পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বিষয়ের নাম: মানসিক দক্ষতা - সম্পূর্ণ সিলেবাস [৫০ নম্বর] উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ-
  1. সমুদ্রের পানির ঘনত্ব কম
  2. সমুদ্রে উঁচু ঢেউ সৃষ্টি হয়
  3. সমুদ্রের পানির ঘনত্ব বেশি
  4. সমুদ্রের পানির গভীরতা বেশি
ব্যাখ্যা
প্রশ্ন: সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ-

সমাধান:
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ এতে লবণের পরিমাণ বেশি থাকে, যা পানির ঘনত্ব বাড়িয়ে দেয়। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় এটি স্বাভাবিক পানির চেয়ে বেশি ঘন (dense) হয়। ফলে একই আয়তনের পানি বেশি ওজনের হয় এবং সাঁতারুর শরীরকে বেশি ভাসমান শক্তি প্রদান করে।
.
"Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
  1. গণভোট
  2. জনমত
  3. ভোটপত্র
  4. অধিকার
ব্যাখ্যা
প্রশ্ন: "Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

সমাধান:
"Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো "গনভোট"।
.
কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়?
  1. ৩/৮
  2. ৫/১৪
  3. ৭/২০
  4. ৪/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়?

সমাধান:
৩/৮ = ০.৩৭৫
৫/১৪ = ০.৩৫৭
৭/২০ = ০.৩৫০
৪/১১ = ০.৩৬৩
.
যদি ৯ × ৭ = ৪২৫৪ এবং ৪ × ৩ = ১৮২৪ হয় তবে, ৬ × ৮ =?
  1. ২৪৩২
  2. ৪২৬৪
  3. ৪৮৩৬
  4. ৫৪৭২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৭ = ৪২৫৪ এবং ৪ × ৩ = ১৮২৪ হয় তবে, ৬ × ৮ =?

সমাধান:
১ম ক্ষেত্রে,
৯ × ৭ = ৭ × ৯
= (৭ × ৬) (৯ × ৬)
= ৪২৫৪

২য় ক্ষেত্রে,
৪ × ৩ = ৩ × ৪
= (৩ × ৬) (৪ × ৬)
= ১৮২৪

৩য় ক্ষেত্রে,
৬ × ৮ = ৮ × ৬
= (৮ × ৬) (৬ × ৬)
= ৪৮৩৬
.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৮ : ৩৫ মিনিট বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
  1. ৪ : ২৫ মিনিট
  2. ৩ : ২৫ মিনিট
  3. ২ : ২৫ মিনিট
  4. ৬ : ২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেল ঘড়িতে ৮ : ৩৫ মিনিট বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১  : ৬০ - ৮ : ৩৫ = ৩ : ২৫ মিনিট

∴ প্রকৃত সময় হলো ৩ : ২৫ মিনিট
.
What is the antonym of "WINSOME" is-
  1. Beautiful
  2. Repulsive
  3. Attractive
  4. Even
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of "WINSOME" is-

সমাধান:
"WINSOME" এর অর্থ- আকর্ষণীয়, মনোমুগ্ধকর।
এর বিপরীত অর্থ "Repulsive"
"Repulsive" শব্দের বাংলা অর্থ হলো "ঘৃণাযুক্ত", "বিরক্তিকর", বা "অপছন্দনীয়"।
.
a এবং b উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি অব্যশই জোড় সংখ্যা হবে?
  1. ab
  2. a + b + 1
  3. a + b
  4. ab + 2
ব্যাখ্যা
প্রশ্ন: a এবং b উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি অব্যশই জোড় সংখ্যা হবে?

সমাধান:
সমজাতীয় দুইটি সংখ্যার ( জোড় বা বিজোড় ) যোগফল বা বিয়োগফল জোড় সংখ্যা হবে।
সুতরাং, a এবং b উভয়ই বিজোড় বলে a + b জোড় সংখ্যা হবে।

যেমন,
a = 5 এবং b = 3
∴ a + b = 5 + 3 = 8  ; জোড়
আবার,
a - b = 5 - 3 = 2 ; জোড়
.
যদি SUCCESS = TVDDFTT হয়, তাহলে PROGRESS =?
  1. QSPHSFTT 
  2. THMDFRS
  3. RVFFOQRU
  4. CSBWF
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SUCCESS = TVDDFTT হয়, তাহলে PROGRESS =?

সমাধান:

SUCCESS = TVDDFTT প্রতিটি বর্ণ পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
∴ PROGRESS = QSPHSFTT 
.
চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB স্পর্শক। AC এর ব্যাস। যদি BC = 12 ও AB = 8 হয়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 20π
  2. 16π
  3. 25π
  4. 22π
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB স্পর্শক। AC এর ব্যাস। যদি BC = 12 ও AB = 8 হয়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত?


সমাধান:
দেওয়া আছে,
AB = 8 এবং BC = 12

আমরা জানি,
BC2 = AB2 + AC2
AC = √(BC2 - AB2)
= √(122 - 82)
= √(144 - 64)
=√80
= 4√5
AC = 4√5

∴ ব্যাস, AC = 4√5
∴ ব্যাসার্ধ, r = 4√5/2 = 2√5

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(2√5)2 = 20π
১০.
‘যে বৃক্ষের ছায়া বহুদূর বিস্তৃত’ তাকে এককথায় কী বলা হয়?
  1. মহাশ্বেতা
  2. পুণ্ডরীক
  3. ছায়াতরু
  4. অবিমৃশ্যকারী
ব্যাখ্যা
প্রশ্ন: ‘যে বৃক্ষের ছায়া বহুদূর বিস্তৃত’ তাকে এককথায় কী বলা হয়?

সমাধান:
• ‘যে বৃক্ষের ছায়া বহুদূর বিস্তৃত’ এর এককথায় প্রকাশ - ছায়াতরু।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা।
-‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক
- 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী।
১১.
"গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রতিপাল্য
  2. খোঁজ
  3. আয়ত্তাধীন
  4. চঞ্চল
ব্যাখ্যা
প্রশ্ন: "গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ কী?

সমাধা:
"গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ হলো - প্রতিপাল্য
১২.
A + B = 3, (Q × A) + B = 20 এবং A + (Q × B) = 25 হলে, Q এর মান কত?
  1. 14
  2. 18
  3. 22
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: A + B = 3, (Q × A) + B = 20 এবং A + (Q × B) = 25 হলে, Q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A + B = 3 .......(১)
Q × A + B = 20 ..........(২০
এবং A + Q × B = 25..........(৩)

এখন,
(২) + (৩) করে পাই,
⇒ Q × A + B + A + Q × B  = 20 + 25
⇒ Q(A + B) + A + B = 45
⇒ 3Q + 3 = 45
⇒ 3Q = 45 - 3 = 42
⇒ Q =42/3
⇒ Q = 14
১৩.
যদি ZEBRA = 2652181 হয়, তাহলে COBRA =?
  1. 302181
  2. 31822151
  3. 3152181
  4. 1182153
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ZEBRA = 2652181 হয়, তাহলে COBRA =?

সমাধান:

ZEBRA = 2652181 হয়,
তাহলে,
COBRA = 3152181
১৪.
১২০ জন লোকের একটি কক্ষে ৩/৫ অংশ মহিলা। যদি মোট লোকের ২/৩ অংশ বিবাহিত হয়, তবে অবিবাহিত মহিলার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
  1. ৪৮ জন
  2. ৪২ জন
  3. ৩২ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ জন লোকের একটি কক্ষে ৩/৫ অংশ মহিলা। যদি মোট লোকের ২/৩ অংশ বিবাহিত হয়, তবে অবিবাহিত মহিলার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান:
দেওয়া আছে,
মোট লোকসংখ্যা = ১২০ জন

∴ মহিলার সংখ্যা = (৩/৫) × ১২০ = ৭২ জন
∴ পুরুষের সংখ্যা = ১২০ - ৭২ = ৪৮ জন

আবার,
∴ বিবাহিত লোকের সংখ্যা = (২/৩) × ১২০ = ৮০ জন
∴ অবিবাহিত লোকের সংখ্যা = ১২০ - ৮০ = ৪০ জন

তবে, বিবাহিত লোকের সংখ্যা ৮০ জন এবং পুরুষের সংখ্যা ৪৮ জন। তাই, অন্তত ৮০ - ৪৮ =৩২ জন মহিলা অবশ্যই বিবাহিত হবেন।

অবিবাহিত মহিলার সংখ্যা = মোট মহিলা - বিবাহিত মহিলা = ৭২ - ৩২ = ৪০ জন 

∴ অবিবাহিত মহিলার সর্বোচ্চ সংখ্যা = ৪০ জন।
১৫.
স্বাধীন : নির্ভয় : : সংশয় :
  1. নির্ভয়
  2. প্রত্যয়
  3. বিস্ময়
  4. দ্বিধা
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাধীন : নির্ভয় : : সংশয় :

সমাধান:
স্বাধীন ও নির্ভয় পরস্পর সমার্থক শব্দ এবং সংশয় ও দ্বিধা পরস্পর সমার্থক শব্দ।
১৬.
What is the synonym of "AUTHORITARIAN"
  1. Senior
  2. Autocratic
  3. Potential
  4. Compliment
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of "AUTHORITARIAN"

সমাধান:
"Authoritarian" এর অর্থ কর্তৃত্বপরায়ণ, স্বৈরাচারী
The synonym of "Authoritarian" is "Autocratic".

Other possible synonyms include:

Tyrannical, dictatorial, Totalitarian, Despotic, Oppressive

"Senior" এর অর্থ - বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ
"Potential" এর অর্থ - সম্ভাবনাময়

"Compliment" এর অর্থ - প্রশংসা, সাধুবাদ
১৭.
9, 36, 81, 144,....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. 216
  2. 169
  3. 225
  4. 196
ব্যাখ্যা
প্রশ্ন: 9, 36, 81, 144,....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
9 = 32     
36 = 62     
81 = 92
144 = 122
 225 = 152 

সুতরাং পরবর্তী সংখ্যাটি 225.    
১৮.
থ ও ধ এর মধ্যবর্তী বর্ণের বামদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি কী হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: থ ও ধ এর মধ্যবর্তী বর্ণের বামদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি কী হবে?

সমাধান:

 থ ও ধ এর মধ্যবর্তী বর্ণ =
দ বর্ণের  বামদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি হবে =
১৯.
হাবিব একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং পূর্ব দিকে 3 কি.মি  ভ্রমণ করে B বিন্দুতে পৌছায়। তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই 9 কি.মি ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 15 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?
  1. 15 km
  2. 21 km
  3. 18 km
  4. 16 km
ব্যাখ্যা
প্রশ্ন: হাবিব একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং পূর্ব দিকে 3 কি.মি  ভ্রমণ করে B বিন্দুতে পৌছায়। তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই 9 কি.মি ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 15 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

BC = 9 km
CD = 15 km
OD = (15 - 3) = 12 km

সরাসরি দূরত্ব AD = √(OD2 + OA2)
= √(122 + 92)
= √(144 + 81)
= √225
= 15 km
২০.
Bangladesh : Taka : : Burma :
  1. Krona
  2. Lira
  3. Peso
  4. Kyat
ব্যাখ্যা
প্রশ্ন: Bangladesh : Taka : : Burma :

সমাধান:
"Bangladesh" এর মুদ্রার নাম Taka এবং "Burma" এর মুদ্রার নাম Kyat.
তেমনি,
Argentina = Peso
Turkey = Lira
Sweden = Krona
২১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 28
  2. 26
  3. 22
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এটি একটি অনন্য সমাধান যেখানে প্রদত্ত সংখ্যা থেকে 12 বিয়োগ করলে সঠিক উত্তর পাওয়া যায়।
58 -12= 46
46 -12= 34
34 -12= 22

∴ প্রশ্নবোধক স্থানে 22 সংখ্যাটি বসবে।
২২.
একটি খামারে মোট ৩৫ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ৯৪ টি পা থাকলে, ঐ খামারে মোট কতটি হাঁস আছে?
  1. ২৩ টি
  2. ২১ টি
  3. ১২ টি
  4. ২৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খামারে মোট ৩৫ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ৯৪ টি পা থাকলে, ঐ খামারে মোট কতটি হাঁস আছে?

সমাধান:
ধরি,
গরুর সংখ্যা = x
হাঁসের সংখ্যা = y

আমরা জানি,
প্রত্যেক গরুর ৪টি পা 
প্রত্যেক হাঁসের ২টি পা

প্রশ্নমতে,
⇒ x + y = ৩৫
⇒ x = ৩৫ - y.........(1)
এবং
⇒ ৪x + ২y = ৯৪
⇒ ৪(৩৫ - y) + ২y = ৯৪
⇒ ১৪০ - ৪y + ২y = ৯৪
⇒ - ২y = ৯৪ - ১৪০
⇒ y = - ৪৬/- ২
⇒ y = ২৩

∴ খামারে ২৩ টি হাঁস আছে।
২৩.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. রয়েল বেঙ্গল টাইগার
  2. পদ্ম
  3. কাঁঠাল
  4. ইলিশ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
"পদ্ম" অন্যগুলো থেকে আলাদা কারন, "পদ্ম" ভারত এর জাতীয় প্রতিক।
আর বাকি গুলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলির অন্তর্ভূক্ত।
২৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিশীথিনী
  2. আকাঙ্ক্ষা
  3. প্রতিযোগিতা
  4. বীভিষিকা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
বীভিষিকা বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান - বিভীষিকা
২৫.
নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
  1. ৯১
  2. ৭২
  3. ১৪
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি অন্য রকম?

সমাধান:
এখানে, ৭২ ছাড়া বাকী সংখ্যাগুলো ৭ এর গুণিতক।
২৬.
শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
AZ  CX  EV _____? 
  1. FJ
  2. FU
  3. GS
  4. GT
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
AZ  CX  EV _____? 

সমাধান:
এখানে দুইটি ধারা তৈরি হয়েছে।
১ম টি : A  C  E
একটার পর একটা।
সেই হিসাবে পরবর্তী হবে = G

আবার,
২য় টি : Z  X  V
উল্টা দিকে একটার পর একটা।
সেই হিসাবে পরবর্তী হবে = T

সুতরাং, শূন্যস্থানে GT বসবে।
২৭.
একটি পার্টিতে করিম ও তাঁর স্ত্রী, চার পুত্র ও তাদের স্ত্রী, এবং প্রত্যেক পুত্রের ২ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ১৬ জন
  2. ১৪ জন
  3. ১৮ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পার্টিতে করিম ও তাঁর স্ত্রী, চার পুত্র ও তাদের স্ত্রী, এবং প্রত্যেক পুত্রের ২ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
করিম ও তাঁর স্ত্রী = ২ জন
চার পুত্র = ৪ জন
চার পুত্রের স্ত্রী = ৪ জন
প্রত্যেক পুত্রের সন্তান = ২ জন × ৪ পুত্র = ৮ জন

মোট = ২ + ৪ + ৪ + ৮ = ১৮ জন

∴ পার্টিতে মোট ১৮ জন উপস্থিত ছিল।
২৮.
নিচের শব্দগুলোকে স্বাভাবিক নিয়মে সাজালে, কোন শব্দটি তৃতীয় অবস্থানে আসবে?
  1. cook
  2. digest
  3. eat
  4. serve
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোকে স্বাভাবিক নিয়মে সাজালে, কোন শব্দটি তৃতীয় অবস্থানে আসবে?

সমাধান:
স্বাভাবিক নিয়ম অনুযায়ী, serve → cook → eat → digest
২৯.
তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৪০। ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?
  1. 175
  2. 168
  3. 154
  4. 159
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৪০। ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি, সংখ্যাগুলো হলো x, x + 1, x + 2

প্রশ্নমতে,
⇒ x + x + 1 + x + 2 =240
⇒ 3x + 3 = 240
⇒ 3x = 237
⇒ x = 237/3
∴ x = 79

১ম সংখ্যা = 79
২য় সংখ্যা = 79 + 1 = 80
৩য় সংখ্যা = 79 + 2 = 81

∴ ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল,
79 + 80 =159
৩০.
ঘড়িতে ৭ : ৪৫ বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. ৪৭.৫°
  2. ৩৭.৫°
  3. ৩৫.৫°
  4. ৩০.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৭ : ৪৫ বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = (১১m - ৬০h)/২
= {(১১ × ৪৫) - (৬০ × ৭)}/২
= (৪৯৫ - ৪২০)/২
= ৭৫/২
= ৩৭.৫°