পরীক্ষা আর্কাইভ

Combined 4 Banks (Assistant Programmer)

পরীক্ষাAUSTতারিখ২৫ সেপ্টেম্বর, ২০২০সময়50 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Combined 4 Banks Post Name: Assistant Programmer Exam Date: 25.09.2020 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Combined 4 Banks (Assistant Programmer)

AUST · ২৫ সেপ্টেম্বর, ২০২০ · ৪০ প্রশ্ন

.
The Synonym of 'Autography' is -
  1. ক) Graphical thing
  2. খ) Writing about
  3. গ) Graph Sheet
  4. ঘ) Painting on graph
সঠিক উত্তর:
খ) Writing about
উত্তর
সঠিক উত্তর:
খ) Writing about
ব্যাখ্যা
Autography
- The science of autographs; a person's own handwriting; an autograph.
- A process in lithography by which a writing or drawing is transferred from paper to stone.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the correct sentence
  1. ক) This is an unique case.
  2. খ) This is a very unique case.
  3. গ) This is a unique case.
  4. ঘ) This is the most unique case.
সঠিক উত্তর:
গ) This is a unique case.
উত্তর
সঠিক উত্তর:
গ) This is a unique case.
ব্যাখ্যা
কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।

এবং, U - vowel হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি 'you' এর মত হয় তাহলে এর পূর্বে article হিসেবে an না বসে a বসে। 

যেমন:
- This is a unique case.
- He is a perfect judge.
.
Knowledge can be compared ___ light.
  1. ক) with
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) by
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
compare with - একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা।
compare to - ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা।

Knowledge এবং Light যেহেতু দুইটি ভিন্ন জাতীয় জিনিস তাই এগুলোর মধ্যে তুলনা করতে compare to ব্যবহৃত হবে।
.
Identify the correct spelling
  1. ক) Volaptous
  2. খ) Volaptuos
  3. গ) Voleptious
  4. ঘ) Voluptuous
সঠিক উত্তর:
ঘ) Voluptuous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Voluptuous
ব্যাখ্যা
Voluptuous (adjective)
ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর: voluptuous beauty/music/sensations/thoughts.

- voluptuously (adverb) ইন্দ্রিয়সুখাবহরূপে ইত্যাদি।
- voluptuousness (noun) ইন্দ্রিয়পরায়ণতা; ইন্দ্রিয়সুখকরতা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
'Toot one's own horn' means-
  1. ক) boast
  2. খ) talks a lot
  3. গ) possessive 
  4. ঘ) self destruction
সঠিক উত্তর:
ক) boast
উত্তর
সঠিক উত্তর:
ক) boast
ব্যাখ্যা
• Toot one's own horn:
to talk about oneself or one's achievements especially in a way that shows pride or too much pride.
Ex. We've had a very successful year, and I think we have a right to toot our own horn a little.

• Boast (noun)
1. a statement expressing excessive pride in oneself 
2. a cause for pride
.
A person with the same name as another
  1. ক) anonymous
  2. খ) pseudonym
  3. গ) nickname
  4. ঘ) namesake
সঠিক উত্তর:
ঘ) namesake
উত্তর
সঠিক উত্তর:
ঘ) namesake
ব্যাখ্যা
• Namesake (noun) - একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা। 
= A person with the same name as another

................................................
• Anonymous (adjective) - নামহীন বা অপ্রকাশিত নাম
• Pseudonym (noun) - ছদ্মনাম 
• Nickname (noun) - প্রকৃত নামের অতিরিক্ত। পরিবর্তে দেওয়া নাম; উপনাম।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Father said, 'The earth moves round the sun'. Make it indirect speech
  1. ক) Father said that the earth had moved round the sun.
  2. খ) Father said that the earth has moved round the sun.
  3. গ) Father said that the earth moved round the sun.
  4. ঘ) Father said that the earth moves round the sun.
সঠিক উত্তর:
ঘ) Father said that the earth moves round the sun.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Father said that the earth moves round the sun.
ব্যাখ্যা
১. Reporting verb এর object উল্লেখ থাকলে said পরিবর্তিত হয়ে told হয়, আর object উল্লেখ না থাকলে said অপরিবর্তিত থাকে। 
২. Reported verb যদি universal truth হয়, তাহলে indirect speech করার সময় এর Tense পরিবর্তিত হয় না। 

তাই এখানে সঠিক indirect speech হবে - Father said that the earth moves round the sun.
.
Cutting back on benefits has been used as a _____ of increasing profit margin.
  1. ক) means
  2. খ) policy
  3. গ) method
  4. ঘ) program
সঠিক উত্তর:
ক) means
উত্তর
সঠিক উত্তর:
ক) means
ব্যাখ্যা
means - পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে কোনো ফল পাওয়া যেতে পারে; উপায়।
policy - নীতি; কর্মপন্থা; কর্মসূচি:
method - পদ্ধতি; প্রণালি; ধরন
program - কর্মসূচি; কার্যক্রম

Cutting back on benefits has been used as a means of increasing profit margin. - লাভ কমানো লাভের সূচক বাড়ানোর একটি উপায় হিসাবে ব্যবহৃত হয়েছে।
এখানে 'means' এর ব্যবহার সবচেয়ে মানানসই।

-----------------------------
কোন পণ্যে লাভের পরিমাণ কম হলে সেটার বিক্রয়মূল্য কম হবে। আর বিক্রয়মূল্য কম হলে অর্থনীতির সূত্র অনুসারে বিক্রির হার বৃদ্ধি পাবে। আর বিক্রির হার বৃদ্ধি পেলে মোট লাভের পরিমাণ বেশি হবে।
.
_____ better, the team would have been able to defeat the opponent.
  1. ক) Had it prepared 
  2. খ) Would it prepare
  3. গ) It appears
  4. ঘ) If it appears
সঠিক উত্তর:
ক) Had it prepared 
উত্তর
সঠিক উত্তর:
ক) Had it prepared 
ব্যাখ্যা
3rd Conditionals:
If + past perfect tense, Subject + would/could/might + have + verb এর past participle form.
Had + subject + verb এর past participle form, Subject + would/could/might + have + verb এর past participle form.
Passive হলের main clause টি হবে - sub+ would/could/ might + have+ been + PP.
১০.
When ____ to her?
  1. ক) did you talked
  2. খ) you talked
  3. গ) talked you
  4. ঘ) did you talk
সঠিক উত্তর:
ঘ) did you talk
উত্তর
সঠিক উত্তর:
ঘ) did you talk
ব্যাখ্যা
Interrogative sentence এর basic structure: WH word + Auxiliary Verb + Subject + Main Verb
Past indefinite tense এ Auxiliary Verb হিসেবে did বসে এবং মূল verb এর base form বসে।  
তাই এখানে শূন্যস্থানে did you talk বসবে।
১১.
How many feet are equal to 1 nautical mile?
  1. ক) 5220
  2. খ) 7080
  3. গ) 6250
  4. ঘ) 6076
সঠিক উত্তর:
ঘ) 6076
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6076
ব্যাখ্যা
1 nautical mile = 6076.12 feet
১২.
If x : y=5 : 3, then (8x - 5y) : (8x + 5y) = ?
  1. ক) 3 : 12
  2. খ) 8 : 12
  3. গ) 5 : 11
  4. ঘ) 5 : 15
সঠিক উত্তর:
গ) 5 : 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 : 11
ব্যাখ্যা
এখানে,
x : y = 5 : 3
x= 5a এবং
y = 3a ,

(8x - 5y) : (8x + 5y) = (8 x 5a - 5 x 3a): (8 x 5a + 5 x 3a)
                               = (40a - 15a) : (40a + 15a)
                                = 25a : 55a
                                =5 : 11
১৩.
The average of 5 consecutive number integers starting with m as the first integer is n. Then n =?
  1. ক) 5m
  2. খ) m + 3
  3. গ) m + 2
  4. ঘ) nm + 2
সঠিক উত্তর:
গ) m + 2
উত্তর
সঠিক উত্তর:
গ) m + 2
ব্যাখ্যা
দেয়া আছে,
প্রথম সংখ্যাটি = m

প্রশ্নমতে 
m + (m +1) + (m + 2) + (m + 3) + (m + 4)/5 = n
m + m + 1 + m + 2 + m + 3 + m + 4 = 5n 
5m + 10 = 5n
5n = 5(m + 2) 
n = m + 2
১৪.
The difference of two numbers is 20% of the large number. If the smaller number is 20 then the larger number is-
  1. ক) 25
  2. খ) 65
  3. গ) 40
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ক) 25
উত্তর
সঠিক উত্তর:
ক) 25
ব্যাখ্যা
ধরি
বৃহত্তর সংখ্যাটি x

প্রশ্নমতে,
x - 20 = 20% of x
x - 20 = 20x/100
x - 20=x/5
x - x/5 = 20
(5x - x)/5 = 20
4x/5 = 20
4x = 20 × 5 
x = (20 × 5)/4
x = 25
১৫.
A mother said to her daughter "I was as old as you are at present at the time of your birth". If the mother's age is 38 years now, the daughters age five years back was-
  1. ক) 19
  2. খ) 15
  3. গ) 14
  4. ঘ) 33
সঠিক উত্তর:
গ) 14
উত্তর
সঠিক উত্তর:
গ) 14
ব্যাখ্যা
দেয়া আছে,
মাতার বর্তমান বয়স 38 বছর।
মেয়ের বর্তমান বয়স = 38 /2 = 19 বছর।
 
5 বছর আগে মেয়ের বয়স ছিল = 19 - 5 = 14 বছর।

বিকল্প 

ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর।
মাতার বর্তমান বয়স (x + x) = 2x বছর 
                              

শর্তমতে,
2x = 38
x=19

5 বছর পূর্বে মেয়ের বয়স ছিল = (19 - 5) বছর 
                                             = 14 বছর।
১৬.
The price of a pen is 25% more than the price of a book. The price of a pen holder is 50% more than the price of the book. How much is the price of the pen holder more than the price of  the pen?
  1. ক) 20%
  2. খ) 25%
  3. গ) 35%
  4. ঘ) 15%
সঠিক উত্তর:
ক) 20%
উত্তর
সঠিক উত্তর:
ক) 20%
ব্যাখ্যা
ধরি,
বই এর দাম = 100 টাকা 
কলম এর দাম= 100 + 25 = 125 টাকা
কলম হোল্ডার এর দাম = 100 + 50 = 150 টাকা

কলম থেকে কলম হোল্ডার এর দাম বেশি = 150 -125 টাকা 
                                                              = 25 টাকা

কলম থেকে কলম হোল্ডার  শতকরা বেশি = (25 x 100)/125
                                                                = 20%
১৭.
A sum of Tk. 312 was divided among 100 boys and girls in such a way that each boys gets Tk. 3.6 and each girl Tk. 2.4. The number of girls is :
  1. ক) 35
  2. খ) 40
  3. গ) 55
  4. ঘ) 50
সঠিক উত্তর:
খ) 40
উত্তর
সঠিক উত্তর:
খ) 40
ব্যাখ্যা
ধরি,
বালিকার সংখ্যা =x জন
বালকের সংখ্যা = (100 - x) জন

1 জন বালক পায় 3.60 টাকা 
(100-x) জন বালক পায় =3.60 (100 - x) টাকা 

1 জন বালিকা পায় = 2.40 টাকা
x জন বালিকা পায় = 2.40x টাকা 

প্রশ্নমতে,
 3.60(100 - x) + 2.40x=312
360 - 3.60x + 2.40x=312
360 - 1.2x = 312 
360 - 312 = 1.2x
1.2x = 48 
x = 48/1.2 
x  = 40
১৮.
A nurse has to record temperature of a Covid-19 patients in Celsius but her thermometer reads Fahrenheit. The patient's temperature is 100.7° Fahrenheit. What is the temperature in Celsius?
  1. ক) 32° C
  2. খ) 36.5° C
  3. গ) 37.5° C
  4. ঘ) 38.2° C
সঠিক উত্তর:
ঘ) 38.2° C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 38.2° C
ব্যাখ্যা
আমরা জানি,
C/5 = (F - 32)/9   [ এখানে c= সেলসিয়াস; F = ফারেনহাইট]
C/5 = (100.7 - 32)/9
C/5 = 68.7/9
C =(68.7 × 5)/9
    = 38.2° সেলসিয়াস
১৯.
If the volume of a cube is 27 cubic meters, find the surface area of the cube?
  1. ক) 9 square meter
  2. খ) 18 square meter
  3. গ) 54 square meter
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
গ) 54 square meter
উত্তর
সঠিক উত্তর:
গ) 54 square meter
ব্যাখ্যা
ধরি,
ঘনকের একবাহু a 

ঘনকের আয়তন = a3 এবং
ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে,
a3 = 27 
a3 = 3
a = 3

ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a2
                                            = 6 × 32 
                                            = 6 × 9
                                             = 54 square meter
২০.
The value of 0.1 x 0.1 is-
  1. ক) 0.1
  2. খ) 1
  3. গ) 0.01
  4. ঘ) 0.001
সঠিক উত্তর:
গ) 0.01
উত্তর
সঠিক উত্তর:
গ) 0.01
ব্যাখ্যা
0.1 x 0.1= 0.01
২১.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) বণী আদম
  2. খ) জীবন আমার বোন
  3. গ) সময় অসময়ের বৃত্ত
  4. ঘ) চিহ্ন
সঠিক উত্তর:
খ) জীবন আমার বোন
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবন আমার বোন
ব্যাখ্যা
মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক।
তিনি ১৯৪০ সালে, ঢাকায় জন্মগ্রহণ করেন।

'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস। এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে। তার বিশ্লেষণও রয়েছে।

তাঁর প্রকাশিত অন্যান্য উপন্যাসগুলোর নাম:
- অনুর পাঠশালা
- নিরাপদ তন্দ্রা,
- কালো বরফ চিক্কোর কাবুল,
- খেলাঘর,
- মাটির জাহাজ,
- অশরীরী

অন্যদিকে,
বণী আদম ১৯৫৮ সালে প্রকাশিত গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ। 

 উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
২২.
'কুন্ঠিত' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) কুন্ঠ + ইত
  2. খ) কুন্ঠ + ঈত
  3. গ) কুন্ঠ্‌ + ত
  4. ঘ) কুন্ঠ +ত্‌
সঠিক উত্তর:
গ) কুন্ঠ্‌ + ত
উত্তর
সঠিক উত্তর:
গ) কুন্ঠ্‌ + ত
ব্যাখ্যা
(ক) ক্ত-প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’ কার হয়।
যেমন √পঠ্‌ + ক্ত=(পঠ্‌ + ই + ত) = পঠিত।
এরূপ – লিখিত, বিদিত, বেষ্টিত, চলিত, পতিত, লুণ্ঠিত, ক্ষুধিত, শিক্ষিত ইত্যাদি।

(খ) ক্ত প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত ‘চ’ ও ‘জ’ স্থলে ‘ক’ হয়।
যেমন- √সিচ্+ক্ত-(সিক্+ত) সিক্ত।
এরূপ—√মুচ্+ক্ত=মুক্ত, √ভুজ্‌+ক্ত=ভুক্ত।

'কুন্ঠিত' শব্দের প্রকৃতি প্রত্যয় : √কুন্ঠ্ + ত(ক্ত)

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ , নবম দশম শ্রেণি, ২০১৯- সংস্করণ]
২৩.
'হায় এ আমার কী হল' বাক্যটিতে পর্যায়ক্রমে বিরামচিহ্ন বসবে
  1. ক) বিস্ময়সূচক, প্রশ্নবোধক
  2. খ) কমা, বিস্ময়সূচক
  3. গ) বিস্ময়সূচক, দাঁড়ি
  4. ঘ) বিস্ময়সূচক,বিস্ময়সূচক
সঠিক উত্তর:
গ) বিস্ময়সূচক, দাঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিস্ময়সূচক, দাঁড়ি
ব্যাখ্যা
বিস্ময়চিহ্ন (!)
সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময়চিহ্ন ব্যবহৃত হয় ।
যেমন –
মানে কী! সে আর চাকরি করবে না!
তার গানের কণ্ঠ দারুণ!

একইভাবে, 
হায় ! এ আমার কী হল। 

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ , নবম দশম শ্রেণি, ২০২১ - সংস্করণ]
২৪.
'দারোগা' শব্দটি যে ভাষা থেকে আগত-
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
বিদেশি শব্দ:
ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলােকে বিদেশি শব্দ বলে। এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি। উদাহরণ –

⇒ আরবি : আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি।
⇒ ফারসি : খােদা, দোজখ, নামাজ, রােজা, চশমা, তারিখ, তোশক, দারােগা, দোকান, কারখানা, আমদানি, জানােয়ার ইত্যাদি।
⇒ ইংরেজি : চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেনসিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স,বােতল ইত্যাদি।
⇒ পর্তুগিজ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
⇒ ফরাসি : কুপন, ডিপাে, রেস্তাোরা, আঁতেল, কার্তুজ ইত্যাদি।
⇒ ওলন্দাজ : হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি।
⇒ তুর্কি : চাকর, চাকু, তােপ, দারােগা ইত্যাদি।
⇒ হিন্দি : পানি, ধােলাই, লাগাতার, সমঝােতা, হালুয়া।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২৫.
'মিনতি' শব্দটি যে শব্দযোগে তৈরি হয়েছে-
  1. ক) সংস্কৃত ও আরবি
  2. খ) আরবি ও ফারসি
  3. গ) সংস্কৃত ও পর্তুগিজ
  4. ঘ) দেশীয় ও পর্তুগীজ
সঠিক উত্তর:
ক) সংস্কৃত ও আরবি
উত্তর
সঠিক উত্তর:
ক) সংস্কৃত ও আরবি
ব্যাখ্যা
আরবি ‘মিন্নত' ও বাংলায় ‘নতি' এর অনুকরণে নিষ্পন্ন শব্দ ‘মিনতি'।
- এর অর্থ = বিনীত প্রার্থনা, আবেদন, অনুরোধ। 

উৎস:  বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. ক) কাঁধ
  2. খ) সাঁকো
  3. গ) আঁকাবাঁকা
  4. ঘ) সাতাঁর 
সঠিক উত্তর:
ঘ) সাতাঁর 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাতাঁর 
ব্যাখ্যা
"সাঁতার" শব্দটি লিখতে চন্দ্রবিন্দু এর ভুল প্রয়োগ ঘটেছে। চন্দ্রবিন্দু 'স' এর উপর হবে, অপশনে 'ত' এর এর উপর দেয়া আছে।

সূত্র: বাংলা একাডেমি
২৭.
Fire / Fine words butter no parsnips এর সমার্থক প্রবচন-
  1. ক) বীরভোগ্যা বসুন্ধরা
  2. খ) শুধু কথায় চিঁড়ে ভেজে না।
  3. গ) চেনা বামুনের পৈতে লাগে না
  4. ঘ) উলু বনে মুক্তা ছড়ানো
সঠিক উত্তর:
খ) শুধু কথায় চিঁড়ে ভেজে না।
উত্তর
সঠিক উত্তর:
খ) শুধু কথায় চিঁড়ে ভেজে না।
ব্যাখ্যা
After meat comes mustard. - নুন আনতে পান্তা ফুরায়।
Cast pearls before swine. - উলু বনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।
After sweetmeat comes the sour sauce. - যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
Fair (Fine) words butter no parsnips. - মিষ্টি কথায় চিড়ে ভেজে না।

Source: Live MCQ Lecture
২৮.
কোনটি 'অজ' উপসর্গের যথাযথা প্রয়োগ?
  1. ক) অজান্তে
  2. খ) অজপাড়াগাঁ
  3. গ) অজড়
  4. ঘ) অজাচিত
সঠিক উত্তর:
খ) অজপাড়াগাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) অজপাড়াগাঁ
ব্যাখ্যা
উপসর্গ           অর্থদ্যোতকতা            উদাহরণ
অঘা              বোকাঅর্থে               অঘারাম, অঘাচণ্ডী
অজ              নিতান্ত (মন্দ)            অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ২০১৯- সংস্করণ]
২৯.
কোনটি কোকিল শব্দের সমার্থক শব্দ?
  1. ক) ধেনু
  2. খ) পরভৃত
  3. গ) বিহঙ্গ
  4. ঘ) অহি
সঠিক উত্তর:
খ) পরভৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) পরভৃত
ব্যাখ্যা
'কোকিল' শব্দের সমার্থক শব্দ
- পরভৃত,
- অন্যপুষ্ট,
- পরপুষ্ট,
- কাকপুষ্ট,
- কলকণ্ঠ,
- বসন্তদূত,
- পিক


উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মাহমুদ
৩০.
বাংলা কাব্যের 'চিত্ররূপময়' কবি
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের 'ধূসর পান্ডুলিপি' পড়ে তার কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলে আখ্যায়িত করেছিলেন।
জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক (১৯২৮)
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
- বনলতা সেন (১৯৪২)
- সাতটি তারার তিমির (১৯৪৮)
- রূপসী বাংলা (১৯৫৭)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
Free Market Economy started in Bangladesh in-
  1. ক) 1989
  2. খ) 1990
  3. গ) 1991
  4. ঘ) 1992
সঠিক উত্তর:
গ) 1991
উত্তর
সঠিক উত্তর:
গ) 1991
ব্যাখ্যা
Free Market Economy (মুক্তবাজার অর্থনীতি):
মুক্তবাজার ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও ব্যক্তিস্বাতন্ত্রবাদ স্বীকৃত। স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নে অর্থনৈতিক সেক্টরে রাষ্ট্রীয় খাতের প্রাধান্য বিদ্যমান ছিলো।
আশির দশকে বিশ্বব্যাংক ও আইএমএফের নির্দেশনায় অন্যান্য অনুন্নত দেশের ন্যায় বাংলাদেশেও কাঠামো পুনর্বিন্যাস কর্মসূচি গৃহিত হয়। এই কর্মসূচির অধীনে অবাধ বাজারমুখী সংস্কারের মাধ্যমে ১৯৯১ সাল থেকে মুক্তবাজার ব্যবস্থার প্রচলন ঘটে।

সূত্র: উচ্চ মাধ্যমিক অর্থনীতি- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩২.
'City of Golden gate' is-
  1. ক) San Francisco
  2. খ) London
  3. গ) Paris
  4. ঘ) New York
সঠিক উত্তর:
ক) San Francisco
উত্তর
সঠিক উত্তর:
ক) San Francisco
ব্যাখ্যা
Golden Gate Bridge, suspension bridge spanning the Golden Gate in California to link San Francisco with Marin county to the north. Upon its completion in 1937, it was the tallest and longest suspension bridge in the world. The Golden Gate Bridge came to be recognized as a symbol of the power and progress of the United States, and it set a precedent for suspension-bridge design around the world. 

[Source: Britannica.com]
৩৩.
S.L.R. stands for
  1. ক) Self Leading Restriction
  2. খ) Statutory Liquidity Ratio
  3. গ) Striet Liquid Ratio
  4. ঘ) Statutory Level of Reserve
সঠিক উত্তর:
খ) Statutory Liquidity Ratio
উত্তর
সঠিক উত্তর:
খ) Statutory Liquidity Ratio
ব্যাখ্যা
The ratio of liquid assets to net demand and time liabilities (NDTL) is called statutory liquidity ratio (SLR).

Apart from Cash Reserve Ratio (CRR), banks have to maintain a stipulated proportion of their net demand and time liabilities in the form of liquid assets like cash, gold and unencumbered securities. Treasury bills, dated securities issued under market borrowing programme and market stabilisation schemes (MSS), etc also form part of the SLR. 

[Source: Economictimes.indiatimes]
৩৪.
Which one is not the part of 'World Bank Group'?
  1. ক) IFIC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) IBRD
সঠিক উত্তর:
গ) IMF
উত্তর
সঠিক উত্তর:
গ) IMF
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- বাংলদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট David Malpass
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank

World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 
উল্লেখ্য, 
- IBRD ও IDA বিশ্বব্যাংক তৈরি করে।
 
[উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট]

অপশনগুলোর মধ্যে IMF বিশ্বব্যাংক গ্রুপের সদস্য নয়।
এটি ব্রেটন উডস্‌ সম্মেলনের মাধ্যমে গঠিত বিশ্বব্যাংকের ভ্রাতৃপ্রতীম আর্থিক সংস্থা।
৩৫.
When did Bangladesh become a member of the OIC?
  1. ক) 1972
  2. খ) 1975
  3. গ) 1973
  4. ঘ) 1974
সঠিক উত্তর:
ঘ) 1974
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1974
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC (Organisation of Islamic Cooperation) এর দ্বিতীয় সম্মেলনে  বাংলাদেশ প্রথম যোগ দেয়।
- এই সম্মেলনেই বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে।

(সূত্র: OIC ওয়েবসাইট)
৩৬.
World 'Literacy Day' is-
  1. ক) 8th November
  2. খ) 8th September
  3. গ) 8th October
  4. ঘ) 8th August
সঠিক উত্তর:
খ) 8th September
উত্তর
সঠিক উত্তর:
খ) 8th September
ব্যাখ্যা
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর।
বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস - ১ মে।

সূত্রঃ জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
৩৭.
In which of the following countries the game 'Chess' was originated?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Japan
  4. ঘ) Russia
সঠিক উত্তর:
ক) India
উত্তর
সঠিক উত্তর:
ক) India
ব্যাখ্যা
Chess বা দাবা খেলার উৎপত্তি হয় ভারতে।
এছাড়া,
কাবাডি খেলার উৎপত্তি হয় ভারতে।
ভলিবল ও বাস্কেটবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে।
ক্রিকেট ও টেনিস খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে।
হকি ও বক্সিং খেলার উৎপত্তি হয় গ্রিসে।
৩৮.
Bangladesh Bank has introduced e-Library on-
  1. ক) 13th May 2012
  2. খ) 14th May 2012
  3. গ) 14th May 2013
  4. ঘ) 14th Jun 2014
অনির্ধারিত
ব্যাখ্যা
23 feb 2016 Bangladesh Bank (BB) launched an e-library aiming to put in the central bank library with technology and develop it international standard.
৩৯.
Which virus causes Swine Flue?
  1. ক) H1N5
  2. খ) H5N1
  3. গ) H5N5
  4. ঘ) H1N1
সঠিক উত্তর:
ঘ) H1N1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) H1N1
ব্যাখ্যা
The H1N1 flu, commonly known as swine flu, is primarily caused by the H1N1 strain of the flu (influenza) virus.
H1N1 is a type of influenza A virus, and H1N1 is one of several flu virus strains that can cause the seasonal flu.
Symptoms of the H1N1 flu are the same as those of the seasonal flu.

[https://www.mayoclinic.org]
৪০.
Contact Lenses are made from-
  1. ক) Teflon
  2. খ) Polyvinyl Chloride
  3. গ) Perspex
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
ঘ) None of them
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of them
ব্যাখ্যা
Contact lenses are made of a plastic material  that is able to mix with the water in your eye.

Each brand manufactures lenses that are made from different plastic materials such as hydrogel, silicone hydrogel and hypergel.

Source: lenstore.co.uk