পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
কোনটি প্রাচীন যুগের সাহিত্যকর্ম নয়?
  1. ক) সহরপাদের দোহা
  2. খ) শ্রীকৃষ্ণবিজয়
  3. গ) ডাকার্ণব
  4. ঘ) কৃষ্ণপাদের দোহা
সঠিক উত্তর:
খ) শ্রীকৃষ্ণবিজয়
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীকৃষ্ণবিজয়
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুঁথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় পুঁথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে  বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চারটি পুঁথি একত্রে প্রকাশিত হয়।
- সেগুলো হচ্ছে - চর্যাচর্যবিনিশ্চয়, সহরপাদ ও কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। 
- এগুলোর মধ্যে একমাত্র 'চর্যাচর্যবিনিশ্চয়'ই প্রাচীন বাংলায় লেখা; অন্য তিনটি বাংলায় নয়, অপভ্রংশ ভাষায় রচিত। 
- তিনি পুঁথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি 'চর্যাশ্চর্যবিনিশ্চয়' নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।

মালাধর বসু ভাগবতের প্রথম বাংলা অনুবাদক এবং তাঁর কাব্য 'শ্রীকৃষ্ণবিজয়' মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
'বাষ্পাকূল লোচনে' এর চলিত রূপ কী?
  1. ক) অশ্রুসজল নয়নে
  2. খ) বাষ্পসহ দৃষ্টিতে
  3. গ) অশ্রুসজল চোখে
  4. ঘ) জলসিক্ত চোখে
সঠিক উত্তর:
গ) অশ্রুসজল চোখে
উত্তর
সঠিক উত্তর:
গ) অশ্রুসজল চোখে
ব্যাখ্যা
'বাষ্পাকূল লোচনে' এর চলিত রূপ 'অশ্রুসজল চোখে'।
অনুরূপভাবে কিছু সমাসবদ্ধ পদের সাধু ও চলিত রূপ- 
বাষ্পবারি বিমোচন - চোখের জল ফেলা।
দীর্ঘোদর - বিশাল পেট ।
নানাভরণভূষিত - নানা ধরনের গয়না পরা। 
বনস্পতিসংকুল - বড় বড় গাছে ভরা। 
কিয়ৎক্ষনে - কয়েক মুহূর্তে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' কী ধরনের রচনা?
  1. ক) মহাকাব্য
  2. খ) কাব্যনাট্য
  3. গ) গীতিকাব্য
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
গ) গীতিকাব্য
উত্তর
সঠিক উত্তর:
গ) গীতিকাব্য
ব্যাখ্যা
কায়কোবাদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ দুটি- 
গীতিকাব্য - অশ্রুমালা
মহাকাব্য - মহাশ্মশান। 

কায়কোবাদের খণ্ড কবিতাগ্রন্থ 'অশ্রুমালা'। 
- এই কাব্যগ্রন্থের মূল সুর প্রেম। 
- তবে প্রকৃতির প্রতি আকর্ষণবোধও এ কাব্যে খুব লক্ষ করা যায়। 

- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)।
- তার প্রকৃত নাম- কাজেম আল কোরেশী। কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।
- 'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর।" এখানে 'হারায়' কোন ধাতুর প্রয়োগ ঘটেছে?
  1. ক) নাম ধাতু
  2. খ) ণিজন্ত ধাতু
  3. গ) কর্মবাচ্যের ধাতু
  4. ঘ) প্রযােজক ধাতু
সঠিক উত্তর:
গ) কর্মবাচ্যের ধাতু
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মবাচ্যের ধাতু
ব্যাখ্যা
কর্মবাচ্যের ধাতু:
মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যােগ করে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়।
- এটি বাক্যে ব্যবহারের সময় বাক্যের ক্রিয়াপদকে অনুসরণ করে ব্যবহৃত হয়।
যেমন
- দেখ + আ = দেখা, বাক্যে প্রয়ােগ- কাজটি ভালাে দেখায় না।
- হার + আ = হারা, বাক্যে প্রয়ােগ- যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।' - পঙক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) ঘুম নেই
  2. খ) অভিযান
  3. গ) ছাড়পত্র
  4. ঘ) হরতাল
সঠিক উত্তর:
গ) ছাড়পত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ছাড়পত্র
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'হে মহাজীবন' কবিতার অন্তর্গত। 
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
কবিতাটি নিম্নরূপ- 

হে মহাজীবন
(ছাড়পত্র) - সুকান্ত ভট্টাচার্য

হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ গুলো হল:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য
.
'পদ্মাবতী' কাব্যটি কোন কবির কাব্যানুবাদ?
  1. ক) মালিক মুহম্মদ জায়সী
  2. খ) নিজামী গঞ্জভী
  3. গ) আলাওল
  4. ঘ) কোরেশী মাগন ঠাকুর
সঠিক উত্তর:
ক) মালিক মুহম্মদ জায়সী
উত্তর
সঠিক উত্তর:
ক) মালিক মুহম্মদ জায়সী
ব্যাখ্যা
মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী।
- এই কাব্যটি আলাওল রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে।
- পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে।
- এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যানুবাদ। 

উল্লেখ্য, ‘পদ্মাবতী’ নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
'আশাতীত' কোন সূত্রযোগে গঠিত স্বরসন্ধি?
  1. ক) অ + অ = আ
  2. খ) অ + আ = আ
  3. গ) আ + অ = আ
  4. ঘ) আ + আ = আ
সঠিক উত্তর:
গ) আ + অ = আ
উত্তর
সঠিক উত্তর:
গ) আ + অ = আ
ব্যাখ্যা
আ + অ = আ - সূত্রযোগে গঠিত স্বরসন্ধির উদাহরণ
- আশা + অতীত = আশাতীত।
- মহা + অর্ঘ = মহার্ঘ।
- ত্বরা + অন্বিত = ত্বরান্বিত।
- যথা + অযথ = যথাযথ।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভূচিত্রাবলি এর ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি ?
  1. ক) Map
  2. খ) Atlas
  3. গ) Globe
  4. ঘ) Global
সঠিক উত্তর:
খ) Atlas
উত্তর
সঠিক উত্তর:
খ) Atlas
ব্যাখ্যা
Atlas = ভূচিত্রাবলি।
Globe = ভূগোলক/গোলক
Global = বিশ্বব্যাপী।
 Map = মানচিত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
বিশেষ্য পদের দ্বিরুক্তি দ্বারা কোন বাক্যে পরম্পরতা বোঝাচ্ছে?
  1. ক) সে ধীরে ধীরে যায়।
  2. খ) আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
  3. গ) তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ।
  4. ঘ) সে ফিরে ফিরে তাকায়।
সঠিক উত্তর:
গ) তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ।
উত্তর
সঠিক উত্তর:
গ) তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ।
ব্যাখ্যা
পদের দ্বিরুক্তি
বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি।
বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়

বিশেষ্য পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে।
ক) আধিক্য বােঝাতে : রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
খ) সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
গ) পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে : তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
ঘ) ক্রিয়া বিশেষণ বােঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
ফকির গরীবুল্লাহ রচিত কাব্য নয় কোনটি?
  1. ক) লাইলি মজনু
  2. খ) সত্যপীরের পুঁথি
  3. গ) সােনাভান
  4. ঘ) জঙ্গনামা
সঠিক উত্তর:
ক) লাইলি মজনু
উত্তর
সঠিক উত্তর:
ক) লাইলি মজনু
ব্যাখ্যা
দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যর প্রাচীনতম, আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।
ফকির গরীবুল্লাহ রচিত কাব্য-
- আমীর হামজা (প্রথম অংশ),
- সােনাভান,
- জঙ্গনামা,
- সত্যপীরের পুঁথি ও
- ইউসুফ জোলেখা। 

- দৌলত উজির বাহরাম খাঁর রচিত 'লায়লী-মজনু' কাব্য পারসিয়ান কবি নিজামীর 'লায়লা ওয়া মজনুন’ কাব্যের ভাবানুবাদ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১১.
নিম্নের কোন বাগ্‌ধারাটির অর্থ 'অপচয়জনক ব্যাপার'
  1. ক) ভূতের মুখে রাম নাম
  2. খ) ভূতের বাপের শ্রাদ্ধ
  3. গ) শ্যাম রাখি না কূল রাখি
  4. ঘ) লেফাফা দুরস্ত
সঠিক উত্তর:
খ) ভূতের বাপের শ্রাদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূতের বাপের শ্রাদ্ধ
ব্যাখ্যা
ভূতের বাপের শ্রাদ্ধ বাগ্‌ধারাটির অর্থ অপচয়জনক ব্যাপার

ভূতের মুখে রাম নাম = স্বপ্রকৃতি বিরুদ্ধকর্ম 
শ্যাম রাখি না কূল রাখি = উভয় সংকট
লেফাফা দুরস্ত = বাইরে পরিপাটি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
কোন উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি লোকজীবন চিত্রায়িত হয়েছে?
  1. ক) ধানকন্যা
  2. খ) কুচবরন কন্যা
  3. গ) কাশবনের কন্যা
  4. ঘ) কাঞ্চনমালা
সঠিক উত্তর:
গ) কাশবনের কন্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) কাশবনের কন্যা
ব্যাখ্যা
'কাশবনের কন্যা' (১৯৫৪) শামসুদ্দীন আবুল কালাম রচিত একটি উপন্যাস। 
- এ উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দু;খ-দারিদ্র থাকলেও গ্রামই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূ-প্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত।
- উল্লেখযোগ্য চরিত্র - সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান প্রমুখ।

- শামসুদ্দীন আবুল কালাম 'মাহে নও' পত্রিকার সম্পাদক ছিলেন।
তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:
- কাঞ্চনগ্রাম
- আলমনগরের উপকথা,
- জায়জঙ্গল,
- নবান্ন,
- সমুদ্রবাসর
- কাঞ্চনমালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
Confession of an English Opium Eater-এর প্রেরণায় রচিত প্রবন্ধ কোনটি?
  1. ক) কমলাকান্তের দপ্তর
  2. খ) রাজবন্দীর জবানবন্দী
  3. গ) রাজমোহনস ওয়াইফ
  4. ঘ) কেউ কিছু বলতে পারে না
সঠিক উত্তর:
ক) কমলাকান্তের দপ্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) কমলাকান্তের দপ্তর
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর 'কমলাকান্তের দপ্তর' ইংরেজ সাহিত্যিক ও সমালোচক ডি-কুইনসির Confession of an English Opium Eater-এর প্রেরণায় রচিত। 
- 'কমলাকান্তের দপ্তর' (১৮৭৫) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিভিন্ন মেজাজের লঘু ঢঙে লেখা ব্যক্তিগত প্রবন্ধ। 
- কমলাকান্ত নামক এক চরিত্রের জবানিতে প্রবন্ধগুলি লিখিত।

বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস = রাজমোহনস ওয়াইফ
- রাজবন্দীর রোজনামচা = শহীদুল্লাহ কায়সার রচিত প্রবন্ধগ্রন্থ।
- মুনীর চৌধুরী রচিত 'কেউ কিছু বলতে পারে না' জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিম্নের কোন সমাস ঘটিত শব্দটি অশুদ্ধ?
  1. ক) রাজাগণ
  2. খ) অতলস্পর্শ
  3. গ) পিতৃহারা
  4. ঘ) অর্ধরাত
সঠিক উত্তর:
ক) রাজাগণ
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজাগণ
ব্যাখ্যা
রাজাগণ শব্দটি সমাসগঠন বিবেচনায় শুদ্ধ নয়, শুদ্ধ শব্দ = রাজগণ

সমাস-ঘটিত অন্যান্য অশুদ্ধি
- অতলস্পর্শ (অতলস্পর্শী নয়)
- পিতৃহারা (পিতাহারা নয়)
- অর্ধরাত (অর্ধরাত্রি নয়)
- সলজ্জ (সরজ্জা নয়)
- অহর্নিশ (অহনিশি নয়)
- যুবরাজ (যুবরাজা নয়)
- দিবারাত্র (দিবারাত্রি নয়)।
- সশঙ্ক (সশঙ্কা নয়)
- মাতৃজাতি (মাতাজাতি নয়)
- অহােরাত্র (অহােরাত্রি নয়)
- গরিমমণ্ডিত (গরিমামণ্ডিত নয়)
- সক্ষম (সক্ষমিত নয়)
- মহিমমণ্ডিত (মহিমামণ্ডিত নয়)
- সুবুদ্ধি (সুবুদ্ধিমান নয়)
- ভ্রাতৃবৃন্দ (ভ্রাতাবৃন্দ নয়)

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
Who wrote the poem "The House of Fame"?
  1. ক) Geoffrey Chaucer
  2. খ) Thomas Malory
  3. গ) John Wycliff
  4. ঘ) John Donne
সঠিক উত্তর:
ক) Geoffrey Chaucer
উত্তর
সঠিক উত্তর:
ক) Geoffrey Chaucer
ব্যাখ্যা
The Hous of Fame, a poem of more than 2,000 lines, also in dream-vision form. It is written by Geoffrey Chaucer.

His other famous poetry:
- The Book of the Duchess,
- The Legend of Good Women
- The Parliament of Fowls,
- The Canterbury Tales etc.

Source: Britannica.com
১৬.
'The Faerie Queen' is a/an -
  1. ক) Elegy
  2. খ) Epic
  3. গ) Sonnet
  4. ঘ) Drama
সঠিক উত্তর:
খ) Epic
উত্তর
সঠিক উত্তর:
খ) Epic
ব্যাখ্যা
The Faerie Queene, one of the great long poems in the English language, written in the 16th century by Edmund Spenser.
As originally conceived, the poem was to have been a religious-moral-political allegory in 12 books, each consisting of the adventures of a knight representing a particular moral virtue; Book I, for example, recounts the legend of the Red Cross Knight, or Holiness.
The knights serve the Faerie Queene, who represents Glory and Queen Elizabeth I.

Edmund Spenser is called the poet of poets.
His famous sonnet collection is Amoretti.
Other works:
- The Faerie Queen (Epic),
- The Shepherds Calendar,
- The Ruins of Time etc.

Source: Britannica.com
১৭.
Who wrote "A Modest Proposal"?
  1. ক) Jonathan Swift
  2. খ) Samuel Richardson
  3. গ) Daniel Defoe
  4. ঘ) Richard Steele
সঠিক উত্তর:
ক) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
ক) Jonathan Swift
ব্যাখ্যা
• Jonathan Swift is the writer of “A Modest Proposal”.
- Psalmanazar, The Pretender, The Proposer are the important characters from A Modest Proposal.

• Famous books of Jonathan Swift:
- Gulliver's Travels,
- A tale of a Tub,
- A Modest Proposal,
- A Journey to Stella,
- The Battle of the Books.

Source: Poetryfoundation.org & An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
১৮.
'Tithonus' by Lord Alfred Tennyson is a/an -
  1. ক) Poem
  2. খ) Drama
  3. গ) Novel
  4. ঘ) Essay
সঠিক উত্তর:
ক) Poem
উত্তর
সঠিক উত্তর:
ক) Poem
ব্যাখ্যা
The poem 'Tithonus' is written by Alfred Tennyson.

The other notable poems of Tennyson are:
- The Lotos Eaters
- Morte D' Arthur
- Oenone
- Ulysses
- In Memoriam

Source: Encyclopedia of Britannica.
১৯.
The line 'Death, thou shalt die.' is an example of -
  1. ক) Personification
  2. খ) Paradox
  3. গ) Satire
  4. ঘ) Both ক & খ
সঠিক উত্তর:
ঘ) Both ক & খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both ক & খ
ব্যাখ্যা
'Death, thou shalt die. - 'মৃত্যু, তুমি মরবে।

- Personification gives human qualities to non living things or ideas.
'Death' একটি idea প্রকাশ করে। কিন্তু এখানে death এর উপর একটি human quality (die) আরোপ করা হয়েছে।
তাই এখানে personification এর ব্যবহার হয়েছে। 

আবার,
- Paradox হচ্ছে A self-contradictory statement that hides a rational meaning. a person, thing or situation that has two opposite features and therefore seems strange.
আপাতদৃষ্টিত অবাস্তব মনে হলেও যে কথার মধ্য দিয়ে সত্য প্রকাশ পায়, সেটিই Paradox. এখানে বলা হচ্ছে যে, মৃত্যু মারা যাবে, এটি আপাতদৃষ্টিতে সম্ভব নয়। তাই, এটি Paradox।

- Satire is a way of making fun of people by using silly or exaggerated language.

তাই সঠিক উত্তর হবে ক ও খ দুটিই।
২০.
Which character is not from Shakespeare’s tragedy “Hamlet”?
  1. ক) Ophelia
  2. খ) Claudius
  3. গ) Horatio
  4. ঘ) Montague
সঠিক উত্তর:
ঘ) Montague
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Montague
ব্যাখ্যা
Characters of William Shakespeare's tragedy ‘Hamlet’ are:
- Hamlet,
- Horatio,
- Ophelia,
- Claudius etc.

Characters of William Shakespeare's tragedy 'Romeo and Juliet' are:
- Montague,
- Romeo,
- Juliet,
-Capulet.

Source: Britannica
২১.
In which sentence is the word 'After' used as Adjective?
  1. ক) He was born after the death of his father.
  2. খ) The patient died after the doctor had come.
  3. গ) They arrived soon after.
  4. ঘ) After ages shall sing his glory.
সঠিক উত্তর:
ঘ) After ages shall sing his glory.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) After ages shall sing his glory.
ব্যাখ্যা
• He was born after the death of his father. (Preposition)
- যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।
এখানে after শব্দটি 'the death of his father' - noun clause এর পূর্বে বসে Sentence এর অন্যান্য Word এর সাথে সম্পর্ক স্থাপন করেছে তাই এটি Preposition.

• The patient died after the doctor had come. (Conjunction)
- যেসব শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে আরেকটি বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাদের Conjunction বলে।
এখানে after দ্বারা দুইটি clause ['The patient died' এবং 'the doctor had come'] যুক্ত হয়েছে বিধায় এখানে এটি conjunction. 

• They arrived soon after. (Adverb)
- এখানে after দ্বারা তাদের আসার সময় সম্পর্কে বুঝাচ্ছে তাই এটি Adverb of time.

After ages shall sing his glory. (Adjective)
After ages = পরবর্তী প্রজন্ম। 
এখানে after – ages (noun) এর modifier হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটা এখানে Adjective.
২২.
Which of the following words is an example of Neutral Gender?
  1. ক) Sister
  2. খ) Citizen
  3. গ) Book
  4. ঘ) Man
সঠিক উত্তর:
খ) Citizen
উত্তর
সঠিক উত্তর:
খ) Citizen
ব্যাখ্যা
যে সকল শব্দ দ্বারা কোন noun or pronoun এর পুরুষ, স্ত্রী বা এদের উভয়টি অথবা কোনটিই নয় বা অবচেতন পদার্থ (ক্লীব) ইত্যাদি বুঝায় তাদেরকে Gender বলে।
Gender চার প্রকার।
যথা,
- Masculine gender (পুং লিঙ্গ)
- Feminine gender (স্ত্রী লিঙ্গ)
- Common/Neutral gender (উভয় লিঙ্গ/লিঙ্গ নিরপেক্ষ)
- Neuter gender (ক্লীব লিঙ্গ) 

i. Masculine Gender: যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে।
যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।

ii. Feminine Gender: যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে।
যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।

iii. Common/Neutral Gender: যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে।
যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।

iv. Neuter Gender: যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।
যেমন - Book, Pen, Table, ইত্যাদি।
২৩.
He kept silent. Here 'kept' is a/an -
  1. ক) Linking verb 
  2. খ) Action verb
  3. গ) Transitive verb 
  4. ঘ) Intransitive verb
সঠিক উত্তর:
ক) Linking verb 
উত্তর
সঠিক উত্তর:
ক) Linking verb 
ব্যাখ্যা
Linking verb:
যে সকল verb সাধারণত subject ও complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে। Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷ যেমন- turn, be, become, look, seem, remain, appear, get, grow, keep etc.

Transitive verb:
যে verb এর object থাকে তাকে Transitive verb বলে। যেমন: I eat rice.

Intransitive verb:
যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে। যেমন : He sleeps.

Action verb:
Subject এর কাজকে বর্ণনাকারী verb কে Action verb বলা হয়।

Transitive verb এবং Intransitive verb মূলত Action verb এর প্রকার।
প্রশ্নে উল্লেখিত became শব্দটি কোন কাজকে বর্ণনা করে নি। বরং He এবং became এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
২৪.
He was marooned in an island where no living being existed. The underlined part of the sentence is a/ an -
  1. ক) Principal clause
  2. খ) Adverbial clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Noun clause
সঠিক উত্তর:
গ) Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective clause
ব্যাখ্যা
Island – Noun কে Modify করার কারণে এটি Adjective Clause.
২৫.
Choose the correct spelling:
  1. ক) Frustration
  2. খ) Fustration
  3. গ) Frustation
  4. ঘ) Frastration
সঠিক উত্তর:
ক) Frustration
উত্তর
সঠিক উত্তর:
ক) Frustration
ব্যাখ্যা
Correct spelling is: Frustration.
Bangla Meaning: বিফলীকরণ; বিফলীভবন; আশাভঙ্গ; ব্যর্থতা; নিষ্ফলতা; নৈরাশ্য; হতাশ।

Source: Accessible Dictionary by Bangla Academy
২৬.
১.৯ এর কত শতাংশ হবে ১.১৪?
  1. ক) ৪০%
  2. খ) ৬০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৮০%
সঠিক উত্তর:
খ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০%
ব্যাখ্যা
এখানে,
১.৯ এর ক% = ১.১৪ 
১.৯ এর ক/১০০ = ১.১৪ 
১.৯ক/১০০ = ১.১৪
ক = (১.১৪× ১০০)/১.৯ 
ক = ৬০%
২৭.
২৪৯৭ এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে তা ৫, ৬, ৪ এবং ৩ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ক) ২৩
  2. খ) ১৯
  3. গ) ২১
  4. ঘ) ২৬
সঠিক উত্তর:
ক) ২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩
ব্যাখ্যা
৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
২৪৯৭ কে ৬০ দ্বারা ভাগ করার পর ৩৭ অবশিষ্ট থাকে। 

তাহলে, ২৪৯৭ এর সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে, (৬০ - ৩৭) = ২৩
২৮.
।2x - 5। < 7 অসমতাটির সমাধান কত? 
  1. ক) - 3 < x < 3
  2. খ) - 2 < x < 4
  3. গ) 1 < x < 5
  4. ঘ) - 1 < x < 6
সঠিক উত্তর:
ঘ) - 1 < x < 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 1 < x < 6
ব্যাখ্যা
।2x - 5। < 7 
- 7 < 2x - 5 < 7
- 7 + 5 < 2x - 5 + 5 < 7 + 5
- 2 < 2x < 12
- 2/2 < 2x/2 <12/2
- 1 < x < 6
২৯.
2x × 81/5 = 21/5 হলে x এর মান কত?
  1. ক) - 2/5
  2. খ) - 5/2
  3. গ) 1
  4. ঘ) 1/5
সঠিক উত্তর:
ক) - 2/5
উত্তর
সঠিক উত্তর:
ক) - 2/5
ব্যাখ্যা
2x × 81/5 = 21/5 
2x × (23)1/5 = 21/5
2x × 23/5 = 21/5
2 x + 3/5 = 21/5
x + 3/5 = 1/5 
x = 1/5 - 3/5 
x = (1 - 3)/5
x= - 2/5
৩০.
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যক কত? 
১৪, ১১, ২৫, ১৫, ২১, ১২, ১৭, ১৮, ২২, ২৭, ২৯, ৩০, ৩২, ১৯
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
১১, ১২, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৫, ২৭,২৯, ৩০, ৩২
এখানে,
n  = ১৪ 

মধ্যক = {(১৪/২) তম পদ ও (১৪/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৭তম পদ ও ৮ তম পদের যোগফল}/২  
         =(১৯ + ২১)/২
         = ৪০/২
         = ২০
৩১.
একটি চাকার ব্যাস ৫.২ মিটার। চাকাটি ৩৫০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে? 
  1. ক) ২১ বার 
  2. খ) ১৯ বার 
  3. গ) ২৪ বার 
  4. ঘ) ২৫ বার 
সঠিক উত্তর:
ক) ২১ বার 
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ বার 
ব্যাখ্যা
চাকার ব্যাস = ৫.২ মিটার;
ব্যাসার্ধ = (৫.২/২) = ২.৬মিটার 

একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।

পরিধি = ২πr
          = ২ x π x ২.৬ মিটার
          = ২ x ৩.১৪১৬ x ২.৬
          =১৬.৩৩৬৩২ মি.

তাহলে
চাকা ঘুরবে = (৩৫০/১৬.৩৩৬৩২ মি.) বার = ২১.৪২বার ≈ ২১ বার
৩২.
(x - 1)/x = 3 হলে 1 + 1/x2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5 
  3. গ) 0
  4. ঘ) 1
অনির্ধারিত
ব্যাখ্যা
(x - 1/x) = 3 হলে 1 + 1/x2 এর মান কত?
লাইভ পরীক্ষায় প্রশ্নটি এরূপ ছিল। প্রশ্নটি ভুল, তাই বাতিল করা হয়েছে।
প্রশ্নটি হবে: (x - 1)/x = 3 হলে 1 + 1/x2 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
(x - 1)/x = 3
x/x - 1/x = 3
1 - 1/x = 3
- 1/x = 3 - 1
-1/x = 2 
1/x = - 2 
x = - 1/2

1 + 1/x2 = 1 + 1/(- 1/2)2
               = 1 + 1/(1/4)
              = 1 + 1 × 4/1
              = 1 + 4
              = 5
৩৩.
নিচের ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৪, ৪, ৫
  2. খ) ৫, ১২, ১৩
  3. গ) ৮, ১০, ১২
  4. ঘ) ২, ৩, ৫
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
ব্যাখ্যা
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৩৪.
16y2 - a2 - 4a - 4 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (4y + 2a + 1)(4y - 2a - 1)
  2. খ) (4y + a + 4)(4y - a - 4)
  3. গ) (4y + a + 2)(4y - a - 2)
  4. ঘ) (2y + a + 2)(2y - a - 2)
সঠিক উত্তর:
গ) (4y + a + 2)(4y - a - 2)
উত্তর
সঠিক উত্তর:
গ) (4y + a + 2)(4y - a - 2)
ব্যাখ্যা
16y2 - a2 - 4a - 4
(4y)2 - (a + 2)2
{4y + (a + 2)}{4y - (a + 2)}
(4y + a + 2)(4y - a - 2)
৩৫.
একটি নির্দিষ্ট পরিমাণ টাকার ৫% হার সুদে ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১.৫০ টাকা হলে, আসল কত?
  1. ক) ৪০০ টাকা 
  2. খ) ৬০০ টাকা 
  3. গ) ৫০০ টাকা 
  4. ঘ) ৮০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ৬০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০০ টাকা 
ব্যাখ্যা
ধরি 
আসল  P = x  টাকা 
সময়  n  = ২ বছর 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০

সরল মুনাফা = x  × (১/২০) × ২ = x /১০ = .১০x 
চক্রবৃদ্ধি মুনাফা = x (১ + ১/২০) - x 
                         = x (২১/২০) - x 
                         = ১.১০২৫x - x
                          = .১০২৫x

প্রশ্নমতে, 
.১০২৫x - .১০x = ১.৫০
০.০০২৫x  = ১.৫০
x = ১.৫০/০.০০২৫
x = ৬০০ টাকা 


                         
৩৬.
যদি ২ক = ৩খ = ৪গ হয়, ক : খ : গ = কত? 
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৩ : ৬ : ৪
  3. গ) ৬ : ৩ : ৪
  4. ঘ) ৪ : ৩ : ৩
সঠিক উত্তর:
ক) ৬ : ৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ : ৪ : ৩
ব্যাখ্যা
ধরি,
২ক = ৩খ = ৪গ = k 

২ক=k 
ক = k/২
খ = k /৩
গ = k /৪
ক : খ : গ = k/২ : k/৩ : k/৪
                = ১/২ : ১/৩ : ১/৪ 
                = (১/২) × ১২ : (১/৩) × ১২ : (১/৪) × ১২
                = ৬ : ৪ : ৩
৩৭.
২ + ১ + ১/২ + ১/৪ +......... ধারাটির অষ্টম পদ কত? 
  1. ক) ১/২৫৬
  2. খ) ১/৩২
  3. গ) ১/১২৮
  4. ঘ) ১/৬৪
সঠিক উত্তর:
ঘ) ১/৬৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৬৪
ব্যাখ্যা
ধরি, 
১ম পদ a = ২
সাধারণ অনুপাত r = ১/২

∴ অষ্টম পদ = a.rn - 1
= ২ × (১/২)৮ - ১
= ২ × (১/২)
= ২/১২৮
= ১/৬৪
৩৮.
মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কয়টি?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮টি
ব্যাখ্যা
আমিষের গঠনআমিষ বা প্রোটিনের গঠন উপাদান হলো- কার্বন (C), হাইড্রোজেন (H2), অক্সিজেন (O2) এবং নাইট্রোজেন (N2)। আমিষে ১৬% নাইট্রোজেন থাকে।
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন মৌল সমন্বয়ে আমিষ বা প্রোটিনের গঠন একক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়।
পরিপাকের পর আমিষ বা প্রোটিন অ্যামাইনো এসিডে পরিণত হয়।
মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, মটরশুঁটি শিমেরবিচি, সয়াবিন, বাদাম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য। এসব খাদ্যে যথেষ্ট পরিমাণে আমিষ পাওয়া যায়। 

এর মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড ৮টি।
এগুলো হল:
- লাইসিন
- ট্রিপেটোফ্যান
- মিথিওনিন
- ভ্যালিন
- লিউসিন
- আইসোলিউসিন
- ফিনাইল অ্যালানিন ও
- থ্রিওনাইন।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়-
  1. ক) ফসফরাস-32
  2. খ) প্লুটোনিয়াম -২৩৮
  3. গ) আয়োডিন-131
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) প্লুটোনিয়াম -২৩৮
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লুটোনিয়াম -২৩৮
ব্যাখ্যা
১. শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। আবার নিরাময়ের জন্য Co - 60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।

২. থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131 (131I) ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে।

৩. শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা (blood-leukemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-32 (32P) এর ফসফেট ব্যবহৃত হয়।

৪. দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য 99Tc (Isotope of Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়।

৫. প্লুটোনিয়াম -২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়।

উৎস: রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
জলজ উদ্ভিদ ও প্রাণির বেঁচে থাকার জন্য সুবিধাজনক pH এর মান কত?
  1. ক) ৩ - ১০
  2. খ) ৩ - ৭
  3. গ) ৬ - ৮
  4. ঘ) ৮ - ৯
সঠিক উত্তর:
গ) ৬ - ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ - ৮
ব্যাখ্যা
পানির pH: pH দ্বারা পানির অম্লত্ব বা ক্ষারকত্ব বোঝায়। 
পানি অ্যাসিড ধর্মী বা ক্ষার ধর্মী তা নির্ভর করে পানির pH এর উপর ।
যদি pH এর মান ৭ হয় তবে পানি নিরপেক্ষ হয়।
যদি pH এর মান ৭ অপেক্ষা বেশি হয় তবে পানি ক্ষারধর্মী হয়।
আবার pH এর মান ৭ অপেক্ষা কম হলে পানি অ্যাসিডধর্মী হয়।
প্রাকৃতিক পরিবেশের পানির pH এর মান অত্যন্তগুরুত্বপূর্ণ।
সাধারণত খাল-বিল, নদ-নদী, পুকুর ইত্যাদিতে পানি ক্ষার ধর্মী হয়ে থাকে।
যদি pH এর মান ৬-৮ এর মধ্যে হয় তবে জলজ উদ্ভিদ ও প্রাণির জন্য কোনো অসুবিধা হয় না। 

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
একটি আদর্শ ফুলের কতটি অংশ থাকে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা
একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ থাকে।
যথা-
(ক) পুষ্পাক্ষ,
(খ) বৃতি,
(গ) দলমন্ডল,
(ঘ) পুংস্তবক এবং
(ঙ) স্ত্রীস্তবক।

উৎস: জীববিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪২.
আলোকরশ্মি গমন পথে কোনো মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হয়ে ফিরে আসার প্রক্রিয়াকে বলা হয়-
  1. ক) আলোর প্রতিফলন
  2. খ) আলোর প্রতিসরণ
  3. গ) আলোর ব্যাতিচার
  4. ঘ) আলোর অপবর্তন
সঠিক উত্তর:
ক) আলোর প্রতিফলন
উত্তর
সঠিক উত্তর:
ক) আলোর প্রতিফলন
ব্যাখ্যা
কোনো আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হলে দুই মাধ্যমের বিভেদতল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে।
আলোর এই ফিরে আসার প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে।
যে বিভেদ তল থেকে আলো ফিরে আসে তাকে প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ বলে, আর পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসা আলোকে বলা হয় প্রতিফলিত আলো বা রশ্মি। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
তুলা ও শন গাছের তন্তুগুলো হলো-
  1. ক) বাস্ট ফাইবার
  2. খ) ফ্লোয়েম তন্তু
  3. গ) তরুক্ষীর টিস্যু
  4. ঘ) ক এবং খ
সঠিক উত্তর:
ঘ) ক এবং খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক এবং খ
ব্যাখ্যা
ফ্লোয়েম তন্তু
- ফ্লোয়েমের মধ্যে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে ফ্লোয়েম তন্ত্র বলা হয়।
- কোষগুলো মৃত এবং স্থুল প্রাচীরবিশিষ্ট।
- ফ্লোয়েমের আঁশকে বাস্ট ফাইবার বলে।
- পাট, তুলা, শন, তিসি, গাঁজা ইত্যাদি গাছের তন্তুগুলো বাস্ট ফাইবার।

কাজ- উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে এবং কখনও কখনও খাদ্য পরিবহনে সহায়তা করে।


উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
এম আর আই (MRI) যন্ত্রে ব্যবহৃত হয় নিচের কোনটি?
  1. ক) ইনফ্রারেড
  2. খ) রেডিও তরঙ্গ
  3. গ) মাইক্রোওয়েব
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) রেডিও তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) রেডিও তরঙ্গ
ব্যাখ্যা
এম আর আই এর অর্থ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইম্যাজিং ((Magnetic Resonance Imaging)। 
এম আর আই যন্ত্রে শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করা হয়।
নিউক্লিয় চৌম্বক অনুনাদের ভৌত এবং রাসায়নিক নীতির উপর ভিত্তি করে এই যন্ত্র কাজ করে থাকে।
 
 এম আর আই হলো একটি কৌশল যা শরীরের যে কোনো অঙ্গের (নরম ও সংবেদনশীল) পরিষ্কার ও বিস্তারিত ছবি তুলতে পারে। 
এটি শরীরের যে কোনো অঙ্গের জন্য ব্যবহার করা হলেও মস্তিষ্ক, পেশি এবং টিউমার শনাক্ত করার ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়।
 
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
পাঞ্চ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো কোন প্রজন্মের কম্পিউটারে?
  1. ক) প্রথম প্রজন্ম
  2. খ) দ্বিতীয় প্রজন্ম
  3. গ) তৃতীয় প্রজন্ম
  4. ঘ) চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
ক) প্রথম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম প্রজন্ম
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
১) প্রথম প্রজন্মের কম্পিউটার দশমিক পদ্ধতিতে কাজ করত ।
২) এটি বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার ছিল।
৩) এটিতে ডায়োড ও ট্রায়োড ভাল্ব ব্যবহৃত হতো।
৪) এটি দ্বারা প্রতি সেকেন্ড ৫০০০ যোগ বা ৩৫০ টি গুণ করা যেতো।
৫) এটিতে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হতো ।
৬) এটি বসাতে দৈর্ঘে ৯ মিটার এবং প্রস্থে ১৫ মিটারের জায়গার প্রয়োজন হতো ।
৭) এটি কাজের সময় খুব গরম হতো।
৮) মাঝে মাঝে পানি ঢেলে এটিকে ঠান্ডা করার প্রয়োজন হতো ।
৯) এটি সীমিত তথ্য ধারণ করতে পারত ।
১০) এটি কম নির্ভর যোগ্যতাসম্পন্ন একটি যন্ত্র ।
১১) পাঞ্চ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো ।
১২) এটি নাড়াচাড়া ও রক্ষণাবেক্ষণ করা বড় সমস্যার বিষয় ছিল ।

উদাহরণ: UNIVAC-1, IBM-701, IBM-650, IBM-704, IBM-709


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি–১, এসএসসি (ভোকেশনাল)
৪৬.
নৈর্বাচনিক প্রশ্নোত্তরভিত্তিক উত্তরপত্র মূল্যায়ন ও জনসংখ্যা জরিপ কাজে ব্যবহৃত হয়ে থাকে নিচের কোনটি?
  1. ক) বারকোড রিডার
  2. খ) এমআইসিআর
  3. গ) ওএমআর
  4. ঘ) ওসিআর
সঠিক উত্তর:
গ) ওএমআর
উত্তর
সঠিক উত্তর:
গ) ওএমআর
ব্যাখ্যা
ওএমআর (OMR) এর পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)।
এটি এমন একটি ডিভাইস যা পেন্সিলের দাগকে শনাক্ত করতে পারে।
ওএমআর এর জন্য ডিজাইন করা কম্পিউটার টেস্ট ফর্মগুলোকে 'এনসিএস (NCS) কম্পাটিবল ফ্যান ফর্ম বলা হয়ে থাকে।
এই ধরনের ফর্মের উপর যেমন- জরিপ বা উত্তরপত্রের ফর্মের উপর থেকে পেন্সিলের দাগকে পড়ে নেওয়ার জন্য ওএমআর ব্যবহৃত হয়।
 নৈর্বাচনিক প্রশ্নোত্তরভিত্তিক উত্তরপত্র মূল্যায়ন, জনসংখ্যা জরিপ অনুরূপ নানাবিধ কাজে ওএমআর ব্যবহৃত হয়ে থাকে।
এর প্রধান সুবিধা হচ্ছে এটা বিপুল পরিমাণ তথ্য অতিদ্রুত পাঠ করতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি–২, এসএসসি (ভোকেশনাল)
৪৭.
101B সংখ্যাটি কোন পদ্ধতিতে লেখা হয়েছে? 
  1. ক) বাইনারি সংখ্যা পদ্ধতি
  2. খ) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
  3. গ) ডেসিমেল সংখ্যা পদ্ধতি
  4. ঘ) অক্টাল সংখ্যা পদ্ধতি
সঠিক উত্তর:
খ) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
খ) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
(Hexa Decimal)হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ ১৬।
এই পদ্ধতিতে গণনার জন্য ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F এই ১৬টি চিহ্নব্যবহার হয়।
ছোট-বড় প্রায় সকল কম্পিউটারে এই গণনা পদ্ধতি ব্যবহার করা হয়।

101B সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লেখা হয়েছে। 

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪৮.
নিচের কোনটিকে সহায়ক মেমরি বলা হয়?
  1. ক) রম
  2. খ) র‌্যাম
  3. গ) ম্যাগনেটিক টেপ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ম্যাগনেটিক টেপ
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাগনেটিক টেপ
ব্যাখ্যা
কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
এ ধরনের মেমরিকে নন-ভোলাটাইল মেমরিও (Non-Volatile Memory) বলা হয়। 
এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
এতে বিপুল পরিমাণ তথ্য বা প্রোগ্রাম সংরক্ষণ করা যায়।
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও তথ্য বা প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমরির উদাহরণ। 


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম
৪৯.
অপটিক্যাল ফাইবার ক্যাবল কয়টি অংশের সমন্বয়ে গঠিত?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত । 

১. কোর (Core) : সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যা 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।
আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর।

২. ক্ল্যাডিং (Cladding) :
কোরের ঠিক বাইরের অংশটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরণের আবরণ যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়।

৩.জ্যাকেট (Jacket) : ক্ল্যাডিং-এর প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি বাইরের অংশটি হচ্ছে জ্যাকেট। জ্যাকেট ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫০.
√(০.০১৬৯ × ক ) = ১.৩ হলে ক এর মান কত? 
  1. ক) ১০
  2. খ) ১০০
  3. গ) ১০০০
  4. ঘ) ১
সঠিক উত্তর:
খ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০
ব্যাখ্যা
√(০.০১৬৯ × ক) = ১.৩ 
০.০১৬৯ × ক = (১.৩)
০.০১৬৯ × ক = ১.৬৯
 ক = ১.৬৯/০.০১৬৯
ক = ১০০
৫১.
যদি ২০০৭ সালের ১লা জানুয়ারি সোমবার হয়, তবে ১লা জানুয়ারি ২০০৬ কী বার ছিল?
  1. ক) শুক্রবার
  2. খ) বুধবার
  3. গ) শনিবার 
  4. ঘ) রবিবার
সঠিক উত্তর:
ঘ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবিবার
ব্যাখ্যা
আমরা জানি,
অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।

২০০৭ সালের ১লা জানুয়ারি সোমবার। 
২০০৬ সালের ৩১ ডিসেম্বর রবিবার।
২০০৬ সালের ১লা জানুয়ারি রবিবার।
৫২.
প্রদত্ত শব্দগুলোকে যুক্তি ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? 
1. House 2. Street 3. Room 4. Town 5. District
  1. ক) 3, 2, 1, 4, 5
  2. খ) 3, 1, 4, 2, 5
  3. গ) 3, 1, 2, 4, 5
  4. ঘ) 3, 1, 2, 5, 4
সঠিক উত্তর:
গ) 3, 1, 2, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 3, 1, 2, 4, 5
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে যুক্তি ক্রমানুসারে সাজালে হবে=
Room House Street Town District
 3           1          2       4         5
৫৩.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা লাভ কত? 
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
ধরি, 
ক্রয়মূল্য = ৫ক 
বিক্রয়মূল্য = ৬ক 

লাভ = ৬ক - ৫ক = ক 

 শতকরা লাভ = {(ক/৫ক) × ১০০}%
                      = ২০%
৫৪.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. ক) 8টি
  2. খ) 9টি
  3. গ) 10টি
  4. ঘ) 11টি
সঠিক উত্তর:
গ) 10টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 10টি
ব্যাখ্যা
 

২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = HIOL, IEJO, JFKO এবং KGLO = 4টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = AEOH, EBFO, OFGC এবং HOGD = 4টি 
৮টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = EFGH = 1টি 
১৬টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABCD = 1টি 

মোট বর্গ = 4 + 4 + 1 + 1 = 10টি 
৫৫.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
20 × 8 ÷ 8 - 4 + 3 = কত?
  1. ক) 20
  2. খ) 22
  3. গ) 24
  4. ঘ) 26
সঠিক উত্তর:
খ) 22
উত্তর
সঠিক উত্তর:
খ) 22
ব্যাখ্যা
দেয়া আছে, 
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই, 
20 + 8 - 8 ÷ 4 ×3 
20 + 8 - 2 × 3
20 + 8 - 6
28 - 6 
22
৫৬.
লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ওজন রাখতে হবে? 
  1. ক) 100kg 
  2. খ) 150kg 
  3. গ) 200kg 
  4. ঘ) 300kg 
সঠিক উত্তর:
খ) 150kg 
উত্তর
সঠিক উত্তর:
খ) 150kg 
ব্যাখ্যা
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব x1 = 10 
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব x2 = 20
বামদিকের বস্তুর ভর m1 = 300 kg
ডানদিকের বস্তুর ভর m2 = ? 

এখন,
x1m1 = x2m
m2 = x1m1/x2
       = (10 × 300)/20 
      = 150kg
৫৭.
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ কোনটি? 

  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ অপশন ক
৫৮.
সাগরের ছেলের বোনের দাদার একমাত্র ছেলের বোনের মেয়ে সাগরের কী হয়? 
  1. ক) মা
  2. খ) মেয়ে
  3. গ) বোন
  4. ঘ) ভাগ্নি
সঠিক উত্তর:
ঘ) ভাগ্নি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাগ্নি
ব্যাখ্যা
সাগরের ছেলের বোনের দাদার একমাত্র ছেলে সাগর নিজেই।  
সাগরের বোনের মেয়ে সাগরের  ভাগ্নি
৫৯.
সুজন A বিন্দু থেকে সোজা ৮০ মিটার দূরে B বিন্দুতে গেল। সে ডানে ঘুরল এবং ৫০ মিটার হাঁটলো তারপর আবার সে ডানে ঘুরল এবং ৬০ মিটার হাঁটলো। শেষে সে ডানে ঘুরল এবং ৫০ মিটার হাঁটলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে? 
  1. ক) 10 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 80 মিটার
সঠিক উত্তর:
গ) 20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 20 মিটার
ব্যাখ্যা
যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E 
AE  = 80 - 60 = 20 মিটার

৬০.
'নির্বন্ধ' শব্দের অর্থ- 
  1. ক) বিধান
  2. খ) অবসান
  3. গ) বিসর্জন
  4. ঘ) অবাধ
সঠিক উত্তর:
ক) বিধান
উত্তর
সঠিক উত্তর:
ক) বিধান
ব্যাখ্যা
'নির্বন্ধ' শব্দের অর্থ-
১.বিধান
২. আগ্রহ, পীড়াপীড়ি 
৩. অভিনিবেশ 
৪. যোগাযোগ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬১.
নিচের কোনটি বাংলাদেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) কয়লা
  2. খ) ডিজেল
  3. গ) সৌর বিদ্যুৎ
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি।
- এটি দেশের মোট বাণিজ্যিক জ্বালানির প্রায় প্রায় ৬২% পূরণ করে থাকে।

- উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস। এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত। দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।

তথ্যসূত্র:- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৬২.
পায়রা সমুদ্র বন্দরের অবস্থান-
  1. ক) কলাপাড়া,পটুয়াখালী
  2. খ) নোয়াপাড়া,বরিশাল
  3. গ) টেকনাফ,কক্সবাজার
  4. ঘ) পতেঙ্গা,চট্টগ্রাম
সঠিক উত্তর:
ক) কলাপাড়া,পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
ক) কলাপাড়া,পটুয়াখালী
ব্যাখ্যা
- পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
- এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
- পায়রা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় ১৩ আগস্ট ২০১৬।

তথ্যসূত্র:- patuakhali.gov.bd
৬৩.
ECNEC-এর চেয়ারম্যান কে?
  1. ক) রাষ্ট্রপ্রধান
  2. খ) সরকার প্রধান
  3. গ) অর্থমন্ত্রী
  4. ঘ) মন্ত্রী পরিষদ সচিব
সঠিক উত্তর:
খ) সরকার প্রধান
উত্তর
সঠিক উত্তর:
খ) সরকার প্রধান
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
- সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি(ECNEC)।
- এর চেয়ারম্যান হচ্ছেন সরকার প্রধান
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান।

- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন। সাধারণত নিম্নবর্ণিত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়।
১। স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
২। শিক্ষা মন্ত্রী
৩। প্রযুক্তি মন্ত্রী
৪। পানি সম্পদ মন্ত্রী।
৫। শিল্প ও বাণিজ্য মন্ত্রী
৬। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
৭। কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
৮। পরিকল্পনা মন্ত্রী

তথ্যসূত্র:- পরিকল্পনা বিভাগ এবং শিক্ষা পরিকল্পনা ও ব্যবস্থাপনা , এম এড প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
  1. ক) শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
  2. খ) কাউনিয়া, রংপুর
  3. গ) গোদাগাড়ি, রাজশাহী
  4. ঘ) বদলগাছি, নওগাঁ
সঠিক উত্তর:
ক) শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম

আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে (শিবগঞ্জ) গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম “বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম”। জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে রাজার বাগান নামে পরিচিত আম বাগানটিকে “বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম” হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে জেলার শিবগঞ্জ উপজেলায় কানসাটে প্রায় ১০০ বিঘা জমির উপর থাকা ‘কুজ্জা রাজার বাগান’ নামে পরিচিত সরকারি আম বাগানটিকে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। 
২০টি জোনে ভাগ করে ৩০০ জাতের আমগাছ এ বাগানে সংরক্ষণ করা হবে। ২০২২ সালেই এর নির্মাণকাজ শেষ হবে। 

উল্লেখ্য, ২০২১ সালে ম্যাংগোপিডিয়া নামে ১০০টি প্রচলিত ও জনপ্রিয় আমের একটি প্রকাশনা অ্যালবামও প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় ৮০০ জাতের আম। এর মধ্যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জেই রয়েছে ৩৫০ জাতের আম।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২।
৬৫.
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি রচনা করেন-
  1. ক) বব ডিলান
  2. খ) রবি শংকর
  3. গ) এলেন গিন্সবার্গ
  4. ঘ) ক্রিপটন
সঠিক উত্তর:
গ) এলেন গিন্সবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) এলেন গিন্সবার্গ
ব্যাখ্যা
সেপ্টেম্বর অন যশোর রোড
- সেপ্টেম্বর অন যশোর রোড - বিখ্যাত মার্কিন কবি এলেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
- মুক্তিযুদ্ধের সময় তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে যশোর রোডে সীমান্তের ওপারে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেন তা নিয়ে তিনি লিখেন বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

- এই কবিতার লাইন সংখ্যা ১৫২ টি। এই দীর্ঘ কবিতার সাথে সুর দিয়ে এটিকে গানে রূপ দিয়েছিলেন তিনি।
- আমেরিকায় ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যান্য বিখ্যাত গায়কদের সহায়তায় এই গান গেয়ে কনসার্ট করেছিলেন। এভাবেই বাংলাদেশী শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন গিন্সবার্গ।
- এই কবিতার বাংলা ভাষান্তর করেন খান মোহাম্মদ ফারাবি।     

তথ্যসূত্র:- দৈনিক প্রথম আলো।
৬৬.
নির্বাচন কমিশন একটি-
  1. ক) স্বায়ত্তশাসিত সংস্থা
  2. খ) স্বাধীন সাংবিধানিক সংস্থা
  3. গ) পূর্ণ সরকারি সংস্থা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) স্বাধীন সাংবিধানিক সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাধীন সাংবিধানিক সংস্থা
ব্যাখ্যা
নির্বাচন কমিশন

- নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। জাতীয় ও স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের।
- নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনী এলাকা নির্ধারণ, ভোটার তালিকা তৈরি, ভোটগ্রহণ তত্ত্বাবধান, নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নির্বাচনী অভিযোগ-মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইবুনাল গঠন করা নির্বাচন কমিশনের কাজ।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন কমিশনের গঠন-কাঠামো, ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করা আছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপনের বিধান প্রণীত হয়েছে এবং এতে বলা হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে এবং রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।
- প্রধান নির্বাচন কমিশনার সভাপতির দায়িত্ব পালন করবেন।
- নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বৎসর হবে।
- নির্বাচন কমিশন স্বাধীন হয় ৮ মার্চ , ২০০৮ সালে। 

তথ্যসূত্র:- বাংলাদেশ নির্বাচন কমিশন এবং পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৬৭.
বাংলাদেশে তৈরি হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধের নাম-
  1. ক) সিভ্যাক
  2. খ) ন্যাসভ্যাক
  3. গ) জেসিভ্যাক
  4. ঘ) হ্যাসভ্যাগ
সঠিক উত্তর:
খ) ন্যাসভ্যাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যাসভ্যাক
ব্যাখ্যা
- বাংলাদেশে তৈরি হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধের নাম - ন্যাসভ্যাক
- হেপাটাইটিস বি-ভাইরাসের ওষুধ ‘ন্যাসভ্যাক’ উদ্ভাবক দেশের দুই বিখ্যাত বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
- হেপাটাইটিস বি-ভাইরাস লিভার প্রদাহের মুখ্য কারণ। 
- পরীক্ষায় দেখা গেছে ‘নাসভ্যাক’ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখে। 

তথ্যসূত্র:- প্রথম আলো।
৬৮.
বাংলাদেশে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৫ সাল
  2. খ) ১৯৮৪ সাল
  3. গ) ১৯৮২ সাল
  4. ঘ) ১৯৮৩ সাল
সঠিক উত্তর:
গ) ১৯৮২ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮২ সাল
ব্যাখ্যা
- বাংলাদেশে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তিত হয় ১৯৮২ সালে
- এর অধীনে ১৯৮২ সালের ৭ নভেম্বর প্রথম ৪৫টি থানাকে এবং পরবর্তীতে ৪৬০টি থানাকে উপজেলায় উন্নীত করা হয়।

- ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
- এখনও পর্যন্ত মোট ৫টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া এবং নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৬৯.
সর্বশেষ দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত সূচক অনুসারে, বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত শহর -
  1. ক) ভিয়েনা
  2. খ) স্টকহোম
  3. গ) লন্ডন
  4. ঘ) রোম
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
ব্যাখ্যা
২৩ জুন ২০২২ যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) বিশ্বের ১৭২টি শহরকে অন্তর্ভুক্ত এ সূচক প্রকাশ করে। সূচক অনুসারে -
    বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত শহর - ভিয়েনা, অস্ট্রিয়া।
    সবচেয়ে বসবাসের জন্য সবচেয়ে অনুপযুক্ত শহর - দামেস্ক, সিরিয়া।
    সূচকে রাজধানী ঢাকা শহরের অবস্থান - ১৬৬তম।
    ঢাকা শহরের স্কোর ১০০ এর মধ্যে - ৩৯.২।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 
৭০.
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক 'মন্ট্রিল প্রটোকল' অনুমোদনকারী পক্ষ -
  1. ক) ১৯৩টি
  2. খ) ১৯৫টি
  3. গ) ১৯৮টি
  4. ঘ) ১৯৭টি
সঠিক উত্তর:
গ) ১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮টি
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়। 
- বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটি অনুমোদন করে।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৭১.
'ভ্লাদিমির লেনিন' নিম্নের কোন বিপ্লবের নেতৃত্ব দেন?
  1. ক) ফেব্রুয়ারি বিপ্লব
  2. খ) নভেম্বর বিপ্লব
  3. গ) জানুয়ারি বিপ্লব
  4. ঘ) অক্টোবর বিপ্লব
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর বিপ্লব
ব্যাখ্যা
১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।

• ফেব্রুয়ারি বিপ্লবঃ
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লবঃ
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎসঃ হিস্টোরি ও ব্রিটানিকা.কম
৭২.
'সিয়াচেন হিমবাহ' কোন দুইটি দেশের বিবাদমান অঞ্চল?
  1. ক) চীন ও ভূটান
  2. খ) ভারত ও চীন
  3. গ) পাকিস্তান ও ভারত
  4. ঘ) ভারত ও নেপাল
সঠিক উত্তর:
গ) পাকিস্তান ও ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) পাকিস্তান ও ভারত
ব্যাখ্যা
- পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেন হিমবাহ।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিবাদমান অঞ্চল। 
- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।


The Siachen Glacier has been the focus of a territorial dispute between India and Pakistan
Both countries claim sovereignty over the entire Siachen region. 
At the time of their independence from Britain, in 1947, both countries claimed what was then the kingdom of Jammu and Kashmir as their own.
 
উৎস: বিবিসি রিপোর্ট, ব্রিটানিকা। 
 
 
৭৩.
উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক নীতি সুপারিশ করে -
  1. ক) San Francisco Consensus
  2. খ) Atlanta Consensus
  3. গ) Washington Consensus
  4. ঘ) Vienna Consensus
সঠিক উত্তর:
গ) Washington Consensus
উত্তর
সঠিক উত্তর:
গ) Washington Consensus
ব্যাখ্যা
ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus)
The Washington Consensus - বা ওয়াশিংটন ঐক্য হচ্ছে, বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন - বিশ্বব্যাংক, আই.এম.এফ, U.S. Treasury প্রভৃতি কর্তৃক অনুমোদিত কতিপয় (দশটি) মুক্তবাজার (free-marke) অর্থনৈতিক পলিসি যা বিশ্বের উন্নয়নশীল দেশ এবং ল্যাটিন আমেরিকার দেশ সমূহের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রণীত। 
সঙ্কটে থাকা বিভিন্ন দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য Washington Consensus প্রয়োগ করার সুপারিশ করা হয়।
⤇ কোন দেশের বাজার নিয়ন্ত্রণকারী বিভিন্ন বিষয়, যেমন - বিনিময় হার, মুক্ত বাণিজ্য, জিডিপি, সুদের প্রকৃত হার ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে এই অর্থনৈতিক পলিসিসমূহ নির্ধারিত ও সুপারিশ করা হয়ে থাকে। ১৯৮০- এর দশকে Washington Consensus ধারনাটি জনপ্রিয় ছিল।
 
উৎসঃ ব্রিটানিকা।
৭৪.
'টেবিল টেনিস' কোন দেশের জাতীয় খেলা?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) চীন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা। 
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
-,মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।

উৎস: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট। 
৭৫.
কোন ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Cape Town Declaration
  2. খ) Fortaleza Declaration
  3. গ) Mecklenburg Declaration
  4. ঘ) Pillnitz Declaration
সঠিক উত্তর:
খ) Fortaleza Declaration
উত্তর
সঠিক উত্তর:
খ) Fortaleza Declaration
ব্যাখ্যা
- ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে। NDB তে বাংলাদেশের শেয়ার ১.৮৩ শতাংশ। 
- BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক - New Development Bank(NDB)। 
-  ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়। 
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। 
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
-  ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) হলেও বর্তমান পূর্ণ সদস্য - ৭টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত)  । এছাড়া উরুগুয়ে এবং মিশর এর সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।
- চীনের সাংহাইয়ে এর সদরদপ্তর অবস্থিত।  

উৎস: NDB ওয়েবসাইট
৭৬.
নিচের কোন শহরটি একটি দেশের রাজধানী নয়?
  1. ক) ক্যানবেরা
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) টরেন্টো
  4. ঘ) অটোয়া
সঠিক উত্তর:
গ) টরেন্টো
উত্তর
সঠিক উত্তর:
গ) টরেন্টো
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। 
অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা।
কানাডার রাজধানী হলো অটোয়া।
 
অপরদিকে, টরেন্টো হলো কানাডার অন্টারিও রাজ্যের রাজধানী।  
 
উৎস: ব্রিটানিকা। 
৭৭.
'অলিভিয়া' একটি -
  1. ক) সমুদ্র বন্দর
  2. খ) স্থল বন্দর
  3. গ) নদী বন্দর
  4. ঘ) বিমান বন্দর
সঠিক উত্তর:
ক) সমুদ্র বন্দর
উত্তর
সঠিক উত্তর:
ক) সমুদ্র বন্দর
ব্যাখ্যা
- 'অলিভিয়া' সমুদ্র বন্দর ইউক্রেনে অবস্থিত।
- রুশ-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছিল।
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
৭৮.
এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক নিম্নের কোন সম্মেলনের উদোক্তা?
  1. ক) প্যারিস শান্তি সম্মেলন
  2. খ) মিউনিখ নিরাপত্তা সম্মেলন
  3. গ) বন জলবায়ু সম্মেলন
  4. ঘ) জাতিসংঘের মহাসাগর সম্মেলন
সঠিক উত্তর:
খ) মিউনিখ নিরাপত্তা সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) মিউনিখ নিরাপত্তা সম্মেলন
ব্যাখ্যা
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

তথ্যসূত্র:- সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট, প্রথম আলো।
৭৯.
জেনেভা চুক্তির ফলশ্রুতিতে কোন দুইটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়?
  1. ক) লাউস ও কম্বোডিয়া
  2. খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
  3. গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  4. ঘ) উত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
ব্যাখ্যা
- ২০ জুলাই, ১৯৫৪ সালে স্বাক্ষরিত হয় জেনেভা চুক্তি-১৯৫৪।
- এই চুক্তির পক্ষদ্বয় ছিল ফ্রান্স ও ভিয়েতনাম।
- এই চুক্তির ফলে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামের দুটি রাষ্ট্রের জন্ম হয়।

- ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি ভিয়েতনাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের বিভিন্ন পক্ষের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- এই চুক্তির ফলে রক্তক্ষয়ী ভিয়েতনাম ‍যুদ্ধের অবসান হয়।

উৎসঃ history.com
৮০.
বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘James Webb Space Telescope’ সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করে -
  1. ক) ২৫ ডিসেম্বর, ২০২০
  2. খ) ২৫ ডিসেম্বর, ২০১৯
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২১
  4. ঘ) ২৫ ডিসেম্বর, ২০১৮
সঠিক উত্তর:
গ) ২৫ ডিসেম্বর, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ ডিসেম্বর, ২০২১
ব্যাখ্যা
- গত ২৫ ডিসেম্বর ২০২১ সালে নাসা, ইউরোপীয় স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি কর্তৃক নির্মিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘James Webb Space Telescope’ সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করে।
- টেলেস্কোপটি বহনকারী রকেটের নাম - Ariane 5 ECA (VA256) এবং এটি ফ্রেঞ্চ গায়ানার কোউরু মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
- এটি নাসার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মহাকাশ বিজ্ঞান টেলিস্কোপ।
- এটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের এ্যাপোলো চন্দ্রাভিযানের অন্যতম স্থপতির নামে
- এ টেলিস্কোপটি যে কক্ষপথে স্থাপিত তা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে।

উৎস: পত্রিকা রিপোর্ট, Space.com।
৮১.
সর্বশেষ জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট)
৮২.
কততম জলবায়ু সম্মেলনে 'প্যারিস রুল বুক' চূড়ান্ত করা হয়?
  1. ক) ২১তম
  2. খ) ১৫তম
  3. গ) ২৬তম
  4. ঘ) ২৫তম
সঠিক উত্তর:
গ) ২৬তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬তম
ব্যাখ্যা
২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে।
কপ ২৬ সম্মেলনের তিনটি অর্জনের কথা বলছেন বিশ্লেষকেরা। 
- ১. এ সম্মেলনে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে নেতারা একমত হন। 
- ২. প্যারিস চুক্তি বাস্তবায়নের কর্মপরিকল্পনা হিসেবে ‘প্যারিস রুল বুকচূড়ান্ত করা হয়। মানে হলো, প্যারিস চুক্তি কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা তৈরি করা। 
- ৩. ‘ক্লাইমেট প্যাক্টের’ আওতায় কোন দেশ কার্বন নিঃসরণ কতটা কমাবে, সে ঘোষণা দিয়েছে।
 
উৎস: প্রথম আলো 
৮৩.
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী -
  1. ক) ফুমিও কিশিদা
  2. খ) সানাই তাকাইচি
  3. গ) শিনজো আবে
  4. ঘ) ইউশিহিদে সুগা
সঠিক উত্তর:
গ) শিনজো আবে
উত্তর
সঠিক উত্তর:
গ) শিনজো আবে
ব্যাখ্যা
- জাপানের সাবেক এবং ইতিহাসে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবে ৮ জুলাই ২০২২ তারিখে নারা প্রশাসনিক অঞ্চলে এক সন্ত্রাসীর গুলিতে নিহত হন। 
- আবে ২০০৬ থেকে ২০০৭ এবং আবার ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 
- তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন।
- আবে জুনিচিরো কোইজুমির অধীনে ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ২০১২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বিরোধী দলের নেতা ছিলেন। 
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
 
৮৪.
'কালাহারি মরুভূমি' কোথায় অবস্থিত?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) নামিবিয়া
  4. ঘ) কেনিয়া
সঠিক উত্তর:
গ) নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) নামিবিয়া
ব্যাখ্যা
- কালাহারি মরুভূমির অবস্থান আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে।
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- পাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৮৫.
বাংলাদেশে কত সালের বন্যায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৮৮
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৯৮
সঠিক উত্তর:
খ) ১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৮
ব্যাখ্যা
 
উৎস: modmr.portal.gov.bd/
৮৬.
দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কোন খনিজ পদার্থটির সন্ধান পাওয়া গিয়েছে?
  1. ক) সিলিকা বালি
  2. খ) কঠিন শিলা
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) ইউরেনিয়াম
সঠিক উত্তর:
খ) কঠিন শিলা
উত্তর
সঠিক উত্তর:
খ) কঠিন শিলা
ব্যাখ্যা
- রেলপথ, রাস্তাঘাট, গৃহ, সেতু ও বাঁধ নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজে কঠিন শিলা ব্যবহৃত হয়। 
- রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। 
 
(রেফারেন্সঃ জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ)
৮৭.
'রিছাং ঝর্ণা' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) রাঙামাটি
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
- আলুটিলার ঝর্ণা 'রিছাং ঝর্ণা' নামে পরিচিত।
- 'রিছাং ঝর্ণা' বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত। 
- জেলা সদর থেকে আলুটিলা পেরিয়ে সামান্য পশ্চিমে মূল রাস্তা থেকে উত্তরে ঝর্ণা স্থানের দূরত্ব সাকুল্যে প্রায় ১১কিঃ মিঃ।
- মারমা ভাষায় এর নাম রিছাং ঝর্ণা, ‘রি’ শব্দের অর্থ পানি আর ‘ছাং’ শব্দের অর্থ গড়িয়ে পড়া। 

উৎসঃ খাগড়াছড়ি জেলা ওয়েবসাইট।
৮৮.
নিচের কোনটি বন্যা মোকাবিলায় অ-অবকাঠামোগত কার্যক্রমের অংশ?
  1. ক) বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ
  2. খ) বাঁধ নির্মাণ
  3. গ) বন্যা পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) বন্যা পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) বন্যা পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন
ব্যাখ্যা
বন্যা মোকাবিলায় ভবিষ্যত অগ্রাধিকার:
- অবকাঠামোগত (বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, বাঁধ নির্মাণ, রাস্তা উঁচুকরণ ইত্যাদি) ও অ-অবকাঠামোগত (বন্যা পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনসাধারনের  সম্পৃক্ততা, টেকসই ও সমন্বিত প্রয়াস ইত্যাদি) কার্যক্রম জোরদারকরণ। 
- নদীর নাব্যতা বৃদ্ধি এবং নদী শাসনে সরকারের পরিকল্পনার সাথে জনসাধারণের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিতকরণ। 
- বন্যাঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বিনিয়োগ ও গবেষণা কার্যক্রম গ্রহণ। 
- বন্যা নিয়ন্ত্রণে নির্মিত স্লুইস গেইট কোথাও কোথাও জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে বিধায় এর ব্যবস্থাপনার উন্নয়ন। 
- বন্যা ও নদী ভাঙনে গৃহহীন পরিবারসমূহকে দুর্যোগ সহনীয় গৃহ প্রদান। 
-উন্নয়নমূলক কর্মকান্ড (রাস্তাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ) যাতে বন্যার ঝুঁকি সৃষ্টি না করে সে জন্য সুনির্দিষ্ট গাইডলাইন প্রস্তুত ও বাস্তবায়ন। 
- বন্যা পূর্বাভাস প্রদানের জন্য প্রযুক্তি ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ 
- বন্যা মোকাবিলায় আন্ত:দেশীয় সহযোগিতা সম্প্রসারণ
- বন্যা প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠা
 
উৎস: modmr.portal.gov.bd/
৮৯.
চাকুরীর ক্ষেত্রে নারীদের জন্য কোটা প্রথা বহাল রাখার সাথে নিম্নের কোন নীতিটি জড়িত?
  1. ক) লিঙ্গ বৈষম্য
  2. খ) সমান বৈষম্য
  3. গ) বিপরীত বৈষম্য
  4. ঘ) সামাজিক বৈষম্য
সঠিক উত্তর:
গ) বিপরীত বৈষম্য
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপরীত বৈষম্য
ব্যাখ্যা
স্বার্থের সম-বিবেচনার মতবাদ:
নিশ্চয়তা না দিয়েও সমতা-নীতি বাস্তবায়নে কথা বলে। ব্যবহারিক নীতিবিদ্যা তার নিজস্ব ছাঁচে ফেলে বিচার-বিবেচনা করে এসব তত্ত্বের আলোকে সমানাধিকারের প্রশ্নগুলো আলোচনা করতে পারে।
পিছিয়ে পড়াদেরকে এক সারিতে আনার জন্য ‘বিপরীত বৈষম্যের' প্রবর্তন সমতা-নীতির বিরোধী নয়।
সমতার প্রশ্নে “বিপরীত-বৈষম্যের” (reverse discrimination) ধারণাও কম গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় বহু সমাজে এমন কিছু লোক থাকে যারা অন্যান্যদের চেয়ে কোন কোন দিক থেকে পিছিয়ে থাকে। অন্যান্যদের সমান করার জন্য তাদেরকে তখন ঐসব দিকগুলোতে কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা দিতে হয়। বাইরের দিক থেকে একে বৈষম্যমূলক আচরণ বলে মনে হলেও, তা সমতা-নীতিরই একটি প্রতিফলন। আর একেই বলে ‘বিপরীত-বৈষম্যের' নীতি।
 
 একটা উদাহরণ দেয়া যাক। আমাদের সমাজে মেয়েরা শিক্ষা-দীক্ষায়, চাকুরীতে পুরুষদের চেয়ে পেছনে পড়ে আছে। এমতাবস্হায় শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে বিশেষ বৃত্তি দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে এবং চাকুরীর ক্ষেত্রে তাদের জন্য কোটা প্রথা রয়েছে। এটা সমতা-নীতির স্বার্থেই। অবশ্য অনেকে একে এ নীতির পরিপন্থী বলেও মনে করেন।
ন্যায়ের আলোচনা খুবই প্রাচীন এবং অধিকার, স্বাধীনতা, সমতা সবগুলো ধারণাই এর সঙ্গে জড়িত।
 
উৎসঃ নীতিবিদ্যা বই (SSHL); উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
আধুনিক রাষ্ট্রচিন্তার পুরোধা নিকোলো ম্যাকিয়াভেলী নিম্নের কোন গ্রন্থের রচয়িতা?
  1. ক) The Prince
  2. খ) The Republic
  3. গ) Eudemian Ethics
  4. ঘ) Utilitarianism
সঠিক উত্তর:
ক) The Prince
উত্তর
সঠিক উত্তর:
ক) The Prince
ব্যাখ্যা
আধুনিক রাষ্ট্রচিন্তার পুরোধা নিকোলো ম্যাকিয়াভেলী (১৪৬৯-১৫২৭) ইতালীর ফ্লোরেন্স নগরীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- জীবনের বিভিন্নঘাত প্রতিঘাতের এক পর্যায়ে তিনি তাঁর যুগান্তকারী পুস্তক ‘দি প্রিন্স’ (১৫৩২) রচনা করেন।
- ‘দি প্রিন্স’ পুস্তকে ম্যাকিয়াভেলীর রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলো বিবৃত হয়েছে।
- রাজনৈতিক বিষয়ে তাঁর আরও পুস্তক রয়েছে, এর মধ্যে ‘ডিসকোর্স’, ‘দি আর্টঅব ওয়ার' অন্যতম।

- ম্যাকিয়াভেলীর রাজনৈতিক চিন্তাধারা তৎকালীন ইতালীর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং রেনেসাঁ বা নবজাগরণের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। প্রথমত: তৎকালীন অন্তর্দ্বন্দে লিপ্ত দুর্বল এবং খন্ডবিখন্ড ইতালীকে জাতীয়তাবাদী চেতনায় উদ্ধুদ্ধ করে ম্যাকিয়াভেলী একত্রিত করার ব্রত নিয়ে একটি শক্তিশালী শাসন ব্যবস্থার অধীনে আনতে চেয়েছিলেন।
দ্বিতীয়ত: রেনেসাঁ বা নবজাগরণের সন্তান হিসাবে খ্যাত ম্যাকিয়াভেলী রাজনৈতিক বিষয়াদিকে ইহজাগতিক চেতনার দ্বারা পরিচালিত করার মানসে তাকে মধ্যযুগীয় তথা ধর্মীয় ও নৈতিকতার বেড়াজাল থেকে মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যান।
- ম্যাকিয়াভেলী ছাড়াও আধুনিক রাষ্ট্র কাঠামোর চিন্তার ত্বাত্ত্বিক উন্নয়ন ঘটান -  থমাস হব্স, জন লক, জেন বেডিন প্রমুখ।
 
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, SSHL, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় হলো -
  1. ক) সামাজিক দায়িত্ব পালন করা
  2. খ) আনুগত্য প্রদর্শন করা
  3. গ) ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা
ব্যাখ্যা
- সুশাসন একটি দ্বিমুখী প্রক্রিয়া। তাই সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিক উভয়কেই তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
এক্ষেত্রে নাগরিকদের করণীয় হলো:
- সামাজিক দায়িত্ব পালন করা
- আনুগত্য প্রদর্শন করা
- আইন মেনে চলা
- নিয়মিত কর প্রদান করা প্রভৃতি।

অন্যদিকে,
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়ের মধ্যে রয়েছে:
- দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা
- শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা
- স্থানীয় সরকারকে শক্তিশালী করা
- সুষ্ঠু নির্বাচন আয়োজন
- ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)
৯২.
আত্মসংসম ব্যক্তির কোন ক্ষেত্রে ভূমিকা রাখে?
  1. ক) নৈতিক ভাবাবেগে
  2. খ) বুদ্ধিবৃত্তির অনুশীলনে
  3. গ) নৈতিক অবদমনে
  4. ঘ) নৈতিক প্রগতিতে
সঠিক উত্তর:
ঘ) নৈতিক প্রগতিতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নৈতিক প্রগতিতে
ব্যাখ্যা
- আত্মসংযম ব্যক্তির নৈতিক প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- কোন ব্যক্তি যদি আত্মসংযমের মাধ্যমে ষড়রিপুকে দমন করতে না পারে, তাহলে তার নৈতিক প্রগতি ব্যাহত হয়। 
- তাই নৈতিক প্রগতির জন্যে প্রত্যেক ব্যক্তিকে সংযমী হতে হবে।
 
উৎস: সিভিক এডুকেশন -১, বিএ/বিএসএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৩.
কত সালে জাতিসংঘ কর্তৃক মৌলিক বা সার্বজনীন মানবাধিকার গৃহীত হয়?
  1. ক) ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর
  2. খ) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
  3. গ) ১৯৪৫ সালের ১০ ডিসেম্বর
  4. ঘ) ১৯৪৭ সালের ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ফ্রান্সের প্যারিসে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা বা আর্টিকল রয়েছে।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯৪.
'জাতিসংঘ মানবাধিকার কমিশন' সুশাসনের কয়টি উপাদান উল্লেখ করেছে?
  1. ক) ৪টি
  2. খ) ৯টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC) সুশাসনের উপাদানের ৫টি উপাদান চিহ্নিত করেছে।
এগুলো হলো:
- স্বচ্ছতা
- দায়বদ্ধতা
- জবাবদিহিতা
- অংশগ্রহণ এবং
- সংবেদনশীলতা।

(তথ্যসূত্র: UNHRC ওয়েবসাইট)
৯৫.
রাজনৈতিক মূল্যবোধ কোনটি?
  1. ক) সত্যবাদিতা
  2. খ) দেশপ্রেম
  3. গ) শিষ্টাচার
  4. ঘ) দানশীলতা
সঠিক উত্তর:
গ) শিষ্টাচার
উত্তর
সঠিক উত্তর:
গ) শিষ্টাচার
ব্যাখ্যা
যে চিন্তাভাবনা লক্ষ্য, উদেশ্য ও সংকল্প মানুষের রাজনৈতিক আচার-ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত  তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে। 
রাজনৈতিক মূল্যবোধের মধ্যে রয়েছে:
- রাজনৈতিক সততা 
- শিষ্টাচার ও সৌজন্যবোধ 
- রাজনৈতিক সহনশীলতা 
- পরমতসহিষ্ণুতা 
 
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)
 
৯৬.
উৎপত্তিগত অর্থে 'Nation' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ল্যাটিন
  2. খ) গ্রিক
  3. গ) হিব্রু
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
ব্যাখ্যা
- উৎপত্তিগত দিক থেকে 'জাতি'(Nation) ও 'জাতীয়তা(Nationality)' মুলত এক ও অভিন্ন।
- কেননা 'জাতি' ও 'জাতিয়তা' শব্দ দুটি এসেছে ল্যাটিন শব্দ 'Natio' এবং 'Natus' থেকে যার অর্থ 'জন্ম'।
- সুতরাং, উৎপত্তিগত বা শাব্দিকভাবে 'জাতি' ও 'জাতীয়তা' বলতে বোঝায় 'একই বাংশোদ্ভূত জনসমষ্টি। 

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথমপত্র, একাদশ দ্বাদশ শ্রেণি।