পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পরীক্ষা - ৩: বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. বৈশ্বিক ইতিহাস: [প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব, বিভিন্ন দেশের সংস্কার আন্দোলন ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না।] ২. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি: [পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিসমূহ] এবং বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
.
চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution):
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং- এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- এটি ১৯৭৬ সালে সমাপ্ত হয়।
- এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
- সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই
বিপ্লব শুরু হয়।
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
.
পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন কোন সভ্যতা?
  1. রোম সভ্যতা
  2. অ্যাসেরীয় সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. ক্যালডীয় সভ্যতা
সঠিক উত্তর:
অ্যাসেরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেরীয় সভ্যতা
ব্যাখ্যা
অ্যাসেরীয় সভ্যতা:

- বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে।
- তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
- জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের 'নিনেভাহ' তে অবস্থিত।
- এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
- অ্যাসেরীয়রা প্রথম লোহার তৈরি তলোয়ার, বর্শা, ধনুক ইত্যাদি অস্ত্র হিসাবে ব্যবহার করতো।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয় ।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
.
রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে কী বলা হয়?
  1. জানুয়ারি বিপ্লব
  2. ফেব্রুয়ারি বিপ্লব
  3. অক্টোবর বিপ্লব
  4. বলশেভিক বিপ্লব
সঠিক উত্তর:
ফেব্রুয়ারি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ফেব্রুয়ারি বিপ্লব
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গে) খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা শুরু হয়।
- সেনাবাহিনী বিদ্রোহীদের সাথে যোগ দিলে নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

তথ্যসূত্র - History.com & Britannica.com
.
যদি 512 সংখ্যাটি PEN, 643 সংখ্যাটিকে COT লিখা হয়, তাহলে 5413 এই সংখ্যাটিকে কী লিখা হবে?
  1. NOTE
  2. POET
  3. TONE
  4. COAT
সঠিক উত্তর:
POET
উত্তর
সঠিক উত্তর:
POET
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 512 সংখ্যাটি PEN, 643 সংখ্যাটিকে COT লিখা হয়, তাহলে 5413 এই সংখ্যাটিকে কী লিখা হবে?

সমাধান:
512 = PEN
5 = P
1 = E
2 = N

643 = COT
6 = C
4 = O
3 = T

5413 = POET
.
দুপুর ৩টা ৩০ মিনিটে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত?
  1. ১২ মিনিট
  2. ১২.৫ মিনিট
  3. ১৩ মিনিট
  4. ১৩.৫ মিনিট
সঠিক উত্তর:
১২.৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১২.৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুপুর ৩টা ৩০ মিনিটে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত?

সমাধান:
সময়ের পার্থক্য = 5H - M/12 [H = ঘণ্টা , M = মিনিট]
= 5 × 3 - 30/12
= 15 - 5/2
= (30 - 5)/2
= 25/2
= 12.5
.
প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Probation 2. Interview 3. Selection 4. Appointment 5. Advertisement 6. Application
  1. 5, 6, 3, 2, 4, 1
  2. 5, 6, 4, 2, 3, 1
  3. 5, 6, 2, 3, 4, 1
  4. 6, 5, 4, 2, 3, 1
সঠিক উত্তর:
5, 6, 2, 3, 4, 1
উত্তর
সঠিক উত্তর:
5, 6, 2, 3, 4, 1
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Probation 2. Interview 3. Selection 4. Appointment 5. Advertisement 6. Application

সমাধান:
Advertisement → Application → Interview → Selection → Appointment → Probation
5 → 6 → 2 → 3 → 4 → 1
.
১ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৩ তাদের সমষ্টি কত?
  1. ১৩৫
  2. ১৬৮
  3. ১১২
  4. ১৩৩
সঠিক উত্তর:
১৩৫
উত্তর
সঠিক উত্তর:
১৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৩ তাদের সমষ্টি কত?

সমাধান:
১ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৩ সেগুলো হলো: ৩, ১৩, ২৩, ৪৩, ৫৩
∴ সমষ্টি = ৩ + ১৩ + ২৩ + ৪৩ + ৫৩ = ১৩৫
১০.
নিচের কোনটি ভিন্ন?
  1. Profit : loss
  2. Wise : foolish
  3. Seduce : attract
  4. Virtue : vice
সঠিক উত্তর:
Seduce : attract
উত্তর
সঠিক উত্তর:
Seduce : attract
ব্যাখ্যা
Profit - মুনাফা; লাভ
Loss - ক্ষতি; ক্ষয়
বিপরীত অর্থ বিশিষ্ট।

Wise - জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষণ
Foolish - বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা; বোকা
বিপরীত অর্থ বিশিষ্ট।

Seduce - আকর্ষণশক্তি, প্রলোভিত/প্রলুব্ধ করা
Attract - আকর্ষণ করা
একই অর্থ বিশিষ্ট।

Virtue - কার্যকারিতা; গুণ; শক্তি, সদ্‌গুণ
Vice - পাপ; দোষ; খুঁত; অধর্ম; অনাচার; ব্যভিচার; ব্যাধি; ব্যসন; কুঅভ্যাস
বিপরীত অর্থ বিশিষ্ট।
১১.
একটি চিড়িয়াখানায় উটপাখি ও হরিণ একত্রে আছে ৭০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ১৮০টি। উটপাখির সংখ্যা কতটি?
  1. ৪০টি
  2. ৫০টি
  3. ৪৫টি
  4. ৬০টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চিড়িয়াখানায় উটপাখি ও হরিণ একত্রে আছে ৭০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ১৮০টি। উটপাখির সংখ্যা কতটি?

সমাধান:
ধরি,
উটপাখির সংখ্যা ক টি
হরিণের সংখ্যা ৭০ - ক টি

প্রশ্নমতে,
২ক + ৪(৭০ - ক) = ১৮০
বা, ২ক + ২৮০ - ৪ক = ১৮০
বা, - ২ক = - ১০০
∴ ক = ৫০
১২.
একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?
  1. ১৭
  2. ২৩
  3. ২৫
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক + ৩) × ২ = ২০
বা, ২ক + ৬ = ২০
বা, ২ক = ১৪
∴ ক = ৭

∴ সঠিক উত্তর = (ক × ২) + ৩ 
= (৭ × ২) + ৩
= ১৪ + ৩ 
= ১৭
১৩.
বন : মরুভূমি : : লোকালয় :?
  1. জলাশয়
  2. নির্জন
  3. মরুদ্যান
  4. গ্রাম
সঠিক উত্তর:
নির্জন
উত্তর
সঠিক উত্তর:
নির্জন
ব্যাখ্যা
প্রশ্ন: বন : মরুভূমি : : লোকালয় :?

সমাধান:
বন ও মরুভূমি দুটি বিপরীত অর্থে সম্পর্কিত।
তেমনি লোকালয় ও নির্জন বিপরীত অর্থে সম্পর্কিত।
১৪.
৪০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ২৪ ফুট
  2. ১৮ ফুট
  3. ১২ ফুট
  4. ১৬ ফুট
সঠিক উত্তর:
১৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় অংশটি ক ফুট
∴ ছোট অংশটি ২ক/৩ ফুট 

প্রশ্নমতে,
ক + ২ক/৩ = ৪০
বা, (৩ক + ২ক)/৩ = ৪০
বা, ৫ক = ১২০
∴ ক = ২৪ 

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ২৪)/৩ = ১৬ ফুট
১৫.
Triangle : Hexagon : : ?
  1. Cone : Sphere
  2. Quadrilateral : Octagon
  3. Pentagon : Heptagon
  4. Angle : Rectangle
সঠিক উত্তর:
Quadrilateral : Octagon
উত্তর
সঠিক উত্তর:
Quadrilateral : Octagon
ব্যাখ্যা
প্রশ্ন: Triangle : Hexagon : : ?

সমাধান:
ত্রিভুজ এর বাহু ৩টি এর দ্বিগুণ বাহু হবে ৬টি যা ষড়ভুজ গঠন করে।
অনুরূপভাবে চতুর্ভুজের ৪টি বাহু এর দ্বিগুণ হবে ৮টি যা অক্টাগোন গঠন করে।
১৬.
একটি অফিসের একজন অফিস সহকারী অসুস্থ হওয়ায় সকল কর্মকর্তা তাকে সাহায্য করল। অফিসে যতজন কর্মকর্তা আছে প্রত্যেক তত ১০০ টাকা করে দেয়াতে ৬২৫০০ টাকা হল। কর্মকর্তার সংখ্যা কত?
  1. ২৫ জন
  2. ৩৫ জন
  3. ১৫ জন
  4. ৪৫ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের একজন অফিস সহকারী অসুস্থ হওয়ায় সকল কর্মকর্তা তাকে সাহায্য করল। অফিসে যতজন কর্মকর্তা আছে প্রত্যেক তত ১০০ টাকা করে দেয়াতে ৬২৫০০ টাকা হল। কর্মকর্তার সংখ্যা কত?

সমাধান:
ধরি,
অফিসের কর্মকর্তার সংখ্যা ক জন

প্রশ্নমতে,
(ক × ১০০) × ক = ৬২৫০০
বা, ১০০ক = ৬২৫০০
বা, ক = ৬২৫
∴ ক = ২৫ জন
১৭.
যা ছাড়া সেলাই করা অসম্ভব।
  1. মেশিন
  2. হাত
  3. সূচ
  4. অনুশীলন
সঠিক উত্তর:
সূচ
উত্তর
সঠিক উত্তর:
সূচ
ব্যাখ্যা
প্রশ্ন: যা ছাড়া সেলাই করা অসম্ভব।

সমাধান:
সূচ না থাকলে হাত বা মেশিন কিছু দিয়েই সেলাই করা সম্ভব নয়।
১৮.
বিমল চিনির মূল্য ২০% কমায় চিনির ব্যবহার ২০% বাড়ালো। এতে চিনি বাবদ বিমলের ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ১% বাড়লো
  2. ২% কমলো
  3. ৩% বাড়লো
  4. ৪% কমলো
সঠিক উত্তর:
৪% কমলো
উত্তর
সঠিক উত্তর:
৪% কমলো
ব্যাখ্যা
প্রশ্ন: বিমল চিনির মূল্য ২০% কমায় চিনির ব্যবহার ২০% বাড়ালো। এতে চিনি বাবদ বিমলের ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান:
ধরি,
চিনির পূর্বমূল্য বাবদ বিমলের খরচ ১০০ টাকা
২০% কমায় চিনির মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 

ব্যবহার ২০% বাড়ালে,
পূর্বমূল্যে ব্যবহৃত চিনির দাম হবে (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা 
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ১২০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ১২০)/১০০ টাকা 
= ৯৬ টাকা

∴ বিমলের খরচ কমে (১০০ - ৯৬) টাকা 
= ৪ টাকা
১৯.
It is impossible to run a vehicle without -
  1. wheels
  2. fuel
  3. electricity
  4. tyre
সঠিক উত্তর:
wheels
উত্তর
সঠিক উত্তর:
wheels
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to run a vehicle without -

সমাধান:
চাকা ছাড়া যানবাহন চলতে পারে না।
It is impossible to run a vehicle without wheels.
২০.
একটি ক্লাবের ৩০ জন সদস্যের মধ্যে ১৮ জন ক্রিকেট খেলে এবং ১৪ জন ফুটবল খেলে। ৭ জন উভয় খেলাই খেলে। কতজন সদস্য কোন খেলাই খেলে না?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাবের ৩০ জন সদস্যের মধ্যে ১৮ জন ক্রিকেট খেলে এবং ১৪ জন ফুটবল খেলে। ৭ জন উভয় খেলাই খেলে। কতজন সদস্য কোন খেলাই খেলে না?

সমাধান:
ধরি,
ক জন কোন খেলাই খেলে না।

প্রশ্নমতে,
(১৮ - ৭) + (১৪ - ৭) + ৭ + ক = ৩০
বা, ১১ + ৭ + ৭ + ক = ৩০
বা, ক + ২৫ = ৩০
বা, ক = ৩০ - ২৫
∴ ক = ৫
২১.
চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?
  1. চাঁ ক ত্রি স্কে খা পে
  2. চাঁ স্কে ত্রি ক খা পে
  3. চাঁ খা ত্রি ক স্কে পে
  4. চাঁ ত্রি ক স্কে খা পে
সঠিক উত্তর:
চাঁ ত্রি ক স্কে খা পে
উত্তর
সঠিক উত্তর:
চাঁ ত্রি ক স্কে খা পে
ব্যাখ্যা
প্রশ্ন: চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?

সমাধান:
চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
চাঁ, ত্রি, ক, স্কে, খা, পে
২২.
৭৮৩টি আম তিন বোনের মধ্যে ১৫ : ৯ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। প্রথম বোন কতটি আম পেল?
  1. ১৩৫টি
  2. ২৪৩টি
  3. ৪০৫টি
  4. ২৭০টি
সঠিক উত্তর:
৪০৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪০৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮৩টি আম তিন বোনের মধ্যে ১৫ : ৯ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। প্রথম বোন কতটি আম পেল?

সমাধান:
প্রদত্ত অনুপাত = ১৫ : ৯ : ৫ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯

∴ ১ম বোন আম পায় = (১৫/২৯) × ৭৮৩ টি 
= ৪০৫টি
২৩.
শতকরা কত হার মুনাফায় ১০০০০ টাকার ৯ মাসের মুনাফা ৪৫০ টাকা?
  1. ৬%
  2. ৫%
  3. ৭.৫%
  4. ৫.৭৫%
সঠিক উত্তর:
৬%
উত্তর
সঠিক উত্তর:
৬%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা কত হার মুনাফায় ১০০০০ টাকার ৯ মাসের মুনাফা ৪৫০ টাকা?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ১০০০০ টাকা 
সময়, n = ৯/১২ বছর = ৩/৪ বছর
মুনাফা, I = ৪৫০ টাকা 
হার = r

∴ r = I/(Pn)
= ৪৫০/{১০০০০ × (৩/৪)}
= (৪৫০ × ৪)/(১০০০০ × ৩)
= (৪৫০ × ৪ × ১০০)/(১০০০০ × ৩) %
= ৬%
২৪.
বিবৃতি: কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা।
সিদ্ধান্ত:
(I) সব জবা ফুলই লাল।
(II) সব গাঁদা ফুলই লাল।
(III) কিছু লাল ফুল গাঁদা।
(IV) সব লাল ফুল হল গাঁদা বা জবা।
  1. শুধুমাত্র (I) সঠিক
  2. শুধুমাত্র (II) সঠিক
  3. শুধুমাত্র (III) সঠিক
  4. শুধুমাত্র (IV) সঠিক
সঠিক উত্তর:
শুধুমাত্র (III) সঠিক
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র (III) সঠিক
ব্যাখ্যা
প্রশ্ন: 
বিবৃতি: কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা।
সিদ্ধান্ত:
(I) সব জবা ফুলই লাল।
(II) সব গাঁদা ফুলই লাল।
(III) কিছু লাল ফুল গাঁদা।
(IV) সব লাল ফুল হল গাঁদা বা জবা।

সমাধান:

- কিছু লাল ফুল হলো জবা। অর্থাৎ, লাল ছাড়াও জবা ফুল থাকতে পারে।
- কিছু গাঁদা ফুল হল লাল। অর্থাৎ, সব গাঁদা লাল নয়।
- কিছু লাল ফুল গাঁদা। কথাটি সত্য।
- কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা। তাই সব লাল ফুল হল গাঁদা বা জবা কথাটি ভুল। কথাটি সত্য হত যদি বলা হত 'কিছু গাঁদা ফুল হল লাল, বাকি লাল ফুল হলো জবা।'
২৫.
যদি ৫, ৬, ৭ এবং ক এর গাণিতিক গড় ৮ হয়, তাহলে ক এর মান কত?
  1. ১২
  2. ১৬
  3. ১৪
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫, ৬, ৭ এবং ক এর গাণিতিক গড় ৮ হয়, তাহলে ক এর মান কত?

সমাধান:
(৫ + ৬ + ৭ + ক)/৪ = ৮
বা, ১৮ + ক = ৩২
বা, ক = ৩২ - ১৮
∴ ক = ১৪
২৬.
হিমেল বলল,"জনির মা আমার মায়ের একমাত্র কন্যা।" হিমেল জনির কী হয়?
  1. নানা
  2. মামা
  3. বাবা
  4. ভাই
সঠিক উত্তর:
মামা
উত্তর
সঠিক উত্তর:
মামা
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেল বলল,"জনির মা আমার মায়ের একমাত্র কন্যা।" হিমেল জনির কী হয়?

সমাধান:
জনির মা হিমেলের মায়ের একমাত্র কন্যা।
অর্থাৎ জনির মা হিমেলের বোন।
হিমেল জনির মামা।
২৭.
A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?

সমাধান:
A, B এর চেয়ে লম্বা
A > B

C, D এর চেয়ে লম্বা
C > D

B, C এর চেয়ে খাটো না
∴ B ≥ C

∴ A > B ≥ C > D
∴ সবচেয়ে লম্বা A.
২৮.
হিমেল ও তোফায়েল একত্রে একটি কাজ ৪ দিনে করতে পারে। হিমেল একাকী ৬ দিনে করতে পারে। তোফায়েল একাকী কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১০ দিনে
  2. ১১ দিনে
  3. ১৩ দিনে
  4. ১২ দিনে
সঠিক উত্তর:
১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেল ও তোফায়েল একত্রে একটি কাজ ৪ দিনে করতে পারে। হিমেল একাকী ৬ দিনে করতে পারে। তোফায়েল একাকী কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
হিমেল ৬ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ কাজ
∴ হিমেল ৪ দিনে করে (১ × ৪)/৬ অংশ = ২/৩ অংশ কাজ 

তোফায়েল ৪ দিনে করে (১ - ২/৩) = ১/৩ অংশ কাজ

তোফায়েল ১/৩ অংশ করে ৪ দিনে
তোফায়েল ১ বা সম্পূর্ণ অংশ করে (৪ × ৩) = ১২ দিনে
২৯.
সেজান জুয়েল থেকে বয়সে বড়।
জুয়েল রাকিবের আগে জন্মগ্রহণ করে।
রাকিব সেজান ও জুয়েল থেকে বড়।
যদি প্রথম ও দ্বিতীয় বিবৃতি সত্য হয়, তাহলে তৃতীয় বিবৃতিটি-
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান জুয়েল থেকে বয়সে বড়।
জুয়েল রাকিবের আগে জন্মগ্রহণ করে।
রাকিব সেজান ও জুয়েল থেকে বড়।
যদি প্রথম ও দ্বিতীয় বিবৃতি সত্য হয়, তাহলে তৃতীয় বিবৃতিটি-

সমাধান:
সেজান জুয়েল থেকে বয়সে বড়।
সেজান > জুয়েল

জুয়েল রাকিবের আগে জন্মগ্রহণ করে।
জুয়েল > রাকিব

∴ সেজান > জুয়েল > রাকিব

∴ প্রথম ও দ্বিতীয় বিবৃতি সত্য হলে তৃতীয় বিবৃতিটি মিথ্যা হবে।
৩০.
১২ জন লোক ১২ দিনে তৈরি করে ১২টি শীতলপাটি। একজন লোক ১টি শীতলপাটি তৈরি করবে কত দিনে?
  1. ১ দিনে
  2. ১৪৪ দিনে
  3. ১২ দিনে
  4. ২৪ দিনে
সঠিক উত্তর:
১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন লোক ১২ দিনে তৈরি করে ১২টি শীতলপাটি। একজন লোক ১টি শীতলপাটি তৈরি করবে কত দিনে?

সমাধান:
১২ জন ১২টি শীতলপাটি তৈরি করে ১২ দিনে
১২ জন ১টি শীতলপাটি তৈরি করে (১২/১২) দিনে
১ জন ১টি শীতলপাটি তৈরি করে (১২ × ১২)/১২ দিনে 
= ১২ দিনে
৩১.
নিচের কোনটি ভিন্ন?
  1. Tea
  2. Cinchona
  3. Rubber
  4. Chalk
সঠিক উত্তর:
Chalk
উত্তর
সঠিক উত্তর:
Chalk
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Tea - চা গাছ বা চা পাতা; চা পাতা থেকে প্রস্তুত পানীয়; চা।
Cinchona - যে গাছের ছাল থেকে কুইনিন প্রস্তুত হয়।
Rubber - রাবার নামক পদার্থ
Chalk- চুনাপাথর বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি লেখা ও আঁকার খড়ি

চক বাদে বাকি সব গাছ থেকে পাওয়া যায়।
৩২.
৮টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে?
  1. ২৫২০ উপায়ে
  2. ২০১৬০ উপায়ে
  3. ২৪ উপায়ে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৫২০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
২৫২০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে?

সমাধান:
৮টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে (৮ - ১)!/২ উপায়ে = ৭!/২ উপায়ে
= ৫০৪০/২ উপায়ে
= ২৫২০ উপায়ে