পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৫ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
"কুটুম্ব ˃ কুটুম" কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অভিশ্রতি
  2. সম্প্রকর্ষ
  3. বিষমীভবন
  4. ব্যঞ্জন বিকৃতি
সঠিক উত্তর:
সম্প্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রকর্ষ
ব্যাখ্যা
সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।

যেমন:
- আটমেসে ˃ আটাসে,
- কুটুম্ব ˃ কুটুম,
- জানালা ˃ জান্লা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
কোন বানানটি অশুদ্ধ?
  1. শৌখিন
  2. বেহেস্ত
  3. ষ্টিমার
  4. কিশমিশ
সঠিক উত্তর:
ষ্টিমার
উত্তর
সঠিক উত্তর:
ষ্টিমার
ব্যাখ্যা
ষ্টিমার -অশুদ্ধ বানান।
- এর শুদ্ধ বানান হচ্ছে - স্টিমার।

• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
- কিশমিশ, নাশতা, পোশাক, স্টিমার, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
.
অশুদ্ধ বানান -
  1. কাণ্ড
  2. পিণাক
  3. বর্ননা
  4. বাণিজ্য
সঠিক উত্তর:
বর্ননা
উত্তর
সঠিক উত্তর:
বর্ননা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - বর্ননা
- এর শুদ্ধ বানান - বর্ণনা।

‘ণ’ ব্যবহারের নিয়ম:

- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
যেমন:
- ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।

• ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন:
- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
"মারি > মাইর" কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. স্বরসঙ্গতি
  3. ধ্বনি-বিপর্যয়
  4. ব্যঞ্জনচ্যুতি
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- মারি > মাইর

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
৯% হারে ছয় মাসে ১০,০০০/- টাকার সরল সুদ কত হবে?
  1. ৪৫০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯% হারে ছয় মাসে ১০,০০০/- টাকার সরল সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৯ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৯/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৬ মাসের সুদ (৯ × ১০০০০ × ৬)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা
.
৯ ও ১৬ এর মধ্য সমানুপাতী কত?
  1. ২০
  2. ১৮
  3. ১৫
  4. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ ও ১৬ এর মধ্য সমানুপাতী কত?

সমাধান:
মনে করি,
৯ এবং ১৬- এর মধ্য সমানুপাতী x

প্রশ্নমতে,
৯ : x : : x : ১৬
⇒ ৯/x = x /১৬
⇒ x2 = ৯ × ১৬
⇒ x2 = ১৪৪
⇒ x = √১৪৪
∴ x = ১২
.
বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১২ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = ১০% = ১/১০ টাকা
সময়, n = ২ বছর
আসল, P = ১০০0 টাকা

আমরা জানি,
I = Prn
= ১০০০ × ১/১০ × ২
= ২০০

আবার,
C = P(1 + r)n
= ১০০০(১ + ১/১০)
= ১০০০ × (১১/১০)
= ১০০০ × (১২১/১০০)
= ১২১০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (১২১০ - ১০০০) = ২১০ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (২১০ - ২০০) = ১০ টাকা
.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২ : ৩। সংখ্যা দুটি কী কী?
  1. ১২ ও ১৮
  2. ৮ ও ১৪
  3. ৯ ও ১৩
  4. ১০ ও ১৬
সঠিক উত্তর:
১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২ : ৩। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
মনেকরি
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব
সংখ্যা দুইটি ৫ × ২ = ১০ ও ৮ × ২ = ১৬
.
স্বত্ব বিলোপ নীতির প্রবর্তক- 
  1. লর্ড ক্যানিং
  2. লর্ড ওয়েলেসলি
  3. লর্ড ডালহৌসি
  4. ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তর:
লর্ড ডালহৌসি
উত্তর
সঠিক উত্তর:
লর্ড ডালহৌসি
ব্যাখ্যা
স্বত্ববিলোপ নীতি:
- প্রাচীন হিন্দু রীতির উচ্ছেদ ঘটিয়ে বৃটিশ শক্তির উপর নির্ভরশীল দেশীয় রাজ্যগুলো কুক্ষিগত করার জন্য যে নতুন নীতি উদ্ভাবিত হয়েছিল তাই স্বত্ব বিলোপ নীতি নামে পরিচিত।
- এ নীতির অর্থ হলো এই যে, ইংরেজ আশ্রিত ও অনুগৃহীত কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তাঁর রাজ্য বৃটিশ সাম্রাজ্যভুক্ত হবে;
- কোনো পালিত পুত্রের অধিকার স্বীকার করা হবে না।
- স্বত্ব বিলোপনীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি।

এছাড়াও,
- রেললাইন প্রচলন করেন।
- বিধবা বিবাহ আইন প্রণয়ন।

অন্যদিকে,
- লর্ড ক্যানিং: কাগজী মুদ্রার প্রচলন।
- লর্ড ওয়েলেসলি: অধীনতা মূলক  মিত্রা নীতির প্রবর্তন।
- ওয়ারেন হেস্টিংস:  দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন।
- পাঁচশালা ভূমির বন্দোবস্ত।

উৎস: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাংলাদেশ থেকে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম সিনেমা কোনটি?
  1. আগুনের পরশমণি
  2. মাটির ময়না
  3.  লালন
  4. রেহানা মরিয়ম নূর
সঠিক উত্তর:
মাটির ময়না
উত্তর
সঠিক উত্তর:
মাটির ময়না
ব্যাখ্যা
• কান চলচ্চিত্র উৎসব:
- চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় প্রদর্শনীর নাম কান চলচ্চিত্র উৎসব।
- ১৯৪৬ সালে ক্ষুদ্র পরিসরে বসে প্রথম আসর।
- আসরের সেরা পুরস্কার 'পাম দি'অর' বা 'স্বর্ণপাম' প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে।
- ভূমধ্যসাগরের উপকূলে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসে চলচ্চিত্রজগতের সবচেয়ে সম্মানজনক এ আসর।
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য বসে এ আসর।
- ১৯৪৬ সালে শুরুর পর থেকে প্রতিবছর সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়।
- এটি বিশেষভাবে পরিচিত পাম দি'অর পুরস্কারের জন্য, যা দেওয়া হয় মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রকে।
- বাংলাদেশে থেকে ২০০২ সালে প্যারালাল বিভাগ 'ডিরেক্টরস ফোর্টনাইট'-এ মনোনয়ন পেয়ে সমালোচক পুরস্কারও জিতেছিল তারেক মাসুদের 'মাটির ময়না'।
- কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল বিভাগ 'আঁ সার্তেইন রিগার্দ'-এ প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূর' (২০২১ সাল)।

এছাড়াও,
-  ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতেছে মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা 'আনোরা'। 
- কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে পায়েল কাপাডিয়ার  ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’।

উৎস: প্রথম আলো (১৪ মে ২০২৪)।
১১.
নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহন করেন?
  1. ২০ বছর
  2. ২১ বছর
  3. ২৩ বছর
  4. ২৪ বছর
সঠিক উত্তর:
২৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৩ বছর
ব্যাখ্যা
নবাব সিরাজউদ্দৌলা:
সিরাজউদ্দৌলা ২৩ বছর বয়সে সিংহাসনে বসেন।
- পলাশী যুদ্ধের কারণ ১৭৫৬ খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা ২৩ বছর বয়সে সিংহাসনে বসেন।
- এসময় তাকে নানামুখি ষড়যন্ত্র ও সমস্যার মোকাবেলা করতে হয়। এর মধ্যে একটি পরিবারিক ষড়যন্ত্র।
- যা নবাব কৌশলে দমন করতে সক্ষম হন।
- কিন্তু পরিবারের বাইরেও ষড়যন্ত্রের আরেক জাল বিস্তৃত হতে থাকে।
- এর সঙ্গে জড়িত হয় দেশি-বিদেশি বণিক শ্রেণি,
- নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণি,
- নবাবের সেনাপতি মীর জাফরসহ আরো অনেকে।
- এই ষড়যন্ত্রকারীরা পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে।

এছাড়াও,
- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাবের সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- এই যুদ্ধে নবাবের পক্ষে ছিলেন দেশপ্রেমিক মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- এ যদ্ধ পলাশীর  যুদ্ধ নামে খ্যাত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি), বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।[Link]
১২.
"Swimming every day keeps you healthy." Here 'swimming' is-
  1. Gerund
  2. Present Participle
  3. Infinitive
  4. Modal verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• "Swimming every day keeps you healthy."
• Gerund
, 'swimming' - sentence এর Subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং noun এর কাজ করেছে।
Verb+ ing এভাবে gerund গঠিত হয়।
কাজ: Gerund সব সময় বাক্যে Noun এবং একই সাথে verb এর কাজ করে।

ব্যবহার: Gerund বাক্যের subject, verb এর complement, preposition এর পরে (complement হিসাবে) এবং compound noun গঠনে ব্যবহৃত হয়।
এছাড়া কিছু কিছু verb এর পরে gerund-এর ব্যবহার বাধ্যতামূলক ।

Examples:
(a) subject হিসাবে: Swimming is a good exercise.
(b) verb এর complement হিসাবে : Her hobby is dancing.
(c) preposition এর পরে: She is fond of dancing.
(d) compound noun-এর মধ্যে: a walking stick.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৩.
"The cat jumped quickly over the fence."
Here, quickly is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• "The cat jumped quickly over the fence."
- Here, quickly is an Adverb

Adverb

- Adverb হলো এমন শব্দ যা verb, adjective বা অন্য adverb-কে modify করে।
- verb কে কীভাবে, কখন, কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে Adverb পাওয়া যায়।

- এখানে, verb - jumped কে কীভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় "quickly" (দ্রুত)।
- অর্থাৎ, বিড়ালটি কীভাবে লাফিয়েছে, এটা বুঝিয়েছে, তাই এটি adverb.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
What is the synonym for the word "desiccate"?
  1. Stimulate
  2. Devitalize
  3. Invigorate
  4. Energize
সঠিক উত্তর:
Devitalize
উত্তর
সঠিক উত্তর:
Devitalize
ব্যাখ্যা
• Desiccate (verb transitive)
Bangla Meaning: সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষত শক্ত খাবারের সব আর্দ্রতা শুকিয়ে ফেলা; শুষ্ক করা: desiccated fruit.
English Meaning: Remove the moisture from (something); cause to become completely dry.

Synonyms: Dried (চিটা), Dried up (শুকিয়ে), Dehydrated (পানিশূন্য/আদ্রতামুক্ত করা), Devitalize (শক্তিহীন করা), Petrify (প্রস্তরীভূত বা কঠিন করা)।
Antonyms: Moist (ঈর্ষৎ আর্দ্র; ভেজ-ভেজা), Energize (শক্তি সঞ্চার করা), Enliven (প্রাণবন্ত করা), Invigorate (উদ্দীপন করা), Wet (ভেজা), stimulate (উত্তেজিত করা, উৎসাহ দেওয়া)।

Example Sentence:
1. You have trays of dried chilies, desiccated coconut, crumbling curry leaves and chewy mango bar.
2. The winds sometimes desiccate vegetation and create dangerous wildfire conditions.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ lecture.
১৫.
"He was dead set in his decision to quit smoking."
The phrase "dead set" implies which of the following?
  1. Flexible
  2. Extremely determined
  3. Confused
  4. Literally deceased
সঠিক উত্তর:
Extremely determined
উত্তর
সঠিক উত্তর:
Extremely determined
ব্যাখ্যা
• Dead set:
English Meaning: firmly determined or Extremely determined.
Bangla Meaning: দৃঢ় সংকল্প।

• "He was dead set in his decision to quit smoking."

• "ধূমপান ছাড়ার সিদ্ধান্তে তিনি অনড় ছিলেন।"

Example Sentence: The mayor was dead set against the plan.
Bangla Meaning: মেয়র সাহেব এই পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন৷

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ lecture.
১৬.
Which of the following best captures the meaning of 'fight shy of' in the following sentence:
"The company fights shy of investing in risky startups."
  1. Carelessly ignore
  2. Enthusiastically support
  3. Actively avoid
  4. Aggressively pursue
সঠিক উত্তর:
Actively avoid
উত্তর
সঠিক উত্তর:
Actively avoid
ব্যাখ্যা
• Fight shy of
English Meaning: to try to avoid something, Actively avoid.
Bangla Meaning: কোনোকিছু এড়িয়ে চলা।

• "The company fights shy of investing in risky startups."

• "কোম্পানিটি ঝুঁকিপূর্ণ স্টার্টআপে বিনিয়োগ করা এড়িয়ে চলে।"

Example Sentence: Why do you fight shy of me?
Bangla Meaning: তুমি আমাকে এড়িয়ে চলছো কেন?

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ lecture.