণ ভাষায় বিদ্রুপ করেছেন।
- প্রধান চরিত্র হলো একজন রগচটা, এবং ঝগড়াটে Knight যার নাম Sir Hudibras.

• Samuel Butler:
- তিনি একজন British poet ও satirist.
- তিনি Restoration Period এর একজন author.
- His famous satire in verse is Hudibras.

• Notable works:
- The Way of All Flesh (novel), 
- Erewhon (novel),
- Hudibras (poem).

Source: Britannica & Live MCQ Lecture.
.
Who of the following is not an American author?
  1. Mark Twain
  2. Nathaniel Hawthorne
  3. Emily Dickinson
  4. D.H. Lawrence
সঠিক উত্তর:
D.H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
D.H. Lawrence
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে D.H. Lawrence American writer নন, বাকি তিনজন American writer.

• D.H. Lawrence: 
- D.H. Lawrence, in full David Herbert Lawrence is an English author.
- তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক।
- তার novel Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে 20th century এর সবচেয়ে influential English writers হিসেবে প্রকাশ করে।

• David Herbert Lawrence's well-known novels:
- Lady Chatterley's Lover,
- Sons and Loves,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
.
What is the central event that drives the plot of "The Rape of the Lock"?
  1. The theft of a diamond ring
  2. The rape of a child
  3. The cutting of a lock of hair
  4. The destruction of a family estate
সঠিক উত্তর:
The cutting of a lock of hair
উত্তর
সঠিক উত্তর:
The cutting of a lock of hair
ব্যাখ্যা
• The Rape of the Lock: 
- এটি Alexander Pope রচিত।
- এটি একটি mock-heroic Epic.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচিত হয়।

- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।

• Alexander Pope:
- তিনি একজন English author.
- তিনি English Augustan period এর একজন poet ও satirist.
- He is one of the most epigrammatic of all English authors.

Poems:
- An Essay on Criticism (1711),
- The Rape of the Lock (1712–14),
- The Dunciad (1728),
- An Essay on Man (1733–34).

Source: Britannica, Live MCQ Lecture.
.
Which of the following is a Victorian creation?
  1. A Christmas Carol
  2. Dunciad
  3. Emma
  4. Endymion
সঠিক উত্তর:
A Christmas Carol
উত্তর
সঠিক উত্তর:
A Christmas Carol
ব্যাখ্যা
• A Christmas Carol:
- A Christmas Carol, Charles Dickens এর লেখা একটি Novella/Short Novel.
- Charles Dickens হলেন Victorian period এর একজন লেখক তাই এটি একটি Victorian creation.
- It was published in 1843.
- Novella হচ্ছে Short Novel যা ছোট গল্প থেকে বড় কিন্তু Novel থেকে ছোট।
- Ebenezer Scrooge হচ্ছে স্বভাবের ক্ষেত্রে কৃপণ যাকে A Ghost of Christmas নানান ধরণের অদ্ভুত স্বপ্ন দেখায়।
- স্বপ্নে তাঁকে এমন একটি বার্তা দেয়া হয় যে, জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ সম্পদ নয়, সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হয়।

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, 
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers.

Options,
- Dunciad: Alexander Pope: Augustan Period,
- Emma: Jane Austen: Romantic Period,
- Endymion: John Keats: Romantic period.

Source: Live MCQ lecture and Britannica.com
.
The Neoclassical Age started at -
  1. 1880
  2. 1601
  3. 1660
  4. 1700
সঠিক উত্তর:
1660
উত্তর
সঠিক উত্তর:
1660
ব্যাখ্যা
• The Neoclassical Age:
- 1660–1785-time frame is known as ‘The Neoclassical Period’ of English Literature.
- The Neoclassical Age is also called- Pseudo-classical age.

• The Neoclassical period তিনটি যুগে বা period এ ভাগ করা যায়:
1. The Restoration period
2. The Augustan Age
3. The Age of Sensibility

- Neoclassical age is also called Pseudo-classical to mean the artificiality of the writers of the class. 
-They imitated the ancient Greek and Roman literary tradition.

Source: Encyclopedia Britannica
.
"Dr. Aziz and Mrs. Moore" are famous characters created by -
  1. E.M. Forster
  2. John Masefield
  3. Bertrand Russel
  4. Thomas Hardy
সঠিক উত্তর:
E.M. Forster
উত্তর
সঠিক উত্তর:
E.M. Forster
ব্যাখ্যা
• বিখ্যাত চরিত্র 'Dr. Aziz & Mrs. Moore', E.M. Forster লিখিত 'A Passage to India' উপন্যাস এ পাওয়া যায়।

• A Passage to India:
- এটি E.M. Forster লিখিত একটি novel.
- এটি ১৯২৪ সালে published হয়।
- বইটিতে ব্রিটিশ ও ইন্ডিয়ানদের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে।
- The tensions that arise when a visiting Englishwoman, Adela Quested, accuses a well-respected Indian man, Dr. Aziz, of having attacked her during an outing. 

• Characters:
- Dr. Aziz,
- Mrs. Moore,
- Adela Quested,
- Rony Hislop,
- Cyril Fielding.

• E.M. Forster:
- তিনি একজন British writer.
- তিনি একাধারে একজন British novelist, essayist এবং social ও literary critic.
- His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.

Source: Britannica.
.
Famous play 'The Cocktail Party' is written by -
  1. Katherine Mansfield
  2. Harold Pinter
  3. T. S Eliot
  4. Virginia Woolf
সঠিক উত্তর:
T. S Eliot
উত্তর
সঠিক উত্তর:
T. S Eliot
ব্যাখ্যা
• The Cocktail Party:
- এটি T. S Eliot লিখিত একটি play.
- এটি তাঁর লেখা একটি verse drama in three acts.
- ১৯৪৯ সালে এই drama টি লেখা হয়েছিল।
- ১৯৫০ সালে এটি প্রথম প্রকাশিত হয়।

• T.S. Eliot: 
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works: 
• Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943).

• Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

• উল্লেখ্য যে,
T.S. Eliot: The Cocktail Party.
K. Mansfield: The Garden Party.
Harold Pinter:The Birthday Party.

Source: Britannica
১০.
What is a Gothic novel?
  1. A novel that focuses on the lives of wealthy aristocrats in high society.
  2. A novel set-in medieval time with knights and damsels in distress
  3. A novel that features supernatural elements and eerie atmospheres.
  4. A novel that explores the trials and tribulations of everyday life in rural settings.
সঠিক উত্তর:
A novel that features supernatural elements and eerie atmospheres.
উত্তর
সঠিক উত্তর:
A novel that features supernatural elements and eerie atmospheres.
ব্যাখ্যা
• Gothic Novel:
- A form of prose narrative which comprises wild and horrific incidents can be termed as Gothic Novel.
- ভৌতিক উপাদান এবং ডার্ক থিম সমৃদ্ধ হয় এই উপন্যাসগুলো।
- পাশাপাশি দ্বন্দ্ব, সংঘাত কিংবা উন্মত্ততাও থাকে কাহিনী জুড়ে।

• Clara Teeve's Old English Baron is an example.
- Wuthering Heights by Emily Bronte has the elements of a Gothic Novel.

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
১১.
What is the synonym of the word 'Swindler'?
  1. Stubborn
  2. Boor
  3. Scammer
  4. Benevolent
সঠিক উত্তর:
Scammer
উত্তর
সঠিক উত্তর:
Scammer
ব্যাখ্যা
• Swindler (noun)
English Meaning: A person who uses deception to deprive someone of money or possessions.
Bangla Meaning: প্রতারক; জোচ্চোর।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Stubborn
English Meaning: Having or showing dogged determination not to change one's attitude or position on something, especially in spite of good arguments or reasons to do so.
Bangla Meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।

খ) Boor
English Meaning: A rough and bad-mannered person.
Bangla Meaning: বর্বর বা অসভ্য লোক; গ্রাম্য লোক; চাষা; নিরক্ষর ব্যক্তি।

 গ) Scammer
English Meaning: প্রতারক; জোচ্চোর।
Bangla Meaning: A person who commits fraud or participates in a dishonest scheme.

ঘ) Benevolent:
English meaning: kind and helpful.
Bangla meaning: দয়ালু; সদাশয়।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Scammer শব্দটি Swindler এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bagla Academy, Oxford Learner's Dictionary and Merriam-Webster Dictionary.
১২.
The President administered the oath of allegiance _______ the Prime Minister.
  1. on
  2. to
  3. of
  4. by
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: The President administered the oath of allegiance to the Prime Minister.
- Bangla Meaning: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আনুগত্যের শপথবাক্য পাঠ করান।

• Allegiance (to)
English Meaning: Loyalty or commitment to a superior or to a group or cause.
Bangla Meaning: (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য; নিষ্ঠা; বিশ্বস্ততা; আনুগত্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Identify the correct sentence.
  1. One-fourths of the pie was eaten.
  2. Two-fifth of the books were sold.
  3. Two-thirds of the houses was damaged by the hurricane.
  4. One-eighth of the city has lost power due to heavy rainstorms.
সঠিক উত্তর:
One-eighth of the city has lost power due to heavy rainstorms.
উত্তর
সঠিক উত্তর:
One-eighth of the city has lost power due to heavy rainstorms.
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds, Three-fifths, Four fifths).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

• তাই নিয়মানুযায়ী, One-eighth of the city has lost power due to heavy rainstorms. -বাক্যটি সঠিক।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) বাক্যটি ভুল কারণ - One-third এর সাথে -s হয় না।
- সঠিক উত্তর - One-fourth of the pie was eaten.

খ) বাক্যটি ভুল কারণ Two-fifth এর সাথে -s যুক্ত করতে হয়।
- সঠিক বাক্য - Two-fifths of the books were sold.

গ) বাক্যটিতে Two-thirds  এরপর plural noun houses আছে, তাই এর verb টি ও plural হবে।
- সঠিক বাক্য -Two-thirds of the houses were damaged by the hurricane.
১৪.
Identify the correctly spelled word.
  1. Frofeiture
  2. Frofieture
  3. Forfeiture
  4. Forfieture
সঠিক উত্তর:
Forfeiture
উত্তর
সঠিক উত্তর:
Forfeiture
ব্যাখ্যা
• Forfeiture (noun)
English Meaning:  the loss of property or money because of a breach of a legal obligation/ the act of giving something up as a consequence of something that you have done.
Bangla Meaning: অধিকারহানি; অধিকারভ্রংশ।

Example: Magistrates ordered the forfeiture of his computer.
Bangla Meaning: ম্যাজিস্ট্রেট তার কম্পিউটার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১৫.
They were no more able to perform the task than I was. Here 'no' is used as -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Determiner
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• They were no more able to perform the task than I was. Here 'no' is used as - Adverb.
- এই বাক্যে no- more কে modify করায় এটি adverb হয়েছে।
- not at all; to no extent.

• বাক্যে ব্যবহারের ভিত্তিতে No - noun, adverb or adjective হয়ে থাকে।
১৬.
Who has written Songs of Offerings? (Make it passive)
  1. By whom Songs of Offerings has written?
  2. Songs of Offerings has written by whom?
  3. Whom has written by Songs of Offerings?
  4. Who has Songs of Offerings been written by?
সঠিক উত্তর:
Who has Songs of Offerings been written by?
উত্তর
সঠিক উত্তর:
Who has Songs of Offerings been written by?
ব্যাখ্যা
• Who দ্বারা শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে passive voice এর শুরুতে By whom বসে।
- তারপর একটি auxiliary verb তারপর sentence এর subject বসে; auxiliary verb টি subject এর number ও person অনুযায়ী হয়।

• তবে আরেকটি নিয়মানুযায়ী, 
- প্রথমে By who না বসিয়ে পরেও বসানো যায়।
- আর এ ক্ষেত্রে whom না বসিয়ে who দিয়ে বাক্য শুরু এবং by দিয়ে বাক্য শেষ হয়।

• আলোচ্য বাক্যের passive voice এ ‘Songs of offerings’ subject টি singular হওয়ায় auxiliary verb ‘has’ হবে।
- Correct Passive form: Who has Songs of Offerings been written by?
- অন্য নিয়মানুযায়ী সঠিক উত্তর - By whom has Songs of Offerings written?
১৭.
Complete the sentence: Her paintings and not her sculptures _______ at the art gallery.
  1. are on display
  2. has been displayed
  3. was in display
  4. have been display
সঠিক উত্তর:
are on display
উত্তর
সঠিক উত্তর:
are on display
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are on display.
- Complete sentence:  Her paintings and not her sculptures are on display at the art gallery.

• And not, as well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- অর্থাৎ, প্রথম noun/pronoun টি singular হলে verb হবে singular এবং প্রথম noun/pronoun টি plural হলে verb হবে plural.

• প্রশ্নে উল্লিখিত বাক্যে and not দ্বারা যুক্ত প্রথম subject paintings টি pluralr বলে পরের verb টি plural হবে।
১৮.
In the word 'decipher', the prefix 'de-' implies:
  1. Increase
  2. Misinterpretation
  3. Destruction
  4. Unravel
সঠিক উত্তর:
Unravel
উত্তর
সঠিক উত্তর:
Unravel
ব্যাখ্যা
• Decipher
English Meaning: Convert (a text written in code, or a coded signal) into normal language.
Bangla Meaning: (সংকেতলিপি, কদর্য হস্তাক্ষর কিংবা দুর্বোধ্য বা হতবুদ্ধিকর কিছুর) অর্থোদ্ধার করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Increase - বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়।
খ) Misinterpretation - ভ্রান্ত ব্যাখ্যা; অন্যথা ব্যাখ্যা; মিথ্যা অনুমান।
গ) Destruction - ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু।
ঘ) Unravel - স্পষ্ট করা; জট খোলা; সমাধান করা; উদ্ঘাটন করা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, In the word 'decipher', the prefix 'de-' implies: Unravel.

 • The verb "decipher" means to convert or translate (a code or encrypted message) into ordinary language; to interpret or decode.
- Here, the prefix "de-" suggests the action of unraveling or removing the encryption or hidden meaning, thus revealing the intended message.

Source: Merriam-Webster Dictionary, Oxford Learners Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
১৯.
The professor is a scholar of vast knowledge and possesses the knowledge to explain complex theories in simple terms. The underlined arts are respectivelly -
  1. Common noun, Common noun
  2. Abstract noun, Common noun
  3. Abstract noun, Abstract noun
  4. Common noun, Abstract noun
সঠিক উত্তর:
Abstract noun, Common noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract noun, Common noun
ব্যাখ্যা
• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• Common Noun 
- যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common  noun  বল

• Knowledge (জ্ঞান; অবগতি) সাধারণত Abstract noun.
- কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun হয়।
- তাই সঠিক উত্তর - Abstract noun, Common noun
- কারণ দ্বিতীয় noun টির আগে the বসেছে।
২০.
After a lengthy trial, the defendant was acquitted _____ all charges due to lack of evidence.
  1. for
  2. at
  3. on
  4. by
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: After a lengthy trial, the defendant was acquitted on all charges due to lack of evidence.

• Acquit somebody (of/on something)
• English Meaning: free (someone) from a criminal charge by a verdict of not guilty.
• Bangla Meaning: নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।  
- কাউকে কোন কিছু হতে বেকসুর খালাস দেয়া বোঝাতে acquitted এরপর of, on দুইটাই ব্যবহৃত হয়।
- উল্লিখিত প্রশ্নের অপশনে যেহেতু on আছে, তাই এটিই সঠিক উত্তর।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২১.
Since he mastered the new technology quickly, he was assigned to lead the next project. (Make it simple)
  1. Because of his being mastering the new technology quickly, he was assigned to lead the next project.
  2. By mastering the new technology quickly, he was assigned to lead the next project.
  3. Having mastering the new technology quickly, he was assigned to lead the next project.
  4. After being mastering the new technology quickly, he was assigned to lead the next project.
সঠিক উত্তর:
By mastering the new technology quickly, he was assigned to lead the next project.
উত্তর
সঠিক উত্তর:
By mastering the new technology quickly, he was assigned to lead the next project.
ব্যাখ্যা
• Since/as/when যুক্ত Complex Sentence এর দুটি Clause এর Subject এক হলে এবং দুটি Clause এ মূল verb থাকলে প্রদত্ত নিয়মটির সাহায্য Simple করতে হবে।
- প্রথমে প্রথম Sentence এর মূল Verb এর Present form এর সাথে ing যোগ করতে হয়/ অথবা 'Because of + verb + ing'/ 'By + verb + ing' বসে
-  প্রথম Clause এর ক্রিয়ার পরের অংশ বসে + Comma (,) বসে
- দ্বিতীয় Clause এর Subject এর জায়গায় প্রথম Sentence এর Subject বসে + দ্বিতীয় Sentence এর বাকী অংশ বসে।

Complex: Since the old man killed the bird, he brought bad luck to the crew.
Simple: Killing the bird, the old man brought bad luck to the crew.

• সুতরাং, নিয়মানুযায়ী -
Complex: Since he mastered the new technology quickly, he was assigned to lead the next project. 
Simple: By mastering the new technology quickly, he was assigned to lead the next project.
২২.
Which of the following sentences is correct?
  1. Each player have signed a new contract.
  2. Each boy and each girl in this class were present.
  3. The actors each has been nominated for an award.
  4. Each of the employees is present in today's meeting.
সঠিক উত্তর:
Each of the employees is present in today's meeting.
উত্তর
সঠিক উত্তর:
Each of the employees is present in today's meeting.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - Each of the employees is present in today's meeting.
- Each of the এর সাথে singular verb এর বদলে এখানে plural verb বসেছে।
-‘Each of’ এর পরে সবসময় plural noun আর singular verb হবে.

• Each singular and plural উভয় হিসাবেই ব্যবহৃত হতে পারে।
- Singular এর সাথে বসলে singular এবং plural এর সাথে বসলে plural.

• অপশন গুলোর মধ্যে - 
ক) বাক্যটি ভুল, কারণ -
- কারণ Each এরপর singular noun player এসেছে তাই verb ও singular হবে।
 সঠিক বাক্য - Each player has signed a new contract.

খ) বাক্যেটি ভুল, কারণ, 
- Each/ every যুক্ত দুইটি Noun/ Pronoun যদি and দিয়ে যুক্ত হয় তবুও Verb Singular ই বসে।
- কারণ এগুলো হচ্ছে distributive pronoun যা প্রত্যেককে আলাদা করে বুঝায়।
- সঠিক বাক্যটি হচ্ছে - Each boy and each girl in this class was present.

গ) বাক্যটি ভুল কারণ,
- যদি Plural Noun এর পরে Each আসে, তবে Verb টা Plural হবে।
- সঠিক বাক্যটি হবে - The actors each have been nominated for an award.
২৩.
Australia is one of the driest continents in the world. (Make it comparative)
  1. Australia is drier than all other continents in the world.
  2. Australia is drier than all other continent in the world.
  3. Australia is drier than most other continent in the world.
  4. Australia is drier than most other continents in the world.
সঠিক উত্তর:
Australia is drier than most other continents in the world.
উত্তর
সঠিক উত্তর:
Australia is drier than most other continents in the world.
ব্যাখ্যা
• One of the যুক্ত superlative কে Comparative করতে -
- Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + than most other বসবে এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
- যেমন -
Superlative: Antarctica is one of the coldest continents on Earth.
Comparative: Antarctica is colder than most other continents on Earth.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Australia is drier than most other continents in the world.
------------------
• অন্যদিকে, 
• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ। 
- যেমন -
- Superlative sentence: The blue whale is the largest of all mammal
- Comparative sentence: The blue whale is larger than all other mammals.
২৪.
Had I been there, ___________.
  1. I would help him.
  2. he would have saved.
  3. he could have been saved.
  4. I would have been saved him.
সঠিক উত্তর:
he could have been saved.
উত্তর
সঠিক উত্তর:
he could have been saved.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - he could have been saved.
- Complete sentence: Had I been there, he could have been saved.

• বাক্যটি third conditional এ আছে।
- 3rd Conditional এর নিয়মানুযায়ী, 
- Had + Subject + verb এর past participle form হলে এরপরের অংশে Subject + would/could/might + have + verb এর past participle form + ext হয়। 
- কিন্তু যদি বাক্যটি passive sense প্রকাশ করে তবে - If passive = sub+ would/could/ might + have+ been +PP হয়।

- উল্লিখিত দুইটি নিয়ম অনুযায়ী অপশনগুলোর মধ্যে একমাত্র সঠিক উত্তর - he could have been saved.
২৫.
Identify the correct sentence.
  1. It was urgent that she had left at once.
  2. It was urgent that she leave at once.
  3. It was urgent that she had to leave at once.
  4. It was urgent that she leaves at once.
সঠিক উত্তর:
It was urgent that she leave at once.
উত্তর
সঠিক উত্তর:
It was urgent that she leave at once.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - It was urgent that she leave at once.

• It + be (any tense)+ adjective + that + subject + verb simple হয়।
- যে adjective গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে - advised, necessery, important, recommended, urgent, obligatory, required, imperative, mendatory, proposed, suggested.
- এই সমস্ত verb গুলোর সাথে -s/-es/-ed/-ing/-d/-t -কিছুই যুক্ত হবে না।
- American English অনুযায়ী should ও ব্যবহৃত হবে না।

• Some Examples: 
- It has been proposed that we change the topic.
- It is important that you remember this question.
- It has been suggested that we wait for the authorities.

Source: A Passage to the English Language by S. M Zakir Hossain (Page: 351-352)
২৬.
She attempted ______ the difficult puzzle but couldn't figure it out.
  1. to solve
  2. solve
  3. solving
  4. solvent
সঠিক উত্তর:
to solve
উত্তর
সঠিক উত্তর:
to solve
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to solve
• Complete Sentence: She attempted to solve the difficult puzzle but couldn't figure it out.

• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে Infinitive (to + verb এর base form.) ব্যবহার করতে হবে।
- এদের পরে অন্য কোন verb না আসলে এই verb গুলো একা একা বসতে পারে।

• Verb গুলো হচ্ছে -
- agree, appear, arrange, ask, attempt, claim, consent, decide, demand, desire, deserve, expect, fail, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, seem, strive, tend, threaten, wait, want, wish, etc.

• কিছু উদাহরণ:
- He advised me to give up smoking.
- Have you arranged to meet him?
- I demand to see the manager.
- She failed to get into art college.
- He failed to persuade her to change her mind.
- She desires to travel to exotic destinations.
- He proposed to take her out for a romantic dinner.
- It seems to be a good idea to start exercising regularly.
- She forgot to buy groceries on her way home.
- We hope to see you at the party tonight.
২৭.
We have lunch together once a month. Here 'once' is used as -
  1. Adverb
  2. Adjective
  3. Conjunction
  4. Noun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• We have lunch together once a month. Here 'once' is used as an Adverb.

• অর্থভেদে এবং বাক্যে ব্যবহারের ভিত্তিতে once বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।

• Once (Adverb)
• English Meaning: One single time:
• Bangla Meaning: একবারের জন্য; একবারমাত্র।
- অর্থাৎ, Once দ্বারা যদি কোনোকিছু একবার মাত্র ঘটে এমন কিছু নির্দেশ করে তবে তা adverb হিসেবে  বিবেচিত হবে।
- উল্লিখিত বাক্যে - মাসে একবার আমরা একসাথে দুপুরের খাবার খাই - এই অর্থে once adverb.
- এখানে, once দ্বারা সময় নির্দেশ করছে অর্থাৎ Adverb of time হয়েছে।

Once (Conjunction)
- If once ,as soon as, or from the moment when- ইত্যাদি অর্থে once, conjunction হবে।
0 Once I've found somewhere to live I'll send you my address.(as soon as)
- Once I get the chance, I can prove myself. (If once)

• Once (noun)
 - Preposition এর Object হিসেবে once noun হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: Please help me for once.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৮.
A student having excellent grades might experience stress due to high expectations. Here 'having' is used as -
  1. Gerund
  2. Present Participle
  3. Perfect participle
  4. Present continuous
সঠিক উত্তর:
Present Participle
উত্তর
সঠিক উত্তর:
Present Participle
ব্যাখ্যা
• A student having excellent grades might experience stress due to high expectations. Here 'having' is a - Present participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

• যখন Verb+ing Adjective এর কাজ করে, তখন তাকে Present Participle বলা হয়।
- এখানে having শব্দটি A student – Noun কে Modify করছে।
- আর এর পরে যেহেতু কোন Past Participle verb নেই, তাই এটাকে Perfect Participle হবে না।
২৯.
He has come from where he has no peace of mind. Here the underlined part is an example of -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Adjective phrase
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
He has come from where he has no peace of mind. Here the underlined part is an example of - Noun clause.

• Noun clause:
- A noun clause is a group of words that band together and act like a noun. Nouns clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

প্রদত্ত বাক্যে "where he has no peace of mind." clause টি preposition এর object হিসাবে বসেছে, তাই এটি Noun clause.
৩০.
We waited until the plane _______ before leaving for the airport.
  1. take off
  2. took off
  3. had not taken off
  4. Both B + C
সঠিক উত্তর:
took off
উত্তর
সঠিক উত্তর:
took off
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - took of.
- Complete sentence:  We waited until the plane took off before leaving for the airport.

When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• Structure: Past indefinite + till/until + past indefinite/ past perfect

• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• তাই নিয়মানুযায়ী, took off সঠিক উত্তর, until নিজেই negative অর্থ প্রকাশ করে বিধায় এর সাথে কোনো negative শব্দ বসে না।
- সে কারণে had not taken off হবে না।

• আবার,
-We waited until she finished speaking.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

তাছাড়াও, অন্যদিকে,
• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
• Structure: Future indefinite + till/untill + present indefinite
- Will you wait until I am ready?
৩১.
Identify the correct sentence.
  1. A great many students was excited to participate in the science fair.
  2. A great many student were excited to participate in the science fair.
  3. A great many students were excited to participate in the science fair.
  4. A great many student was excited to participate in the science fair.
সঠিক উত্তর:
A great many students were excited to participate in the science fair.
উত্তর
সঠিক উত্তর:
A great many students were excited to participate in the science fair.
ব্যাখ্যা
• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য - A great many students were excited to participate in the science fair.

• Some Examples: 
- A good many birds have migrated to warmer regions for the winter.
- Many people were gathered at the concert venue to see the band perform.
- A great many cars have been parked in the shopping mall's parking lot.
৩২.
Akash left home in a gloomy mood. The part 'in a gloomy mood' is a/an -
  1. Phrase preposition
  2. Adverb phrase
  3. Adjective phrase
  4. Noun phrase
সঠিক উত্তর:
Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverb phrase
ব্যাখ্যা
• Akash left home in a gloomy mood. The part 'in a gloomy mood' is an - Adverb Phrase.

• Adverbial Phrase
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.
• আবার,  
- Preposition দিয়ে শুরু হয়ে যে phrase Adjective Phrase বা Adverb Phrase এর কাজ করে।
- তাই প্রদত্ত Phrase টি একই সাথে Prepositional Phrase এবং Adverb Phrase.
- প্রদত্ত phrase টি Preposition দিয়ে শুরু হয়ে Adverb Phrase এর কাজ করেছে ,তাই Phrase টি একই সাথে Prepositional Phrase এবং Adverb Phrase.
- প্রশ্নে  Adverb Phrase রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
- Phrase Preposition - কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
৩৩.
Which of the following sentences is correct?
  1. I need a few information about the event schedule.
  2. I need little informations about the event schedule.
  3. I need few informations about the event schedule.
  4. I need some information about the event schedule.
সঠিক উত্তর:
I need some information about the event schedule.
উত্তর
সঠিক উত্তর:
I need some information about the event schedule.
ব্যাখ্যা
• বাক্যে উল্লিখিত Information বা তথ্য হচ্ছে Uncountable noun.
- তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসে।
-  Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• সুতরাং, সঠিক বাক্যটি হচ্ছে - I need some information about the event schedule.

- অন্য বাক্যগুলোতে ভুল Determiner বসেছে এবং information এর সাথে -s যুক্ত হয়েছে।
- তাই বাক্যগুলো ভুল।

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Determiners can be following types - 
- Articles - A, an, the.
- Demonstrative - This, that, these, those. 
- Possessive - My, your, his, her, etc.
- Quantifier - Some, few, a few, fewer, no, one, two, a lot of, several, lot of, much, many, little, a little, the little etc. 
- Numbers - Two, second, last, etc. 
- Interrogatives - Which, what, whose, etc.
৩৪.
What is the antonym of the word 'Monolithic'?
  1. Colossal
  2. Cosmic
  3. Titanic
  4. Minuscule
সঠিক উত্তর:
Minuscule
উত্তর
সঠিক উত্তর:
Minuscule
ব্যাখ্যা
• Monolithic
English Meaning:
1. Characterized by massiveness and rigidity and total uniformity.
2. Used to describe single, very large organizations that are very slow to change and not interested in individual people
Bangla Meaning:  
১. বড়, বৃহৎ।
২. সুদৃঢ়, অপরিবর্তনযোগ্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Colossal - বৃহৎ।
খ) Cosmic - বিশ্বব্রহ্মাণ্ডসম্পর্কিত।
গ) Titanic - বিশাল; দানবীয়; প্রকাণ্ড।
ঘ) Minuscule - অতি ক্ষুদ্র; পুঁচকে; পিচ্চি; ক্ষুদ্রাতিক্ষুদ্র।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Minuscule শব্দটি Monolithic এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Identify the correctly spelled word.
  1. Chauvinist
  2. Chauvinisit
  3. Chaunviniste
  4. Chaunavinist
সঠিক উত্তর:
Chauvinist
উত্তর
সঠিক উত্তর:
Chauvinist
ব্যাখ্যা
• Chauvinist (noun/ adjective):
English Meaning: Excessive or blind patriotism.
Bangla Meaning: অন্ধ স্বদেশভক্ত; উগ্র স্বদেশি।

• Example Sentence:
- Their ingrained chauvinism has blinded them to their country's faults.

Source: Accessible Dictionary by Bangla Accademy and Cambridge Dictionary.
৩৬.
What is the noun form of the word 'Dogmatic'?
  1. Dogmatize
  2. Dogmative
  3. Dogma
  4. Dogmatic
সঠিক উত্তর:
Dogma
উত্তর
সঠিক উত্তর:
Dogma
ব্যাখ্যা
• Dogmatic (adjective)
- এর noun form হচ্ছে - Dogma.

English Meaning:  Of a person or a group) strongly expressing your beliefs as if they were facts.
Bangla Meaning: 
(১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। 
(২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস।

• Other Forms: 
- Dogmatically (adverb) 
- Dogma (noun) 
- Dogmatize (verb)

Source: Live MCQ Lecture.
৩৭.
'Readily available' can be the meaning of the phrase -
  1. At one's elbow
  2. At one's finger ends
  3. At arm's length
  4. At hand
সঠিক উত্তর:
At one's finger ends
উত্তর
সঠিক উত্তর:
At one's finger ends
ব্যাখ্যা
• 'Readily available' can be the meaning of the phrase - At one's finger ends.
• At one's finger ends
English Meaning: Ready at hand / readily available.
Bangla Meaning: নখদর্পণে / চাহিবামাত্রই পাওয়া যাবে

Ex. Sentence: All these facts are at his finger ends.
Bangla Meaning: সব ধরনের তথ্য তার নখদর্পণে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
At one's elbow
English Meaning: next to someone / close to and a little behind someone.
Bangla Meaning: পাশাপাশি।

• At arm's length
English Meaning: 1. at a distance / as far away from your body as possible.
Bangla Meaning: শরীর থেকে যথাসম্ভব দূরে / এড়িয়ে চলা

English Meaning: 2. avoiding intimacy or close contact.
Bangla Meaning: ঘনিষ্টতা এড়িয়ে চলা।

• At hand
English Meaning: nearby / near in time or position.
Bangla Meaning: নিকটে, আসন্ন।

Source: Live MCQ Lecture.
৩৮.
A name adopted by an author in his writings -
  1. Nickname
  2. Namesake 
  3. Pseudonym
  4. Nomenclature
সঠিক উত্তর:
Pseudonym
উত্তর
সঠিক উত্তর:
Pseudonym
ব্যাখ্যা
• Pseudonym
Bangla Meaning: ছদ্মনাম
English Meaning: A name adopted by somebody, especially a writer, instead of their real name.

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Nomenclature
English Meaning:A system of naming things, especially in a branch of science.
Bangla Meaning: নামকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা

• Nickname
English Meaning: An informal name for someone or something by friends or family besides original name.
Bangla Meaning: উপনাম, প্রকৃত নামের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয়। 

• Namesake 
English Meaning: A person or thing having the same name as another person or thing.
Bangla Meaning: একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা।

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary. and Cambridge Dictionary.
৩৯.
What is the meaning of the word 'Aesthetic'?
  1. Elegant
  2. Horrific
  3. Rationalist
  4. Pious
সঠিক উত্তর:
Elegant
উত্তর
সঠিক উত্তর:
Elegant
ব্যাখ্যা
• Aesthetic (adjective)
English Meaning: Relating to the enjoyment or study of beauty, or showing great beauty.
Bangla Meaning: নান্দনিক; কান্ত; সৌন্দর্যতাত্ত্বিক: aesthetic standards.

• Synonyms: Decorative (আলংকারিক), Elegant (রুচিশীল; অভিজাত), Lovely (সুন্দর; আকর্ষণীয়), Graceful (কমনীয়), Cosmetic (আকর্ষণীয়), Ornamental (শোভাবর্ধক)। 
• Antonyms: Hideous (অতি কুৎসিত; কদাকার), Ugly (কুৎসিত; বিশ্রী), Unbeautiful (সৌন্দর্য ছাড়া), Horrific (ভয়ংকর), Outrageous(আপত্তিকর)।

• অন্য অপশনগুলোর মধ্যে -
গ) Rationalist - যুক্তিবাদী।
ঘ) Pious - ধার্মিক। 

Source: Live MCQ Lecture.
৪০.
What is the synonym of the word 'Inimical'?
  1. Earthly
  2. Adverse
  3. Obvious
  4. Boring
সঠিক উত্তর:
Adverse
উত্তর
সঠিক উত্তর:
Adverse
ব্যাখ্যা
• Inimical (adjective)
English Meaning: Tending to obstruct or harm, unfriendly; hostile.
Bangla Meaning: বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Earthly - ঐহিক; পার্থিব।
খ) Adverse - প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরী।
গ) Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
ঘ) Boring - বিরক্তিকর।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Adverse শব্দটি Inmical এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪১.
What is the adjective form of "Discredit"?
  1. Discreditably
  2. Discreditity
  3. Discreditable
  4. Discredit
সঠিক উত্তর:
Discreditable
উত্তর
সঠিক উত্তর:
Discreditable
ব্যাখ্যা
• Discredit (noun)
English Meaning: loss of respect for or belief in someone or something.
Bangla Meaning: 
(১) সুনামহানি; কলঙ্ক: He brought discredit upon himself by lying to his colleagues.
(২) কুলের কলঙ্ক: He is a discredit to the whole family.
(৩) সন্দেহ; অবিশ্বাস।

• Other Forms:
- Discredit (verb transitive) আস্থা স্থাপনে অস্বীকার করা; কোনো কিছুর মূল্য বা কারো মর্যাদা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা; His evidence in the court discredited by the jury.
- Discreditable (adjective) কলঙ্কদায়ী: a discreditable behavior.
- Discreditably (adverb)

Source: Live MCQ Lecture
৪২.
Our Assistant manager makes us (work) very hard.
  1. to work
  2. work
  3. worked
  4. working
সঠিক উত্তর:
work
উত্তর
সঠিক উত্তর:
work
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - work.
- Complete sentence: Our Assistant manager makes us work very hard.
- প্রদত্ত প্রশ্নে 'Make' হচ্ছে Causative verb.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- প্রদত্ত বাক্যে make এরপর us ব্যক্তি বাচক তাই এরপর verb work বসবে।
৪৩.
Either you can go for a run outside, ____ you can use the treadmill indoors.
  1. nor
  2. otherwise
  3. and
  4. or
সঠিক উত্তর:
or
উত্তর
সঠিক উত্তর:
or
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - or.
- Complete Sentence: Either you can grab the book, or you can download the eBook.
- এখানে  'or' হচ্ছে Correlative conjunction.
- এরা সব সময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়।
- যেমন - Either ...or.

• Correlative Conjunction:
- কতগুলো Conjunction জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়ে একটি সংযুক্ত Conjunction-এ পরিণত হয়, এদেরকে Correlative Conjunction বলে।
Example: 
Both Karim and Rahim went there.
Either he or his brother has done this.
Either..or, neither..nor, both…and, not only..but also, so………as ইত্যাদি Correlative Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
৪৪.
Everyone including Farabi was present at the party. Here 'including' is a/an -
  1. Adjective
  2. Adverb
  3. Preposition
  4. Conjunction
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• Everyone including Farabi was present at the party.Here 'including' is a - Preposition.
• Preposition একটি noun বা pronoun বা noun-equivalent - এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word - এর সম্পর্ক বুঝিয়ে দেয়। 
- এখানে 'including' শব্দটি preposition. 
- Present বা Past participle (verb + ing) মাঝে মাঝে preposition হিসেবে ব্যবহৃত হয়, তখন  এদেরকে participle preposition বলে।
- যেমন: including. excluding, regarding.
৪৫.
They (finish) their project by the time the deadline arrives.
  1. will finish
  2. will have finished
  3. had finished
  4. finished
সঠিক উত্তর:
will have finished
উত্তর
সঠিক উত্তর:
will have finished
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - will have finished.
- Complete sentence: They will have finished their project by the time the deadline arrives.

• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে - 
- যদি before এর পরের  clause টিতে present indefinite tense থাকলে প্রথম clauseটি future perfect tense হয়।
- যেমন: We shall have reached the school before the bell rings.

• উল্লিখিত বাক্যে before এরপরের clause টিতে present indefinite tense আছে, তাই পূর্বের clause এ future perfect tense হয়েছে।

• আবার,
- দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।
-যেমন:  We had reached the school before the ball rang.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর আগের অংশ Past perfect tense এ আছে, তাই পরের অংশে past indefinite হয়েছে।
৪৬.
We all _______ more math classes for taking B.C.S preparation.
  1. wanted
  2. wanted having
  3. wanted to have
  4. wanted have
সঠিক উত্তর:
wanted to have
উত্তর
সঠিক উত্তর:
wanted to have
ব্যাখ্যা
• Verbs with to-infinitives
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling. 
-  অর্থাৎ,  নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে। 
- বহুল ব্যবহৃত এরকম কয়েকটি Verb হচ্ছে: 
- সেগুলো হলঃ choose, decide, expect, forget, hate, hope, intend, learn, like, love, mean, plan, prefer, remember, want, would like/love ইত্যাদি।

সুতরাং, পুরো বাক্যটি হবে, We all wanted to have more math classes for taking B.C.S preparation.

Source: English Grammar in use by Raymond Murphy
৪৭.
Abida is too lazy to cook her breakfast. (Make it complex)
  1. Abida is so lazy therefore she cannot cook her breakfast.
  2. Abida is so lazy that she cannot cook her breakfast.
  3. Abida is very lazy therefore she cannot cook her breakfast.
  4. Abida is so lazy so she cannot cook her breakfast.
সঠিক উত্তর:
Abida is so lazy that she cannot cook her breakfast.
উত্তর
সঠিক উত্তর:
Abida is so lazy that she cannot cook her breakfast.
ব্যাখ্যা
•  too + adjective + to + verb যুক্ত Simple sentence কে Complex এ পরিণত করার নিয়ম -
- প্রথম subject প্রথমে বসে,
-  too এর স্থলে So এবং to এর স্থলে that বসে।
- এরপর বাকি অংশ বসে।

Simple: Abida is too lazy to cook her breakfast. 
complex: Abida is so lazy that she cannot cook her breakfast.
৪৮.
Stop writing. Here 'writing' is
  1. Present Participle
  2. Gerund
  3. Present continuous
  4. Adverb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
Stop writing. Here 'writing' is a -Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের transitive verb এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- Writing এখানে Stop এর Object হওয়ার কারণে এটি Gerund.
৪৯.
The teacher announced that it was high time _________ new teaching methods.
  1. we implemented
  2. we to implement
  3. we had implemented
  4. we implement
সঠিক উত্তর:
we implemented
উত্তর
সঠিক উত্তর:
we implemented
ব্যাখ্যা
• It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense এ হয়।
 - It is high time we changed our attitude.

- যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
• It is high time to change our attitude.

• নিয়মানুযায়ী তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - we implemented.
- The teacher announced that it was high time we implemented new teaching methods.

• তবে It was high time হলেও পরের অংশ Past Indefinite Tense- ই হয়।
[এটাকে as if বা since এর Structure এর সাথে গুলিয়ে ফেলা যাবে না।]
৫০.
________ Rolling Stone is one of the most famous monthly magazines in the world.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
সঠিক উত্তর:
Zero article
উত্তর
সঠিক উত্তর:
Zero article
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - Zero article.

Article এর নিয়মানুযায়ী,
সাধারণত পত্রিকার নামে পূর্বে article হিসেবে the বসে।
যেমনঃ The Daily Star, The Daily Observer

• কিন্তু ম্যাগাজিনের নামের পূর্বে কোনো article বসে না।
- যেহেতু Rolling Stone একটি মাত্র ম্যাগাজিনের নাম তাই এর পুর্বে কোনো article বসবে না।
৫১.
Tareque left the village once for all. The underlined phrase is a/an-
  1. Noun Phrase
  2. Conjunction phrase
  3. Adjective Phrase
  4. Adverbial Phrase
সঠিক উত্তর:
Adverbial Phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial Phrase
ব্যাখ্যা
• Tareque left the village once for all. The underlined phrase is an - Adverbial Phrase.
- The phrase "once for all" functions as an adverbial phrase modifying the verb "left" in the sentence.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Advrbial phrase.

• Once for all - now and for the last time; finally (একেবারে, চিরকালের মত)
- এই বাক্যে once for all left verb কে modify করছে।
- এটি adverb-এর কাজ করছে।
- যদি প্রশ্ন করা হয় - how Tareque left the village, তাহলে উত্তর পাওয়া যাবে Once for all.
- তাই, এটি adverbial phraseস

Source: A Passage to the English language- S.M. Zakir Hussain.
৫২.
Her reaction ___________as though she had just won the lottery.
  1. seems
  2. seemed
  3. had seemed
  4. had been seemed
সঠিক উত্তর:
seemed
উত্তর
সঠিক উত্তর:
seemed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - seemed.
- Complete sentence: Her reaction seemed as though she had just won the lottery.


• As if/ As though - 'যেন' অর্থে ব্যবহার হয়।

• অবাস্তব বাক্যে As if/ As though এর Sentence Structure:
1. As if / as though এর পূর্বে Present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- যেমন:
- He behaves as though he owned the place.
- He speaks as if he were mad.

2. As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- He told the matter as if he had known it.

• প্রশ্ন প্রদত্ত বাক্যটি লক্ষ্য করলে দেখা যায়, বাক্যের as if এর পরের clause এ past perfect tense ব্যবহৃত হয়েছে।
- তাই নিয়মানুযায়ী as if এর আগের clause এ verb টি অবশ্যই Past indefinite tense এ হবে।
৫৩.
Identify the correct sentence:
  1. I forbid you from entering that room without permission.
  2. I forbid you to enter that room without permission.
  3. I forbidding you to enter that room without permission.
  4. Both A + B
সঠিক উত্তর:
Both A + B
উত্তর
সঠিক উত্তর:
Both A + B
ব্যাখ্যা
• Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।
- তাই নিয়মানুযায়ী, ক) এবং খ) উভয়ই সঠিক।

• Forbid + to infinitive
- I forbid you to go.
- You can’t forbid me to go.
- He's embarrassed about it because he forbade me to tell anyone.
- I forbid you to enter that room without permission.

• Forbid + from + verb-ing
- He is forbidden from leaving the country.
- I was forbidden from seeing him again
- I forbid you from entering that room without permission.

Source: Oxford Dictionary and Merriam-Webster Dictionary.
৫৪.
The manager was _______ the phone all afternoon, coordinating logistics for an important client meeting.
  1. on
  2. in
  3. at
  4. by
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী,
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on বসে।

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে the phone টি আছে, সেহেতু বোঝা যাচ্ছে শূন্যস্থানে on/over বসবে।
Complete sentence: The manager was on the phone all afternoon, coordinating logistics for an important client meeting.

• মনে রাখতে হবে - 
- By phone:  The manager will give instructions by phone.
- Over the phone: Nasima will discuss the issue with Mehedi over the phone.
- On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.