পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২১ আগস্ট, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২১ আগস্ট, ২০২০ · ৫০ প্রশ্ন

.
x + 2y = 4 এবং xy = 2 হয়, y = কত?
  1. ক) 0
  2. খ) 12
  3. গ) 1
  4. ঘ) 2
  5. ঙ) none
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

দেওয়া আছে, xy = 2
∴ x = 2/y
এখন, 2/y+2y = 4
⇒ 2 + 2y2 = 4y
⇒ 2y2 - 4y + 2 = 0
⇒ y2 - 2y + 1 = 0
⇒ (y - 1)2 = 0
∴ y = 1

.
১টি নার্সারিতে ২০ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে?
  1. ক) ৬৮টি
  2. খ) ৭৮টি
  3. গ) ৮৫ টি
  4. ঘ) ১৬৪টি
  5. ঙ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
গ) ৮৫ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৫ টি
ব্যাখ্যা

২০ জাতের ১/৪ অংশ = ৫ জাত। অবশিষ্ট থাকে (২০-৫) = ১৫
∴ মোট গাছের সংখ্যা (৫×৫ + ১৫×৪) = ৮৫ টি।

.
যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে কাজটি ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
  1. ক) ৮ জন
  2. খ) ১০ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৬ জন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ জন
ব্যাখ্যা

২০ জনে ১/২ অংশ করে = ৩০ দিনে
২০ জনে ১ (সম্পূর্ণ অংশ) করে = ৩০ X ২ দিনে = ৬০ দিনে।
এখন, ৬০ দিনে কাজটি করে = ২০ জনে।
∴ ৫০ দিনে কাজটি করে = (২০ X ৬০) / ৫০ জনে।
= ২৪ জনে।
সুতরাং অতিরিক্ত লোক লাগবে = ২৪ - ২০ = ৪ জন।

.
জাকারিয়া ২০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
  1. ক) ২৫০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৩১২৫ টাকা
  4. ঘ) ৩২০০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ২৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫০০ টাকা
ব্যাখ্যা

২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা।
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ X ২০০০) / ১০০ টাকা।
= ২৫০০ টাকা।

.
রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৭৬ কিলোমটার। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কি.মি/ঘন্টা?
  1. ক) ৪৬
  2. খ) ৪৯
  3. গ) ৫৫
  4. ঘ) ৬৩
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৬
ব্যাখ্যা

মোট সময় নেয় = ৭ ঘন্টা।
যাত্রা বিরতি = ১ ঘন্টা।
নিট সময় নেয় = ৭ - ১ = ৬ ঘন্টা।
মোট দূরত্ব = ২৭৬ কিলোমিটার।
∴ বাসটির গড় গতিবেগ = ২৭৬/৬ কিমি/ঘন্টা।
= ৪৬ কিমি/ঘন্টা।

.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৯০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২৯০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ২১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০ টাকা
ব্যাখ্যা

৮০০ টাকার ১ বছরের সুদ = (২০ X ৮০০) / ১০০ = ১৬০ টাকা।
৫০০ টাকার ১ বছরের সুদ = (১০ X ৫০০) / ১০০ = ৫০ টাকা।
সুতরাং ১ বছরের মোট সুদ = ১৬০+৫০ = ২১০ টাকা।

.
একটি স্কুলে ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিলো। ঐ স্কুলে মোট কত জন ছাত্র আছে?
  1. ক) ৩৮০
  2. খ) ৪০০
  3. গ) ৪২০
  4. ঘ) ৩৯০
  5. ঙ) ৪৫০
সঠিক উত্তর:
খ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০
ব্যাখ্যা

মোট ছাত্রী সংখ্যা = (২০ X ৫০০) / ১০০ = ১০০ জন।
মোট ছাত্র সংখ্যা = ৫০০ - ১০০ = ৪০০ জন।

.
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চার বাকি আংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা ২০ মিনিট
  2. খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
  3. গ) ৪ ঘন্টা ২০ মিনিট
  4. ঘ) ৪ ঘন্টা ঘন্টা ১০ মিনিট
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
ব্যাখ্যা

চৌবাচ্চার বাকি অংশ = ১ - ৩/৫ = ২/৫
৩/৫ অংশ পূর্ণ হয় = ৭ ঘন্টায়
১ “ “ “ = ৭×৫/৩ “
২/৫ “ “ “ = ৭×৫×২/(৩×৫) = ১৪/৩ = ৪ ঘন্টা ৪০ মিনিট।

.
২টি সংখ্যার গুনফল ২০৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২টি কত?
  1. ক) ১৮,৯
  2. খ) ১০,৩
  3. গ) ৬৩,৩
  4. ঘ) ১৬, ৭
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

Back Solving Method/Option Test:
18+9 = 27 ≠ 30
10+3 = 13 ≠ 30
63+3= 66 ≠ 30
16+7 = 23 ≠ 30
অপশন গুলোর কোনটিই প্রশ্নের দ্বিতীয় শর্ত মানছে না। তাই সঠিক উত্তর কোনটিই নয়।

১০.
৫৩ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ক) ৩৭ ডিগ্রী
  2. খ) ৫৩ ডিগ্রী
  3. গ) ১২৭ ডিগ্রী
  4. ঘ) ১৪৩ ডিগ্রী
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৫৩ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৩ ডিগ্রী
ব্যাখ্যা
বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে ৫৩ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হবে ৫৩ ডিগ্রি।
১১.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
  1. ক) ৪৮৫০
  2. খ) ৪৯৫০
  3. গ) ৫০৫০
  4. ঘ) ৯৯৯৯
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯৫০
ব্যাখ্যা

1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল = n(n+1)/2
= (99 X 100)/2
= 4950

১২.
বেতন ২০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১৪০০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ক) ৭৫০০/-
  2. খ) ৮৫০০/-
  3. গ) ৯০০০/-
  4. ঘ) ৯৫০০/-
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৯৫০০/-
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৫০০/-
ব্যাখ্যা

বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা।
বর্তমান বেতন ১১৪০০ টাকা হলে আগের বেতন (১০০ Χ ১১৪০০)/১২০ টাকা = ৯৫০০ টাকা।

১৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন?
  1. ক) ১০ডিসেম্বর
  2. খ) ১০ জানুয়ারি
  3. গ) ১০মার্চ
  4. ঘ) ১০জুন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু লন্ডন যান। সেখান থেকে ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে করে ১০ জানুয়ারি দিল্লি হয়ে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা আসেন। এ দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং অসমাপ্ত আত্মজীবনী।

১৪.
কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ক) ১৯৫৩
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৫৫
  4. ঘ) ১৯৫৬
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৫
ব্যাখ্যা

বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

১৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক-
  1. ক) জর্জ বুশ
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) জর্জ ওয়াশিংটন
  4. ঘ) থিওডোর রুজভেল্ট
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
গ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
তথ্য যাচাইঃ ব্রিটানিকা এবং যুক্তরাষ্ট্রের সরকারী ওয়েবসাইট।

১৬.
সুনামি কোন ভাষার শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) জাপানী
  3. গ) বর্মী
  4. ঘ) ফার্সি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) জাপানী
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপানী
ব্যাখ্যা

সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয় ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১৭.
নীলনদের অববাহিকা কতটি দেশ জুড়ে বিস্তৃত?
  1. ক) ৭
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৪
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১
ব্যাখ্যা

পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীলনদ। এর দৈর্ঘ্য প্রায় ৬৬৫০ কিলোমিটার। এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীল নামে উৎপত্তি লাভ করেছে এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তবে সুদানে ব্লু নীল এবং আতবারা আরও দুটি ধারা এর সাথে যুক্ত হয়েছে। নীলনদের অববাহিকা ১১টি দেশ জুড়ে বিস্তৃত। মিশরকে নীলনদের দান বলা হয়।
সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।

১৮.
বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন এর নাম-
  1. ক) সোনাদিয়া
  2. খ) নিঝুমদ্বীপ
  3. গ) কুতুবদিয়া
  4. ঘ) সেন্টমার্টিন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) সেন্টমার্টিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেন্টমার্টিন
ব্যাখ্যা

সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ৮ বর্গ কিলোমিটার। বিখ্যাত লেখক,কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।

উৎসঃ পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ আর্কাইভ।

১৯.
বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি?
  1. ক) হাইড্রোমিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) থার্মোমিটার
  4. ঘ) ফেরোমিটার
  5. ঙ) অডিওমিটার
সঠিক উত্তর:
খ) ব্যারোমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যারোমিটার
ব্যাখ্যা

হাইড্রোমিটার(hydrometer) - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
অ্যাটমোমিটার(atmometer) - বাষ্পীভবনের হার 
অডিওমিটার(audiometer) - শ্রাব্যতা
ব্যারোমিটার(barometer) - বায়ুচাপ 
বলোমিটার(bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ
ক্যালোরিমিটার(calorimeter) - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ
ক্রোনোমিটার(chronometer) - সময়
গ্যালভানোমিটার(galvanometer) - বিদ্যুৎ
হাইগ্রোমিটার(hygrometer) - আর্দ্রতা
ল্যাক্টোমিটার(lactometer) - দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
পাইরোমিটার(pyrometer) - উচ্চ তাপমাত্রা
স্পিডোমিটার(speedometer) - ধাবমান বস্তুর গতি, বেগ
স্ফিগোমোম্যানোমিটার(sphygmomanometer) - রক্ত চাপ

২০.
He was uncertain _______ which road to take.
  1. ক) with
  2. খ) in the dark
  3. গ) as to
  4. ঘ) to
  5. ঙ) none
সঠিক উত্তর:
গ) as to
উত্তর
সঠিক উত্তর:
গ) as to
ব্যাখ্যা
as to সম্বন্ধে; বিষয়ে: As to Mr Hill, I will not let him go unpunished; (gerund–সহ) As to admitting your point, ....
Source: Cambridge Dictionary & Bangla Academy Dictionary.
২১.
He is unable to differentiate between fantasy and reality. Here, differentiate is a/an-
  1. ক) Verb
  2. খ) Adverb
  3. গ) Noun
  4. ঘ) Adjective
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) Verb
উত্তর
সঠিক উত্তর:
ক) Verb
ব্যাখ্যা

Differentiate (verb transitive) পার্থক্য করা; পার্থক্য দেখানো।
One should be able to differentiate between right and wrong.
Differentiation (noun) পার্থক্যকরণ।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

২২.
The synonym of ambition-
  1. ক) Indifference
  2. খ) Aimlessness
  3. গ) Aspiration
  4. ঘ) Purposelessness
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) Aspiration
উত্তর
সঠিক উত্তর:
গ) Aspiration
ব্যাখ্যা

Ambition- তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
Aspiration- আকাঙ্ক্ষা।

২৩.
'বীরাঙ্গনা' কাব্যের কবি-
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) মধুসূদন দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আব্দুল হাকিম
  5. ঙ) উপরের কেউ নয়
সঠিক উত্তর:
খ) মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মধুসূদন দত্ত
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২৪.
Alas ! The man is dead. It is an-
  1. ক) Assertive sentence
  2. খ) Exclamatory sentence
  3. গ) Optative sentence
  4. ঘ) Negative sentence
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
খ) Exclamatory sentence
উত্তর
সঠিক উত্তর:
খ) Exclamatory sentence
ব্যাখ্যা

যে Sentence দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে।
যেমনঃ
1. কি সুন্দর শিশুটি - How beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool you are !
3. কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is !
4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.

২৫.
Swimming in the ocean has been Shahana’s passion since she was five years old. Here, the underlined word is --
  1. ক) infinitive
  2. খ) participle
  3. গ) gerund
  4. ঘ) verbal noun
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
গ) gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) gerund
ব্যাখ্যা
এখানে “Swimming” Gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, Gerund একই সাথে verb ও noun এর কাজ করে।
২৬.
Which one is correct?
  1. ক) He died from snake bite
  2. খ) He died of snake bite
  3. গ) He died due to snake bite
  4. ঘ) He died by snake bite
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ক) He died from snake bite
উত্তর
সঠিক উত্তর:
ক) He died from snake bite
ব্যাখ্যা

die at (time): He died at 9–30 a.m.
die within (time): He died within five minutes.
die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ overeating.
die in (accident): He died in a train accident.

২৭.
'মনোরম' এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) মনঃ + রম
  2. খ) মন + রম
  3. গ) মনোঃ + রম
  4. ঘ) মনো + রম
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) মনঃ + রম
উত্তর
সঠিক উত্তর:
ক) মনঃ + রম
ব্যাখ্যা

কয়েকটি বিসর্গ সন্ধি হচ্ছে--
তিরোধান = তিরঃ + ধান
মনোরম = মনঃ + রম
মনোহর = মনঃ + হর
তপোবন = তপঃ + বন
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

২৮.
কোন সমাসের ব্যাস বাক্য হয় না?
  1. ক) নিত্য সমাস
  2. খ) দ্বন্দ সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) নিত্য সমাস
ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন, অন্য দেশ = দেশান্তর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।

২৯.
অবনী এর সমার্থক শব্দ নয় -
  1. ক) পৃথিবী
  2. খ) ভূমি
  3. গ) প্রসূন
  4. ঘ) দেশ
  5. ঙ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) প্রসূন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রসূন
ব্যাখ্যা
অবনি, অবনী [অবোনি] (বিশেষ্য) অর্থ পৃথিবী; ভূমি; দেশ।
৩০.
মুনীর চৌধুরী রচিত 'কেউ কিছু বলতে পারে না' একটি -
  1. ক) অনুবাদ গল্প
  2. খ) অনুবাদ উপন্যাস
  3. গ) অনুবাদ প্রবন্ধ
  4. ঘ) অনুবাদ নাটক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর বিখ্যাত অনুবাদ নাটক হলো রূপার কৌটা (মূল: জর্জ গলজওয়ার্দি রচিত The Silver Box), কেউ কিছু বলতে পারে না (মূল: জর্জ বার্নার্ড শ রচিত You Never Can Tell) এবং মুখরা রমণী বশীকরণ (মূল: উইলিয়াম শেকসপিয়ার রচিত Taming of the Shrew)।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

৩১.
‘সমভিব্যাহারে’ অর্থ?
  1. ক) একা
  2. খ) সঙ্গে
  3. গ) সৎ ব্যবহারের সাথে
  4. ঘ) সমুচিত ব্যবহার
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) সঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
খ) সঙ্গে
ব্যাখ্যা

সমভিব্যাহারে (ক্রিয়াবিশেষণ): একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩২.
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'প্রত্যেক'
  1. ক) প্রতি + ক
  2. খ) প্রতি + অ্যাক
  3. গ) প্রতি + এক
  4. ঘ) প্রত্যে + ক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) প্রতি + এক
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রতি + এক
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কার এর পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ 'য' হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লিখা হয়। যেমন - ইতি + আদি = ইত্যাদি, অতি + উক্তি = অত্যুক্তি, প্রতি + এক = প্রত্যেক।
সূত্রঃ ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই।

৩৩.
কৃষ্ণ কোন ধরণের শব্দ?
  1. ক) দেশি
  2. খ) বিদেশী
  3. গ) তৎসম
  4. ঘ) অর্ধতৎসম
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎসম
ব্যাখ্যা

কেষ্ট [কেশ্‌টো] (বিশেষ্য) কৃষ্ণ।
কেষ্টবিষ্টু (বিশেষ্য) (বিদ্রূপে) সন্মানিত লোক; হোমরা-চোমরা।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> কেষ্ট (অর্ধতৎসম)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩৪.
কোন ভাষারীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে?
  1. ক) সাধু ভাষারীতি
  2. খ) চলিত ভাষারীতি
  3. গ) আঞ্চলিক ভাষারীতি
  4. ঘ) মিশ্র ভাষারীতি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সাধু ভাষারীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) সাধু ভাষারীতি
ব্যাখ্যা

উনিশ শতকে বাংলা ভাষার যে লিখিত রূপ গড়ে উঠে তার নাম দেওয়া হয় 'সাধু ভাষা'। বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৩৫.
শরৎচন্দ্রের ‘দেবদাস’ রচনাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
  1. ক) ভারতবর্ষ
  2. খ) তত্ত্ববোধিনী
  3. গ) সমাচার চন্দ্রিকা
  4. ঘ) নবযুগ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ভারতবর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতবর্ষ
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ‘দেবদাস’ উপন্যাস ১৯১৭ সালে প্রকাশিত হয়। এটি ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৬.
'সুলতানার স্বপ্ন' একটি-
  1. ক) গল্পগ্রন্থ
  2. খ) ছোট গল্প
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) উপন্যাস
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপন্যাস
ব্যাখ্যা
রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচুর'। গ্রন্থটি দুই খণ্ডে (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) প্রকাশিত হয়। তার রচিত আরাে কয়েকটি গ্রন্থঃ অবরােধবাসিনী (প্রবন্ধগ্রন্থ), পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন (উপন্যাস)।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৩৭.
'মালী' শব্দটি-
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) ক্রিয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা

মালী (-লিন্‌) [মালি] (বিশেষ্য)
১) মাল্যরচনাকারী; মালাকর।
২) বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি; উদ্যানরক্ষক; উদ্যানপালক।
৩) একটি হিন্দু জাতি।
(বিশেষণ) মালাধারী; মাল্যবিশিষ্ট।
মালিনী (২) (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) মাল্য+ইন্‌(ইন)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩৮.
Choose the odd word from the given options.
  1. ক) Success
  2. খ) Hard work
  3. গ) Axe
  4. ঘ) Patience
  5. ঙ) Result
সঠিক উত্তর:
গ) Axe
উত্তর
সঠিক উত্তর:
গ) Axe
ব্যাখ্যা
Hard work, Patience, Result এবং Success পস্পর সম্পর্কযুক্ত শব্দ কারন সবগুলো হলো Abstract Noun।
আর Axe হলো Material Noun।
৩৯.
Choose the odd word from the given options.
  1. ক) Agriculture
  2. খ) Seed
  3. গ) Weather
  4. ঘ) Farmer
  5. ঙ) Teacher
সঠিক উত্তর:
ঙ) Teacher
উত্তর
সঠিক উত্তর:
ঙ) Teacher
ব্যাখ্যা
Agriculture, Seed, Weather এবং Farmer পস্পর সম্পর্কযুক্ত শব্দ। কিন্তু Teacher সাধারণত অন্যান্য শব্দ গুলোর সাথে নিবিড় ভাবে সম্পর্কিত (closely related) নয়।
৪০.
Choose the correctly spelled word from the given options.
  1. ক) Paralal
  2. খ) Parallal
  3. গ) Perallal
  4. ঘ) Parallel
  5. ঙ) Paralel
সঠিক উত্তর:
ঘ) Parallel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Parallel
ব্যাখ্যা
Parallel (adjective) (রেখা) সমান্তরাল।
৪১.
Choose the correctly spelled word from the given options.
  1. ক) Comittie
  2. খ) Comittee
  3. গ) Commeetty
  4. ঘ) Committee
  5. ঙ) Committy
সঠিক উত্তর:
ঘ) Committee
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Committee
ব্যাখ্যা
Committee (noun) বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
৪২.
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
  1. ক) শেখ মুজিবুর রাহমান
  2. খ) এম এ জি ওসমানী
  3. গ) একে খন্দকার
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) এম এ জি ওসমানী
উত্তর
সঠিক উত্তর:
খ) এম এ জি ওসমানী
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন। অন্যদিকে মুক্তিবাহিনীর প্রধান বা প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী। তাজউদ্দীন আহমদ ছিলেন অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং মাওলানা ভাসানী ছিলেন ‍মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

৪৩.
নোবেল পুরস্কার প্রাপ্ত সর্বশেষ বাঙালি কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) মুহাম্মদ ইউনুস
  4. ঘ) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলনের পর থেকে ২০১৯ পর্যন্ত ৪ জন বাঙালি ব্যক্তিত্ত্ব এই পুরস্কার জয় করেছেন। সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
৪৪.
অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ ও নকশা তৈরি করেছিলেন-
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) স্টিফেন হকিন্স
  3. গ) আলফ্রেড নোবেল
  4. ঘ) আইনস্টাইন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) চার্লস ব্যাবেজ
উত্তর
সঠিক উত্তর:
ক) চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা

কম্পিউটারের জনক হিসেবে অভিহিত চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ ও নকশা তৈরি করেন। তার এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা নিহিত থাকায় চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ১৮২২ সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী এবং ব্রিটানিকা।

৪৫.
সালোকসংশ্লেষণের এর মাধ্যমে খাদ্য প্রস্তুত করে কোষের কোন অঙ্গাণু?
  1. ক) সাইটোপ্লাজম
  2. খ) নিউক্লিয়াস
  3. গ) প্লাস্টিড
  4. ঘ) গলজি বস্তু
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) প্লাস্টিড
উত্তর
সঠিক উত্তর:
গ) প্লাস্টিড
ব্যাখ্যা

প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় এবং আকর্ষনীয় করে পরাগায়নে সাহায্য করা।প্লাস্টিড তিন ধরনের। যথা- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট।
লিউকোপ্লাস্ট বর্ণহীন অর্থাৎ এদের কোন রঞ্জক পদার্থ থাকে না, ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ ধারণ করে এবং সবুজ প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতর সবুজ বর্ণ কণিকা ক্লোরোফিল থাকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা এর কাজ। ক্লোরোফিল অনুর উপাদান ম্যাগনেসিয়াম।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৬.
সন্ধামালতি কোন ধরনের রুপান্তরিত মূল?
  1. ক) কন্দাকৃতি
  2. খ) রূপান্তরিত প্রধান মূল
  3. গ) অস্থানিক মুল
  4. ঘ) শাখা মূল
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) কন্দাকৃতি
উত্তর
সঠিক উত্তর:
ক) কন্দাকৃতি
ব্যাখ্যা

মূল কখনও বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। আকৃতিগত দিক থেকে এরা চার প্রকার যথা- ১। মূলাকৃতিমূল, ২। গাজরাকৃতিমূল ৩। শালগমাকৃতিমূল এবং ৪। কন্দাকৃতিমূল।
মূলাকৃতি মূল: এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মোটা ও রসাল হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তুদুই প্রান্ত ক্রমশ: সরু। যেমন - মূলা।
গাজরাকৃতি মূল: এরা খাদ্য সঞ্চয় করে তাই, প্রধান মূলটি মোটা ও রসাল হয়। এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিকে ক্রমশ: সরু হয়ে যায়। যেমন - গাজর।
শালগমাকৃতি মূল: এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায়। যেমন - শালগম।
কন্দাকৃতি মূল: খাদ্য সঞ্চয়ের ফলে কখনও কখনও প্রধান মূলটি অনিয়মিত ভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। যথা- সন্ধামালতি।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৪৭.
কোন কাণ্ড খাদ্য তৈরি করে?
  1. ক) হলুদ এর কাণ্ড
  2. খ) রুপান্তরিত কাণ্ড
  3. গ) বায়বীয় কাণ্ড
  4. ঘ) সবুজ কাণ্ড
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) রুপান্তরিত কাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) রুপান্তরিত কাণ্ড
ব্যাখ্যা

কাণ্ড সাধাণরত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল ও ফল ধারণ করে। কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরণের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত পরিবর্তন ঘটে। এ ধরণের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে।
অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার, যথা- ১) ভূ- নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড ২) অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ড ও ৩) বায়বীয় রূপান্তরিত কাণ্ড।
এদের মধ্যে বায়বীয় রূপান্তরিত কান্ড খাদ্য তৈরি করে।
বায়বীয় রূপান্তরিত কাণ্ডঃ এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মত অবস্থান করে কিন্তু বিশেষ ধরণের কাজ যেমন খাদ্য তৈরী, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৪৮.
প্রস্বেদনের প্রধান অঙ্গ উদ্ভিদের-
  1. ক) মূলরোম
  2. খ) পাতা
  3. গ) কান্ড
  4. ঘ) শাখা-প্রশাখা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) পাতা
উত্তর
সঠিক উত্তর:
খ) পাতা
ব্যাখ্যা

উদ্ভিদদেহ থেকে যে প্রক্রিয়ায় পানি বাষ্পাকারে বের হয় তাকে প্রস্বেদন বলা হয়। প্রস্বেদনের প্রধান অঙ্গ উদ্ভিদের পাতা। এছাড়া কান্ড এবং শাখা-প্রশাখা থেকেও প্রস্বেদন হয়ে থাকে। পানি শোষণের চেয়ে প্রস্বেদনে পানি হারানোর হার বেশি হলে উদ্ভিদ দেহে পানি ও খনিজের ঘাটতি দেখা দেয়। প্রস্বেদন কিছু ক্ষতিসাধন করলেও এই প্রক্রিয়া উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়। বৈশিষ্ট্যের বৈপরীত্যের জন্য বিজ্ঞানী কার্টিস প্রস্বদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি বা Necessary Evil’ নামে অভিহিত করেছেন।
সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।

৪৯.
স্ব-পরাগায়ন ঘটে-
  1. ক) ধুতুরা
  2. খ) শিমুল
  3. গ) পেঁপে
  4. ঘ) ক এবং খ উভয়ই
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ধুতুরা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধুতুরা
ব্যাখ্যা

পরাগায়ন দু'প্রকার। যথা- স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন।
- স্ব-পরাগায়ন : একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলা হয়।
ধুতুরা, সরিষা, কুমড়া ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে।
- পর-পরাগায়ন : একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে।
শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পর-পরাগায়ন হতে দেখা যায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান বই (উন্মুক্ত)।

৫০.
নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ?
  1. ক) কেনাফ
  2. খ) শন
  3. গ) ম্যাপল
  4. ঘ) পাট
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ম্যাপল
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাপল
ব্যাখ্যা

যে সমস্ত উদ্ভিদ থেকে চিনি সংগ্রহ করা হয় তাদেরকে চিনি উৎপাদনকারী ফসল বলে। চিনি উৎপাদনকারী ফসলগুলো তাদের দেহের বিভিন্ন অংশে সুক্রোজ জমা করে রাখে। যেমন- আখ, খেজুর, সুগার বীট, ম্যাপল, ভুট্টা, সরগম, সাগো প্রভৃতি উদ্ভিদ এদের কান্ডে চিনি জমা করে রাখে। এদের মধ্যে সাগো ব্যাতীত অন্যগুলোর ক্ষেত্রে কান্ডের কোষকলার ভিতর রস হিসেবে চিনি বিদ্যমান থাকে। সাগোর ক্ষেত্রে পূর্নবয়স্ক গাছে পিথের উপরিভাগে কান্ডাংশের মাঝে অসংখ্য ক্ষুদ্রাকৃতি গ্রানিউল আকারে দানাদার সুক্রোজ অবস্থান করে। সুগার বীট ও গাজরের মূলে সুক্রোজ থাকে। নারিকেল ও তাল গাছের ফুল থেকে সুক্রোজ পাওয়া যায়। এছাড়া কিছু কিছু উদ্ভিদ তাদের ফলে সুক্রোজ সঞ্চয় করে রাখে। উল্লিখিত উদ্ভিদগুলোর মধ্যে বিশ্বে চিনি উৎপাদনের বিবেচনায় আখ এবং সুগার বীট হচ্ছে অন্যতম।
পৃথিবীর মোট উৎপাদিত চিনির প্রায় শতকরা ৬৫ ভাগ আখ থেকে এবং অবশিষ্ট ৩৫ ভাগ সুগার বীট থেকে উৎপন্ন হয়।
সূত্রঃ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের বোর্ড বই।