পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৫ ডিসেম্বর, ২০২২সময়50 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ পদের নাম: ওয়ারহাউজ সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.১২.২০২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৫ ডিসেম্বর, ২০২২ · ৭৩ প্রশ্ন

.
September on Jessor Road- কবিতাটির রচিয়তা কে?
  1. ক) Juliam Spilsberg
  2. খ) Julian Ginsberg
  3. গ) Allen Spilsberg
  4. ঘ) Allen Ginsberg
সঠিক উত্তর:
ঘ) Allen Ginsberg
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Allen Ginsberg
ব্যাখ্যা
• সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
- এটি রচিত হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশর মুক্তিযুদ্ধ ও শরণার্থীদের নিয়ে। 

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 
.
জতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন?
  1. ক) ২৪তম
  2. খ) ২৯তম
  3. গ) ৩২তম
  4. ঘ) ৩৬তম
সঠিক উত্তর:
খ) ২৯তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৯তম
ব্যাখ্যা
• ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো বাংলায় বক্তব্য রাখেন। এর মাত্র সাতদিন আগে, ১৭ সেপ্টেম্বর, বিশ্ববাসীর অকুন্ঠ সমর্থন পেয়ে ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

সূত্র: mujib100.gov.bd
.
‘পাথার‘ এর সমার্থক শব্দ-
  1. ক) তটিনী
  2. খ) অর্ণব
  3. গ) শৈল
  4. ঘ) বন্দর
সঠিক উত্তর:
খ) অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্ণব
ব্যাখ্যা
পাথার (বিশেষ্য) 
অর্থ : সাগর; সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি (তুমি শান্তি তুমি হে অমৃত পাথার-রবীন্দ্রনাথ ঠাকুর)।
 
পাথার এর সমার্থক শব্দ : জলধি, বরুণ, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
 
উৎসঃ বাংলা একাডেমি অভিধান; ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
আকুঞ্চন- শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) কুঞ্চন
  2. খ) প্রসারণ
  3. গ) বিকুঞ্চন
  4. ঘ) প্রসার
সঠিক উত্তর:
খ) প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রসারণ
ব্যাখ্যা
• 'আকুঞ্চন' শব্দের অর্থ সংকোচন।
• এর বিপরীতার্থক শব্দ প্রসারণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
‘অবিমৃষ্যকারী‘ কাকে বলে-
  1. ক) যে সর্বদা কুৎসা রটনা করে
  2. খ) যে আগে পিছে না ভেবে কাজ করে
  3. গ) যে সর্বদা বিষাদগ্রস্থ থাকে
  4. ঘ) যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে
সঠিক উত্তর:
খ) যে আগে পিছে না ভেবে কাজ করে
উত্তর
সঠিক উত্তর:
খ) যে আগে পিছে না ভেবে কাজ করে
ব্যাখ্যা
 অবিমৃষ্যকারী (বিশেষণ) 
অর্থ : 
- ভেবে চিন্তে কাজ করে না এমন
- হঠকারী; অবিমৃষ্যকারী; আচরণে অদূরদর্শী বা অবিবেচক
 
উৎস : বাংলা একাডেমি অভিধান। 
.
What is an antonym for the word 'revere'?
  1. ক) dream
  2. খ) despise
  3. গ) respect
  4. ঘ) regret
সঠিক উত্তর:
খ) despise
উত্তর
সঠিক উত্তর:
খ) despise
ব্যাখ্যা
Revere (verb transitive) গভীরভাবে শ্রদ্ধা করা; পবিত্র হিসেবে শ্রদ্ধা করা

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Dream - অলীক কল্পনা; কাল্পনিক বিষয়, স্বপ্ন।

খ) Despise - অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।

গ) Respect - সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।

ঘ) Regret - অনুতাপ; পরিতাপ; আক্ষেপ; খেদ; মনস্তাপ; অনুশোক; দুঃখ।

সুতরাং, বোঝা যাচ্ছে যে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Despise শব্দটি Revere এর বিপরীত অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর - Despise.

Source: Accessible Dictionary.
.
What is a synonym for the word 'rummage'?
  1. ক) fumble
  2. খ) damage
  3. গ) nudge
  4. ঘ) look after
সঠিক উত্তর:
ক) fumble
উত্তর
সঠিক উত্তর:
ক) fumble
ব্যাখ্যা
Rummage (verb transitive)
Bengali Meaning:  কিছু খুঁজতে গিয়ে জিনিসপত্র ওলটপালট বা তছনছ করা,  তন্ন তন্ন করে খোঁজা/অনুসন্ধান করা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) Fumble - (কিছু খুঁজতে) হাতড়ানো; হাতড়ে বেড়ানো।

খ) Damage - ক্ষতি; হানি; লোকসান।

গ) Nudge - একান্তে কারো মনোযোগ আকর্ষণ উদ্দেশ্যে কনুই দিয়ে আলতোভাবে স্পর্শ করা বা ঠেলা দেওয়া; কনুয়ের মৃদু ঠেলা দেওয়া

ঘ) Look after - যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা

সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কাছাকাছি অর্থ হিসেবে fumble [(কিছু খুঁজতে) হাতড়ানো; হাতড়ে বেড়ানো।]
 শব্দটি rummage এর synonym হবে।
তাই সঠিক উত্তর হবে - fumble.

Source: Accessible Dictionary.
.
What is the noun form of the word 'defer'?
  1. ক) deference
  2. খ) deferment
  3. গ) difference
  4. ঘ) deferrant
অনির্ধারিত
ব্যাখ্যা
Defer - verb transitive - স্থগিত; মুলতবি রাখা; বিলম্বিত করা, তি স্বীকার করা; বশ্যতা স্বীকার করা; মেনে নেওয়া।
এর Noun form হচ্ছে -
Deferment - বিলম্বন; স্থগিতকরণ এবং 
Deference - অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা। 

সুতরাং দেখা যাচ্ছে, Defer এর দুইটি noun form রয়েছে এবং প্রশ্নে দুইটি অপশনই থাকার কারণে উত্তর তুলে নেয়া হল।

Source: Accessible Dictionary.
.
‘বাবা আমাদের দেখাশুনা করেছিলেন‘- কোন কালের উদাহরণ?
  1. ক) নিত্যবৃত্ত উদাহরণ
  2. খ) ঘটমান অতীত
  3. গ) পুরাঘটিত অতীত
  4. ঘ) সাধারণ অতীত
সঠিক উত্তর:
গ) পুরাঘটিত অতীত
উত্তর
সঠিক উত্তর:
গ) পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
সাধারণ অতীত - করলো
নিত্যবৃত্ত অতীত - করতো
ঘটমান অতীত - করছিল
পুরাঘটিত অতীত - করেছিল।
 
বাবা আমাদের দেখাশুনা করেছিলেন -  এখানে করেছিলেন দ্বারা পুরাঘটিত অতীত কালকে নির্দেশ করছে। 
 
পুরাঘটিত অতীত : অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে এবং তার ফল বর্তমান নেই, এমন ক্ষেত্রে পুরাঘটিত অতীতকাল ব্যবহৃত হয়। 
যেমন: দুই বছর আগে একবার তাকে সভায় দেখেছিলাম । বহুদিন আগে তার অসুখ করেছিলো।

বিশিষ্ট ব্যবহার : অতীকালের কোনো ক্রিয়ার আগে আরও একটি ক্রিয়া ঘটে গিয়েছিল - এমনভাব বোঝাতে পূর্ববর্তী ক্রিয়ার পুরাঘটিত অতীতকাল ব্যবহৃত হয়।
যেমন- সভায় আমি পৌঁছবার আগেই, তিনি এসেছিলেন। এখানে আসবার আগেই সে চিঠি দিয়েছিল।
 
উৎস : বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০.
কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?
  1. ক) কুহেলিকা
  2. খ) বিষের-বাঁশী
  3. গ) রুদ্র-মঙ্গল
  4. ঘ) রিক্তের বেদন
সঠিক উত্তর:
গ) রুদ্র-মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গ) রুদ্র-মঙ্গল
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস)
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা

গল্পগ্রন্থ:
- ব্যথার দান
- রিক্তের বেদন
- শিউলিমালা

নাটক:
- ঝিলিমিলি
- আলেয়া
 
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ :
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ২ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ২৮
  2. খ) ৩৬
  3. গ) ১০
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ঘ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ২ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ২
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = ৪
সংখ্যাটি হলো : ১০ × ৪ + ২ =৪২

সংখ্যাটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে : ১০ ×২ + ৪ = ২৪
 পার্থক্য = ৪২ - ২৪ = ১৮ 
১২.
একজন ছাত্র ১২০ টাকায় কতগুলো কলম ক্রয় করল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ৫ টাকা কম পরত। সে কতগুলো কলম ক্রয় করল?
  1. ক) ৬টি
  2. খ) ৫টি
  3. গ) ৭টি
  4. ঘ) ১৫টি
অনির্ধারিত
ব্যাখ্যা
একজন ছাত্র ১২০ টাকায় কতগুলো কলম ক্রয় করল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ৫ টাকা কম পরত। সে কতগুলো কলম ক্রয় করল?
প্রশ্নটি ভুল ছিলো, তাই বাতিল করা হয়েছে

প্রশ্নটি হবে: 
একজন ছাত্র ২৪০ টাকায় কতগুলো কলম ক্রয় করল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পরত। সে কতগুলো কলম ক্রয় করল?

ধরি,
কলম ক্রয় করেছিল ক টি
প্রতিটি কলমের মূল্য ২৪০/ক
১টি কলম বেশী পেলে কলমের সংখ্যা হত (ক+১)
তখন, প্রতিটি কলমের মূল্য ২৪০/(ক+১)
প্রশ্নমতে,
(২৪০/ক) - ২৪০/(ক+১) = ১
২৪০(ক + ১)- ২৪০ক/ক(ক + ১) = ১
(২৪০ক + ২৪০ - ২৪০ক)/(ক + ক)  = ১
২৪০/(ক + ক)  = ১
+ ক = ২৪০
+ ক - ২৪০ = ০
+ ১৬ক - ১৫ক - ২৪০ = ০
ক (ক + ১৬) - ১৫(ক + ১৬) = ০
(ক + ১৬)(ক - ১৫) = ০
ক = ১৫ বা, -১৬

∴ কলম কিনেছিলো ১৫টি।
১৩.
One swallow does not make a summer -অর্থ?
  1. ক) এক হাতে তালি বাজে না
  2. খ) এক মাঘে শীত যায় না
  3. গ) ভাগের মা গঙ্গা পায় না
  4. ঘ) বিপদ কখনও একা আসে না
সঠিক উত্তর:
খ) এক মাঘে শীত যায় না
উত্তর
সঠিক উত্তর:
খ) এক মাঘে শীত যায় না
ব্যাখ্যা
One swallow does not make a summer হচ্ছে একটি proverb যার অর্থ - এক মাঘে শীত যায় না। 

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 

ভাগের মা গঙ্গা পায় না - An ass that is a common property.
বিপদ কখনও একা আসে না - Misfortune never comes alone.
এক হাতে তালি বাজে না - It takes two to make a quarrel.

Source: Live MCQ Lecture.
১৪.
বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
  1. ক) সৌন্দর্য্য-সুন্দর
  2. খ) সংবাদ-সাংবাদিকতা
  3. গ) আকুলতা-আকুতি
  4. ঘ) পরমাণু-পারমাণবিক
অনির্ধারিত
ব্যাখ্যা
ক) সৌন্দর্য্য (বিশেষ্য) > সুন্দর (বিশেষণ)।  
খ) সংবাদ এবং সাংবাদিকতা দুইটিই বিশেষ্য পদ।
গ) আকুলতা এবং আকুতি দুইটিই বিশেষ্য পদ।
ঘ) পরমাণু (বিশেষ্য) > পারমাণবিক (বিশেষণ)

অপশনে খ) ও গ) দুইটি অপশনই সঠিক হওয়ার কারণে উত্তর তুলে দেয়া হয়েছে।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
নিচের কোন বিপরীত শব্দজোড়া অশুদ্ধ?
  1. ক) অন্তরঙ্গ-বহিরঙ্গ
  2. খ) উত্তম-মধ্যম
  3. গ) আবশ্যিক-ঐচ্ছিক
  4. ঘ) শুষ্ক-সিক্ত
সঠিক উত্তর:
খ) উত্তম-মধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তম-মধ্যম
ব্যাখ্যা
- অশুদ্ধ বিপরীত শব্দজোড়া হলো উত্তম - মধ্যম।
- এর শুদ্ধরূপঃ উত্তম - অধম।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়“। -এই চরণ দুইটি কোন কবির রচনা?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- 'যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়' - এই উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন । 
- আলোচ্য উক্তি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'যেতে নাহি দিব' কবিতার অংশ বিশেষ। 
 
রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো :
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস : সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর, সমকাল পত্রিকা রিপোর্ট।
১৭.
কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
  1. ক) অগ্নিবীণা
  2. খ) বুলবুল
  3. গ) জিঞ্জীর
  4. ঘ) চিত্তনামা
সঠিক উত্তর:
ঘ) চিত্তনামা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিত্তনামা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের দুটি জীবনভিত্তিক কাব্য :
চিত্তনামা - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
মরুভাস্কর - হযরত মুহম্মদ (সঃ) 

চিত্তনামা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে (১৩৩২ বঙ্গাব্দে)
- ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং এ মৃত্যুবরণ করেন। এ মৃত্যুতে শোকাহত হয়ে কবি সমকালিন পত্রিকায় কবিতা লিখেন। 
- এসকল কবিতা নিয়ে চিত্তনামা কাব্যগ্রন্থ বের করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
I bumped ____ an old friend yesterday.
  1. ক) into
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা
Bump into - meet someone by chance অর্থাৎ কারো সাথে হঠাৎ / আকস্মিক ভাবে দেখা হওয়া বুঝাতে bump into ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর হবে - into. 
Complete sentence: I bumped into an old friend yesterday.
১৯.
He asked me where I_____ last week.
  1. ক) was
  2. খ) had been
  3. গ) have been
  4. ঘ) would be
সঠিক উত্তর:
খ) had been
উত্তর
সঠিক উত্তর:
খ) had been
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত বাক্যটি Indirect speech এ আছে।
এর Direct speech টি হচ্ছে - He asked me,'Where were you last week?'

এই ধরণের বাক্যকে indirect করার নিয়ম - 
Subject + ask + object + interrogative pronoun/ interrogative adverb + reported speech এর subject + verb + বাকি অংশ।

আর Indirect speech এর প্রথম clause টি past indefinite এ থাকলে এরপরে অংশটুকু past perfect tense হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - had been.
২০.
Three-fourths of the earth's surface___ by water.
  1. ক) covered
  2. খ) are covered
  3. গ) has covered
  4. ঘ) is covered
সঠিক উত্তর:
ঘ) is covered
উত্তর
সঠিক উত্তর:
ঘ) is covered
ব্যাখ্যা
Rule: Fractions (3/4) + uncountable noun + Singular verb.
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -is covered.
কারন, Three-fourths (fractions) + Uncountable noun (the earth's surface) রয়েছে তাই এর পরের verb টি singular হবে। 

তবে মনে রাখতে হবে, countable noun এর ক্ষেত্রে ভগ্নাংশের লব ১ এর বেশি হলে verb plural হবে।
যেমন: Three-fourths of the books have been sold.
২১.
You had better _____ the evil company.
  1. ক) leave
  2. খ) left
  3. গ) leaving with
  4. ঘ) live
সঠিক উত্তর:
ক) leave
উত্তর
সঠিক উত্তর:
ক) leave
ব্যাখ্যা
Had better হচ্ছে একটি modal auxiliary verb.
আর কোনো বাক্যে had better থাকলে এরপঢ় verb এর base form বসে। 
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - leave.
Complete sentence: You had better leave the evil company.
২২.
He likes to read books, watch movies and____
  1. ক) playing cricket
  2. খ) cricket
  3. গ) play cricket
  4. ঘ) cricket playing
সঠিক উত্তর:
গ) play cricket
উত্তর
সঠিক উত্তর:
গ) play cricket
ব্যাখ্যা
এখানে parallelism এর নিয়ম অনুসরণ করতে হবে।
অর্থাৎ, সবগুলোর ক্ষেত্রে infinitive ব্যবহৃত হবে।
এখানে প্রথম অংশে to read আছে এবং এর পরের অংশে watch রয়েছে যা মূলত to watch ছিল। এখানে to উহ্য করে দেয়া হয়েছে। এটাকে বলা হয় bare infinitive.
এই ধারাবাহিকতায় পরের অংশে play cricket বসবে।
২৩.
It is high time we ____ proper steps against climate change.
  1. ক) should take
  2. খ) took
  3. গ) must take
  4. ঘ) take
সঠিক উত্তর:
খ) took
উত্তর
সঠিক উত্তর:
খ) took
ব্যাখ্যা
বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এরপরের verb টি past form হয়। 
ItIt is high time we ____ proper steps against climate change.  শূন্যস্থানে সঠিক উত্তর হবে - took.
কারন it is high time এর পরে subject – we এসেছে এবং তার পরে verb  হিসেবে এসেছে। 
তাই ঐ verb এর past form - took হবে।
সম্পূর্ণ বাক্য - It is high time we took proper steps against climate change.

মনে রাখতে হবে,
It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর  bare infinitive form হবে। 
যেমনঃ It is high time to change our attitude.
২৪.
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১২৯ তম
  2. খ) ১৩১ তম
  3. গ) ১৩৩ তম
  4. ঘ) ১৪২ তম
সঠিক উত্তর:
ক) ১২৯ তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৯ তম
ব্যাখ্যা
• ২০২২ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম
- ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১২৯তম অবস্থানে।

• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায়: 
- শ্রীলঙ্কার অবস্থান ৭৩তম।
- ভারতের অবস্থান ১৩২তম।
- পাকিস্তানের অবস্থান ১৬১তম।

সূত্র: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। 
২৫.
‘Cozy Bear' কী?
  1. ক) চুক্তি
  2. খ) হ্যাকার গ্রুপ
  3. গ) বিনোদন কেন্দ্র
  4. ঘ) তথ্য বিনিময় কেন্দ্র
সঠিক উত্তর:
খ) হ্যাকার গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
খ) হ্যাকার গ্রুপ
ব্যাখ্যা
- Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ
- মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ওপর সাইবার হামলার সঙ্গে এই গ্রুপের যোগসূত্র রয়েছে।
 
উৎস : বিবিসি 
২৬.
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিদ্যমান ছিল?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) আফ্রিকা
  3. গ) মধ্যপ্রাচ্য
  4. ঘ) পূর্ব আফ্রিকা
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
• ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল।
- এটি দক্ষিণ আমেরিকায় দেখা সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল।
- তৎকালীন বিশ্বের বৃহত্তম সভ্যতা হিসেবে পরিচিত পেয়েছিলো ইনকারা।

সূত্র: ব্রিটানিকা 
২৭.
মুক্তিযুদ্ধে মুজিব নগর কোন সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ০২ নং
  2. খ) ০৮ নং
  3. গ) ১০ নং
  4. ঘ) ১১ নং
সঠিক উত্তর:
খ) ০৮ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ০৮ নং
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধে মুজিব নগর ০৮ নং সেক্টরের অধীনে ছিল।
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত। 

উৎস : বাংলাপিডিয়া
২৮.
We have to learn to adapt ourselves ___our circumstances.
  1. ক) to
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) by
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
Adapt to - মানিয়ে নেয়া/ খাপ খাইয়ে নেয়া।
অর্থাৎ যেকোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেয়া বা মানিয়ে নেয়া বোঝাতে adapt to ব্যবহৃত হয়। 
সুতরাং সঠিক উত্তর - to.
Complete sentence: We have to learn to adapt ourselves to our circumstances.
২৯.
The United States is ____ that there are five time zones.
  1. ক) too big
  2. খ) very big
  3. গ) much big
  4. ঘ) so big
সঠিক উত্তর:
ঘ) so big
উত্তর
সঠিক উত্তর:
ঘ) so big
ব্যাখ্যা
Positive meaning এ cause-effect (কারণ-ফলাফল) বোঝাতে so কিংবা such ব্যবহৃত হয়।
- এমন খেত্ত্রে সাধারণত adjective এর পূর্বে so এবং noun এর পুর্বে such ব্যবহৃত হয়।
- too ব্যবহৃত হয় না-বোধক অর্থ প্রকাশে। 
- very দ্বারা cause-effect (কারণ-ফলাফল) প্রকাশ করা হয় না। 

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - so big. 
Complete sentence: The United States is so big that there are five time zones.
৩০.
What is the antonym of 'ANTIQUE ?
  1. ক) ancient
  2. খ) beautiful
  3. গ) colourful
  4. ঘ) modern
সঠিক উত্তর:
ঘ) modern
উত্তর
সঠিক উত্তর:
ঘ) modern
ব্যাখ্যা
Antique (adjective) -  প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) ancient - সুদূর অতীতের অন্তর্গত প্রাচীন

খ) beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন

গ) colorful - রঙিন; উজ্জ্বল; আনন্দময়।

ঘ) modern - রঙিন; উজ্জ্বল; আনন্দময়।

সুতরাং, বোঝা যাচ্ছে যে - প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে modern শব্দটি Antique এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর - modern.

Source: Accessible Dictionary.
৩১.
What is the antonym of 'furious?
  1. ক) blissful
  2. খ) barrier
  3. গ) enraged
  4. ঘ) wild
সঠিক উত্তর:
ক) blissful
উত্তর
সঠিক উত্তর:
ক) blissful
ব্যাখ্যা
Furious (adjective) উচণ্ড; উন্মত্ত; ক্রোধোন্মত্ত; ক্ষিপ্ত; উৎকট; অসংযত।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) blissful - পরম সুখময়।

খ) barrier -  যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে; প্রতিবন্ধক

গ) enraged - পিছানো; পিছিয়ে যাওয়া/ দেওয়া; পিছে হটা/হটানো

ঘ) wild - বন্য; বুনো।

সুতরাং বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে blissful  শব্দটি Furious এর বিপরীত অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর - blissful.

Source: Accessible Dictionary.
৩২.
Sanjana ___ in this apartment since January last year.
  1. ক) was living
  2. খ) has been lived
  3. গ) has been living
  4. ঘ) lived
সঠিক উত্তর:
গ) has been living
উত্তর
সঠিক উত্তর:
গ) has been living
ব্যাখ্যা
- পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বোঝাতে present perfect continuous tense হয়। 
-  Point of time বোঝাতে since ব্যবহৃত হয় এবং verb টি  present perfect continuous tense হয় অর্থাৎ have/ has been + ing হয়।
সুতরাং সঠিক উত্তর হবে - has been living.
Complete sentence: Sanjana has been living in this apartment since January last year.
৩৩.
There were _____ people in the hall, so we were not completely alone.
  1. ক) very little
  2. খ) little
  3. গ) fewer
  4. ঘ) a few
সঠিক উত্তর:
ঘ) a few
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a few
ব্যাখ্যা
A few, few,l ittle ইত্যাদি বাক্যে determiner হিসাবে বসে। 
Few - নেই বললেই চলে
A few -সামান্য পরিমাণে/ কয়েকটি

A few + Countable Noun হয়।
যেহেতু people countable noun তাই এর পূর্বে a few বসবে।
Complete Sentence: There were a few people in the hall, so we were not completely alone.
৩৪.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
  1. ক) ১ : ৪
  2. খ) ৯ : ৮
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৩ : ৭
সঠিক উত্তর:
খ) ৯ : ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ : ৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২ক + ক) একক
= ৬ক একক

বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪
= ৩ক/২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৩ক/২) = ৯ক/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৯ক/৪) : (২ক)
= (৯/৪) : ২
= (৯/৪) × ৪ : ২ × ৪
= ৯ : ৮

৩৫.
০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের ‍বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ক) ৩১৪৭
  2. খ) ২২৮৭
  3. গ) ২১৮৭
  4. ঘ) ২৯৮৭
সঠিক উত্তর:
গ) ২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের ‍বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান: 
০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের ‍বৃহত্তম সংখ্যা =৩২১০
০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের ‍ক্ষুদ্রতম সংখ্যা =১০২৩
বিয়োগফল = (৩২১০ - ১০২৩) = ২১৮৭
৩৬.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১০.৭৫ সে.মি.
  2. খ) ১২ সে.মি.
  3. গ) ১৩.৪৫ সে.মি.
  4. ঘ) ১১.৬৫ সে.মি.
সঠিক উত্তর:
ক) ১০.৭৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০.৭৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4 ) a2 বর্গ সে.মি.
(√3/4) a2 = 50
বা, a2 = (50 × 4) /√3
বা, a2 = 200/1.732
বা, a2 = 115.47
বা, a = 10.7458 সে.মি.
∴ a = 10.75 সে.মি.
৩৭.
জ্বালানি তেলের মূল্য ১৫% বৃদ্ধি হওয়ায় বাসের টিকিটের মূল্য ২০% বৃদ্ধি পেল। তাহলে নতুন ও পুরাতন বাস ভাড়ার অনুপাত কত?
  1. ক) ৮ : ৫
  2. খ) ৮ : ৩
  3. গ) ৬ : ৫
  4. ঘ) ৪ : ৩
সঠিক উত্তর:
গ) ৬ : ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: জ্বালানি তেলের মূল্য ১৫% বৃদ্ধি হওয়ায় বাসের টিকিটের মূল্য ২০% বৃদ্ধি পেল। তাহলে নতুন ও পুরাতন বাস ভাড়ার অনুপাত কত?

সমাধান: 
ধরি,
পুরাতন বাস ভাড়া = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে 
 নতুন বাস ভাড়া = ১২০ টাকা

নতুন বাস ভাড়া : পুরাতন বাস ভাড়া= ১২০ : ১০০
= ৬ : ৫
৩৮.
m এর মান হলে, 9x2 - 3mx + 16 রাশিটি একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 24
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা

প্রশ্ন: m এর মান হলে, 9x2 - 3mx + 16 রাশিটি একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
সমাধান:
9x2 - 3mx + 16
= (3x)2 - 2.3x.4 + 42 - 3mx + 2.3x.4
= (3x - 4)2 + 24x - 3mx

রাশিটি পূর্ণবর্গ হলে,
24x - 3mx = 0
বা, 3mx = 24x
∴ m = 8

৩৯.
২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন পুরুষ ছিল?
  1. ক) ১০০
  2. খ) ৭৫
  3. গ) ৯৫
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
খ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন পুরুষ ছিল?

সমাধান: 
বনভোজনে পুরুষ ছিল = ক জন 
বনভোজনে মহিলা ছিল = (ক -  ২০) জন 
বনভোজনে প্রাপ্তবয়স্ক ছিল = ক + ক - ২০ = ২ক - ২০ জন 
বনভোজনে শিশু ছিল = (২ক -  ২০ - ২০) জন 
= ২ক - ৪০ জন 

প্রশ্নমতে,
২ক + ২০ - ২ক - ৪০ = ২৪০
৪ক - ৬০ = ২৪০
৪ক = ২৪০ + ৬০
৪ক = ৩০০
ক = ৩০০/৪
ক = ৭৫

৪০.
x - y = 4, এবং xy = - 9 হলে (x + y)2 এর মান কত?
  1. ক) - 20
  2. খ) 52
  3. গ) 25
  4. ঘ) 32
সঠিক উত্তর:
ক) - 20
উত্তর
সঠিক উত্তর:
ক) - 20
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 4, এবং xy = - 9 হলে (x + y)2 এর মান কত?

সমাধান: 
x - y = 4
xy = - 9

(x + y)2 = (x - y)2 + 4xy
              = 42 + 4( - 9)
              = 16 - 36
               = - 20
৪১.
A= {x : x, 24 এর সকল গুনণীয়ক সমূহ} এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 24} হলে, A - B = ?
  1. ক) {3, 6, 12, 24}
  2. খ) {1, 2, 4, 8}
  3. গ) {9, 15, 18, 21}
  4. ঘ) {4, 5, 6}
সঠিক উত্তর:
খ) {1, 2, 4, 8}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1, 2, 4, 8}
ব্যাখ্যা

প্রশ্ন: A= {x : x, 24 এর সকল গুনণীয়ক সমূহ} এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 24} হলে, A - B = ?

সমাধান: 
24 এর সকল গুনণীয়ক সমূহ = 1, 2, 3, 4, 6, 8, 12, 24
24 পর্যন্ত 3 এর গুণিতক গুলো হলো = 3, 6, 9, 12, 15, 18, 21, 24

A = {1, 2, 3, 4, 6, 8, 12, 24}
B = {3, 6, 9, 12, 15, 18, 21, 24}
A - B = {1, 2, 3, 4, 6, 8, 12, 24} - {3, 6, 9, 12, 15, 18, 21, 24}
          = {1, 2, 4, 8}

৪২.
কোন সংখ্যার (x)- এর বর্গের সাথে 1 যোগ করলে যদি তা সংখ্যাটির 3 গুণ হয় তাহলে, x3 + 1/x3 = ?
  1. ক) 36
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার (x)- এর বর্গের সাথে 1 যোগ করলে যদি তা সংখ্যাটির 3 গুণ হয় তাহলে, x3 + 1/x3 = ?

সমাধান:
x2 + 1 = 3x
(x2 + 1)/x = 3x/x
x2/x + 1/x = 3
x + 1/x = 3

 x3 + 1/x3 =(x)3 + (1/x)3
                  = (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
                  = 33 - 3 .3
                  = 27 - 9 
                  = 18
৪৩.
x, y, z, t- চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) xyzt
  2. খ) xyzt - 1
  3. গ) xyzt + 1
  4. ঘ) xy + zt
সঠিক উত্তর:
গ) xyzt + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) xyzt + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x, y, z, t- চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান: 
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
x, y, z, t চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
x, y, z, t এর গুণফল = xyzt 

xyzt  গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = xyzt + 1
xyzt + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৪৪.
৪৫ মি. লম্বা একটি খুঁটি ভেঙ্গে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩০ মি.
  2. খ) ৭.৭ মি.
  3. গ) ১৫ মি.
  4. ঘ) ২৪.১২ মি.
সঠিক উত্তর:
ক) ৩০ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ মি. লম্বা একটি খুঁটি ভেঙ্গে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত?

সমাধান: 

 
খুঁটির দৈর্ঘ্য = ৪৫ মিটার 
খুঁটিটি AC = x মিটার উচ্চতায় ভেঙে ছিল 
ΔABC এ 
sin30° = AC/BC
1/2 = x/(45 - x)
2x = 45 - x
2x + x = 45
3x = 45
x = 15
খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য = 45 -15 = 30মিটার 
৪৫.
কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪ সে.মি. ‍ও ৫ সে.মি. এবং এদের অর্ন্তভুক্ত কোণ ৩০° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ৫
  4. ঘ) ১০√৩
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪ সে.মি. ‍ও ৫ সে.মি. এবং এদের অর্ন্তভুক্ত কোণ ৩০° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান:
মনেকরি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 4 সে.মি. ও b = 5 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 30°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)ab sinθ
                               = (1/2) × 4 × 5 × sin30°
                               = (1/2) × 4 × 5 × (1/2)
                               = 5 বর্গ সে.মি.
৪৬.
তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে ২ সে.মি., ৩ সে.মি. এবং ৪ সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য-
  1. ক) ২৪.০৩ সে.মি.
  2. খ) ৮.০১ সে.মি.
  3. গ) ৪.৬৩ সে.মি
  4. ঘ) ২৯ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৮.০১ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮.০১ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে ২ সে.মি., ৩ সে.মি. এবং ৪ সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য-

সমাধান: 
নতুন ঘনকটির আয়তন = (২ + ৩ + ৪) ঘন সে.মি.
= ৮ + ২৭ + ৬৪
= ৯৯ ঘন সে.মি.

শর্তমতে,
a = ৯৯
a = ৪.৬৩

নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য = ৪.৬৩√৩ 
= ৮.০১ সে.মি.
৪৭.
‘Keeper'- শব্দের অর্থ কী?
  1. ক) গ্রাহক
  2. খ) চালক
  3. গ) রক্ষক
  4. ঘ) বাহক
সঠিক উত্তর:
গ) রক্ষক
উত্তর
সঠিক উত্তর:
গ) রক্ষক
ব্যাখ্যা
Keeper (noun)
Bangla Meaning:
(১) প্রহরী; পালক; রক্ষক; তত্ত্বাবধায়ক।
(২) বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যক্তি: goal keeper, গোলরক্ষক; shop keeper, দোকানদার।

Source: Accessible Dictionary.
৪৮.
Do you know any solution ____ the problem?
  1. ক) of
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Solution এর পর preposition হিসেবে সাধারণত to বসে। তবে খুব কম ক্ষেত্রে for ও ব্যবহৃত হয়।
অপশনে to এবং for দুইটিই থাকলে সঠিক উত্তর হিসেবে to অধিক গ্রহণযোগ্য হবে।
আর অপশনে to না থাকলে for উত্তর হবে।

solution to/for: UN leaders are working hard to find a peaceful solution to the conflict.
come up with/devise a solution: The committee has failed to come up with any solutions for the crisis.

offer/provide a solution (=be a possible solution): Solar energy offers a low-cost solution to our fuel problems.
be the solution: Putting children in prison is not the solution.

Source: Macmillan dictionary.
৪৯.
3x + 3x - 1 = 12 হলে x = ?
  1. ক) 1
  2. খ) -2
  3. গ) -1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 3x - 1 = 12 হলে x = ?

সমাধান: 
3x + 3x - 1 = 12
3x + 3x .3- 1 = 12
3x + 3x .(1/3) = 12
3x(1 + 1/3) = 12
3x (3 + 1)/3 = 12
3x 4/3 = 12
3x = 12 × 3/4
3x = 9
3x = 32
x = 2

৫০.
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩২৫ এবং ৫৫০ কে ভাগ করলে প্রতিক্ষেত্র ২৫ অবশিষ্ট থাকে, তার সেট-
  1. ক) {৫, ১৫, ২৫}
  2. খ) {২৫, ৭৫}
  3. গ) {১, ৩, ৫, ১৫, ২৪, ৭৫}
  4. ঘ) {৩০০, ৫২৫}
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩২৫ এবং ৫৫০ কে ভাগ করলে প্রতিক্ষেত্র ২৫ অবশিষ্ট থাকে, তার সেট-

সমাধান: 
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩২৫ এবং ৫৫০ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৫অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি ২৫ অপেক্ষা বড় এবং সংখ্যাটি-
(৩২৫ - ২৫) = ৩০০ ও (৫৫০ - ২৫) = ৫২৫ এর সাধারণ গুণনীয়ক।
ধরি,
২৫ অপেক্ষা বড় ৩০০ এর গুণনীয়কের সেট = A 
২৫ অপেক্ষা বড় ৫২৫ এর গুণনীয়কের সেট = B
A = {৩০, ৫০, ৬০, ৭৫, ১০০, ১৫০, ৩০০}
B = {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
নির্ণেয় সেট = A ∩ B
=  {৩০, ৫০, ৬০, ৭৫, ১০০, ১৫০, ৩০০} ∩ {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
= {৭৫}

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে। 
৫১.
1 + 3 + 6..........+ 21 + 24 = কত?
  1. ক) 218
  2. খ) 23
  3. গ) 108
  4. ঘ) 109
সঠিক উত্তর:
ঘ) 109
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 109
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 +  6 + ..........+ 21 + 24 = কত?
সমাধান: 
এখানে
1 + (3 +  6 + ..........+ 21 + 24) =

3 +  6 + ..........+ 21 + 24 এর ক্ষেত্রে,
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 3,
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3 
মনেকরি,
ধারাটির n তম পদ = 24

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n-1) d
a + (n - 1) d = 24
বা, 3 + ( n - 1 )3 = 24
বা, 3 ( n - 1 ) = 24- 3
বা,3n - 3 = 21
বা,3n = 24 
    n = 8

n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (8/2){2 × 3 + (8 - 1)3}
= 4(6 + 21)
= 4 ×  27
=108

1 + 3 +  6 + ..........+ 21 + 24 =  1 + 108 = 109
৫২.
ABC সমকোণী ত্রিভুজের B কোণটি সমকোণ। tanA= √2 হলে, √2 sinA cosA = ?
  1. ক) 3/2
  2. খ) 3/4
  3. গ) 2/3
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: ABC সমকোণী ত্রিভুজের B কোণটি সমকোণ। tanA = √2 হলে, √2 sinA cosA = ?

সমাধান: 
tanA = √2

sinA = লম্ব/অতিভুজ = √2/√3
 cosA = ভূমি /অতিভুজ = 1/√3
√2 sinA cosA = √2 × (√2/√3) × (1/√3) = 2/3
৫৩.
অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
খ) 60°
উত্তর
সঠিক উত্তর:
খ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে?

সমাধান: 
 
মনেকরি,
খুঁটির দৈর্ঘ্য AB = √3x
ছায়ার দৈর্ঘ্য BC = x 

ΔABC এ 
tan∠ACB = AB/BC
tan∠ACB = √3x/x
tan∠ACB = √3
tan∠ACB = tan60°
∠ACB = 60°
৫৪.
If you had performed well, you____ the job.
  1. ক) will get
  2. খ) would have got
  3. গ) would get
  4. ঘ) must get
সঠিক উত্তর:
খ) would have got
উত্তর
সঠিক উত্তর:
খ) would have got
ব্যাখ্যা
Third Conditional এর নিয়মানুযায়ী - 
If + subject + past perfect tense দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence টি তে  subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verb টির past participle form হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - would have got.
Complete sentence: If you had performed well, you would have got the job.
৫৫.
Scarcely had he completed his study____ his mother called him.
  1. ক) then
  2. খ) when
  3. গ) before
  4. ঘ) as soon as
সঠিক উত্তর:
খ) when
উত্তর
সঠিক উত্তর:
খ) when
ব্যাখ্যা
Negative word + Auxiliary verb + subject + main verb + ext.
আবার Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।

মনে রাখা জরুরি, no sooner had.... than, scarcely had......when, hardly had....when এভাবে আসে।
৫৬.
___ his physical handicaps, Stephen Hawkins became a successful scientist.
  1. ক) Althought
  2. খ) But
  3. গ) Despite of
  4. ঘ) In spite of
সঠিক উত্তর:
ঘ) In spite of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) In spite of
ব্যাখ্যা
কোন কিছু স্বত্তেও অর্থে in spite of/ despite ব্যহৃত হয়। 
- কিন্তু despite এর পর কখনো of বসে না।
তাই শূন্য স্থানে in spite of বসবে।
Complete sentence: In spite of his physical handicaps, Stephen Hawkins became a successful scientist.
Bangla Meaning:  শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, স্টিফেন হকিন্স একজন সফল বিজ্ঞানী হয়ে ওঠেন।
৫৭.
My sister is very keen ____ going abroad, for higher studies.
  1. ক) at
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) on
উত্তর
সঠিক উত্তর:
খ) on
ব্যাখ্যা
Keen on something - কোনো বিষয়ে অনুরক্ত। 
সুতরাং সঠিক উত্তর হবে - on.
Complete Sentence: My sister is very keen on going abroad, for higher studies.
৫৮.
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ‘?
  1. ক) বাবর
  2. খ) হুমায়ূন
  3. গ) জাহাঙ্গীর
  4. ঘ) আকবর
সঠিক উত্তর:
খ) হুমায়ূন
উত্তর
সঠিক উত্তর:
খ) হুমায়ূন
ব্যাখ্যা
• হুমায়ুন (১৫৩০-১৫৫৬) মুগল সম্রাট  বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

সূত্র: বাংলাপিডিয়া 
৫৯.
সুন্দরবনে বাঘ গনণায় ব্যবহৃত হয় না?
  1. ক) পাগমার্ক
  2. খ) ফুটমার্ক
  3. গ) কোয়ার্ড বেট
  4. ঘ) ক্যামেরা মেপিং
অনির্ধারিত
ব্যাখ্যা
সুন্দরবনে বাঘ গনণায় ফুটমার্ক বা কোয়ার্ড বেট কোনটি ব্যবহৃত হয় না। 
অপশনে দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নের উত্তর তুলে দেয়া হয়েছে। 
 
- ২০০৪-০৫ সালে পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ শুমারি করা হয়েছিল।
- ২০২২ সালে সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।
 
- ২০১৮ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবনে বাঘ রয়েছে ১১৪টি। 
- ২০১৫ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা পাওয়া গিয়েছিল ১০৬টি।
 
উৎস : বিবিসি ওয়েবসাইট, প্রথম আলো 
৬০.
বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত?
  1. ক) লাসা
  2. খ) উলানবাটোর
  3. গ) পিয়াং ইয়াং
  4. ঘ) কাবুল
সঠিক উত্তর:
ক) লাসা
উত্তর
সঠিক উত্তর:
ক) লাসা
ব্যাখ্যা
- নিষিদ্ধ দেশ : তিব্বত
- নিষিদ্ধ শহর : লাসা (তিব্বতের রাজধানী)

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৬১.
‘Green Peace' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আমস্টারডাম
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) রোম
সঠিক উত্তর:
ক) আমস্টারডাম
উত্তর
সঠিক উত্তর:
ক) আমস্টারডাম
ব্যাখ্যা
গ্রিনপিস (Greenpeace) ইন্টারন্যাশনাল
• গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা (Amchitka) দ্বীপে আমেরিকার ভূগর্ভস্থ পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের বিরুদ্ধে প্রচারণা ও লং-মার্চ পরিচালনার মাধ্যমে এর যাত্রা শুরু।
• বর্তমানে এটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রচারনা সহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রচারনা ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ কর যাচ্ছে।
• প্রতিষ্ঠাকাল:- ১৫, সেপ্টেম্বর, ১৯৭১ সাল। 
• প্রতিষ্ঠার স্থান:- ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
• সদরদপ্তর:- আমস্টারডাম, নেদারল্যান্ড।  

তথ্যসূত্র:- Greenpeace ওয়েবসাইট। 
৬২.
একজন ওয়্যার হাউজ ম্যানেজারের দায়িত্ব নয় কোনটি?
  1. ক) পণ্যের গুণ ও মান নিশ্চিত রাখা
  2. খ) পণ্যের ক্রয়/বিক্রয়ে অংশ গ্রহণ করা
  3. গ) ইনভেন্টোরি নিয়ন্ত্রণ করা
  4. ঘ) জায়গা ব্যবস্থাপনা করা
সঠিক উত্তর:
খ) পণ্যের ক্রয়/বিক্রয়ে অংশ গ্রহণ করা
উত্তর
সঠিক উত্তর:
খ) পণ্যের ক্রয়/বিক্রয়ে অংশ গ্রহণ করা
ব্যাখ্যা
একজন ওয়্যার হাউজ ম্যানেজারের দায়িত্বের অন্তর্ভুক্ত : 
- পণ্যের গুণ ও মান নিশ্চিত রাখা। 
- ইনভেন্টোরি নিয়ন্ত্রণ করা। 
-  জায়গা ব্যবস্থাপনা করা। 
 
কিন্তু পণ্যের ক্রয়/বিক্রয়ে অংশ গ্রহণ করা - ওয়্যার হাউজ ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে না। 
৬৩.
ওয়্যারহাউজে কর্মরত ব্যাক্তির কি দক্ষতা থাকা বাঞ্ছনীয়?
  1. ক) গাড়ী চালানোর লাইসেন্স থাকা
  2. খ) শেয়ার বাজারের তথ্য জানা
  3. গ) ওয়্যার হাউজ পরিচালনার নিয়ম-নীতি সঠিকভাবে জানা
  4. ঘ) ফরাসি ভাষায় লেখার দক্ষতা
সঠিক উত্তর:
গ) ওয়্যার হাউজ পরিচালনার নিয়ম-নীতি সঠিকভাবে জানা
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়্যার হাউজ পরিচালনার নিয়ম-নীতি সঠিকভাবে জানা
ব্যাখ্যা
ওয়্যারহাউজে কর্মরত ব্যাক্তির নিম্নলিখিত দক্ষতা থাকা বাঞ্ছনীয় :
  - ওয়্যার হাউজ পরিচালনার নিয়ম-নীতি সঠিকভাবে জানা
  - টিম ওয়ার্ক 
  - হ্যান্ড আই কো অর্ডিনেশন 
৬৪.
গত ২২ সেপ্টেম্বর, ২০২২ নাসা‘র একটি স্পেসক্রাফ্ট একটি গ্রহাণুকে ধাক্কা দেওয়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। স্পেসক্রাফ্টির নাম কী?
  1. ক) DART
  2. খ) PART
  3. গ) CRASH
  4. ঘ) GOAL
সঠিক উত্তর:
ক) DART
উত্তর
সঠিক উত্তর:
ক) DART
ব্যাখ্যা
• আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডার্ট নামে একটি মহাকাশযান আকাশে একটি গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে।
গ্রহাণুর সাথে মহাকাশযানের এই সংঘর্ষটি পরিকল্পিতভাবে করানো হয়। এর উদ্দেশ্য হচ্ছে মহাকাশে থাকা একটি গ্রহাণু বা বিশালাকৃতির পাথরখণ্ডকে ধাক্কা দিয়ে নিরাপদে কক্ষপথ থেকে সরানো যায় কিনা তা পরীক্ষা করা। এসব গ্রহাণু কখনো পৃথিবীর জন্য হুমকিস্বরূপ হতে পারে।
• ডার্ট মহাকাশযানটি ডাইমরফোস নামে ১৬০ মিটার চওড়া পাথরখণ্ডকে ধাক্কা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর ক্যামেরা থেকে প্রতি সেকেন্ডে একটি করে ছবি পাঠায়।

সূত্র: BBC Bangla
৬৫.
রবীন্দ্রনাথের গ্রন্থ কোনটি?
  1. ক) ছায়ানট
  2. খ) কালান্তর
  3. গ) গৃহদাহ
  4. ঘ) পল্লীসমাজ
সঠিক উত্তর:
খ) কালান্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) কালান্তর
ব্যাখ্যা
কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন। 
এই গ্রন্থের আলোচ্য বিষয়বস্তু ব্রিটিশ শাসনাধীন ভারতের রাজনৈতিক সমস্যাসমূহ।
 
অপরদিকে, 
- শরৎচন্দ্রের জনপ্রিয় উপন্যাস পল্লীসমাজ।
- ছায়ানট কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- গৃহদাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। 
৬৬.
তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
  1. ক) সুমিত্রা দেবী
  2. খ) তারামন বিবি
  3. গ) ইলা মিত্র
  4. ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
সঠিক উত্তর:
গ) ইলা মিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ইলা মিত্র
ব্যাখ্যা
- তেভাগা আন্দোলন কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংগঠিত বর্গাচাষিদের আন্দোলন।
- ১৯৪০-৫০ সময়ে এই আন্দোলন সংঘটিত হয়।
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
- তেভাগা আন্দোলন যখন স্তিমিত হওয়ার পথে তখন নাচোলের রাণী ইলা মিত্র এই আন্দোলন পুনরুজ্জীবিত করেন।
- এই আন্দোলনের আরেকজন নেতা হলেন হাজী দানেশ।
- তেভাগা আন্দোলনের দাবী ছিলো বর্গাচাষীরা তাদের উৎপন্ন ফসলের এক ভাগ দিবে মালিকপক্ষকে এবং দুই ভাগ পাবে তারা।
- রংপুর, দিনাজপুর, যশোর, চব্বিশ পরগণা প্রভৃতি জেলায় তেভাগা আন্দোলন সংঘটিত হয়।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৬৭.
Ground Zero- কোন ঘটনার সাথে যুক্ত?
  1. ক) ১/১১
  2. খ) ব্লাক সেপ্টেম্বর
  3. গ) সুনামী
  4. ঘ) ৯/১১
সঠিক উত্তর:
ঘ) ৯/১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯/১১
ব্যাখ্যা
• ১১ সেপ্টেম্বর ২০০১ সালে আল-কায়েদা টুইন টাওয়ারে বিমান হামলা করে যা ইংরেজিতে '৯/১১' নামে পরিচিত।
-  ধ্বংস হয়ে যাওয়ার পর সেই টুইন টাওয়ার জায়গাটার নাম এখন 'গ্রাউন্ড জিরো'।

সূত্র: dw.com
৬৮.
শেখ মুজিব সহ আগতলা ষড়যন্ত্র মামলার আসামী মোট কতজন ছিল?
  1. ক) ৩৩ জন
  2. খ) ৩৫ জন
  3. গ) ৩৬ জন
  4. ঘ) ৩৮ জন
সঠিক উত্তর:
খ) ৩৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫ জন
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে। ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামি ছিলো ৩৫ জন।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়। এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৬৯.
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়‘ চরণটি কার রচনা?
  1. ক) মধুসূদন দত্ত
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
 ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়
দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মিনী উপাখ্যান' নামক দেশাত্মবোধক কাব্যের অন্তর্ভূক্ত।

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (১৮২৭-১৮৮৭): 
- কবি, সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায়।
- ছাত্রাবস্থায় ঈশ্বরগুপ্তের  সংবাদ প্রভাকর-এ তাঁর কবিতা প্রকাশিত হয়।

- রঙ্গলালের প্রথম ও প্রধান সাহিত্যকীর্তি পদ্মিনী উপাখ্যান ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
- এটি ইংরেজি কাব্যাদর্শের অনুসরণে টডের Annals and Antiquities of Rajasthan-এর কাহিনী অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য।
- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়/ দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।

তাঁর রচিত অন্যান্য কাব্য হচ্ছে:
- কর্মদেবী (১৮৬২),
- শূরসুন্দরী (১৮৬৮) ও
- কাঞ্চী কাবেরী (১৮৭৯)।

- তিনি কালিদাসের ঋতুসংহার ও কুমারসম্ভব-এর পদ্যানুবাদ (১৮৭২) করেন।
- তাঁর নীতিকুসুমাঞ্জলি (১৮৭২) সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অপর পদ্যানুবাদ।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭০.
‘হায় এ আমার কী হলো‘ বাক্যটিতে পর্যায়ক্রমে ‍বিরামচিহ্ন বসবে-
  1. ক) বিস্ময়সূচক, প্রশ্নবোধক
  2. খ) কমা, বিস্ময়সূচক
  3. গ) বিস্ময়সূচক, দাঁড়ি
  4. ঘ) বিস্ময়সূচক, বিস্ময়সূচক
সঠিক উত্তর:
গ) বিস্ময়সূচক, দাঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিস্ময়সূচক, দাঁড়ি
ব্যাখ্যা
বিস্ময়চিহ্ন (!)
সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময়চিহ্ন ব্যবহৃত হয় ।
যেমন –
মানে কী! সে আর চাকরি করবে না!
তার গানের কণ্ঠ দারুণ!

একইভাবে, 
হায় ! এ আমার কী হল। 

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ , নবম দশম শ্রেণি, ২০২১ - সংস্করণ]
৭১.
‘দারোগা‘ শব্দটি যে ভাষা থেকে আগত-
  1. ক) আরবী
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
দারোগা (বিশেষ্য) 
অর্থ : 
থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।

দারোগা ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
 
উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

=================
উল্লেখ্য - মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ) অনুসারে - দারোগা তুর্কি ভাষার শব্দ।
কিন্তু এক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এর তথ্য অধিক গ্রহণযোগ্য। 

# মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের কয়েকটি বিদেশি শব্দের উৎস সম্পর্কিত ‘ভুল বা বিভ্রাট’ নিয়ে আলোচনা ও সমাধান সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংক দুটি দেখুন।
লিংক-১
লিংক-২
৭২.
‘আরেক ফাল্গুন‘ কার লেখা উপন্যাস?
  1. ক) শওকত ওসমান
  2. খ) জহির রায়হান
  3. গ) আলউদ্দিন আল আজাদ
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
ব্যাখ্যা
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস জহির রায়হান রচিত 'আরেক ফাল্গুন'।
বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' উপন্যাস রচনা করেন।

জহির রায়হানের প্রকৃত নাম - মোহাম্মদ জহিরুল্লাহ। 
 
তার রচিত উপন্যাসগুলো হলো:
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী
- আর কত দিন
- কয়েকটি মৃত্যু।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭৩.
কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
  1. ক) বিদ্রোহী
  2. খ) বিষের বাঁশী
  3. গ) আনন্দময়ীর আগমনে
  4. ঘ) চক্রবাক
সঠিক উত্তর:
গ) আনন্দময়ীর আগমনে
উত্তর
সঠিক উত্তর:
গ) আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনার জন্য কারাবরণ করেণ।
- ৭৯ লাইনের বৃটিশ বিরোধী এই কবিতাটিতে নজরুলের ক্ষুব্ধ মনের প্রকাশ পাওয়া যায় জ্বালাময়ী শব্দের অন্তরালে।
- 'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ই নভেম্বর গ্রেফতার হন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ৷