ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির
এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক
হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।
----------------------------------
অর্থনীতিবিদ জিম ও‘নিল ২০০১ সালে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির চার দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের নামের আদ্যক্ষর নিয়ে ‘ব্রিক’ শব্দটি প্রথম ব্যবহার করেন।
=============
৬ মে ২০০৮ সালে, ইয়েকাতেরিনবা্র্গে রাশিয়ার উদ্যোগে ব্রিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করে। বৈঠকের পর, একটি যৌথ ঘোষণা-পত্র তৈরী করা হয়, যা সাময়িক বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে প্রতিফলিত হয়। এখানে ঘোষণা-পত্র তৈরীর মাধ্যমেই ব্রিক ত্বরান্বিত হয়।
===============
২০০৯ সালে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের মাধ্যমে ব্রিকস বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় এবং ব্রিকসের কার্যাবলি, উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়়
========
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগদানের মাধ্যমে জোটের নাম ব্রিক থেকে ব্রিকস হয়।
===========
ব্রিকস অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রিকার আলোকে ২০০৯ উত্তর অধিক গ্রহনযোগ্য হিসেবে নেওয়া হয়েছে।
==============
অপশনে ২০০৬, ২০০৮ এবং ২০০৯ থাকলে নিজ বিবেচনায় উত্তর করবেন।
পরিশেষে বলা যায় যে,
- BRIC-এর ধারণা: ২০০১ (জিম ও'নিল)
- BRIC গঠনের প্রাথমিক প্রস্তাব: ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর
- প্রস্তাবক: রাশিয়া (ভ্লাদিমির পুতিন)
- BRIC - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: 2009
- প্রথম সম্মেলন: 2009
- BRICS নামকরণ: 2010