পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৭ কম্পিউটার প্রোগ্রাম, ডাটাবেজ সিস্টেম [Live Class - 13 & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
  1. ক) Prolog
  2. খ) Mercury
  3. গ) Assembly
  4. ঘ) SQL
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা:

১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০)- machine Language বা যান্ত্রিক ভাষা।
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০)- assembly language বা অ্যাসেম্বলি ভাষা। 
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০)- high level language বা উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl.
৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০)- very high level language বা অতি উচ্চস্তরের ভাষা। SQL
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান)- natural language বা স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
.
ডাটাবেজ এর সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) ফিল্ড
  2. খ) ডাটা টেবিল
  3. গ) রেকর্ড
  4. ঘ) ডাটা
ব্যাখ্যা
ডাটাবেজ এর বিভিন্ন উপাদান গুলোর বর্ণনা:

ডাটা: ডাটাবেজ এর সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো ডাটা। ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ড এ আমরা যা ইনপুট দেই তাই ডেটা। যেমন: ধরি, ডাটাটেবিলের একটি ফিল্ড এর নাম হলো name যার একটি ডাটা হলো কারো নাম jabbar.

ফিল্ড: ডাটা টেবিলের এক একটি কলামকে এক একটি ফিল্ড বলা হয়। একটি ফিল্ড সাধারণত একই টাইপের ডাটা স্টোর করে থাকে। যেমন: Name ফিল্ড এ সব সময় কারো নাম থাকে। এখানে কারো রোল বা আইডি থাকে না।

রেকর্ড: ডাটা টেবিলের এক একটি রো এক একটি রেকর্ড নামে পরিচিত। একটি রেকর্ড এ অনেকগুলো ফিল্ড এর ডাটা থাকতে পারে। যেমন:  Name ফিল্ড এর Jobbar, Roll ফিল্ড এর 11506025, Class  ফিল্ড এর 10 এর সমন্বয়েই Jobbar এর রেকর্ড।

ডাটা টেবিল: সমজাতীয় ডাটাকে সংরক্ষণ করে একটি টেবিলে রাখা হয় যাকে ডাটা টেবিল বলে। যেমন: Jobbar, Rofiq, Sahadat, Mira এর সকল ডাটা নিয়ে গঠিত টেবিল ডাটা টেবিল নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
.
ডাটাবেজে ব্যবহৃত ব্যক্তির নাম কোন ধরনের ডাটা?
  1. ক) Number
  2. খ) Text
  3. গ) Value
  4. ঘ) Special Symbol
ব্যাখ্যা
ডাটাবেজে ব্যবহৃত ডাটার ধরন সমূহ:
- Text: সাধারণত নাম জাতীয় ডেটার জন্য ব্যবহার করা হয়।
- Integer: পূর্ণসংখ্যা প্রকাশের জন্য ব্যবহার করা হয়।
- Real Number: ভগ্নাংশ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।
- Numeric: সব ধরনের ডেটাই এই ফিল্ডে রাখা যায়। কিন্তু টেক্সট জাতীয় ডেটার ক্ষেত্রে এইগুলোকে বাস্তব সংখ্যায় রুপান্তরিত করে রাখা হয়।
- VarChar: সবথেকে বেশি সংখ্যক ভেরিয়েশন রাখার জন্য এই ডেটাবেজ ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
.
ডাটা এনক্রিপশন করার পর যে ফরম্যাটে রুপান্তরিত হয় তাকে কী বলে?
  1. ক) প্লেইন টেক্সট
  2. খ) সাইফার টেক্সট
  3. গ) সিকিউরড টেক্সট
  4. ঘ) ব্লক টেক্সট
ব্যাখ্যা
ডাটা এনক্রিপশন: ডাটাবেজ এ সংরক্ষিত ডাটা যাতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ছাড়া অন্য কেও ব্যবহার করতে না পারে সেইজন্য ডাটাকে গোপনীয়তা বজায় রাখার যেই প্রক্রিয়া তাকে ডাটা এনক্রিপশন বলে। এই প্রক্রিয়ার ডাটাকে এনক্রিপ্ট করার পর যে ব্যবহারকারীর নিকট ডিক্রিপশন কোড থাকবে শুধুই সে খুজে বের করতে পারবে। 
-এই পদ্ধতিতে ডাটাকে এনক্রিপ্ট করার পর ডাটাকে সাইফার টেক্সট বলে। এই সাইফার টেক্সট কে পুনরায় প্লেইন টেক্সট এ রুপান্তরিত করার প্রক্রিয়াকে ডাটা ডিক্রিপশন বলা হয়।
-কম্পিউতার বিজ্ঞানের যে শাখায় এই ডাটা এনক্রিপশন ও ডিক্রিপশন নিয়ে গবেষণা করা হয় সেই শাখাকে ক্রিপ্টোগ্রাফি বলে

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
.
হ্যাকাররা কোন ভাইরাসটি সবচেয়ে বেশি ব্যবহার করে?
  1. ক) Worms
  2. খ) Trojans
  3. গ) Malware
  4. ঘ) Spyware
ব্যাখ্যা
Worms: সেলফ- রেপ্লিকেটিং ভাইরাস বলা হয়। নিজেদের কোড পরিবর্তনের মাধ্যমে এম্ন ভাবে ছড়িয়ে পরে যে তাদের খুজে বের করা অনেক কঠিন হয়ে যায়।
Trojans: হ্যাকাররা এইসব ভাইরাস ব্যবহার করে কম্পিউট্রের এক্সেস নেয়। ইন্টারনেট, আইপি দ্বারা প্রবেশ করে তাতে থাকা গুপ্ত তথ্য চুরি করতে পারে।
Malware: এই ধরনের ভাইরাস বানানো হয় কম্পিউটারকে ড্যামেজ করার জন্য। ফাইল কপি করার সময় বা ইউ এস বি ডিভাইস ব্যবহারের সময় এইগুলো কম্পিউটারে প্রবেশ করে।
Spyware: এই ভাইরাস ব্যবহার করে ইউজারের কম্পিউটার এবং ব্রাউজারের ব্যবহারের উপর নজর রাখতে পারে। এইগুলো ইন্টারনেট থকে সরাসরি প্রবেশ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই BBA program.
.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. ক) ফায়ারফক্স
  2. খ) অ্যাভাস্ট
  3. গ) এভিরা
  4. ঘ) এভিজি
ব্যাখ্যা
আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস সফটওয়্যার।

কিছু এন্টিভাইরাস সফটওয়্যার-
১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার
২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার
৪। নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার; ইত্যাদি।

ফায়ারফক্স হলো একধরনের ইন্টারনেট ব্রাউজার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।