পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১৫ রিভিশন [পরীক্ষা ১৩ – ১৪]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. San Francisco, California
  2. Armonk, New York
  3. Menlo Park, California
  4. Miami, Florida
সঠিক উত্তর:
Armonk, New York
উত্তর
সঠিক উত্তর:
Armonk, New York
ব্যাখ্যা
আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর: Armonk, New York, United States
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম:  Arvind Krishna 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
- Founders: Herman Hollerith, Thomas J. Watson, Charles Ranlett Flint

উৎস: IBM website.
.
নিচের কোনটি হ্যাকার গ্রুপ?
  1. Cozy Bear
  2. Fancy Bear
  3. Morpho
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• infamous hacker groups to look for [1981 to 2024]
1. Chaos Computer Club
2. Legion of Doom
3. Lazarus Group
4. Tailored Access Operations
5. Dragonfly 
6. LulzSec
7. Morpho
8. REvil
9. Lizard Squad
10. Conti
11. LockBit
12. DarkSide
13. Hafnium
14. Lapsus$
15. Cozy Bear
16. Fancy Bear

উৎস:
১. [Norton]
২. বিবিসি
.
ইউটিউব সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. Parent organization: Microsoft
  2. Headquarters: San Bruno, California
  3. CEO: Neal Mohan
  4. Founded: 2005
সঠিক উত্তর:
Parent organization: Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Parent organization: Microsoft
ব্যাখ্যা
• Youtube:
- ইউটিউব হলো একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।
- ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- Parent organization: Google
- Founders: Jawed Karim, Chad Hurley, Steve Chen
- Headquarters: San Bruno, California, United States
- CEO: Neal Mohan (Feb 16, 2023 - present)

উৎস: ব্রিটানিকা।
.
ওয়াই-ফাই এর জনক কে?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. জন মাউসলি
  3. ভিক্টর ভিক হেরেস
  4. এইচ এডোয়ার্ড রবার্ট
সঠিক উত্তর:
ভিক্টর ভিক হেরেস
উত্তর
সঠিক উত্তর:
ভিক্টর ভিক হেরেস
ব্যাখ্যা
• ওয়াই-ফাই (Wi-Fi): 
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)। 
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। 
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেরেস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল স্টোরেজ রিসোর্সসমূহ ভাড়া দেওয়া কোন ধরণের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. সফটওয়্যার সেবা
  2. প্লাটফর্মভিত্তিক সেবা
  3. অবকাঠামোগত সেবা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
অবকাঠামোগত সেবা
উত্তর
সঠিক উত্তর:
অবকাঠামোগত সেবা
ব্যাখ্যা
• ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
অনলাইন মিটিং এর প্লাটফর্ম জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা কে?
  1. Sergey Brin
  2. Larry Page
  3. Zhang Yiming
  4. Eric Yuan
সঠিক উত্তর:
Eric Yuan
উত্তর
সঠিক উত্তর:
Eric Yuan
ব্যাখ্যা
• জুম (Zoom):
- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।

উৎস: [www.britannica.com]
.
ওরাকল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬
  2. ১৯৭৭
  3. ১৯৮১
  4. ১৯৮৯
সঠিক উত্তর:
১৯৭৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- Headquarters: Austin, Texas, United States
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates 
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।

উৎস: ব্রিটানিকা।
.
Julian Assange কে?
  1. Wi-fi এর নির্মাতা
  2. একজন হ্যাকার
  3. প্রথম ইন্টারনেট ব্যবহারকারী
  4. paypal এর নির্মাতা
সঠিক উত্তর:
একজন হ্যাকার
উত্তর
সঠিক উত্তর:
একজন হ্যাকার
ব্যাখ্যা
- জুলিয়ান পল অ্যাসাঞ্জ ৩ জুলাই ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন।
- জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার।
- তিনি বহুল আলোচিত উইকিলিকস এর প্রধান নির্বাহী।
- তিনি ১৯ জুন ২০১২ থেকে ১১ এপ্রিল ২০১৯ পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডোর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।
- কিশোর বয়সে, তিনি কম্পিউটারের সাথে একটি অদ্ভুত দক্ষতা প্রদর্শন করেছিলেন, এবং হ্যাকিং ডাকনাম "মেন্ডাক্স" ব্যবহার করে তিনি NASA এবং পেন্টাগন সহ বেশ কয়েকটি সুরক্ষিত সিস্টেমে অনুপ্রবেশ করেছিলেন।
- ১৯৯১ সালে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাকে ৩১ টি সাইবার অপরাধের অভিযোগে অভিযুক্ত করে।

উৎস: [britannica.com]
.
ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি?
  1. সাঁওতালী
  2. চাকমা
  3. মারমা
  4. হাজং
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা
• Facebook:
- প্রতিষ্ঠাকাল: 4 February, 2004
- সদরদপ্তর:  Menlo Park, California, United States
- প্রতিষ্ঠাতা: Mark Zuckerberg, Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz, Chris Hughes
- বর্তমান CEO: Mark Zuckerberg
- ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা চাকমা।

উৎস:
১. ব্রিটানিকা।
২. [Link]