পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Exam - 27 Daily Quiz: General Knowledge: Topic :Constitution of Bangladesh.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
Which ideals are mentioned as the basic principles of the Constitution of Bangladesh?
  1. Culture, Tradition, Unity, and Freedom
  2. Peace, Progress, Prosperity, and Good Governance
  3. Liberty, Equality, Fraternity, and Justice
  4. Socialism, Nationalism, Democracy, and Secularism
সঠিক উত্তর:
Socialism, Nationalism, Democracy, and Secularism
উত্তর
সঠিক উত্তর:
Socialism, Nationalism, Democracy, and Secularism
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান (প্রস্তাবনা অনুযায়ী): 
- বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে এবং স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
- সংবিধানের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা গ্রহণ করা হয়।
- রাষ্ট্রের লক্ষ্য গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার ও সুবিচার নিশ্চিত করা।
- সংবিধানের প্রাধান্য রক্ষা ও নিরাপত্তা বিধানকে পবিত্র কর্তব্য হিসেবে ঘোষণা করা হয়।
- এই সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।

- মূল সংবিধানের 'দ্বিতীয় ভাগে' রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামে ৮ থেকে ২৫ অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতিগুলো লিপিবদ্ধ করা হয়েছে।
সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হলো:
→ জাতীয়তাবাদ,
→ সমাজতন্ত্র,
→ গণতন্ত্র ও
→ ধর্মনিরপেক্ষতা।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
Forced labor is prohibited according to which article of the Constitution of Bangladesh?
  1. Article 36
  2. Article 34
  3. Article 29
  4. Article 31
সঠিক উত্তর:
Article 34
উত্তর
সঠিক উত্তর:
Article 34
ব্যাখ্যা
• সংবিধানে মৌলিক অধিকার:
- অনুচ্ছেদ ৩৪ (১), ৩৪ (২ ক) অনুযায়ী সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ।
- এই বিধান কোনভাবে লঙ্ঘিত হলে তা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
- তবে ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

এছাড়া,
- ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার,
- ২৯ নং অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা,
- ৩৬ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
Which article of the constitution mentions 'ombudsman'?
  1. Article 71
  2. Article 77
  3. Article 76
  4. Article 75
সঠিক উত্তর:
Article 77
উত্তর
সঠিক উত্তর:
Article 77
ব্যাখ্যা
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ এর কথা উল্লেখ করা হয়েছে। 

• অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল: 
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে: 
- ৭১ নং অনুচ্ছেদে দ্বৈত সদস্যতায় বাধা, 
- ৭৬ নং অনুচ্ছেদ সংসদের স্থায়ী কমিটিসমূহ, 
- ৭৫ নং অনুচ্ছেদে কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি। 

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
.
In which schedule of the Constitution of Bangladesh is the historic speech of March 7 included?
  1. Seventh Schedule
  2. Fifth Schedule
  3. Fourth Schedule
  4. Sixth Schedule
সঠিক উত্তর:
Fifth Schedule
উত্তর
সঠিক উত্তর:
Fifth Schedule
ব্যাখ্যা
• সংবিধানের তফসিল:
- বাংলাদেশ সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে।

৭টি তফসিল:
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
.
What does Article 40 of the Constitution deal with?
  1. Freedom of movement
  2. Freedom of association
  3. Freedom of profession or vocation
  4. Freedom of assembly
সঠিক উত্তর:
Freedom of profession or vocation
উত্তর
সঠিক উত্তর:
Freedom of profession or vocation
ব্যাখ্যা
• ৪০নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। 

অন্যদিকে: 
- ৩৬ নং অনুচ্ছেদ : চলাফেরার স্বাধীনতা। 
- ৩৭ নং অনুচ্ছেদ : সমাবেশের স্বাধীনতা। 
- ৩৮ নং অনুচ্ছেদ : সংগঠনের স্বাধীনতা।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
What was the main point of the Thirteenth Amendment of the Constitution of Bangladesh?
  1. Women seats in Parliament
  2. Caretaker government
  3. Multiparty system
  4. Establishment of Bakshal
সঠিক উত্তর:
Caretaker government
উত্তর
সঠিক উত্তর:
Caretaker government
ব্যাখ্যা
• ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংবিধানে সন্নিবেশ করা হয়।
- ৫৮খ নং অনুচ্ছেদে এই সংক্রান্ত বিধানটি সংযুক্ত করা হয়েছিল।
- তবে পরবর্তীতে হাইকোর্ট ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়।

সূত্র: আইন মন্ত্রণালয় এবং পৌরনীতি ও নাগরিকতা: নবম-দশম শ্রেণি, বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
.
According to the Constitution of Bangladesh, war cannot be declared without whose consent?
  1. Supreme Court
  2. President
  3. Parliament
  4. Prime Minister
সঠিক উত্তর:
Parliament
উত্তর
সঠিক উত্তর:
Parliament
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৬৩ : যুদ্ধ -
১. সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোন যুদ্ধে অংশ গ্রহণ করবে না।

অনুচ্ছেদ - ৬১ :সর্বাধিনায়কতা -
- বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হবে এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
.
Which article of the Constitution of Bangladesh mentions the qualifications to be the president?
  1. Article 51
  2. Article 49
  3. Article 48
  4. Article 50
সঠিক উত্তর:
Article 48
উত্তর
সঠিক উত্তর:
Article 48
ব্যাখ্যা
• বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা বা শর্তাবলি সরাসরি উল্লেখ আছে সংবিধানের ৪৮ নং অনুচ্ছেদে‌।
- ৪৮(৪) নং অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়বার যোগ্য হইবেন না,

যদি তিনি-
ক) ৩৫ বৎসরের কম বয়স্ক হন;
খ) সংসদ - সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন;
গ) কখনও এই সংবিধানের অধীনে অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৪৯ : ক্ষমা প্রদর্শনের অধিকার।
- অনুচ্ছেদ ৫১ : রাষ্ট্রপতির দায়মুক্তি।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
Article 94 of the Constitution of Bangladesh deals with -
  1. Seat of the Supreme Court
  2. Temporary appointment of Chief Justice
  3. Judge-Employment
  4. Establishment of the Supreme Court
সঠিক উত্তর:
Establishment of the Supreme Court
উত্তর
সঠিক উত্তর:
Establishment of the Supreme Court
ব্যাখ্যা
• সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রীম কোর্ট গঠিত হবে।

অন্যদিকে:
- ৯৫নং অনুচ্ছেদে বিচারক-নিয়োগ।
- ৯৭নং অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- ১০০ নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের আসন।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
১০.
What is the content of the third chapter of the constitution of Bangladesh?
  1. Fundamental rights
  2. Executive Department
  3. Legislature
  4. Department of Justice
সঠিক উত্তর:
Fundamental rights
উত্তর
সঠিক উত্তর:
Fundamental rights
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।
- এর মধ্যে প্রথম ভাগে প্রজাতন্ত্র,
- দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- তৃতীয় ভাগে মৌলিক অধিকার,
- চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে আইনসভা,
- ষষ্ঠ ভাগে বিচার বিভাগ,
- সপ্তম ভাগে নির্বাচন,
- অষ্টম ভাগে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে বাংলাদেশের কর্মবিভাগ ও নবম-ক ভাগ জরুরী বিধানাবলী,
- দশম ভাগে সংবিধান সশোধন এবং একাদশ ভাগ বিবিধ।

সূত্র: বাংলাদেশ সংবিধান।
১১.
For how many consecutive working days without the permission of the Speaker must a Member of Parliament be absent from Parliament for their membership to be considered cancelled?
  1. 90 days
  2. 60 days
  3. 30 days
  4. 45 days
সঠিক উত্তর:
90 days
উত্তর
সঠিক উত্তর:
90 days
ব্যাখ্যা
• একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাদিক্রমে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

• সদস্যদের আসন শূন্য হওয়া:
- বাংলাদেশের সংবিধানের ৬৭ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ-সদস্যের আসন শূন্য হবে, যদি
- (ক) তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন:

- তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন;
(খ) সংসদের অনুমতি না নিয়ে তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন;
(গ) সংসদ ভাঙ্গিয়া যায়;
(ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান; অথবা
(ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।
(২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
১২.
Who is the original author of the first handwritten constitution of Bangladesh?
  1. AKM Abdur Rauf
  2. Zainul Abedin
  3. Hashem Khan
  4. Monowar Hossain
সঠিক উত্তর:
AKM Abdur Rauf
উত্তর
সঠিক উত্তর:
AKM Abdur Rauf
ব্যাখ্যা
• সংবিধান:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- বাংলাদেশের প্রথম সংবিধান হাতে লিখে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক - এ.কে.এম আব্দুর রউফ।
- এ কে এম আবদুর রউফ ছিলেন একজন মুক্তিযুদ্ধা।
- হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা ছিল ৯৩, তবে স্বাক্ষরসহ ১০৯ পৃষ্ঠা।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১৩.
Which article of the Constitution of Bangladesh says about 'Money Bill'?
  1. Article 93
  2. Article 87
  3. Article 81
  4. Article 80
সঠিক উত্তর:
Article 81
উত্তর
সঠিক উত্তর:
Article 81
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে 'অর্থবিল' সংক্রান্ত বিষয় নিয়ে আলচনা করা হয়েছে।

অন্যদিকে:
- অনুচ্ছেদ ৮০: আইন প্রণয়ন পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮৭ : বার্ষিক আর্থিক বিবৃতি।
- অনুচ্ছেদ ৯৩ : অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
১৪.
How many times has the constitution of Bangladesh been amended?
  1. 14 times
  2. 16 times
  3. 17 times
  4. 18 times
সঠিক উত্তর:
17 times
উত্তর
সঠিক উত্তর:
17 times
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪বার, জিয়াউর রহমানের সময় ২বার, এরশাদের সময় ৪বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।

সূত্র: বাংলাদেশের সংবিধান ও দৈনিক ইত্তেফাক।