পরীক্ষা আর্কাইভ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

পরীক্ষাLive Written⎯ লিখিত প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন৩২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

Live Written⎯ লিখিত প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
সাইকেলের সাথে যেমন গিয়ারের সম্পর্ক, তেমনি ডিজেল ইঞ্জিনের সাথে কোনটির সম্পর্ক?
  1. ক) চাকা
  2. খ) বেল্ট
  3. গ) পিস্টন
  4. ঘ) টায়ার
সঠিক উত্তর:
গ) পিস্টন
উত্তর
সঠিক উত্তর:
গ) পিস্টন
ব্যাখ্যা
একটি ডিজেল ইঞ্জিন সিলিন্ডার, পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন, কানেকটিং রড,
ক্র্যাংকশ্যাফ্ট, ক্যামশ্যাফ্ট ফ্লাইহুইল, বিভিন্ন ধরনের ভাল্, টাইমিং গিয়ার, বিয়ারিং,
ইনজেক্টর, জ্বালানি পাম্প ইত্যাদি বিভিন্ন অংশ গঠিত। এগুলোর প্রতিটির আবার পৃথক
পৃথক কাজ ও গুরুত্ব রয়েছে। 


পিস্টনের ওঠা নামার ফলে জ্বালানি দহনেশক্তি উৎপন হয় এবং ক্র্যাংক শ্যাফটে স্থানান্তর হয়। পিস্টনের এক প্রান্ত আবদ্ধএবং অপর প্রান্ত কানেকটিং রড়ের সাথেযুক্ত থাকে যা মুক্তভাবে চলাচল করতেপারে। পিস্টন সাধারণত অ্যালুমিনিয়াম,ঢালাই লোহা ও ইস্পাত দিয়ে তৈরি করাহয়। পিস্টনের ওপরের অংশকে ক্রাউন এবং নিচের অংশকে স্কিরট বলে।


উৎস: কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি সঠিক বানান?
  1. ক) অক্ষৌহিনী
  2. খ) অক্ষৌহিণী
  3. গ) অক্ষৌহীনি
  4. ঘ) অক্ষৌহিণি
সঠিক উত্তর:
খ) অক্ষৌহিণী
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্ষৌহিণী
ব্যাখ্যা
অক্ষৌহিণী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = অক্ষ+ঊহিণী 
অর্থ: বিপুলসংখ্যক অশ্ব ও হস্তী ও রথসহ পৌরাণিক প্রণালিতে সমাবিষ্ট সৈণ্যবাহিনী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
পিঙ্গচক্ষু:কুমির :: পয়স্বিনী:?
  1. ক) গরু
  2. খ) হরিণ
  3. গ) সিংহ
  4. ঘ) পাখি
সঠিক উত্তর:
ক) গরু
উত্তর
সঠিক উত্তর:
ক) গরু
ব্যাখ্যা
'পিঙ্গচক্ষু' = 'কুমির' এর প্রতিশব্দ 
'পয়স্বিনী' = 'গরু' এর প্রতিশব্দ।

'কুমির' এর অন্যান্য প্রতিশব্দ =কুম্ভীর, মকর, শঙ্খমুখ, নক্র, মকর, ঘরিয়াল।
'গরু' এর অন্যান্য প্রতিশব্দ = ধেনু, গো, গাভী, পয়স্বিনী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
পা, বা, র, রা, ধ্বনি গুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দ গঠিত হয় তার অর্থ হলো-
  1. ক) নদী
  2. খ) পাহাড়
  3. গ) সমুদ্র 
  4. ঘ) পাখি
সঠিক উত্তর:
গ) সমুদ্র 
উত্তর
সঠিক উত্তর:
গ) সমুদ্র 
ব্যাখ্যা
পা, বা, র, রা, ধ্বনি গুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দ গঠিত হয় তা হলো-পারাবার
'পারাবার' শব্দের অর্থ: সমুদ্র 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
.
ভার্নিয়ার স্কেল সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়?
  1. ক) Measuring
  2. খ) Fightering
  3. গ) Cutting
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Measuring
উত্তর
সঠিক উত্তর:
ক) Measuring
ব্যাখ্যা
মাঝে মাঝেই কোনো একটা অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের এ রকম সূক্ষ্মভাবে মাপা প্রয়োজন হয়, তখন ভার্নিয়ার (Vernier) স্কেল ব্যবহার করে সেটা করা যায়।
.
'প্রতর্ক' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) তর্ক
  2. খ) পুরাতন
  3. গ) সিদ্ধান্ত
  4. ঘ) লিখিত
সঠিক উত্তর:
গ) সিদ্ধান্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) সিদ্ধান্ত
ব্যাখ্যা
'প্রতর্ক' শব্দের অর্থ :

১.সন্দেহ, ধারণা, অনুমান 
২. বিচার, সিদ্ধান্ত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
.
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল কোনটি?
  1. ক) বিপন্ন - আসন্ন
  2. খ) বিরক্ত - আরক্ত
  3. গ) বিরত - নিরত
  4. ঘ) বিজেতা - জেতা
সঠিক উত্তর:
গ) বিরত - নিরত
উত্তর
সঠিক উত্তর:
গ) বিরত - নিরত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল
বিরত - নিরত
বিপন্ন - নিরাপদ
বিরক্ত - অনুরক্ত 
বহাল - বরখাস্ত
বিজেতা - বিজিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
আয়না থেকে ৫ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে? 
  1. ক) ৫ ফুট
  2. খ) ২.৫ ফুট
  3. গ) ১০ ফুট
  4. ঘ) ১৫ ফুট
সঠিক উত্তর:
ক) ৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ ফুট
ব্যাখ্যা
সমতল দর্পণে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতদূরে থাকে, বস্তুর প্রতিবিম্ব দর্পণ থেকে ততদূরে গঠিত হয়।
অর্থ্যাৎ, আয়নাতে প্রতিবিম্বটি ৫ ফুট দূরত্বেই দেখা যাবে।
.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? 
  1. ক) ঘন
  2. খ) অভ্র
  3. গ) পণ্ড
  4. ঘ) জীমূত
সঠিক উত্তর:
গ) পণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) পণ্ড
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ - ঘন, অভ্র, জীমৃত 

'মাটি' শব্দের সমার্থক শব্দ - পণ্ড 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১০.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) গার্হস্থ্য 
  2. খ) দ্ব্যার্থ
  3. গ) স্বান্তনা
  4. ঘ) গণ্ডষ
সঠিক উত্তর:
ক) গার্হস্থ্য 
উত্তর
সঠিক উত্তর:
ক) গার্হস্থ্য 
ব্যাখ্যা
• গণ্ডূষ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √গণ্ড্‌+ঊষ
অর্থ:
- মুখে বা হাতের কোষে যে পরিমাণ ধরে।
- এক মুখ বা এক অঞ্জলি পরিমাণ জল।
- হাতের কোষ।
- অত্যন্ত অল্প পরিমাণ।

• দ্ব্যর্থ(বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = দ্বি+অর্থ 
অর্থ: দুই রকম অর্থ

• সান্ত্বনা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সান্ত্বন+আ  
অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরন, প্রবোধদান

• গার্হস্থ্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = গৃহস্থ+য
অর্থ: গৃহস্থের কর্তব্য বা ধর্ম ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
কাঠমিস্ত্রির জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
অপশনের ১) নংটি হলো কাঠমিস্ত্রির জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার। 
১২.
'মনোগত ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ হলো-
  1. ক) লিপ্সা 
  2. খ) অভাবিত
  3. গ) ঈপ্সা
  4. ঘ) ঈপ্সিত
সঠিক উত্তর:
ঘ) ঈপ্সিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঈপ্সিত
ব্যাখ্যা
'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত 
'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা 
'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী 
'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত 
'পাওয়ার ইচ্ছা'এর এক কথায় প্রকাশ - ঈপ্সা,

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১৩.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
১৪.
শুদ্ধরূপে লেখা বানান নয় কোনটি?
  1. ক) যশস্বী
  2. খ) ন্যুজ
  3. গ) বিদ্বজ্জন
  4. ঘ) অলঙ্ঘ্য
সঠিক উত্তর:
খ) ন্যুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যুজ
ব্যাখ্যা
'ন্যুজ' এর সঠিক রূপ - 'ন্যুব্জ'
ন্যুব্জ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = নি+√উব্‌জ্‌+অ
অর্থ:  কুব্জ, কুঁজো, বক্রপৃষ্ঠ, অধোমুখ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
Big : Large : : Obese : ?
  1. ক) Slim
  2. খ) Skelton
  3. গ) Corpulent
  4. ঘ) Anorexic
সঠিক উত্তর:
গ) Corpulent
উত্তর
সঠিক উত্তর:
গ) Corpulent
ব্যাখ্যা
Big ও Large পরস্পর সমার্থক শব্দ। 
অনুরূপভাবে, Obese ও Corpulent পরস্পর সমার্থক শব্দ। 

১৬.
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল নয় কোনটি?
  1. ক) রত - বিরত
  2. খ) শড়া - সিক্ত
  3. গ) রজত - স্বর্ণ
  4. ঘ) ষণ্ডা - দুর্বল
সঠিক উত্তর:
খ) শড়া - সিক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) শড়া - সিক্ত
ব্যাখ্যা
'শড়া' এর বিপরীত শব্দ - 'টাটকা' 
অন্যান্য শব্দযুগল সমূহ সঠিক বিপরীতার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৭.
এ, র, লি, দি, গু,কা, ত্ত, রে, ন ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি হলো -
  1. ক) একাত্তরের দিনগুলি
  2. খ) একাত্তরের ডায়েরি
  3. গ) একাত্তরের চিঠি
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
ক) একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
এ, র, লি, দি, গু,কা, ত্ত, রে, ন ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি হলো - একাত্তরের দিনগুলি
১৮.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ নয়?
  1. ক) প্রসূন , সুমন , কুসুম 
  2. খ) তট , ধার, নীরধর
  3. গ) বরাত, নসিব, ভাল 
  4. ঘ) ঢেউ , ঊর্মি, বীচি
সঠিক উত্তর:
খ) তট , ধার, নীরধর
উত্তর
সঠিক উত্তর:
খ) তট , ধার, নীরধর
ব্যাখ্যা
'মেঘ'  এর সমার্থক শব্দ- অভ্র, ঘন, জলধর, নীরধর 
'ফুল'  এর সমার্থক শব্দ - প্রসূন , সুমন , কুসুম 
'কপাল' এর সমার্থক শব্দ - বরাত, নসিব, ভাল 
'তীর' এর সমার্থক শব্দ -  ,শর ,তট , ধার , পাড় 

তরঙ্গ এর সমার্থক শব্দ - ঢেউ , ঊর্মি, বীচি , হিল্লোল, লহর, লহরী। 

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
১৯.
'অন্বর্থ' শব্দের অর্থ কী?
  1. ক) যথার্থ
  2. খ) ভিন্ন অর্থ
  3. গ) অশুভ
  4. ঘ) অনাসৃষ্টি
সঠিক উত্তর:
ক) যথার্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) যথার্থ
ব্যাখ্যা
অন্বর্থ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ:
- অর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 
- যথার্থ । 
- অর্থানুরূপ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০.
কোন শব্দযুগলটি সমার্থক?
  1. ক) মৃগ, মৃগেন্দ্র
  2. খ) পয়োধি, তোয়ধি
  3. গ) দারিকা, দয়িতা
  4. ঘ) অচল, পাদপ
সঠিক উত্তর:
খ) পয়োধি, তোয়ধি
উত্তর
সঠিক উত্তর:
খ) পয়োধি, তোয়ধি
ব্যাখ্যা
'পয়োধি', 'তোয়ধি' = 'সমুদ্র' এর সমার্থক। 
অন্যদিকে, 
'দারিকা' = 'কন্যা' এর সমার্থক ; 'দয়িতা' = 'স্ত্রী/পত্নী' এর সমার্থক।
'অচল' = 'পর্বত' এর সমার্থক ; 'পাদপ' = 'বৃক্ষ' এর সমার্থক।
'মৃগ' = 'হরিণ' এর সমার্থক, 'মৃগেন্দ্র' = 'সিংহ' এর সমার্থক। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২১.
টুনি : জহির রায়হান :: টুনি মেম : ?
  1. ক) শওকত আলী
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সৈয়দ ওয়ালিউল্লাহ
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
 'টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' উপন্যাসে।
- উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র। আর সবাই যেন মৃত ও বিবর্ণ।
- আবহমান বাংলার জীবন ও জনপদ 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের মূল প্রতিপাদ্য।
 
 'টুনি মেম' চরিত্রটি 'টুনি মেম' ছোটগল্পে পাওয়া যায়।
- 'টুনি মেম' সৈয়দ মুজতবা আলী রচিত ছোটগল্প।
- তাঁর অপর একটি ছোটগল্প চাচা কাহিনী।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে কার কষ্ট কম হবে?
  1. ক) দু'জনের সমান কষ্ট হবে
  2. খ) টেনে নেওয়া ব্যক্তির
  3. গ) ঠেলে নেওয়া ব্যক্তির
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) টেনে নেওয়া ব্যক্তির
উত্তর
সঠিক উত্তর:
খ) টেনে নেওয়া ব্যক্তির
ব্যাখ্যা
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে। 
২৩.
Phlegmatic শব্দের অর্থ কী?
  1. ক) জটিল
  2. খ) উদাসীন
  3. গ) কঠোর
  4. ঘ) অনাড়ম্বর
সঠিক উত্তর:
খ) উদাসীন
উত্তর
সঠিক উত্তর:
খ) উদাসীন
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার 
২৪.
"যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন" - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) পরিহৃত
  2. খ) সর্বস্বান্ত
  3. গ) হৃতসর্বস্ব
  4. ঘ) উপহৃত
সঠিক উত্তর:
গ) হৃতসর্বস্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) হৃতসর্বস্ব
ব্যাখ্যা
হৃতসর্বস্ব (বিশেষণ) 
অর্থ:
যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন; নিঃস্ব
 
উৎস: বাংলা একাডেমি অভিধান। 
২৫.
চিত্রে প্রদর্শিত Weightটি উত্তোলন করতে সর্বনিম্ন কত ওজন প্রয়োগ করতে হবে? 
  1. ক) 24 lbs
  2. খ) 16 lbs
  3. গ) 18 lbs
  4. ঘ) 9 lbs
সঠিক উত্তর:
ঘ) 9 lbs
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 lbs
ব্যাখ্যা
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 18 lbs/2
                            = 9 lbs
২৬.
কমলা রঙের চাকাটি কোনদিকে ঘুরবে? 
 
  1. ক) ঘড়ির কাঁটার বিপরীতে
  2. খ) ঘড়ির কাঁটার দিকে
  3. গ) স্থির থাকবে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার বিপরীতে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার বিপরীতে
ব্যাখ্যা
কমলা রঙের চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 
 
২৭.
"প্রপঞ্চন" কী ধরণের পদ?
  1. ক) বিশেষণ
  2. খ) অব্যয়
  3. গ) ক্রিয়া
  4. ঘ) বিশেষ্য
সঠিক উত্তর:
ঘ) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশেষ্য
ব্যাখ্যা
প্রপঞ্চন (বিশেষ্য)
অর্থ :
- ১ বিস্তৃতি। 
- ২ বিভ্রান্তি।
 
উৎস: বাংলা একাডেমি অভিধান। 
২৮.
নিম্নের কোনটি অপরগুলো থেকে ভিন্নার্থক?
  1. ক) কমল
  2. খ) কুমুদ
  3. গ) কুমুদী
  4. ঘ) কৌমুদী
সঠিক উত্তর:
ঘ) কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৌমুদী
ব্যাখ্যা
কমল, কুমুদ, কুমুদী = 'পদ্ম' এর সমার্থক শব্দ। 
অন্যদিকে কৌমুদী = 'জ্যোৎস্না' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
২৯.
WHITE শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
লাইভ পরীক্ষার প্রশ্নে ভুল ছিল। প্রশ্নটি হওয়ার কথা ছিলো - দর্পণ বা আয়নাতে WHITE শব্দটির প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
কিন্তু ভুল্ক্রমে পানিতে লেখা ছিলো।
যেহেতু পানিতে শব্দটির যে প্রতিবিম্ব উৎপন্ন হওয়ার কথা সেটি অপশনে নেই, তাই Mirror বা দর্পণে উৎপন্ন প্রতিবিম্বকে সঠিক উত্তর হিসাবে বিবেচনা করা যাবে।
আর তাই সঠিক উত্তর হিসাবে - গ) 3 গ্রহণযোগ্য।


৩০.
5 Kg বল প্রয়োগ করে সিরিজেযুক্ত স্প্রিং গুলোকে 10cm  সংকুচিত করা যায়। একই  বল প্রয়োগ করে সমান্তরালভাবেযুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে?
  1. ক) 10 cm
  2. খ) 5 cm
  3. গ) 2.5 cm
  4. ঘ) 7.5 cm
সঠিক উত্তর:
গ) 2.5 cm
উত্তর
সঠিক উত্তর:
গ) 2.5 cm
ব্যাখ্যা
হুকের সুত্র অনুসারে,
F = Kx

যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।

চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = Ko

সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে,
Ks = Ko/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

সমান্তরালে যুক্ত হলে,
Kp = 2Ko

যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (Ko/2) . xs = 2Ko . xp
⇒ xs = 4 . xp


দেয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সেমি

তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সেমি
৩১.
'তপোবন' শব্দের অর্থ কী?
  1. ক) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
  2. খ) ঘন সবুজ বন
  3. গ) যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন
  4. ঘ) যে বনে ভিন্ন উপজাতিদের বসবাস
সঠিক উত্তর:
গ) যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন
উত্তর
সঠিক উত্তর:
গ) যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন
ব্যাখ্যা
তপোবন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন। 
- মুনি ঋষিদের আশ্রম। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩২.
'মৃদু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উগ্র
  2. খ) তীব্র
  3. গ) শবল
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
'মৃদু' শব্দের বিপরীত শব্দ = উগ্র/তীব্র/শবল 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।