১.
কুনলুন ও হিমালয়ের মধ্যে কোনটি অবস্থিত?
ব্যাখ্যা
কুনলুন ও হিমালয়ের মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত।
তিব্বত মালভূমি:
- সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমি প্রায়ই পর্বতবেষ্টিত হয়।
- পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বতীয় মালভূমি।
- এটি মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার একটি বিশাল উচ্চভূমি।
- তিব্বতীয় মালভূমির আয়তন প্রায় ২,৫০০,০০০ বর্গকিলোমিটার (৯৬৫,০০০ বর্গমাইল)।
- এটি সমুদ্রতল থেকে ১৩,০০০ - ১৫,০০০ ফুট (৪,০০০ - ৫,০০০ মিটার) উঁচু।
⇒ তিব্বত মালভূমির উত্তরে রয়েছে ‘কুনলুন’ পর্বত এবং দক্ষিণে হিমালয়; পশ্চিমে কারাকোরাম পর্বতমালা; পূর্বে হেংতুয়ান পর্বতমালা।
- এখানে আরও রয়েছে গাংদেস পর্বতমালা - নাইনকেন তাংগুলা পর্বতমালা এবং এর শাখা।
উল্লেখ্য,
• হিমালয় পর্বত: হিমালয় পর্বত তিব্বতের মালভূমির দক্ষিণাঞ্চলে অবস্থিত। এর প্রধান অংশ চীন ও ভারতে এবং নেপালের সীমান্ত রেখায় অবস্থিত। হিমালয় সবচেয়ে লম্বা ও কনিষ্ঠ পর্বতমালা। হিমালয়ে আছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার। এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।
• কুনলুন পর্বত: কুনলুন পর্বতমালা তিব্বত মালভূমির উত্তর-পশ্চিম প্রান্তে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত প্রসারিত, গড় উচ্চতা ৫৫০০ থেকে ৬০০০ মিটার। এটি চীনের সবচেয়ে ঘনীভূত স্থায়ী তুষার এবং আধুনিক হিমবাহের একটি এলাকা।
• কারাকোরুম-টাংলা পর্বতমালা: কারাকোরুম-টাংলা পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত। পর্বতব্যবস্থাটি অনেক সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে গঠিত, যার গড় উচ্চতা ৫০০০ থেকে ৬০০০ মিটার। মূল অংশটি সিনচিয়াং ও কাশ্মীরের সীমান্তে অবস্থিত। এটি চীনের বৃহত্তম নদী - ইয়াংজি নদীর জন্মস্থান।
• হেংতুয়ান পর্বতমালা: দক্ষিণ-পূর্ব তিব্বতে অবস্থিত। এটি গভীর উপত্যকাসহ বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। পশ্চিম থেকে পূর্বে, এই পর্বতগুলো হল: ‘পোশুলালিং’, ‘থানিয়ানথাওয়েং’ এবং ‘মাংখাং’ পর্বত।
অন্যদিকে,
- তিয়েনশান পর্বতমালার মধ্যে তারিম মালভূমি।
উৎস: i) Britannica.
ii) World atlas.